29 Nov 2026 · স্বাধীন সংবাদমাধ্যম
দৈনিক দেশপটিকা - দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সত্য · সংবাদ · সমাজ দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সংবাদ সর্বশেষ আপডেট
আজকের সংবাদ
২০৫০ সালের উপযোগী দক্ষ জনবল গড়ে তুলতে উদ্যোগ নিচ্ছে জাতীয় সংসদ সচিবালয়জাজিরায় বিএনপি-আ.লীগ সংঘর্ষে যুবলীগ কর্মী নিহতবন্দিবিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত চাইলেন বিএনপি নেতাসেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রীইউপি নির্বাচন সামনে রেখে দলগুলোর সঙ্গে সংলাপে ইসিপ্রশাসনে শুদ্ধি অভিযান, সরছেন আ.লীগপন্থী আমলারা?দুর্গাপুরে প্রধান শিক্ষিকা ও গণিত শিক্ষকের বিরুদ্ধে প্রশ্ন ফাঁসের অভিযোগপঞ্চগড় হানাদার মুক্ত দিবস পালিতশীতের শুরুতেই শীতার্ত মানুষের পাশে নীলফামারী জেলা প্রশাসন, শুরু শীতবস্ত্র বিতরণস্বাধীন ফিলিস্তিনের দাবিতে বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রীরায়গঞ্জে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভাবিএনপি-জামায়াতের গোটা দশেক মা'রি হালাইতে হইবো তাহেরপুএ বিপ্লবের অডিও ফাঁসসবাই ফাউল করলে ম্যাচ চালানো যায় না: সিইসিশিল্পাঞ্চলে ফিরছে কর্মচাঞ্চল্য, গাজীপুরে বন্ধ ৪২ কারখানাদীর্ঘ ২৫ বছর জনসেবায় নিবেদিত মৌলভী হাজী মো. ইউনুছ মেম্বারের মৃত্যু, শোক প্রকাশ প্রতিদিনের কাগজেরদক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন: সভাপতি ইকবাল, সম্পাদক জাকিরবসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতির ৩৬তম বার্ষিক সভা অনুষ্ঠিতবাঙ্গরা খামারগ্রামে টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিতকালিয়াকৈরে রিসোর্টে অভিযান, বিদেশি মদসহ গ্রেপ্তার ২নওগাঁর নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মোঃ ছুফি উল্লাহ১৮ দিনে পোশাক রপ্তানির বিশাল অর্ডার হারাল বাংলাদেশ, সুযোগ নিল ভারতডিএমপির অভিযানে ৪৪২ জন গ্রেপ্তার, উদ্ধার ককটেল-ইয়াবামোল্লাহাটে আ.লীগ-বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ামিরপুর-পল্টনের পর এবার ভাসানটেকে বাসে আগুন১৯৭১ সালে বাঙালিদের নয়, পাকিস্তানকে দুর্বল করাই ছিল ভারতের লক্ষ্য: স্পিকারনির্বাচন সামনে রেখে আজ ১৮ দলের সঙ্গে ইসির সংলাপসাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও ২ শ্যালক আটকশাহজালাল ইসলামী ব্যাংকে ৩ হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারি?জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক৪০ জনের বক্তব্য ও ভিডিও যাচাই, এক মাসেও কাটেনি তাহসিফের মৃত্যুরহস্যভুয়া ঠিকানায় কোকোলার ৬৪৬ কোটি টাকা লেনদেনআস্থা ও বিশ্বাস আমাদের সবচেয়ে বড় মূলধনপাকিস্তান থেকে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল আনতে নতুন সমঝোতা বাংলাদেশেরখুলশীতে এক কোটি টাকা চাঁদা দাবি ও মারধরের অভিযোগে মামলাপ্রধানমন্ত্রিত্ব ছাড়তে রাজি নেতানিয়াহুওয়ানডেতে বাংলাদেশের অসুখ সারাতে ইয়াসির আলীই কি সমাধানহকার উচ্ছেদ: অর্থনৈতিক ও রাজনৈতিক ঝুঁকির কথা কি ভাবছে সরকার?১৫ বছরের জন্য জাপানি কনসোর্টিয়ামের কাছে যাচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল, কী সুবিধা থাকছেপাবনায় বল্লম নিয়ে থানায় আওয়ামী লীগের হামলা, রাবার বুলেট ছুড়ে ছত্রভঙ্গ পুলিশেরছাত্রদল নেতার কার্যালয়ের সামনে ঝুলছিল কাফনের কাপড়, চিরকুটে হত্যার হুমকিগোপালগঞ্জ থেকে সরিয়ে নেওয়া হলো এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা, দেখে নিন কেন্দ্রবন্ধুদের পরামর্শে রেস্তোরাঁ খুলেছিলেন জিম, তারপর যা হলোতিন হৃৎপিণ্ড, নীল রক্ত নিয়ে অক্টোপাস কী করেএকটি স্কেচবুক থেকে হাজারো গল্পের জগৎভালো চাকরি আর বিয়ের আশ্বাসে সাগরপথে নেওয়া হচ্ছিল মালয়েশিয়া, ৩১৭ জন উদ্ধার, আটক ৭ইরানের বিরুদ্ধে ইরাক কি ট্রাম্পের হাতিয়ার হয়ে উঠছেইসলামের প্রথম মসজিদ, মহানবী (সা.) যা নিজ হাতে গড়েছেনপ্রাথমিক-মাধ্যমিকের শিক্ষাক্রমে আবার বড় পরিবর্তন হচ্ছে, নতুন বই ২০২৮ সালেকিশোরের সাইকেল-জুতা পড়ে ছিল পাড়ে, পুকুরে মিলল মরদেহনগ্নতা চরিত্রকে জীবন্ত করে তোলার উপকরণ, নিজেকে প্রদর্শনের মাধ্যম নয়: মনিকা বেলুচ্চিবিশ্ববিদ্যালয়ে ভর্তি পরামর্শ–৯: পড়ার বিষয় হিসেবে কেন বেছে নেবেন আন্তর্জাতিক সম্পর্কসোহরাওয়ার্দীতে নয়, নয়াপল্টনে হবে বিএনপির মঙ্গলবারের সমাবেশসন্ত্রাসবিরোধী আইনের মামলায় মনিরুলের স্ত্রী ও দুই শ্যালককে গ্রেপ্তার দেখাল পুলিশখুলনা কর আপিল অঞ্চলে চাকরি, ১০ জেলার আবেদনকারীদের সুযোগহাতির তাণ্ডব থেকে ফসল রক্ষায় আসামের গ্রামে অভিনব উদ্যোগইউপি নির্বাচনে কেউ যাতে ‘ফাউল’ করার নিয়তে মাঠে না নামেন: সিইসিবেসরকারি বিনিয়োগে নতুন সম্ভাবনা কি তৈরি হবেশুধু নির্দিষ্ট এলাকায় নয়, ঢাকাজুড়েই নাভানার আবাসনের উদ্যোগজুরেলের লড়াই, বুমরার প্রত্যাবর্তনেও চালকের আসনে নিউজিল্যান্ডপ্রতিষ্ঠার ৫২ বছর পেরিয়েছে, সরকারি বিদ্যালয়টিতে নেই সুপেয় পানি ও