28 Nov 2026 · স্বাধীন সংবাদমাধ্যম
দৈনিক দেশপটিকা - দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সত্য · সংবাদ · সমাজ দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সংবাদ সর্বশেষ আপডেট
আজকের সংবাদ
রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তদের আগুনসাপাহারে সরিষা চাষে কৃষি প্রণোদনা, সহায়তা পাচ্ছেন কৃষকরাসীমান্ত অপরাধ দমনে কঠোর অবস্থানে নওগাঁর ১৪ বিজিবিডিসেম্বর ঘিরে সতর্ক বিজিবি, হিলি সীমান্ত পরিদর্শনে সেক্টর কমান্ডারজোড্ডা পশ্চিম ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দুই সদস্যের তদন্ত কমিটি গঠনপাকিস্তানে জিন্নাহর সমাধিতে স্পিকারের শ্রদ্ধাশাহবাগে মোদি-হাসিনার ছবি ও ভারতীয় পতাকায় আগুনপ্রতিহিংসার কারণে জামায়াতের নিবন্ধন বাতিল হয়েছিল: শফিকুর রহমানদেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রীকালিহাতীতে অবৈধ বালু ব্যবসায় প্রশাসনের ‘জিরো টলারেন্স’: অভিযানে দিশেহারা সিন্ডিকেট, রদবদলের গুঞ্জনশিক্ষিত বেকারত্ব কমাতে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই: প্রধানমন্ত্রীছারছীনা দরবার শরিফের ১৩৬তম বার্ষিক ইছালে ছওয়াব মাহফিল শুরু রবিবাররংপুরে ২০০ শয্যায় চালু হচ্ছে আধুনিক শিশু হাসপাতালআর্থিক খাতের সংকটের পেছনে আ. লীগের দুর্নীতি ও অর্থপাচার: রাষ্ট্রপতিগোপালগঞ্জে বিকাশে অস্বাভাবিক লেনদেন, সতর্ক সরকারসোনার ভরি ২ লাখ ১ হাজার টাকা ছাড়ালআশুলিয়ায় পৃথক স্থানে দাঁড়িয়ে থাকা দুই বাসে আগুন, নাশকতার আশঙ্কাপিএসসি সংস্কার পরিবর্তনের অভিযোগ, আন্দোলনে নামছে শিবিরবিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো সরকারের ঐতিহাসিক উদ্যোগ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি তারেক রহমানকেন চেষ্টা করেও শহরটি জয় করতে পারেননি গ্রেট আলেকজান্ডারচাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের বগিতে দুর্বৃত্তদের আগুনশেখ হাসিনা ও তাঁর দলের কবর হোক জনগণের মনে: জাহেদ উর রহমানতিতুমীর কলেজের ছাত্রী হোস্টেলের গেটে ককটেল বিস্ফোরণ২০২৭ সাল থেকে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালুর ঘোষণাফুটবল খেলতে গিয়ে চোট, অস্ত্রোপচারের পর ক্রাচে ভর দিয়ে হাঁটছেন জোহরান মামদানিমুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের দিন নদীতে ঝাঁপ, দুই দিন পর ভেসে উঠল লাশচলছে কার্টুন পিপল কমিকস ফেস্ট, আজ শেষ দিনচারটি পাঞ্জাবির অর্ডারে শুরু, এখন ৩৫০ নারীর জীবিকার ভরসা জামালপুরের হেনাপুকুরে ভাসছিল শিশু রাইসার নিথর দেহ, তাকে তুলতে গিয়ে পাওয়া গেল ফারিহার লাশশিশুযত্ন শুধু