28 Nov 2026 · স্বাধীন সংবাদমাধ্যম
দৈনিক দেশপটিকা - দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সত্য · সংবাদ · সমাজ দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সংবাদ সর্বশেষ আপডেট
আজকের সংবাদ
রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তদের আগুনসাপাহারে সরিষা চাষে কৃষি প্রণোদনা, সহায়তা পাচ্ছেন কৃষকরাসীমান্ত অপরাধ দমনে কঠোর অবস্থানে নওগাঁর ১৪ বিজিবিডিসেম্বর ঘিরে সতর্ক বিজিবি, হিলি সীমান্ত পরিদর্শনে সেক্টর কমান্ডারজোড্ডা পশ্চিম ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দুই সদস্যের তদন্ত কমিটি গঠনপাকিস্তানে জিন্নাহর সমাধিতে স্পিকারের শ্রদ্ধাশাহবাগে মোদি-হাসিনার ছবি ও ভারতীয় পতাকায় আগুনপ্রতিহিংসার কারণে জামায়াতের নিবন্ধন বাতিল হয়েছিল: শফিকুর রহমানদেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রীকালিহাতীতে অবৈধ বালু ব্যবসায় প্রশাসনের ‘জিরো টলারেন্স’: অভিযানে দিশেহারা সিন্ডিকেট, রদবদলের গুঞ্জনশিক্ষিত বেকারত্ব কমাতে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই: প্রধানমন্ত্রীছারছীনা দরবার শরিফের ১৩৬তম বার্ষিক ইছালে ছওয়াব মাহফিল শুরু রবিবাররংপুরে ২০০ শয্যায় চালু হচ্ছে আধুনিক শিশু হাসপাতালআর্থিক খাতের সংকটের পেছনে আ. লীগের দুর্নীতি ও অর্থপাচার: রাষ্ট্রপতিগোপালগঞ্জে বিকাশে অস্বাভাবিক লেনদেন, সতর্ক সরকারসোনার ভরি ২ লাখ ১ হাজার টাকা ছাড়ালআশুলিয়ায় পৃথক স্থানে দাঁড়িয়ে থাকা দুই বাসে আগুন, নাশকতার আশঙ্কাপিএসসি সংস্কার পরিবর্তনের অভিযোগ, আন্দোলনে নামছে শিবিরবিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো সরকারের ঐতিহাসিক উদ্যোগ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি তারেক রহমানকেন চেষ্টা করেও শহরটি জয় করতে পারেননি গ্রেট আলেকজান্ডারচাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের বগিতে দুর্বৃত্তদের আগুনশেখ হাসিনা ও তাঁর দলের কবর হোক জনগণের মনে: জাহেদ উর রহমানতিতুমীর কলেজের ছাত্রী হোস্টেলের গেটে ককটেল বিস্ফোরণ২০২৭ সাল থেকে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালুর ঘোষণাফুটবল খেলতে গিয়ে চোট, অস্ত্রোপচারের পর ক্রাচে ভর দিয়ে হাঁটছেন জোহরান মামদানিমুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের