29 Nov 2026 · স্বাধীন সংবাদমাধ্যম
দৈনিক দেশপটিকা - দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সত্য · সংবাদ · সমাজ দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সংবাদ সর্বশেষ আপডেট
আজকের সংবাদ
নিয়ামতপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণচৌহালীতে ভিউব্লিউবি কর্মসূচির নতুন উপকারভোগী নির্বাচন বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিতসীতাকুন্ডে ভাড়া বাসায় তৈরি হচ্ছিল জাল নোট, সরঞ্জামসহ গ্রেফতার ১গাজীপুরে অটোরিকশাচালক হত্যায় পিবিআইয়ের সাফল্য: খণ্ডিত গাড়ি ও বিক্রির টাকাসহ ৫ আসামি গ্রেপ্তার২০৫০ সালের উপযোগী দক্ষ জনবল গড়ে তুলতে উদ্যোগ নিচ্ছে জাতীয় সংসদ সচিবালয়জাজিরায় বিএনপি-আ.লীগ সংঘর্ষে যুবলীগ কর্মী নিহতবন্দিবিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত চাইলেন বিএনপি নেতাসেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রীইউপি নির্বাচন সামনে রেখে দলগুলোর সঙ্গে সংলাপে ইসিপ্রশাসনে শুদ্ধি অভিযান, সরছেন আ.লীগপন্থী আমলারা?দুর্গাপুরে প্রধান শিক্ষিকা ও গণিত শিক্ষকের বিরুদ্ধে প্রশ্ন ফাঁসের অভিযোগপঞ্চগড় হানাদার মুক্ত দিবস পালিতশীতের শুরুতেই শীতার্ত মানুষের পাশে নীলফামারী জেলা প্রশাসন, শুরু শীতবস্ত্র বিতরণস্বাধীন ফিলিস্তিনের দাবিতে বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রীরায়গঞ্জে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভাবিএনপি-জামায়াতের গোটা দশেক মা'রি হালাইতে হইবো তাহেরপুএ বিপ্লবের অডিও ফাঁসসবাই ফাউল করলে ম্যাচ চালানো যায় না: সিইসিশিল্পাঞ্চলে ফিরছে কর্মচাঞ্চল্য, গাজীপুরে বন্ধ ৪২ কারখানাদীর্ঘ ২৫ বছর জনসেবায় নিবেদিত মৌলভী হাজী মো. ইউনুছ মেম্বারের মৃত্যু, শোক প্রকাশ প্রতিদিনের কাগজেরদক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন: সভাপতি ইকবাল, সম্পাদক জাকিরবসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতির ৩৬তম বার্ষিক সভা অনুষ্ঠিতবাঙ্গরা খামারগ্রামে টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিতকালিয়াকৈরে রিসোর্টে অভিযান, বিদেশি মদসহ গ্রেপ্তার ২নওগাঁর নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মোঃ ছুফি উল্লাহ১৮ দিনে পোশাক রপ্তানির বিশাল অর্ডার হারাল বাংলাদেশ, সুযোগ নিল ভারতডিএমপির অভিযানে ৪৪২ জন গ্রেপ্তার, উদ্ধার ককটেল-ইয়াবামোল্লাহাটে আ.লীগ-বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ামিরপুর-পল্টনের পর এবার ভাসানটেকে বাসে আগুন১৯৭১ সালে বাঙালিদের নয়, পাকিস্তানকে দুর্বল করাই ছিল ভারতের লক্ষ্য: স্পিকারনির্বাচন সামনে রেখে আজ ১৮ দলের সঙ্গে ইসির সংলাপঅস্ত্রোপচার করা মা হেঁটে বাড়ি ফিরছেন, নানির কোলে সাত দিনের নবজাতক৫০তম বিসিএসের ফলের অপেক্ষায় থাকা প্রার্থীদের স্বস্তির ইঙ্গিত দিল পিএসসিচা-শ্রমিকদের পাশে থাকবে সরকার: