28 Nov 2026 · স্বাধীন সংবাদমাধ্যম
দৈনিক দেশপটিকা - দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সত্য · সংবাদ · সমাজ দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সংবাদ সর্বশেষ আপডেট
আজকের সংবাদ
রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তদের আগুনসাপাহারে সরিষা চাষে কৃষি প্রণোদনা, সহায়তা পাচ্ছেন কৃষকরাসীমান্ত অপরাধ দমনে কঠোর অবস্থানে নওগাঁর ১৪ বিজিবিডিসেম্বর ঘিরে সতর্ক বিজিবি, হিলি সীমান্ত পরিদর্শনে সেক্টর কমান্ডারজোড্ডা পশ্চিম ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দুই সদস্যের তদন্ত কমিটি গঠনপাকিস্তানে জিন্নাহর সমাধিতে স্পিকারের শ্রদ্ধাশাহবাগে মোদি-হাসিনার ছবি ও ভারতীয় পতাকায় আগুনপ্রতিহিংসার কারণে জামায়াতের নিবন্ধন বাতিল হয়েছিল: শফিকুর রহমানদেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রীকালিহাতীতে অবৈধ বালু ব্যবসায় প্রশাসনের ‘জিরো টলারেন্স’: অভিযানে দিশেহারা সিন্ডিকেট, রদবদলের গুঞ্জনশিক্ষিত বেকারত্ব কমাতে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই: প্রধানমন্ত্রীছারছীনা দরবার শরিফের ১৩৬তম বার্ষিক ইছালে ছওয়াব মাহফিল শুরু রবিবাররংপুরে ২০০ শয্যায় চালু হচ্ছে আধুনিক শিশু হাসপাতালআর্থিক খাতের সংকটের পেছনে আ. লীগের দুর্নীতি ও অর্থপাচার: রাষ্ট্রপতিগোপালগঞ্জে বিকাশে অস্বাভাবিক লেনদেন, সতর্ক সরকারসোনার ভরি ২ লাখ ১ হাজার টাকা ছাড়ালআশুলিয়ায় পৃথক স্থানে দাঁড়িয়ে থাকা দুই বাসে আগুন, নাশকতার আশঙ্কাপিএসসি সংস্কার পরিবর্তনের অভিযোগ, আন্দোলনে নামছে শিবিরবিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো সরকারের ঐতিহাসিক উদ্যোগহাইপারসনিক ক্ষেপণাস্ত্রযুক্ত নতুন পারমাণবিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করলেন পুতিনগঙ্গাচুক্তি না হলে ভারতেরই কেন ক্ষতি বেশি১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি তারেক রহমানকেন চেষ্টা করেও শহরটি জয় করতে পারেননি গ্রেট আলেকজান্ডারচাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের বগিতে দুর্বৃত্তদের আগুনশেখ হাসিনা ও তাঁর দলের কবর হোক জনগণের মনে: জাহেদ উর রহমানতিতুমীর কলেজের ছাত্রী হোস্টেলের গেটে ককটেল বিস্ফোরণ২০২৭ সাল থেকে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালুর ঘোষণাফুটবল খেলতে গিয়ে চোট, অস্ত্রোপচারের পর ক্রাচে ভর দিয়ে হাঁটছেন জোহরান মামদানিমুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের দিন নদীতে ঝাঁপ, দুই দিন পর ভেসে উঠল লাশচলছে কার্টুন পিপল কমিকস ফেস্ট, আজ শেষ দিনচারটি পাঞ্জাবির অর্ডারে শুরু, এখন ৩৫০ নারীর জীবিকার ভরসা জামালপুরের হেনাপুকুরে ভাসছিল শিশু রাইসার নিথর দেহ, তাকে তুলতে গিয়ে পাওয়া গেল ফারিহার লাশশিশুযত্ন শুধু মায়ের দায়িত্ব নয়দেশে-বিদেশে যেখানে যাই কাস্টমস ও এনবিআর নিয়ে কথা শুনতে হয়: অর্থমন্ত্রীগাজার প্রতি সংহতি কেন গণহত্যা থামাতে ব্যর্থ হলোবিপিও ও আইটিইএস খাতে ১০ শতাংশ নগদ প্রণোদনার প্রস্তাব