দিন নদীতে ঝাঁপ, দুই দিন পর ভেসে উঠল লাশচলছে কার্টুন পিপল কমিকস ফেস্ট, আজ শেষ দিনচারটি পাঞ্জাবির অর্ডারে শুরু, এখন ৩৫০ নারীর জীবিকার ভরসা জামালপুরের হেনাপুকুরে ভাসছিল শিশু রাইসার নিথর দেহ, তাকে তুলতে গিয়ে পাওয়া গেল ফারিহার লাশশিশুযত্ন শুধু মায়ের দায়িত্ব নয়দেশে-বিদেশে যেখানে যাই কাস্টমস ও এনবিআর নিয়ে কথা শুনতে হয়: অর্থমন্ত্রীগাজার প্রতি সংহতি কেন গণহত্যা থামাতে ব্যর্থ হলোবিপিও ও আইটিইএস খাতে ১০ শতাংশ নগদ প্রণোদনার প্রস্তাব বাক্কোরশেয়ার করা এআই-চ্যাট ও মেমোরি, আপনার কথোপকথন কতটা নিরাপদএবার ছলেবলে লোকসভার আসন বৃদ্ধিতে বিজেপি মরিয়াপঞ্চায়েতের ফুলেরায় হঠাৎ কেভিন পিটারসেন, মাথায় গামছাসব শিশু ঠিক মানের হামের টিকা পাচ্ছে না অনেকে একেবারেই নাকুমিল্লায় দিনভর উত্তেজনা, মাহফিল করতে না পেরে ফিরে যান তাহেরীমৃত্যুর তিন বছর পর কেন কবর থেকে তোলা হয় নায়িকা অন্তরার দেহাবশেষসিলেটে বিএনপির সংসদ সদস্যের বাড়িতে পেট্রলবোমা হামলা‘মোরগ পোলাও খাইয়ে’ ধানমন্ডিতে সোনার দোকানে চুরিসিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে ধরতে গেলে লাঠি হাতে গ্রামবাসীর বাধা, ফিরে গেল পুলিশসহজে মনে রাখার ৪টি মানসিক কৌশলআইনশৃঙ্খলা ভালো হলে দেশ এত দিনে ইউরোপ-আমেরিকা হওয়ার কথা: জামায়াত আমিরনীতি সুদহার আরও কমানোর ইঙ্গিত গভর্নরের, কমালে কী হয়রোমিও স্পাই: প্রেমিক সেজে নারী কর্মকর্তাদের প্রেমের ফাঁদে ফেলতেন সুদর্শন তরুণেরারেড হট বোল্ড লুকে তাক লাগালেন বেবো, অল ব্ল্যাকে 'ড্যাডি কুল' শাহরুখকারাগারেই মাধ্যমিক থেকে স্নাতক, তাঁর জীবন নিয়ে লেখা হয়েছে উপন্যাসবছরের শেষ ম্যাচটা খেললেন মেসি, কেমন গেল তাঁর ২০২৬প্রতিবন্ধী সন্তানের লাশ দেখতে কারাফটকে মাবুমরা আর বুমরা নেই, জয়সোয়ালের শূন্যের রেকর্ড, ধুঁকছে ভারতযাত্রীবেশে বাসে উঠে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরাগঙ্গার পানিবণ্টন চুক্তি: মেয়াদ ফুরাচ্ছে, দরকার বিচক্ষণ কূটনীতিভিকারুননিসায় প্রথম শ্রেণিতে ভর্তি, আসন ১৫৪৫রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে ‘পেট্রলবোমা’ নিক্ষেপ, ফাঁকা গুলির অভিযোগসেন্ট মার্টিনে ‘চিংড়ি খাওয়ার পর’ শ্বাসকষ্ট, প্রাণ গেল পর্যটকেরনায়িকা ববিতার কয় সন্তান? কী