29 Nov 2026 · স্বাধীন সংবাদমাধ্যম
দৈনিক দেশপটিকা - দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সত্য · সংবাদ · সমাজ দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সংবাদ সর্বশেষ আপডেট
আজকের সংবাদ
২০৫০ সালের উপযোগী দক্ষ জনবল গড়ে তুলতে উদ্যোগ নিচ্ছে জাতীয় সংসদ সচিবালয়জাজিরায় বিএনপি-আ.লীগ সংঘর্ষে যুবলীগ কর্মী নিহতবন্দিবিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত চাইলেন বিএনপি নেতাসেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রীইউপি নির্বাচন সামনে রেখে দলগুলোর সঙ্গে সংলাপে ইসিপ্রশাসনে শুদ্ধি অভিযান, সরছেন আ.লীগপন্থী আমলারা?দুর্গাপুরে প্রধান শিক্ষিকা ও গণিত শিক্ষকের বিরুদ্ধে প্রশ্ন ফাঁসের অভিযোগপঞ্চগড় হানাদার মুক্ত দিবস পালিতশীতের শুরুতেই শীতার্ত মানুষের পাশে নীলফামারী জেলা প্রশাসন, শুরু শীতবস্ত্র বিতরণস্বাধীন ফিলিস্তিনের দাবিতে বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রীরায়গঞ্জে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভাবিএনপি-জামায়াতের গোটা দশেক মা'রি হালাইতে হইবো তাহেরপুএ বিপ্লবের অডিও ফাঁসসবাই ফাউল করলে ম্যাচ চালানো যায় না: সিইসিশিল্পাঞ্চলে ফিরছে কর্মচাঞ্চল্য, গাজীপুরে বন্ধ ৪২ কারখানাদীর্ঘ ২৫ বছর জনসেবায় নিবেদিত মৌলভী হাজী মো. ইউনুছ মেম্বারের মৃত্যু, শোক প্রকাশ প্রতিদিনের কাগজেরদক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন: সভাপতি ইকবাল, সম্পাদক জাকিরবসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতির ৩৬তম বার্ষিক সভা অনুষ্ঠিতবাঙ্গরা খামারগ্রামে টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিতকালিয়াকৈরে রিসোর্টে অভিযান, বিদেশি মদসহ গ্রেপ্তার ২নওগাঁর নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মোঃ ছুফি উল্লাহ১৮ দিনে পোশাক রপ্তানির বিশাল অর্ডার হারাল বাংলাদেশ, সুযোগ নিল ভারতডিএমপির অভিযানে ৪৪২ জন গ্রেপ্তার, উদ্ধার ককটেল-ইয়াবামোল্লাহাটে আ.লীগ-বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ামিরপুর-পল্টনের পর এবার ভাসানটেকে বাসে আগুন১৯৭১ সালে বাঙালিদের নয়, পাকিস্তানকে দুর্বল করাই ছিল ভারতের লক্ষ্য: স্পিকারনির্বাচন সামনে রেখে আজ ১৮ দলের সঙ্গে ইসির সংলাপসাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও ২ শ্যালক আটকশাহজালাল ইসলামী ব্যাংকে ৩ হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারি?জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক৪০ জনের বক্তব্য ও ভিডিও যাচাই, এক মাসেও কাটেনি তাহসিফের মৃত্যুরহস্যভুয়া ঠিকানায় কোকোলার ৬৪৬ কোটি টাকা লেনদেনআস্থা ও বিশ্বাস আমাদের সবচেয়ে বড় মূলধনপাকিস্তান থেকে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল আনতে নতুন সমঝোতা বাংলাদেশেরখুলশীতে এক কোটি টাকা চাঁদা দাবি ও মারধরের অভিযোগে মামলাপ্রধানমন্ত্রিত্ব ছাড়তে রাজি নেতানিয়াহুওয়ানডেতে বাংলাদেশের অসুখ সারাতে ইয়াসির আলীই কি সমাধানহকার উচ্ছেদ: অর্থনৈতিক ও রাজনৈতিক ঝুঁকির কথা কি ভাবছে সরকার?