শ্রমমন্ত্রীঅতীতে শেয়ারবাজার জুয়ার আসরে পরিণত হয়েছিল: অর্থমন্ত্রীজাতীয় ঐক্যের পথে প্রধান বাধা বিএনপির কার্যক্রম: খেলাফত মজলিসইনানীতে আবার জ্বলে উঠল গ্যাসের আগুন, বাপেক্সের ৭ কর্মী দগ্ধ‘ভারতীয় খেলোয়াড়দের বলবেন, যেন তারা মাঠে ঝগড়াঝাঁটি না করে’ইসরায়েলে ঐক্যের সরকার গঠন নিয়ে নেতানিয়াহুর আলোচনার প্রস্তাবে আইজেনকটের সাড়া‘ডা. এজাজুল মানুষ না’, কেন লিখলেন রোগীর স্বজন‘মোরগ পোলাও খাইয়ে’ সোনার দোকান ফাঁকা: সন্দেহভাজন তিন আসামি রিমান্ডেআকাশছোঁয়া বড়দিন, চমক জিঞ্জারব্রেডের উড়োজাহাজেদ্বিমুখী নীতি থেকে সরকার বের হয়ে না এলে কিসের ঐক্য: শফিকুর রহমানইলন মাস্ক কেন ‘মাগা টুপি’ খুলে ফেললেনএকটি গরু কিনলেই আরেকটি ফ্রি, প্রাণিসম্পদ মেলায় আরও নানা চমকসাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও ২ শ্যালক আটকশাহজালাল ইসলামী ব্যাংকে ৩ হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারি?জয়ার চোখে দার্জিলিং,পেছনে বরফঢাকা কাঞ্চনজঙ্ঘাজিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক৪০ জনের বক্তব্য ও ভিডিও যাচাই, এক মাসেও কাটেনি তাহসিফের মৃত্যুরহস্যবন্ধুসভার মাধ্যমে তিস্তার দুর্গম চরে ছড়াচ্ছে শিক্ষার আলোভয়ংকর দুর্ঘটনায় ক্যারিয়ার শেষ হওয়ার ভয়! ফিরছেন মুক্তাপদ্মা সেতু হয়ে বাস চলাচল প্রায় বন্ধ, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সহিংসতায় ছয় স্থান ঝুঁকিপূর্ণনাভানা রিয়েল এস্টেট গাছ, খুঁটি ফেলে গোপালগঞ্জে সড়ক–মহাসড়ক অবরোধ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগেরভুয়া ঠিকানায় কোকোলার ৬৪৬ কোটি টাকা লেনদেনআস্থা ও বিশ্বাস আমাদের সবচেয়ে বড় মূলধনপাকিস্তান থেকে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল আনতে নতুন সমঝোতা বাংলাদেশেরখুলশীতে এক কোটি টাকা চাঁদা দাবি ও মারধরের অভিযোগে মামলাপ্রধানমন্ত্রিত্ব ছাড়তে রাজি নেতানিয়াহুওয়ানডেতে বাংলাদেশের অসুখ সারাতে ইয়াসির আলীই কি সমাধানহকার উচ্ছেদ: অর্থনৈতিক ও রাজনৈতিক ঝুঁকির কথা কি ভাবছে সরকার?১৫ বছরের জন্য জাপানি কনসোর্টিয়ামের কাছে যাচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল, কী সুবিধা থাকছেপাবনায় বল্লম নিয়ে থানায় আওয়ামী লীগের হামলা, রাবার বুলেট ছুড়ে ছত্রভঙ্গ পুলিশেরছাত্রদল নেতার কার্যালয়ের সামনে ঝুলছিল কাফনের কাপড়, চিরকুটে হত্যার হুমকিগোপালগঞ্জ থেকে সরিয়ে নেওয়া হলো এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা, দেখে নিন কেন্দ্রবন্ধুদের পরামর্শে রেস্তোরাঁ খুলেছিলেন জিম, তারপর যা হলোতিন হৃৎপিণ্ড, নীল রক্ত নিয়ে অক্টোপাস কী করেএকটি স্কেচবুক থেকে হাজারো গল্পের জগৎভালো চাকরি আর বিয়ের আশ্বাসে সাগরপথে নেওয়া হচ্ছিল মালয়েশিয়া, ৩১৭ জন উদ্ধার, আটক ৭ইরানের বিরুদ্ধে ইরাক কি ট্রাম্পের হাতিয়ার হয়ে উঠছেইসলামের প্রথম মসজিদ, মহানবী (সা.) যা নিজ হাতে গড়েছেনপ্রাথমিক-মাধ্যমিকের শিক্ষাক্রমে আবার বড় পরিবর্তন হচ্ছে, নতুন বই ২০২৮ সালেকিশোরের সাইকেল-জুতা পড়ে ছিল পাড়ে, পুকুরে মিলল মরদেহনগ্নতা চরিত্রকে জীবন্ত করে তোলার উপকরণ, নিজেকে প্রদর্শনের মাধ্যম নয়: মনিকা বেলুচ্চিবিশ্ববিদ্যালয়ে ভর্তি পরামর্শ–৯: পড়ার বিষয় হিসেবে কেন বেছে নেবেন আন্তর্জাতিক সম্পর্কসোহরাওয়ার্দীতে নয়, নয়াপল্টনে হবে বিএনপির মঙ্গলবারের সমাবেশসন্ত্রাসবিরোধী আইনের মামলায় মনিরুলের স্ত্রী ও দুই শ্যালককে গ্রেপ্তার দেখাল পুলিশখুলনা কর আপিল অঞ্চলে চাকরি, ১০ জেলার আবেদনকারীদের সুযোগহাতির তাণ্ডব থেকে ফসল রক্ষায় আসামের গ্রামে অভিনব উদ্যোগইউপি নির্বাচনে কেউ যাতে ‘ফাউল’ করার নিয়তে মাঠে না নামেন: সিইসিবেসরকারি বিনিয়োগে নতুন সম্ভাবনা কি তৈরি হবেশুধু নির্দিষ্ট এলাকায় নয়, ঢাকাজুড়েই নাভানার আবাসনের উদ্যোগজুরেলের লড়াই, বুমরার প্রত্যাবর্তনেও চালকের আসনে নিউজিল্যান্ডপ্রতিষ্ঠার ৫২ বছর পেরিয়েছে, সরকারি বিদ্যালয়টিতে নেই সুপেয় পানি ও শৌচাগারএইচএসসি সম্পূরক পরীক্ষা: গোপালগঞ্জের পরীক্ষা হবে ফরিদপুর ও মাদারীপুরেতরবারি দিয়ে বইয়ের পাতা উল্টে দিলেন ধূর্জটি মঙ্গলপেছন থেকে কাভার্ড ভ্যানের ধাক্কা, মহাসড়কে অটোরিকশাচালক ও এক নারী নিহতনোয়াখালীতে চলন্ত বাসে আগুন, ছড়িয়ে পড়েছে ভিডিওমৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা আজ তেঁতুলিয়ায়, কত ডিগ্রি সেলসিয়াসনির্মাণসামগ্রীর চড়া দামে ব্যাহত নির্মাণগোপালগঞ্জে ভাঙচুর করে পালিয়ে যান ভারতে, ফেরার সময় সীমান্তে তরুণ আটক: বিজিবি১ কোটি টাকার বিলাসবহুল কামরায় কেটি পেরি ও জাস্টিন ট্রুডো, ভাইরাল ছবিবিএনপি নেতাদের আয়োজনে কনসার্ট, যাওয়ার পথে ‘শেখ হাসিনা আসবে’ স্লোগানআমার বাবা-মা আমাকে মাটি চিনিয়েছে: বিবি রাসেলআনন্দ-উচ্ছ্বাসে শিক্ষাবর্ষের বিদায়ক্ষমতা হারানোর শঙ্কায় নেতানিয়াহু, অপেক্ষা ‘অলৌকিক কিছুর’প্রতি বেলায় কি প্রোটিন খাওয়া জরুরিদেশে আবার হুপিং কাশি শনাক্ত, রাজধানীতেই পাঁচজনমার্কিন বাহিনীর ওপর হামলায় স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করেছে ইরান: ওয়াশিংটন পোস্ট‘অনেক ছটফট করেছে ছেলেটা, কিছুই করতে পারিনি, শুধু সহ্য করেছি’রিয়াল হারলে সেটাই সবচেয়ে বড় খবর, গল্প বানানোর দরকার নেই: মরিনিও১০ হাজার রান, ৩৪ সেঞ্চুরির রেকর্ড—পাকিস্তানের ক্রিকেটে একাই এক ইতিহাস ইউনিস খানজলাবদ্ধতায় মৃতপ্রায় মাঠে প্রাণ ফেরাল বন্ধুসভাহোক কলরব, বউগুলো সব লাল না হয় নীল হলো ক্যানরোজার পণ্য সরবরাহে স্বস্তি, দুশ্চিন্তা সয়াবিন তেল নিয়েপদ্মা সেতুর কাছে আওয়ামী লীগ–বিএনপির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, যুবলীগের কর্মী নিহতভিডিও নির্মাতাদের জন্য নতুন সুবিধা আনল এক্সট্রাম্প কি আবার অভিশংসনের মুখে পড়তে পারেনজুলাই বিপ্লবের জ্ঞানগর্ভ বয়ানএএফএমসিসহ ৭ আর্মি-নেভি