28 Nov 2026 · স্বাধীন সংবাদমাধ্যম
দৈনিক দেশপটিকা - দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সত্য · সংবাদ · সমাজ দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সংবাদ সর্বশেষ আপডেট
আজকের সংবাদ
লোহাগড়ায় নবান্ন উৎসব ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিতবিট কার্যালয়ের নাকের ডগায় রিজার্ভ বনে গাছ নিধন!ঝিনাইগাতীতে নিষিদ্ধ ভারতীয় কসমেটিকস সহ আটক ২ভোলায় ওয়ার্ড বিএনপি কার্যালয়ে আগুনভূমি ব্যবস্থাপনায় হয়রানি বন্ধে অটোমেশনের ওপর জোর ভূমিমন্ত্রীরপুলিশের আট ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলিপ্যারিসে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠকআহত বিজিবি সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রীরূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তদের আগুনসাপাহারে সরিষা চাষে কৃষি প্রণোদনা, সহায়তা পাচ্ছেন কৃষকরাসীমান্ত অপরাধ দমনে কঠোর অবস্থানে নওগাঁর ১৪ বিজিবিডিসেম্বর ঘিরে সতর্ক বিজিবি, হিলি সীমান্ত পরিদর্শনে সেক্টর কমান্ডারজোড্ডা পশ্চিম ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দুই সদস্যের তদন্ত কমিটি গঠনপাকিস্তানে জিন্নাহর সমাধিতে স্পিকারের শ্রদ্ধাশাহবাগে মোদি-হাসিনার ছবি ও ভারতীয় পতাকায় আগুনপ্রতিহিংসার কারণে জামায়াতের নিবন্ধন বাতিল হয়েছিল: শফিকুর রহমানদেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রীকালিহাতীতে অবৈধ বালু ব্যবসায় প্রশাসনের ‘জিরো টলারেন্স’: অভিযানে দিশেহারা সিন্ডিকেট, রদবদলের গুঞ্জনশিক্ষিত বেকারত্ব কমাতে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই: প্রধানমন্ত্রীছারছীনা দরবার শরিফের ১৩৬তম বার্ষিক ইছালে ছওয়াব মাহফিল শুরু রবিবাররংপুরে ২০০ শয্যায় চালু হচ্ছে আধুনিক শিশু হাসপাতালআর্থিক খাতের সংকটের পেছনে আ. লীগের দুর্নীতি ও অর্থপাচার: রাষ্ট্রপতিগোপালগঞ্জে বিকাশে অস্বাভাবিক লেনদেন, সতর্ক সরকারসোনার ভরি ২ লাখ ১ হাজার টাকা ছাড়ালআশুলিয়ায় পৃথক স্থানে দাঁড়িয়ে থাকা দুই বাসে আগুন, নাশকতার আশঙ্কাক্রিপ্টোকারেন্সি মাইনিং কীলক্ষ্মীপুরে ওসিকে ফোন করে থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি২৪ ঘণ্টায় হামে ৮ জনের মৃত্যুবাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরি, সাধারণ ও টেকনিক্যাল ট্রেডে সুযোগরাজশাহীতে তাফসির মাহফিল ঘিরে পকেটমারের অভিযোগে ৬৫ নারী আটকইলন মাস্ক যুক্তরাষ্ট্রের সব শিশুকে স্পেসএক্সের শেয়ার উপহার দেবেন, শেয়ারের দাম কতকারাফটকে মৃত সন্তান, মায়ের হাতে দুই মিনিটযুদ্ধের অবসানে ইরানি নেতাদের হত্যার ছক ট্রাম্পেরজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্সে এমএসসিতে ভর্তির সুযোগগোপালগঞ্জে এমএফএস এজেন্টরা নগদ টাকার সংকটে, ভোগান্তিতে অনেক গ্রাহকবেশি মাছ খাওয়া কি স্বাস্থ্যের জন্য ক্ষতিকরপিএসসি সংস্কার পরিবর্তনের অভিযোগ, আন্দোলনে নামছে শিবিরবিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো সরকারের ঐতিহাসিক উদ্যোগতাঁরা বাসে আসতেন, সুযোগ বুঝে মিছিল করতেন, এরপর অন্য বাসে আগুন দিতেন, দাবি পুলিশেরটেস্ট চুক্তি থেকে বাদ পড়ে লাল বলে ফাটাফাটি আফ্রিদি, ৪ ম্যাচে ২৭ উইকেটউৎসবমুখর