29 Nov 2026 · স্বাধীন সংবাদমাধ্যম
দৈনিক দেশপটিকা - দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সত্য · সংবাদ · সমাজ দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সংবাদ সর্বশেষ আপডেট
আজকের সংবাদ
২০৫০ সালের উপযোগী দক্ষ জনবল গড়ে তুলতে উদ্যোগ নিচ্ছে জাতীয় সংসদ সচিবালয়জাজিরায় বিএনপি-আ.লীগ সংঘর্ষে যুবলীগ কর্মী নিহতবন্দিবিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত চাইলেন বিএনপি নেতাসেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রীইউপি নির্বাচন সামনে রেখে দলগুলোর সঙ্গে সংলাপে ইসিপ্রশাসনে শুদ্ধি অভিযান, সরছেন আ.লীগপন্থী আমলারা?দুর্গাপুরে প্রধান শিক্ষিকা ও গণিত শিক্ষকের বিরুদ্ধে প্রশ্ন ফাঁসের অভিযোগপঞ্চগড় হানাদার মুক্ত দিবস পালিতশীতের শুরুতেই শীতার্ত মানুষের পাশে নীলফামারী জেলা প্রশাসন, শুরু শীতবস্ত্র বিতরণস্বাধীন ফিলিস্তিনের দাবিতে বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রীরায়গঞ্জে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভাবিএনপি-জামায়াতের গোটা দশেক মা'রি হালাইতে হইবো তাহেরপুএ বিপ্লবের অডিও ফাঁসসবাই ফাউল করলে ম্যাচ চালানো যায় না: সিইসিশিল্পাঞ্চলে ফিরছে কর্মচাঞ্চল্য, গাজীপুরে বন্ধ ৪২ কারখানাদীর্ঘ ২৫ বছর জনসেবায় নিবেদিত মৌলভী হাজী মো. ইউনুছ মেম্বারের মৃত্যু, শোক প্রকাশ প্রতিদিনের কাগজেরদক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন: সভাপতি ইকবাল, সম্পাদক জাকিরবসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতির ৩৬তম বার্ষিক সভা অনুষ্ঠিতবাঙ্গরা খামারগ্রামে টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিতকালিয়াকৈরে রিসোর্টে অভিযান, বিদেশি মদসহ গ্রেপ্তার ২নওগাঁর নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মোঃ ছুফি উল্লাহ১৮ দিনে পোশাক রপ্তানির বিশাল অর্ডার হারাল বাংলাদেশ, সুযোগ নিল ভারতডিএমপির অভিযানে ৪৪২ জন গ্রেপ্তার, উদ্ধার ককটেল-ইয়াবামোল্লাহাটে আ.লীগ-বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ামিরপুর-পল্টনের পর এবার ভাসানটেকে বাসে আগুন১৯৭১ সালে বাঙালিদের নয়, পাকিস্তানকে দুর্বল করাই ছিল ভারতের লক্ষ্য: স্পিকারনির্বাচন সামনে রেখে আজ ১৮ দলের সঙ্গে ইসির সংলাপইনানীতে আবার জ্বলে উঠল গ্যাসের আগুন, বাপেক্সের ৭ কর্মী দগ্ধ‘ভারতীয় খেলোয়াড়দের বলবেন, যেন তারা মাঠে ঝগড়াঝাঁটি না করে’ইসরায়েলে ঐক্যের সরকার গঠন নিয়ে নেতানিয়াহুর আলোচনার প্রস্তাবে আইজেনকটের সাড়া‘ডা. এজাজুল মানুষ না’, কেন লিখলেন রোগীর স্বজন‘মোরগ পোলাও খাইয়ে’ সোনার দোকান