29 Nov 2026 · স্বাধীন সংবাদমাধ্যম
দৈনিক দেশপটিকা - দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সত্য · সংবাদ · সমাজ দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সংবাদ সর্বশেষ আপডেট
আজকের সংবাদ
২০৫০ সালের উপযোগী দক্ষ জনবল গড়ে তুলতে উদ্যোগ নিচ্ছে জাতীয় সংসদ সচিবালয়জাজিরায় বিএনপি-আ.লীগ সংঘর্ষে যুবলীগ কর্মী নিহতবন্দিবিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত চাইলেন বিএনপি নেতাসেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রীইউপি নির্বাচন সামনে রেখে দলগুলোর সঙ্গে সংলাপে ইসিপ্রশাসনে শুদ্ধি অভিযান, সরছেন আ.লীগপন্থী আমলারা?দুর্গাপুরে প্রধান শিক্ষিকা ও গণিত শিক্ষকের বিরুদ্ধে প্রশ্ন ফাঁসের অভিযোগপঞ্চগড় হানাদার মুক্ত দিবস পালিতশীতের শুরুতেই শীতার্ত মানুষের পাশে নীলফামারী জেলা প্রশাসন, শুরু শীতবস্ত্র বিতরণস্বাধীন ফিলিস্তিনের দাবিতে বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রীরায়গঞ্জে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভাবিএনপি-জামায়াতের গোটা দশেক মা'রি হালাইতে হইবো তাহেরপুএ বিপ্লবের অডিও ফাঁসসবাই ফাউল করলে ম্যাচ চালানো যায় না: সিইসিশিল্পাঞ্চলে ফিরছে কর্মচাঞ্চল্য, গাজীপুরে বন্ধ ৪২ কারখানাদীর্ঘ ২৫ বছর জনসেবায় নিবেদিত মৌলভী হাজী মো. ইউনুছ মেম্বারের মৃত্যু, শোক প্রকাশ প্রতিদিনের কাগজেরদক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন: সভাপতি ইকবাল, সম্পাদক জাকিরবসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতির ৩৬তম বার্ষিক সভা অনুষ্ঠিতবাঙ্গরা খামারগ্রামে টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিতকালিয়াকৈরে রিসোর্টে অভিযান, বিদেশি মদসহ গ্রেপ্তার ২নওগাঁর নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মোঃ ছুফি উল্লাহ১৮ দিনে পোশাক রপ্তানির বিশাল অর্ডার হারাল বাংলাদেশ, সুযোগ নিল ভারতডিএমপির অভিযানে ৪৪২ জন গ্রেপ্তার, উদ্ধার ককটেল-ইয়াবামোল্লাহাটে আ.লীগ-বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ামিরপুর-পল্টনের পর এবার ভাসানটেকে বাসে আগুন১৯৭১ সালে বাঙালিদের নয়, পাকিস্তানকে দুর্বল করাই ছিল ভারতের লক্ষ্য: স্পিকারনির্বাচন সামনে রেখে আজ ১৮ দলের সঙ্গে ইসির সংলাপইনানীতে আবার জ্বলে উঠল গ্যাসের আগুন, বাপেক্সের ৭ কর্মী দগ্ধ‘ভারতীয় খেলোয়াড়দের বলবেন, যেন তারা মাঠে ঝগড়াঝাঁটি না করে’ইসরায়েলে ঐক্যের সরকার গঠন নিয়ে নেতানিয়াহুর আলোচনার প্রস্তাবে আইজেনকটের সাড়া‘ডা. এজাজুল মানুষ না’, কেন লিখলেন রোগীর স্বজন‘মোরগ পোলাও খাইয়ে’ সোনার দোকান ফাঁকা: সন্দেহভাজন তিন আসামি রিমান্ডেআকাশছোঁয়া বড়দিন, চমক জিঞ্জারব্রেডের উড়োজাহাজেদ্বিমুখী নীতি থেকে সরকার বের হয়ে না এলে কিসের ঐক্য: শফিকুর রহমানইলন মাস্ক কেন ‘মাগা টুপি’ খুলে ফেললেনএকটি গরু কিনলেই আরেকটি ফ্রি, প্রাণিসম্পদ মেলায় আরও নানা চমকসাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও ২ শ্যালক আটকশাহজালাল ইসলামী ব্যাংকে ৩ হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারি?জয়ার চোখে দার্জিলিং,পেছনে বরফঢাকা কাঞ্চনজঙ্ঘাজিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক৪০ জনের বক্তব্য ও ভিডিও যাচাই, এক মাসেও কাটেনি তাহসিফের মৃত্যুরহস্যবন্ধুসভার মাধ্যমে তিস্তার দুর্গম চরে ছড়াচ্ছে শিক্ষার আলোভয়ংকর দুর্ঘটনায় ক্যারিয়ার শেষ হওয়ার ভয়! ফিরছেন মুক্তাপদ্মা সেতু হয়ে বাস চলাচল প্রায় বন্ধ, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সহিংসতায় ছয় স্থান ঝুঁকিপূর্ণনাভানা রিয়েল এস্টেট গাছ, খুঁটি ফেলে গোপালগঞ্জে সড়ক–মহাসড়ক অবরোধ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগেরভুয়া ঠিকানায় কোকোলার ৬৪৬ কোটি টাকা লেনদেনআস্থা ও বিশ্বাস আমাদের সবচেয়ে বড় মূলধনপাকিস্তান থেকে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল আনতে নতুন সমঝোতা বাংলাদেশেরখুলশীতে এক কোটি টাকা চাঁদা দাবি ও মারধরের অভিযোগে মামলাপ্রধানমন্ত্রিত্ব ছাড়তে রাজি নেতানিয়াহুওয়ানডেতে বাংলাদেশের অসুখ সারাতে ইয়াসির আলীই কি সমাধানহকার উচ্ছেদ: অর্থনৈতিক ও রাজনৈতিক ঝুঁকির কথা কি ভাবছে সরকার?১৫ বছরের জন্য জাপানি কনসোর্টিয়ামের কাছে যাচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল, কী সুবিধা থাকছেপাবনায় বল্লম নিয়ে থানায় আওয়ামী লীগের হামলা, রাবার বুলেট ছুড়ে ছত্রভঙ্গ পুলিশেরছাত্রদল নেতার কার্যালয়ের সামনে ঝুলছিল কাফনের কাপড়, চিরকুটে হত্যার হুমকিগোপালগঞ্জ থেকে সরিয়ে নেওয়া হলো এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা, দেখে নিন কেন্দ্রবন্ধুদের পরামর্শে রেস্তোরাঁ খুলেছিলেন জিম, তারপর যা হলোতিন হৃৎপিণ্ড, নীল রক্ত নিয়ে অক্টোপাস কী করেএকটি স্কেচবুক থেকে হাজারো গল্পের জগৎভালো চাকরি আর বিয়ের আশ্বাসে সাগরপথে নেওয়া হচ্ছিল মালয়েশিয়া, ৩১৭ জন উদ্ধার, আটক ৭ইরানের বিরুদ্ধে ইরাক কি ট্রাম্পের হাতিয়ার হয়ে উঠছেইসলামের প্রথম মসজিদ, মহানবী (সা.) যা নিজ হাতে গড়েছেনপ্রাথমিক-মাধ্যমিকের শিক্ষাক্রমে আবার বড় পরিবর্তন হচ্ছে, নতুন বই ২০২৮ সালেকিশোরের সাইকেল-জুতা পড়ে ছিল পাড়ে, পুকুরে মিলল মরদেহনগ্নতা চরিত্রকে জীবন্ত করে তোলার উপকরণ, নিজেকে প্রদর্শনের মাধ্যম নয়: মনিকা বেলুচ্চিবিশ্ববিদ্যালয়ে ভর্তি পরামর্শ–৯: পড়ার বিষয় হিসেবে কেন বেছে নেবেন আন্তর্জাতিক সম্পর্কসোহরাওয়ার্দীতে নয়, নয়াপল্টনে হবে বিএনপির মঙ্গলবারের সমাবেশসন্ত্রাসবিরোধী আইনের মামলায় মনিরুলের স্ত্রী ও দুই শ্যালককে গ্রেপ্তার দেখাল পুলিশখুলনা কর আপিল অঞ্চলে চাকরি, ১০ জেলার আবেদনকারীদের সুযোগহাতির তাণ্ডব থেকে ফসল রক্ষায় আসামের গ্রামে অভিনব উদ্যোগইউপি নির্বাচনে কেউ যাতে ‘ফাউল’ করার নিয়তে মাঠে না নামেন: সিইসিবেসরকারি বিনিয়োগে নতুন সম্ভাবনা কি তৈরি হবেশুধু নির্দিষ্ট এলাকায় নয়, ঢাকাজুড়েই নাভানার আবাসনের উদ্যোগজুরেলের লড়াই, বুমরার প্রত্যাবর্তনেও চালকের আসনে নিউজিল্যান্ডপ্রতিষ্ঠার ৫২ বছর পেরিয়েছে, সরকারি বিদ্যালয়টিতে নেই সুপেয় পানি ও শৌচাগারএইচএসসি সম্পূরক পরীক্ষা: গোপালগঞ্জের পরীক্ষা হবে ফরিদপুর ও মাদারীপুরেতরবারি দিয়ে বইয়ের পাতা উল্টে দিলেন ধূর্জটি মঙ্গলপেছন থেকে কাভার্ড ভ্যানের ধাক্কা, মহাসড়কে অটোরিকশাচালক ও এক নারী নিহতনোয়াখালীতে চলন্ত বাসে আগুন, ছড়িয়ে পড়েছে ভিডিওমৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা আজ তেঁতুলিয়ায়, কত ডিগ্রি সেলসিয়াসনির্মাণসামগ্রীর চড়া দামে ব্যাহত নির্মাণগোপালগঞ্জে ভাঙচুর করে পালিয়ে যান ভারতে, ফেরার সময় সীমান্তে তরুণ আটক: বিজিবি১ কোটি টাকার বিলাসবহুল কামরায় কেটি পেরি ও জাস্টিন ট্রুডো, ভাইরাল ছবিবিএনপি নেতাদের আয়োজনে কনসার্ট, যাওয়ার পথে ‘শেখ হাসিনা আসবে’ স্লোগানআমার বাবা-মা আমাকে মাটি চিনিয়েছে: বিবি রাসেলআনন্দ-উচ্ছ্বাসে শিক্ষাবর্ষের বিদায়ক্ষমতা হারানোর শঙ্কায় নেতানিয়াহু, অপেক্ষা ‘অলৌকিক কিছুর’প্রতি বেলায় কি প্রোটিন খাওয়া জরুরিদেশে আবার হুপিং কাশি শনাক্ত, রাজধানীতেই পাঁচজনমার্কিন বাহিনীর ওপর হামলায় স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করেছে ইরান: ওয়াশিংটন পোস্ট‘অনেক ছটফট করেছে ছেলেটা, কিছুই করতে পারিনি, শুধু সহ্য করেছি’রিয়াল হারলে সেটাই সবচেয়ে বড় খবর, গল্প বানানোর দরকার নেই: মরিনিও১০ হাজার রান, ৩৪ সেঞ্চুরির রেকর্ড—পাকিস্তানের ক্রিকেটে একাই এক ইতিহাস ইউনিস খানজলাবদ্ধতায় মৃতপ্রায় মাঠে প্রাণ ফেরাল বন্ধুসভাহোক কলরব, বউগুলো সব লাল না হয় নীল হলো ক্যানরোজার পণ্য সরবরাহে স্বস্তি, দুশ্চিন্তা সয়াবিন তেল নিয়েপদ্মা সেতুর কাছে আওয়ামী লীগ–বিএনপির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, যুবলীগের কর্মী নিহতভিডিও নির্মাতাদের জন্য নতুন সুবিধা আনল এক্সট্রাম্প কি আবার অভিশংসনের মুখে পড়তে পারেনজুলাই বিপ্লবের জ্ঞানগর্ভ বয়ানএএফএমসিসহ ৭ আর্মি-নেভি মেডিকেলে ভর্তি বিজ্ঞপ্তি, আবেদন শুরু ২৯ নভেম্বরকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৫ নেতা-কর্মীসহ ৪৪২ জন গ্রেপ্তার: ডিএমপিশ্রীপুরে ইউএনওর বাসভবনের সামনে ও মাওনা উড়ালসেতুর নিচে ককটেল বিস্ফোরণ‘সুদমুক্ত লেনদেন ছাড়া পূর্ণাঙ্গ মুমিন হওয়া সম্ভব নয়’আড়াই বছরেও চালু হয়নি সাড়ে ৩৫ লাখ টাকার কমিউনিটি ক্লিনিকজাফলংয়ের পাথরে শিলপাটার কারুকাজবাসযোগ্য পৃথিবীর অসমাপ্ত অঙ্গীকারঅস্থির সময়কোটি কোটি লাল কাঁকড়া ক্রিসমাস দ্বীপ ছেড়ে চলে যাচ্ছেমুশফিকুর রহিম: কানটুপি পরা সেই কিশোর থেকে টেস্টের অনুপ্রেরণাস্ট্রিমার কারা, কেন স্ট্রিমিংয়ের দিকে ঝুঁকছেন কনটেন্ট ক্রিয়েটররাসাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী শায়লা ও তাঁর দুই ভাই আটকগাছ থেকে পাঠাগার, মানুষের বিপদেও ‘অক্সিজেন’জর্জ হ্যারিসন: যে কণ্ঠে বিশ্ব শুনেছিল বাংলাদেশের নামবাড়ি গোপালগঞ্জে, থাকেন ঢাকায়, কারও কারও মুঠোফোনে লেনদেন সুবিধা বন্ধঅদক্ষতা ও অবহেলায় রাষ্ট্রের অর্থ অপচয়নীতি ও বাস্তবায়নের মেলবন্ধন জরুরিএক দিনে ফুরাল না আনন্দ, আরেকটু বেশি সময় চাই জলধারায়মেহগনির বাক্সে মৃত ছোট্ট সন্তান, শিরোপার আড়ালে লুকানো এক বাবার কান্নাসই-সাবুদের দিনে পান্নাখচিত গয়নায় মিমির আভিজাত্যময় লুক, আসল চমক কলমের ডিজাইনেসন্তানের উচ্চশিক্ষার খরচ, জন্মের পর থেকেই টাকা জমাবেন কীভাবেপ্রিয় অপমান‘তোকে ঢাকা শহরের যেখানেই পাব, গুলি করব’—কায়সারের ধাওয়ায় প্রাণভয় ছোট মুন্নারছাগলছানার দুরন্তপনা১০ বছরে সবচেয়ে বেশি সন্তান জন্ম দিলেই পুরস্কার ৫ লাখ ডলার!ভিডিও গেমেও যেভাবে নতুন ভূরাজনৈতিক লড়াইচোখ মুছছিলাম, আসলে ওটা ছিল খুশির কান্না: মাহিনবম গ্রেডে ১৫০ জন নেবে বাংলাদেশ ব্যাংক, আবেদন করবেন যেভাবেকলেজছাত্রের কমলা–মাল্টার বাগান, এ বছর প্রথম দিনেই বিক্রি ২৫ হাজার টাকানিউজিল্যান্ডে পড়াশোনা শেষে শর্ট–টার্ম গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসা চালু, সুযোগ কয় মাসেরনবীজির মতো দিন কাটাব কেন, এ যুগে কীভাবে তিনি প্রাসঙ্গিকএআইয়ের কারণে এনক্রিপশন প্রযুক্তির নিরপত্তা কি অকার্যকর হয়ে যাচ্ছেআপনি কি পরিবারের বড় সন্তান? জেনে নিন প্রথম সন্তান হিসেবে আপনার কোন কোন রোগের ঝুঁকি বেশিআগেরবার মিষ্টি খাইয়ে পারেনি, এবার মোরগ–পোলাওয়ে ৩৮ কোটি টাকার সোনা চুরি‘পাখি পাকা পেঁপে খায়’ দ্রুত বলতে গেলে গোলমাল পাকিয়ে যায় কেনভিসা কি ধীরে ধীরে সংকুচিত হচ্ছে? আয়ারল্যান্ডে আন্তর্জাতিক শিক্ষার্থীদের নতুন উদ্বেগ
