28 Nov 2026 · স্বাধীন সংবাদমাধ্যম
দৈনিক দেশপটিকা - দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সত্য · সংবাদ · সমাজ দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সংবাদ সর্বশেষ আপডেট
আজকের সংবাদ
রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তদের আগুনসাপাহারে সরিষা চাষে কৃষি প্রণোদনা, সহায়তা পাচ্ছেন কৃষকরাসীমান্ত অপরাধ দমনে কঠোর অবস্থানে নওগাঁর ১৪ বিজিবিডিসেম্বর ঘিরে সতর্ক বিজিবি, হিলি সীমান্ত পরিদর্শনে সেক্টর কমান্ডারজোড্ডা পশ্চিম ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দুই সদস্যের তদন্ত কমিটি গঠনপাকিস্তানে জিন্নাহর সমাধিতে স্পিকারের শ্রদ্ধাশাহবাগে মোদি-হাসিনার ছবি ও ভারতীয় পতাকায় আগুনপ্রতিহিংসার কারণে জামায়াতের নিবন্ধন বাতিল হয়েছিল: শফিকুর রহমানদেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রীকালিহাতীতে অবৈধ বালু ব্যবসায় প্রশাসনের ‘জিরো টলারেন্স’: অভিযানে দিশেহারা সিন্ডিকেট, রদবদলের গুঞ্জনশিক্ষিত বেকারত্ব কমাতে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই: প্রধানমন্ত্রীছারছীনা দরবার শরিফের ১৩৬তম বার্ষিক ইছালে ছওয়াব মাহফিল শুরু রবিবাররংপুরে ২০০ শয্যায় চালু হচ্ছে আধুনিক শিশু হাসপাতালআর্থিক খাতের সংকটের পেছনে আ. লীগের দুর্নীতি ও অর্থপাচার: রাষ্ট্রপতিগোপালগঞ্জে বিকাশে অস্বাভাবিক লেনদেন, সতর্ক সরকারসোনার ভরি ২ লাখ ১ হাজার টাকা ছাড়ালআশুলিয়ায় পৃথক স্থানে দাঁড়িয়ে থাকা দুই বাসে আগুন, নাশকতার আশঙ্কাপিএসসি সংস্কার পরিবর্তনের অভিযোগ, আন্দোলনে নামছে শিবিরবিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো সরকারের ঐতিহাসিক উদ্যোগ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি তারেক রহমানকেন চেষ্টা করেও শহরটি জয় করতে পারেননি গ্রেট আলেকজান্ডারচাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের বগিতে দুর্বৃত্তদের আগুনশেখ হাসিনা ও তাঁর দলের কবর হোক জনগণের মনে: জাহেদ উর রহমানতিতুমীর কলেজের ছাত্রী হোস্টেলের গেটে ককটেল বিস্ফোরণ২০২৭ সাল থেকে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালুর ঘোষণাফুটবল খেলতে গিয়ে চোট, অস্ত্রোপচারের পর ক্রাচে ভর দিয়ে হাঁটছেন জোহরান মামদানিমুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের দিন নদীতে ঝাঁপ, দুই দিন পর ভেসে উঠল লাশচলছে কার্টুন পিপল কমিকস ফেস্ট, আজ শেষ দিনচারটি পাঞ্জাবির অর্ডারে শুরু, এখন ৩৫০ নারীর জীবিকার ভরসা জামালপুরের হেনাপুকুরে ভাসছিল শিশু রাইসার নিথর দেহ, তাকে তুলতে গিয়ে পাওয়া গেল ফারিহার লাশশিশুযত্ন শুধু মায়ের দায়িত্ব নয়দেশে-বিদেশে যেখানে যাই কাস্টমস ও এনবিআর নিয়ে কথা শুনতে হয়: অর্থমন্ত্রীগাজার প্রতি সংহতি কেন গণহত্যা থামাতে ব্যর্থ হলোবিপিও ও আইটিইএস খাতে ১০ শতাংশ নগদ প্রণোদনার প্রস্তাব বাক্কোরশেয়ার করা এআই-চ্যাট ও মেমোরি, আপনার কথোপকথন কতটা নিরাপদএবার ছলেবলে লোকসভার আসন বৃদ্ধিতে বিজেপি মরিয়াপঞ্চায়েতের ফুলেরায় হঠাৎ কেভিন পিটারসেন, মাথায় গামছাসব শিশু ঠিক মানের হামের টিকা পাচ্ছে না অনেকে একেবারেই নাকুমিল্লায় দিনভর উত্তেজনা, মাহফিল করতে না পেরে ফিরে যান তাহেরীমৃত্যুর তিন বছর পর কেন কবর থেকে তোলা হয় নায়িকা অন্তরার দেহাবশেষসিলেটে বিএনপির সংসদ সদস্যের বাড়িতে পেট্রলবোমা হামলা‘মোরগ পোলাও খাইয়ে’ ধানমন্ডিতে সোনার দোকানে চুরিসিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে ধরতে গেলে লাঠি হাতে গ্রামবাসীর বাধা, ফিরে গেল পুলিশসহজে মনে রাখার ৪টি মানসিক কৌশলআইনশৃঙ্খলা ভালো হলে দেশ এত দিনে ইউরোপ-আমেরিকা হওয়ার কথা: জামায়াত আমিরনীতি সুদহার আরও কমানোর ইঙ্গিত গভর্নরের, কমালে কী হয়রোমিও স্পাই: প্রেমিক সেজে নারী কর্মকর্তাদের প্রেমের ফাঁদে ফেলতেন সুদর্শন তরুণেরারেড হট বোল্ড লুকে তাক লাগালেন বেবো, অল ব্ল্যাকে 'ড্যাডি কুল' শাহরুখকারাগারেই মাধ্যমিক থেকে স্নাতক, তাঁর জীবন নিয়ে লেখা হয়েছে উপন্যাসবছরের শেষ ম্যাচটা খেললেন মেসি, কেমন গেল তাঁর ২০২৬প্রতিবন্ধী সন্তানের লাশ দেখতে কারাফটকে মাবুমরা আর বুমরা নেই, জয়সোয়ালের শূন্যের রেকর্ড, ধুঁকছে ভারতযাত্রীবেশে বাসে উঠে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরাগঙ্গার পানিবণ্টন চুক্তি: মেয়াদ ফুরাচ্ছে, দরকার বিচক্ষণ কূটনীতিভিকারুননিসায় প্রথম শ্রেণিতে ভর্তি, আসন ১৫৪৫রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে ‘পেট্রলবোমা’ নিক্ষেপ, ফাঁকা গুলির অভিযোগসেন্ট মার্টিনে ‘চিংড়ি খাওয়ার পর’ শ্বাসকষ্ট, প্রাণ গেল পর্যটকেরনায়িকা ববিতার কয় সন্তান? কী