মায়ের দায়িত্ব নয়দেশে-বিদেশে যেখানে যাই কাস্টমস ও এনবিআর নিয়ে কথা শুনতে হয়: অর্থমন্ত্রীগাজার প্রতি সংহতি কেন গণহত্যা থামাতে ব্যর্থ হলোবিপিও ও আইটিইএস খাতে ১০ শতাংশ নগদ প্রণোদনার প্রস্তাব বাক্কোরশেয়ার করা এআই-চ্যাট ও মেমোরি, আপনার কথোপকথন কতটা নিরাপদএবার ছলেবলে লোকসভার আসন বৃদ্ধিতে বিজেপি মরিয়াপঞ্চায়েতের ফুলেরায় হঠাৎ কেভিন পিটারসেন, মাথায় গামছাসব শিশু ঠিক মানের হামের টিকা পাচ্ছে না অনেকে একেবারেই নাকুমিল্লায় দিনভর উত্তেজনা, মাহফিল করতে না পেরে ফিরে যান তাহেরীমৃত্যুর তিন বছর পর কেন কবর থেকে তোলা হয় নায়িকা অন্তরার দেহাবশেষসিলেটে বিএনপির সংসদ সদস্যের বাড়িতে পেট্রলবোমা হামলা‘মোরগ পোলাও খাইয়ে’ ধানমন্ডিতে সোনার দোকানে চুরিসিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে ধরতে গেলে লাঠি হাতে গ্রামবাসীর বাধা, ফিরে গেল পুলিশসহজে মনে রাখার ৪টি মানসিক কৌশলআইনশৃঙ্খলা ভালো হলে দেশ এত দিনে ইউরোপ-আমেরিকা হওয়ার কথা: জামায়াত আমিরনীতি সুদহার আরও কমানোর ইঙ্গিত গভর্নরের, কমালে কী হয়রোমিও স্পাই: প্রেমিক সেজে নারী কর্মকর্তাদের প্রেমের ফাঁদে ফেলতেন সুদর্শন তরুণেরারেড হট বোল্ড লুকে তাক লাগালেন বেবো, অল ব্ল্যাকে 'ড্যাডি কুল' শাহরুখকারাগারেই মাধ্যমিক থেকে স্নাতক, তাঁর জীবন নিয়ে লেখা হয়েছে উপন্যাসবছরের শেষ ম্যাচটা খেললেন মেসি, কেমন গেল তাঁর ২০২৬প্রতিবন্ধী সন্তানের লাশ দেখতে কারাফটকে মাবুমরা আর বুমরা নেই, জয়সোয়ালের শূন্যের রেকর্ড, ধুঁকছে ভারতযাত্রীবেশে বাসে উঠে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরাগঙ্গার পানিবণ্টন চুক্তি: মেয়াদ ফুরাচ্ছে, দরকার বিচক্ষণ কূটনীতিভিকারুননিসায় প্রথম শ্রেণিতে ভর্তি, আসন ১৫৪৫রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে ‘পেট্রলবোমা’ নিক্ষেপ, ফাঁকা গুলির অভিযোগসেন্ট মার্টিনে ‘চিংড়ি খাওয়ার পর’ শ্বাসকষ্ট, প্রাণ গেল পর্যটকেরনায়িকা ববিতার কয় সন্তান? কী করেন, কোথায় থাকেনবিশ্বকাপ জেতার ক্ষমতা আর নেই ব্রাজিলের, বলছেন রোনালদোকারাগারে যুব মহিলা লীগ নেত্রী, প্রতিবন্ধী সন্তানের মৃত্যু, লাশ দেখাতে নেওয়া হচ্ছে কাশিমপুরেঋণ করে কিনেছিলেন ক্যামেরা, এবার জিতলেন অর্থমূল্যে বিশ্বের সবচেয়ে দামি আলোকচিত্র পুরস্কারকালশীতে যাত্রীবেশে বাসে উঠে কেরোসিন ঢেলে আগুনএকঝলক (২৮ নভেম্বর ২০২৬)ঐতিহ্যের গারো বয়নশিল্প: মুনমুনের হাত ধরে গান.না দক.কার পুনর্জাগরণ!