প্রচ্ছদ › খেলাধুলা
খেলাধুলা

মেজর হাফিজের বিয়েতে ভক্তদের কাণ্ড: বরযাত্রীর খাবার শেষ, খেতে হয়েছিল ভাত-ডাল

মেজর হাফিজের বিয়েতে ভক্তদের কাণ্ড: বরযাত্রীর খাবার শেষ, খেতে হয়েছিল ভাত-ডাল
বাংলাদেশের ফুটবলে কত গল্প! সোনালি দিনগুলোর সেই আনন্দ-বেদনার গল্পগুলো আজকের প্রজন্মের অনেকের কাছে হয়তো অজানা। এ দেশের কিংবদন্তি ফুটবলারদের বর্ণাঢ্য জীবনের তেমনই সব স্মৃতি আর রোমাঞ্চকর গল্প প্রথম আলোর বিশেষ প্রতিনিধি মাসুদ…

বাংলাদেশের ফুটবলে কত গল্প! সোনালি দিনগুলোর সেই আনন্দ-বেদনার গল্পগুলো আজকের প্রজন্মের অনেকের কাছে হয়তো অজানা। এ দেশের কিংবদন্তি ফুটবলারদের বর্ণাঢ্য জীবনের তেমনই সব স্মৃতি আর রোমাঞ্চকর গল্প প্রথম আলোর বিশেষ প্রতিনিধি মাসুদ আলম লিখেছেন তাঁর ‘ফুটবলের গল্প, ফুটবলারদের গল্প’ বইয়ে। সেখান থেকেই কিছু গল্প নিয়ে এই ধারাবাহিক আয়োজন। আজ পড়ুন একাত্তরের বীর মুক্তিযোদ্ধা, মোহামেডানের সাদা-কালো জার্সির মহাতারকা এবং বর্তমান জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের খেলোয়াড়ি জীবনের গল্প।মেজর হাফিজের বিয়েতে যখন মোহামেডান সমর্থক
বাহাত্তরের ১৭ আগস্ট তাঁর জীবনে বিয়ের ঢাকে কাঠি পড়ল, দিনটি আজীবন মনে রাখার জন্য এমনিতেই যথেষ্ট। কিন্তু বিয়ের আসরে গিয়ে দেখলেন...।
কী দেখলেন, তা বলার আগে জানানো যাক পাত্রী সুনামগঞ্জের দিলারা হাফিজ। ইডেন কলেজের নবীন প্রভাষক। পারিবারিক বিয়ে। পাত্রীর ভাই মেজর ইকবাল জেনারেল এরশাদের মন্ত্রিসভার সদস্য ছিলেন। প্রখ্যাত ফুটবলার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বর্তমানে জাতীয় সংসদের স্পিকার) সেনাবাহিনীর একজন। অন্য সেনা অফিসাররা এই বিয়ে ঠিক করলেন। বিয়ে যে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, তখনো হাফিজের কাছে মনে হতো না। প্রেম-ট্রেম করেননি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চার বছর পড়ে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন। ক্লাসের আট মেয়ের কারও সঙ্গে সেভাবে নাকি কথাও বলতেন না। তাঁর নেশা খেলাধুলা। ফুটবল, ক্রিকেট, অ্যাথলেটিকসে প্রবল ঝোঁক।
তবু বিয়ে করার জন্যই করা, তখন এমনই ভাবতেন। আরেকটি ব্যাপার ছিল, যেটি তাঁর নিজের ভাষায়, ‘হাস্যকর’। তখন ক্যান্টনমেন্টে অনেক বাড়িঘর খালি। বিয়ে করলে সবাই একটা করে বাড়ি পাওয়া, মানে থাকার সুব্যবস্থা। এই ভাবনাও বিয়ের দিকে কিঞ্চিৎ অনুপ্রাণিত করেছিল তাঁকে।
সেবার তাঁর দল মোহামেডান আলো ছড়াতে পারেনি ঢাকার ফুটবলে। তবে হাফিজ ভালো খেলছিলেন। বিয়ের আগের ম্যাচে তাঁর গোলেই জিতল মোহামেডান। ক্রীড়া সাংবাদিক কামরুজ্জামান দৈনিক বাংলায় ম্যাচ রিপোর্ট লিখলেন। ‘হাফিজের গোলে মোহামেডানের জয়’। হাফিজের প্রশংসা করে রিপোর্টের শেষে জুড়ে দিলেন, ‘আগামী বৃহস্পতিবার ক্যাপ্টেন হাফিজের বিয়ে। এই গোলের মাধ্যমে বিয়েটাকে তিনি স্মরণীয় করে রাখলেন।’ 
খেলোয়াড়ি জীবনে মেজর হাফিজ বনানীর বাসায় বসে হাফিজের কণ্ঠে তাই শিহরণ, ‘আমার বন্ধু কামরুজ্জামানের সেই রিপোর্ট ছিল একেবারেই নির্দোষ। কিন্তু সেই রিপোর্টটির প্রতিক্রিয়ায় বিয়ের আসরে অন্য দৃশ্য। বৃহস্পতিবার সেনানিবাস থেকে আমরা বরযাত্রী রওনা হলাম। সেনাবাহিনী প্রধান এম এ জি ওসমানী, কে এম সফিউল্লাহ, জিয়াউর রহমান ও খালেদা জিয়া, খালেদ মোশাররফসহ সেনানিবাসের প্রায় সব অফিসারই।’ সেনাবাহিনীর আকার তখন বেশ ছোট। সদ্য স্বাধীন দেশ, সেনা অফিসাররা একে অন্যের প্রতি বেশ আন্তরিক। একসঙ্গে ৯ মাস যুদ্ধ করেছেন পথে-প্রান্তরে।