শৌচাগারএইচএসসি সম্পূরক পরীক্ষা: গোপালগঞ্জের পরীক্ষা হবে ফরিদপুর ও মাদারীপুরেতরবারি দিয়ে বইয়ের পাতা উল্টে দিলেন ধূর্জটি মঙ্গলপেছন থেকে কাভার্ড ভ্যানের ধাক্কা, মহাসড়কে অটোরিকশাচালক ও এক নারী নিহতনোয়াখালীতে চলন্ত বাসে আগুন, ছড়িয়ে পড়েছে ভিডিওমৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা আজ তেঁতুলিয়ায়, কত ডিগ্রি সেলসিয়াসনির্মাণসামগ্রীর চড়া দামে ব্যাহত নির্মাণগোপালগঞ্জে ভাঙচুর করে পালিয়ে যান ভারতে, ফেরার সময় সীমান্তে তরুণ আটক: বিজিবি১ কোটি টাকার বিলাসবহুল কামরায় কেটি পেরি ও জাস্টিন ট্রুডো, ভাইরাল ছবিবিএনপি নেতাদের আয়োজনে কনসার্ট, যাওয়ার পথে ‘শেখ হাসিনা আসবে’ স্লোগানআমার বাবা-মা আমাকে মাটি চিনিয়েছে: বিবি রাসেলআনন্দ-উচ্ছ্বাসে শিক্ষাবর্ষের বিদায়ক্ষমতা হারানোর শঙ্কায় নেতানিয়াহু, অপেক্ষা ‘অলৌকিক কিছুর’প্রতি বেলায় কি প্রোটিন খাওয়া জরুরিদেশে আবার হুপিং কাশি শনাক্ত, রাজধানীতেই পাঁচজনমার্কিন বাহিনীর ওপর হামলায় স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করেছে ইরান: ওয়াশিংটন পোস্ট‘অনেক ছটফট করেছে ছেলেটা, কিছুই করতে পারিনি, শুধু সহ্য করেছি’রিয়াল হারলে সেটাই সবচেয়ে বড় খবর, গল্প বানানোর দরকার নেই: মরিনিও১০ হাজার রান, ৩৪ সেঞ্চুরির রেকর্ড—পাকিস্তানের ক্রিকেটে একাই এক ইতিহাস ইউনিস খানজলাবদ্ধতায় মৃতপ্রায় মাঠে প্রাণ ফেরাল বন্ধুসভাহোক কলরব, বউগুলো সব লাল না হয় নীল হলো ক্যানরোজার পণ্য সরবরাহে স্বস্তি, দুশ্চিন্তা সয়াবিন তেল নিয়েপদ্মা সেতুর কাছে আওয়ামী লীগ–বিএনপির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, যুবলীগের কর্মী নিহতভিডিও নির্মাতাদের জন্য নতুন সুবিধা আনল এক্সট্রাম্প কি আবার অভিশংসনের মুখে পড়তে পারেনজুলাই বিপ্লবের জ্ঞানগর্ভ বয়ানএএফএমসিসহ ৭ আর্মি-নেভি মেডিকেলে ভর্তি বিজ্ঞপ্তি, আবেদন শুরু ২৯ নভেম্বরকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৫ নেতা-কর্মীসহ ৪৪২ জন গ্রেপ্তার: ডিএমপিশ্রীপুরে ইউএনওর বাসভবনের সামনে ও মাওনা উড়ালসেতুর নিচে ককটেল বিস্ফোরণ‘সুদমুক্ত লেনদেন ছাড়া পূর্ণাঙ্গ মুমিন হওয়া সম্ভব নয়’আড়াই বছরেও চালু হয়নি সাড়ে ৩৫ লাখ টাকার কমিউনিটি ক্লিনিকজাফলংয়ের পাথরে শিলপাটার কারুকাজবাসযোগ্য পৃথিবীর অসমাপ্ত অঙ্গীকারঅস্থির সময়কোটি কোটি লাল কাঁকড়া ক্রিসমাস দ্বীপ ছেড়ে চলে যাচ্ছেমুশফিকুর রহিম: কানটুপি পরা সেই কিশোর থেকে টেস্টের অনুপ্রেরণাস্ট্রিমার কারা, কেন