মেডিকেলে ভর্তি বিজ্ঞপ্তি, আবেদন শুরু ২৯ নভেম্বরকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৫ নেতা-কর্মীসহ ৪৪২ জন গ্রেপ্তার: ডিএমপিশ্রীপুরে ইউএনওর বাসভবনের সামনে ও মাওনা উড়ালসেতুর নিচে ককটেল বিস্ফোরণ‘সুদমুক্ত লেনদেন ছাড়া পূর্ণাঙ্গ মুমিন হওয়া সম্ভব নয়’আড়াই বছরেও চালু হয়নি সাড়ে ৩৫ লাখ টাকার কমিউনিটি ক্লিনিকজাফলংয়ের পাথরে শিলপাটার কারুকাজবাসযোগ্য পৃথিবীর অসমাপ্ত অঙ্গীকারঅস্থির সময়কোটি কোটি লাল কাঁকড়া ক্রিসমাস দ্বীপ ছেড়ে চলে যাচ্ছেমুশফিকুর রহিম: কানটুপি পরা সেই কিশোর থেকে টেস্টের অনুপ্রেরণাস্ট্রিমার কারা, কেন স্ট্রিমিংয়ের দিকে ঝুঁকছেন কনটেন্ট ক্রিয়েটররাসাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী শায়লা ও তাঁর দুই ভাই আটকগাছ থেকে পাঠাগার, মানুষের বিপদেও ‘অক্সিজেন’জর্জ হ্যারিসন: যে কণ্ঠে বিশ্ব শুনেছিল বাংলাদেশের নামবাড়ি গোপালগঞ্জে, থাকেন ঢাকায়, কারও কারও মুঠোফোনে লেনদেন সুবিধা বন্ধঅদক্ষতা ও অবহেলায় রাষ্ট্রের অর্থ অপচয়নীতি ও বাস্তবায়নের মেলবন্ধন জরুরিএক দিনে ফুরাল না আনন্দ, আরেকটু বেশি সময় চাই জলধারায়মেহগনির বাক্সে মৃত ছোট্ট সন্তান, শিরোপার আড়ালে লুকানো এক বাবার কান্নাসই-সাবুদের দিনে পান্নাখচিত গয়নায় মিমির আভিজাত্যময় লুক, আসল চমক কলমের ডিজাইনেসন্তানের উচ্চশিক্ষার খরচ, জন্মের পর থেকেই টাকা জমাবেন কীভাবেপ্রিয় অপমান‘তোকে ঢাকা শহরের যেখানেই পাব, গুলি করব’—কায়সারের ধাওয়ায় প্রাণভয় ছোট মুন্নারছাগলছানার দুরন্তপনা১০ বছরে সবচেয়ে বেশি সন্তান জন্ম দিলেই পুরস্কার ৫ লাখ ডলার!ভিডিও গেমেও যেভাবে নতুন ভূরাজনৈতিক লড়াইচোখ মুছছিলাম, আসলে ওটা ছিল খুশির কান্না: মাহিনবম গ্রেডে ১৫০ জন নেবে বাংলাদেশ ব্যাংক, আবেদন করবেন যেভাবেকলেজছাত্রের কমলা–মাল্টার বাগান, এ বছর প্রথম দিনেই বিক্রি ২৫ হাজার টাকানিউজিল্যান্ডে পড়াশোনা শেষে শর্ট–টার্ম গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসা চালু, সুযোগ কয় মাসেরনবীজির মতো দিন কাটাব কেন, এ যুগে কীভাবে তিনি প্রাসঙ্গিকএআইয়ের কারণে এনক্রিপশন প্রযুক্তির নিরপত্তা কি অকার্যকর হয়ে যাচ্ছেআপনি কি পরিবারের বড় সন্তান? জেনে নিন প্রথম সন্তান হিসেবে আপনার কোন কোন রোগের ঝুঁকি বেশিআগেরবার মিষ্টি খাইয়ে পারেনি, এবার মোরগ–পোলাওয়ে ৩৮ কোটি টাকার সোনা চুরি‘পাখি পাকা পেঁপে খায়’ দ্রুত বলতে গেলে গোলমাল পাকিয়ে যায় কেনভিসা কি ধীরে ধীরে সংকুচিত হচ্ছে? আয়ারল্যান্ডে আন্তর্জাতিক শিক্ষার্থীদের নতুন উদ্বেগ
প্রচ্ছদ › শিক্ষা
শিক্ষা

ছাই দিয়ে আঁকা ছবি থেকে সোনালি মুরগি, আজকের ‘ইত্যাদি’তে যত চমক

ছাই দিয়ে আঁকা ছবি থেকে সোনালি মুরগি, আজকের ‘ইত্যাদি’তে যত চমক
কেউ উঠেছেন বহুতল ভবনের ছাদে, কেউ দাঁড়িয়ে আছেন সীমানাদেয়ালের ওপর। কেউ আবার গাছের ডালে বসেই অনুষ্ঠান দেখেছেন। নির্ধারিত সময়ের আগেই দর্শকে পূর্ণ হয়ে গিয়েছিল অনুষ্ঠানস্থল। ভেতরে জায়গা না পেয়ে আশপাশের রাস্তা ও ভবনে অবস্থান নি…