করেন, কোথায় থাকেনবিশ্বকাপ জেতার ক্ষমতা আর নেই ব্রাজিলের, বলছেন রোনালদোকারাগারে যুব মহিলা লীগ নেত্রী, প্রতিবন্ধী সন্তানের মৃত্যু, লাশ দেখাতে নেওয়া হচ্ছে কাশিমপুরেঋণ করে কিনেছিলেন ক্যামেরা, এবার জিতলেন অর্থমূল্যে বিশ্বের সবচেয়ে দামি আলোকচিত্র পুরস্কারকালশীতে যাত্রীবেশে বাসে উঠে কেরোসিন ঢেলে আগুনএকঝলক (২৮ নভেম্বর ২০২৬)ঐতিহ্যের গারো বয়নশিল্প: মুনমুনের হাত ধরে গান.না দক.কার পুনর্জাগরণ!ইলন মাস্ক কেন মহাকাশে ১০ লাখ স্যাটেলাইট ডেটা সেন্টার বসাতে চানসোনার দাম আবার ভরিতে ২ লাখ টাকা ছাড়ালচুয়েটে মধ্যরাতে শিক্ষার্থীদের দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, আহত ৫প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বড় নিয়োগ, পদ ৭৪৬গাজীপুরে সাবেক কাউন্সিলরকে গ্রেপ্তারের এক দিন পর বাড়িতে লুটপাট–আগুনএক ধাক্কায় সব প্রমাণ! ডমিনোর উপমা১০৬ স্থলসীমান্ত রুট ঝুঁকিপূর্ণ, মাদক আসছে নদী-সমুদ্রপথেওযদি আমি একটি গোলাপ হতামসেনাসদস্য পরিচয়ে পাত্রী দেখতে গিয়ে যুবক আটকজলদস্যুরাজের হাতে মোগল জাহাজের পরিণতিরাজধানীজুড়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫৫০, বিদেশি পিস্তল উদ্ধারএআইনির্ভর টিভি চ্যানেল আনছে গুগল, অনুষ্ঠানের প্রধান চরিত্রে দেখা যাবে নিজেকে‘একটা চাদর হবে’ থেকে চাদরে মোড়ানো শেষযাত্রাচট্টগ্রামে মেট্রোরেলের প্রাথমিক রুট নির্ধারণ, উড়াল নাকি পাতালে পথেমহাকাশ থেকে দেখা যায় ‘কুইবেকের চোখ’দক্ষিণ আফ্রিকা–বাংলাদেশ: টেস্ট ইতিহাসেই কি সবচেয়ে একতরফা লড়াইআগুনের কোনো দল নেইমাদারীপুরে থানার সামনে আওয়ামী লীগ-বিএনপির দফায় দফায় সংঘর্ষ, ককটেল বিস্ফোরণদাবা, বই আর নব্বই দশকের মন নিয়ে বার্সায় ‘আরেক রাফিনিয়া’ইলিশের পদ্মায় জাল ফেললে উঠছে সাকার মাছ, দেশি জাতের জন্য কতটা বিপদসোনার দামের ভেলকি ও বিগ জিমের ‘মুরগি বিভ্রম’বলিউড নায়িকাদের পারিশ্রমিকের নতুন হিসাব, শীর্ষ ৫ কে কত নেনআটক বাংলাদেশিদের দিকে নজর দিনএক দিনে ৭২৬ হামলায় ১২১ হুতি যোদ্ধা হতাহত হওয়ার দাবি ইয়েমেনের সরকারি বাহিনীরমেসিও ইন্টার মায়ামির বিদায় ঠেকাতে পারলেন নাবড় ধরনের পরিবর্তন দরকারবিআরটিএর অধীন তিন মাসের ইন্টার্নশিপ, মাসিক ভাতা ১০ হাজারঘরে আটকে পড়া প্রজাপতিকে আহত না করে বের করব কীভাবেযে মাছ বেঁচে থাকতে