29 Nov 2026 · স্বাধীন সংবাদমাধ্যম
দৈনিক দেশপটিকা - দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সত্য · সংবাদ · সমাজ দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সংবাদ সর্বশেষ আপডেট
আজকের সংবাদ
২০৫০ সালের উপযোগী দক্ষ জনবল গড়ে তুলতে উদ্যোগ নিচ্ছে জাতীয় সংসদ সচিবালয়জাজিরায় বিএনপি-আ.লীগ সংঘর্ষে যুবলীগ কর্মী নিহতবন্দিবিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত চাইলেন বিএনপি নেতাসেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রীইউপি নির্বাচন সামনে রেখে দলগুলোর সঙ্গে সংলাপে ইসিপ্রশাসনে শুদ্ধি অভিযান, সরছেন আ.লীগপন্থী আমলারা?দুর্গাপুরে প্রধান শিক্ষিকা ও গণিত শিক্ষকের বিরুদ্ধে প্রশ্ন ফাঁসের অভিযোগপঞ্চগড় হানাদার মুক্ত দিবস পালিতশীতের শুরুতেই শীতার্ত মানুষের পাশে নীলফামারী জেলা প্রশাসন, শুরু শীতবস্ত্র বিতরণস্বাধীন ফিলিস্তিনের দাবিতে বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রীরায়গঞ্জে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভাবিএনপি-জামায়াতের গোটা দশেক মা'রি হালাইতে হইবো তাহেরপুএ বিপ্লবের অডিও ফাঁসসবাই ফাউল করলে ম্যাচ চালানো যায় না: সিইসিশিল্পাঞ্চলে ফিরছে কর্মচাঞ্চল্য, গাজীপুরে বন্ধ ৪২ কারখানাদীর্ঘ ২৫ বছর জনসেবায় নিবেদিত মৌলভী হাজী মো. ইউনুছ মেম্বারের মৃত্যু, শোক প্রকাশ প্রতিদিনের কাগজেরদক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন: সভাপতি ইকবাল, সম্পাদক জাকিরবসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতির ৩৬তম বার্ষিক সভা অনুষ্ঠিতবাঙ্গরা খামারগ্রামে টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিতকালিয়াকৈরে রিসোর্টে অভিযান, বিদেশি মদসহ গ্রেপ্তার ২নওগাঁর নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মোঃ ছুফি উল্লাহ১৮ দিনে পোশাক রপ্তানির বিশাল অর্ডার হারাল বাংলাদেশ, সুযোগ নিল ভারতডিএমপির অভিযানে ৪৪২ জন গ্রেপ্তার, উদ্ধার ককটেল-ইয়াবামোল্লাহাটে আ.লীগ-বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ামিরপুর-পল্টনের পর এবার ভাসানটেকে বাসে আগুন১৯৭১ সালে বাঙালিদের নয়, পাকিস্তানকে দুর্বল করাই ছিল ভারতের লক্ষ্য: স্পিকারনির্বাচন সামনে রেখে আজ ১৮ দলের সঙ্গে ইসির সংলাপইনানীতে আবার জ্বলে উঠল গ্যাসের আগুন, বাপেক্সের ৭ কর্মী দগ্ধ‘ভারতীয় খেলোয়াড়দের বলবেন, যেন তারা মাঠে ঝগড়াঝাঁটি না করে’ইসরায়েলে ঐক্যের সরকার গঠন নিয়ে নেতানিয়াহুর আলোচনার প্রস্তাবে আইজেনকটের সাড়া‘ডা. এজাজুল মানুষ না’, কেন লিখলেন রোগীর স্বজন‘মোরগ পোলাও খাইয়ে’ সোনার দোকান ফাঁকা: সন্দেহভাজন তিন আসামি রিমান্ডেআকাশছোঁয়া বড়দিন, চমক জিঞ্জারব্রেডের উড়োজাহাজেদ্বিমুখী নীতি থেকে সরকার বের হয়ে না এলে কিসের ঐক্য: শফিকুর রহমানইলন মাস্ক কেন ‘মাগা টুপি’ খুলে ফেললেনএকটি গরু কিনলেই আরেকটি ফ্রি, প্রাণিসম্পদ মেলায় আরও নানা চমকসাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও ২ শ্যালক আটকশাহজালাল ইসলামী ব্যাংকে ৩ হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারি?জয়ার চোখে দার্জিলিং,পেছনে বরফঢাকা কাঞ্চনজঙ্ঘাজিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক৪০ জনের বক্তব্য ও ভিডিও যাচাই, এক মাসেও কাটেনি তাহসিফের মৃত্যুরহস্যবন্ধুসভার মাধ্যমে তিস্তার দুর্গম চরে ছড়াচ্ছে শিক্ষার আলোভয়ংকর দুর্ঘটনায় ক্যারিয়ার শেষ হওয়ার ভয়! ফিরছেন মুক্তাপদ্মা সেতু হয়ে বাস চলাচল প্রায় বন্ধ, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সহিংসতায় ছয় স্থান ঝুঁকিপূর্ণনাভানা রিয়েল এস্টেট গাছ, খুঁটি ফেলে গোপালগঞ্জে সড়ক–মহাসড়ক অবরোধ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগেরভুয়া ঠিকানায় কোকোলার ৬৪৬ কোটি টাকা লেনদেনআস্থা ও বিশ্বাস আমাদের সবচেয়ে বড় মূলধনপাকিস্তান থেকে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল আনতে নতুন সমঝোতা বাংলাদেশেরখুলশীতে এক কোটি টাকা চাঁদা দাবি ও মারধরের অভিযোগে মামলাপ্রধানমন্ত্রিত্ব ছাড়তে রাজি নেতানিয়াহুওয়ানডেতে বাংলাদেশের অসুখ সারাতে ইয়াসির আলীই কি সমাধানহকার উচ্ছেদ: অর্থনৈতিক ও রাজনৈতিক ঝুঁকির কথা কি ভাবছে সরকার?১৫ বছরের জন্য জাপানি কনসোর্টিয়ামের কাছে যাচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল, কী সুবিধা থাকছেপাবনায় বল্লম নিয়ে থানায় আওয়ামী লীগের হামলা, রাবার বুলেট ছুড়ে ছত্রভঙ্গ পুলিশেরছাত্রদল নেতার কার্যালয়ের সামনে ঝুলছিল কাফনের কাপড়, চিরকুটে হত্যার হুমকিগোপালগঞ্জ থেকে সরিয়ে নেওয়া হলো এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা, দেখে নিন কেন্দ্রবন্ধুদের পরামর্শে রেস্তোরাঁ খুলেছিলেন জিম, তারপর যা হলোতিন হৃৎপিণ্ড, নীল রক্ত নিয়ে অক্টোপাস কী করেএকটি স্কেচবুক থেকে হাজারো গল্পের জগৎভালো চাকরি আর বিয়ের আশ্বাসে সাগরপথে নেওয়া হচ্ছিল মালয়েশিয়া, ৩১৭ জন উদ্ধার, আটক ৭ইরানের বিরুদ্ধে ইরাক কি ট্রাম্পের হাতিয়ার হয়ে উঠছেইসলামের প্রথম মসজিদ, মহানবী (সা.) যা নিজ হাতে গড়েছেনপ্রাথমিক-মাধ্যমিকের শিক্ষাক্রমে আবার বড় পরিবর্তন হচ্ছে, নতুন বই ২০২৮ সালেকিশোরের সাইকেল-জুতা পড়ে ছিল পাড়ে, পুকুরে মিলল মরদেহনগ্নতা চরিত্রকে জীবন্ত করে তোলার উপকরণ, নিজেকে প্রদর্শনের মাধ্যম নয়: মনিকা বেলুচ্চিবিশ্ববিদ্যালয়ে ভর্তি পরামর্শ–৯: পড়ার বিষয় হিসেবে কেন বেছে নেবেন আন্তর্জাতিক সম্পর্কসোহরাওয়ার্দীতে নয়, নয়াপল্টনে হবে বিএনপির মঙ্গলবারের সমাবেশসন্ত্রাসবিরোধী আইনের মামলায় মনিরুলের স্ত্রী ও দুই শ্যালককে গ্রেপ্তার দেখাল পুলিশখুলনা কর আপিল অঞ্চলে চাকরি, ১০ জেলার আবেদনকারীদের সুযোগহাতির তাণ্ডব থেকে ফসল রক্ষায় আসামের গ্রামে অভিনব উদ্যোগইউপি নির্বাচনে কেউ যাতে ‘ফাউল’ করার নিয়তে মাঠে না নামেন: সিইসিবেসরকারি বিনিয়োগে নতুন সম্ভাবনা কি তৈরি হবেশুধু নির্দিষ্ট এলাকায় নয়, ঢাকাজুড়েই নাভানার আবাসনের উদ্যোগজুরেলের লড়াই, বুমরার প্রত্যাবর্তনেও চালকের আসনে নিউজিল্যান্ডপ্রতিষ্ঠার ৫২ বছর পেরিয়েছে, সরকারি বিদ্যালয়টিতে নেই সুপেয় পানি ও শৌচাগারএইচএসসি সম্পূরক পরীক্ষা: গোপালগঞ্জের পরীক্ষা হবে ফরিদপুর ও মাদারীপুরেতরবারি দিয়ে বইয়ের পাতা উল্টে দিলেন ধূর্জটি মঙ্গলপেছন থেকে কাভার্ড ভ্যানের ধাক্কা, মহাসড়কে অটোরিকশাচালক ও এক নারী নিহতনোয়াখালীতে চলন্ত বাসে আগুন, ছড়িয়ে পড়েছে ভিডিওমৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা আজ তেঁতুলিয়ায়, কত ডিগ্রি সেলসিয়াসনির্মাণসামগ্রীর চড়া দামে ব্যাহত নির্মাণগোপালগঞ্জে ভাঙচুর করে পালিয়ে যান ভারতে, ফেরার সময় সীমান্তে তরুণ আটক: বিজিবি১ কোটি টাকার বিলাসবহুল কামরায় কেটি পেরি ও জাস্টিন ট্রুডো, ভাইরাল ছবিবিএনপি নেতাদের আয়োজনে কনসার্ট, যাওয়ার পথে ‘শেখ হাসিনা আসবে’ স্লোগানআমার বাবা-মা আমাকে মাটি চিনিয়েছে: বিবি রাসেলআনন্দ-উচ্ছ্বাসে শিক্ষাবর্ষের বিদায়ক্ষমতা হারানোর শঙ্কায় নেতানিয়াহু, অপেক্ষা ‘অলৌকিক কিছুর’প্রতি বেলায় কি প্রোটিন খাওয়া জরুরিদেশে আবার হুপিং কাশি শনাক্ত, রাজধানীতেই পাঁচজনমার্কিন বাহিনীর ওপর হামলায় স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করেছে ইরান: ওয়াশিংটন পোস্ট‘অনেক ছটফট করেছে ছেলেটা, কিছুই করতে পারিনি, শুধু সহ্য করেছি’রিয়াল হারলে সেটাই সবচেয়ে বড় খবর, গল্প বানানোর দরকার নেই: মরিনিও১০ হাজার রান, ৩৪ সেঞ্চুরির রেকর্ড—পাকিস্তানের ক্রিকেটে একাই এক ইতিহাস ইউনিস খানজলাবদ্ধতায় মৃতপ্রায় মাঠে প্রাণ ফেরাল বন্ধুসভাহোক কলরব, বউগুলো সব লাল না হয় নীল হলো ক্যানরোজার পণ্য সরবরাহে স্বস্তি, দুশ্চিন্তা সয়াবিন তেল নিয়েপদ্মা সেতুর কাছে আওয়ামী লীগ–বিএনপির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, যুবলীগের কর্মী নিহতভিডিও নির্মাতাদের জন্য নতুন সুবিধা আনল এক্সট্রাম্প কি আবার অভিশংসনের মুখে পড়তে পারেনজুলাই বিপ্লবের জ্ঞানগর্ভ বয়ানএএফএমসিসহ ৭ আর্মি-নেভি মেডিকেলে ভর্তি বিজ্ঞপ্তি, আবেদন শুরু ২৯ নভেম্বরকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৫ নেতা-কর্মীসহ ৪৪২ জন গ্রেপ্তার: ডিএমপিশ্রীপুরে ইউএনওর বাসভবনের সামনে ও মাওনা উড়ালসেতুর নিচে ককটেল বিস্ফোরণ‘সুদমুক্ত লেনদেন ছাড়া পূর্ণাঙ্গ মুমিন হওয়া সম্ভব নয়’আড়াই বছরেও চালু হয়নি সাড়ে ৩৫ লাখ টাকার কমিউনিটি ক্লিনিকজাফলংয়ের পাথরে শিলপাটার কারুকাজবাসযোগ্য পৃথিবীর অসমাপ্ত অঙ্গীকারঅস্থির সময়কোটি কোটি লাল কাঁকড়া ক্রিসমাস