ফাঁকা: সন্দেহভাজন তিন আসামি রিমান্ডেআকাশছোঁয়া বড়দিন, চমক জিঞ্জারব্রেডের উড়োজাহাজেদ্বিমুখী নীতি থেকে সরকার বের হয়ে না এলে কিসের ঐক্য: শফিকুর রহমানইলন মাস্ক কেন ‘মাগা টুপি’ খুলে ফেললেনএকটি গরু কিনলেই আরেকটি ফ্রি, প্রাণিসম্পদ মেলায় আরও নানা চমকসাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও ২ শ্যালক আটকশাহজালাল ইসলামী ব্যাংকে ৩ হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারি?জয়ার চোখে দার্জিলিং,পেছনে বরফঢাকা কাঞ্চনজঙ্ঘাজিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক৪০ জনের বক্তব্য ও ভিডিও যাচাই, এক মাসেও কাটেনি তাহসিফের মৃত্যুরহস্যবন্ধুসভার মাধ্যমে তিস্তার দুর্গম চরে ছড়াচ্ছে শিক্ষার আলোভয়ংকর দুর্ঘটনায় ক্যারিয়ার শেষ হওয়ার ভয়! ফিরছেন মুক্তাপদ্মা সেতু হয়ে বাস চলাচল প্রায় বন্ধ, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সহিংসতায় ছয় স্থান ঝুঁকিপূর্ণনাভানা রিয়েল এস্টেট গাছ, খুঁটি ফেলে গোপালগঞ্জে সড়ক–মহাসড়ক অবরোধ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগেরভুয়া ঠিকানায় কোকোলার ৬৪৬ কোটি টাকা লেনদেনআস্থা ও বিশ্বাস আমাদের সবচেয়ে বড় মূলধনপাকিস্তান থেকে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল আনতে নতুন সমঝোতা বাংলাদেশেরখুলশীতে এক কোটি টাকা চাঁদা দাবি ও মারধরের অভিযোগে মামলাপ্রধানমন্ত্রিত্ব ছাড়তে রাজি নেতানিয়াহুওয়ানডেতে বাংলাদেশের অসুখ সারাতে ইয়াসির আলীই কি সমাধানহকার উচ্ছেদ: অর্থনৈতিক ও রাজনৈতিক ঝুঁকির কথা কি ভাবছে সরকার?১৫ বছরের জন্য জাপানি কনসোর্টিয়ামের কাছে যাচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল, কী সুবিধা থাকছেপাবনায় বল্লম নিয়ে থানায় আওয়ামী লীগের হামলা, রাবার বুলেট ছুড়ে ছত্রভঙ্গ পুলিশেরছাত্রদল নেতার কার্যালয়ের সামনে ঝুলছিল কাফনের কাপড়, চিরকুটে হত্যার হুমকিগোপালগঞ্জ থেকে সরিয়ে নেওয়া হলো এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা, দেখে নিন কেন্দ্রবন্ধুদের পরামর্শে রেস্তোরাঁ খুলেছিলেন জিম, তারপর যা হলোতিন হৃৎপিণ্ড, নীল রক্ত নিয়ে অক্টোপাস কী করেএকটি স্কেচবুক থেকে হাজারো গল্পের জগৎভালো চাকরি আর বিয়ের আশ্বাসে সাগরপথে নেওয়া হচ্ছিল মালয়েশিয়া, ৩১৭ জন উদ্ধার, আটক ৭ইরানের বিরুদ্ধে ইরাক কি ট্রাম্পের হাতিয়ার হয়ে উঠছেইসলামের প্রথম মসজিদ, মহানবী (সা.) যা নিজ হাতে গড়েছেনপ্রাথমিক-মাধ্যমিকের শিক্ষাক্রমে আবার বড় পরিবর্তন হচ্ছে, নতুন বই ২০২৮ সালেকিশোরের সাইকেল-জুতা পড়ে ছিল পাড়ে, পুকুরে মিলল মরদেহনগ্নতা চরিত্রকে জীবন্ত