পারে ১৩০ বছর৩৯-এ এসেও নানা লুকে আবেদন ছড়াচ্ছেন এষা গুপ্তাবছরে সাত থেকে আট কোটি টাকার মাছের কারবার হয় এই বিলে, যেতে পারেন তাজা মাছ কিনতেজাতীয় বিশ্ববিদ্যালয়ে ৪০ লাখ শিক্ষার্থী, পিছিয়ে শিক্ষার মানে, জোর দিতে চায় কর্মমুখী শিক্ষায়বরিশালে শিক্ষার্থী ও নারীদের দারুণ উদ্যোগসকালেই পড়ুন আলোচিত ৫ খবর৫০ ওভার খেলার সংগ্রাম, ওপেনিংয়ে ‘এক্সপেরিমেন্ট’—দক্ষিণ আফ্রিকায় কী অপেক্ষা করছে বাংলাদেশেরজাহাঙ্গীরনগরে অতিথি পাখির মেলাময়মনসিংহে ছয় গ্রামে মাঠের পর মাঠ লেবুর বাগান, প্রতিদিন বিক্রি অন্তত ২৫ লাখ টাকাবিজয়ের বইমেলায় মুক্তিযুদ্ধের স্মৃতিলয়্যালিটি ফ্যাক্টচাষী নজরুলের ‘সুভা’ কি শুধু এক বোবা মেয়ের গল্প, নাকি আরও কিছুব্যাংকের চাকরি ছেড়ে কারুপণ্যের ব্যবসা, এখন মাসে বিক্রি ১৫ লাখ টাকাবাবাকে বলেছিলেন, ‘আমি ভালো আছি, দোয়া করিও’, দুদিন পর এল ছেলের মৃত্যুর খবরহরমুজে মাইনের আঘাতে তেলবাহী দুটি ট্যাংকারে বিস্ফোরণ ও আগুন: আইআরজিসিসম্রাট আওরঙ্গজেবের জাহাজে চরম নৃশংসতা চালান এক জলদস্যু, তাঁর পরিণতি আজও রহস্যঘেরাসেই গারনাচো এখন ১২ জনের বদলি দলেও জায়গা পান নাইলিয়াড ও ওডিসি: যুদ্ধ, বীরত্ব ও ঘরে ফেরার মহাকাব্যশয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৮ আমলঅতিরিক্ত আত্মবিশ্বাসে ভুল সিদ্ধান্ত নিতে পারেন কোন রাশির জাতকএকটি ফুটবলের ব্যবচ্ছেদলাল শাপলার সৌন্দর্যে ডিবির হাওর৮৭ হাজার কোটি টাকার মালিক! অভিনেতা থেকে প্রযুক্তি–দুনিয়ার ধনকুবেরবৈদ্যুতিক গাড়ির চাকার যত্নে যে ৭টি বিষয় খেয়াল রাখতে হবেজমকালো পার্টি সাজে অনুপ্রেরণা হতে পারে স্পর্শিয়ার ইন্দো-ওয়েস্টার্ন লুকআমেরিকা যেভাবে রাশিয়ার সঙ্গে সমঝোতার কথা ভাবছেমেসির ভোট পেয়েছিলেন রিয়াল মাদ্রিদের এক খেলোয়াড়, রোনালদোর ভোট পেয়েছিলেন বার্সেলোনার একজনমার্কিন শুল্ক আরোপ হলে চাপে পড়তে পারে দেশের তিন খাতআজ টিভিতে যা দেখবেন (২৮ নভেম্বর ২০২৬)এআই যখন এআইয়ের চাকরি খায়!হুট করেই আলোচনায়, কে এই পূর্ণিমাশীতে বাড়ে কোষ্ঠকাঠিন্য: লাইফস্টাইলের পরিবর্তনে এড়ানো যায় এই সমস্যাসেপটিক ট্যাংকে কী গ্যাস থাকে, এই গ্যাস থেকে কীভাবে নিরাপদ রাখা যায়খরার মধ্যেও টিকে থাকবে চা গাছ, সম্ভাবনা দেখাচ্ছে বাকৃবি ও বিটিআরআইয়ের গবেষণা
প্রচ্ছদ › সংবাদ
সর্বশেষ