পূর্বাণী হোটেলে বরযাত্রীরা গিয়ে দেখলেন, বিয়ের মধ্যে অচেনা কিছু লোক। বরপক্ষ চেনে না, কনেপক্ষও নয়। কেউ একজন এসে বললেন, ‘আরে, এরা তো মোহামেডানের সাপোর্টার।’ ওই যে পত্রিকায় পড়েছে ক্যাপ্টেন হাফিজের বিয়ে! ওই সমর্থকেরা বললেন, ‘ক্যাপ্টেন সাহেব আমাদের হয়তো দাওয়াত দিতে পারেননি; কিন্তু তাঁর বিয়েতে আমরা থাকব না, এটা কী করে হয়। তিনি তো আমাদের প্রিয় খেলোয়াড়।’
সেই গল্প বলতে বলতে হাসেন হাফিজ, ‘ওই সাপোর্টারদের জন্য আমার আমন্ত্রিত ভিআইপি অতিথিদের কেউ কেউ খাবার পায়নি। পরে তাদের জন্য তাৎক্ষণিকভাবে ভাত-ডালের ব্যবস্থা করতে হয়েছে।’
সে সময় দল বেঁধেই সেনা অফিসাররা বিয়ে খেতে যেতেন নিমন্ত্রণের জন্য অপেক্ষা না করেই। মুক্তিযোদ্ধা সেনা অফিসাররা একে একে বিয়ের পিঁড়িতে বসা শুরু করেন স্বাধীনতার পরপর। সেনানিবাসের শহীদ আজিজ পল্লিতে থাকতেন তাঁরা। আনন্দময় সময়ই কাটত সবার।
খুদে ভক্ত ডেকে আনল পুলিশ
বাবা বরিশালে ডাক্তারি প্র্যাকটিস করেন। ডা. আজহার উদ্দিন আহমদ ছিলেন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের বিরোধী দলের উপনেতা। সংসদ সদস্য হয়েছেন তিনবার, সত্তরেও জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বরিশালে স্থায়ীভাবে থাকতেন বলে সেখানেই ছেলের বউভাতের আয়োজন।
নবপরিণীতাকে নিয়ে সদরঘাট থেকে লঞ্চে বরিশালে যাবেন হাফিজ। তাঁর একটা পুরোনো ইসুজু গাড়ি ছিল, সদরঘাটে যেতে সেটিতে উঠলেন। সাধারণ পোশাকে আর্মির ড্রাইভার। সামনে শ্যালিকা, পেছনে হাফিজ ও মিসেস হাফিজ। নবাবপুর যাওয়ার পর হঠাৎ একটা রিকশা ডান দিকে বাঁক নেওয়ায় হাফিজের গাড়ির সঙ্গে একটু লেগে গেল।
হাফিজ উদ্দিন আহমদ, সেনাবাহিনীতে থাকাকালীন ছবি।রিকশার কয়েকটি স্পোক ভেঙে যাওয়ায় রিকশাওয়ালার তর্জন-গর্জন। সাধারণ লোকজন জড়ো হয়ে তাঁর পক্ষ নিয়েছে। বিয়ের পোশাক-টোশাক পরা হাফিজের জন্য বিব্রতকর ব্যাপার। রিকশাওয়ালাকে বললেন, ‘আমার তো স্টিমার ছেড়ে দেবে। তোমার যা ক্ষতি হয়েছে, বলো কত টাকা লাগবে ঠিক করতে। সে চাইল ২০০ টাকা। বললাম, তোমার ক্ষতি হয়েছে ১০ টাকা, আর চাইছ ২০০!’
ওদিকে ভিড় জমে গেছে। গাড়িতে এসি নেই, বেশ গরম। কাচ তুলে রিকশাওয়ালাকে বলেন, ‘তোমার তো ১০ টাকার মতো ক্ষতি হয়েছে, ঠিক আছে ৫০ টাকা দিয়ে দিই। কিন্তু রিকশাওয়ালার দাবি ২০০ টাকাই দিতে হবে।’
 এমন দর-কষাকষির মধ্যেই চলে এল পুলিশ। মুহূর্তের মধ্যে সব ‘ঠান্ডা’। হাফিজকে দেখে পুলিশের স্যালুট, ‘স্যার, কী সমস্যা?’ রিকশাওয়ালা ভয়ে কাঁপছে। হাফিজ নিজেও অবাক, এমন মিরাকল ঘটনা কীভাবে হলো! বিস্ময়ের মধ্যেই দেখেন ১০-১২ বছরের একটা ছেলে পুলিশের পাশে দাঁড়িয়ে বলছে, ‘স্যার, আমি মোহামেডানের সাপোর্টার। আমিই পুলিশ নিয়ে এসেছি।’ পুলিশ দেখে তো রিকশাওয়ালা টাকা নেবে না। তার মুখে আকুতি, ‘স্যার, মাফ করে দেন...মাফ করে দেন...।’ শেষমেশ কিছু টাকা দিয়ে সদরঘাটের দিকে চলে গেলেন হাফিজ। কিন্তু তাঁর মনে গেঁথে রইল মোহামেডানের ওই সমর্থক ছেলেটির কথা।
ডাবল হ্যাটট্রিকের সেই স্মৃতি
ফায়ার সার্ভিস দলের সঙ্গে তাঁর ছিল নিবিড় সম্পর্ক। ঢাকায় প্রথম খেলেন এই দলেই। সেদিন মাঠে ঢোকার পর ফায়ারের পরিচিত সব খেলোয়াড়ের মুখে অনুরোধের সুর, ‘হাফিজ ভাই, আপনার টিম এটা, বেশি গোল করবেন না।’ কিন্তু মোহামেডানের জার্সি গায়ে ফায়ারের জালে গোল উৎসব করলেন চুয়াত্তরে। ছয়-ছয়টি গোল! স্বাধীনতার পর ঢাকার শীর্ষ ফুটবল লিগে প্রথম ডাবল হ্যাটট্রিক!