স্ট্রিমিংয়ের দিকে ঝুঁকছেন কনটেন্ট ক্রিয়েটররাসাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী শায়লা ও তাঁর দুই ভাই আটকগাছ থেকে পাঠাগার, মানুষের বিপদেও ‘অক্সিজেন’জর্জ হ্যারিসন: যে কণ্ঠে বিশ্ব শুনেছিল বাংলাদেশের নামবাড়ি গোপালগঞ্জে, থাকেন ঢাকায়, কারও কারও মুঠোফোনে লেনদেন সুবিধা বন্ধঅদক্ষতা ও অবহেলায় রাষ্ট্রের অর্থ অপচয়নীতি ও বাস্তবায়নের মেলবন্ধন জরুরিএক দিনে ফুরাল না আনন্দ, আরেকটু বেশি সময় চাই জলধারায়মেহগনির বাক্সে মৃত ছোট্ট সন্তান, শিরোপার আড়ালে লুকানো এক বাবার কান্নাসই-সাবুদের দিনে পান্নাখচিত গয়নায় মিমির আভিজাত্যময় লুক, আসল চমক কলমের ডিজাইনেসন্তানের উচ্চশিক্ষার খরচ, জন্মের পর থেকেই টাকা জমাবেন কীভাবেপ্রিয় অপমান‘তোকে ঢাকা শহরের যেখানেই পাব, গুলি করব’—কায়সারের ধাওয়ায় প্রাণভয় ছোট মুন্নারছাগলছানার দুরন্তপনা১০ বছরে সবচেয়ে বেশি সন্তান জন্ম দিলেই পুরস্কার ৫ লাখ ডলার!ভিডিও গেমেও যেভাবে নতুন ভূরাজনৈতিক লড়াইচোখ মুছছিলাম, আসলে ওটা ছিল খুশির কান্না: মাহিনবম গ্রেডে ১৫০ জন নেবে বাংলাদেশ ব্যাংক, আবেদন করবেন যেভাবেকলেজছাত্রের কমলা–মাল্টার বাগান, এ বছর প্রথম দিনেই বিক্রি ২৫ হাজার টাকানিউজিল্যান্ডে পড়াশোনা শেষে শর্ট–টার্ম গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসা চালু, সুযোগ কয় মাসেরনবীজির মতো দিন কাটাব কেন, এ যুগে কীভাবে তিনি প্রাসঙ্গিকএআইয়ের কারণে এনক্রিপশন প্রযুক্তির নিরপত্তা কি অকার্যকর হয়ে যাচ্ছেআপনি কি পরিবারের বড় সন্তান? জেনে নিন প্রথম সন্তান হিসেবে আপনার কোন কোন রোগের ঝুঁকি বেশিআগেরবার মিষ্টি খাইয়ে পারেনি, এবার মোরগ–পোলাওয়ে ৩৮ কোটি টাকার সোনা চুরি‘পাখি পাকা পেঁপে খায়’ দ্রুত বলতে গেলে গোলমাল পাকিয়ে যায় কেনভিসা কি ধীরে ধীরে সংকুচিত হচ্ছে? আয়ারল্যান্ডে আন্তর্জাতিক শিক্ষার্থীদের নতুন উদ্বেগ
প্রচ্ছদ › স্বাস্থ্য
স্বাস্থ্য

বিআইডব্লিউটিসির পড়ে থাকা চার জাহাজের তিনটিতে হবে ভাসমান হাসপাতাল

বিআইডব্লিউটিসির পড়ে থাকা চার জাহাজের তিনটিতে হবে ভাসমান হাসপাতাল
ঢাকা-বরিশাল রুটে চলাচলের জন্য কেনা দুটি নতুন যাত্রীবাহী জাহাজ ৯ মাস ধরে সদরঘাটের বাদামতলী ঘাটে অলস পড়ে আছে। ৬৮ কোটি টাকায় ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেডের কাছ থেকে জাহাজ দুটি কিনেছিল বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপো…