ইলন মাস্ক কেন মহাকাশে ১০ লাখ স্যাটেলাইট ডেটা সেন্টার বসাতে চানসোনার দাম আবার ভরিতে ২ লাখ টাকা ছাড়ালচুয়েটে মধ্যরাতে শিক্ষার্থীদের দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, আহত ৫প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বড় নিয়োগ, পদ ৭৪৬গাজীপুরে সাবেক কাউন্সিলরকে গ্রেপ্তারের এক দিন পর বাড়িতে লুটপাট–আগুনএক ধাক্কায় সব প্রমাণ! ডমিনোর উপমা১০৬ স্থলসীমান্ত রুট ঝুঁকিপূর্ণ, মাদক আসছে নদী-সমুদ্রপথেওযদি আমি একটি গোলাপ হতামসেনাসদস্য পরিচয়ে পাত্রী দেখতে গিয়ে যুবক আটকজলদস্যুরাজের হাতে মোগল জাহাজের পরিণতিরাজধানীজুড়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫৫০, বিদেশি পিস্তল উদ্ধারএআইনির্ভর টিভি চ্যানেল আনছে গুগল, অনুষ্ঠানের প্রধান চরিত্রে দেখা যাবে নিজেকে‘একটা চাদর হবে’ থেকে চাদরে মোড়ানো শেষযাত্রাচট্টগ্রামে মেট্রোরেলের প্রাথমিক রুট নির্ধারণ, উড়াল নাকি পাতালে পথেমহাকাশ থেকে দেখা যায় ‘কুইবেকের চোখ’দক্ষিণ আফ্রিকা–বাংলাদেশ: টেস্ট ইতিহাসেই কি সবচেয়ে একতরফা লড়াইআগুনের কোনো দল নেইমাদারীপুরে থানার সামনে আওয়ামী লীগ-বিএনপির দফায় দফায় সংঘর্ষ, ককটেল বিস্ফোরণদাবা, বই আর নব্বই দশকের মন নিয়ে বার্সায় ‘আরেক রাফিনিয়া’ইলিশের পদ্মায় জাল ফেললে উঠছে সাকার মাছ, দেশি জাতের জন্য কতটা বিপদসোনার দামের ভেলকি ও বিগ জিমের ‘মুরগি বিভ্রম’বলিউড নায়িকাদের পারিশ্রমিকের নতুন হিসাব, শীর্ষ ৫ কে কত নেনআটক বাংলাদেশিদের দিকে নজর দিনএক দিনে ৭২৬ হামলায় ১২১ হুতি যোদ্ধা হতাহত হওয়ার দাবি ইয়েমেনের সরকারি বাহিনীরমেসিও ইন্টার মায়ামির বিদায় ঠেকাতে পারলেন নাবড় ধরনের পরিবর্তন দরকারবিআরটিএর অধীন তিন মাসের ইন্টার্নশিপ, মাসিক ভাতা ১০ হাজারঘরে আটকে পড়া প্রজাপতিকে আহত না করে বের করব কীভাবেযে মাছ বেঁচে থাকতে পারে ১৩০ বছর৩৯-এ এসেও নানা লুকে আবেদন ছড়াচ্ছেন এষা গুপ্তাবছরে সাত থেকে আট কোটি টাকার মাছের কারবার হয় এই বিলে, যেতে পারেন তাজা মাছ কিনতেজাতীয় বিশ্ববিদ্যালয়ে ৪০ লাখ শিক্ষার্থী, পিছিয়ে শিক্ষার মানে, জোর দিতে চায় কর্মমুখী শিক্ষায়বরিশালে শিক্ষার্থী ও নারীদের দারুণ উদ্যোগসকালেই পড়ুন আলোচিত ৫ খবর৫০ ওভার খেলার সংগ্রাম, ওপেনিংয়ে ‘এক্সপেরিমেন্ট’—দক্ষিণ আফ্রিকায় কী অপেক্ষা করছে বাংলাদেশেরজাহাঙ্গীরনগরে অতিথি পাখির মেলাময়মনসিংহে ছয় গ্রামে মাঠের পর মাঠ লেবুর বাগান, প্রতিদিন বিক্রি অন্তত ২৫ লাখ টাকাবিজয়ের বইমেলায় মুক্তিযুদ্ধের স্মৃতিলয়্যালিটি ফ্যাক্টচাষী নজরুলের ‘সুভা’ কি শুধু এক বোবা মেয়ের গল্প, নাকি আরও কিছুব্যাংকের চাকরি ছেড়ে কারুপণ্যের ব্যবসা, এখন মাসে বিক্রি ১৫ লাখ টাকাবাবাকে বলেছিলেন, ‘আমি ভালো আছি, দোয়া করিও’, দুদিন পর এল ছেলের মৃত্যুর খবরহরমুজে মাইনের আঘাতে তেলবাহী দুটি ট্যাংকারে