কেউ উঠেছেন বহুতল ভবনের ছাদে, কেউ দাঁড়িয়ে আছেন সীমানাদেয়ালের ওপর। কেউ আবার গাছের ডালে বসেই অনুষ্ঠান দেখেছেন। নির্ধারিত সময়ের আগেই দর্শকে পূর্ণ হয়ে গিয়েছিল অনুষ্ঠানস্থল। ভেতরে জায়গা না পেয়ে আশপাশের রাস্তা ও ভবনে অবস্থান নিয়েছিলেন শত শত মানুষ। জয়পুরহাটের কালাই উপজেলার নান্দাইল দিঘি কলেজ প্রাঙ্গণে এমনই এক উৎসবমুখর পরিবেশে ধারণ করা হয়েছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র এবারের পর্ব। শুধু জয়পুরহাট নয়, আশপাশের জেলা থেকেও হাজারো মানুষ এসেছিলেন অনুষ্ঠানটি দেখতে। আজ শুক্রবার রাত আটটার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে পর্বটি।
১৯৮৯ সালে যাত্রা শুরু করা ‘ইত্যাদি’র বয়স এখন ৩৭ বছর। এই দীর্ঘ সময়ে বদলে গেছে বিনোদনের মাধ্যম, বদলেছে দর্শকের অভ্যাস। টেলিভিশনের পাশাপাশি বিনোদনের বড় মাধ্যম হয়ে উঠেছে ইউটিউব, ফেসবুক ও ওটিটি প্ল্যাটফর্ম। এত পরিবর্তনের মধ্যেও দেশের কোনো জনপদে ‘ইত্যাদি’ ধারণের খবর ছড়িয়ে পড়লে মানুষের মধ্যে যে উচ্ছ্বাস তৈরি হয়, জয়পুরহাটেও তার ব্যতিক্রম হয়নি।
একটিতে কণ্ঠ দিয়েছেন জয়পুরহাটের কৃতী সন্তান বরেণ্য সংগীতশিল্পী খুরশীদ আলমসপ্তদশ শতাব্দীর দিঘির পাড়ে ‘ইত্যাদি’
নব্বইয়ের দশকের শুরুতে স্টুডিওর চার দেয়াল ছেড়ে দেশের বিভিন্ন প্রান্তে যেতে শুরু করে ‘ইত্যাদি’। দেশের ইতিহাস, ঐতিহ্য, লোকসংস্কৃতি ও প্রচারের আড়ালে থাকা মানুষদের গল্প তুলে ধরার সেই ধারাবাহিকতায় এবার হানিফ সংকেত গিয়েছেন সীমান্তবর্তী জেলা জয়পুরহাটে।
জয়পুরহাটের কালাই উপজেলার সপ্তদশ শতাব্দীতে খনন করা ঐতিহাসিক নান্দাইল দিঘির পাশেই অবস্থিত নান্দাইল দিঘি কলেজ। কলেজ প্রাঙ্গণে নির্মাণ করা হয়েছিল অনুষ্ঠানের মূল মঞ্চ। দিঘির জলরাশি, চারপাশের সবুজ প্রকৃতি আর মঞ্চের আলোকসজ্জা মিলিয়ে তৈরি হয়েছিল ভিন্ন এক পরিবেশ।
নিজেদের জেলায় প্রিয় অনুষ্ঠানটির ধারণ উপলক্ষে স্থানীয় মানুষের মধ্যে তৈরি হয়েছিল উৎসবের আবহ। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে দর্শকদের মধ্যে আমন্ত্রণপত্র বিতরণ করা হয়। কালাই ছাড়াও জেলার অন্য উপজেলা এবং পার্শ্ববর্তী জেলা থেকে এসেছিলেন নানা বয়সের মানুষ। অনুষ্ঠানস্থলের বাইরে থেকেও দীর্ঘ সময় ধরে অনুষ্ঠান উপভোগ করেছেন অনেকে।
জয়পুরহাটের দুই গুণী শিল্পী, থাকছেন ইয়াসমীন মুশতারীও
এবারের পর্বের গানের আয়োজনে বিশেষ গুরুত্ব পেয়েছেন জয়পুরহাটের শিল্পীরা। থাকছে তিনটি ভিন্ন আঙ্গিকের গান। এর একটিতে কণ্ঠ দিয়েছেন জয়পুরহাটের কৃতী সন্তান বরেণ্য সংগীতশিল্পী খুরশীদ আলম। তাঁর গাওয়া অসংখ্য জনপ্রিয় গান থেকে তিনটি বেছে নিয়ে তৈরি করা হয়েছে একটি সংকলিত গান। একই পরিবেশনায় তাঁর তিনটি জনপ্রিয় গান শোনার সুযোগ পাবেন দর্শকেরা।
