ঢাকা রেঞ্জে দুই মাসের জন্য ১২ পুলিশ কর্মকর্তা
ফাইল ফটো
রোববার (২২ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে এ বিষয়ে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন দুটিতে স্বাক্ষর করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
সংযুক্ত কর্মকর্তাদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার, অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি), সহকারী পুলিশ সুপার (এএসপি) ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন।
প্রথম প্রজ্ঞাপনে সংযুক্ত আট কর্মকর্তা হলেন—ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. রোকনুজ্জামান সরকার; পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার সাখের হোসেন সিদ্দিকী, মোহাম্মদ শাহ ইমরান ও মো. মেহেদী হাসান; চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. সোহেল রানা; পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার মো. মোকছেদুল মমিন এবং পুলিশ সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার মো. আবু সিয়াম ও মো. মাকসুদুল হাসান।
অন্য প্রজ্ঞাপনে সংযুক্ত চার কর্মকর্তা হলেন—পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার এস এম আল-বেরুনী, এবিএম মুজাহিদুল ইসলাম ও মো. আতিকুর রহমান এবং গাজীপুর মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার সালাউদ্দিন শাকিল।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা রেঞ্জের অধীন জেলাগুলোর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, তদারকি এবং প্রয়োজনীয় সমন্বয় কার্যক্রম জোরদারের লক্ষ্যে তাঁদের দুই মাসের জন্য সংযুক্ত করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

পাঠকের মন্তব্য