রংপুরবাসী ঢাকা যাওয়ার নিজস্ব রেলপথ কবে পাবে

রংপুরবাসী ঢাকা যাওয়ার নিজস্ব রেলপথ কবে পাবে
রংপুরের রেলপথ উন্নয়নে কোনো সরকার কখনোই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেনি। বছরের পর বছর রংপুরের রেলব্যবস্থাকে একরকম অচল করে রাখা হয়েছে। রংপুর বিভাগের মানুষ কীভাবে ঢাকা যায়, সেটি ভাবতেই অবাক লাগে। রংপুর থেকে ঢাকার অবস্থান দক্…

রংপুরের রেলপথ উন্নয়নে কোনো সরকার কখনোই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেনি। বছরের পর বছর রংপুরের রেলব্যবস্থাকে একরকম অচল করে রাখা হয়েছে। রংপুর বিভাগের মানুষ কীভাবে ঢাকা যায়, সেটি ভাবতেই অবাক লাগে। রংপুর থেকে ঢাকার অবস্থান দক্ষিণ-পূর্ব দিকে। সেই ঢাকা যেতে প্রায় অর্ধবৃত্ত পথ ঘোরে।
বর্তমানে রংপুর জেলা থেকে ট্রেনে ঢাকা যাওয়ার দুটি পথের কোনোটি সোজা ঢাকামুখী নয়। প্রথম পথে রংপুর থেকে প্রথমে ১৮ কিলোমিটার পূর্বে কাউনিয়া যেতে হয়। তারপর দক্ষিণ-পশ্চিম দিকে পাবনার ঈশ্বরদী হয়ে পূর্ব দিকে ঢাকা যেতে হয়। দ্বিতীয় পথ হলো, রংপুর থেকে কিছুটা দক্ষিণ-পশ্চিম দিকে পার্বতীপুর হয়ে ঈশ্বরদী পর্যন্ত। তারপর ঈশ্বরদী থেকে আগের মতোই ঢাকা।
রংপুর রেলস্টেশন থেকে ঢাকার রেলপথের দৈর্ঘ্য প্রায় সাড়ে ৪০০ কিলোমিটার। যদি ব্রহ্মপুত্রের ওপর সেতু থাকত, তাহলে কুড়িগ্রাম-গাইবান্ধাসহ উত্তরের জেলাগুলো থেকে জেলা বিশেষে ১০০-১৫০ কিলোমিটার পথ কমে আসত। এই রেলপথ তৈরি হলে অনেকগুলো ট্রেন চলাচল করতে পারত। বর্তমানে ঢাকাগামী ট্রেনে প্রতিদিন কয়েক ঘণ্টা বিলম্ব হয়, সেটি আর হতো না। প্রায় দেড় শ কিলোমিটারের জন্য অতিরিক্ত ভাড়া নেওয়া হয়, তা–ও কমে আসত। কম টাকায় কম সময়ে নিরাপদ যোগাযোগব্যবস্থা হতো।
রংপুর কি এক দিনের পরিষ্কার শহরকলকাতা থেকে আসাম যাওয়ার জন্য যে রেললাইন তৈরি করা হয়েছিল, বর্তমানে সেই পথ ধরে রংপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত যেতে হয়। তারপর ঢাকা। ব্রিটিশ আমলে তৈরি হওয়া রেলপথই এখনো ভরসা। কী আশ্চর্য! দেশ স্বাধীন হওয়ার অর্ধশতাধিক বছর পেরিয়ে গেলেও কেউ রংপুরের রেলপথ নিয়ে কোনো কাজই করল না। রংপুরে কোনো জেলার জন্য ঢাকা যাওয়ার সড়কপথও তৈরি করা হয়নি। যমুনা সেতু হয়ে ঢাকার পথ মূলত রাজশাহী বিভাগের মানুষের জন্য। সেই পথে রংপুরের মানুষ ঢাকা যায়।
বর্তমান সরকার কি আগের সরকারের পথ অনুসরণ করবে, নাকি রংপুরবাসীর জন্য ঢাকা যাওয়ার নিজস্ব রেলপথ নির্মাণ করবে? আমরা চাই দেশের সুষম উন্নয়নের স্বার্থে হলেও উল্লেখিত কাজগুলো সরকার করবেরংপুরের মানুষের জন্য ঢাকাগামী রেলপথ তৈরি করতে হলে রংপুরের মানুষের কথা ভেবেই করতে হবে। এই পথ হলো কুড়িগ্রামের চিলমারী কিংবা গাইবান্ধার সুন্দরগঞ্জে ব্রহ্মপুত্রর (যমুনা) ওপরে একটি রেলসেতু স্থাপন করা। এখানে রেলসেতু হলে উত্তরের জেলাগুলো থেকে ঢাকা যাওয়ার সময় অবস্থানবিশেষে ছয় ঘণ্টা পর্যন্ত কম লাগবে। কুড়িগ্রাম-গাইবান্ধা থেকে চার ঘণ্টায় ঢাকা যাওয়া সম্ভব হবে।
এ বিভাগের অন্যান্য জেলা থেকেও দূরত্ব কমে আসবে। শোনা যাচ্ছে, বগুড়ার মানুষের যাতায়াত আরও সহজ করার জন্য যমুনায় আরেকটি সেতু স্থাপন করা হবে। এতে কোনো অসুবিধা নেই। বগুড়ার মানুষ ন্যূনতম সময়ে ঢাকা যাবে, এটাকে সাধুবাদ জানাই। কিন্তু এ কথা মনে করার কারণ নেই যে সেটি রংপুরের মানুষের জন্য করা সেতু।