১৫ বছরের জন্য জাপানি কনসোর্টিয়ামের কাছে যাচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল, কী সুবিধা থাকছেপাবনায় বল্লম নিয়ে থানায় আওয়ামী লীগের হামলা, রাবার বুলেট ছুড়ে ছত্রভঙ্গ পুলিশেরছাত্রদল নেতার কার্যালয়ের সামনে ঝুলছিল কাফনের কাপড়, চিরকুটে হত্যার হুমকিগোপালগঞ্জ থেকে সরিয়ে নেওয়া হলো এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা, দেখে নিন কেন্দ্রবন্ধুদের পরামর্শে রেস্তোরাঁ খুলেছিলেন জিম, তারপর যা হলোতিন হৃৎপিণ্ড, নীল রক্ত নিয়ে অক্টোপাস কী করেএকটি স্কেচবুক থেকে হাজারো গল্পের জগৎভালো চাকরি আর বিয়ের আশ্বাসে সাগরপথে নেওয়া হচ্ছিল মালয়েশিয়া, ৩১৭ জন উদ্ধার, আটক ৭ইরানের বিরুদ্ধে ইরাক কি ট্রাম্পের হাতিয়ার হয়ে উঠছেইসলামের প্রথম মসজিদ, মহানবী (সা.) যা নিজ হাতে গড়েছেনপ্রাথমিক-মাধ্যমিকের শিক্ষাক্রমে আবার বড় পরিবর্তন হচ্ছে, নতুন বই ২০২৮ সালেকিশোরের সাইকেল-জুতা পড়ে ছিল পাড়ে, পুকুরে মিলল মরদেহনগ্নতা চরিত্রকে জীবন্ত করে তোলার উপকরণ, নিজেকে প্রদর্শনের মাধ্যম নয়: মনিকা বেলুচ্চিবিশ্ববিদ্যালয়ে ভর্তি পরামর্শ–৯: পড়ার বিষয় হিসেবে কেন বেছে নেবেন আন্তর্জাতিক সম্পর্কসোহরাওয়ার্দীতে নয়, নয়াপল্টনে হবে বিএনপির মঙ্গলবারের সমাবেশসন্ত্রাসবিরোধী আইনের মামলায় মনিরুলের স্ত্রী ও দুই শ্যালককে গ্রেপ্তার দেখাল পুলিশখুলনা কর আপিল অঞ্চলে চাকরি, ১০ জেলার আবেদনকারীদের সুযোগহাতির তাণ্ডব থেকে ফসল রক্ষায় আসামের গ্রামে অভিনব উদ্যোগইউপি নির্বাচনে কেউ যাতে ‘ফাউল’ করার নিয়তে মাঠে না নামেন: সিইসিবেসরকারি বিনিয়োগে নতুন সম্ভাবনা কি তৈরি হবেশুধু নির্দিষ্ট এলাকায় নয়, ঢাকাজুড়েই নাভানার আবাসনের উদ্যোগজুরেলের লড়াই, বুমরার প্রত্যাবর্তনেও চালকের আসনে নিউজিল্যান্ডপ্রতিষ্ঠার ৫২ বছর পেরিয়েছে, সরকারি বিদ্যালয়টিতে নেই সুপেয় পানি ও শৌচাগারএইচএসসি সম্পূরক পরীক্ষা: গোপালগঞ্জের পরীক্ষা হবে ফরিদপুর ও মাদারীপুরেতরবারি দিয়ে বইয়ের পাতা উল্টে দিলেন ধূর্জটি মঙ্গলপেছন থেকে কাভার্ড ভ্যানের ধাক্কা, মহাসড়কে অটোরিকশাচালক ও এক নারী নিহতনোয়াখালীতে চলন্ত বাসে আগুন, ছড়িয়ে পড়েছে ভিডিওমৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা আজ তেঁতুলিয়ায়, কত ডিগ্রি সেলসিয়াসনির্মাণসামগ্রীর চড়া দামে ব্যাহত নির্মাণগোপালগঞ্জে ভাঙচুর করে পালিয়ে যান ভারতে, ফেরার সময় সীমান্তে তরুণ আটক: বিজিবি১ কোটি টাকার বিলাসবহুল কামরায় কেটি পেরি ও জাস্টিন ট্রুডো, ভাইরাল ছবিবিএনপি নেতাদের আয়োজনে কনসার্ট, যাওয়ার পথে ‘শেখ হাসিনা আসবে’ স্লোগানআমার বাবা-মা আমাকে মাটি চিনিয়েছে: বিবি রাসেলআনন্দ-উচ্ছ্বাসে শিক্ষাবর্ষের বিদায়ক্ষমতা হারানোর শঙ্কায় নেতানিয়াহু, অপেক্ষা ‘অলৌকিক কিছুর’প্রতি বেলায় কি প্রোটিন খাওয়া জরুরিদেশে আবার হুপিং কাশি শনাক্ত, রাজধানীতেই পাঁচজনমার্কিন বাহিনীর ওপর হামলায় স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করেছে ইরান: ওয়াশিংটন পোস্ট‘অনেক ছটফট করেছে ছেলেটা, কিছুই করতে পারিনি, শুধু সহ্য করেছি’রিয়াল হারলে সেটাই সবচেয়ে বড় খবর, গল্প বানানোর দরকার নেই: মরিনিও১০ হাজার