করেন, কোথায় থাকেনবিশ্বকাপ জেতার ক্ষমতা আর নেই ব্রাজিলের, বলছেন রোনালদোকারাগারে যুব মহিলা লীগ নেত্রী, প্রতিবন্ধী সন্তানের মৃত্যু, লাশ দেখাতে নেওয়া হচ্ছে কাশিমপুরেঋণ করে কিনেছিলেন ক্যামেরা, এবার জিতলেন অর্থমূল্যে বিশ্বের সবচেয়ে দামি আলোকচিত্র পুরস্কারকালশীতে যাত্রীবেশে বাসে উঠে কেরোসিন ঢেলে আগুনএকঝলক (২৮ নভেম্বর ২০২৬)ঐতিহ্যের গারো বয়নশিল্প: মুনমুনের হাত ধরে গান.না দক.কার পুনর্জাগরণ!ইলন মাস্ক কেন মহাকাশে ১০ লাখ স্যাটেলাইট ডেটা সেন্টার বসাতে চানসোনার দাম আবার ভরিতে ২ লাখ টাকা ছাড়ালচুয়েটে মধ্যরাতে শিক্ষার্থীদের দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, আহত ৫প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বড় নিয়োগ, পদ ৭৪৬গাজীপুরে সাবেক কাউন্সিলরকে গ্রেপ্তারের এক দিন পর বাড়িতে লুটপাট–আগুনএক ধাক্কায় সব প্রমাণ! ডমিনোর উপমা১০৬ স্থলসীমান্ত রুট ঝুঁকিপূর্ণ, মাদক আসছে নদী-সমুদ্রপথেওযদি আমি একটি গোলাপ হতামসেনাসদস্য পরিচয়ে পাত্রী দেখতে গিয়ে যুবক আটকজলদস্যুরাজের হাতে মোগল জাহাজের পরিণতিরাজধানীজুড়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫৫০, বিদেশি পিস্তল উদ্ধারএআইনির্ভর টিভি চ্যানেল আনছে গুগল, অনুষ্ঠানের প্রধান চরিত্রে দেখা যাবে নিজেকে‘একটা চাদর হবে’ থেকে চাদরে মোড়ানো শেষযাত্রাচট্টগ্রামে মেট্রোরেলের প্রাথমিক রুট নির্ধারণ, উড়াল নাকি পাতালে পথেমহাকাশ থেকে দেখা যায় ‘কুইবেকের চোখ’দক্ষিণ আফ্রিকা–বাংলাদেশ: টেস্ট ইতিহাসেই কি সবচেয়ে একতরফা লড়াইআগুনের কোনো দল নেইমাদারীপুরে থানার সামনে আওয়ামী লীগ-বিএনপির দফায় দফায় সংঘর্ষ, ককটেল বিস্ফোরণদাবা, বই আর নব্বই দশকের মন নিয়ে বার্সায় ‘আরেক রাফিনিয়া’ইলিশের পদ্মায় জাল ফেললে উঠছে সাকার মাছ, দেশি জাতের জন্য কতটা বিপদসোনার দামের ভেলকি ও বিগ জিমের ‘মুরগি বিভ্রম’বলিউড নায়িকাদের পারিশ্রমিকের নতুন হিসাব, শীর্ষ ৫ কে কত নেনআটক বাংলাদেশিদের দিকে নজর দিনএক দিনে ৭২৬ হামলায় ১২১ হুতি যোদ্ধা হতাহত হওয়ার দাবি ইয়েমেনের সরকারি বাহিনীরমেসিও ইন্টার মায়ামির বিদায় ঠেকাতে পারলেন নাবড় ধরনের পরিবর্তন দরকারবিআরটিএর অধীন তিন মাসের ইন্টার্নশিপ, মাসিক ভাতা ১০ হাজারঘরে আটকে পড়া প্রজাপতিকে আহত না করে বের করব কীভাবেযে মাছ বেঁচে থাকতে