নিয়ামতপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা
ফাইল ফটো
মোঃ আব্দুল্লাহ আল মামুন , নিয়ামতপুর: নওগাঁর নিয়ামতপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃআব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মোঃ রেজওয়ান সরদার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, মৎস্য কর্মকর্তা শরিফ উল আলম, সমাজসেবা কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ বাবুল আক্তারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় খামারিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতি ও পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতের উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার, গবাদিপশুর সঠিক পরিচর্যা, উন্নত জাতের পশু পালন এবং খামারিদের প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধি জরুরি। পাশাপাশি পশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তাঁরা। জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে প্রাণিসম্পদের উন্নয়ন, খামারিদের উৎসাহিত করা এবং আধুনিক খামার ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

পাঠকের মন্তব্য