করে তোলার উপকরণ, নিজেকে প্রদর্শনের মাধ্যম নয়: মনিকা বেলুচ্চিবিশ্ববিদ্যালয়ে ভর্তি পরামর্শ–৯: পড়ার বিষয় হিসেবে কেন বেছে নেবেন আন্তর্জাতিক সম্পর্কসোহরাওয়ার্দীতে নয়, নয়াপল্টনে হবে বিএনপির মঙ্গলবারের সমাবেশসন্ত্রাসবিরোধী আইনের মামলায় মনিরুলের স্ত্রী ও দুই শ্যালককে গ্রেপ্তার দেখাল পুলিশখুলনা কর আপিল অঞ্চলে চাকরি, ১০ জেলার আবেদনকারীদের সুযোগহাতির তাণ্ডব থেকে ফসল রক্ষায় আসামের গ্রামে অভিনব উদ্যোগইউপি নির্বাচনে কেউ যাতে ‘ফাউল’ করার নিয়তে মাঠে না নামেন: সিইসিবেসরকারি বিনিয়োগে নতুন সম্ভাবনা কি তৈরি হবেশুধু নির্দিষ্ট এলাকায় নয়, ঢাকাজুড়েই নাভানার আবাসনের উদ্যোগজুরেলের লড়াই, বুমরার প্রত্যাবর্তনেও চালকের আসনে নিউজিল্যান্ডপ্রতিষ্ঠার ৫২ বছর পেরিয়েছে, সরকারি বিদ্যালয়টিতে নেই সুপেয় পানি ও শৌচাগারএইচএসসি সম্পূরক পরীক্ষা: গোপালগঞ্জের পরীক্ষা হবে ফরিদপুর ও মাদারীপুরেতরবারি দিয়ে বইয়ের পাতা উল্টে দিলেন ধূর্জটি মঙ্গলপেছন থেকে কাভার্ড ভ্যানের ধাক্কা, মহাসড়কে অটোরিকশাচালক ও এক নারী নিহতনোয়াখালীতে চলন্ত বাসে আগুন, ছড়িয়ে পড়েছে ভিডিওমৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা আজ তেঁতুলিয়ায়, কত ডিগ্রি সেলসিয়াসনির্মাণসামগ্রীর চড়া দামে ব্যাহত নির্মাণগোপালগঞ্জে ভাঙচুর করে পালিয়ে যান ভারতে, ফেরার সময় সীমান্তে তরুণ আটক: বিজিবি১ কোটি টাকার বিলাসবহুল কামরায় কেটি পেরি ও জাস্টিন ট্রুডো, ভাইরাল ছবিবিএনপি নেতাদের আয়োজনে কনসার্ট, যাওয়ার পথে ‘শেখ হাসিনা আসবে’ স্লোগানআমার বাবা-মা আমাকে মাটি চিনিয়েছে: বিবি রাসেলআনন্দ-উচ্ছ্বাসে শিক্ষাবর্ষের বিদায়ক্ষমতা হারানোর শঙ্কায় নেতানিয়াহু, অপেক্ষা ‘অলৌকিক কিছুর’প্রতি বেলায় কি প্রোটিন খাওয়া জরুরিদেশে আবার হুপিং কাশি শনাক্ত, রাজধানীতেই পাঁচজনমার্কিন বাহিনীর ওপর হামলায় স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করেছে ইরান: ওয়াশিংটন পোস্ট‘অনেক ছটফট করেছে ছেলেটা, কিছুই করতে পারিনি, শুধু সহ্য করেছি’রিয়াল হারলে সেটাই সবচেয়ে বড় খবর, গল্প বানানোর দরকার নেই: মরিনিও১০ হাজার রান, ৩৪ সেঞ্চুরির রেকর্ড—পাকিস্তানের ক্রিকেটে একাই এক ইতিহাস ইউনিস খানজলাবদ্ধতায় মৃতপ্রায় মাঠে প্রাণ ফেরাল বন্ধুসভাহোক কলরব, বউগুলো সব লাল না হয় নীল হলো ক্যানরোজার পণ্য সরবরাহে স্বস্তি, দুশ্চিন্তা সয়াবিন তেল নিয়েপদ্মা সেতুর কাছে আওয়ামী লীগ–বিএনপির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, যুবলীগের কর্মী নিহতভিডিও নির্মাতাদের জন্য নতুন সুবিধা আনল এক্সট্রাম্প কি আবার অভিশংসনের মুখে পড়তে পারেনজুলাই