29 Nov 2026 · স্বাধীন সংবাদমাধ্যম
দৈনিক দেশপটিকা - দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সত্য · সংবাদ · সমাজ দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সংবাদ সর্বশেষ আপডেট
আজকের সংবাদ
নিয়ামতপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণচৌহালীতে ভিউব্লিউবি কর্মসূচির নতুন উপকারভোগী নির্বাচন বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিতসীতাকুন্ডে ভাড়া বাসায় তৈরি হচ্ছিল জাল নোট, সরঞ্জামসহ গ্রেফতার ১গাজীপুরে অটোরিকশাচালক হত্যায় পিবিআইয়ের সাফল্য: খণ্ডিত গাড়ি ও বিক্রির টাকাসহ ৫ আসামি গ্রেপ্তার২০৫০ সালের উপযোগী দক্ষ জনবল গড়ে তুলতে উদ্যোগ নিচ্ছে জাতীয় সংসদ সচিবালয়জাজিরায় বিএনপি-আ.লীগ সংঘর্ষে যুবলীগ কর্মী নিহতবন্দিবিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত চাইলেন বিএনপি নেতাসেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রীইউপি নির্বাচন সামনে রেখে দলগুলোর সঙ্গে সংলাপে ইসিপ্রশাসনে শুদ্ধি অভিযান, সরছেন আ.লীগপন্থী আমলারা?দুর্গাপুরে প্রধান শিক্ষিকা ও গণিত শিক্ষকের বিরুদ্ধে প্রশ্ন ফাঁসের অভিযোগপঞ্চগড় হানাদার মুক্ত দিবস পালিতশীতের শুরুতেই শীতার্ত মানুষের পাশে নীলফামারী জেলা প্রশাসন, শুরু শীতবস্ত্র বিতরণস্বাধীন ফিলিস্তিনের দাবিতে বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রীরায়গঞ্জে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভাবিএনপি-জামায়াতের গোটা দশেক মা'রি হালাইতে হইবো তাহেরপুএ বিপ্লবের অডিও ফাঁসসবাই ফাউল করলে ম্যাচ চালানো যায় না: সিইসিশিল্পাঞ্চলে ফিরছে কর্মচাঞ্চল্য, গাজীপুরে বন্ধ ৪২ কারখানাদীর্ঘ ২৫ বছর জনসেবায় নিবেদিত মৌলভী হাজী মো. ইউনুছ মেম্বারের মৃত্যু, শোক প্রকাশ প্রতিদিনের কাগজেরদক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন: সভাপতি ইকবাল, সম্পাদক জাকিরবসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতির ৩৬তম বার্ষিক সভা অনুষ্ঠিতবাঙ্গরা খামারগ্রামে টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিতকালিয়াকৈরে রিসোর্টে অভিযান, বিদেশি মদসহ গ্রেপ্তার ২নওগাঁর নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মোঃ ছুফি উল্লাহ১৮ দিনে পোশাক রপ্তানির বিশাল অর্ডার হারাল বাংলাদেশ, সুযোগ নিল ভারতডিএমপির অভিযানে ৪৪২ জন গ্রেপ্তার, উদ্ধার ককটেল-ইয়াবামোল্লাহাটে আ.