ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী
ফাইল ফটো
রাজধানী ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করতে গঠিত কমিটির কাজের অগ্রগতি পর্যালোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আব্দুস সাত্তার, প্রেস সচিব সালেহ শিবলীসহ সরকারের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় ঢাকা শহরের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার জন্য গঠিত কমিটির কাজের অগ্রগতি, ইতোমধ্যে বাস্তবায়িত উদ্যোগ এবং চলমান কার্যক্রমের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করা, সড়ক ও জনপরিসর পরিচ্ছন্ন রাখা এবং নগরবাসীর জন্য স্বাস্থ্যকর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পায়। লক্ষ্য অর্জনে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়িয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।

পাঠকের মন্তব্য