রান, ৩৪ সেঞ্চুরির রেকর্ড—পাকিস্তানের ক্রিকেটে একাই এক ইতিহাস ইউনিস খানজলাবদ্ধতায় মৃতপ্রায় মাঠে প্রাণ ফেরাল বন্ধুসভাহোক কলরব, বউগুলো সব লাল না হয় নীল হলো ক্যানরোজার পণ্য সরবরাহে স্বস্তি, দুশ্চিন্তা সয়াবিন তেল নিয়েপদ্মা সেতুর কাছে আওয়ামী লীগ–বিএনপির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, যুবলীগের কর্মী নিহতভিডিও নির্মাতাদের জন্য নতুন সুবিধা আনল এক্সট্রাম্প কি আবার অভিশংসনের মুখে পড়তে পারেনজুলাই বিপ্লবের জ্ঞানগর্ভ বয়ানএএফএমসিসহ ৭ আর্মি-নেভি মেডিকেলে ভর্তি বিজ্ঞপ্তি, আবেদন শুরু ২৯ নভেম্বরকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৫ নেতা-কর্মীসহ ৪৪২ জন গ্রেপ্তার: ডিএমপিশ্রীপুরে ইউএনওর বাসভবনের সামনে ও মাওনা উড়ালসেতুর নিচে ককটেল বিস্ফোরণ‘সুদমুক্ত লেনদেন ছাড়া পূর্ণাঙ্গ মুমিন হওয়া সম্ভব নয়’আড়াই বছরেও চালু হয়নি সাড়ে ৩৫ লাখ টাকার কমিউনিটি ক্লিনিকজাফলংয়ের পাথরে শিলপাটার কারুকাজবাসযোগ্য পৃথিবীর অসমাপ্ত অঙ্গীকারঅস্থির সময়কোটি কোটি লাল কাঁকড়া ক্রিসমাস দ্বীপ ছেড়ে চলে যাচ্ছেমুশফিকুর রহিম: কানটুপি পরা সেই কিশোর থেকে টেস্টের অনুপ্রেরণাস্ট্রিমার কারা, কেন স্ট্রিমিংয়ের দিকে ঝুঁকছেন কনটেন্ট ক্রিয়েটররাসাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী শায়লা ও তাঁর দুই ভাই আটকগাছ থেকে পাঠাগার, মানুষের বিপদেও ‘অক্সিজেন’জর্জ হ্যারিসন: যে কণ্ঠে বিশ্ব শুনেছিল বাংলাদেশের নামবাড়ি গোপালগঞ্জে, থাকেন ঢাকায়, কারও কারও মুঠোফোনে লেনদেন সুবিধা বন্ধঅদক্ষতা ও অবহেলায় রাষ্ট্রের অর্থ অপচয়নীতি ও বাস্তবায়নের মেলবন্ধন জরুরিএক দিনে ফুরাল না আনন্দ, আরেকটু বেশি সময় চাই জলধারায়মেহগনির বাক্সে মৃত ছোট্ট সন্তান, শিরোপার আড়ালে লুকানো এক বাবার কান্নাসই-সাবুদের দিনে পান্নাখচিত গয়নায় মিমির আভিজাত্যময় লুক, আসল চমক কলমের ডিজাইনেসন্তানের উচ্চশিক্ষার খরচ, জন্মের পর থেকেই টাকা জমাবেন কীভাবেপ্রিয় অপমান‘তোকে ঢাকা শহরের যেখানেই পাব, গুলি করব’—কায়সারের ধাওয়ায় প্রাণভয় ছোট মুন্নারছাগলছানার দুরন্তপনা১০ বছরে সবচেয়ে বেশি সন্তান জন্ম দিলেই পুরস্কার ৫ লাখ ডলার!ভিডিও গেমেও যেভাবে নতুন ভূরাজনৈতিক লড়াইচোখ মুছছিলাম, আসলে ওটা ছিল খুশির কান্না: মাহিনবম গ্রেডে ১৫০ জন নেবে বাংলাদেশ ব্যাংক, আবেদন করবেন যেভাবেকলেজছাত্রের কমলা–মাল্টার বাগান, এ বছর প্রথম দিনেই বিক্রি ২৫ হাজার টাকানিউজিল্যান্ডে পড়াশোনা শেষে শর্ট–টার্ম গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসা চালু, সুযোগ কয় মাসেরনবীজির মতো দিন কাটাব কেন, এ যুগে কীভাবে তিনি প্রাসঙ্গিকএআইয়ের কারণে এনক্রিপশন প্রযুক্তির নিরপত্তা কি অকার্যকর হয়ে যাচ্ছেআপনি কি পরিবারের বড় সন্তান? জেনে নিন প্রথম সন্তান হিসেবে আপনার কোন কোন রোগের ঝুঁকি বেশিআগেরবার মিষ্টি খাইয়ে পারেনি, এবার মোরগ–পোলাওয়ে ৩৮ কোটি টাকার সোনা চুরি‘পাখি পাকা পেঁপে খায়’ দ্রুত বলতে গেলে গোলমাল পাকিয়ে যায় কেনভিসা কি ধীরে ধীরে সংকুচিত হচ্ছে? আয়ারল্যান্ডে আন্তর্জাতিক শিক্ষার্থীদের নতুন উদ্বেগ
প্রচ্ছদ › অর্থনীতি
অর্থনীতি