পরিবেশে চট্টগ্রামে শুরু বিশ্ববিদ্যালয়ছাত্রদের ফুটবল–লড়াইহাফ পাস নিয়ে ছাত্রীকে হেনস্তার অভিযোগ, ২০ বাস আটকে রাখলেন ঢাবি শিক্ষার্থীরাযুদ্ধ শেষ করতে এবার ইরানের শীর্ষ নেতাদের হত্যার ছক কষছে ট্রাম্প প্রশাসনযে রোগে মনে হয় আপনার হাতটি অন্য কেউ নিয়ন্ত্রণ করছেহাইপারসনিক ক্ষেপণাস্ত্রযুক্ত নতুন পারমাণবিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করলেন পুতিনগঙ্গাচুক্তি না হলে ভারতেরই কেন ক্ষতি বেশি১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি তারেক রহমানকেন চেষ্টা করেও শহরটি জয় করতে পারেননি গ্রেট আলেকজান্ডারচাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের বগিতে দুর্বৃত্তদের আগুনশেখ হাসিনা ও তাঁর দলের কবর হোক জনগণের মনে: জাহেদ উর রহমানতিতুমীর কলেজের ছাত্রী হোস্টেলের গেটে ককটেল বিস্ফোরণ২০২৭ সাল থেকে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালুর ঘোষণাফুটবল খেলতে গিয়ে চোট, অস্ত্রোপচারের পর ক্রাচে ভর দিয়ে হাঁটছেন জোহরান মামদানিমুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের দিন নদীতে ঝাঁপ, দুই দিন পর ভেসে উঠল লাশচলছে কার্টুন পিপল কমিকস ফেস্ট, আজ শেষ দিনচারটি পাঞ্জাবির অর্ডারে শুরু, এখন ৩৫০ নারীর জীবিকার ভরসা জামালপুরের হেনাপুকুরে ভাসছিল শিশু রাইসার নিথর দেহ, তাকে তুলতে গিয়ে পাওয়া গেল ফারিহার লাশশিশুযত্ন শুধু মায়ের দায়িত্ব নয়দেশে-বিদেশে যেখানে যাই কাস্টমস ও এনবিআর নিয়ে কথা শুনতে হয়: অর্থমন্ত্রীগাজার প্রতি সংহতি কেন গণহত্যা থামাতে ব্যর্থ হলোবিপিও ও আইটিইএস খাতে ১০ শতাংশ নগদ প্রণোদনার প্রস্তাব বাক্কোরশেয়ার করা এআই-চ্যাট ও মেমোরি, আপনার কথোপকথন কতটা নিরাপদএবার ছলেবলে লোকসভার আসন বৃদ্ধিতে বিজেপি মরিয়াপঞ্চায়েতের ফুলেরায় হঠাৎ কেভিন পিটারসেন, মাথায় গামছাসব শিশু ঠিক মানের হামের টিকা পাচ্ছে না অনেকে একেবারেই নাকুমিল্লায় দিনভর উত্তেজনা, মাহফিল করতে না পেরে ফিরে যান তাহেরীমৃত্যুর তিন বছর পর কেন কবর থেকে তোলা হয় নায়িকা অন্তরার দেহাবশেষসিলেটে বিএনপির সংসদ সদস্যের বাড়িতে পেট্রলবোমা হামলা‘মোরগ পোলাও খাইয়ে’ ধানমন্ডিতে সোনার দোকানে চুরিসিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে ধরতে গেলে লাঠি হাতে গ্রামবাসীর বাধা, ফিরে গেল পুলিশসহজে মনে রাখার ৪টি মানসিক কৌশলআইনশৃঙ্খলা ভালো হলে দেশ এত দিনে ইউরোপ-আমেরিকা হওয়ার কথা: জামায়াত আমিরনীতি সুদহার আরও কমানোর ইঙ্গিত গভর্নরের, কমালে কী হয়রোমিও স্পাই: প্রেমিক সেজে নারী কর্মকর্তাদের প্রেমের ফাঁদে ফেলতেন সুদর্শন তরুণেরারেড হট বোল্ড লুকে তাক লাগালেন বেবো, অল ব্ল্যাকে 'ড্যাডি কুল' শাহরুখকারাগারেই মাধ্যমিক থেকে স্নাতক, তাঁর জীবন নিয়ে লেখা হয়েছে উপন্যাসবছরের শেষ ম্যাচটা খেললেন মেসি, কেমন গেল তাঁর ২০২৬প্রতিবন্ধী সন্তানের লাশ দেখতে কারাফটকে মাবুমরা আর বুমরা নেই, জয়সোয়ালের শূন্যের রেকর্ড, ধুঁকছে ভারতযাত্রীবেশে বাসে উঠে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরাগঙ্গার পানিবণ্টন চুক্তি: মেয়াদ ফুরাচ্ছে, দরকার বিচক্ষণ কূটনীতিভিকারুননিসায় প্রথম শ্রেণিতে ভর্তি, আসন ১৫৪৫রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে ‘পেট্রলবোমা’ নিক্ষেপ, ফাঁকা গুলির অভিযোগসেন্ট মার্টিনে ‘চিংড়ি খাওয়ার পর’ শ্বাসকষ্ট, প্রাণ গেল পর্যটকেরনায়িকা ববিতার কয় সন্তান? কী করেন, কোথায় থাকেনবিশ্বকাপ জেতার ক্ষমতা আর নেই ব্রাজিলের, বলছেন রোনালদোকারাগারে যুব মহিলা লীগ নেত্রী, প্রতিবন্ধী সন্তানের মৃত্যু, লাশ দেখাতে নেওয়া হচ্ছে কাশিমপুরেঋণ করে কিনেছিলেন ক্যামেরা, এবার জিতলেন অর্থমূল্যে বিশ্বের সবচেয়ে দামি আলোকচিত্র পুরস্কারকালশীতে যাত্রীবেশে বাসে উঠে কেরোসিন ঢেলে আগুনএকঝলক (২৮ নভেম্বর ২০২৬)ঐতিহ্যের গারো বয়নশিল্প: মুনমুনের হাত ধরে গান.না দক.কার পুনর্জাগরণ!ইলন মাস্ক কেন মহাকাশে ১০ লাখ স্যাটেলাইট ডেটা সেন্টার বসাতে চানসোনার দাম আবার ভরিতে ২ লাখ টাকা ছাড়ালচুয়েটে মধ্যরাতে শিক্ষার্থীদের দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, আহত ৫প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বড় নিয়োগ, পদ ৭৪৬গাজীপুরে সাবেক কাউন্সিলরকে গ্রেপ্তারের এক দিন পর বাড়িতে লুটপাট–আগুনএক ধাক্কায় সব প্রমাণ! ডমিনোর উপমা১০৬ স্থলসীমান্ত রুট ঝুঁকিপূর্ণ, মাদক আসছে নদী-সমুদ্রপথেওযদি আমি একটি গোলাপ হতামসেনাসদস্য পরিচয়ে পাত্রী দেখতে গিয়ে যুবক আটকজলদস্যুরাজের হাতে মোগল জাহাজের পরিণতিরাজধানীজুড়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫৫০, বিদেশি পিস্তল উদ্ধারএআইনির্ভর টিভি চ্যানেল আনছে গুগল, অনুষ্ঠানের প্রধান চরিত্রে দেখা যাবে নিজেকে‘একটা চাদর হবে’ থেকে চাদরে মোড়ানো শেষযাত্রাচট্টগ্রামে মেট্রোরেলের প্রাথমিক রুট নির্ধারণ, উড়াল নাকি পাতালে পথেমহাকাশ থেকে দেখা যায় ‘কুইবেকের চোখ’দক্ষিণ আফ্রিকা–বাংলাদেশ: টেস্ট ইতিহাসেই কি সবচেয়ে একতরফা লড়াইআগুনের কোনো দল নেইমাদারীপুরে থানার সামনে আওয়ামী লীগ-বিএনপির দফায় দফায় সংঘর্ষ, ককটেল বিস্ফোরণদাবা, বই আর নব্বই দশকের মন নিয়ে বার্সায় ‘আরেক রাফিনিয়া’ইলিশের পদ্মায় জাল ফেললে উঠছে সাকার মাছ, দেশি জাতের জন্য কতটা বিপদসোনার দামের ভেলকি ও বিগ জিমের ‘মুরগি বিভ্রম’বলিউড নায়িকাদের পারিশ্রমিকের নতুন হিসাব, শীর্ষ ৫ কে কত নেনআটক বাংলাদেশিদের দিকে নজর দিনএক দিনে ৭২৬ হামলায় ১২১ হুতি যোদ্ধা হতাহত হওয়ার দাবি ইয়েমেনের সরকারি বাহিনীরমেসিও ইন্টার মায়ামির বিদায় ঠেকাতে পারলেন নাবড় ধরনের পরিবর্তন দরকারবিআরটিএর অধীন তিন মাসের ইন্টার্নশিপ, মাসিক ভাতা ১০ হাজারঘরে আটকে পড়া প্রজাপতিকে আহত না করে বের করব কীভাবেযে মাছ বেঁচে থাকতে পারে ১৩০ বছর৩৯-এ এসেও নানা লুকে আবেদন ছড়াচ্ছেন এষা গুপ্তাবছরে সাত থেকে আট কোটি টাকার মাছের কারবার হয় এই বিলে, যেতে পারেন তাজা মাছ কিনতেজাতীয় বিশ্ববিদ্যালয়ে ৪০ লাখ শিক্ষার্থী, পিছিয়ে শিক্ষার মানে, জোর দিতে চায় কর্মমুখী শিক্ষায়বরিশালে শিক্ষার্থী ও নারীদের দারুণ উদ্যোগসকালেই পড়ুন আলোচিত ৫ খবর৫০ ওভার খেলার সংগ্রাম, ওপেনিংয়ে ‘এক্সপেরিমেন্ট’—দক্ষিণ আফ্রিকায় কী অপেক্ষা করছে বাংলাদেশেরজাহাঙ্গীরনগরে অতিথি পাখির মেলাময়মনসিংহে ছয় গ্রামে মাঠের পর মাঠ লেবুর বাগান, প্রতিদিন বিক্রি অন্তত ২৫ লাখ টাকাবিজয়ের বইমেলায় মুক্তিযুদ্ধের স্মৃতিলয়্যালিটি ফ্যাক্টচাষী নজরুলের ‘সুভা’ কি শুধু এক বোবা মেয়ের গল্প, নাকি আরও কিছুব্যাংকের চাকরি ছেড়ে কারুপণ্যের