চলমান নজরুল বর্ষ উদ্‌যাপনের অংশ হিসেবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি জনপ্রিয় গান নতুন সংগীতায়োজনে পরিবেশন করেছেন দুই বরেণ্য নজরুলসংগীতশিল্পী। তাঁরা হলেন জয়পুরহাটের ফাতেমা তুজ জোহরা ও নওগাঁর ইয়াসমীন মুশতারী। খুরশীদ আলমের সংকলিত গান ও নজরুলসংগীত—দুটিরই সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা।
বরাবরের মতো এবারও থাকছে ধারণস্থানের ইতিহাস, ঐতিহ্য ও লোকসংস্কৃতি নিয়ে জেলা পরিচিতিমূলক নৃত্যগীত। মনিরুজ্জামান পলাশের কথায় গানটি দ্বৈতকণ্ঠে গেয়েছেন রাশেদ ও স্বীকৃতি। সুর ও সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা। এস কে জাহিদের পরিচালনায় নাচে অংশ নিয়েছেন স্থানীয় নৃত্যশিল্পীরা।
‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেতরং নয়, ছাই দিয়েই আঁকেন প্রতিকৃতি
বিনোদনের পাশাপাশি দেশের নানা প্রান্তে ছড়িয়ে থাকা প্রতিভাবান ও উদ্যোগী মানুষদের খুঁজে বের করা ‘ইত্যাদি’র অন্যতম বৈশিষ্ট্য। এবারের পর্বেও থাকছে তেমন কয়েকজন মানুষের গল্প। বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠানের রচয়িতা, পরিচালক ও উপস্থাপক হানিফ সংকেতের কথায় উঠে এল জয়পুরহাটের কয়েকজন মানুষকে নিয়ে তাঁর মুগ্ধতার কথা।
তাঁদের একজন জয়পুরহাট সদর উপজেলার দোগাছী ইউনিয়নের প্রসেনজিৎ বর্মন। ছবি আঁকার জন্য তাঁর প্রয়োজন হয় না প্রচলিত রং কিংবা ক্যানভাসের। মাটিই তাঁর ক্যানভাস, আর ছবি আঁকার উপকরণ ছাই। এই সাধারণ উপকরণ দিয়েই তিনি ফুটিয়ে তোলেন নানা প্রতিকৃতি। প্রসেনজিতের ব্যতিক্রমী শিল্পকর্ম ও প্রতিভার গল্প তুলে ধরা হবে এবারের ‘ইত্যাদি’তে।
থাকছে জয়পুরহাটের বাক্প্রতিবন্ধী তিন ভাইকে নিয়ে আরেকটি অনুপ্রেরণামূলক প্রতিবেদন। কথা বলতে না পারার সীমাবদ্ধতা সত্ত্বেও নিজেদের সামর্থ্য ও প্রচেষ্টায় জীবনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাঁরা। এই তিন ভাইয়ের জীবনসংগ্রামের গল্পও বিশেষভাবে গুরুত্ব পেয়েছে এবারের পর্বে।
বিনোদনের পাশাপাশি দেশের নানা প্রান্তে ছড়িয়ে থাকা প্রতিভাবান ও উদ্যোগী মানুষদের খুঁজে বের করা ‘ইত্যাদি’র অন্যতম বৈশিষ্ট্যলতিরাজ কচু ও সোনালি মুরগি নিয়ে নতুন তথ্য
কৃষিসমৃদ্ধ জেলা জয়পুরহাটের অর্থনীতিতে কৃষি ও পোলট্রিশিল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জেলার পরিচিত কৃষিপণ্য লতিরাজ কচু ও সোনালি মুরগিও উঠে এসেছে এবারের আয়োজনে।
হানিফ সংকেত জানালেন, জয়পুরহাটের কৃষি ও পোলট্রিশিল্প নিয়ে এবারের ‘ইত্যাদি’তে থাকছে বেশ কিছু চমকপ্রদ তথ্য। বিশেষ করে লতিরাজ কচু ও সোনালি মুরগি নিয়ে প্রতিবেদনে এমন কিছু তথ্য উঠে আসবে, যা অনেক দর্শকের কাছেই নতুন।
এ ছাড়া জয়পুরহাটের ইতিহাস, ঐতিহ্য, দর্শনীয় স্থান, সমৃদ্ধ কৃষি ও দেশের পোলট্রিশিল্পের অগ্রযাত্রায় জেলাটির ভূমিকা নিয়ে তৈরি করা হয়েছে একটি তথ্যভিত্তিক বিশেষ প্রতিবেদন।
ক্ষুদ্র কৃষক, অথচ কত বড় তাঁর উদ্যোগ