ঢাকা-বরিশাল রুটে চলাচলের জন্য কেনা দুটি নতুন যাত্রীবাহী জাহাজ ৯ মাস ধরে সদরঘাটের বাদামতলী ঘাটে অলস পড়ে আছে। ৬৮ কোটি টাকায় ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেডের কাছ থেকে জাহাজ দুটি কিনেছিল বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
গত ফেব্রুয়ারিতে বিআইডব্লিউটিসির বহরে যুক্ত হয়েছিল এমভি রূপসা ও এমভি সুগন্ধা। তবে যাত্রীসংকট ও যান্ত্রিক ত্রুটির কারণে জাহাজ দুটি ব্যবহার হচ্ছে না। লাভের আশায় কেনা দুটি জাহাজে উল্টো নিয়মিত ব্যয় হচ্ছে বিআইডব্লিউটিসির। সংস্থাটির বহরে থাকা আরও দুটি যাত্রীবাহী জাহাজ এমভি বাঙালি ও এমভি মধুমতি দীর্ঘদিন ধরে সদরঘাটের বাদামতলী ঘাটে অলস পড়ে থেকে নষ্ট হচ্ছে। ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের কাছ থেকে ২০১৪ ও ২০১৫ সালে ৫৪ কোটি টাকা ব্যয়ে এ দুটি জাহাজ কেনা হয়েছিল। এই চারটি জাহাজের মধ্যে তিনটিকে ভাসমান হাসপাতালে রূপান্তরের কথা ভাবা হচ্ছে।
নৌপরিবহন মন্ত্রণালয় এবং বিআইডব্লিউটিসির সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, যাত্রীবাহী জাহাজ কেনাকাটায় সংস্থার কর্মকর্তাদের যতটা মনোযোগ, এগুলোর ব্যবস্থাপনা নিয়ে কেউ ততটা তৎপর নয়। সংশ্লিষ্টরা বলছেন, পদ্মা সেতু চালুর পর বেসরকারি খাতের জাহাজও বন্ধ হয়ে গেছে বলে বিআইডব্লিউটিসির পক্ষ থেকে দাবি করা হয়। এ কারণে তাদের আয়ও কমে গেছে। কিন্তু বিকল্প নৌপথ বের করতে তৎপরতা দৃশ্যমান নয়। সংস্থাটিতে দীর্ঘ মেয়াদে কোনো পরিকল্পনা নেই। যে কারণে প্রতিবছর লোকসান গুনতে হচ্ছে বিআইডব্লিউটিসিকে।
জাহাজকে ভাসমান হাসপাতালে রূপ দিতে চায় সরকার
১২২ কোটি টাকা ব্যয়ে চারটি জাহাজ কেনা হয় বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে। লোকসান কমাতে বিএনপি সরকার অলস পড়ে থাকা চারটি জাহাজ বিকল্প কাজে লাগাতে চায়। চারটি জাহাজের মধ্যে তিনটিকে ভাসমান হাসপাতালে রূপান্তরের কথা ভাবা হচ্ছে। অন্য একটি জাহাজ নৌপরিবহন মন্ত্রণালয় ও সরকারের অন্যান্য মন্ত্রণালয়ের বিভিন্ন অনুষ্ঠানের জন্য রাখা হবে। নৌপরিবহন মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
১৭ নভেম্বর সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে চারটি জাহাজ ব্যবহার নিয়ে ত্রিপক্ষীয় সভা হয়। সভায় নৌপরিবহন মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় ও বিআইডব্লিউটিসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান সভায় সভাপতিত্ব করেন।