বিস্ফোরণ ও আগুন: আইআরজিসিসম্রাট আওরঙ্গজেবের জাহাজে চরম নৃশংসতা চালান এক জলদস্যু, তাঁর পরিণতি আজও রহস্যঘেরাসেই গারনাচো এখন ১২ জনের বদলি দলেও জায়গা পান নাইলিয়াড ও ওডিসি: যুদ্ধ, বীরত্ব ও ঘরে ফেরার মহাকাব্যশয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৮ আমলঅতিরিক্ত আত্মবিশ্বাসে ভুল সিদ্ধান্ত নিতে পারেন কোন রাশির জাতকএকটি ফুটবলের ব্যবচ্ছেদলাল শাপলার সৌন্দর্যে ডিবির হাওর৮৭ হাজার কোটি টাকার মালিক! অভিনেতা থেকে প্রযুক্তি–দুনিয়ার ধনকুবেরবৈদ্যুতিক গাড়ির চাকার যত্নে যে ৭টি বিষয় খেয়াল রাখতে হবেজমকালো পার্টি সাজে অনুপ্রেরণা হতে পারে স্পর্শিয়ার ইন্দো-ওয়েস্টার্ন লুকআমেরিকা যেভাবে রাশিয়ার সঙ্গে সমঝোতার কথা ভাবছেমেসির ভোট পেয়েছিলেন রিয়াল মাদ্রিদের এক খেলোয়াড়, রোনালদোর ভোট পেয়েছিলেন বার্সেলোনার একজনমার্কিন শুল্ক আরোপ হলে চাপে পড়তে পারে দেশের তিন খাতআজ টিভিতে যা দেখবেন (২৮ নভেম্বর ২০২৬)এআই যখন এআইয়ের চাকরি খায়!হুট করেই আলোচনায়, কে এই পূর্ণিমাশীতে বাড়ে কোষ্ঠকাঠিন্য: লাইফস্টাইলের পরিবর্তনে এড়ানো যায় এই সমস্যাসেপটিক ট্যাংকে কী গ্যাস থাকে, এই গ্যাস থেকে কীভাবে নিরাপদ রাখা যায়খরার মধ্যেও টিকে থাকবে চা গাছ, সম্ভাবনা দেখাচ্ছে বাকৃবি ও বিটিআরআইয়ের গবেষণা
প্রচ্ছদ › অপরাধ ও আইন
অপরাধ ও আইন

মালয়েশিয়া থেকে ঢাকার ‘অপরাধ নিয়ন্ত্রণ করতেন’ সুইডেন আসলাম

মালয়েশিয়া থেকে ঢাকার ‘অপরাধ 
নিয়ন্ত্রণ করতেন’ সুইডেন আসলাম
সাড়ে ২৭ বছর কারাগারে কাটিয়ে ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর মুক্তি পেয়েছিলেন পুলিশের তালিকার শীর্ষ সন্ত্রাসী শেখ মোহাম্মদ আসলাম ওরফে ‘সুইডেন আসলাম’। বছর দুয়েকের মতো কারাগারের বাইরে থেকে আবার গ্রেপ্তার হলেন তিনি। পুলিশ বলছে, রাজধ…

সাড়ে ২৭ বছর কারাগারে কাটিয়ে ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর মুক্তি পেয়েছিলেন পুলিশের তালিকার শীর্ষ সন্ত্রাসী শেখ মোহাম্মদ আসলাম ওরফে ‘সুইডেন আসলাম’। বছর দুয়েকের মতো কারাগারের বাইরে থেকে আবার গ্রেপ্তার হলেন তিনি।
পুলিশ বলছে, রাজধানীর কারওয়ান বাজার, তেজগাঁও ও ফার্মগেট এলাকায় চাঁদাবাজি, বিপণিবিতান দখলসহ বিভিন্ন অপরাধে নতুন করে জড়িয়ে পড়ার অভিযোগ রয়েছে আসলামের বিরুদ্ধে। তাঁকে খুঁজছিল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
আসলামকে গত রোববার রাতে ঢাকার হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে, তিনি থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড হয়ে মালয়েশিয়া যাচ্ছিলেন।
