29 Nov 2026 · স্বাধীন সংবাদমাধ্যম
দৈনিক দেশপটিকা - দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সত্য · সংবাদ · সমাজ দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সংবাদ সর্বশেষ আপডেট
আজকের সংবাদ
২০৫০ সালের উপযোগী দক্ষ জনবল গড়ে তুলতে উদ্যোগ নিচ্ছে জাতীয় সংসদ সচিবালয়জাজিরায় বিএনপি-আ.লীগ সংঘর্ষে যুবলীগ কর্মী নিহতবন্দিবিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত চাইলেন বিএনপি নেতাসেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রীইউপি নির্বাচন সামনে রেখে দলগুলোর সঙ্গে সংলাপে ইসিপ্রশাসনে শুদ্ধি অভিযান, সরছেন আ.লীগপন্থী আমলারা?দুর্গাপুরে প্রধান শিক্ষিকা ও গণিত শিক্ষকের বিরুদ্ধে প্রশ্ন ফাঁসের অভিযোগপঞ্চগড় হানাদার মুক্ত দিবস পালিতশীতের শুরুতেই শীতার্ত মানুষের পাশে নীলফামারী জেলা প্রশাসন, শুরু শীতবস্ত্র বিতরণস্বাধীন ফিলিস্তিনের দাবিতে বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রীরায়গঞ্জে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভাবিএনপি-জামায়াতের গোটা দশেক মা'রি হালাইতে হইবো তাহেরপুএ বিপ্লবের অডিও ফাঁসসবাই ফাউল করলে ম্যাচ চালানো যায় না: সিইসিশিল্পাঞ্চলে ফিরছে কর্মচাঞ্চল্য, গাজীপুরে বন্ধ ৪২ কারখানাদীর্ঘ ২৫ বছর জনসেবায় নিবেদিত মৌলভী হাজী মো. ইউনুছ মেম্বারের মৃত্যু, শোক প্রকাশ প্রতিদিনের কাগজেরদক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন: সভাপতি ইকবাল, সম্পাদক জাকিরবসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতির ৩৬তম বার্ষিক সভা অনুষ্ঠিতবাঙ্গরা খামারগ্রামে টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিতকালিয়াকৈরে রিসোর্টে অভিযান, বিদেশি মদসহ গ্রেপ্তার ২নওগাঁর নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মোঃ ছুফি উল্লাহ১৮ দিনে পোশাক রপ্তানির বিশাল অর্ডার হারাল বাংলাদেশ, সুযোগ নিল ভারতডিএমপির অভিযানে ৪৪২ জন গ্রেপ্তার, উদ্ধার ককটেল-ইয়াবামোল্লাহাটে আ.লীগ-বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ামিরপুর-পল্টনের পর এবার ভাসানটেকে বাসে আগুন১৯৭১ সালে বাঙালিদের নয়, পাকিস্তানকে দুর্বল করাই ছিল ভারতের লক্ষ্য: স্পিকারনির্বাচন সামনে রেখে আজ ১৮ দলের সঙ্গে ইসির সংলাপইনানীতে আবার জ্বলে উঠল গ্যাসের আগুন, বাপেক্সের ৭ কর্মী দগ্ধ‘ভারতীয় খেলোয়াড়দের বলবেন, যেন তারা মাঠে ঝগড়াঝাঁটি না করে’ইসরায়েলে ঐক্যের সরকার গঠন নিয়ে নেতানিয়াহুর আলোচনার প্রস্তাবে আইজেনকটের সাড়া‘ডা. এজাজুল মানুষ না’, কেন লিখলেন রোগীর স্বজন‘মোরগ পোলাও খাইয়ে’ সোনার দোকান ফাঁকা: সন্দেহভাজন তিন আসামি রিমান্ডেআকাশছোঁয়া বড়দিন, চমক জিঞ্জারব্রেডের উড়োজাহাজেদ্বিমুখী নীতি থেকে সরকার বের হয়ে না এলে কিসের ঐক্য: শফিকুর রহমানইলন মাস্ক কেন ‘মাগা টুপি’ খুলে ফেললেনএকটি গরু কিনলেই আরেকটি ফ্রি, প্রাণিসম্পদ মেলায় আরও নানা চমকসাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও ২ শ্যালক আটকশাহজালাল ইসলামী ব্যাংকে ৩ হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারি?জয়ার চোখে দার্জিলিং,পেছনে বরফঢাকা কাঞ্চনজঙ্ঘাজিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক৪০ জনের বক্তব্য ও ভিডিও যাচাই, এক মাসেও কাটেনি তাহসিফের মৃত্যুরহস্যবন্ধুসভার মাধ্যমে তিস্তার দুর্গম চরে ছড়াচ্ছে শিক্ষার আলোভয়ংকর দুর্ঘটনায় ক্যারিয়ার শেষ হওয়ার ভয়! ফিরছেন মুক্তাপদ্মা সেতু হয়ে বাস চলাচল প্রায় বন্ধ, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সহিংসতায় ছয় স্থান ঝুঁকিপূর্ণনাভানা রিয়েল এস্টেট গাছ, খুঁটি ফেলে গোপালগঞ্জে সড়ক–মহাসড়ক অবরোধ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগেরভুয়া ঠিকানায় কোকোলার ৬৪৬ কোটি টাকা লেনদেনআস্থা ও বিশ্বাস আমাদের সবচেয়ে বড় মূলধনপাকিস্তান থেকে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল আনতে নতুন সমঝোতা বাংলাদেশেরখুলশীতে এক কোটি টাকা চাঁদা দাবি ও মারধরের অভিযোগে মামলাপ্রধানমন্ত্রিত্ব ছাড়তে রাজি নেতানিয়াহুওয়ানডেতে বাংলাদেশের অসুখ সারাতে ইয়াসির আলীই কি সমাধানহকার উচ্ছেদ: অর্থনৈতিক ও রাজনৈতিক ঝুঁকির কথা কি ভাবছে সরকার?১৫ বছরের জন্য জাপানি কনসোর্টিয়ামের কাছে যাচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল, কী সুবিধা থাকছেপাবনায় বল্লম নিয়ে থানায় আওয়ামী লীগের হামলা, রাবার বুলেট ছুড়ে ছত্রভঙ্গ পুলিশেরছাত্রদল নেতার কার্যালয়ের সামনে ঝুলছিল কাফনের কাপড়, চিরকুটে হত্যার হুমকিগোপালগঞ্জ থেকে সরিয়ে নেওয়া হলো এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা, দেখে নিন কেন্দ্রবন্ধুদের পরামর্শে রেস্তোরাঁ খুলেছিলেন জিম, তারপর যা হলোতিন হৃৎপিণ্ড, নীল রক্ত নিয়ে অক্টোপাস কী করেএকটি স্কেচবুক থেকে হাজারো গল্পের জগৎভালো চাকরি আর বিয়ের আশ্বাসে সাগরপথে নেওয়া হচ্ছিল মালয়েশিয়া, ৩১৭ জন উদ্ধার, আটক ৭ইরানের বিরুদ্ধে ইরাক কি ট্রাম্পের হাতিয়ার হয়ে উঠছেইসলামের প্রথম মসজিদ, মহানবী (সা.) যা নিজ হাতে গড়েছেনপ্রাথমিক-মাধ্যমিকের শিক্ষাক্রমে আবার বড় পরিবর্তন হচ্ছে, নতুন বই ২০২৮ সালেকিশোরের সাইকেল-জুতা পড়ে ছিল পাড়ে, পুকুরে মিলল মরদেহনগ্নতা চরিত্রকে জীবন্ত করে তোলার উপকরণ, নিজেকে প্রদর্শনের মাধ্যম নয়: মনিকা বেলুচ্চিবিশ্ববিদ্যালয়ে ভর্তি পরামর্শ–৯: পড়ার বিষয় হিসেবে কেন বেছে নেবেন আন্তর্জাতিক সম্পর্কসোহরাওয়ার্দীতে নয়, নয়াপল্টনে হবে বিএনপির মঙ্গলবারের সমাবেশসন্ত্রাসবিরোধী আইনের মামলায় মনিরুলের স্ত্রী ও দুই