লীগ-বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ামিরপুর-পল্টনের পর এবার ভাসানটেকে বাসে আগুন১৯৭১ সালে বাঙালিদের নয়, পাকিস্তানকে দুর্বল করাই ছিল ভারতের লক্ষ্য: স্পিকারনির্বাচন সামনে রেখে আজ ১৮ দলের সঙ্গে ইসির সংলাপঅস্ত্রোপচার করা মা হেঁটে বাড়ি ফিরছেন, নানির কোলে সাত দিনের নবজাতক৫০তম বিসিএসের ফলের অপেক্ষায় থাকা প্রার্থীদের স্বস্তির ইঙ্গিত দিল পিএসসিচা-শ্রমিকদের পাশে থাকবে সরকার: শ্রমমন্ত্রীঅতীতে শেয়ারবাজার জুয়ার আসরে পরিণত হয়েছিল: অর্থমন্ত্রীজাতীয় ঐক্যের পথে প্রধান বাধা বিএনপির কার্যক্রম: খেলাফত মজলিসইনানীতে আবার জ্বলে উঠল গ্যাসের আগুন, বাপেক্সের ৭ কর্মী দগ্ধ‘ভারতীয় খেলোয়াড়দের বলবেন, যেন তারা মাঠে ঝগড়াঝাঁটি না করে’ইসরায়েলে ঐক্যের সরকার গঠন নিয়ে নেতানিয়াহুর আলোচনার প্রস্তাবে আইজেনকটের সাড়া‘ডা. এজাজুল মানুষ না’, কেন লিখলেন রোগীর স্বজন‘মোরগ পোলাও খাইয়ে’ সোনার দোকান ফাঁকা: সন্দেহভাজন তিন আসামি রিমান্ডেআকাশছোঁয়া বড়দিন, চমক জিঞ্জারব্রেডের উড়োজাহাজেদ্বিমুখী নীতি থেকে সরকার বের হয়ে না এলে কিসের ঐক্য: শফিকুর রহমানইলন মাস্ক কেন ‘মাগা টুপি’ খুলে ফেললেনএকটি গরু কিনলেই আরেকটি ফ্রি, প্রাণিসম্পদ মেলায় আরও নানা চমকসাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও ২ শ্যালক আটকশাহজালাল ইসলামী ব্যাংকে ৩ হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারি?জয়ার চোখে দার্জিলিং,পেছনে বরফঢাকা কাঞ্চনজঙ্ঘাজিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক৪০ জনের বক্তব্য ও ভিডিও যাচাই, এক মাসেও কাটেনি তাহসিফের মৃত্যুরহস্যবন্ধুসভার মাধ্যমে তিস্তার দুর্গম চরে ছড়াচ্ছে শিক্ষার আলোভয়ংকর দুর্ঘটনায় ক্যারিয়ার শেষ হওয়ার ভয়! ফিরছেন মুক্তাপদ্মা সেতু হয়ে বাস চলাচল প্রায় বন্ধ, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সহিংসতায় ছয় স্থান ঝুঁকিপূর্ণনাভানা রিয়েল এস্টেট গাছ, খুঁটি ফেলে গোপালগঞ্জে সড়ক–মহাসড়ক অবরোধ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগেরভুয়া ঠিকানায় কোকোলার ৬৪৬ কোটি টাকা লেনদেনআস্থা ও বিশ্বাস আমাদের সবচেয়ে বড় মূলধনপাকিস্তান থেকে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল আনতে নতুন সমঝোতা বাংলাদেশেরখুলশীতে এক কোটি টাকা চাঁদা দাবি ও মারধরের অভিযোগে মামলাপ্রধানমন্ত্রিত্ব ছাড়তে রাজি নেতানিয়াহুওয়ানডেতে বাংলাদেশের অসুখ সারাতে ইয়াসির আলীই কি সমাধানহকার উচ্ছেদ: অর্থনৈতিক ও রাজনৈতিক ঝুঁকির কথা কি ভাবছে সরকার?