তুরাগে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার
ফাইল ফটো
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সরকারি কলেজের সাবেক জিএস মো. হৃদয় (২৬) এবং একই উপজেলা ছাত্রলীগের সদস্য মো. নাঈমুল হুদা শান্ত (২৫)।
তুরাগ থানা-পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমানের নির্দেশনায় পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
পুলিশের দাবি, গ্রেপ্তার দুজন নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের সরকারবিরোধী স্লোগান ও মশাল মিছিলসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তাঁরা বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো এবং বড় ধরনের ঘটনা ঘটানোর পরিকল্পনা করছিলেন।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার হৃদয়ের বিরুদ্ধে কুষ্টিয়ার দৌলতপুর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা রয়েছে। গত ১২ নভেম্বর দায়ের করা ওই মামলায় তাঁকে আসামি করা হয়েছে। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

পাঠকের মন্তব্য