বাক্কোরশেয়ার করা এআই-চ্যাট ও মেমোরি, আপনার কথোপকথন কতটা নিরাপদএবার ছলেবলে লোকসভার আসন বৃদ্ধিতে বিজেপি মরিয়াপঞ্চায়েতের ফুলেরায় হঠাৎ কেভিন পিটারসেন, মাথায় গামছাসব শিশু ঠিক মানের হামের টিকা পাচ্ছে না অনেকে একেবারেই নাকুমিল্লায় দিনভর উত্তেজনা, মাহফিল করতে না পেরে ফিরে যান তাহেরীমৃত্যুর তিন বছর পর কেন কবর থেকে তোলা হয় নায়িকা অন্তরার দেহাবশেষসিলেটে বিএনপির সংসদ সদস্যের বাড়িতে পেট্রলবোমা হামলা‘মোরগ পোলাও খাইয়ে’ ধানমন্ডিতে সোনার দোকানে চুরিসিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে ধরতে গেলে লাঠি হাতে গ্রামবাসীর বাধা, ফিরে গেল পুলিশসহজে মনে রাখার ৪টি মানসিক কৌশলআইনশৃঙ্খলা ভালো হলে দেশ এত দিনে ইউরোপ-আমেরিকা হওয়ার কথা: জামায়াত আমিরনীতি সুদহার আরও কমানোর ইঙ্গিত গভর্নরের, কমালে কী হয়রোমিও স্পাই: প্রেমিক সেজে নারী কর্মকর্তাদের প্রেমের ফাঁদে ফেলতেন সুদর্শন তরুণেরারেড হট বোল্ড লুকে তাক লাগালেন বেবো, অল ব্ল্যাকে 'ড্যাডি কুল' শাহরুখকারাগারেই মাধ্যমিক থেকে স্নাতক, তাঁর জীবন নিয়ে লেখা হয়েছে উপন্যাসবছরের শেষ ম্যাচটা খেললেন মেসি, কেমন গেল তাঁর ২০২৬প্রতিবন্ধী সন্তানের লাশ দেখতে কারাফটকে মাবুমরা আর বুমরা নেই, জয়সোয়ালের শূন্যের রেকর্ড, ধুঁকছে ভারতযাত্রীবেশে বাসে উঠে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরাগঙ্গার পানিবণ্টন চুক্তি: মেয়াদ ফুরাচ্ছে, দরকার বিচক্ষণ কূটনীতিভিকারুননিসায় প্রথম শ্রেণিতে ভর্তি, আসন ১৫৪৫রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে ‘পেট্রলবোমা’ নিক্ষেপ, ফাঁকা গুলির অভিযোগসেন্ট মার্টিনে ‘চিংড়ি খাওয়ার পর’ শ্বাসকষ্ট, প্রাণ গেল পর্যটকেরনায়িকা ববিতার কয় সন্তান? কী করেন, কোথায় থাকেনবিশ্বকাপ জেতার ক্ষমতা আর নেই ব্রাজিলের, বলছেন রোনালদোকারাগারে যুব মহিলা লীগ নেত্রী, প্রতিবন্ধী সন্তানের মৃত্যু, লাশ দেখাতে নেওয়া হচ্ছে কাশিমপুরেঋণ করে কিনেছিলেন ক্যামেরা, এবার জিতলেন অর্থমূল্যে বিশ্বের সবচেয়ে দামি আলোকচিত্র পুরস্কারকালশীতে যাত্রীবেশে বাসে উঠে কেরোসিন ঢেলে আগুনএকঝলক (২৮ নভেম্বর ২০২৬)ঐতিহ্যের গারো বয়নশিল্প: মুনমুনের হাত ধরে গান.না দক.কার পুনর্জাগরণ!ইলন মাস্ক কেন মহাকাশে ১০ লাখ স্যাটেলাইট ডেটা সেন্টার বসাতে চানসোনার দাম আবার ভরিতে ২ লাখ টাকা ছাড়ালচুয়েটে মধ্যরাতে শিক্ষার্থীদের দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, আহত ৫প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বড় নিয়োগ, পদ ৭৪৬গাজীপুরে সাবেক কাউন্সিলরকে গ্রেপ্তারের এক দিন পর বাড়িতে লুটপাট–আগুনএক ধাক্কায় সব প্রমাণ! ডমিনোর উপমা১০৬ স্থলসীমান্ত রুট ঝুঁকিপূর্ণ, মাদক আসছে নদী-সমুদ্রপথেওযদি আমি একটি গোলাপ হতামসেনাসদস্য পরিচয়ে পাত্রী দেখতে গিয়ে যুবক আটকজলদস্যুরাজের হাতে মোগল জাহাজের পরিণতিরাজধানীজুড়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫৫০, বিদেশি পিস্তল উদ্ধারএআইনির্ভর টিভি চ্যানেল আনছে গুগল, অনুষ্ঠানের প্রধান চরিত্রে দেখা