১৫ বছরের জন্য জাপানি কনসোর্টিয়ামের কাছে যাচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল, কী সুবিধা থাকছেপাবনায় বল্লম নিয়ে থানায় আওয়ামী লীগের হামলা, রাবার বুলেট ছুড়ে ছত্রভঙ্গ পুলিশেরছাত্রদল নেতার কার্যালয়ের সামনে ঝুলছিল কাফনের কাপড়, চিরকুটে হত্যার হুমকিগোপালগঞ্জ থেকে সরিয়ে নেওয়া হলো এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা, দেখে নিন কেন্দ্রবন্ধুদের পরামর্শে রেস্তোরাঁ খুলেছিলেন জিম, তারপর যা হলোতিন হৃৎপিণ্ড, নীল রক্ত নিয়ে অক্টোপাস কী করেএকটি স্কেচবুক থেকে হাজারো গল্পের জগৎভালো চাকরি আর বিয়ের আশ্বাসে সাগরপথে নেওয়া হচ্ছিল মালয়েশিয়া, ৩১৭ জন উদ্ধার, আটক ৭ইরানের বিরুদ্ধে ইরাক কি ট্রাম্পের হাতিয়ার হয়ে উঠছেইসলামের প্রথম মসজিদ, মহানবী (সা.) যা নিজ হাতে গড়েছেনপ্রাথমিক-মাধ্যমিকের শিক্ষাক্রমে আবার বড় পরিবর্তন হচ্ছে, নতুন বই ২০২৮ সালেকিশোরের সাইকেল-জুতা পড়ে ছিল পাড়ে, পুকুরে মিলল মরদেহনগ্নতা চরিত্রকে জীবন্ত করে তোলার উপকরণ, নিজেকে প্রদর্শনের মাধ্যম নয়: মনিকা বেলুচ্চিবিশ্ববিদ্যালয়ে ভর্তি পরামর্শ–৯: পড়ার বিষয় হিসেবে কেন বেছে নেবেন আন্তর্জাতিক সম্পর্কসোহরাওয়ার্দীতে নয়, নয়াপল্টনে হবে বিএনপির মঙ্গলবারের সমাবেশসন্ত্রাসবিরোধী আইনের মামলায় মনিরুলের স্ত্রী ও দুই শ্যালককে গ্রেপ্তার দেখাল পুলিশখুলনা কর আপিল অঞ্চলে চাকরি, ১০ জেলার আবেদনকারীদের সুযোগহাতির তাণ্ডব থেকে ফসল রক্ষায় আসামের গ্রামে অভিনব উদ্যোগইউপি নির্বাচনে কেউ যাতে ‘ফাউল’ করার নিয়তে মাঠে না নামেন: সিইসিবেসরকারি বিনিয়োগে নতুন সম্ভাবনা কি তৈরি হবেশুধু নির্দিষ্ট এলাকায় নয়, ঢাকাজুড়েই নাভানার আবাসনের উদ্যোগজুরেলের লড়াই, বুমরার প্রত্যাবর্তনেও চালকের আসনে নিউজিল্যান্ডপ্রতিষ্ঠার ৫২ বছর পেরিয়েছে, সরকারি বিদ্যালয়টিতে নেই সুপেয় পানি ও শৌচাগারএইচএসসি সম্পূরক পরীক্ষা: গোপালগঞ্জের পরীক্ষা হবে ফরিদপুর ও মাদারীপুরেতরবারি দিয়ে বইয়ের পাতা উল্টে দিলেন ধূর্জটি মঙ্গলপেছন থেকে কাভার্ড ভ্যানের ধাক্কা, মহাসড়কে অটোরিকশাচালক ও এক নারী নিহতনোয়াখালীতে চলন্ত বাসে আগুন, ছড়িয়ে পড়েছে ভিডিওমৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা আজ তেঁতুলিয়ায়, কত ডিগ্রি সেলসিয়াসনির্মাণসামগ্রীর চড়া দামে ব্যাহত নির্মাণগোপালগঞ্জে ভাঙচুর করে পালিয়ে যান ভারতে, ফেরার সময় সীমান্তে তরুণ আটক: বিজিবি১ কোটি টাকার বিলাসবহুল কামরায় কেটি পেরি ও জাস্টিন ট্রুডো, ভাইরাল ছবিবিএনপি নেতাদের আয়োজনে কনসার্ট, যাওয়ার পথে ‘শেখ হাসিনা আসবে’ স্লোগানআমার বাবা-মা আমাকে মাটি চিনিয়েছে: বিবি রাসেলআনন্দ-উচ্ছ্বাসে শিক্ষাবর্ষের বিদায়ক্ষমতা হারানোর শঙ্কায় নেতানিয়াহু, অপেক্ষা ‘অলৌকিক কিছুর’প্রতি বেলায় কি প্রোটিন খাওয়া জরুরিদেশে আবার হুপিং কাশি শনাক্ত, রাজধানীতেই পাঁচজনমার্কিন বাহিনীর ওপর হামলায় স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করেছে ইরান: ওয়াশিংটন পোস্ট‘অনেক ছটফট করেছে ছেলেটা, কিছুই করতে পারিনি, শুধু সহ্য করেছি’রিয়াল হারলে