ব্যবসা, এখন মাসে বিক্রি ১৫ লাখ টাকাবাবাকে বলেছিলেন, ‘আমি ভালো আছি, দোয়া করিও’, দুদিন পর এল ছেলের মৃত্যুর খবরহরমুজে মাইনের আঘাতে তেলবাহী দুটি ট্যাংকারে বিস্ফোরণ ও আগুন: আইআরজিসিসম্রাট আওরঙ্গজেবের জাহাজে চরম নৃশংসতা চালান এক জলদস্যু, তাঁর পরিণতি আজও রহস্যঘেরাসেই গারনাচো এখন ১২ জনের বদলি দলেও জায়গা পান নাইলিয়াড ও ওডিসি: যুদ্ধ, বীরত্ব ও ঘরে ফেরার মহাকাব্যশয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৮ আমলঅতিরিক্ত আত্মবিশ্বাসে ভুল সিদ্ধান্ত নিতে পারেন কোন রাশির জাতকএকটি ফুটবলের ব্যবচ্ছেদলাল শাপলার সৌন্দর্যে ডিবির হাওর৮৭ হাজার কোটি টাকার মালিক! অভিনেতা থেকে প্রযুক্তি–দুনিয়ার ধনকুবেরবৈদ্যুতিক গাড়ির চাকার যত্নে যে ৭টি বিষয় খেয়াল রাখতে হবেজমকালো পার্টি সাজে অনুপ্রেরণা হতে পারে স্পর্শিয়ার ইন্দো-ওয়েস্টার্ন লুকআমেরিকা যেভাবে রাশিয়ার সঙ্গে সমঝোতার কথা ভাবছেমেসির ভোট পেয়েছিলেন রিয়াল মাদ্রিদের এক খেলোয়াড়, রোনালদোর ভোট পেয়েছিলেন বার্সেলোনার একজনমার্কিন শুল্ক আরোপ হলে চাপে পড়তে পারে দেশের তিন খাতআজ টিভিতে যা দেখবেন (২৮ নভেম্বর ২০২৬)এআই যখন এআইয়ের চাকরি খায়!হুট করেই আলোচনায়, কে এই পূর্ণিমাশীতে বাড়ে কোষ্ঠকাঠিন্য: লাইফস্টাইলের পরিবর্তনে এড়ানো যায় এই সমস্যাসেপটিক ট্যাংকে কী গ্যাস থাকে, এই গ্যাস থেকে কীভাবে নিরাপদ রাখা যায়খরার মধ্যেও টিকে থাকবে চা গাছ, সম্ভাবনা দেখাচ্ছে বাকৃবি ও বিটিআরআইয়ের গবেষণা
প্রচ্ছদ › স্বাস্থ্য
স্বাস্থ্য

বেশি মাছ খাওয়া কি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর

বেশি মাছ খাওয়া কি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর
মাছ খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কি না, তা অনেকটাই নির্ভর করে আপনি কোন মাছ খাচ্ছেন, কোথা থেকে সেটি এসেছে এবং কীভাবে রান্না করছেন তার ওপর। মাছ আমাদের শরীরের জন্য উপকারী প্রোটিন, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ও খনিজের …

মাছ খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কি না, তা অনেকটাই নির্ভর করে আপনি কোন মাছ খাচ্ছেন, কোথা থেকে সেটি এসেছে এবং কীভাবে রান্না করছেন তার ওপর। মাছ আমাদের শরীরের জন্য উপকারী প্রোটিন, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ও খনিজের ভালো উৎস। কিন্তু সব মাছ সমান নিরাপদ নয়। কিছু মাছের শরীরে জমতে পারে পারদ বা অন্যান্য ভারী ধাতু। আবার কিছু মাছের মধ্যে থাকে প্রাণঘাতী বিষ। এমনকি বাংলাদেশে কিছু বিদেশি মাছের আমদানি ও চাষও নিষিদ্ধ।
তাই মাছ খাওয়া বন্ধ করার দরকার নেই। বরং জানতে হবে, কোন মাছ কতটা খাওয়া ভালো এবং কোন মাছ এড়িয়ে চলা উচিত। মাছের পুষ্টিগুণ ঠিকভাবে পেতে কীভাবে রান্না করতে হবে তাও জেনে রাখা ভালো। তবে এসব প্রশ্নে যাওয়ার আগে জেনে নিই, প্রতিদিন কী পরিমাণ মাছ খাওয়া দরকার। 
চাষের মাছের চেয়ে নদীর মাছ খেতে ভালো লাগে কেন, গবেষণা কী বলছে প্রতিদিন কতটুকু মাছ খাওয়া ভালো
বাংলাদেশের মানুষের খাবারের তালিকায় মাছের জায়গা বেশ ওপরে। ভাতের সঙ্গে মাছ না হলে অনেকের দুপুরের খাবারই যেন সম্পূর্ণ হয় না। তবে প্রতিদিন কতটুকু মাছ খাওয়া উচিত, তার একটি হিসাবও আছে।
