৩৯-এ এসেও নানা লুকে আবেদন ছড়াচ্ছেন এষা গুপ্তা
২০০৭-এর ‘ফেমিনা মিস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল’ সুন্দরী প্রতিযোগিতায় তৃতীয় হয়েছিলেন এষা গুপ্তা। ২০১০ সালে ‘কিংফিশার সুইমস্যুট ক্যালেন্ডার’-এ জায়গা করে নেন সুন্দরী। এরপর ‘জান্নাত-২’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি। আর পেছনে ফিরে তাকাতে হয়নি এষাকে। সিনেমা, ওয়েব সিরিজ, মিউজিক ভিডিও আর মডেলিং চলছে পুরোদমে। তবে আলাদাভাবে অভিনেত্রীর ফ্যাশন-সেন্স নিয়ে তারিফ করতেই হয়। বরাবরই সাহসী তিনি। এথনিক থেকে শুরু করে খোলামেলা ওয়েস্টার্ন লুকেও সাবলীল এষা। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি। স্টাইলিশ আর বোল্ড লুকের নানা ছবি প্রায়ই শেয়ার করেন ভক্তদের সঙ্গে। এদিক থেকে নায়িকার ফ্যাশনিস্তা অনুরাগীদের সংখ্যাটাও কিন্তু কম নয়। আজ তাঁর ৪১ তম জন্মদিনে সেরা কিছু লুক দেখে আসি চলুন।
আকাশি-নীল অফ-শোল্ডার ডিপ-প্লাঞ্জিং গাউন পরেছেন এষা। ভিন্টেজ হলিউড ঘরানার ঢেউখেলানো বব-কাট চুল, কানে ফুলের নকশার স্টাড দুল আর ঠোঁটে লাল লিপস্টিকের ছোঁয়ায় ফুটে উঠেছে রাজকীয় ও গ্ল্যামারাস রেড কার্পেট লুকসরিষা-হলুদ রঙের শাড়িতে ধরা দিয়েছেন এষা। সঙ্গে পরেছেন ফুলের নকশা, পুঁতি ও এম্ব্রিয়ডারি করা ব্লাউজ। ছোট চুলের সঙ্গে মানিয়েছে সবুজ পাথর বসানো স্টেটমেন্ট দুল সোনালি সিকুইন ও পুঁতির কাজ করা গাউনে ধরা দিয়েছেন এষা। ডিপ ইউ-নেকলাইনে রয়েছে রুপালি পাথরের কাজ। স্লিক ওয়েট-লুক চুল, লম্বা ঝোলানো দুল ও গ্লসি ব্রাউন লিপস্টিকে ফুটে উঠেছে আভিজাত্যপূর্ণ গ্ল্যামারাস সাজ।ওয়ান শোল্ডার ও ডিপ হল্টারনেক সাদা বডিকন গাউনে লাস্যময়ী এষা।পান্না সবুজ প্রি-স্টিচড শাড়ি পরেছেন অভিনেত্রী। সঙ্গে সোনালি চাংকি চেইন বসানো ম্যাচিং ব্লাউজ পরেছেন। ২। স্ট্র্যাপলেস ও ব্যাকলেস কালো আউটফিটের সামনের অংশে আছে গোলাপ ফুলের মোটিফ আর কালো বো।পার্পল লেহেঙ্গার এথনিক সাজেও সমান আকর্ষণীয় তিনি। ধূসর পিনস্ট্রাইপের ডিপ প্লাঞ্জিং হল্টার-নেক ভেস্টের সঙ্গে পরেছেন ট্রাউজার। স্লিক খোঁপা, কানে পান্নার স্টাড এবং হাতে ঘড়ি ও ব্রেসলেটের সাজে ফুটে উঠেছে আত্মবিশ্বাসী করপোরেট গ্ল্যাম লুক।ডার্ক মেরুন কর্ড ড্রেসের সঙ্গে কোমরে লেদার বেল্ট এবং তার ওপর লাল রঙের ওভারকোট পরে লেয়ারিং করেছেন সুন্দরী। চোখে বড় সানগ্লাস, ছোট বব-কাট চুল, হাতে সোনালি ব্রেসলেট আর ঠোঁটে গাঢ় লিপস্টিক—সব মিলিয়ে ফুটে উঠেছে সাহসী ও গ্ল্যামারাস শীতের সাজ। হালকা গোলাপি রঙের বিশাল গোলাপ ফুলের আদলে তৈরি স্ট্র্যাপলেস মিনি ড্রেসের সঙ্গে পরেছেন সাদা লেসের টাইটস। ছোট পিক্সি-কাট চুলে তাঁর সাজে ফুটে উঠেছে আলাদা আবেদনকোরসেট জাম্পস্যুটের সঙ্গে সাদা পাথরের স্টেটমেন্ট নেকপিস পরেছেন অভিনেত্রী। ছেড়ে রেখেছেন ঢেউখেলানো চুল। প্যাস্টেল গ্রিন প্যান্ট স্যুট পরেছেন অভিনেত্রী। জুয়েলারি হিসেবে হার্ট আকৃতির সোনালি লকেট আকর্ষণ ছড়াচ্ছে। শর্ট হেয়ার লুকের সঙ্গে জুটি হয়েছে সবুজ সানগ্লাস। কাটআউট ম্যাজেন্টা গাউনে আবেদনজাগানো লুকে ফ্রেমবন্দী হয়েছেন

পাঠকের মন্তব্য