28 Nov 2026 · স্বাধীন সংবাদমাধ্যম
দৈনিক দেশপটিকা - দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সত্য · সংবাদ · সমাজ দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সংবাদ সর্বশেষ আপডেট
আজকের সংবাদ
ছারছীনা দরবার শরিফের ১৩৬তম বার্ষিক ইছালে ছওয়াব মাহফিল শুরু রবিবাররংপুরে ২০০ শয্যায় চালু হচ্ছে আধুনিক শিশু হাসপাতালআর্থিক খাতের সংকটের পেছনে আ. লীগের দুর্নীতি ও অর্থপাচার: রাষ্ট্রপতিগোপালগঞ্জে বিকাশে অস্বাভাবিক লেনদেন, সতর্ক সরকারসোনার ভরি ২ লাখ ১ হাজার টাকা ছাড়ালআশুলিয়ায় পৃথক স্থানে দাঁড়িয়ে থাকা দুই বাসে আগুন, নাশকতার আশঙ্কাপিএসসি সংস্কার পরিবর্তনের অভিযোগ, আন্দোলনে নামছে শিবিরবিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো সরকারের ঐতিহাসিক উদ্যোগ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি তারেক রহমানতিতুমীর কলেজের ছাত্রী হোস্টেলের গেটে ককটেল বিস্ফোরণ২০২৭ সাল থেকে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালুর ঘোষণাযাত্রীবেশে বাসে উঠে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরাগঙ্গার পানিবণ্টন চুক্তি: মেয়াদ ফুরাচ্ছে, দরকার বিচক্ষণ কূটনীতিভিকারুননিসায় প্রথম শ্রেণিতে ভর্তি, আসন ১৫৪৫রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে ‘পেট্রলবোমা’ নিক্ষেপ, ফাঁকা গুলির অভিযোগসেন্ট মার্টিনে ‘চিংড়ি খাওয়ার পর’ শ্বাসকষ্ট, প্রাণ গেল পর্যটকেরনায়িকা ববিতার কয় সন্তান? কী করেন, কোথায় থাকেনবিশ্বকাপ জেতার ক্ষমতা আর নেই ব্রাজিলের, বলছেন রোনালদোকারাগারে যুব মহিলা লীগ নেত্রী, প্রতিবন্ধী সন্তানের মৃত্যু, লাশ দেখাতে নেওয়া হচ্ছে কাশিমপুরেঋণ করে কিনেছিলেন ক্যামেরা, এবার জিতলেন অর্থমূল্যে বিশ্বের সবচেয়ে দামি আলোকচিত্র পুরস্কারকালশীতে যাত্রীবেশে বাসে উঠে কেরোসিন ঢেলে আগুনএকঝলক (২৮ নভেম্বর ২০২৬)ঐতিহ্যের গারো বয়নশিল্প: মুনমুনের হাত ধরে গান.না দক.কার পুনর্জাগরণ!ইলন মাস্ক কেন মহাকাশে ১০ লাখ স্যাটেলাইট ডেটা সেন্টার বসাতে চানসোনার দাম আবার ভরিতে ২ লাখ টাকা ছাড়ালচুয়েটে মধ্যরাতে শিক্ষার্থীদের দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, আহত ৫প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বড় নিয়োগ, পদ ৭৪৬গাজীপুরে সাবেক কাউন্সিলরকে গ্রেপ্তারের এক দিন পর বাড়িতে লুটপাট–আগুনএক ধাক্কায় সব প্রমাণ! ডমিনোর উপমা১০৬ স্থলসীমান্ত রুট ঝুঁকিপূর্ণ, মাদক আসছে নদী-সমুদ্রপথেওযদি আমি একটি গোলাপ হতামসেনাসদস্য পরিচয়ে পাত্রী দেখতে গিয়ে যুবক আটকজলদস্যুরাজের