নিজের সামর্থ্য সীমিত হলেও অন্যের বিপদে পাশে দাঁড়ানো যায়। যশোরের কেশবপুর উপজেলার লেয়াকত আলী তেমনই একজন মানুষ।
পেশায় ক্ষুদ্র কৃষক ও মুদি ব্যবসায়ী লেয়াকত আলী। দীর্ঘদিন ধরে গ্রামের অসহায় ও দরিদ্র মানুষের চিকিৎসায় সহায়তা করে আসছেন তিনি। প্রচারের আলো থেকে দূরে থেকেই চালিয়ে যাচ্ছেন মানবসেবার এই কাজ।
দেশের বিভিন্ন অঞ্চলে এমন অনেক মানুষ রয়েছেন, যাঁদের উদ্যোগের কথা স্থানীয় গণ্ডির বাইরে খুব একটা পৌঁছায় না। তাঁদের খুঁজে বের করে বৃহত্তর দর্শকের সামনে তুলে ধরার কাজটি দীর্ঘদিন ধরে করে আসছে ‘ইত্যাদি’। এবারের অনুষ্ঠানের শেষ দিকে থাকছে লেয়াকত আলীর মানবিক উদ্যোগ নিয়ে প্রতিবেদন।
লতি ও মুরগি নিয়ে স্থানীয় ভাষায় অভিনয়
‘ইত্যাদি’র নিয়মিত আয়োজন দর্শক পর্বেও এবার গুরুত্ব পেয়েছে জয়পুরহাটের নিজস্ব পরিচয়। ধারণস্থান ও জেলা সম্পর্কে প্রশ্নোত্তরের মাধ্যমে উপস্থিত হাজারো দর্শকের মধ্য থেকে চারজনকে নির্বাচন করা হয়।
দর্শক পর্বের দ্বিতীয় অংশে তাঁদের জন্য ছিল অভিনয়ের আয়োজন। জয়পুরহাটের পরিচিত দুটি পণ্য লতিরাজ কচু ও সোনালি মুরগি নিয়ে রচিত একটি নাট্যাংশে স্থানীয় ভাষায় অভিনয় করেন তাঁরা। জেলার পরিচিত পণ্য ও আঞ্চলিক ভাষার সমন্বয়ে সাজানো হয়েছে এই পর্ব।
সমাজের নানা অসংগতি হাস্যরসের মাধ্যমে তুলে ধরা ‘ইত্যাদি’র দীর্ঘদিনের বৈশিষ্ট্যসেলফি, অনলাইন প্রতারণা ও ডিজিটাল ট্রল নিয়ে ব্যঙ্গ
সমাজের নানা অসংগতি হাস্যরসের মাধ্যমে তুলে ধরা ‘ইত্যাদি’র দীর্ঘদিনের বৈশিষ্ট্য। সময়ের সঙ্গে সামাজিক সমস্যার ধরন বদলেছে, বদলেছে অনুষ্ঠানের নাট্যাংশের বিষয়বস্তুও।
এবারের পর্বে দেয়ালবন্দী নাগরিক জীবন, চর্চা ও চাতুর্য, সেলফি সংস্কৃতি, অনলাইন প্রতারণা, কনটেন্ট নির্মাতাদের সৃজনশীলতা, তোষামোদ, ‘ইয়েস স্যার’ সংস্কৃতি, চটকদার শিরোনামে চটকহীন খবর, ডিজিটাল ট্রলের ট্রমা, পর্দা সমাচারসহ নানা বিষয় নিয়ে থাকছে ব্যঙ্গাত্মক নাট্যাংশ।
এ ছাড়া থাকছে কাশেম টিভির প্রতিবেদক ও নাতির কথোপকথন এবং নিয়মিত চিঠিপত্র পর্ব।
এবারের ‘ইত্যাদি’র বিভিন্ন নাট্যাংশে অভিনয় করেছেন সোলায়মান খোকা, মাসুম বাশার, মীর নাসিমুল ইসলাম সেলিম, সুভাশিষ ভৌমিক, আব্দুল আজিজ, মিলি বাশার, বড়দা মিঠু, জিল্লুর রহমান, তাবেদার ই রসুল চান্নু, আমিন আজাদ, আনোয়ার শাহী, শাহেদ আলী, মামুনুল হক টুটু, নিপু, মুকুল সিরাজ, সুবর্ণা মজুমদার, আশরাফুল আলম সোহাগ, সুমন পাটোয়ারী, রাজিব সালেহীন, আনন্দ খালেদ, তারিক স্বপন, আবু হেনা রনি, এমএনইউ রাজু, নূর এ আলম নয়ন, সাবরিনা নিসা, শাওন মজুমদার, সুজাত শিমুল, নজরুল ইসলাম, আনোয়ারুল আলম সজল, হানিফ পালোয়ান, বেলাল আহমেদ মুরাদসহ অনেকে।
কীভাবে এত বছর দর্শকের আগ্রহ ধরে রেখেছে ‘ইত্যাদি’
দর্শকের রুচি ও বিনোদনের মাধ্যম বদলে যাওয়ার পরও কীভাবে এত বছর জনপ্রিয়তা ধরে রেখেছে ‘ইত্যাদি’? এ প্রশ্নের উত্তর জানতে চাওয়া হয়েছিল হানিফ সংকেতের কাছে প্রথম আলোকে দেওয়া আগের এক সাক্ষাৎকারে।