দ্বীপ ছেড়ে চলে যাচ্ছেমুশফিকুর রহিম: কানটুপি পরা সেই কিশোর থেকে টেস্টের অনুপ্রেরণাস্ট্রিমার কারা, কেন স্ট্রিমিংয়ের দিকে ঝুঁকছেন কনটেন্ট ক্রিয়েটররাসাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী শায়লা ও তাঁর দুই ভাই আটকগাছ থেকে পাঠাগার, মানুষের বিপদেও ‘অক্সিজেন’জর্জ হ্যারিসন: যে কণ্ঠে বিশ্ব শুনেছিল বাংলাদেশের নামবাড়ি গোপালগঞ্জে, থাকেন ঢাকায়, কারও কারও মুঠোফোনে লেনদেন সুবিধা বন্ধঅদক্ষতা ও অবহেলায় রাষ্ট্রের অর্থ অপচয়নীতি ও বাস্তবায়নের মেলবন্ধন জরুরিএক দিনে ফুরাল না আনন্দ, আরেকটু বেশি সময় চাই জলধারায়মেহগনির বাক্সে মৃত ছোট্ট সন্তান, শিরোপার আড়ালে লুকানো এক বাবার কান্নাসই-সাবুদের দিনে পান্নাখচিত গয়নায় মিমির আভিজাত্যময় লুক, আসল চমক কলমের ডিজাইনেসন্তানের উচ্চশিক্ষার খরচ, জন্মের পর থেকেই টাকা জমাবেন কীভাবেপ্রিয় অপমান‘তোকে ঢাকা শহরের যেখানেই পাব, গুলি করব’—কায়সারের ধাওয়ায় প্রাণভয় ছোট মুন্নারছাগলছানার দুরন্তপনা১০ বছরে সবচেয়ে বেশি সন্তান জন্ম দিলেই পুরস্কার ৫ লাখ ডলার!ভিডিও গেমেও যেভাবে নতুন ভূরাজনৈতিক লড়াইচোখ মুছছিলাম, আসলে ওটা ছিল খুশির কান্না: মাহিনবম গ্রেডে ১৫০ জন নেবে বাংলাদেশ ব্যাংক, আবেদন করবেন যেভাবেকলেজছাত্রের কমলা–মাল্টার বাগান, এ বছর প্রথম দিনেই বিক্রি ২৫ হাজার টাকানিউজিল্যান্ডে পড়াশোনা শেষে শর্ট–টার্ম গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসা চালু, সুযোগ কয় মাসেরনবীজির মতো দিন কাটাব কেন, এ যুগে কীভাবে তিনি প্রাসঙ্গিকএআইয়ের কারণে এনক্রিপশন প্রযুক্তির নিরপত্তা কি অকার্যকর হয়ে যাচ্ছেআপনি কি পরিবারের বড় সন্তান? জেনে নিন প্রথম সন্তান হিসেবে আপনার কোন কোন রোগের ঝুঁকি বেশিআগেরবার মিষ্টি খাইয়ে পারেনি, এবার মোরগ–পোলাওয়ে ৩৮ কোটি টাকার সোনা চুরি‘পাখি পাকা পেঁপে খায়’ দ্রুত বলতে গেলে গোলমাল পাকিয়ে যায় কেনভিসা কি ধীরে ধীরে সংকুচিত হচ্ছে? আয়ারল্যান্ডে আন্তর্জাতিক শিক্ষার্থীদের নতুন উদ্বেগ
প্রচ্ছদ › অপরাধ ও আইন
অপরাধ ও আইন

গ্রিসে আশ্রয় চেয়ে আটক ৬ হাজারের বেশি বাংলাদেশি, ফিরবেন কী নিয়ে

গ্রিসে আশ্রয় চেয়ে আটক ৬ হাজারের
বেশি বাংলাদেশি, ফিরবেন কী নিয়ে
গ্রিসে যাওয়ার জন্য ১৪ লাখ টাকা জোগাড় করতে পরিবারের জমি বিক্রি ও বন্ধক রাখতে হয়েছে খুলনার তেরখাদা উপজেলার মল্লিকপুরে তানভীর আহমেদ হাদীকে। দালালের মাধ্যমে লিবিয়া থেকে বাতাসভরা রাবারের নৌকায় ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গত ১৭ আগস্ট…

গ্রিসে যাওয়ার জন্য ১৪ লাখ টাকা জোগাড় করতে পরিবারের জমি বিক্রি ও বন্ধক রাখতে হয়েছে খুলনার তেরখাদা উপজেলার মল্লিকপুরে তানভীর আহমেদ হাদীকে। দালালের মাধ্যমে লিবিয়া থেকে বাতাসভরা রাবারের নৌকায় ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গত ১৭ আগস্ট গ্রিসে পৌঁছান তিনি। কিন্তু যে কাজের আশায় দেশ ছেড়েছিলেন, তা জোটেনি। এখন গ্রিসের লেরোস দ্বীপের একটি আটককেন্দ্রে দিন কাটছে তাঁর। খাবারের খরচ জোগাতে এখনো বাড়ি থেকে মাসে প্রায় ২০ হাজার টাকা পাঠাতে হয়।