শ্যালককে গ্রেপ্তার দেখাল পুলিশখুলনা কর আপিল অঞ্চলে চাকরি, ১০ জেলার আবেদনকারীদের সুযোগহাতির তাণ্ডব থেকে ফসল রক্ষায় আসামের গ্রামে অভিনব উদ্যোগইউপি নির্বাচনে কেউ যাতে ‘ফাউল’ করার নিয়তে মাঠে না নামেন: সিইসিবেসরকারি বিনিয়োগে নতুন সম্ভাবনা কি তৈরি হবেশুধু নির্দিষ্ট এলাকায় নয়, ঢাকাজুড়েই নাভানার আবাসনের উদ্যোগজুরেলের লড়াই, বুমরার প্রত্যাবর্তনেও চালকের আসনে নিউজিল্যান্ডপ্রতিষ্ঠার ৫২ বছর পেরিয়েছে, সরকারি বিদ্যালয়টিতে নেই সুপেয় পানি ও শৌচাগারএইচএসসি সম্পূরক পরীক্ষা: গোপালগঞ্জের পরীক্ষা হবে ফরিদপুর ও মাদারীপুরেতরবারি দিয়ে বইয়ের পাতা উল্টে দিলেন ধূর্জটি মঙ্গলপেছন থেকে কাভার্ড ভ্যানের ধাক্কা, মহাসড়কে অটোরিকশাচালক ও এক নারী নিহতনোয়াখালীতে চলন্ত বাসে আগুন, ছড়িয়ে পড়েছে ভিডিওমৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা আজ তেঁতুলিয়ায়, কত ডিগ্রি সেলসিয়াসনির্মাণসামগ্রীর চড়া দামে ব্যাহত নির্মাণগোপালগঞ্জে ভাঙচুর করে পালিয়ে যান ভারতে, ফেরার সময় সীমান্তে তরুণ আটক: বিজিবি১ কোটি টাকার বিলাসবহুল কামরায় কেটি পেরি ও জাস্টিন ট্রুডো, ভাইরাল ছবিবিএনপি নেতাদের আয়োজনে কনসার্ট, যাওয়ার পথে ‘শেখ হাসিনা আসবে’ স্লোগানআমার বাবা-মা আমাকে মাটি চিনিয়েছে: বিবি রাসেলআনন্দ-উচ্ছ্বাসে শিক্ষাবর্ষের বিদায়ক্ষমতা হারানোর শঙ্কায় নেতানিয়াহু, অপেক্ষা ‘অলৌকিক কিছুর’প্রতি বেলায় কি প্রোটিন খাওয়া জরুরিদেশে আবার হুপিং কাশি শনাক্ত, রাজধানীতেই পাঁচজনমার্কিন বাহিনীর ওপর হামলায় স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করেছে ইরান: ওয়াশিংটন পোস্ট‘অনেক ছটফট করেছে ছেলেটা, কিছুই করতে পারিনি, শুধু সহ্য করেছি’রিয়াল হারলে সেটাই সবচেয়ে বড় খবর, গল্প বানানোর দরকার নেই: মরিনিও১০ হাজার রান, ৩৪ সেঞ্চুরির রেকর্ড—পাকিস্তানের ক্রিকেটে একাই এক ইতিহাস ইউনিস খানজলাবদ্ধতায় মৃতপ্রায় মাঠে প্রাণ ফেরাল বন্ধুসভাহোক কলরব, বউগুলো সব লাল না হয় নীল হলো ক্যানরোজার পণ্য সরবরাহে স্বস্তি, দুশ্চিন্তা সয়াবিন তেল নিয়েপদ্মা সেতুর কাছে আওয়ামী লীগ–বিএনপির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, যুবলীগের কর্মী নিহতভিডিও নির্মাতাদের জন্য নতুন সুবিধা আনল এক্সট্রাম্প কি আবার অভিশংসনের মুখে পড়তে পারেনজুলাই বিপ্লবের জ্ঞানগর্ভ বয়ানএএফএমসিসহ ৭ আর্মি-নেভি মেডিকেলে ভর্তি বিজ্ঞপ্তি, আবেদন শুরু ২৯ নভেম্বরকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৫ নেতা-কর্মীসহ ৪৪২ জন গ্রেপ্তার: ডিএমপিশ্রীপুরে ইউএনওর বাসভবনের সামনে ও মাওনা উড়ালসেতুর নিচে ককটেল বিস্ফোরণ‘সুদমুক্ত লেনদেন ছাড়া পূর্ণাঙ্গ মুমিন হওয়া সম্ভব নয়’আড়াই বছরেও চালু হয়নি সাড়ে ৩৫ লাখ টাকার কমিউনিটি ক্লিনিকজাফলংয়ের পাথরে