২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর অস্থির পরিস্থিতিতে সাত আলোচিত সন্ত্রাসী জামিনে মুক্ত হন। তাঁদের একজন আসলাম। ডিবির একটি সূত্র বলছে, জামিনে মুক্তির পর একটা পর্যায়ে তিনি বিদেশে চলে যান। সেখান থেকে কারওয়ান বাজার, তেজগাঁও ও ফার্মগেট এলাকার অপরাধজগৎ নিয়ন্ত্রণ করতেন। ঢাকায় মাঝেমধ্যে আসতেন।
সর্বশেষ ৪ নভেম্বর মালয়েশিয়া থেকে ঢাকায় আসেন আসলাম। তাঁর দেশে ফেরার খবর পেয়ে গোয়েন্দারা ইমিগ্রেশন পুলিশকে অবহিত করেন। একটি পুরোনো মামলার নথিসহ তাঁকে গ্রেপ্তারের অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়। ওই চিঠির ভিত্তিতে গত রোববার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ডিবির তেজগাঁও বিভাগের উপকমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, কারওয়ান বাজার, তেজগাঁও ও ফার্মগেটকেন্দ্রিক বিভিন্ন অপরাধে নতুন করে সুইডেন আসলামের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।
টিটন হত্যা মামলায় তাঁকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকার নিউমার্কেটের পশ্চিম পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনের বটতলায় গত ২৮ এপ্রিল রাত পৌনে আটটার দিকে টিটনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি পুলিশের তালিকার আরেক শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের শ্যালক। এ ঘটনায় টিটনের ভাই সাঈদ আক্তার রিপন নিউমার্কেট থানায় মামলা করেন।
মামলায় আসামিদের তালিকায় সন্দেহভাজন হিসেবে কয়েকজনের নাম উল্লেখ করা হয়। তাঁরা হলেন শীর্ষ সন্ত্রাসী ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলাল, বাদল ওরফে কিলার বাদল, শাহজাহান ও রনি ওরফে ড্যাগারি রনি। এখন এ মামলায় সুইডেন আসলামকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
পাঁচ মাসে চারবার বিদেশ যাতায়াত
ইমিগ্রেশন পুলিশ ও পাসপোর্টের তথ্য বিশ্লেষণ করে তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, জামিনে মুক্তির পর গত ৬ এপ্রিল প্রথম ঢাকা থেকে থাইল্যান্ড হয়ে মালয়েশিয়া যান আসলাম। এরপর আগস্ট ও নভেম্বরে আরও তিনবার মালয়েশিয়া থেকে ঢাকায় আসা-যাওয়া করেন। ডিবির একটি সূত্র বলছে, আসলাম থাকতেন মূলত মালয়েশিয়ায়। তবে থাইল্যান্ড ও সিঙ্গাপুরে যাতায়াত ছিল তাঁর।
পুলিশের একটি সূত্র জানায়, গত আগস্টে একবার দেশে এসেছিলেন আসলাম। খবর পেয়ে ডিবির একটি দল তেজগাঁও এলাকায় অভিযান চালায়। তবে গোয়েন্দাদের চোখের সামনেই পালিয়ে যান তিনি।