তানভীরের অভিযোগ, আটককেন্দ্রে দিনে একবার যে খাবার দেওয়া হয়, তা অনেক সময় খাওয়ার উপযোগী থাকে না। বাড়ি থেকে টাকা না পাঠালে না খেয়ে থাকতে হবে বলে জানান তিনি।
তানভীরের মতো অনেক বাংলাদেশি সমুদ্রপথে বিপজ্জনক যাত্রা শেষে গ্রিসের বিভিন্ন দ্বীপে আটকা পড়েছেন। এর মধ্যে লেরোস, কোস, সামোস ও লেসবোসের অভিবাসী আটককেন্দ্রে থাকা নয়জন বাংলাদেশির সঙ্গে প্রথম আলোর মুঠোফোনে কথা হয়েছে। তাঁদের দাবি, ৮ হাজারের বেশি বাংলাদেশি বিভিন্ন দ্বীপে আটকা আছেন।
অন্যদিকে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ৯ মাসে সমুদ্রপথে গ্রিসে পৌঁছেছেন ৬ হাজার ১৫০ জন বাংলাদেশি। তবে গ্রিসের রাজধানী এথেন্সকেন্দ্রিক বাংলাদেশ-সংশ্লিষ্ট একটি সূত্র বলছে, এ সংখ্যা আরও বেশি হবে।
এথেন্সে বাংলাদেশ দূতাবাসের একটি সূত্র প্রথম আলোকে জানিয়েছে, ইতিমধ্যে দেশটিতে আশ্রয় চেয়ে আবেদনকারীদের মধ্যে দুই হাজার বাংলাদেশির আটক থাকার বিষয়টি গত সপ্তাহে বাংলাদেশ দূতাবাসকে জানিয়েছে গ্রিক সরকার। আটক বাকিদের বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে, সে প্রক্রিয়া শেষ হওয়ার পর গ্রিক সরকার বাংলাদেশ দূতাবাসকে অবহিত করবে।
ঢাকার সরকারি একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশ সরকারও গ্রিস থেকে একটি প্রতিবেদন পেয়েছে, যাতে অনিয়মিত পথে গ্রিসে গিয়ে অনেক বাংলাদেশির রাজনৈতিক আশ্রয় চাওয়ার কথা উঠে এসেছে।
* ইউএনএইচসিআরের তথ্য, এ বছরে প্রথম ৯ মাসে সমুদ্রপথে গ্রিসে পৌঁছান ৬,১৫০ বাংলাদেশি। * দালালের খপ্পরে পড়ে গ্রিসে যেতে খরচ হচ্ছে ১৪ থেকে ২৬ লাখ টাকা পর্যন্ত। * আশ্রয়ের আবেদনে প্রথম ধাপে সুরক্ষা পাওয়ার হার ১ শতাংশের কম।বেশি আয়ের আশায়, সাগরে ৪৬ ঘণ্টা
তানভীর ২০২৪ সালে এসএসসি পাস করেন। ছোট ভাই ও বোন এখনো পড়ছে। পড়ালেখা শেষ করেও অনেককে বেকার থাকতে দেখেছেন তিনি। তাঁর ধারণা ছিল, দেশে ভালো চাকরি জোগাড় করতেও লাখ লাখ টাকা লাগবে। তাই বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নেন। যাঁকে টাকা দিয়েছিলেন, তিনি মূল দালালের সহযোগী বলে জানান তানভীর। মূল দালালের নামও তাঁর জানা ছিল না।
জীবনের ঝুঁকি জেনেও কেন অনেকে সাগরপথে গ্রিসে যাচ্ছেন।জীবনের ঝুঁকি জেনেও কেন অনেকে সাগরপথে গ্রিসে যাচ্ছেন, জানতে চাইলে এথেন্সে বাংলাদেশ দূতাবাসের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, সেখানে সচ্ছলভাবে আছেন, এমন কিছু বাংলাদেশি দেশে স্বজনদের বলেন, ভালো থাকতে হলে ঝুঁকি নিতে হয়। ভালো আয়ের প্রলোভনও তাঁদের টানে।