বিপ্লবের জ্ঞানগর্ভ বয়ানএএফএমসিসহ ৭ আর্মি-নেভি মেডিকেলে ভর্তি বিজ্ঞপ্তি, আবেদন শুরু ২৯ নভেম্বরকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৫ নেতা-কর্মীসহ ৪৪২ জন গ্রেপ্তার: ডিএমপিশ্রীপুরে ইউএনওর বাসভবনের সামনে ও মাওনা উড়ালসেতুর নিচে ককটেল বিস্ফোরণ‘সুদমুক্ত লেনদেন ছাড়া পূর্ণাঙ্গ মুমিন হওয়া সম্ভব নয়’আড়াই বছরেও চালু হয়নি সাড়ে ৩৫ লাখ টাকার কমিউনিটি ক্লিনিকজাফলংয়ের পাথরে শিলপাটার কারুকাজবাসযোগ্য পৃথিবীর অসমাপ্ত অঙ্গীকারঅস্থির সময়কোটি কোটি লাল কাঁকড়া ক্রিসমাস দ্বীপ ছেড়ে চলে যাচ্ছেমুশফিকুর রহিম: কানটুপি পরা সেই কিশোর থেকে টেস্টের অনুপ্রেরণাস্ট্রিমার কারা, কেন স্ট্রিমিংয়ের দিকে ঝুঁকছেন কনটেন্ট ক্রিয়েটররাসাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী শায়লা ও তাঁর দুই ভাই আটকগাছ থেকে পাঠাগার, মানুষের বিপদেও ‘অক্সিজেন’জর্জ হ্যারিসন: যে কণ্ঠে বিশ্ব শুনেছিল বাংলাদেশের নামবাড়ি গোপালগঞ্জে, থাকেন ঢাকায়, কারও কারও মুঠোফোনে লেনদেন সুবিধা বন্ধঅদক্ষতা ও অবহেলায় রাষ্ট্রের অর্থ অপচয়নীতি ও বাস্তবায়নের মেলবন্ধন জরুরিএক দিনে ফুরাল না আনন্দ, আরেকটু বেশি সময় চাই জলধারায়মেহগনির বাক্সে মৃত ছোট্ট সন্তান, শিরোপার আড়ালে লুকানো এক বাবার কান্নাসই-সাবুদের দিনে পান্নাখচিত গয়নায় মিমির আভিজাত্যময় লুক, আসল চমক কলমের ডিজাইনেসন্তানের উচ্চশিক্ষার খরচ, জন্মের পর থেকেই টাকা জমাবেন কীভাবেপ্রিয় অপমান‘তোকে ঢাকা শহরের যেখানেই পাব, গুলি করব’—কায়সারের ধাওয়ায় প্রাণভয় ছোট মুন্নারছাগলছানার দুরন্তপনা১০ বছরে সবচেয়ে বেশি সন্তান জন্ম দিলেই পুরস্কার ৫ লাখ ডলার!ভিডিও গেমেও যেভাবে নতুন ভূরাজনৈতিক লড়াইচোখ মুছছিলাম, আসলে ওটা ছিল খুশির কান্না: মাহিনবম গ্রেডে ১৫০ জন নেবে বাংলাদেশ ব্যাংক, আবেদন করবেন যেভাবেকলেজছাত্রের কমলা–মাল্টার বাগান, এ বছর প্রথম দিনেই বিক্রি ২৫ হাজার টাকানিউজিল্যান্ডে পড়াশোনা শেষে শর্ট–টার্ম গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসা চালু, সুযোগ কয় মাসেরনবীজির মতো দিন কাটাব কেন, এ যুগে কীভাবে তিনি প্রাসঙ্গিকএআইয়ের কারণে এনক্রিপশন প্রযুক্তির নিরপত্তা কি অকার্যকর হয়ে যাচ্ছেআপনি কি পরিবারের বড় সন্তান? জেনে নিন প্রথম সন্তান হিসেবে আপনার কোন কোন রোগের ঝুঁকি বেশিআগেরবার মিষ্টি খাইয়ে পারেনি, এবার মোরগ–পোলাওয়ে ৩৮ কোটি টাকার সোনা চুরি‘পাখি পাকা পেঁপে খায়’ দ্রুত বলতে গেলে গোলমাল পাকিয়ে যায় কেনভিসা কি ধীরে ধীরে সংকুচিত হচ্ছে? আয়ারল্যান্ডে আন্তর্জাতিক শিক্ষার্থীদের নতুন উদ্বেগ
প্রচ্ছদ › খেলাধুলা
খেলাধুলা