বাংলাদেশের জাতীয় খাদ্য নির্দেশিকায় একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক ৬০ গ্রাম মাছ খাওয়া উচিত। এই হিসাবটি করা হয়েছে দৈনিক প্রায় ২ হাজার ৪৩০ কিলোক্যালরি শক্তির চাহিদা ধরে তৈরি একটি আদর্শ খাদ্যতালিকার ভিত্তিতে। অর্থাৎ এটি সবার জন্য বাধ্যতামূলক নয়। বয়স, শারীরিক পরিশ্রম, ওজন ও স্বাস্থ্যের অবস্থার সঙ্গে প্রয়োজন বদলাতে পারে। নির্দেশিকায় মাছ, মাংস ও হাঁস-মুরগির মাংস মিলিয়ে প্রতিদিন প্রোটিনসমৃদ্ধ খাবার খাওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।
আন্তর্জাতিক নির্দেশিকাতেও মাছ নিয়মিত খাওয়ার কথা বলা হয়েছে। যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা সংস্থা এনএইচএস সপ্তাহে অন্তত দুই বেলা মাছ খাওয়ার কথা বলেছে। এর মধ্যে এক বেলা হওয়া উচিত তৈলাক্ত মাছ। এক বেলার পরিমাণ প্রায় ১৪০ গ্রাম রান্না করা মাছ। অর্থাৎ প্রতিদিন মাছ খেতেই হবে, এমন নয়। সপ্তাহজুড়ে খাবারের বৈচিত্র্য বজায় রাখাটাই গুরুত্বপূর্ণ।
গুচি বাইম ও তারা বাইম কী আলাদা মাছমাছের মধ্যে কী এমন আছে
মাছের সবচেয়ে বড় গুণ হলো, এতে শরীরের প্রয়োজনীয় উচ্চমানের প্রোটিন থাকে। প্রোটিন আমাদের পেশি গঠন, কোষ মেরামত, শরীরের বৃদ্ধি এবং রোগপ্রতিরোধব্যবস্থার স্বাভাবিক কাজে সাহায্য করে। মাছের প্রোটিনে শরীরের প্রয়োজনীয় বিভিন্ন অ্যামিনো অ্যাসিডও থাকে।
মাছ থেকে পাওয়া যায় ভিটামিন বি১২, ভিটামিন ডি, আয়োডিন, সেলেনিয়াম, আয়রন ও জিঙ্কের মতো পুষ্টি উপাদান। তবে মাছের প্রজাতিভেদে এসব উপাদানের পরিমাণ অনেক বদলে যায়। কোনো মাছ প্রোটিনে সমৃদ্ধ, কোনোটি ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের ভালো উৎস, আবার কোনো ছোট মাছ ভিটামিন এ ও ক্যালসিয়ামের জন্য বিশেষভাবে উপকারী।
মাছের আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড। এর দুটি পরিচিত ধরন হলো ইপিএ ও ডিএইচএ। এগুলো মস্তিষ্ক, চোখ ও হৃদ্‌যন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাছের মধ্যে, বিশেষ করে তৈলাক্ত সামুদ্রিক মাছে এই উপাদান বেশি পাওয়া যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার বিশেষজ্ঞদের পর্যালোচনায় দেখা গেছে, মাছ খাওয়ার সঙ্গে হৃদ্‌রোগজনিত মৃত্যুর ঝুঁকি কম থাকার সম্পর্ক রয়েছে। বিশেষ করে তৈলাক্ত মাছ এ ক্ষেত্রে উপকারী।
মাছের দোকানগুলোয় থরে ধরে সাজানো আছে বড় বড় রুই, কাতলা, চিতলসহ বিভিন্ন জাতের দেশি মাছ। শিবগঞ্জ উপজেলার উথলি মেলায়কোন মাছ থেকে কী পুষ্টি পাওয়া যায়
বাংলাদেশের মাছের পুষ্টিগুণ নিয়ে গবেষণাও হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের গবেষকদের তৈরি ফুড কম্পোজিশন টেবিল ফর বাংলাদেশ বিভিন্ন মাছের প্রতি ১০০ গ্রাম কাঁচা, খাওয়ার উপযোগী অংশে থাকা পুষ্টি উপাদানের হিসাব দেওয়া হয়েছে। সেই তথ্য থেকে কয়েকটি পরিচিত মাছের পুষ্টিগুণ দেখা যাক।
রুই: প্রতি ১০০ গ্রাম কাঁটাহীন কাঁচা রুইয়ের মাংসে প্রায় ২০.৬ গ্রাম প্রোটিন ও ২.৬ গ্রাম চর্বি পাওয়া যায়। অর্থাৎ তুলনামূলক কম চর্বিতে ভালো পরিমাণ প্রোটিন পাওয়া সম্ভব।
তেলাপিয়া: প্রতি ১০০ গ্রাম কাঁটাবিহীন কাঁচা তেলাপিয়ায় প্রায় ২০.৮ গ্রাম প্রোটিন ও ৩ গ্রাম চর্বি থাকে। এতে ভিটামিন ডি পাওয়া যায়। তাই তেলাপিয়া শুধু সহজলভ্য মাছই নয়, প্রোটিনেরও ভালো উৎস।