সভায় আলোচনা হয়, হাওর, দ্বীপাঞ্চল ও চরাঞ্চলে বসবাসকারীদের স্বাস্থ্যসেবা দিতে তিনটি ভাসমান হাসপাতাল চালু করা যেতে পারে। একটি জাহাজ চক্ষুচিকিৎসার জন্য, একটি মা ও শিশুস্বাস্থ্যসেবার জন্য ও একটি অর্থোপেডিক সার্জারির জন্য বিশেষায়িত হাসপাতাল হিসেবে গড়ে তোলা হবে। প্রতিটি জাহাজে বহির্বিভাগে বর্ণিত সেবার পাশাপাশি মেডিসিনের চিকিৎসক থাকবে।
সভায় আরও আলোচনা হয়, যাত্রীবাহী থেকে ভাসমান হাসপাতালে রূপান্তর করা হলেও তিনটি জাহাজের কাঠামোতে পরিবর্তন করা যাবে না। শুধু একটি সিঁড়িকে রোগীদের জন্য র‍্যাম্প পদ্ধতিতে রূপান্তর করা যেতে পারে। বিদ্যমান খালি জায়গাগুলোয় প্রয়োজন অনুযায়ী পৃথক করার (পার্টিশন) মাধ্যমে কক্ষ তৈরি করা যেতে পারে। হাসপাতালে নিয়োজিত চিকিৎসক ও নার্সদের জন্য যথোপযুক্ত আবাসন, খাবার ও স্যানিটেশনের ব্যবস্থা রাখতে হবে। হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনার জন্য নির্দিষ্ট একটি ব্যবস্থা রাখতে হবে। হাসপাতালে আসা সেবাগ্রহীতা রোগীদের কাছ থেকে ন্যূনতম একটি সেবা মূল্য নিতে হবে। স্বাস্থ্য অধিদপ্তর দ্রুততম সময়ের মধ্যে যন্ত্রপাতি ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধার একটি সম্ভাব্য খরচ তৈরি করবে।
জানতে চাইলে নৌপরিবহন সচিব আতাউর রহমান খান প্রথম আলোকে বলেন, জাহাজগুলো এভাবে দিনের পর দিন পড়ে থাকতে পারে না। বিকল্প কাজে ব্যবহারের চিন্তাভাবনা করা হচ্ছে। সে ক্ষেত্রে প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসাসেবার জন্য ভাসমান হাসপাতাল করে ব্যবহার করা যেতে পারে। তিনি বলেন, ‘আমরা শুধু জাহাজ দিতে পারি। বাকি চিকিৎসক, নার্স এসব আসবে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে। তাদের সদিচ্ছার ওপরও অনেক কিছু নির্ভর করবে। কোন তিনটি জাহাজকে হাসপাতালে রূপ দেওয়া হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।’
হাসপাতালে রূপান্তরে আছে চ্যালেঞ্জও
নৌপরিবহন মন্ত্রণালয় সূত্র বলছে, যাত্রীবাহী জাহাজকে ভাসমান হাসপাতালে রূপ দিতে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। ভাসমান হাসপাতালে প্রত্যন্ত অঞ্চলে যেতে চিকিৎসক ও নার্স রাজি হবেন কি না, সে আলোচনা রয়েছে। ভাসমান হাসপাতালে থাকা-খাওয়ার ব্যবস্থা রাখতে হবে। এ জনবল কে দেবে, তাদের বেতন–ভাতা কে দেবে, তা ঠিক করতে হবে। এ ছাড়া ভাসমান হাসপাতাল চালাতে জাহাজের তেল খরচ, রক্ষণাবেক্ষণের খরচ নিশ্চিত করতে হবে। এসব বিষয় সুরাহা করতে হবে। জাহাজ থেকে হাসপাতালে রূপ দেওয়ার ব্যয়ভার, কোন কোন এলাকায় হাসপাতাল চালানো হবে, তা চূড়ান্ত হয়নি।