সেটাই সবচেয়ে বড় খবর, গল্প বানানোর দরকার নেই: মরিনিও১০ হাজার রান, ৩৪ সেঞ্চুরির রেকর্ড—পাকিস্তানের ক্রিকেটে একাই এক ইতিহাস ইউনিস খানজলাবদ্ধতায় মৃতপ্রায় মাঠে প্রাণ ফেরাল বন্ধুসভাহোক কলরব, বউগুলো সব লাল না হয় নীল হলো ক্যানরোজার পণ্য সরবরাহে স্বস্তি, দুশ্চিন্তা সয়াবিন তেল নিয়েপদ্মা সেতুর কাছে আওয়ামী লীগ–বিএনপির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, যুবলীগের কর্মী নিহতভিডিও নির্মাতাদের জন্য নতুন সুবিধা আনল এক্সট্রাম্প কি আবার অভিশংসনের মুখে পড়তে পারেনজুলাই বিপ্লবের জ্ঞানগর্ভ বয়ানএএফএমসিসহ ৭ আর্মি-নেভি মেডিকেলে ভর্তি বিজ্ঞপ্তি, আবেদন শুরু ২৯ নভেম্বরকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৫ নেতা-কর্মীসহ ৪৪২ জন গ্রেপ্তার: ডিএমপিশ্রীপুরে ইউএনওর বাসভবনের সামনে ও মাওনা উড়ালসেতুর নিচে ককটেল বিস্ফোরণ‘সুদমুক্ত লেনদেন ছাড়া পূর্ণাঙ্গ মুমিন হওয়া সম্ভব নয়’আড়াই বছরেও চালু হয়নি সাড়ে ৩৫ লাখ টাকার কমিউনিটি ক্লিনিকজাফলংয়ের পাথরে শিলপাটার কারুকাজবাসযোগ্য পৃথিবীর অসমাপ্ত অঙ্গীকারঅস্থির সময়কোটি কোটি লাল কাঁকড়া ক্রিসমাস দ্বীপ ছেড়ে চলে যাচ্ছেমুশফিকুর রহিম: কানটুপি পরা সেই কিশোর থেকে টেস্টের অনুপ্রেরণাস্ট্রিমার কারা, কেন স্ট্রিমিংয়ের দিকে ঝুঁকছেন কনটেন্ট ক্রিয়েটররাসাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী শায়লা ও তাঁর দুই ভাই আটকগাছ থেকে পাঠাগার, মানুষের বিপদেও ‘অক্সিজেন’জর্জ হ্যারিসন: যে কণ্ঠে বিশ্ব শুনেছিল বাংলাদেশের নামবাড়ি গোপালগঞ্জে, থাকেন ঢাকায়, কারও কারও মুঠোফোনে লেনদেন সুবিধা বন্ধঅদক্ষতা ও অবহেলায় রাষ্ট্রের অর্থ অপচয়নীতি ও বাস্তবায়নের মেলবন্ধন জরুরিএক দিনে ফুরাল না আনন্দ, আরেকটু বেশি সময় চাই জলধারায়মেহগনির বাক্সে মৃত ছোট্ট সন্তান, শিরোপার আড়ালে লুকানো এক বাবার কান্নাসই-সাবুদের দিনে পান্নাখচিত গয়নায় মিমির আভিজাত্যময় লুক, আসল চমক কলমের ডিজাইনেসন্তানের উচ্চশিক্ষার খরচ, জন্মের পর থেকেই টাকা জমাবেন কীভাবেপ্রিয় অপমান‘তোকে ঢাকা শহরের যেখানেই পাব, গুলি করব’—কায়সারের ধাওয়ায় প্রাণভয় ছোট মুন্নারছাগলছানার দুরন্তপনা১০ বছরে সবচেয়ে বেশি সন্তান জন্ম দিলেই পুরস্কার ৫ লাখ ডলার!ভিডিও গেমেও যেভাবে নতুন ভূরাজনৈতিক লড়াইচোখ মুছছিলাম, আসলে ওটা ছিল খুশির কান্না: মাহিনবম গ্রেডে ১৫০ জন নেবে বাংলাদেশ ব্যাংক, আবেদন করবেন যেভাবেকলেজছাত্রের কমলা–মাল্টার বাগান, এ বছর প্রথম দিনেই বিক্রি ২৫ হাজার টাকানিউজিল্যান্ডে পড়াশোনা শেষে শর্ট–টার্ম গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসা চালু, সুযোগ কয় মাসেরনবীজির মতো দিন কাটাব কেন, এ যুগে