পারে ১৩০ বছর৩৯-এ এসেও নানা লুকে আবেদন ছড়াচ্ছেন এষা গুপ্তাবছরে সাত থেকে আট কোটি টাকার মাছের কারবার হয় এই বিলে, যেতে পারেন তাজা মাছ কিনতেজাতীয় বিশ্ববিদ্যালয়ে ৪০ লাখ শিক্ষার্থী, পিছিয়ে শিক্ষার মানে, জোর দিতে চায় কর্মমুখী শিক্ষায়বরিশালে শিক্ষার্থী ও নারীদের দারুণ উদ্যোগসকালেই পড়ুন আলোচিত ৫ খবর৫০ ওভার খেলার সংগ্রাম, ওপেনিংয়ে ‘এক্সপেরিমেন্ট’—দক্ষিণ আফ্রিকায় কী অপেক্ষা করছে বাংলাদেশেরজাহাঙ্গীরনগরে অতিথি পাখির মেলাময়মনসিংহে ছয় গ্রামে মাঠের পর মাঠ লেবুর বাগান, প্রতিদিন বিক্রি অন্তত ২৫ লাখ টাকাবিজয়ের বইমেলায় মুক্তিযুদ্ধের স্মৃতিলয়্যালিটি ফ্যাক্টচাষী নজরুলের ‘সুভা’ কি শুধু এক বোবা মেয়ের গল্প, নাকি আরও কিছুব্যাংকের চাকরি ছেড়ে কারুপণ্যের ব্যবসা, এখন মাসে বিক্রি ১৫ লাখ টাকাবাবাকে বলেছিলেন, ‘আমি ভালো আছি, দোয়া করিও’, দুদিন পর এল ছেলের মৃত্যুর খবরহরমুজে মাইনের আঘাতে তেলবাহী দুটি ট্যাংকারে বিস্ফোরণ ও আগুন: আইআরজিসিসম্রাট আওরঙ্গজেবের জাহাজে চরম নৃশংসতা চালান এক জলদস্যু, তাঁর পরিণতি আজও রহস্যঘেরাসেই গারনাচো এখন ১২ জনের বদলি দলেও জায়গা পান নাইলিয়াড ও ওডিসি: যুদ্ধ, বীরত্ব ও ঘরে ফেরার মহাকাব্যশয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৮ আমলঅতিরিক্ত আত্মবিশ্বাসে ভুল সিদ্ধান্ত নিতে পারেন কোন রাশির জাতকএকটি ফুটবলের ব্যবচ্ছেদলাল শাপলার সৌন্দর্যে ডিবির হাওর৮৭ হাজার কোটি টাকার মালিক! অভিনেতা থেকে প্রযুক্তি–দুনিয়ার ধনকুবেরবৈদ্যুতিক গাড়ির চাকার যত্নে যে ৭টি বিষয় খেয়াল রাখতে হবেজমকালো পার্টি সাজে অনুপ্রেরণা হতে পারে স্পর্শিয়ার ইন্দো-ওয়েস্টার্ন লুকআমেরিকা যেভাবে রাশিয়ার সঙ্গে সমঝোতার কথা ভাবছেমেসির ভোট পেয়েছিলেন রিয়াল মাদ্রিদের এক খেলোয়াড়, রোনালদোর ভোট পেয়েছিলেন বার্সেলোনার একজনমার্কিন শুল্ক আরোপ হলে চাপে পড়তে পারে দেশের তিন খাতআজ টিভিতে যা দেখবেন (২৮ নভেম্বর ২০২৬)এআই যখন এআইয়ের চাকরি খায়!হুট করেই আলোচনায়, কে এই পূর্ণিমাশীতে বাড়ে কোষ্ঠকাঠিন্য: লাইফস্টাইলের পরিবর্তনে এড়ানো যায় এই সমস্যাসেপটিক ট্যাংকে কী গ্যাস থাকে, এই গ্যাস থেকে কীভাবে নিরাপদ রাখা যায়খরার মধ্যেও টিকে থাকবে চা গাছ, সম্ভাবনা দেখাচ্ছে বাকৃবি ও বিটিআরআইয়ের গবেষণা
প্রচ্ছদ › শিক্ষা
শিক্ষা

ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে ডাকসু নেতাদের মশাল মিছিল

ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে ডাকসু নেতাদের মশাল মিছিল
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ এবং জুলাই বিপ্লবী ও তাঁদের পরিবারের সদস্যদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছেন ডাকসুর নেতারা। তাঁরা কয়েক দি…

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ এবং জুলাই বিপ্লবী ও তাঁদের পরিবারের সদস্যদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছেন ডাকসুর নেতারা। তাঁরা কয়েক দিন ধরে দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য ও সহিংসতা নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
আজ রোববার সন্ধ্যায় ছয়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের সামনে নির্ভীক জুলাই চত্বর থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি সূর্যসেন হল, প্রশাসনিক ভবন ও উপাচার্যের বাসভবন–সংলগ্ন (ভিসি চত্বর) এলাকা হয়ে রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) ও ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ বলেন, আওয়ামী লীগের (বর্তমান কার্যক্রম নিষিদ্ধ) ঐতিহাসিক বৈশিষ্ট্য হচ্ছে খুন ও গণহত্যা। জুলাই গণ-অভ্যুত্থানের পরও থানা ও কারাগার লুট, মানুষের বাড়িতে অগ্নিসংযোগ এবং হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটছে। গত ১৫ বছরে শাপলা গণহত্যা, বিডিআর গণহত্যা ও জুলাই গণহত্যার বিচার হয়নি। এসব ঘটনার ধারাবাহিকতা এখনো দেখা যাচ্ছে।
বিএনপি সরকারের সমালোচনা করে এস এম ফরহাদ বলেন, ক্ষমতায় আসার পর সরকার জুলাই জাতীয় সনদ ও গণভোটের বিষয়গুলো উপেক্ষা করছে। সনদে যেসব সুপারিশ করা হয়েছে, সরকার তার বিপরীতমুখী পদক্ষেপ নিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
সাদিক কায়েমের বাড়িতে হামলার বিষয়ে এস এম ফরহাদ আরও বলেন, হামলার আশঙ্কার কথা জানিয়ে সাদিক কায়েম দুই দিন আগে স্থানীয় পুলিশ সুপার (এসপি) ও ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ফোন করেছিলেন। আওয়ামী লীগের লোকজন তাঁদের খুঁজছে এবং হত্যার চেষ্টা করতে পারে বলে তিনি পুলিশকে জানিয়েছিলেন। এরপরও বাড়ির নিরাপত্তায় পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন ফরহাদ।
আওয়ামী লীগের উদ্দেশে এস এম ফরহাদ বলেন, দলটি আর বাংলাদেশে ফিরতে পারবে না। দেশের তরুণ প্রজন্ম আওয়ামী লীগের বিরুদ্ধে আরও শক্তি নিয়ে দাঁড়াবে। একই সঙ্গে নড়াইল, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে হত্যাকাণ্ড, অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
সমাবেশে ডাকসুর সহসাধারণ সম্পাদক (এজিএস) মহিউদ্দিন খান বলেন, কয়েক দিন ধরে সারা দেশে যে সন্ত্রাস ও নৈরাজ্য চলছে, তা নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কার্যকরভাবে দায়িত্ব পালন করছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, সংবিধানের মাধ্যমে যে নিরাপত্তা নিশ্চিত করার কথা, সরকার তা করতে ব্যর্থ হচ্ছে।
গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বিএনপির সংসদ সদস্যদের বাড়িঘরে অগ্নিসংযোগ ও ভাঙচুরের কথা উল্লেখ করে ডাকসুর সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের বলেন, সংশ্লিষ্ট সংসদ সদস্যরা নিজ নিজ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত না করে ঢাকায় অবস্থান করছেন। তিনি বলেন, গোপালগঞ্জ বাংলাদেশের একটি জেলা। দেশের অন্য জেলাগুলোর মতো সেখানেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে। কোনো জেলাকে কারও কাছে ইজারা দেওয়া হয়নি। সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারলে দায়িত্ব ছেড়ে দেওয়ার আহ্বান জানান তিনি।
সমাবেশে আরও বক্তব্য দেন ডাকসু সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ ও ছাত্র পরিবহন সম্পাদক-আসিফ আবদুল্লাহ।

পাঠকের মন্তব্য

আরও সংবাদ

শাহবাগে মোদি-হাসিনার ছবি ও ভারতীয় পতাকায় আগুন
শিক্ষা

শাহবাগে মোদি-হাসিনার ছবি ও ভারতীয় পতাকায় আগুন

ফাইল ফটো শুক্রবার (২৭ নভেম্বর) বাদ জুমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে জাতীয় বিপ্লবী পরিষদ ও বিপ্লবী ছাত্র পরিষদের শতাধিক নেতাকর্মী মিছিল বের করেন। মিছিলটি টিএসসি এলাকা ঘুরে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় তারা…

শিক্ষিত বেকারত্ব কমাতে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই: প্রধানমন্ত্রী
শিক্ষা

শিক্ষিত বেকারত্ব কমাতে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই: প্রধানমন্ত্রী

ফাইল ফটো শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুর জাতীয় স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করলেই হবে না; এর পাশাপাশি ব্যব…

পিএসসি সংস্কার পরিবর্তনের অভিযোগ, আন্দোলনে নামছে শিবির
শিক্ষা

পিএসসি সংস্কার পরিবর্তনের অভিযোগ, আন্দোলনে নামছে শিবির

ফাইল ফটো শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর মিন্টো রোডে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে পাঁচটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ প্রতিনিধিদের সঙ্গে ‘বিয়ন্ড ক্যাম্পাস: লিডিং টুমরো’ শীর্ষক মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য দিতে…