দুই ওভারে ১২টি ইয়র্কার, যেভাবে বুমরাকে খুঁজে পেয়েছিলেন মুম্বাইয়ের সাবেক কোচ

দুই ওভারে ১২টি ইয়র্কার, যেভাবে বুমরাকে খুঁজে পেয়েছিলেন মুম্বাইয়ের সাবেক কোচ
একজন তরুণ ফাস্ট বোলার। ম্যাচের শেষ দিকে বল করতে এসে একের পর এক ইয়র্কার ছুড়ছেন। ব্যাটসম্যানদের জন্য বল খেলা কঠিন করে তুলেছেন। গ্যালারিতে বসে সেই দৃশ্য দেখছিলেন মুম্বাই ইন্ডিয়ানসের তৎকালীন কোচ জন রাইট। আসলে সেদিন অন্য একজন…

একজন তরুণ ফাস্ট বোলার। ম্যাচের শেষ দিকে বল করতে এসে একের পর এক ইয়র্কার ছুড়ছেন। ব্যাটসম্যানদের জন্য বল খেলা কঠিন করে তুলেছেন। গ্যালারিতে বসে সেই দৃশ্য দেখছিলেন মুম্বাই ইন্ডিয়ানসের তৎকালীন কোচ জন রাইট। আসলে সেদিন অন্য একজন ক্রিকেটারকে দেখতে গিয়েছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত চোখ আটকে গেল এই তরুণ পেসারের ওপর। নাম যশপ্রীত বুমরা।
২০১৩ সালের ঘটনা। আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে ঘরোয়া টি-টুয়েন্টি ম্যাচে মুখোমুখি গুজরাট ও মুম্বাই। বুমরার করা দুই ওভারেই ১২টি ইয়র্কার দেখেছিলেন রাইট। তাঁর চোখে ধরা পড়ে বুমরার গতি। সেদিনের সেই ছোট্ট দৃশ্যই বদলে দিয়েছিল বুমরার ক্যারিয়ার।
ভারতের সাবেক কোচ ও মুম্বাই ইন্ডিয়ানসের সাবেক প্রধান কোচ জন রাইট সম্প্রতি সনি স্পোর্টসে এক অনুষ্ঠানে বর্ণনা করেছেন বুমরাকে প্রথম দেখার গল্প। কীভাবে তাঁকে চিনেছিলেন, কীভাবে মুম্বাইয়ে নিয়ে আসার উদ্যোগ নিয়েছিলেন। সেই গল্পে আছে পার্থিব প্যাটেলের অবদানও। আছে শচীন টেন্ডুলকারের একটি মূল্যায়ন।
রাইটের ভাষায়, ‘আমি এই ছেলেটিকে ১২টি ইয়র্কার করতে দেখেছিলাম। আগে কখনো এমন দেখিনি। মুম্বাই ম্যাচটাতে গুজরাটকে সহজেই হারাতে যাচ্ছিল। কিন্তু এই ছেলেটি এসে ওই দুই ওভার বল করল। ম্যাচের পরিস্থিতি পাল্টে গেল।’
বুমরা সম্পর্কে আরও জানতে সেদিন গুজরাটের অধিনায়ক পার্থিব প্যাটেলের কাছে যান রাইট। তাঁর কাছে জানতে চান, বুমরা কেমন বোলার?
এই গল্পে পার্থিবকে ‘আনসাং হিরো’ মনে করেন রাইট। কারণ, সেদিন পার্থিবের কাছ থেকে ইতিবাচক উত্তর না পেলে হয়তো মুম্বাই ইন্ডিয়ানসের সঙ্গে বুমরার যোগাযোগই হতো না। রাইট বলেছেন, ‘পার্থিব এই গল্পের নেপথ্য নায়ক। কারণ, সেদিন সে ছিল অধিনায়ক। সে যদি বলত, না, ছেলেটি ভালো নয়, তাহলে হয়তো আমি মুম্বাইয়ে ফোনই করতাম না। আমি পার্থিবকে জিজ্ঞেস করেছিলাম, সে কি ভালো? পার্থিব বলেছিল, ভালো, জন। ওর গতি আছে।’
২০০০ থেকে ২০০৫ সাল সময়ে ভারত জাতীয় দলের কোচ ছিলেন জন রাইটপার্থিবের কাছ থেকে সবুজ সংকেত পেয়েই পরদিন মুম্বাই ইন্ডিয়ানসের ক্রিকেট পরিচালক রাহুল সাংভিকে ফোন করেন রাইট। তখন আইপিএলে খেলোয়াড় কেনার জন্য নিলামের ব্যবস্থা ছিল না। সরাসরি খেলোয়াড় নেওয়া হতো। তাই বুমরাকে মুম্বাই দলে পেয়ে কিছুটা অবাকই হয়েছিলেন রাইট।
এরপর বেঙ্গালুরুতে দলের প্রাক্-মৌসুম অনুশীলন। সেখানে বুমরাকে প্রথমে বল করতে পাঠানো হয় শচীন টেন্ডুলকারের বিপক্ষে। অনুশীলন শেষে শচীন এসে রাইটকে একটি কথা বলেন। সেই কথাও আজ পর্যন্ত মনে রেখেছেন মুম্বাইয়ের সাবেক কোচ। রাইটের ভাষায়, ‘আমরা সবাই একসঙ্গে বেঙ্গালুরুতে অনুশীলন করতে গিয়েছিলাম। আমি প্রথমেই তাকে শচীনের বিপক্ষে বল করতে পাঠাই। অনুশীলন শেষে শচীন আমার কাছে এসে বলল, জন, ওই ছেলেটি কে? আমি বললাম, ও বুমরা। শচীন বলল, ওকে বোঝা খুব কঠিন।’
বুমরাকে নিয়ে শচীনের সেই পর্যবেক্ষণ ছিল রাইটের কাছে দারুণ এক স্বীকৃতি।
বুমরার বোলিংয়ের বড় শক্তি ইয়র্কারভারতের হয়ে ২০০০ থেকে ২০০৫ সাল পর্যন্ত কোচের দায়িত্ব পালন করেছেন রাইট। তাঁর সময়ে ভারতীয় ক্রিকেটে এসেছিল বড় পরিবর্তন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারত ঘরের মাঠে টেস্ট সিরিজ জিতেছিল ২-১ ব্যবধানে। ২০০৩ বিশ্বকাপের ফাইনালেও উঠেছিল ভারত। ২০০৫ সালের মে মাসে রাইটের জায়গায় দায়িত্ব নেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক গ্রেগ চ্যাপেল।
২০১৩ সালের জানুয়ারিতে মুম্বাই ইন্ডিয়ানসের প্রধান কোচ হন রাইট। সে বছরই তাঁর অধীনে প্রথমবার আইপিএল জেতে মুম্বাই। টানা সাত বছর দলটির সঙ্গে কাজ করেছেন তিনি। সেই সাত বছরের স্মৃতিতে বুমরাকে আবিষ্কারের গল্পটি আলাদা জায়গা নিয়েই আছে। ২০১৩ সালে মোতেরা স্টেডিয়ামে দেখা সেই তরুণ পেসার পরে হয়ে উঠেছেন ভারতের অন্যতম সেরা ফাস্ট বোলার। ক্রিকেটের বড় মঞ্চে নিজের নাম লিখেছেন আলাদা করে।
অথচ শুরুটা হয়েছিল মাত্র দুই ওভারে। ১২টি ইয়র্কারে। আর একজন কোচের তীক্ষ্ণ চোখে।
বুমরা ১৯ ওভার করেও উইকেট পাননি, সিরাজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত কি ভারতের জন্য বুমেরাং