সাপ্তাহিক বিচিত্রার প্রচ্ছদে ফুটবলার মেজর হাফিজ মোহামেডানের নামী ফরোয়ার্ড সেদিন অন্য মেজাজে, ‘নেমেই হেলাফেলায় দুটি গোল হয়ে গেছে। ভাবলাম, এবার তো হ্যাটট্রিক করা যায়। সেই হ্যাটট্রিকও হয়ে গেল। ফায়ার সার্ভিসের ফুলব্যাক দুলাল বলছিল, “হাফিজ ভাই হ্যাটট্রিক হয়ে গেছে, প্লিজ আর আমাদের বক্সের আশপাশে আসবেন না।” আমিও ঠিক করলাম আর গোল–টোল দেব না।’
 কিন্তু গোল হতে থাকল। রাইট আউটে যেতে একটা বল এল, সেটি না থামিয়েই বক্সের বাইরে থেকে পা চালিয়ে দিলেন। দুর্দান্ত এক গোল! হাফিজের চতুর্থ গোল ম্যাচে। ফায়ার সার্ভিসের খেলোয়াড়েরা এর-ওর মুখ চাওয়া-চাওয়ি করছেন। দুলাল বলছেন, ‘ভাই, এটা কী করলেন!’ হাফিজের উত্তর, ‘দেখ, আমি কিন্তু গোল হওয়ার জন্য মারিনি। কিন্তু হয়ে গেছে।’ এরপর এমন দুটি বল পেলেন, গোল হয়েই গেল। দিনটাই ছিল হাফিজের। এমন দিন কোনো ফরোয়ার্ডের জীবনে হয়তো আসেই না। হাফিজের জীবনে এসে তাঁকে রাঙিয়ে দিয়েছিল!
‘তারেক রহমান আমাকে ১ টাকা ২৫ পয়সার বার্গার কিনে খাওয়ান’পাকিস্তান দলে খেলা এবং তাঁর অতৃপ্তি
সাতষট্টিতে পাকিস্তান দলে সুযোগ পেলেন একমাত্র বাঙালি হিসেবে। বাকিরা মাকরানি, মানে পাকিস্তানি। ওই বছর পাকিস্তান দল এশিয়ান কাপ খেলতে গেল রেঙ্গুনে। পাকিস্তানের জার্সি গায়ে তুলেছেন নবী চৌধুরী, প্রতাপ শংকর হাজরা। কবির, আশরাফ, মারী ছিলেন। দেবীনাশ সাংমা নামটাও আসছে। তেষট্টিতে পাকিস্তান প্রি-অলিম্পিক দলে ছিলেন দেবীনাশ। তাঁদের পর পাকিস্তান দলে সুযোগ পেলেন হাফিজ। কিন্তু স্বাধীনতার পর জাতীয় দলে সুযোগ মিলল না তাঁর!
এ নিয়ে তাঁর আছে বিস্তর ক্ষোভ ও আক্ষেপ, ‘তিয়াত্তরে মারদেকা টুর্নামেন্টের জন্য প্রথম জাতীয় দল গড়ার আগে লিগে তিন ম্যাচে ৭ গোল করেছি। তবু ডাক পেলাম না!’ ক্ষোভ ঝরে পড়ে হাফিজের কণ্ঠে, ‘পাকিস্তান দলে সাতষট্টি থেকে সত্তর পর্যন্ত নিয়মিত খেলোয়াড় ছিলাম, যুদ্ধে গিয়ে দেশ স্বাধীন করেছি জীবন বাজি রেখে, অথচ স্বাধীনতার পর জাতীয় দলে সুযোগ না পাওয়া সারা জীবনের দুঃখই হয়ে থাকল আমার কাছে!’ এটা তাঁর খেলোয়াড়ি জীবনে বড় কষ্টের জায়গাও। নিজেই বলেন, ‘পঁচাত্তরে মোহামেডান লিগ চ্যাম্পিয়ন। সেই দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় আমি। তবু জাতীয় দলে সুযোগ পাইনি। ছিয়াত্তরে বছরের সর্বোচ্চ গোলদাতা, সেবার লিগে সেমিফাইনাল-ফাইনাল হয়। এ দুই ম্যাচে ৫ গোল করেছিলাম।’
জাতীয় সংসদের স্পিকারের আসনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম পাকিস্তান দলে প্রতিটি পজিশনের জন্য ক্যাম্পে চারজন করে খেলোয়াড় ডাকা হতো, অর্থাৎ ৪৪ জন খেলোয়াড় ডাক পেতেন। সেই লড়াই পেরিয়ে হাফিজ থাকতেন একাদশে। সত্তরে শেষবার ইরানে খেলা, শেষ দুটি ম্যাচে মূল অধিনায়ক আহত থাকায় সহ-অধিনায়ক হাফিজ ছিলেন পাকিস্তান দলের অধিনায়ক।
এটা তাঁর পরিতৃপ্তির জায়গাও, ‘সৌদি আরবকে পাকিস্তান ৩ গোলে হারিয়েছে। সেই দলে ছিলাম। আমরা ইরাকের কাছে ২-১, তুরস্কের কাছে ৩-১ গোলে হেরেছি। বাষট্টির মারদেকা টুর্নামেন্টে এশিয়ার অন্যতম সেরা দল ছিল পাকিস্তান। ওই টুর্নামেন্টে দুর্ভাগ্যের ফেরে চ্যাম্পিয়ন নয়, পাকিস্তান রানার্সআপ।’
