প্রধানমন্ত্রীর সঙ্গে দুপুরে বৈঠকে বসছে এনসিপি
ফাইল ফটো
সোমবার সকালে এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে অংশ নেবেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। তাঁর সঙ্গে থাকবেন দলের সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।
এর আগে রোববার এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার জানান, প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ২৩ নভেম্বর দলের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করবে। প্রধানমন্ত্রীর এ আমন্ত্রণকে ইতিবাচক হিসেবে দেখছে এনসিপি।
দলটির মতে, গণভোটের রায় বাস্তবায়ন, ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার এবং জুলাই গণহত্যার বিচার—এসব বিষয়কে জাতীয় ঐক্যের ভিত্তি হিসেবে বিবেচনা করতে হবে।

পাঠকের মন্তব্য