ইলিশ: প্রতি ১০০ গ্রাম কাঁটাবিহীন কাঁচা ইলিশে প্রায় ১৮ গ্রাম প্রোটিন ও ১৬.৮ গ্রাম চর্বি থাকে। রুই বা তেলাপিয়ার তুলনায় ইলিশে চর্বি বেশি। তবে এই চর্বির একটি গুরুত্বপূর্ণ অংশ হলো উপকারী অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। বাংলাদেশের বিভিন্ন এলাকার ইলিশের ফ্যাটি অ্যাসিড বিশ্লেষণ করে করা এক গবেষণায় দেখা গেছে, এতে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের পরিমাণ বেশ ভালোই। আরেকটি গবেষণায় দেখা গেছে, প্রতি ১০০ গ্রাম কাঁচা ইলিশে ডিএইচএর গড় পরিমাণ পাওয়া গেছে প্রায় ৬৯৪ মিলিগ্রাম।
মলা: ছোট এই মাছটির পুষ্টিগুণ বেশ ভালো। বাংলাদেশের ছোট দেশি মাছের ওপর করা এক গবেষণায় প্রতি ১০০ গ্রাম কাঁচা মলা মাছে প্রায় ২ হাজার ৬৮০ মাইক্রোগ্রাম রেটিনল সমতুল্য ভিটামিন এ পাওয়া গেছে। এই ভিটামিন চোখের স্বাভাবিক দৃষ্টি, রোগপ্রতিরোধক্ষমতা ও শরীরের বৃদ্ধি-উন্নয়নের জন্য জরুরি। মলা মাছের ভিটামিন এ-এর প্রায় ৯০ শতাংশ থাকে চোখ ও নাড়িভুঁড়িতে। তাই ছোট মাছটি পরিষ্কার করার সময় এসব অংশ ফেলে দিলে ভিটামিন এ-এর বড় অংশও নষ্ট হতে পারে।
ছোট মাছের আরেকটি সুবিধা হলো, অনেক মাছ কাঁটাসহ খাওয়া যায়। ফলে ক্যালসিয়ামও পাওয়া যায়। বাংলাদেশের একটি গবেষণায় কাঁচা মলা মাছের ১০০ গ্রামে প্রায় ৮৫৩ মিলিগ্রাম ক্যালসিয়াম পাওয়া গেছে। কাচকি, চাপিলা, পুঁটি ও টেংরার মতো ছোট মাছেও উল্লেখযোগ্য ক্যালসিয়াম থাকতে পারে। তবে মাছের কাঁটা ফেলে দিলে সেই ক্যালসিয়ামের বড় অংশ পাওয়া যাবে না।
এখানে একটা বিষয় মনে রাখা দরকার। মাছের পুষ্টিগুণ শুধু নামের ওপর নির্ভর করে না। মাছটি কোথায় বড় হয়েছে, কোন খাবার খেয়েছে, তার বয়স কত, কোন মৌসুমে ধরা হয়েছে; এসবের কারণে পুষ্টির পরিমাণ কমবেশি হতে পারে। আর গবেষণার হিসাব সাধারণত কাঁচা মাছের খাওয়ার উপযোগী অংশের জন্য দেওয়া হয়। রান্নার পর পানির পরিমাণ কমে যাওয়ায় প্রতি ১০০ গ্রামে পুষ্টির ঘনত্ব বদলে যেতে পারে।
পারশে মাছ কীভাবে এত দ্রুত বংশবিস্তার করেকোন মাছ খাওয়ার আগে সাবধান হতে হবে
এতক্ষণ মাছের উপকারিতা নিয়ে কথা হলো। এবার একটু বিপজ্জনক মাছের কথা শোনা যাক। এমন মাছও আছে, যা খেলে হাসপাতালে যেতে হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে প্রাণহানিও ঘটতে পারে।
পটকা মাছ: বাংলাদেশে পটকা মাছ খেয়ে বিষক্রিয়ার ঘটনা ঘটেছে। এই মাছের শরীরে থাকতে পারে টেট্রোডোটক্সিন নামে ভয়ংকর বিষ। এটি স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কাজ ব্যাহত করে। ফলে শরীর অবশ হয়ে যেতে পারে, এমনকি শ্বাস নেওয়ার পেশিগুলোও অচল হয়ে যেতে পারে।
২০০৮ সালে বাংলাদেশের তিনটি এলাকায় পটকা মাছ খেয়ে বিষক্রিয়ার ঘটনা নিয়ে গবেষণা করেছিলেন চিকিৎসকেরা। তাঁদের প্রতিবেদনে দেখা যায়, মাছ খাওয়ার পর ১৪১ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাঁদের মধ্যে মারা যান ১৭ জন। সবচেয়ে ভয়ংকর বিষয় হলো, এই বিষ সাধারণ রান্নায় নষ্ট হয় না। মাছ সিদ্ধ, ভাজা কিংবা ফ্রিজে রাখলেও বিষের কার্যকারিতা থেকে যেতে পারে। তাই পটকা মাছকে কোনোভাবেই সাধারণ খাবারের মাছ ভেবে খাওয়া উচিত নয়।
বড় আকারের রুপচাঁদা মাছ পারদ বেশি জমে এমন বড় শিকারি মাছ
