বেড়ায় বিএনপি-আ.লীগ সংঘর্ষ, ওসি প্রত্যাহার
ফাইল ফটো
শনিবার রাতে জেলা পুলিশের এক আদেশে তাঁর স্থলে পাবনা সদর থানার পরিদর্শক গোলাম মোস্তফাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ জানান, প্রশাসনিক কারণে ওসি নয়ন কুমার সরকারকে প্রত্যাহার করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। তবে সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। এ ঘটনায় কাউকে আটকও করা সম্ভব হয়নি।
এদিকে কয়েক দিনের সহিংসতা ও পাল্টাপাল্টি হামলার ঘটনায় বেড়া পৌর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, শনিবার দুপুর থেকে পৌর শহরের স্যানালপাড়া ও বৃশালিখা এলাকায় সংঘর্ষ শুরু হয়। বিকেল পর্যন্ত থেমে থেমে সংঘাত চলতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।

পাঠকের মন্তব্য