কীভাবে তিনি প্রাসঙ্গিকএআইয়ের কারণে এনক্রিপশন প্রযুক্তির নিরপত্তা কি অকার্যকর হয়ে যাচ্ছেআপনি কি পরিবারের বড় সন্তান? জেনে নিন প্রথম সন্তান হিসেবে আপনার কোন কোন রোগের ঝুঁকি বেশিআগেরবার মিষ্টি খাইয়ে পারেনি, এবার মোরগ–পোলাওয়ে ৩৮ কোটি টাকার সোনা চুরি‘পাখি পাকা পেঁপে খায়’ দ্রুত বলতে গেলে গোলমাল পাকিয়ে যায় কেনভিসা কি ধীরে ধীরে সংকুচিত হচ্ছে? আয়ারল্যান্ডে আন্তর্জাতিক শিক্ষার্থীদের নতুন উদ্বেগ
প্রচ্ছদ › খেলাধুলা
খেলাধুলা

থ্যালাসেমিয়া, শ্রবণপ্রতিবন্ধিতা আর দারিদ্র্য, কিছুই দমাতে পারেনি নন্দিতাকে

থ্যালাসেমিয়া, শ্রবণপ্রতিবন্ধিতা আর দারিদ্র্য, কিছুই দমাতে পারেনি নন্দিতাকে
থ্যালাসেমিয়া, শ্রবণপ্রতিবন্ধিতা আর দারিদ্র্যের সঙ্গে লড়াই করেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করেছেন নন্দিতা পাল। বর্তমানে উন্নয়নকর্মী হিসেবে কাজ করছেন বান্দরবানে। শৈশব থেকে অসুস্থতা নিয়েও এগিয়ে চলার গল্…

থ্যালাসেমিয়া, শ্রবণপ্রতিবন্ধিতা আর দারিদ্র্যের সঙ্গে লড়াই করেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করেছেন নন্দিতা পাল। বর্তমানে উন্নয়নকর্মী হিসেবে কাজ করছেন বান্দরবানে। শৈশব থেকে অসুস্থতা নিয়েও এগিয়ে চলার গল্প শোনালেন তিনি
জন্মগত থ্যালাসেমিয়ায় আক্রান্ত নন্দিতা পালঅন্য শিশুরা যখন দৌড়ঝাঁপ আর খেলাধুলায় মেতে থাকত, আমি সামান্য পরিশ্রমেই ক্লান্ত হয়ে পড়তাম। একটু বৃষ্টিতে ভিজলেই জ্বর আসত, সারাক্ষণ দুর্বল থাকত শরীর। এসব উপসর্গ থেকেই মাত্র তিন বছর বয়সে ধরা পড়ে, জন্মগতভাবে আমি থ্যালাসেমিয়ায় আক্রান্ত।
আমার রক্তের লোহিতকণিকা সময়ের আগেই ভেঙে যায়, তাই সারা জীবন আমাকে অন্যের রক্ত নিয়ে বাঁচতে হবে। কিন্তু শুরুতে রক্তশূন্যতা বা জন্ডিস ভেবে কবিরাজিসহ নানা অপচিকিৎসা চলেছে। সঠিক জ্ঞানের অভাব, অসচেতনতা আর অন্ধবিশ্বাসে সাধু, কবিরাজ, পানিপড়া আর তাবিজের পেছনে অনেক সময় ও অর্থ গেছে।
আমরা তখন বাবার সামান্য আয়ে চট্টগ্রামে থাকি। একদিন তিনি জানতে পারলেন কক্সবাজার মেমোরিয়াল হাসপাতালে আমি যে সমস্যায় ভুগছি তার ভালো চিকিৎসা হয়। ৯ বছর বয়সে সেখানে নেওয়ার পর আমার পরিবার প্রথম থ্যালাসেমিয়ার চিকিৎসা সম্পর্কে বিস্তারিত জানতে পারে।
কিন্তু জানলেও নিয়মিত চিকিৎসা চালানো সম্ভব হতো না। থ্যালাসেমিয়ায় নিয়মিত বিরতিতে রক্ত নিতে হয়, অথচ আমার ক্ষেত্রে কখনো কখনো মাসের পর মাস রক্ত নেওয়া হয়নি। হিমোগ্লোবিন নেমে যেত চার-পাঁচে। শরীর এত দুর্বল লাগত যে পড়ায় মন বসত না, জ্বর আর নানা সমস্যা লেগেই থাকত।
পঞ্চম শ্রেণিতে পড়ার সময় আমার পিলে (প্লীহা বা স্পিল) বড় হয়ে পেট এত ফুলে গিয়েছিল যে হাঁটতেও কষ্ট হতো। অস্ত্রোপচার করে প্লীহা অপসারণ করতে হয়েছিল। অস্ত্রোপচারের পর দু-তিন মাস স্কুলে যেতে পারিনি।