বিআইডব্লিউটিসির চেয়ারম্যান আবদুল বারী ড্যানী প্রথম আলোকে বলেন, জাহাজগুলো অলস পড়ে আছে। এগুলোকে প্রত্যন্ত অঞ্চলে সাধারণ মানুষকে স্বাস্থ্যসেবা দিতে ভাসমান হাসপাতালে রূপান্তরের চেষ্টা চলছে। তিনি বলেন, পদ্মা সেতু চালুর পর জাহাজের আবেদন কমে গেছে। মানুষ সড়কপথে বেশি চলাচল করছে। তাই আয়ও কমে গেছে। এ জন্য জাহাজকে বিকল্প উপায়ে ব্যবহারের চিন্তা করা হচ্ছে।
একটি জাহাজের জন্য কেনা নতুন আসবাব। ২১ নভেম্বর সদরঘাটের বাদামতলীতে সরেজমিন বাদামতলী
বিআইডব্লিউটিসি সূত্র জানিয়েছে, ঢাকা-বরিশাল রুটে চলাচলের জন্য দুটি জাহাজ কিনতে আওয়ামী লীগ সরকারের সময় ২০১৫ সালে ওয়েস্টার্ন মেরিনের সঙ্গে ৬৮ কোটি টাকায় চুক্তি করে বিআইডব্লিউটিসি। ২০১৮ সালের মধ্যে জাহাজ দুটি দেওয়ার কথা থাকলেও দিতে পারেনি ওয়েস্টার্ন মেরিন। অনেক চিঠি চালাচালির পর অবশেষে চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি দুটি জাহাজ বুঝে পায় বিআইডব্লিউটিসি। দুটি জাহাজের নাম আগে ছিল বঙ্গতরী ও বঙ্গমাতা। বর্তমান সরকার নাম দুটি পরিবর্তন করে এমভি রূপসা ও এমভি সুগন্ধা রেখেছে। বিআইডব্লিউটিসি জানিয়েছে, বেসরকারি একটি প্রতিষ্ঠানকে দিয়ে কয়েক দিন জাহাজ দুটি চালানো হয়েছিল। তারা জানায়, জাহাজের ইঞ্জিনসহ বিভিন্ন ত্রুটি আছে। পরে তা মেরামত করা হয়।
২১ নভেম্বর সদরঘাটের বাদামতলী এলাকায় গিয়ে দুটি নতুন জাহাজ এমভি রূপসা, এমভি সুগন্ধাকে অলস পড়ে থাকতে দেখা যায়। দুটি জাহাজের তিনতলায় দেখা যায়, যাত্রীদের বসার দুই ধরনের চেয়ার। কিছু সাধারণ চেয়ার, কিছু উন্নত চেয়ার। ডাইনিং টেবিলের জন্য কেনা হয়েছে নতুন আসবাব। ভিআইপি যাত্রীদের আড্ডার জন্য রয়েছে আলাদা বসার ব্যবস্থা। তিনতলায় রয়েছে ভিআইপি কেভিন, প্রথম শ্রেণির কেবিন, দ্বিতীয় শ্রেণির কেবিন–সুবিধা। রয়েছে ডেক সুবিধা। ব্যবহার না হওয়ায় নতুন আসবাবে ধুলা পড়েছে, অযত্নে নষ্ট হচ্ছে। দুটি জাহাজের পাশে এমভি মধুমতিকে অব্যবহৃত পড়ে থাকতে দেখা যায়। পাশে ১০টি ওয়াটার বাস পড়ে আছে। জাহাজগুলো দেখভালের দায়িত্বে থাকা সাবের হোসেন প্রথম আলোকে বলেন, এমভি বাঙালি মেরামতের জন্য নারায়ণগঞ্জের ডকইয়ার্ডে পাঠানো হয়েছে।
জাহাজ কেনা হয় অপরিকল্পিতভাবে