তদন্তসংশ্লিষ্ট একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, তাঁর কাছে আসলামের পুরোনো একটি ছবি ছিল। এখনকার চেহারার সঙ্গে সেই ছবির মিল নেই। অভিযানের সময় পাশ দিয়ে হেঁটে চলে যান আসলাম। তিনি তাঁকে দেখেছিলেন, নাম জিজ্ঞেস করেছিলেন। তবে বুঝতে পারেননি। তিনি বলেন, ওই সময় নাম জানতে চাইলে আসলাম নিজের নাম বলেছিলেন আলী আকবর। গ্রেপ্তারের পর দেখা গেছে, আলী আকবর পরিচয় দেওয়া ব্যক্তিই আসলাম।
সুইডেন আসলাম২০২৪ সালে জামিনে মুক্ত হয়ে ফার্মগেটের আনন্দ সিনেমা হলের পেছনে ক্যাপিটাল বড় বাজার নামের তিনতলা একটি বিপণিবিতানের সভাপতি হন আসলাম। জানা গেছে, বিপণিবিতানটি এখন তাঁর নিয়ন্ত্রণে। ব্যবসায়ীদের অভিযোগ, তাঁকে চাঁদা দিয়ে সেখানে ব্যবসা করতে হয়।
তদন্তসংশ্লিষ্ট সূত্র বলছে, কারওয়ান বাজারে চাঁদাবাজি ও দখলের ঘটনায়ও নতুন করে আসলামের নাম এসেছে। তাঁর লোকজন এ এলাকায় বিভিন্ন অপরাধে জড়াচ্ছেন বলে অভিযোগ রয়েছে। গত ৭ জানুয়ারি রাত আটটার পর পশ্চিম তেজতুরী পাড়ায় হোটেল সুপার স্টারের পাশের গলিতে স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান ওরফে মুছাব্বিরকে (৪৪) গুলি করে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডে দিলীপ ওরফে বিনাশ নামের এক ‘সন্ত্রাসীর’ জড়িত থাকার তথ্য পেয়েছেন তদন্তকারীরা। তিনি আসলামের ঘনিষ্ঠ।
গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসলাম স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বির হত্যায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন। সূত্র বলছে, পুলিশের কাছে তিনি বিনাশ নামের কাউকে চেনেন না বলে দাবি করেন। তিনি কারওয়ান বাজার, তেজগাঁও ও ফার্মগেট এলাকার অপরাধ নিয়ন্ত্রণের অভিযোগও অস্বীকার করেন। তিনি দাবি করেন, স্থানীয় অনেকে বিপদে পড়ে তাঁর কাছে গেলে তিনি সমাধানের চেষ্টা করেন।
আশির দশক থেকে অপরাধজগতে
সুইডেন আসলামের পৈতৃক বাড়ি ঢাকার নবাবগঞ্জে। তাঁর বাবা শেখ জিন্নাত আলী ও চাচারা স্বাধীনতার পর ঢাকার ইন্দিরা রোডে বসবাস শুরু করেন। তাঁর বাবা ফার্মগেটে রড-সিমেন্টের ব্যবসা করতেন। আসলামের পড়াশোনা তেজগাঁও পলিটেকনিক স্কুলে। এর বর্তমান নাম তেজগাঁও সরকারি উচ্চবিদ্যালয়।
পুলিশ ও স্থানীয় সূত্রের জানা গেছে, আসলাম ছোটবেলায় ফুটবল ভালো খেলতেন। স্কুলের হয়ে আন্তজেলা প্রতিযোগিতায়ও খেলেছেন। এসএসসি পাসের পর ভর্তি হন তেজগাঁও এলাকার একটি কলেজে। তখন থেকেই অপরাধে জড়িয়ে পড়েন।
গ্রেপ্তারের পর দেশের অন্যতম শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম২০১৫ সালের ২৩ অক্টোবর প্রথম আলোতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ১৯৮৬ সালে ফার্মগেটের পূর্ব রাজাবাজারে স্কুলের সামনে মায়ের হাত ধরে থাকা কিশোর শাকিলকে গুলি করার অভিযোগ ওঠে আসলামের বিরুদ্ধে। এরপর একের পর এক খুনের ঘটনায় তাঁর জড়িয়ে পড়ার অভিযোগ আসে।