সংকটে ইলিশের উৎপাদন, সুরক্ষায় বাংলাদেশ–ভারত–মিয়ানমারের মিলিত সহযোগিতার তাগিদ

সংকটে ইলিশের উৎপাদন, সুরক্ষায় বাংলাদেশ–ভারত–মিয়ানমারের মিলিত সহযোগিতার তাগিদ
‘বঙ্গোপসাগরীয় অঞ্চলে ইলিশ মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনা’ শীর্ষক আঞ্চলিক কর্মশালায় উদ্বোধন করেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদবঙ্গোপসাগরীয় অঞ্চলের অর্থনীতি ও লাখো মানুষের জীবিকার সঙ্গে জড়িয়ে …

‘বঙ্গোপসাগরীয় অঞ্চলে ইলিশ মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনা’ শীর্ষক  আঞ্চলিক কর্মশালায় উদ্বোধন করেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদবঙ্গোপসাগরীয় অঞ্চলের অর্থনীতি ও লাখো মানুষের জীবিকার সঙ্গে জড়িয়ে আছে ইলিশ। বাংলাদেশ, ভারত ও মিয়ানমারজুড়ে ইলিশ আহরণ ও বাণিজ্য থেকে প্রতিবছর ৩০০ কোটি মার্কিন ডলারের বেশি আয় হয়।
বাংলাদেশে ইলিশ উৎপাদনে এক দশক ধরে ধারাবাহিক উন্নতি করলেও গত তিন বছরে এ উৎপাদন কমছে। ভারতে উৎপাদন মোটামুটি ঠিক থাকলেও মিয়ানমারেও উৎপাদন কমছে। ইলিশ কমে যাওয়ার পেছেন প্রাকৃতিক ও মানুষের সৃষ্টি নানা কারণ আছে। তিন দেশের সম্মিলিত উদ্যোগ ছাড়া সংকটের মুখে পড়া ইলিশ রক্ষা সম্ভব নয়।
‘বঙ্গোপসাগরীয় অঞ্চলে ইলিশ মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনা’ শীর্ষক এই আঞ্চলিক কর্মশালায় এমন মতামত দেন তিন দেশের নীতিনির্ধারক, গবেষক, পরিবেশবাদী, মৎস্যকর্মীরা। আজ শুক্রবার রাজধানীর একটি হোটেলে তিন দিনব্যাপী এ কর্মশালা শুরু হয়েছে। এর উদ্বোধন করেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ।
ইলিশ নিয়ে বিশেষ করে বাঙালির বড় আবেগ রয়েছে। আজ মন্ত্রী বললেন, ‘ইলিশ বাংলাদেশের মানুষের পরিচয়ের অংশ।’
কিন্তু এ পরিচয় কি ফিকে হতে বসেছে? তথ্যউপাত্ত কিন্তু তাই বলছে। এ ক্ষেত্রে বাংলাদেশের কথাই বেশি করে বলতে হবে। কারণ, বিশ্বে যত ইলিশ আছে তার ৮০ ভাগের বেশি বাংলাদেশের সাগর বা জলসীমায় আহরণ বা উৎপাদন হয়। সেই বাংলাদেশে ২০২২–১৩ সালে ইলিশ উৎপাদন হতো ৩ লাখ ৫১ হাজার টন। আর ২০২২–২৩ অর্থবছরে এর উৎপাদন উঠেছিল চূড়ায়, ৫ লাখ ৭১ হাজার টন। এর পর থেকে ধারাবাহিক অবনমন। গত তিনটি অর্থবছরে ১০ শতাংশ কমে গেছে এ উৎপাদন। আজ এমন হতাশার চিত্র দেন অনুষ্ঠানের মূল প্রবন্ধ পাঠকারী, বিশিষ্ট ইলিশ গবেষক মোহাম্মদ আনিছুর রহমান। এর কিছু কারণ তুলে ধরেন তিনি। এর মধ্যে আছে অতি এবং অবৈধ আহরণ, ইলিশের বিচরণস্থলে জেগে ওঠা চর, দূষণ, নিষিদ্ধ জালের ব্যবহার, জলবায়ু পরিবর্তনের ফলে উষ্ণায়ন বেড়ে যাওয়া—এসব। কিন্তু এই হতাশাই শেষ কথা নয়। এ পরিস্থিতি তো গ্রাহ্যও নয়। কারণ, ইলিশের সবচেয়ে উৎপাদনকারী বাংলাদেশ তো দেখিয়েছে যে কার্যকর ব্যবস্থা নিলে ইলিশের মতো মাছের উৎপাদন বাড়ানো সম্ভব। বাংলাদেশের নেওয়া ব্যবস্থা এখন ভারত ও বাংলাদেশের মতো ইলিশ পাওয়া দেশ দুটোর কাছে মডেল।