দূতাবাসের হিসাবে, গ্রিসে বৈধভাবে আছেন প্রায় ২৪ হাজার বাংলাদেশি। দুই দেশের সমঝোতা অনুযায়ী, বছরে সর্বোচ্চ চার হাজার বাংলাদেশির কাজ নিয়ে দেশটিতে যাওয়ার সুযোগ আছে। তবে এ পথে কর্মী যাচ্ছেন কম। গ্রিসে বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা সম্প্রতি সে দেশের অলিম্পিয়া ফোরামে জানান, প্রশাসনিক ও ভিসার জটিলতায় দুই বছরে এই ব্যবস্থায় ৫০০ জনের কম কর্মী গ্রিসে পৌঁছাতে পেরেছেন।
তানভীরের যাত্রা শুরু হয়েছিল জানুয়ারির দিকে। প্রথমে ওমরাহ করতে সৌদি আরবে যান। ছয় দিন পর সেখান থেকে উড়োজাহাজে মিসর, এক রাত পর লিবিয়া। তানভীর জানান, বেনগাজিতে দালালের লোকজন তাঁদের এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতেন। কখনো একজনের খাবার পাঁচজন ভাগ করে খেয়েছেন।
কয়েক মাস পর একদিন গাড়িতে করে তাঁদের সাগরপাড়ে নেওয়া হয়। তানভীর জানতেন, গ্রিসে যেতে সাগর পেরোতে হবে। দালাল তাঁকে কাঠের নৌকার কথা বলেছিলেন। তীরে গিয়ে দেখেন, বাতাসভরা রাবারের নৌকা। তাতেই ওঠেন ৫৭ জন। সেদিন আবহাওয়া খারাপ ছিল। নৌকায় পানি ঢুকে সঙ্গে নেওয়া শুকনা খাবার নষ্ট হয়ে যায়। পান করার মতো সামান্য পানি ছিল। নৌকা থেকে পানি সেচতে সেচতে ৪৬ ঘণ্টা পর তাঁরা গ্রিসের তীরে পৌঁছান।
আশ্রয় মিলছে না, দেশে ফেরার প্রস্তাব
তীরে নামার ঘণ্টা দুয়েকের মধ্যে পুলিশ তানভীরদের সবাইকে একটি আটককেন্দ্রে নিয়ে যায়। দুই দিন পর নেওয়া হয় লেরোস দ্বীপে। তানভীর জানান, তখন তাঁকে বলা হয়েছিল, ১২ সপ্তাহ পর কাজের ব্যবস্থা হবে। পরে সাক্ষাৎকার নিয়ে জানানো হয়, তাঁর আবেদন প্রত্যাখ্যাত হয়েছে। এখন তাঁকে স্বেচ্ছায় দেশে ফেরার কথা বলা হচ্ছে।
আটকে থাকা বাংলাদেশিদের কাউকে তিন মাস, কাউকে ছয় মাস, আবার কাউকে এক বছর রাখার কথা জানানো হয়েছে বলে ভুক্তভোগীদের ভাষ্যে উঠে এসেছে। গ্রিসে বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা গত শনিবার প্রথম আলোকে বলেন, বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে মানুষ সমুদ্রপথে গ্রিসে আসছেন। তাঁর বক্তব্য, বাংলাদেশকে নিরাপদ দেশ হিসেবে বিবেচনা করায় এখন বাংলাদেশিদের রাজনৈতিক আশ্রয় দেওয়া হচ্ছে না।
গ্রিস ২০২১ সালে বাংলাদেশকে ‘নিরাপদ উৎসদেশের’ তালিকায় রেখেছে। চলতি বছরের ১২ জুন থেকে কার্যকর ইউরোপীয় ইউনিয়নের তালিকাতেও বাংলাদেশ রয়েছে। তারপরও দেশে ফিরলে কোনো আবেদনকারী ব্যক্তিগতভাবে নিপীড়ন বা গুরুতর ক্ষতির ঝুঁকিতে পড়বেন কি না, তা বিবেচনার সুযোগ আছে। শুধু কাজের অভাব আশ্রয় পাওয়ার ভিত্তি নয়।অনিয়মিত পথে এসে যাঁরা আটকা পড়েছেন, তাঁদের বিষয়ে গ্রিক সরকার কী ভাবছে, জানতে চাইলে রাষ্ট্রদূত বলেন, ‘এ ক্ষেত্রে আমাদের ভূমিকা নেই। যাঁরা বৈধভাবে আসছেন, তাঁদের সহযোগিতা করা আমাদের দায়িত্ব।’