হাতে মোগল জাহাজের পরিণতিরাজধানীজুড়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫৫০, বিদেশি পিস্তল উদ্ধারএআইনির্ভর টিভি চ্যানেল আনছে গুগল, অনুষ্ঠানের প্রধান চরিত্রে দেখা যাবে নিজেকে‘একটা চাদর হবে’ থেকে চাদরে মোড়ানো শেষযাত্রাচট্টগ্রামে মেট্রোরেলের প্রাথমিক রুট নির্ধারণ, উড়াল নাকি পাতালে পথেমহাকাশ থেকে দেখা যায় ‘কুইবেকের চোখ’দক্ষিণ আফ্রিকা–বাংলাদেশ: টেস্ট ইতিহাসেই কি সবচেয়ে একতরফা লড়াইআগুনের কোনো দল নেইমাদারীপুরে থানার সামনে আওয়ামী লীগ-বিএনপির দফায় দফায় সংঘর্ষ, ককটেল বিস্ফোরণদাবা, বই আর নব্বই দশকের মন নিয়ে বার্সায় ‘আরেক রাফিনিয়া’ইলিশের পদ্মায় জাল ফেললে উঠছে সাকার মাছ, দেশি জাতের জন্য কতটা বিপদসোনার দামের ভেলকি ও বিগ জিমের ‘মুরগি বিভ্রম’বলিউড নায়িকাদের পারিশ্রমিকের নতুন হিসাব, শীর্ষ ৫ কে কত নেনআটক বাংলাদেশিদের দিকে নজর দিনএক দিনে ৭২৬ হামলায় ১২১ হুতি যোদ্ধা হতাহত হওয়ার দাবি ইয়েমেনের সরকারি বাহিনীরমেসিও ইন্টার মায়ামির বিদায় ঠেকাতে পারলেন নাবড় ধরনের পরিবর্তন দরকারবিআরটিএর অধীন তিন মাসের ইন্টার্নশিপ, মাসিক ভাতা ১০ হাজারঘরে আটকে পড়া প্রজাপতিকে আহত না করে বের করব কীভাবেযে মাছ বেঁচে থাকতে পারে ১৩০ বছর৩৯-এ এসেও নানা লুকে আবেদন ছড়াচ্ছেন এষা গুপ্তাবছরে সাত থেকে আট কোটি টাকার মাছের কারবার হয় এই বিলে, যেতে পারেন তাজা মাছ কিনতেজাতীয় বিশ্ববিদ্যালয়ে ৪০ লাখ শিক্ষার্থী, পিছিয়ে শিক্ষার মানে, জোর দিতে চায় কর্মমুখী শিক্ষায়বরিশালে শিক্ষার্থী ও নারীদের দারুণ উদ্যোগসকালেই পড়ুন আলোচিত ৫ খবর৫০ ওভার খেলার সংগ্রাম, ওপেনিংয়ে ‘এক্সপেরিমেন্ট’—দক্ষিণ আফ্রিকায় কী অপেক্ষা করছে বাংলাদেশেরজাহাঙ্গীরনগরে অতিথি পাখির মেলাময়মনসিংহে ছয় গ্রামে মাঠের পর মাঠ লেবুর বাগান, প্রতিদিন বিক্রি অন্তত ২৫ লাখ টাকাবিজয়ের বইমেলায় মুক্তিযুদ্ধের স্মৃতিলয়্যালিটি ফ্যাক্টচাষী নজরুলের ‘সুভা’ কি শুধু এক বোবা মেয়ের গল্প, নাকি আরও কিছুব্যাংকের চাকরি ছেড়ে কারুপণ্যের ব্যবসা, এখন মাসে বিক্রি ১৫ লাখ টাকাবাবাকে বলেছিলেন, ‘আমি ভালো আছি, দোয়া করিও’, দুদিন পর এল ছেলের মৃত্যুর খবরহরমুজে মাইনের আঘাতে তেলবাহী দুটি ট্যাংকারে বিস্ফোরণ ও আগুন: আইআরজিসিসম্রাট আওরঙ্গজেবের জাহাজে চরম নৃশংসতা চালান এক জলদস্যু, তাঁর পরিণতি আজও রহস্যঘেরাসেই গারনাচো এখন ১২ জনের বদলি দলেও জায়গা পান নাইলিয়াড ও ওডিসি: যুদ্ধ, বীরত্ব ও ঘরে ফেরার মহাকাব্যশয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৮ আমলঅতিরিক্ত আত্মবিশ্বাসে ভুল সিদ্ধান্ত