আমার শারীরিক বৃদ্ধিও ঠিকমতো হয়নি। ষষ্ঠ-সপ্তম শ্রেণিতে পড়ার সময়ও এত ছোটখাটো ছিলাম যে অনেকে আমাকে দ্বিতীয়-তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ভাবত। সহপাঠীরা হাসাহাসি করত। অসুস্থতা কখনো আমাকে থামিয়ে দিয়েছে, কখনো পিছিয়ে দিয়েছে। কিন্তু পড়াশোনা ছেড়ে দেওয়ার কথা আমি কখনো ভাবিনি।
বোনের দানে বাঁচল ভাইয়ের জীবনহাল ছাড়িনি
থ্যালাসেমিয়ায় আক্রান্ত হয়েও পড়াশোনার পাশাপাশি চাকরি ও টিউশনি করে নন্দিতা নিজের খরচ চালাতেনঅষ্টম শ্রেণিতে ওঠার পর আর্থিক অসংগতির কারণে আমাদের ফেনীর ফুলগাজীতে জন্মভিটাতে চলে আসতে হয়। এখান থেকেই এসএসসি ও এইচএসসি পাস করি। ২০১০ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাই। টিকে থাকার জন্য টিউশনি শুরু করি। আমার প্রথম টিউশনির বেতন ছিল মাত্র ৭০০ টাকা।
এরপর এক হাজার টাকার আরেকটি টিউশনি পাই। আমরা তিন ভাই–বোন। আমার ছোট ভাইয়েরও থ্যালাসেমিয়া, ছোট বোনটাও পড়াশোনা করছিল। তাদের সহায়তা করতে হতো। তাই দ্বিতীয় বর্ষে উঠে রমজান মাসে আড়ংয়ে সেলসম্যান হিসেবে কাজ শুরু করি।
পড়াশোনা, টিউশনি, চাকরি—সব একসঙ্গে চালাতে হতো। প্রতিদিন ছয় ঘণ্টা দাঁড়িয়ে কাজ করতাম, তারপর ক্লাস আর টিউশনি। শরীরে খুব কষ্ট হতো, অনেক সময় হাঁপিয়ে উঠতাম, তবু হাল ছাড়িনি।
সে সময় আমার শ্রবণশক্তির সমস্যাও বেড়ে যায়। ছোটবেলায় কানে ব্যথা হতো, কমাতে শর্ষের তেল আর রসুন দেওয়া হতো। সময়ের সঙ্গে সমস্যাটা জটিল হয়ে যায়। একসময় আড়ংয়ের চাকরিটাও ছাড়তে হয়।
এখন আমি হিয়ারিং এইড ব্যবহার করি। থ্যালাসেমিয়ার সঙ্গে শ্রবণপ্রতিবন্ধিতা যুক্ত হওয়ায় জীবনের চ্যালেঞ্জ আরও বেড়ে যায়। চিকিৎসার জন্য ভারতেও গিয়েছি। চিকিৎসক একটি অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছিলেন, ভারতীয় রুপিতে যার খরচ প্রায় ২০ লাখ। আমার পক্ষে তা সম্ভব হয়নি।
অনার্স চতুর্থ বর্ষে দিনগুলো আরও কঠিন হয়ে ওঠে। সকাল ছয়টায় টিউশনির জন্য বের হতাম, ফিরতে ফিরতে রাত সাড়ে এগারোটা। আর্থিক অসচ্ছলতার কারণে সমাজের নানা শ্রেণির মানুষের কাছ থেকে নানা আচরণের মুখোমুখি হয়েছি, এখনো হই।
অর্থনৈতিক অবস্থান যে মানুষের সামাজিক মর্যাদা আর অন্যদের আচরণকে কতটা প্রভাবিত করে, তার প্রমাণ আমি নিজের জীবনেই পেয়েছি।
অসুস্থতা আর চিকিৎসার খরচে নিজের প্রয়োজনীয় খরচ মেটানোও কঠিন হয়ে পড়ত। বন্ধুদের সঙ্গে কোথাও যাওয়া, পছন্দমতো পোশাক কেনা, কোনো শখ পূরণ করা, অনেক কিছুই সম্ভব হতো না।