রংপুরের মানুষের জন্য রেল–সুবিধা নিশ্চিত করতে হলে কিংবা সড়কপথ তৈরি করতে হলে তা চিলমারী অথবা সুন্দরগঞ্জ দিয়েই হতে হবে। গাইবান্ধার বোনারপাড়া কিংবা বালাসীঘাট থেকেও জামালপুরের বাহাদুরাবাদ পুরোনো ফেরির এপার–ওপার রেললাইন কাজে লাগানো সম্ভব।
রংপুর কি এ দেশের অঞ্চল নয় নাকি বাংলা মায়ের সতিনরংপুর-গাইবান্ধা-কুড়িগ্রাম-লালমনিরহাটের সঙ্গে ব্রডগেজ যোগাযোগ নেই। ফলে মিটারগেজ রেলপথে ঢাকা যেতে হয়। মিটারগেজ লাইনের ট্রেনের প্রস্থ কম হওয়ার কারণে ভেতরে জায়গা তেমন থাকে না। ট্রেনের গতিরও হেরফের আছে। রংপুর থেকে মাত্র ৩৮ কিলোমিটার ব্রডগেজ রেললাইন স্থাপন করলেই দেশের পশ্চিম এবং দক্ষিণের সঙ্গে যোগাযোগ স্থাপিত হয়। ২০ বছর ধরে শুনছিÑএই রেললাইন হচ্ছে হচ্ছে, কিন্তু হয় না। রংপুর বিভাগের সব জেলার সঙ্গেই ব্রডগেজও প্রয়োজন।
রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে ঢাকায় যে কয়েকটি ট্রেন চলাচল করে, তা প্রয়োজনের তুলনায় খুব কম। অনেক দিন শুনেছি, যমুনা সড়ক সেতু–সংলগ্ন পুরোনো রেলসেতুতে দ্রুতগতিতে ট্রেন চালানো যেত না বলে রংপুরের ট্রেনের সংখ্যা বাড়ানো যায়নি। এটি নিছক অজুহাত মাত্র। কারণ, যমুনায় নতুন রেলসেতু হওয়ার পরও নতুন ট্রেন রংপুর বিভাগের জেলাগুলোর জন্য বরাদ্দ হয়নি।
হুসেইন মুহম্মদ এরশাদের সময় রংপুর অঞ্চলে সড়কপথের কিছু কাজ হলেও রংপুর-পার্বতীপুর সামান্য ব্রডগেজের বাস্তবায়ন কিংবা বগুড়া-সিরাজগঞ্জের সংযোগ রেলপথ পরিকল্পনা করা হয়নি। উচিত ছিল যমুনা সেতু হওয়ার সঙ্গে সঙ্গে এই রেললাইনটুকু স্থাপন করা। কিন্তু সেই রেললাইন করা হয়নি।
কুড়িগ্রামের চিলমারী কিংবা গাইবান্ধার সুন্দরগঞ্জে ব্রহ্মপুত্রের ওপর সেতু করা হলে ট্রেন কুড়িগ্রাম-গাইবান্ধা থেকে যে জেলাগুলোর ওপর দিয়ে ঢাকা যাবে, সেগুলো হলো জামালপুর, ময়মনসিংহ ও গাজীপুর। এরপরই ঢাকা। বর্তমানে কুড়িগ্রাম থেকে রংপুর হয়ে ঢাকা যেতে হয় লালমনিরহাট, রংপুর, দিনাজপুর, বগুড়া, জয়পুরহাট, নওঁগা, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর; তারপরে ঢাকা। আরেক পথ আছে, সেই পথে গাইবান্ধা হয়ে সমসংখ্যক জেলা ঘুরে ঢাকা যেতে হয়।
রংপুরের মানুষের রেল যোগাযোগ সহজ করার জন্য তিনটি বিষয়ে পদক্ষেপ জরুরি। প্রথমত, সুন্দরগঞ্জে নয়তো চিলমারীতে অথবা বোনারপাড়া-বালাসীঘাটে ব্রহ্মপুত্র-যমুনায় রেলসেতু স্থাপন করা। তা হলেই কেবল প্রকৃত অর্থে রংপুরবাসী নিজস্ব রেলপথ পেতে পারে। দ্বিতীয়ত, রংপুর থেকে পার্বতীপুর পর্যন্ত ব্রডগেজ সংযোগ দেওয়া।
এতে রাজশাহী-যশোর-খুলনার সঙ্গে নতুন রেল যোগাযোগ সম্ভব হবে। তৃতীয়ত, বগুড়া-সিরাজগঞ্জ রেললাইন স্থাপন কাজ দ্রুত সম্পন্ন করা। এতে বগুড়া ও রংপুরের সঙ্গে ঢাকার দূরত্ব কিছুটা কমবে। বর্তমান সরকার কি আগের সরকারের পথ অনুসরণ করবে, নাকি রংপুরবাসীর জন্য ঢাকা যাওয়ার নিজস্ব রেলপথ নির্মাণ করবে? আমরা চাই দেশের সুষম উন্নয়নের স্বার্থে হলেও উল্লেখিত কাজগুলো সরকার করবে।
তুহিন ওয়াদুদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক এবং নদী রক্ষাবিষয়ক সংগঠন রিভারাইন পিপলের পরিচালক
*মতামত লেখকের নিজস্ব