শিলপাটার কারুকাজবাসযোগ্য পৃথিবীর অসমাপ্ত অঙ্গীকারঅস্থির সময়কোটি কোটি লাল কাঁকড়া ক্রিসমাস দ্বীপ ছেড়ে চলে যাচ্ছেমুশফিকুর রহিম: কানটুপি পরা সেই কিশোর থেকে টেস্টের অনুপ্রেরণাস্ট্রিমার কারা, কেন স্ট্রিমিংয়ের দিকে ঝুঁকছেন কনটেন্ট ক্রিয়েটররাসাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী শায়লা ও তাঁর দুই ভাই আটকগাছ থেকে পাঠাগার, মানুষের বিপদেও ‘অক্সিজেন’জর্জ হ্যারিসন: যে কণ্ঠে বিশ্ব শুনেছিল বাংলাদেশের নামবাড়ি গোপালগঞ্জে, থাকেন ঢাকায়, কারও কারও মুঠোফোনে লেনদেন সুবিধা বন্ধঅদক্ষতা ও অবহেলায় রাষ্ট্রের অর্থ অপচয়নীতি ও বাস্তবায়নের মেলবন্ধন জরুরিএক দিনে ফুরাল না আনন্দ, আরেকটু বেশি সময় চাই জলধারায়মেহগনির বাক্সে মৃত ছোট্ট সন্তান, শিরোপার আড়ালে লুকানো এক বাবার কান্নাসই-সাবুদের দিনে পান্নাখচিত গয়নায় মিমির আভিজাত্যময় লুক, আসল চমক কলমের ডিজাইনেসন্তানের উচ্চশিক্ষার খরচ, জন্মের পর থেকেই টাকা জমাবেন কীভাবেপ্রিয় অপমান‘তোকে ঢাকা শহরের যেখানেই পাব, গুলি করব’—কায়সারের ধাওয়ায় প্রাণভয় ছোট মুন্নারছাগলছানার দুরন্তপনা১০ বছরে সবচেয়ে বেশি সন্তান জন্ম দিলেই পুরস্কার ৫ লাখ ডলার!ভিডিও গেমেও যেভাবে নতুন ভূরাজনৈতিক লড়াইচোখ মুছছিলাম, আসলে ওটা ছিল খুশির কান্না: মাহিনবম গ্রেডে ১৫০ জন নেবে বাংলাদেশ ব্যাংক, আবেদন করবেন যেভাবেকলেজছাত্রের কমলা–মাল্টার বাগান, এ বছর প্রথম দিনেই বিক্রি ২৫ হাজার টাকানিউজিল্যান্ডে পড়াশোনা শেষে শর্ট–টার্ম গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসা চালু, সুযোগ কয় মাসেরনবীজির মতো দিন কাটাব কেন, এ যুগে কীভাবে তিনি প্রাসঙ্গিকএআইয়ের কারণে এনক্রিপশন প্রযুক্তির নিরপত্তা কি অকার্যকর হয়ে যাচ্ছেআপনি কি পরিবারের বড় সন্তান? জেনে নিন প্রথম সন্তান হিসেবে আপনার কোন কোন রোগের ঝুঁকি বেশিআগেরবার মিষ্টি খাইয়ে পারেনি, এবার মোরগ–পোলাওয়ে ৩৮ কোটি টাকার সোনা চুরি‘পাখি পাকা পেঁপে খায়’ দ্রুত বলতে গেলে গোলমাল পাকিয়ে যায় কেনভিসা কি ধীরে ধীরে সংকুচিত হচ্ছে? আয়ারল্যান্ডে আন্তর্জাতিক শিক্ষার্থীদের নতুন উদ্বেগ
প্রচ্ছদ › খেলাধুলা
খেলাধুলা

দুই দিন, দুই ইনিংস, তিন ওভার—টেস্ট ক্রিকেটের সবচেয়ে অদ্ভুত ও ‘হিউজ’ হ্যাটট্রিক

দুই দিন, দুই ইনিংস, তিন ওভার—টেস্ট ক্রিকেটের সবচেয়ে অদ্ভুত ও ‘হিউজ’ হ্যাটট্রিক
পানাহার, স্লেজিং এবং আধুনিক ক্রিকেটের সবচেয়ে বিখ্যাত গোঁফ—এই তিনটা মেলালে কোন ক্রিকেটারের কথা মনে হয় আপনার? উত্তর দিতে পারবেন কি না, তা বুঝতে আগে আপনার বয়সটা একটু জেনে নেওয়া দরকার। কারণ, যাঁর কথা বলছি, তিনি আন্তর্জাতিক ক…