তবে বন্ধু, শিক্ষক ও কিছু মানুষের নিঃস্বার্থ সহযোগিতা যে পাইনি, তা বললে ভুল হবে। রক্তের প্রয়োজনে অনেকে পাশে দাঁড়িয়েছেন। চট্টগ্রামের বেপজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে পড়ার সময় একবার গুরুতর অসুস্থ হয়ে পড়লে শ্রদ্ধেয় মোমিন স্যার নিজে রক্ত দিতে ছুটে এসেছিলেন।
আমার গৃহশিক্ষকেরা সাহস জুগিয়েছেন। স্কুল-কলেজের অনেক শিক্ষক আমার অসচ্ছলতার কথা জেনে প্রাইভেট পড়ানোর সম্মানী নেননি।
কাজের জীবন
২০১৬ সালে স্নাতকোত্তর শেষ হয়। তার আগেই চাকরির চেষ্টা করি। শুরুতে বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠানের ইন্টারভিউতে নেতিবাচক মন্তব্য শুনতে হয়েছে। অপমানজনক কথা শুনে ইন্টারভিউ থেকে বেরিয়ে রাস্তার পাশে বসে কেঁদেছি। একসময় খুব হতাশ হয়ে পড়েছিলাম, তবে শেষ পর্যন্ত সামলে নিয়েছি।
পরে নিজের যোগ্যতায় বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। কাজের জায়গায়ও বৈষম্য পেয়েছি। নারী এবং শারীরিকভাবে অসুস্থ বলে যোগ্যতা অনুযায়ী দায়িত্ব বণ্টন কিংবা পদোন্নতিতে আমাকে বঞ্চিত করা হয়েছে। তবু থেমে যাইনি। কক্সবাজারে রোহিঙ্গা জনগোষ্ঠী ও স্থানীয় মানুষের সঙ্গে কাজ করেছি। প্রতিবন্ধী মানুষের জীবিকা ও অর্থনৈতিক স্বাবলম্বিতা নিয়েও কাজ করেছি।
বর্তমানে সরকারের নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের একটি প্রকল্পে একশনএইড বাংলাদেশের হয়ে কাজ করছি। কর্মস্থল বান্দরবান। যে প্রতিবন্ধকতার কারণে একসময় ইন্টারভিউতে অপমানিত হতাম, সেই প্রতিবন্ধকতা নিয়েই এখন অন্য প্রতিবন্ধী মানুষের কর্মসংস্থান ও স্বাবলম্বিতার জন্য কাজ করছি।
চল্লিশের পর উচ্চতা কমার ঝুঁকিতে পড়েন অনেকে, আপনিও কি আছেন এই দলে?নিজের কথা
নন্দিতা বর্তমানে উন্নয়নকর্মী হিসেবে কাজ করছেন বান্দরবানেথ্যালাসেমিয়ার কারণে আমার শারীরিক গঠন ও চেহারায় পরিবর্তন এসেছে। ছোটবেলা থেকে যথাযথ চিকিৎসা পেলে হয়তো কিছু পরিবর্তন কম হতো। আমার আসল চেহারা কেমন হতে পারত, তা আমি জানি না।
দীর্ঘদিনের চিকিৎসার প্রভাবে চুল পড়ে যাওয়ায় চুল কেটে ফেলতে হয়েছে। এর মধ্যে ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালে আমাকে যকৃতের টিউমার, পিত্তথলি, টনসিল ও অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হয়েছে।
থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুদের পরিবারগুলো প্রায়ই চিকিৎসার খরচ চালাতে পারে না। অসুস্থ সন্তানকে বোঝা মনে করা হয়, কখনো তার পড়াশোনা বন্ধ করে দেওয়া হয়। আবার অনেকে সামর্থ্য থাকলেও সন্তানকে পড়াশোনা করে স্বাবলম্বী হতে উৎসাহ দেন না। এটা ঠিক নয়।