পাঠকের মন্তব্য

আরও সংবাদ

শাহবাগে মোদি-হাসিনার ছবি ও ভারতীয় পতাকায় আগুন
শিক্ষা

শাহবাগে মোদি-হাসিনার ছবি ও ভারতীয় পতাকায় আগুন

ফাইল ফটো শুক্রবার (২৭ নভেম্বর) বাদ জুমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে জাতীয় বিপ্লবী পরিষদ ও বিপ্লবী ছাত্র পরিষদের শতাধিক নেতাকর্মী মিছিল বের করেন। মিছিলটি টিএসসি এলাকা ঘুরে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় তারা…

নায়িকা ববিতার কয় সন্তান? কী করেন, কোথায় থাকেন
বিনোদন

নায়িকা ববিতার কয় সন্তান? কী করেন, কোথায় থাকেন

ঢাকা থেকে কানাডা—দীর্ঘ এই পথ ববিতার কাছে আপনজনের কাছে ফেরারও পথ। বছরের একটি নির্দিষ্ট সময়ে কানাডায় যান বরেণ্য এই অভিনয়শিল্পী। সেখানে কখনো ঘুরে বেড়ান, কখনো ছিপ হাতে মাছ ধরতে বের হন। পর্দার ব্যস্ততা পেরিয়ে তাঁর জীবনের এই স…

‘একটা চাদর হবে’ থেকে চাদরে মোড়ানো শেষযাত্রা
সর্বশেষ

‘একটা চাদর হবে’ থেকে চাদরে মোড়ানো শেষযাত্রা

অ্যাম্বুলেন্সে শুয়ে আছেন জেনস সুমন। চাদরে ঢাকা তাঁর নিথর দেহ। কয়েক হাত দূরে একটি চায়ের দোকানে বসে কয়েকজন তরুণ। তাঁদের একজন গুনগুন করে গাইছিলেন ‘একটা চাদর হবে’ গানটি। তরুণটি কি জানতেন, যাঁর গান গাইছেন, সেই শিল্পী পাশের অ্…