পানাহার, স্লেজিং এবং আধুনিক ক্রিকেটের সবচেয়ে বিখ্যাত গোঁফ—এই তিনটা মেলালে কোন ক্রিকেটারের কথা মনে হয় আপনার? উত্তর দিতে পারবেন কি না, তা বুঝতে আগে আপনার বয়সটা একটু জেনে নেওয়া দরকার। কারণ, যাঁর কথা বলছি, তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ৩২ বছর আগে। মানে যদি তাঁর খেলা দেখে থাকেন, তাহলে আপনি অন্তত মধ্যবয়সী তো হবেনই।
তা মার্ভ হিউজ কি শুধুই ওই তিন কারণেই বিখ্যাত? অবশ্যই না। এসব বাড়তি ‘যোগ্যতা’; আসল যে কাজ, সেটিও খারাপ করতেন না। মার্ভ হিউজ ছিলেন দারুণ এক ফাস্ট বোলার। ফাস্ট বোলার বলছি, তবে তা যত না বলের গতিতে, তার চেয়ে বেশি মেজাজে।
৫৩ টেস্টে ২১২ উইকেট নিয়েছেন, ৩৩ ওয়ানডেতে ৩৮। তবে এ আর এমন কী! টেস্টে হ্যাটট্রিক করেছেন। তা সেটিও তো আরও অনেকেই করেছেন। তবে মার্ভ হিউজের হ্যাটট্রিকটি আর দশটা হ্যাটট্রিকের মতো নয়। তা এক ও অনন্য। দুই ইনিংস মিলিয়ে ওই হ্যাটট্রিক—অনন্যতা এ কারণে নয়। এমন হ্যাটট্রিকও তো টেস্ট ক্রিকেটে আরও দুটি আছে। মার্ভ হিউজ আলাদা হয়ে যাচ্ছেন কারণ, তাঁর হ্যাটট্রিকটি তিন ওভারে তিন উইকেট নিয়ে! সেই তিন ওভারও আবার টেস্টের দুই দিনে! দুই ইনিংস, তিন ওভার, দুই দিন—এটিকে তাই বলতে পারেন টেস্ট ক্রিকেটের মন্থরতম হ্যাটট্রিক।
ব্যাপারটা এমনই অবিশ্বাস্য যে বোঝার জন্য একটু বিস্তারিত বলা দরকার। হ্যাটট্রিকের প্রথম উইকেট ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের ৩৬তম ওভারের শেষ বলে কার্টলি অ্যামব্রোসকে আউট করে। পরের ওভারটা করলেন অফ স্পিনার টিম মে, একটা উইকেটও নিলেন। উইকেটে তখন ওয়েস্ট ইন্ডিজের শেষ জুটি। আবার বল হাতে পেয়ে প্রথম বলেই প্যাট্রিক প্যাটারসনকে আউট করে ইনিংস শেষ করে দিলেন হিউজ। মাঝখানে অস্ট্রেলিয়ার ইনিংস। প্রায় ২৪ ঘণ্টা পর ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসের প্রথম বলে গর্ডন গ্রিনিজকে ফিরিয়ে ওই হ্যাটট্রিক।
একদিন বাউন্ডারি লাইনে ফিল্ডিং করার সময় বোলিংয়ে যাবেন বলে আড়মোড়া ভাঙছেন, হর্ষধ্বনি শুনে পেছনে তাকিয়ে দেখেন, পুরো গ্যালারি তাঁকে অনুকরণ করছে। এর পর থেকে অস্ট্রেলিয়ার মাঠগুলোতে যা রুটিন হয়ে যায়।মাঝখানে অস্ট্রেলিয়ার একটা ইনিংস গেছে। মার্ভ হিউজ যে হ্যাটট্রিক করে ফেলেছেন, দর্শক প্রথমে তাই বুঝতেই পারেননি। রেডিওতে ধারাভাষ্য শোনার সুবাদে জানি, কমেন্টেটররাও প্রথমে বোঝেননি।
মার্ভ হিউজের সঙ্গে আমার প্রথম পরিচয় রেডিও কমেন্ট্রি আর পত্রপত্রিকার মাধ্যমে। হিউজ তখন তাই কল্পনার চরিত্র। টেলিভিশনের পর্দায় যখন তাঁকে সরাসরি দেখার সুযোগ হলো, দ্রুতই ভালোবেসে ফেললাম তাঁকে। কারণ শুধুই বোলিং নয়। বিশাল শরীর, বিশাল গোঁফ আর মাঠে তাঁর কাণ্ডকীর্তিরও তাতে বড় ভূমিকা। মজাটা হলো টুকরো টুকরো অনেক ছবির ভিড়ে সবার আগে আমার চোখে ভেসে উঠছে মজার একটা দৃশ্য। মাঠে কুকুর ঢুকে পড়েছে আর মার্ভ হিউজ সেই কুকুরের কাছে গিয়ে চার হাত-পায়ে নিজেও ‘কুকুর’ সেজে মজা করে যাচ্ছেন।