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, গ্রিসে বাংলাদেশিদের আশ্রয়ের আবেদন এখনো বিবেচনা করা হচ্ছে। তবে সুরক্ষা পাচ্ছেন খুব কম মানুষ। চলতি বছরের প্রথম ৯ মাসে আন্তর্জাতিক সুরক্ষা চেয়ে বাংলাদেশিদের সাত হাজারের বেশি আবেদন জমা পড়েছে। একই সময়ে প্রথম ধাপে যেসব আবেদনের সিদ্ধান্ত হয়েছে, তাতে সুরক্ষা পাওয়ার হার ১ শতাংশের কম।
লিবিয়াসহ উত্তর আফ্রিকা থেকে অনিয়মিতভাবে সমুদ্রপথে আসা মানুষের আশ্রয়ের আবেদন নিবন্ধন এক দফা স্থগিত করেছিল গ্রিস। ওই স্থগিতাদেশ ছিল ২০২৫ সালের ১৪ জুলাই থেকে ১৪ অক্টোবর পর্যন্ত। গ্রিস ২০২১ সালে বাংলাদেশকে ‘নিরাপদ উৎসদেশের’ তালিকায় রেখেছে। চলতি বছরের ১২ জুন থেকে কার্যকর ইউরোপীয় ইউনিয়নের তালিকাতেও বাংলাদেশ রয়েছে। তারপরও দেশে ফিরলে কোনো আবেদনকারী ব্যক্তিগতভাবে নিপীড়ন বা গুরুতর ক্ষতির ঝুঁকিতে পড়বেন কি না, তা বিবেচনার সুযোগ আছে। শুধু কাজের অভাব আশ্রয় পাওয়ার ভিত্তি নয়।
ফেরার সুযোগ আছে, ফিরবেন কী নিয়ে
গ্রিসের লেরোস দ্বীপে থাকা তানভীর ও কোস দ্বীপের একটি আটককেন্দ্রে থাকা অজিব রহমানের সঙ্গে মুঠোফোনে এই প্রতিবেদকের কথা হয়। একইভাবে কথা হয় আরেকটি দ্বীপে আটকে থাকা শহিদুল ইসলামের বড় ভাই চট্টগ্রামের মোহাম্মদ খোকনের সঙ্গে। তিনজনই জানান, ভাগ্যান্বেষণে বিদেশ যাওয়ার খরচ জোগাতে জমি বিক্রি করেছেন।
খোকন, গ্রিসের আটক কেন্দ্র থেকেকী করব বুঝতে পারছি না। এমন কোনো সম্পদ নাই যে দেশে এসে কিছু করবে।অজিব রহমানের গ্রিসে পৌঁছাতে মোট খরচ হয়েছে ২৬ লাখ টাকা। আর শহিদুলের সব মিলিয়ে খরচ হয়েছে ১৯ লাখ টাকা। দুই মাস ধরে তিনি গ্রিসের দ্বীপের একটি আটককেন্দ্রে আছেন। এই দুই মাসে তাঁর খরচ বাবদ আরও দেড় লাখ টাকা পাঠিয়েছে পরিবার।
গ্রিসের লেরোস, সামোস, কোস ও লেসবোস দ্বীপের অভিবাসী কেন্দ্রগুলোয় প্রবেশ ও বের হওয়া নিয়ন্ত্রিত। কোসে পুলিশের আলাদা আটককেন্দ্রও আছে। আর সিনতিকির কেন্দ্রটি উত্তর গ্রিসের মূল ভূখণ্ডে।
কোস দ্বীপের একটি আটককেন্দ্রে আছেন ভৈরবের সম্ভুপুরের অজিব রহমান। গত বছরের ডিসেম্বরে দেশ ছেড়ে দুবাই ও মিসর হয়ে ভ্রমণ ভিসায় লিবিয়ায় যান। লিবিয়ায় পৌঁছানোর আগেই বাবা মারা যান। সেখানে থাকার সময় খবর পান, মা-ও মারা গেছেন। প্রায় পাঁচ মাস পর নৌকায় গ্রিসের উদ্দেশে রওনা দেন। অজিব জানান, সাগরে তাঁরা পথ হারিয়েছিলেন। পাঁচ দিন পর ডেনমার্কের একটি জাহাজ তাঁদের উদ্ধার করে গ্রিসে নিয়ে আসে।
গ্রিসের লেরোস, সামোস, কোস ও লেসবোস দ্বীপের অভিবাসী কেন্দ্রগুলোয় প্রবেশ ও বের হওয়া নিয়ন্ত্রিত। আটকে থাকা বাংলাদেশিদের কাউকে তিন মাস, কাউকে ছয় মাস, আবার কাউকে এক বছর রাখার কথা জানানো হয়েছে বলে ভুক্তভোগীদের ভাষ্যে উঠে এসেছে। অজিব রহমান বলেন, তাঁকে প্রথমে তিন মাসের ‘সাজার’ কথা বলা হয়েছিল। পরে জানানো হয় এক বছরের কথা। তাঁর হিসাবে, প্রায় সাত মাস ধরে তিনি আটক আছেন।
