ঢাকা থেকে কানাডা—দীর্ঘ এই পথ ববিতার কাছে আপনজনের কাছে ফেরারও পথ। বছরের একটি নির্দিষ্ট সময়ে কানাডায় যান বরেণ্য এই অভিনয়শিল্পী। সেখানে কখনো ঘুরে বেড়ান, কখনো ছিপ হাতে মাছ ধরতে বের হন। পর্দার ব্যস্ততা পেরিয়ে তাঁর জীবনের এই সময়টুকু ঘিরে আছে পারিবারিক আনন্দ। কিন্তু কানাডায় কার কাছে যান ববিতা? তাঁর সন্তান কতজন, তাঁরা কী করেন, কোথায় থাকেন? ফরিদা আক্তার ববিতাফরিদা আক্তার ববিতার একমাত্র সন্তান অনিক ইসলাম। মায়ের পরিচিতির বাইরে পড়াশোনা ও কর্মজীবনে নিজের পরিচয় গড়েছেন তিনি। কানাডার ইউনিভার্সিটি অব ওয়াটারলু থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। বর্তমানে দেশটির কিচেনার শহরে থাকেন। চাকরি করছেন একটি বহুজাতিক প্রতিষ্ঠানের উচ্চ পদে। অনিকের পড়াশোনার শুরু ঢাকার বনানীর প্লে-পেন স্কুলে। সেখানে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ার পর ভর্তি হন স্কলাস্টিকায়। এই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ও লেভেল ও এ লেভেল শেষ করে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান কানাডায়।…
পুরো প্রতিবেদন পড়ুন
ব্রাজিলিয়ান ফুটবলপ্রেমীদের জন্য এখন কোন বিষয়টি কষ্টের কিংবা মেনে নেওয়া কঠিন? রোনালদো নাজারিওর মতে, মাঠের লড়াইয়ে আর্জেন্টিনা যখন ব্রাজিলকে ছাপিয়ে যায়। ব্রাজিল জাতীয় দলের চেয়েও এখন আর্জেন্টিনা বেশি লড়াকু আর সেই বিষয়টি ‘আমাদের জন্য কষ্টের’ বলে মন্তব্য করেন কিংবদন্তি। রোনালদো নাজারিও সর্বকালের সেরা স্ট্রাইকারদের একজন। তাঁর সময়ে সর্বশেষ বিশ্বকাপ জেতে ব্রাজিল। সেটা ২৪ বছর আগে ২০০২ বিশ্বকাপে। তার পর থেকে এই সময়ের মধ্যে ব্রাজিল সর্বোচ্চ সেমিফাইনালে উঠেছে বিশ…
পুরো প্রতিবেদন পড়ুন
কারাবন্দী রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী শারমিন সুলতানা শর্মীর ছেলে মারা গেছে। সে প্রতিবন্ধী ছিল। মাকে শেষবারের মতো সন্তানের মুখ দেখানোর জন্য কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের ফটকে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে শারমিন সুলতানার সন্তানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বিষয়টি সামনে আসে। শারমিন সুলতানার স্বামী শাহাদাৎ হোসেন নিপু বেলা ১১টার দিকে প্রথম আলোকে বলেন, ‘আমি এখন কথা বলার মতো পরিস্থিতিতে নেই। প্যারোলে মুক্তির জন্য কাশিম…
পুরো প্রতিবেদন পড়ুন
প্রথম আলো কার্যালয়ে পিনু রহমানকড়াইল বস্তিতে আগুনে পুড়ে যাওয়া একটা ঘরের মেঝেতে একসঙ্গে ঘুমিয়ে আছেন একই পরিবারের পাঁচ সদস্য। নিরাশ্রয়, নিঃসম্পদ; তারপরও একসঙ্গে আছেন তাঁরা। ড্রোনের মাধ্যমে এমন কয়েকটি ছবি তুলেছিলেন আলোকচিত্রী পিনু রহমান। সব হারিয়েও বিপর্যয়ের মধ্যে অটুট পরিবারের সদস্যদের পারস্পরিক বন্ধন ও ভালোবাসার মানবিক বার্তা তুলে ধরা তেমন একটি ছবি দিয়েই হামদান আন্তর্জাতিক আলোকচিত্র পুরস্কারের (হিপা) গ্র্যান্ড পুরস্কার পেয়েছেন তিনি। অর্থমূল্যের দিক থেকে সংযু…
পুরো প্রতিবেদন পড়ুন
রাজধানীর মিরপুরের কালশী এলাকায় যাত্রীবেশে উঠে যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছেন দুর্বৃত্তরা। এতে বাসটির ১০টি আসন পুড়ে গেছে। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে পল্লবী থানার কালশী এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, কয়েকজন দুর্বৃত্ত যাত্রীবেশে বাসের পেছনের দিকে বসে ছিল। একপর্যায়ে তারা বাসে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে বাসের জানালা দিয়ে নেমে পালিয়ে যায়। স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলেন। মেট্রোরেলে নাশকতা ঠেকাতে বাড়তি পুলিশ চেয়েছে ডিএমটিসিএল,…
পুরো প্রতিবেদন পড়ুন
সকালের সোনালি রোদে অপরূপ হয়ে উঠেছে কাপ্তাই হ্রদের জলরাশি। বালুখালী, রাঙামাটি, ২৮ নভেম্বরকুঞ্জলতার পাতায় জমে থাকা শিশিরবিন্দুতে ঝিলমিল করছে সকালের আলো। বিলাইছড়ি পাড়া, রাঙামাটি, ২৮ নভেম্বরলিচুগাছের ডালপালার ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে একটি ছাতারে পাখি। মাগুরাতাইড়, শেরপুর, বগুড়া, ২৮ নভেম্বরমাঠ থেকে গবাদিপশুর খাবার সংগ্রহ করে বাড়ি ফিরছেন নারী-পুরুষ। মাগুরাতাইড়, শেরপুর, বগুড়া, ২৮ নভেম্বরতিন টাকা দরে কেনা এক কাঁদি কলা নিয়ে বাড়ি ফিরছেন এক নারী। আটরা,খুলনা, ২৮ নভেম্বরগ্…
পুরো প্রতিবেদন পড়ুন