সেই বিখ্যাত ছবি। মাঠে কুকুর ও মার্ভ হিউজদৃশ্যটা ব্যতিক্রমী, এটা তো অবশ্যই একটা কারণ। তবে প্রথমেই এটা মনে পড়ায় এর চেয়েও বড় কারণ বোধ হয় ওই ছবিটার প্রতীকী হয়ে মার্ভ হিউজকে চিনিয়ে দেওয়া। পেশাদার জীবনের কঠিন সব দাবি মেটানোর দায় মনে রেখেও খেলার মূল কারণ যে আনন্দ, মার্ভ হিউজ প্রতিনিয়তই তা মনে করিয়ে দিয়েছেন। ২০০৫ সালে সিডনিতে ইন্টারভিউ করতে গিয়ে যখন তাঁকে প্রথম দেখি, তখনো। মাঠে সব সময় এমন মজা করতেন কীভাবে, প্রশ্ন করায় জানিয়ে দিয়েছিলেন, তাঁর জীবনের দর্শন—‘লাইফ ইজ ফুল অব জয়, এনজয় ইট।’
অস্ট্রেলিয়ান কিংবদন্তি ইয়ান চ্যাপেলমার্ভ হিউজের সমস্যা হলো, ও নিজেকে ফাস্ট বোলার মনে করে।উপভোগ করার এই মন্ত্র ছড়িয়ে দিতেন গ্যালারিতেও। একদিন বাউন্ডারি লাইনে ফিল্ডিং করার সময় বোলিংয়ে যাবেন বলে আড়মোড়া ভাঙছেন, হর্ষধ্বনি শুনে পেছনে তাকিয়ে দেখেন, পুরো গ্যালারি তাঁকে অনুকরণ করছে। এর পর থেকে অস্ট্রেলিয়ার মাঠগুলোতে যা রুটিন হয়ে যায়। বোলিংয়ের মতো ওয়ার্মআপেও ইম্প্রোভাইজেশনের কথা ভাবতে বাধ্য হন মার্ভ হিউজ। বাড়তি এই দায়িত্ব সম্পর্কে একবার মজা করে বলেছিলেন, ‘দর্শকেরা যখন আমাকে অনুকরণ করা শুরু করল, আমার নতুন কিছু না ভেবে উপায় থাকল না। নইলে ব্যাপারটা একঘেঁয়ে হয়ে যাবে না!’
বোলিংয়ে যাওয়ার আগে হিউজের ওয়ার্মআপ। পুরো গ্যালারি তাঁর সঙ্গীসমস্যাই বটে। মাঠে যেমন, তেমনি মাঠের বাইরেও এই ‘একঘেয়ে’ শব্দটাকে যে চরম অপছন্দ মার্ভ হিউজের। আন্তর্জাতিক ক্রিকেটে আবেগ নিয়ন্ত্রণের প্রতিযোগিতায় বেশির ভাগ ক্রিকেটারই যেখানে রোবট হয়ে যান, সেখানে উজ্জ্বল ব্যতিক্রম হয়ে মার্ভ হিউজ ছিলেন বর্ণময় এক চরিত্র। নইলে কি আর তার অবসরের খবরটা পাওয়ার পর ‘আরেকজন গেলেন’ শিরোনাম দিয়ে একটা লেখা লিখে ফেলি! চরিত্রের আকালের মধ্যে মার্ভ হিউজের বিদায় মানে যে ক্রিকেটের আরেকটু রং হারানো, এই আক্ষেপ ছিল যে লেখার মূল সুর।
ইন্টারভিউ করতে গিয়েও পরিচয় পেয়েছিলাম সেই আমুদে চরিত্রের। মার্ভ হিউজকে সামনাসামনি প্রথম দেখার অনুভূতিটাও আলাদা করে বলার মতো। টেলিভিশনে মানুষকে যে অনেক ছোট দেখায়, এই উপলব্ধি আগেই হয়ে গেছে। তারপরও মার্ভ হিউজের পাশে দাঁড়িয়ে তা যেন নতুন করে জেনেছিলাম। দশাসই শরীর তো টেলিভিশনেও বোঝা যেত, কিন্তু তাই বলে এমন! পাশে দাঁড়িয়ে নিজেকে মনে হচ্ছিল গালিভারের পাশে লিলিপুট। ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বিখ্যাত দাড়ি যদি ডব্লিউ জি গ্রেসের হয়, সবচেয়ে বিখ্যাত গোঁফের মালিক অবশ্যই মার্ভ হিউজ। কাছে দাঁড়িয়ে সেই গোঁফজোড়াকেও মনে হচ্ছিল আরও দর্শনীয়।