অনুষ্ঠানটির শক্তি সম্পর্কে তখন হানিফ সংকেত বলেছিলেন, ‘এটার শক্তি হচ্ছে, অনুষ্ঠানের প্রতি আমার ভালোবাসা। আমার দায়বদ্ধতা, একাগ্রতা ও আন্তরিকতা; সঙ্গে একটুখানি মেধা হয়তো আছে।’
অনুষ্ঠানের সংখ্যার চেয়ে মানকে গুরুত্ব দেওয়ার প্রসঙ্গে হানিফ সংকেতের বক্তব্য ছিল, ‘আমি কোয়ান্টিটিতে নয়, কোয়ালিটিতে বিশ্বাস করি।’
দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলা, স্থানীয় ইতিহাস ও ঐতিহ্য নিয়ে গবেষণা, প্রচারবিমুখ প্রতিভাবান মানুষের সন্ধান, সামাজিক অসংগতি নিয়ে ব্যঙ্গ এবং পরিবারের সবাই মিলে উপভোগ করার মতো বিনোদন—এসবের সমন্বয়েই দীর্ঘদিন ধরে নিজস্ব পরিচয় ধরে রেখেছে অনুষ্ঠানটি।
জয়পুরহাটের নান্দাইল দিঘির পাড়ে ভবনের ছাদ, সীমানাদেয়াল কিংবা গাছের ডালে বসে দর্শকদের অনুষ্ঠান দেখার দৃশ্যই যেন বলে দেয়, ৩৭ বছর পরও ‘ইত্যাদি’র প্রতি মানুষের আগ্রহ কতটা অটুট।
কখন, কোথায় দেখা যাবে
আজ শুক্রবার, ২৭ নভেম্বর, রাত আটটার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে জয়পুরহাটে ধারণ করা ‘ইত্যাদি’র নতুন পর্ব।
‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। শিল্পনির্দেশনা ও মঞ্চ পরিকল্পনায় ছিলেন অনুষ্ঠানের নিয়মিত শিল্পনির্দেশক মুকিমুল আনোয়ার মুকিম। পরিচালকের সহকারী ছিলেন রানা সরকার ও মোহাম্মদ মামুন।

পাঠকের মন্তব্য

আরও সংবাদ

দুর্গাপুরে প্রধান শিক্ষিকা ও গণিত শিক্ষকের বিরুদ্ধে  প্রশ্ন ফাঁসের অভিযোগ
শিক্ষা

দুর্গাপুরে প্রধান শিক্ষিকা ও গণিত শিক্ষকের বিরুদ্ধে প্রশ্ন ফাঁসের অভিযোগ

ফাইল ফটো দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে ঐতিহ্যবাহী মহারাজা কুমুদ চন্দ্র মেমোরিয়াল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের (এমকেসিএম) নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার গণিত বিষয়ের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় পরীক্ষা স…

‘ডা. এজাজুল মানুষ না’, কেন লিখলেন রোগীর স্বজন
শিক্ষা

‘ডা. এজাজুল মানুষ না’, কেন লিখলেন রোগীর স্বজন

অভিনেতা হিসেবে পরিচিত ডা. এজাজুল ইসলাম চিকিৎসক হিসেবেও রোগীদের কাছে বেশ জনপ্রিয়। গাজীপুরের জয়দেবপুর চৌরাস্তা এলাকায় একটি চেম্বারে নিয়মিত রোগী দেখেন তিনি। সেখানে রোগীদের ভিড় লেগে থাকে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউক্লি…

বন্ধুসভার মাধ্যমে তিস্তার দুর্গম চরে ছড়াচ্ছে শিক্ষার আলো
শিক্ষা

বন্ধুসভার মাধ্যমে তিস্তার দুর্গম চরে ছড়াচ্ছে শিক্ষার আলো

ছোট ছোট মুখ, একঝাঁক স্বপ্ন আর নতুন কিছু শেখার আগ্রহ—সব মিলিয়ে আলোর পাঠশালার প্রতিটি দিনই নতুন অভিজ্ঞতা। প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়েছিল একটি স্বপ্ন নিয়ে। তিস্তার দুর্গম চরের শিশুদের জন্য শিক্ষার পরিবেশ তৈরি করা, তাদের হ…