সংশ্লিষ্টরা বলছেন, বিআইডব্লউটিসি একের পর জাহাজ কিনেছে। ১০ বছর আগে এমভি বাঙালি ও এমভি মধুমতি কেনার আগে সমীক্ষা করা হয়নি। পদ্মা সেতু চালু হলে দুটি জাহাজের কী হবে, তারও পরিকল্পনা নেওয়া হয়নি। পরিকল্পনা মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে বলা হয়, জাহাজ দুটির লোকসানের কয়েকটি কারণের মধ্যে রয়েছে জেটি সদরঘাটের মূল টার্মিনাল থেকে দূরে, বাদামতলীতে। ফলে যাত্রীরা দূরে এসে জাহাজে উঠতে চান না। দ্বিতীয়ত, এ দুটি জাহাজ সম্পর্কে সাধারণ যাত্রীরা ততটা জানে না। পদ্মা সেতু চালুর পর যাত্রী না মেলায় লোকসান কমাতে বসিয়ে রাখা হয়েছে জাহাজ দুটি।
২০২২ সালে পদ্মা সেতু চালুর পর বেসরকারি খাতের অনেক জাহাজ বন্ধ হয়ে গেছে। ঢাকা-বরিশাল রুটে বেসরকারি লঞ্চমালিকেরা এখন যাত্রী পান না। লোকসানের কারণে আগের কেনা দুটি জাহাজ না চালিয়ে বসিয়ে রাখা হয়েছে। তবু কেন নতুন দুটি জাহাজ এমভি রূপসা, এমভি সুগন্ধা কেনার প্রক্রিয়া থামানো গেল না কিংবা বিকল্প ব্যবস্থা করা গেল না জানতে চাইলে বিআইডব্লিউটিসির পরিচালক (বাণিজ্য) এস এম আশিকুজ্জামান প্রথম আলোকে বলেন, নতুন দুটি জাহাজ পাওয়ার কথা ছিল ২০১৮ সালে। কিন্তু আর্থিক সংকটের কারণে ওয়েস্টার্ন মেরিন নির্ধারিত সময়ে জাহাজ হস্তান্তর করতে পারেনি। যখন পদ্মা সেতু চালু হয়, তখন জাহাজ দুটির নির্মাণকাজ অনেক দূর এগিয়ে গেছে। সে কারণে বিকল্প কিছু চিন্তা করা যায়নি।

পাঠকের মন্তব্য

আরও সংবাদ

প্রতি বেলায় কি প্রোটিন খাওয়া জরুরি
স্বাস্থ্য

প্রতি বেলায় কি প্রোটিন খাওয়া জরুরি

পেশি গঠন, কোষের বৃদ্ধি ও ক্ষয়পূরণ থেকে শুরু করে রোগ প্রতিরোধক্ষমতা বজায় রাখা, শরীরের নানা কাজে প্রোটিনের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সুস্থ থাকতে প্রতিদিন পর্যাপ্ত প্রোটিন খাওয়া প্রয়োজন। কিন্তু প্রতি বেলায় কি প্রোটিন খেতেই হ…

দেশে আবার হুপিং কাশি শনাক্ত, রাজধানীতেই পাঁচজন
স্বাস্থ্য

দেশে আবার হুপিং কাশি শনাক্ত, রাজধানীতেই পাঁচজন

রাজধানীতে হুপিং কাশির রোগী শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণাপ্রতিষ্ঠান (আইইডিসিআর)। সরকারি কর্মকর্তারা বলছেন, এই রোগে ভয় পাওয়ার কিছু নেই, হুপিং কাশির চিকিৎসা দেশে আছে। হামের প্রাদুর্…

আড়াই বছরেও চালু হয়নি সাড়ে ৩৫ লাখ টাকার কমিউনিটি ক্লিনিক
স্বাস্থ্য

আড়াই বছরেও চালু হয়নি সাড়ে ৩৫ লাখ টাকার কমিউনিটি ক্লিনিক

কমিউনিটি ক্লিনিকের নির্মাণকাজ শেষ হয়েছে প্রায় আড়াই বছর আগে। ভবনও হস্তান্তর করা হয়েছে। রোগীদের বিনা মূল্যে দেওয়ার জন্য ভবনের ভেতরে রাখা হয়েছে ওষুধ; কিন্তু এখনো চালু হয়নি পাইকপাড়া কমিউনিটি ক্লিনিকটি। এ কারণে স্বাস্…