শেন ওয়ার্নের সঙ্গে মার্ভ হিউজ। মাঠের বাইরেও আমুদে চরিত্রে মিল ছিল দুজনেরমাঠে তাঁর আমুদে চরিত্রের আড়ালে অনেক সময়ই ঢাকা পড়ে যেতেন বোলার মার্ভ হিউজ। অথচ যখন তাঁর ইন্টারভিউ করি, টেস্টে তাঁর চেয়ে বেশি উইকেট ছিল অস্ট্রেলিয়ার মাত্র ছয়জন পেসারের। জেফ টমসন, অ্যালান ডেভিডসন, কিথ মিলাররাও উইকেট-সংখ্যায় হিউজের চেয়ে পিছিয়ে। বলের গতির বিচারে ফাস্ট বোলার কখনোই ছিলেন না। প্রথম ৭ টেস্টে মাত্র ২১ উইকেট পাওয়ার পর সাবেক অস্ট্রেলীয় অধিনায়ক ইয়ান চ্যাপেল ব্যঙ্গভরে বলেছিলেন, ‘মার্ভ হিউজের সমস্যা হলো, ও নিজেকে ফাস্ট বোলার মনে করে।’
প্রথম ৬ ইনিংসে ৫টি শূন্য, সেই ব্যাটসম্যানেরই টেস্টে ৬টি ডাবল সেঞ্চুরিবলের গতিতে হয়তো ফাস্ট বোলার ছিলেন না; কিন্তু ওই শরীর, ওই গোঁফ আর চরম আক্রমণাত্মক শরীরী ভাষা মিলিয়ে ব্যাটসম্যানদের কাছে হিউজকে ফাস্ট বোলারই মনে হতো। ব্যাটসম্যানের মনস্তত্ত্ব হয়তো যোগ করে নিত ১০-১৫ কিলোমিটার বাড়তি গতি। সবচেয়ে বড় শক্তি তো ছিল শরীরের সঙ্গে আনুপাতিক বিশাল হৃদয়। ৫৩টি টেস্টই খেলেছেন যাঁর অধিনায়কত্বে, সেই অ্যালান বোর্ডার একবার মার্ভ হিউজকে দেখিয়ে এক সাংবাদিককে বলেছিলেন, ‘ওর দিকে তাকান। ২০ কেজি ওজন বেশি, কখন কী করে ঠিক নেই। কিন্তু মাঠে ও আপনার জন্য জীবন দিয়ে দেবে। এমন ক্রিকেটারই আমি চাই।’
সাত-আটের দশকে অস্ট্রেলীয় ক্রিকেটের ত্রিমূর্তি ডেনিস লিলি-গ্রেগ চ্যাপেল-রডনি মার্শ একই টেস্টে অবসর নেওয়ার পর ধুঁকতে থাকা অস্ট্রেলিয়ার পুনরুত্থানে বড় ভূমিকা মার্ভ হিউজের। তিনি ছিলেন বোর্ডারের ‘গো টু ম্যান’। উইকেট লাগলেই বল তুলে দিতেন হিউজের হাতে।মার্ভ হিউজের অতি নাটকীয় চরিত্রে আড়াল হয়ে থাকা ভেতরের আগুনটা দেখতে পেয়েছিলেন বলেই সব সময় তাঁকে দলে চেয়েছেন বোর্ডার। হিউজও তার প্রতিদান দিয়েছেন। সাত-আটের দশকে অস্ট্রেলীয় ক্রিকেটের ত্রিমূর্তি ডেনিস লিলি-গ্রেগ চ্যাপেল-রডনি মার্শ একই টেস্টে অবসর নেওয়ার পর ধুঁকতে থাকা অস্ট্রেলিয়ার পুনরুত্থানে বড় ভূমিকা মার্ভ হিউজের। তিনি ছিলেন বোর্ডারের ‘গো টু ম্যান’। উইকেট লাগলেই বল তুলে দিতেন হিউজের হাতে। কখনো বাউন্সার দিয়ে, কখনো স্লো লেগ কাটারে, কখনো বা ব্যাটসম্যানকে স্লেজিংয়ে বিপর্যস্ত করে বেশির ভাগ সময়ই কাজের কাজটা করে দিতেন হিউজ। সেই স্লেজিংয়ে ব্যঙ্গবিদ্রুপ, গালাগালির সঙ্গে মিশে থাকত কৌতুকও।
মার্ভ হিউজ এখন যেমন আছেনযে টেস্টে তাঁর ওই ব্যতিক্রমী হ্যাটট্রিক, সিরিজের প্রথম টেস্টে বাইরে বসে থাকার পর ওই পার্থ টেস্টে মাত্রই দলে ফিরেছিলেন। প্রথম ইনিংসে নিয়েছিলেন ৫ উইকেট, দ্বিতীয় ইনিংসে ৮। কার্টলি অ্যামব্রোসের বাউন্সারে বোলিং পার্টনার জিওফ লসনের চোয়াল ভেঙে যাওয়ায় বাড়তি দায়িত্ব এসে পড়েছিল হিউজের ওপর। এর চেয়ে ভালোভাবে আর তা পালন করতে পারতেন না হিউজ। ২১৭ রানে ১৩ উইকেট নেওয়ার পরও যে অস্ট্রেলিয়া হেরে যায়, এটা তো আর তাঁর দোষ নয়। দুঃখের একটা রেকর্ডও অবশ্য হয়ে যায় এতে। দল হেরেছে, এমন টেস্টে কোনো অস্ট্রেলীয় বোলারের সেরা বোলিংয়ের রেকর্ড।
