লোহাগড়ায় নবান্ন উৎসব ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
ফাইল ফটো
নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের বিদ্যাবিথী একাডেমি চত্বরে ‘নতুন ধানের ঘ্রাণে বাংলার ঐতিহ্যের টানে’ স্লোগানকে সামনে রেখে নবান্ন উৎসব ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ইকবাল হাসান শিমুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মুস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগড়া প্রেসক্লাবের আহ্বায়ক মো. সেলিম জাহাঙ্গীর, বিএনপি নেতা কাজী তরিকুল ইসলাম, লেখক ও গবেষক আল হেলাল, ইসলামী ব্যাংক হাসপাতাল কাকরাইল শাখার ম্যানেজার নাহিদ জামাল এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমততারা তুলি।
এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক কৃষ্ণা রানী সাহা, শারমিন সুলতানা, নাবিলা নুপুর, জাকিয়া সুলতানা, শাহাজাহারুল আলম, রাজিয়া সুলতানা ও শামসুন্নাহার উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের পরিচালক আব্দুল্লাহ আল মামুন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুস্তাফিজুর রহমান বলেন, ‘আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। শিশুদের যথাযথ যত্ন নিতে হবে এবং তাদের মানসিক বিকাশের সুযোগ করে দিতে হবে। অভিভাবকরা সচেতন হলেই শিশুদের ভবিষ্যৎ বিকাশ সহজ হবে। পাঠ্যবইয়ের পাশাপাশি শৈশব থেকেই শিশুদের নৈতিক শিক্ষায় গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, লোহাগড়া একটি কৃষিপ্রধান এলাকা। কৃষকরা এখন ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন। নতুন ধানের মৌ মৌ গন্ধে ঘরে ঘরে পালিত হচ্ছে নবান্ন উৎসব। নতুন ফসল ঘরে তোলার আনন্দে কৃষকরা মেতে উঠছেন উৎসব-আনন্দে। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পাঠকের মন্তব্য