কোনো শিশুকে শুধু অসুস্থ বলে তার ভবিষ্যৎ থেকে বঞ্চিত করা উচিত নয়। আমি মনে করি, বিয়ের আগে থ্যালাসেমিয়া পরীক্ষা বাধ্যতামূলক করার বিষয়ে বাংলাদেশে কার্যকর উদ্যোগ নেওয়া দরকার। থ্যালাসেমিয়ায় আক্রান্ত মানুষের নিয়মিত চিকিৎসা, ওষুধ ও রক্ত পাওয়ার সুযোগ আরও সহজ হওয়া উচিত।
আমার গল্প শুধু একজন অসুস্থ বা প্রতিবন্ধী নারীর গল্প হিসেবে পরিচিত না হোক। বরং দীর্ঘমেয়াদি রোগ নিয়েও যে বেঁচে থাকা যায়, প্রতিদিনের জীবন তাঁর জন্য যত কঠিনই হোক, দিন শেষে লড়াই করে বেঁচে থাকা সম্ভব, এটাই আমার গল্পের সারকথা।
সামাজিক যোগাযোগমাধ্যমে নারীর অধিকার, মর্যাদা, মানবিকতাসহ নানা বিষয়ে আমি লিখি। শুধু নারীর নয়, পুরুষের অধিকার ও ন্যায্যতার কথাও বলি। আমি মানুষ হিসেবে ন্যায়, সম্মান ও সমতায় বিশ্বাস করি।
কয়েক বছর আগে বাংলাদেশি খাবার ও তাঁতশিল্পের প্রতি ভালোবাসা থেকে ‘বৃহঙ্গনা’ নামে একটি অনলাইন পেজ শুরু করেছিলাম। নিজের একটা ব্যবসা দাঁড় করানোর খুব ইচ্ছা ছিল। কিছু কারণে চালিয়ে যেতে পারিনি, তবে আবার শুরু করার ইচ্ছাটা এখনো আছে।
অবসরে আমার সবচেয়ে ভালো লাগে বই পড়তে আর রান্না করতে। মন ভালো রাখতে সচেতনভাবে চেষ্টা করি। কাজের প্রয়োজনে পরিবার থেকে দূরে একা থাকি, কিন্তু নিজের মতো করে ভালো আছি।
যে ৭ ফল ও সবজি খোসা না ছাড়িয়ে খেলে বেশি পুষ্টি পাবেন

পাঠকের মন্তব্য

আরও সংবাদ

বন্দিবিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত চাইলেন বিএনপি নেতা
রাজনীতি

বন্দিবিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত চাইলেন বিএনপি নেতা

ফাইল ফটো রোববার (২৯ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম নগরের নিউমার্কেট মোড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও সহিংসতার প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান। মাহবুবের রহমান শামীম বলেন,…

বাঙ্গরা খামারগ্রামে টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
খেলাধুলা

বাঙ্গরা খামারগ্রামে টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

কুমিল্লার বাঙ্গরা উপজেলার খামারগ্রাম সিদ্দিকী বাড়ি যুব সমাজের আয়োজনে মিনিবার টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ২৮ নভেম্বর শনিবার, বিকেল ৩টায় বাঙ্গরা পূর্ব ইউনিয়নের খামারগ্রাম রফিয়া রশিদ সিদ্দিকী …

‘ভারতীয় খেলোয়াড়দের বলবেন, যেন তারা মাঠে ঝগড়াঝাঁটি না করে’
খেলাধুলা

‘ভারতীয় খেলোয়াড়দের বলবেন, যেন তারা মাঠে ঝগড়াঝাঁটি না করে’

ক্রিকেট মাঠে ভারত-পাকিস্তান দ্বৈরথ মানেই উত্তেজনা। কখনো সেই উত্তেজনা ছড়িয়ে পড়ে মাঠের বাইরেও। দুই দেশের ক্রিকেটারদের মধ্যে সাম্প্রতিক সময়ে এমন কিছু ঘটনা ঘটেছে, যা নিয়ে উদ্বেগ আছে দুই দেশের সমর্থকদেরও। এবার এক পাকিস্তানি স…