সেঞ্চুরিয়নে কত রান করলে ব্র্যাডম্যানকেও ছাড়িয়ে যাবেন হৃদয়১৯৯৩ সালের অ্যাশেজ সিরিজেও চোট ক্রেইগ ম্যাকডারমটকে ছিটকে দেওয়ার পর মার্ভ হিউজের নিজেকে আরও উজাড় করে দেওয়ার গল্প। ৬ টেস্টে বোলিং করেছিলেন প্রায় ৩০০ ওভার। উইকেট পেয়েছিলেন ৩১টি, পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে ইনজুরিও। আর মাত্র দুই টেস্ট পরেই ক্যারিয়ার শেষ হয়ে যাওয়াতেও যেটির দায় আছে। জেনেশুনেই ঝুঁকিটা নিয়েছিলেন হিউজ।
মার্ভ হিউজের বোলিং অ্যাকশনও মনে রাখার মতো৫৩ টেস্টে ২১২ উইকেটে ক্রিকেটার মার্ভ হিউজের গল্প লেখা আছে। আর মানুষ মার্ভ হিউজের এই গল্পটাতে। ব্যতিক্রমী হ্যাটট্রিকের ওই পার্থ টেস্টে জিওফ লসনের চোয়াল ভাঙার কথা বলেছি। হাসপাতাল থেকে ড্রেসিংরুমে ফিরেছেন লসন। ভাঙা হাড় যাতে নড়াচড়া করতে না পারে, এ জন্য তার দিয়ে চোয়ালটাকে আটকে দেওয়া হয়েছে। অদ্ভুত দেখাচ্ছে তাঁকে। ড্রেসিংরুমে ফিরেই র‍্যাপিং পেপারে মোড়া একটা বক্স উপহার পেলেন। খুলে দেখেন, তাতে চুইংগাম। চোয়াল ভেঙে যাওয়ায় যার মুখ নাড়ানোর উপায় নেই, তাঁকে কে দিতে পারেন এমন উপহার?
আর কে, মার্ভ হিউজ!
তা আজ তাঁকে মনে পড়ার কারণ? কারণ তো আছেই, আজ এই সিংহহৃদয় ক্রিকেটারের জন্মদিন।
হ্যাপি বার্থডে, মার্ভ হিউজ!

পাঠকের মন্তব্য

আরও সংবাদ

বাঙ্গরা খামারগ্রামে টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
খেলাধুলা

বাঙ্গরা খামারগ্রামে টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

কুমিল্লার বাঙ্গরা উপজেলার খামারগ্রাম সিদ্দিকী বাড়ি যুব সমাজের আয়োজনে মিনিবার টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ২৮ নভেম্বর শনিবার, বিকেল ৩টায় বাঙ্গরা পূর্ব ইউনিয়নের খামারগ্রাম রফিয়া রশিদ সিদ্দিকী …

‘ভারতীয় খেলোয়াড়দের বলবেন, যেন তারা মাঠে ঝগড়াঝাঁটি না করে’
খেলাধুলা

‘ভারতীয় খেলোয়াড়দের বলবেন, যেন তারা মাঠে ঝগড়াঝাঁটি না করে’

ক্রিকেট মাঠে ভারত-পাকিস্তান দ্বৈরথ মানেই উত্তেজনা। কখনো সেই উত্তেজনা ছড়িয়ে পড়ে মাঠের বাইরেও। দুই দেশের ক্রিকেটারদের মধ্যে সাম্প্রতিক সময়ে এমন কিছু ঘটনা ঘটেছে, যা নিয়ে উদ্বেগ আছে দুই দেশের সমর্থকদেরও। এবার এক পাকিস্তানি স…

রিয়াল হারলে সেটাই সবচেয়ে বড় খবর, গল্প বানানোর দরকার নেই: মরিনিও
খেলাধুলা

রিয়াল হারলে সেটাই সবচেয়ে বড় খবর, গল্প বানানোর দরকার নেই: মরিনিও

ফুটবলে হারলে সমালোচনা হবে, এটাই স্বাভাবিক। কিন্তু রিয়াল মাদ্রিদের মতো ক্লাব হারলে সেই সমালোচনার মাত্রা যে একটু বেশিই হয়, সেটি মনে করিয়ে দিলেন জোসে মরিনিও। আলাভেসের কাছে গতকাল রাতে ২-১ গোলে হারের পর সংবাদ সম্মেলনে এসে একদ…