আনিছুর রহমান বলেন, ইলিশ একটি আন্তদেশীয় পরিযায়ী মাছ। জীবন চক্রের বিভিন্ন পর্যায়ে এটি নদী, মোহনা ও সামুদ্রিক পরিবেশের মধ্যে বিচরণ করে। ফলে একাধিক দেশের মৎস্যসম্পদ ও জেলে সম্প্রদায়ের মধ্যে যোগসূত্র তৈরি হয়। এ কারণে ইলিশের কার্যকর ব্যবস্থাপনার জন্য প্রয়োজন বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের আঞ্চলিক সমন্বিত উদ্যোগ। এ ক্ষেত্রে পরিবেশগত প্রক্রিয়ার পাশাপাশি মৎস্যসম্পদের সামাজিক, অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক দিকগুলোও বিবেচনায় নিতে হবে।
ইলিশের উৎপাদন কমে যাওয়ার তথ্য বাংলাদেশ সরকার স্বীকার করছে। আজকের অনুষ্ঠানে মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদও বললেন, ইলিশের উৎপাদন কমে যাওয়া আমাদের জন্য শঙ্কার। বাংলাদেশ কিন্তু ইলিশে ভালো অগ্রগতি অর্জন করেছিল। তিন বছর থেকে পরিস্থিতি প্রতিকূলে। অতি আহরণ একটি বড় বিষয়। আছে নিষিদ্ধ জালের ব্যবহার। কিন্তু সরকার এসব কর্মকাণ্ড বরদাশত করবে না। তিনি বলেন, মানুষের সৃষ্ট এসব কর্মকাণ্ডের পাশাপাশি ডুবোচর বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনও কারণ।
ইলিশ নিয়ে আঞ্চলিক কর্মশালার দর্শকেরাইলিশের বর্তমান কমে যাওয়ার প্রবণতা রোধে তাই আঞ্চলিক সহযোগিতা এখন অপরিহার্য বলে মনে করেন মন্ত্রী। কারণ, তাঁর মতে, ইলিশ বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের জলসীমায় বিচরণকারী। পরিযায়ী চরিত্রের কারণে তিন দেশেই এটি পাওয়া যায়। তাই এর সুরক্ষায় তিনটি দেশকেই এ ক্ষেত্রে এগিয়ে আসতে হব। আর এসব দেশ যে ব্যবস্থাপনা পদ্ধতি নেবে তা হতে হবে বিজ্ঞানভিত্তিক। সেখানে এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তার  (এআই) এর মতো অত্যাধুনিক পন্থাকেও সঙ্গী করতে হবে।
ইলিশ নিছক একটি যে মাছ নয়, এর সঙ্গে অর্থনীতির বড় যোগাযোগ, সে কথাও উঠে আসে মন্ত্রীর কথায়। তিনি বলেন, মৎস্যজীবী ও তাঁদের পরিবার, পরিবহনশ্রমিক, প্রক্রিয়াজাত কর্মী, বিক্রেতা ইত্যাদি নানা শ্রেণির লাখ লাখ মানুষ এর সঙ্গে জড়িত। ইলিশ তাই অনেকের জীবিকার অংশ। ইলিশের উৎপাদনের কথা বলে তাই মানবিক ও জীবিকার দিক যেন আমরা ভুলে না যাই, সে কথা বারকয়েক স্মরণ করিয়ে দিলেন মন্ত্রী। ইলিশ ধরার সঙ্গে যে বিপুল মানুষ যুক্ত দেখতে হবে তাঁদের দিক। মন্ত্রী এ ক্ষেত্রে স্মরণ করেন দাদনদারদের কথা। যাদের কাছে থেকে দরিদ্র মৎস্যজীবীরা চড়া সুদে ঋণ নেন। এ ঋণ হয়তো সাময়িকভাবে উপকার করে। কিন্তু শেষতক অনেকের জন্য তা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এসব মানুষ যাতে সহজ শর্তে প্রাতিষ্ঠানিক ঋণ, ক্ষুদ্র ঋণ পায় তার ব্যবস্থা করার তাগিদ দেন মন্ত্রী।