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও তাঁর প্রয়াত স্ত্রী দিলারা হাফিজ পাকিস্তান দলের হাফ ব্যাক গফুর, কালা গফুর নামে পরিচিত, স্টপার তোরাব আলী, লেফট আউট মুসা। এই তিনজন নিজ পজিশনে ছিলেন এশিয়ার সেরা। ছেষট্টির বিশ্বকাপে জার্মানির সহকারী কোচ ডেটমার ক্র্যামার এলেন পাকিস্তান দলের কোচ হয়ে। এটা সাতষট্টির কথা। মাস দুয়েক পাকিস্তান দলের সঙ্গে কাজ করেই ডেটমার ক্র্যামার বললেন, কালা গফুর, তোরাব আলী, মুসাদের জার্মান লিগে খেলার সামর্থ্য আছে। এটা শুনে তাঁরা তো বিস্মিত, ওহ মাই গড! তাঁদের পড়াশোনা ছিল না, ইংরেজি বুঝতেন না। দোভাষী হয়ে কাজ করতেন হাফিজ। জার্মানিতে যেতে হাফিজ তাঁদের উৎসাহিত করেছিলেন, কিন্তু তাঁরা ভয় পান। ঢাকা লিগে খেলে সামান্য টাকাপয়সা পান, ওতেই খুশি।
‘স্যার, আজ তো খেলা আছে, ছুটি দিলে যেতে পারি’
স্নাতক পরীক্ষায় ভালো করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে ৭৫ টাকা স্কলারশিপ পেতেন হাফিজ। ইংল্যান্ডে স্টাফ কলেজে যাওয়ার সুযোগ হয়েছে। যশোর ক্যান্টনমেন্টে অনেক বাঙালি অফিসার ছিলেন। তিনিই একমাত্র বিদ্রোহ করে যুদ্ধে নেমেছেন। ২০০ সৈনিক নিয়ে ক্যান্টনমেন্টের ভেতরে আট ঘণ্টা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। সেনাবাহিনীতে সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে যোগদান আটষট্টিতে। প্রথমে লেফটেন্যান্ট, তারপর ক্যাপ্টেন। সেনাবাহিনীতে সকাল ছয়টায় প্যারেড, সেটাতে হাজির থাকা চাই। ম্যাচের দিন শুধু খেলতে আসতেন। খেলা হতো বিকেলে।
মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ বেলা দুইটা পর্যন্ত অফিস করে মোহামেডান থেকে পাঠানো গাড়িতে আসতেন ক্লাবে। খেলে ওই গাড়িতেই চলে যেতেন সেনানিবাসে। চুয়াত্তরে মোহামেডান-আবাহনী ম্যাচ। সেনাবাহিনীতে সেদিন তাঁর মৌখিক পদোন্নতি পরীক্ষা ছিল। ১২টার দিকে পরীক্ষা শেষে ঊর্ধ্বতন অফিসারকে বললেন, ‘স্যার, আজ তো খেলা আছে, ছুটি দিলে যেতে পারি।’ এদিকে হাফিজ মোহামেডান ক্লাবে পৌঁছাচ্ছেন না, চারদিকে রটে গেল তাঁকে আটকে রেখেছেন শেখ কামাল। আসলে তা নয়। শেষ পর্যন্ত অফিস থেকে ছুটি মিললই না এবং ওই ম্যাচে আর যেতেই পারেননি হাফিজ!
ছবিটা যত্ন করে রেখেছেন
ফিফা সব দেশেই শতাব্দীর সেরা খেলোয়াড়ের পুরস্কার দিয়েছিল ১২ বছর আগে। বাংলাদেশের সেরা হিসেবে পুরস্কারটা পেলেন হাফিজ। ২০০৫ সালে ঢাকায় তৎকালীন ফিফার সহসভাপতি মোহাম্মদ বিন হাম্মাম ‘ফিফা স্যান্টেনারি অ্যাওয়ার্ড’ তাঁর হাতে তুলে দেন। সেই অনুষ্ঠানের কয়েকটি ছবি বাঁধাই করে রেখেছেন তাঁর বাসভবনের অফিস ঘরে। যেখানে খেলার মাঠের ছবি মাত্র একটি। মোহামেডানের জার্সি গায়ে মাঠে তোলা সেই ছবি দেখিয়ে বললেন, ‘অনেক ছবি ছিল। এখন আর নেই। এই ছবিটিই আছে, তাই যত্ন করে রেখেছি।’
তৃপ্তি
নিজেই বললেন, ‘মোহামেডান-আবাহনী ম্যাচ খেলেছি ১০টি। গোল করেছি সাতটি। তখনকার দিনে এটা বড় কৃতিত্বই বলব। কারণ, এই একটি ম্যাচের দিকে নজর থাকত গোটা বাংলাদেশের। পতাকায় ছেয়ে যেত চারদিক।’ ’৭৪-’৭৮ পর্যন্ত টানা পাঁচ বছর আবাহনীর বিপক্ষে গোল করেছিলেন। ’৭৫ সালে মোহামেডান ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল আবাহনীকে। সেই ম্যাচে গোল আছে হাফিজের। আর ওই গোলটাকে ঢাকা মাঠে নিজের সেরা গোল বলেন এই স্ট্রাইকার। নিজেদের অর্ধ থেকে দৌড় শুরু করেন।
মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদআবাহনীর দুজন তাঁর পেছনে ছিলেন। কিন্তু আবাহনীর কেউ তাঁকে ধরতে পারেননি। ‘...এরপর বাকি কাজটা করেছি ঠান্ডা মাথায়। গোলরক্ষকের মাথার ওপর দিয়ে চিপ করে গোল করেছি।’ পেছনে তাকিয়ে রোমাঞ্চিত হাফিজ। ’৭৬ লিগের সেমিফাইনালে বিজেএমসির বিপক্ষে তাঁর হ্যাটট্রিকে মোহামেডানের জয় ৩ গোলে। ফাইনালে আবাহনীর জালে ২ গোল। সফল একটা লিগ ছিল তাঁর জন্য। এই লিগে চ্যাম্পিয়ন সাদা–কালোর অধিনায়ক এবং সর্বোচ্চ গোলদাতার নাম মেজর হাফিজ।
দেশের গণ্ডি পেরিয়ে
’৮০–তে মোহামেডানের ম্যানেজার হয়েছেন। ’৮২-তে বাফুফের সাধারণ সম্পাদক। ’৮৬-তে দায়িত্ব নেন বাফুফের সভাপতি হিসেবে। এএফসির নির্বাহী কমিটির নির্বাচিত সদস্য, পরে সহসভাপতি। ’৯৪ বিশ্বকাপে ডিয়েগো ম্যারাডোনাকে নিষিদ্ধ মাদক নেওয়ার দায়ে বহিষ্কার করা হয়, তখন হাফিজ ছিলেন ফিফা ডিসিপ্লিনারি কমিটিতে। ছয় মহাদেশের ছয় প্রতিনিধির মধ্যে এশিয়া থেকে হাফিজ।
'প্রেমের আগে তো আমার জীবনে ক্রিকেট এসেছে' সেই লাল কার্ড
’৭৭ লিগে পিডব্লিউডির বিপক্ষে মোহামেডান এক গোলে হারছিল। এমন সময় প্রতিপক্ষের এক খেলোয়াড় হাফিজকে বাজেভাবে মারেন। উঠে দাঁড়িয়ে হাফিজ ওই খেলোয়াড়ের বুকে হাত দিয়ে ধাক্কা দিয়ে বলেন, ‘এই ব্যাটা, এমন ফাউল করলি কেন?’ এরপর রেফারি দলিল খান হাফিজকে দেখিয়ে দিলেন লাল কার্ড। ফুটবল মাঠে খুব একটা ফাউল করতেন না হাফিজ। ‘কিন্তু ক্যারিয়ারের শেষ দিকে ওভাবে লাল কার্ড দেখানোয় মেজাজটা বিগড়ে যায় আমার। এতটাই যে জার্সি খুলে ছুড়ে মারলাম রেফারির মুখে। কাজটি ঠিক হয়নি। ওই ঘটনার জন্য আমি দুঃখিত।’ -পেছনে তাকিয়ে বলেন হাফিজ।
তাঁর জীবনে তিনটি ক্যারিয়ার। সেনাবাহিনী, ফুটবল ও রাজনীতি। সেনাবাহিনীর ক্যারিয়ার নিয়ে নিজেকে সবচেয়ে বেশি গর্বিত ভাবেন। ’৭১ সালে মুক্তিযুদ্ধ করেছেন, এটি তাঁর জীবনে বড় এক অধ্যায়। নিজে মনে করেন, শুধু ফুটবল খেললে বাংলাদেশে সেরা ফুটবলার হিসেবে অনেক এগিয়ে থাকতেন। জীবনে আক্ষেপও আছে। দুঃখজনকভাবে সেনাবাহিনী থেকে অবসর নেওয়া। স্বাধীন দেশের জাতীয় দলে খেলতে না পারার হতাশাও অনেক। অনেক পাওয়ার ভিড়েও নিজেকে তাই দুর্ভাগাও ভাবেন।
‘একটা ওয়াইল্ড গ্রিজলি বিয়ার দেখার শখ, একটা ওয়াইল্ড কিং কোবরাও’

পাঠকের মন্তব্য

আরও সংবাদ

বাঙ্গরা খামারগ্রামে টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
খেলাধুলা

বাঙ্গরা খামারগ্রামে টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

কুমিল্লার বাঙ্গরা উপজেলার খামারগ্রাম সিদ্দিকী বাড়ি যুব সমাজের আয়োজনে মিনিবার টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ২৮ নভেম্বর শনিবার, বিকেল ৩টায় বাঙ্গরা পূর্ব ইউনিয়নের খামারগ্রাম রফিয়া রশিদ সিদ্দিকী …

‘ভারতীয় খেলোয়াড়দের বলবেন, যেন তারা মাঠে ঝগড়াঝাঁটি না করে’
খেলাধুলা

‘ভারতীয় খেলোয়াড়দের বলবেন, যেন তারা মাঠে ঝগড়াঝাঁটি না করে’

ক্রিকেট মাঠে ভারত-পাকিস্তান দ্বৈরথ মানেই উত্তেজনা। কখনো সেই উত্তেজনা ছড়িয়ে পড়ে মাঠের বাইরেও। দুই দেশের ক্রিকেটারদের মধ্যে সাম্প্রতিক সময়ে এমন কিছু ঘটনা ঘটেছে, যা নিয়ে উদ্বেগ আছে দুই দেশের সমর্থকদেরও। এবার এক পাকিস্তানি স…

রিয়াল হারলে সেটাই সবচেয়ে বড় খবর, গল্প বানানোর দরকার নেই: মরিনিও
খেলাধুলা

রিয়াল হারলে সেটাই সবচেয়ে বড় খবর, গল্প বানানোর দরকার নেই: মরিনিও

ফুটবলে হারলে সমালোচনা হবে, এটাই স্বাভাবিক। কিন্তু রিয়াল মাদ্রিদের মতো ক্লাব হারলে সেই সমালোচনার মাত্রা যে একটু বেশিই হয়, সেটি মনে করিয়ে দিলেন জোসে মরিনিও। আলাভেসের কাছে গতকাল রাতে ২-১ গোলে হারের পর সংবাদ সম্মেলনে এসে একদ…