নিতে পারেন কোন রাশির জাতকএকটি ফুটবলের ব্যবচ্ছেদলাল শাপলার সৌন্দর্যে ডিবির হাওর৮৭ হাজার কোটি টাকার মালিক! অভিনেতা থেকে প্রযুক্তি–দুনিয়ার ধনকুবেরবৈদ্যুতিক গাড়ির চাকার যত্নে যে ৭টি বিষয় খেয়াল রাখতে হবেজমকালো পার্টি সাজে অনুপ্রেরণা হতে পারে স্পর্শিয়ার ইন্দো-ওয়েস্টার্ন লুকআমেরিকা যেভাবে রাশিয়ার সঙ্গে সমঝোতার কথা ভাবছেমেসির ভোট পেয়েছিলেন রিয়াল মাদ্রিদের এক খেলোয়াড়, রোনালদোর ভোট পেয়েছিলেন বার্সেলোনার একজনমার্কিন শুল্ক আরোপ হলে চাপে পড়তে পারে দেশের তিন খাতআজ টিভিতে যা দেখবেন (২৮ নভেম্বর ২০২৬)এআই যখন এআইয়ের চাকরি খায়!হুট করেই আলোচনায়, কে এই পূর্ণিমাশীতে বাড়ে কোষ্ঠকাঠিন্য: লাইফস্টাইলের পরিবর্তনে এড়ানো যায় এই সমস্যাসেপটিক ট্যাংকে কী গ্যাস থাকে, এই গ্যাস থেকে কীভাবে নিরাপদ রাখা যায়খরার মধ্যেও টিকে থাকবে চা গাছ, সম্ভাবনা দেখাচ্ছে বাকৃবি ও বিটিআরআইয়ের গবেষণা
প্রচ্ছদ › সংবাদ
সর্বশেষ

মেসির ভোট পেয়েছিলেন রিয়াল মাদ্রিদের এক খেলোয়াড়, রোনালদোর ভোট পেয়েছিলেন বার্সেলোনার একজন

মেসির ভোট পেয়েছিলেন রিয়াল মাদ্রিদের এক খেলোয়াড়, রোনালদোর ভোট পেয়েছিলেন বার্সেলোনার একজন
স্পেনে তাঁরা ছিলেন দুই মেরুর বাসিন্দা। একদিকে লিওনেল মেসি, অন্যদিকে ক্রিস্টিয়ানো রোনালদো। একজন বার্সেলোনার, অন্যজন রিয়াল মাদ্রিদের। এল ক্লাসিকোর উত্তাপ ছাপিয়ে তাঁদের ব্যক্তিগত দ্বৈরথ একসময় হয়ে উঠেছিল বিশ্ব–ফুটবলের সবচেয়ে…

স্পেনে তাঁরা ছিলেন দুই মেরুর বাসিন্দা। একদিকে লিওনেল মেসি, অন্যদিকে ক্রিস্টিয়ানো রোনালদো। একজন বার্সেলোনার, অন্যজন রিয়াল মাদ্রিদের। এল ক্লাসিকোর উত্তাপ ছাপিয়ে তাঁদের ব্যক্তিগত দ্বৈরথ একসময় হয়ে উঠেছিল বিশ্ব–ফুটবলের সবচেয়ে বড় আকর্ষণ। ব্যালন ডি’অরের মঞ্চেও সেই লড়াইয়ের ছাপ। দুজন মিলে জিতেছেন ১৩টি ব্যালন ডি’অর।
কিন্তু মজার ব্যাপার হলো, পুরস্কারের বিচারক হিসেবে দুজনের রুচিতে মিল খুঁজে পাওয়া ছিল প্রায় অসম্ভব। মেসি কখনো ভোট দেননি রোনালদোকে। রোনালদোও ভোট দেননি মেসিকে। নিজেদের ক্লাব ও জাতীয় দলের সতীর্থদেরই তাঁরা প্রাধান্য দিয়েছেন বেশির ভাগ সময়।
তারপরও দুজনের একটা অদ্ভুত মিল আছে। ব্যালন ডি’অরে ভোটের ইতিহাসে মাত্র দুজন ফুটবলার আছেন, যাঁরা ভোট পেয়েছেন মেসি ও রোনালদোর। একজন জাভি হার্নান্দেজ, অন্যজন নুনো মেন্দেজ।
শুরুটা ২০১০ সালে। রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর প্রথমবারের মতো ব্যালন ডি’অরে ভোট দেন রোনালদো। পর্তুগাল জাতীয় দলের অধিনায়ক হিসেবে তাঁর সামনে ছিল তিনটি নাম বেছে নেওয়ার সুযোগ।