আজকের কর্মশালায় বে অব বেঙ্গল প্রোগ্রাম ইন্টার–গভর্নমেন্টাল অর্গানাইজেশন বা বাংলায় যাকে বলা যায়, বঙ্গোপসাগর কর্মসূচি আন্তসরকারি সংস্থার পরিচালক পি কৃষ্ণান। তিনি বলেন, ইলিশের আহরণ ও ব্যবস্থাপনায় বাংলাদেশ রোল মডেল। আজ ইলিশের যে সংকট দেখা দিয়েছে তা থেকে উত্তরণে তিন দেশের সহযোগিতা দরকার। তবে এ ক্ষেত্রে বাংলাদেশ নেতৃত্ব দিতে পারে।
ভারতের ইলিশ গবেষক অমিয় সাহু সংকট মেটাতে কয়েকটি প্রস্তাব দেন। এর মধ্যে আছে এ মাছের একটি বড় ও শক্তিশালী ডেটাবেজ তৈরি, ইলিশ ব্যবস্থাপনা টাস্কফোর্স গঠন, বিজ্ঞানভিত্তিক ব্যবস্থাপনার জন্য আন্তসরকার সহযোগিতা।
ইলিশ মিয়ানমারেও পাওয়া যায়। কিন্তু সে বঙ্গোপসাগরসংলগ্ন এ দেশেও ইলিশের উৎপাদন কমছে। দেশটিতে আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড ফিশের সাবেক প্রধান কিন মং সোয়ে বলেন, মিয়ানমারে অনেক স্থানে অনিয়ন্ত্রিত মাছ ধরা হয়। মাছ কমে যাওয়ার পেছনে এটি একটি কারণ।
এই আঞ্চলিক কর্মশালার আয়োজক প্রতিষ্ঠান ছিল বে অব বেঙ্গল প্রোগ্রাম ইন্টার–গভর্নমেন্টাল অর্গানাইজেশন, বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিট, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং ওয়ার্ল্ড ফিশ।
তিন দিনের এ কর্মশালায় আয়োজনের আহ্বায়ক, খ্যাতনামা ইলিশ গবেষক আব্দুল ওয়াহাব। তিনি বলেন, ইলিশের কমতে থাকা প্রবণতা নিয়ে আমাদের মধ্যে হতাশা আছে। কিন্তু হতাশাই শেষ কথা নয়। যদি বিজ্ঞানভিত্তিক ব্যবস্থাপনা ও আঞ্চলিক সহযোগিতা নিশ্চিত করা যায়, তবে ইলিশ তার আগের অবস্থায় ফিরবে।
এই ইলিশের হাল ফেরাতে করণীয় নিয়ে তিন দিনের কর্মশালায় অভিন্ন এই মৎস্যসম্পদের বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত ব্যবস্থাপনার সম্ভাবনা একাধিক প্রবন্ধে তুলে ধরা হবে। আজও তুলে ধরা হয়েছে কয়েকটি। আজ উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ফিশ বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ এ টি এম ফারুক–উল ইসলাম, মৎস্য ও প্রাণিসম্পদ সচিত মো. দেলোয়ার হোসেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য মাসুমা হাবীব, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) মো. খালেদ কনক, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক মো. লতিফুল ইসলাম প্রমুখ।

