ডিবি হেফাজতে অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান
ফাইল ফটো
বুধবার (২৫ নভেম্বর) রাতে ডিবির একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। রাকিবুল হাসান ৩৩তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা। তিনি ২০১৪ সালের ৭ আগস্ট পুলিশ বাহিনীতে যোগ দেন। তাঁর স্থায়ী বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায়। তবে তাঁকে কোথা থেকে হেফাজতে নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
এর আগে এসআরবি-১১ থেকে আবুল হাসান নামে পুলিশের আরেক অতিরিক্ত পুলিশ সুপারকে গ্রেপ্তার করে ডিবি। পরে মঙ্গলবার (২৪ নভেম্বর) আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
রাকিবুল হাসানকে কী কারণে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। এ বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পাঠকের মন্তব্য