রোনালদোর প্রথম পছন্দ ছিলেন বার্সেলোনার জাভি হার্নান্দেজ। নিজের ক্লাব সতীর্থ ইকার ক্যাসিয়াসকে রেখেছিলেন দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে ইন্টার মিলানের ওয়েসলি স্নেইডার। এটা কম বিস্ময়কর ছিল না। স্পেনের বিশ্বকাপ জয়ের নেপথ্যের অন্যতম কারিগর ছিলেন জাভি। পেপ গার্দিওলার বার্সেলোনার ফুটবল-দর্শনেরও অন্যতম স্থপতি তিনি। রোনালদো তাঁকেই দিয়েছিলেন সর্বোচ্চ ৫ পয়েন্ট।
রোনালদোর ভোট পেয়েছিলেন জাভিওই বছর মেসি আর্জেন্টিনার অধিনায়ক ছিলেন না। ফলে ২০১০ সালের ব্যালন ডি’অরে তাঁর ভোট দেওয়া হয়নি। তিনি ভোট দেওয়া শুরু করেন ২০১১ সাল থেকে। মেসিও জাভিকে ভোট দিয়েছেন টানা তিন বছর। ২০১১ সালে প্রথম, ২০১২ ও ২০১৩ সালে দ্বিতীয় স্থানে রেখেছিলেন বার্সেলোনার এই মিডফিল্ডারকে। অর্থাৎ এল ক্লাসিকোর উত্তপ্ত দিনগুলোতেও জাভির ফুটবল–প্রতিভা নিয়ে মেসি বা রোনালদো কারও সংশয় ছিল না।
মেসি-রোনালদো কবে ১০০০ গোলের দেখা পাবেনব্যালন ডি’অরে মেসি-রোনালদো দুজনেরই ভোট পাওয়া দ্বিতীয় নামটি নুনো মেন্দেজ। ২০২১ সালে ব্যালন ডি’অরের তরুণ প্রতিভা নির্বাচনের ভোটে পর্তুগিজ ডিফেন্ডারকে দ্বিতীয় স্থানে রেখেছিলেন রোনালদো। প্রথম স্থানে ছিলেন ম্যাসন গ্রিনউড।
মজার ব্যাপার, একই বছর মেসিও নুনো মেন্দেজকে রেখেছিলেন দ্বিতীয় স্থানে। তখন দুজনই পিএসজির সতীর্থ। মেসি ২০২২ সালেও মেন্দেজকে দ্বিতীয় স্থানে রেখেছিলেন।
তবে মেসির ভোটে আরেকটি নাম আলাদা করে নজর কাড়ে। জুড বেলিংহাম। রিয়াল মাদ্রিদের এ ইংলিশ মিডফিল্ডারকে টানা তিন বছর, ২০২১, ২০২২ ও ২০২৩ সালে তৃতীয় স্থানে রেখেছেন মেসি। প্রথম দুই বছর বেলিংহাম খেলেছেন বরুসিয়া ডর্টমুন্ডে। ২০২৩ সাল থেকে তিনি রিয়াল মাদ্রিদের তারকা।
রোনালদোর সতীর্থ নুনো মেন্দেজকে ভোট দিয়েছিলেন মেসিআরেকটা তথ্য দিয়ে রাখা ভালো। ২০২১ থেকে ২০২৬ পর্যন্ত তরুণ প্রতিভা নির্বাচনে ছয়বার ভোট দিয়ে পাঁচবারই সঠিক বিজয়ীর নাম অনুমান করেছেন মেসি। তবে পেদ্রি, গাভি, লামিনে ইয়ামালদের মতো বার্সেলোনার একাডেমি লা মাসিয়ার প্রতিভাদের প্রতি তাঁর পক্ষপাত ছিল স্পষ্ট।
২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত মূল ব্যালন ডি’অরেও ভোট দিয়েছেন মেসি। কিন্তু কোনোবারই রিয়াল মাদ্রিদের খেলোয়াড়কে ভোট দেননি। রোনালদোকেও নয়। তাই বেলিংহামকে ভোট দেওয়ার ঘটনাটি আরও তাৎপর্যপূর্ণ। শেষ পর্যন্ত ফুটবল–প্রতিভার কোনো ক্লাব-জার্সি নেই। মেসি-রোনালদো দুজনেই তো সেটা জানেন।
মেসি না রোনালদো: বয়স ৩০ পেরোনোর পর কে বেশি ভালো

পাঠকের মন্তব্য