সমুদ্রের কিছু বড় মাছের শরীরে জমতে পারে মিথাইলমারকারি বা পারদের একটি বিষাক্ত রূপ। ছোট মাছ ও অন্যান্য জলজ প্রাণী থেকে খাদ্যশৃঙ্খলের মাধ্যমে পারদ বড় মাছের শরীরে জমতে থাকে। বড় শিকারি মাছ ছোট মাছ খেয়ে বেঁচে থাকে বলে তাদের শরীরে পারদের ঘনত্ব অনেক সময় বেশি হয়।
যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) পরামর্শ অনুযায়ী, হাঙর, সোর্ডফিশ, মার্লিন, কিং ম্যাকারেল, অরেঞ্জ রাফি ও বিগআই টুনার মতো কিছু মাছ এড়িয়ে চলা উচিত। বিশেষ করে গর্ভবতী নারী, সন্তানকে বুকের দুধ খাওয়াচ্ছেন এমন মা এবং ছোট শিশুদের জন্য এই সতর্কতা বেশি গুরুত্বপূর্ণ। কারণ মিথাইলমারকারি শিশুর বিকাশমান মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের ক্ষতি করতে পারে। তবে সব সামুদ্রিক মাছেই যে পারদের মাত্রা বেশি, তা নয়। অনেক সামুদ্রিক মাছেই পারদ কম এবং সেগুলো পুষ্টিকর খাবার।
শিং মাছ মাটির নিচেও বেঁচে থাকে কীভাবেনিষিদ্ধ বিদেশি মাছ
বাংলাদেশে পিরানহা ও আফ্রিকান মাগুরের মতো কিছু বিদেশি আগ্রাসী মাছের আমদানি ও চাষ নিষিদ্ধ করা হয়েছে। এর কারণ শুধু মানুষের খাদ্যনিরাপত্তা নয়, পরিবেশও। এসব মাছ দ্রুত বংশবিস্তার করতে পারে এবং দেশি মাছ ও জলজ প্রাণীর জন্য হুমকি হয়ে উঠতে পারে। বাংলাদেশের জীববৈচিত্র্যবিষয়ক জাতীয় প্রতিবেদনে পিরানহার আমদানি ও চাষে ২০০৮ সালের নিষেধাজ্ঞার কথা উল্লেখ করা হয়েছে। আফ্রিকান মাগুরও আগ্রাসী স্বভাবের কারণে নিষিদ্ধ করা হয়েছে। তবে মনে রাখতে হবে, এই মাছগুলোকে নিষিদ্ধ করার কারণ পটকা মাছের মতো শরীরে প্রাণঘাতী বিষ থাকা নয়; মূল উদ্বেগ পরিবেশের ক্ষতি। বাজারে এসব মাছ দেখলে না কেনাই ভালো।
নদীর চিংড়ি, ট্যাংরা, বাইম, বাটা, মেনিসহ নানা প্রজাতির মাছ ।নদী ও পুকুর মাছেও থাকতে পারে দূষণ
অনেকে মনে করেন, নদীর মাছ মানেই নিরাপদ, চাষের মাছ মানেই ক্ষতিকর। ধারণাটি  সবক্ষেত্রে সঠিক নয়। মাছ কোথায় বড় হচ্ছে, সেই পানিতে কী ধরনের দূষণ আছে এবং মাছ কী খাবার পাচ্ছে, সেটিই বেশি গুরুত্বপূর্ণ।
কলকারখানার বর্জ্য, কৃষিতে ব্যবহৃত রাসায়নিক এবং অন্যান্য দূষিত পদার্থ নদী, খাল, পুকুর বা সমুদ্রে মিশতে পারে। এসব জায়গার মাছের শরীরে সিসা, ক্যাডমিয়াম, আর্সেনিক বা পারদের মতো ভারী ধাতু জমার আশঙ্কা থাকে। আবার চাষের মাছের ক্ষেত্রেও পানি ও খাবারের মান ঠিক না থাকলে সমস্যা হতে পারে।
বাংলাদেশের কয়েকটি গবেষণায় বিষয়টি উঠে এসেছে। ২০২২ সালে প্রকাশিত একটি গবেষণায় দেশের কিছু নদী থেকে ধরা এবং পুকুরে চাষ করা মাছের শরীরে ভারী ধাতুর মাত্রা তুলনা করা হয়। গবেষকেরা দুই ধরনের মাছের ক্ষেত্রেই সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকির বিষয়টি পরীক্ষা করেছেন। আবার ২০২৫ সালে বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলীয় অঞ্চলের কিছু মাছ নিয়ে গবেষণায় সিসা, আর্সেনিক ও ক্রোমিয়ামের দূষণ পাওয়া যায়। গবেষকদের হিসাব অনুযায়ী, ওই নমুনাগুলো থেকে শিশুদের ঝুঁকি তুলনামূলক বেশি হতে পারে।
তবে এই ফলাফল দিয়ে বাংলাদেশের সব নদী, পুকুর কিংবা বাজারের মাছকে দূষিত বলা যাবে না। গবেষণাগুলো নির্দিষ্ট কিছু এলাকা ও নমুনার ওপর করা হয়েছে। বরং এগুলো আমাদের মনে করিয়ে দেয়, মাছের উৎস এবং জলাশয়ের পরিচ্ছন্নতা কতটা গুরুত্বপূর্ণ।