পাঠকের মন্তব্য

আরও সংবাদ

বাঙ্গরা খামারগ্রামে টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
খেলাধুলা

বাঙ্গরা খামারগ্রামে টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

কুমিল্লার বাঙ্গরা উপজেলার খামারগ্রাম সিদ্দিকী বাড়ি যুব সমাজের আয়োজনে মিনিবার টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ২৮ নভেম্বর শনিবার, বিকেল ৩টায় বাঙ্গরা পূর্ব ইউনিয়নের খামারগ্রাম রফিয়া রশিদ সিদ্দিকী …

‘ভারতীয় খেলোয়াড়দের বলবেন, যেন তারা মাঠে ঝগড়াঝাঁটি না করে’
খেলাধুলা

‘ভারতীয় খেলোয়াড়দের বলবেন, যেন তারা মাঠে ঝগড়াঝাঁটি না করে’

ক্রিকেট মাঠে ভারত-পাকিস্তান দ্বৈরথ মানেই উত্তেজনা। কখনো সেই উত্তেজনা ছড়িয়ে পড়ে মাঠের বাইরেও। দুই দেশের ক্রিকেটারদের মধ্যে সাম্প্রতিক সময়ে এমন কিছু ঘটনা ঘটেছে, যা নিয়ে উদ্বেগ আছে দুই দেশের সমর্থকদেরও। এবার এক পাকিস্তানি স…

রিয়াল হারলে সেটাই সবচেয়ে বড় খবর, গল্প বানানোর দরকার নেই: মরিনিও
খেলাধুলা

রিয়াল হারলে সেটাই সবচেয়ে বড় খবর, গল্প বানানোর দরকার নেই: মরিনিও

ফুটবলে হারলে সমালোচনা হবে, এটাই স্বাভাবিক। কিন্তু রিয়াল মাদ্রিদের মতো ক্লাব হারলে সেই সমালোচনার মাত্রা যে একটু বেশিই হয়, সেটি মনে করিয়ে দিলেন জোসে মরিনিও। আলাভেসের কাছে গতকাল রাতে ২-১ গোলে হারের পর সংবাদ সম্মেলনে এসে একদ…