দূতাবাস সূত্র জানায়, আটক বাংলাদেশিদের মধ্যে যাঁরা স্বেচ্ছায় দেশে ফিরতে চান, তাঁদের গ্রিক সরকার সহায়তা করবে। ফেরার প্রক্রিয়ায় বাংলাদেশ দূতাবাসও সহযোগিতা করবে।
দেশে অজিবের স্ত্রী ও আট মাসের মেয়ে আছে। জমি বিক্রি করে গ্রিসে যাওয়ার টাকা জুগিয়েছেন। আর কোনো জমিও নেই। কোনো রোজগার ছাড়াই ফিরে সংসার চালাবেন কী করে, সেই দুশ্চিন্তায় সিদ্ধান্ত নিতে পারছেন না তিনি।
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক প্রথম আলোকে বলেন, ‘যাঁরা অবৈধভাবে গ্রিসসহ বিভিন্ন দেশে যাচ্ছেন, তাঁদের এভাবে যেতে আমরা উৎসাহিত করছি না। প্রত্যেককেই আগে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এভাবে দেশের বাইরে গিয়ে রাজনৈতিক আশ্রয় চাইলে দেশের ভাবমূর্তিও ক্ষুণ্ন হয়।’ এভাবে বিদেশে যাওয়া ব্যক্তিদের অনেকে দেশে ফিরছেন বলেও জানান তিনি।
এদিকে দেশে স্বজনদের কাছেও আটককেন্দ্রের খবর আসে মুঠোফোনে। মোহাম্মদ খোকনের ছোট ভাই শহিদুল লিবিয়ায় মাঝেমধ্যে কাজ পেতেন। সেখানে খাবার ও পানির কষ্টের কথা শুনে তাঁদের মা কান্নাকাটি করতেন। ভাইকে গ্রিসে পাঠাতে তখন সাত লাখ টাকা ঋণ নেন খোকন। কিছু জমিও বিক্রি করেন।
এখন গ্রিসের আটককেন্দ্র থেকে মাকে ফোন করে কাঁদেন শহিদুল। টাকার দরকার হলে বোনকেও ফোন করেন। খোকন প্রথম আলোকে বলেন, ‘কী করব বুঝতে পারছি না। এমন কোনো সম্পদ নাই যে দেশে এসে কিছু করবে।’

পাঠকের মন্তব্য

আরও সংবাদ

শিল্পাঞ্চলে ফিরছে কর্মচাঞ্চল্য, গাজীপুরে বন্ধ ৪২ কারখানা
অপরাধ ও আইন

শিল্পাঞ্চলে ফিরছে কর্মচাঞ্চল্য, গাজীপুরে বন্ধ ৪২ কারখানা

ফাইল ফটো নতুন বেতন কাঠামোতে বার্ষিক ইনক্রিমেন্ট দেওয়া হবে না—এমন বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে শ্রমিকদের উসকে দেওয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। এ পরিস্থিতিতে কারখানা কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা …

কালিয়াকৈরে রিসোর্টে অভিযান, বিদেশি মদসহ গ্রেপ্তার ২
অপরাধ ও আইন

কালিয়াকৈরে রিসোর্টে অভিযান, বিদেশি মদসহ গ্রেপ্তার ২

গাজীপুরের কালিয়াকৈরে বিলাসবহুল দি রয়েনা রিসোর্টে অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ১২ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে এ অ…

নওগাঁর নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মোঃ ছুফি উল্লাহ
অপরাধ ও আইন

নওগাঁর নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মোঃ ছুফি উল্লাহ

মোঃ আরিফুল হক সাহিন, পোরশা : নওগাঁ জেলা পুলিশের নতুন পুলিশ সুপার হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন মোঃ ছুফি উল্লাহ। শনিবার (২৮ নভেম্বর ২০২৬) বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের কাছ থেকে তিনি দায়িত্বভা…