পাঠকের মন্তব্য

আরও সংবাদ

দক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন: সভাপতি ইকবাল, সম্পাদক জাকির
অর্থনীতি

দক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন: সভাপতি ইকবাল, সম্পাদক জাকির

‎আনিসুর রহমান, চরফ্যাশন: ভোলার চরফ্যাশন উপজেলার ঐতিহ্যবাহী দক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন দীর্ঘ ২৯ বছর পর সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মো. ইকবাল হাওলাদার এবং সাধারণ সম্পাদক প…

বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতির ৩৬তম বার্ষিক সভা অনুষ্ঠিত
অর্থনীতি

বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতির ৩৬তম বার্ষিক সভা অনুষ্ঠিত

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের ৩৬তম বার্ষিক সাধারণ সভা ও ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। সভায় সদস্যদের সঞ্চয়ের ওপর ৪ শতাংশ এবং শেয়ারের ও…

১৮ দিনে পোশাক রপ্তানির বিশাল অর্ডার হারাল বাংলাদেশ, সুযোগ নিল ভারত
অর্থনীতি

১৮ দিনে পোশাক রপ্তানির বিশাল অর্ডার হারাল বাংলাদেশ, সুযোগ নিল ভারত

ফাইল ফটো রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি নভেম্বরের প্রথম ১৮ দিনে বাংলাদেশ থেকে প্রায় ২৫ কোটি ৪০ লাখ ডলারের পোশাকের ক্রয়াদেশ এশিয়ার অন্যান্য দেশে স্থানান্তর করেছেন আন্তর্জাতিক ক্রেতারা। ভারত ছাড়াও ভিয়েতনাম, কম্বোড…