আশি ও নব্বইয়ের দশকে রাজধানীর বিভিন্ন এলাকায় একেকজনের নিয়ন্ত্রণে অপরাধজগৎ গড়ে ওঠে। ২০০১ সালের ২৭ ডিসেম্বর তৎকালীন চারদলীয় জোট সরকারের আমলে পুলিশ ২৩ জন শীর্ষ সন্ত্রাসীর নাম প্রকাশ করে। ওই তালিকায় কালা জাহাঙ্গীর, সুব্রত বাইন, পিচ্চি হান্নান, হারিস আহমেদসহ বিভিন্ন এলাকার সন্ত্রাসীদের নাম ছিল। আসলামের নাম ওই তালিকায় ছিল না। তবে ২০১০ সালে পুলিশের করা ৪২ জন শীর্ষ সন্ত্রাসীর তালিকায় তাঁর নাম ওঠে।
আরেক নাম বলে পুলিশকে ফাঁকি দেন সুইডেন আসলাম, পরে তাঁকে ধরতে পাতা হয় ফাঁদআসলামের প্রথম স্ত্রী ইতির বাড়ি ছিল সুইডেনে। একপর্যায়ে আসলামও সেখানে যান। কয়েক বছর পর দেশে ফিরে আসেন। এরপর রাজাবাজারের শেখ আসলাম পরিচিত হয়ে ওঠেন সুইডেন আসলাম নামে। পুলিশের তালিকা ও মামলার নথিতেও এই নাম ব্যবহৃত হয়েছে।
ইতির সঙ্গে তাঁর সংসার টেকেনি। বিচ্ছেদের পর ইতি দেশে ফিরে আবদুল্লাহ আল হাসান ওরফে মামুন নামের এক ব্যক্তিকে বিয়ে করেন। ১৯৯৫ সালে পুরান ঢাকায় মামুনসহ তিনজন খুন হন। ওই মামলার অভিযোগপত্রে আসলামের নাম ছিল। সে সময় সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়, ইতির সঙ্গে মামুনের প্রেম ও বিয়ে মেনে নিতে না পেরে তাঁকে খুন করেন আসলাম। পরে নিজের চাচাতো বোন সিমিকে বিয়ে করেন তিনি।
আসলামের বিরুদ্ধে মোট কতটি মামলা হয়েছিল, তা সুনির্দিষ্টভাবে জানা যায়নি। ২০২৪ সালের সেপ্টেম্বরে তাঁর মুক্তির সময় বাসসের খবরে ৯টি হত্যা মামলাসহ ২২টি মামলার কথা বলা হয়। এর আগে ২০১৫ সালে প্রথম আলোর প্রতিবেদনে ঢাকা মহানগর পুলিশের একটি চিঠির বরাত দিয়ে বলা হয়েছিল, ১২টি মামলার মধ্যে ১১টিতে খালাস পেয়েছেন আসলাম। একটি মামলা বিচারাধীন ছিল।
টিটন হত্যা মামলায় ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম ৫ দিনের রিমান্ডেসেই মামলাটি ছিল তেজগাঁওয়ের যুবলীগ নেতা গালিব হত্যা। ১৯৯৭ সালের ২৩ মার্চ গালিব খুন হন। এ ঘটনায় আসলামসহ ২০ জনের বিরুদ্ধে মামলা হয়। ১৯৯৮ সালের ৮ এপ্রিল অভিযোগপত্র দেয় পুলিশ। এই মামলাতেই তাঁর জামিন হয়নি।
দীর্ঘদিন গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে ছিলেন আসলাম। বন্দী অবস্থায় অপরাধজগৎ নিয়ন্ত্রণের অভিযোগও ছিল তাঁর বিরুদ্ধে। ২০১৪ সালের মার্চে কারা অধিদপ্তরের একটি দল অভিযান চালিয়ে তাঁর কাছ থেকে দুটি মুঠোফোন উদ্ধার করে। সংশ্লিষ্ট সূত্র বলছে, একটি গোয়েন্দা সংস্থা ওই ফোনে আড়ি পেতে গুরুত্বপূর্ণ তথ্য পায়। পরে কলের তালিকাসহ গোপন প্রতিবেদন ঢাকা মহানগর পুলিশকে পাঠানো হয়। তাতে পূর্ব রাজাবাজারের কয়েকজন সন্ত্রাসী তাঁর হয়ে কাজ করতেন বলে উল্লেখ করা হয়।
শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম বিমানবন্দরে গ্রেপ্তারগালিব হত্যা মামলায় দীর্ঘদিন সাক্ষ্য গ্রহণেও অগ্রগতি হয়নি। ২০০৩ সালের ১৫ অক্টোবর গালিবের স্ত্রী শম্পা এবং ২০০৬ সালের ২৪ সেপ্টেম্বর চুন্নু মিয়া সাক্ষ্য দেন। এরপর টানা ৯ বছর রাষ্ট্রপক্ষ আর কোনো সাক্ষী হাজির করতে পারেনি। ২০২৪ সালে আসলাম জামিনে মুক্ত হওয়ার সময় ২৪ জন সাক্ষীর মধ্যে ১৪ জনের সাক্ষ্য নেওয়া হয়েছিল।
ওই বছরের ৩ সেপ্টেম্বর জামিনের কাগজ কাশিমপুর কারাগারে পৌঁছায়। যাচাই শেষে রাত নয়টার দিকে তাঁকে মুক্তি দেওয়া হয়। তখন তাঁর বয়স ছিল ৬২ বছর। এখন পা রেখেছেন ৬৫–তে।
২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর অস্থির পরিস্থিতির মধ্যে যে সাত আলোচিত সন্ত্রাসী জামিনে মুক্ত হন, তাঁদের মধ্যে মোহাম্মদপুর এলাকার ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলাল, হাজারীবাগের সানজিদুল ইসলাম ওরফে ইমন, মিরপুরের আব্বাস আলী ওরফে ‘কিলার আব্বাস’ও রয়েছেন। তাঁরা ধরা পড়েননি। অপরাধে আবার জড়ানোর অভিযোগ তাঁদের বিরুদ্ধেও রয়েছে।
স্কুলের ভালো ফুটবলার থেকে আসলাম যেভাবে হয়ে ওঠেন শীর্ষ সন্ত্রাসী ‘সুইডেন আসলাম’

পাঠকের মন্তব্য

আরও সংবাদ

সীমান্ত অপরাধ দমনে কঠোর অবস্থানে নওগাঁর ১৪ বিজিবি
অপরাধ ও আইন

সীমান্ত অপরাধ দমনে কঠোর অবস্থানে নওগাঁর ১৪ বিজিবি

মোকছেদুল ইসলাম পত্নীতলা: নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার, অবৈধ পারাপার ও চোরাচালানসহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে কঠোর অবস্থান গ্রহণ করেছে। শুক্রবার…

শাহবাগে মোদি-হাসিনার ছবি ও ভারতীয় পতাকায় আগুন
শিক্ষা

শাহবাগে মোদি-হাসিনার ছবি ও ভারতীয় পতাকায় আগুন

ফাইল ফটো শুক্রবার (২৭ নভেম্বর) বাদ জুমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে জাতীয় বিপ্লবী পরিষদ ও বিপ্লবী ছাত্র পরিষদের শতাধিক নেতাকর্মী মিছিল বের করেন। মিছিলটি টিএসসি এলাকা ঘুরে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় তারা…

গাজার প্রতি সংহতি কেন গণহত্যা থামাতে ব্যর্থ হলো
অপরাধ ও আইন

গাজার প্রতি সংহতি কেন গণহত্যা থামাতে ব্যর্থ হলো

১২ নভেম্বর খান ইউনিসের নাসের হাসপাতালে হামলা চালায় ইসরায়েল। এতে নিহত ব্যক্তিদের মধ্যে ছিলেন চিকিৎসক, সার্জন, রোগী ও তাঁদের স্বজনেরা। সংবাদমাধ্যমের প্রতিবেদন এবং মানবাধিকার সংস্থা ও জাতিসংঘের সংস্থাগুলোর চেনা নিন্দা বিবৃত…