ছুরি মাছ কি বিদ্যুৎ তৈরি করতে পারেশুধু মাছের পরিমাণ নয়, রান্নার ধরনও গুরুত্বপূর্ণ
মাছ পুষ্টিকর বলেই যেকোনোভাবে রান্না করে খাওয়া যাবে, ব্যাপারটি এমন নয়। মাছের উপকার পেতে হলে রান্নার ধরনও স্বাস্থ্যকর হওয়া দরকার। অল্প তেলে ঝোল, ভাপ, সেদ্ধ বা গ্রিল করে খেলে অতিরিক্ত তেল যোগ হয় না। অন্যদিকে মাছ ডুবো তেলে ভাজলে খাবারে বাড়তি চর্বি ও ক্যালরি যোগ হয়। মাছের সঙ্গে অতিরিক্ত লবণ বা লবণ দিয়ে সংরক্ষণ করা শুঁটকি খাওয়ার ক্ষেত্রেও পরিমাণের দিকে খেয়াল রাখা ভালো।
মাছ কেনার সময়ও একটু সতর্ক হওয়া দরকার। তাজা মাছের চোখ সাধারণত পরিষ্কার ও উজ্জ্বল থাকে। মাংস চাপ দিলে আবার আগের অবস্থায় ফিরে আসে। মাছ থেকে পচা, টক বা অ্যামোনিয়ার মতো গন্ধ বের হলে সেটি না কেনাই ভালো। মাছ ও অন্যান্য সামুদ্রিক খাবার ভালোভাবে রান্না করে খাওয়া উচিত। বিশেষ করে শিশু, গর্ভবতী নারী, বয়স্ক মানুষ এবং রোগপ্রতিরোধক্ষমতা কম এমন ব্যক্তিদের কাঁচা বা আধা সেদ্ধ মাছ এড়িয়ে চলা ভালো।
অর্থাৎ মাছের ধরন, পরিমাণ ও উৎসের ওপর নির্ভর করে আপনি কোন মাছ কতটা খাবেন। সুস্থ মানুষের খাদ্যতালিকায় নিয়মিত মাছ রাখা ভালো। তবে প্রতিদিন অনেক বেশি মাছ খেলেই যে শরীর আরও ভালো থাকবে, এমন নয়। মাছের পাশাপাশি শাকসবজি, ফল, ডাল, ডিম ও অন্যান্য পুষ্টিকর খাবারও দরকার। একই ধরনের মাছ প্রতিদিন না খেয়ে বিভিন্ন প্রজাতির মাছ খেলে পুষ্টির বৈচিত্র্যও পাওয়া যায়।

লেখক: প্রদায়ক, বিজ্ঞানচিন্তা
সূত্র: ১. ন্যাশনাল ডায়েটারি গাইডলাইনস ফর বাংলাদেশ
২. জার্নাল অব নিউট্রিশন
৩. ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন
৪. ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিন
৫. সায়েন্স ডিরেক্ট
৬. জার্নাল অব ফুড কম্পোজিশন অ্যান্ড অ্যানালাইসিস

পাঠকের মন্তব্য

আরও সংবাদ

আহত বিজিবি সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাস্থ্য

আহত বিজিবি সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

ফাইল ফটো শনিবার (২৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি হাসপাতালে যান। এ সময় আহত সদস্যদের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তাদের চিকিৎসার বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি দ্রুত সুস্থতা কামনা করেন তিনি। এ স…

দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাস্থ্য

দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ফাইল ফটো শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে (সিপিএইচ) সাম্প্রতিক নাশকতা ও সহিংসতায় আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় হাসপাতালে চিকিৎসাধীন আহত সদস্যদের …

রংপুরে ২০০ শয্যায় চালু হচ্ছে আধুনিক শিশু হাসপাতাল
স্বাস্থ্য

রংপুরে ২০০ শয্যায় চালু হচ্ছে আধুনিক শিশু হাসপাতাল

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চলতি বছরের ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে রংপুরে ১০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতালটি ২০০ শয্যায় উন্নীত করে চালু হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করবেন। হাসপাতালটি চালু হলে…