যাবে নিজেকে‘একটা চাদর হবে’ থেকে চাদরে মোড়ানো শেষযাত্রাচট্টগ্রামে মেট্রোরেলের প্রাথমিক রুট নির্ধারণ, উড়াল নাকি পাতালে পথেমহাকাশ থেকে দেখা যায় ‘কুইবেকের চোখ’দক্ষিণ আফ্রিকা–বাংলাদেশ: টেস্ট ইতিহাসেই কি সবচেয়ে একতরফা লড়াইআগুনের কোনো দল নেইমাদারীপুরে থানার সামনে আওয়ামী লীগ-বিএনপির দফায় দফায় সংঘর্ষ, ককটেল বিস্ফোরণদাবা, বই আর নব্বই দশকের মন নিয়ে বার্সায় ‘আরেক রাফিনিয়া’ইলিশের পদ্মায় জাল ফেললে উঠছে সাকার মাছ, দেশি জাতের জন্য কতটা বিপদসোনার দামের ভেলকি ও বিগ জিমের ‘মুরগি বিভ্রম’বলিউড নায়িকাদের পারিশ্রমিকের নতুন হিসাব, শীর্ষ ৫ কে কত নেনআটক বাংলাদেশিদের দিকে নজর দিনএক দিনে ৭২৬ হামলায় ১২১ হুতি যোদ্ধা হতাহত হওয়ার দাবি ইয়েমেনের সরকারি বাহিনীরমেসিও ইন্টার মায়ামির বিদায় ঠেকাতে পারলেন নাবড় ধরনের পরিবর্তন দরকারবিআরটিএর অধীন তিন মাসের ইন্টার্নশিপ, মাসিক ভাতা ১০ হাজারঘরে আটকে পড়া প্রজাপতিকে আহত না করে বের করব কীভাবেযে মাছ বেঁচে থাকতে পারে ১৩০ বছর৩৯-এ এসেও নানা লুকে আবেদন ছড়াচ্ছেন এষা গুপ্তাবছরে সাত থেকে আট কোটি টাকার মাছের কারবার হয় এই বিলে, যেতে পারেন তাজা মাছ কিনতেজাতীয় বিশ্ববিদ্যালয়ে ৪০ লাখ শিক্ষার্থী, পিছিয়ে শিক্ষার মানে, জোর দিতে চায় কর্মমুখী শিক্ষায়বরিশালে শিক্ষার্থী ও নারীদের দারুণ উদ্যোগসকালেই পড়ুন আলোচিত ৫ খবর৫০ ওভার খেলার সংগ্রাম, ওপেনিংয়ে ‘এক্সপেরিমেন্ট’—দক্ষিণ আফ্রিকায় কী অপেক্ষা করছে বাংলাদেশেরজাহাঙ্গীরনগরে অতিথি পাখির মেলাময়মনসিংহে ছয় গ্রামে মাঠের পর মাঠ লেবুর বাগান, প্রতিদিন বিক্রি অন্তত ২৫ লাখ টাকাবিজয়ের বইমেলায় মুক্তিযুদ্ধের স্মৃতিলয়্যালিটি ফ্যাক্টচাষী নজরুলের ‘সুভা’ কি শুধু এক বোবা মেয়ের গল্প, নাকি আরও কিছুব্যাংকের চাকরি ছেড়ে কারুপণ্যের ব্যবসা, এখন মাসে বিক্রি ১৫ লাখ টাকাবাবাকে বলেছিলেন, ‘আমি ভালো আছি, দোয়া করিও’, দুদিন পর এল ছেলের মৃত্যুর খবরহরমুজে মাইনের আঘাতে তেলবাহী দুটি ট্যাংকারে বিস্ফোরণ ও আগুন: আইআরজিসিসম্রাট আওরঙ্গজেবের জাহাজে চরম নৃশংসতা চালান এক জলদস্যু, তাঁর পরিণতি আজও রহস্যঘেরাসেই গারনাচো এখন ১২ জনের বদলি দলেও জায়গা পান নাইলিয়াড ও ওডিসি: যুদ্ধ, বীরত্ব ও ঘরে ফেরার মহাকাব্যশয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৮ আমলঅতিরিক্ত আত্মবিশ্বাসে ভুল সিদ্ধান্ত নিতে পারেন কোন রাশির জাতকএকটি ফুটবলের ব্যবচ্ছেদলাল শাপলার সৌন্দর্যে ডিবির হাওর৮৭ হাজার কোটি টাকার মালিক! অভিনেতা থেকে প্রযুক্তি–দুনিয়ার ধনকুবেরবৈদ্যুতিক গাড়ির চাকার যত্নে যে ৭টি বিষয় খেয়াল রাখতে হবেজমকালো পার্টি সাজে অনুপ্রেরণা হতে পারে স্পর্শিয়ার ইন্দো-ওয়েস্টার্ন লুকআমেরিকা যেভাবে রাশিয়ার সঙ্গে সমঝোতার কথা ভাবছেমেসির ভোট পেয়েছিলেন রিয়াল মাদ্রিদের এক খেলোয়াড়, রোনালদোর ভোট পেয়েছিলেন বার্সেলোনার একজনমার্কিন শুল্ক আরোপ হলে চাপে পড়তে পারে দেশের তিন খাতআজ টিভিতে যা দেখবেন (২৮ নভেম্বর ২০২৬)এআই যখন এআইয়ের চাকরি খায়!হুট করেই আলোচনায়, কে এই পূর্ণিমাশীতে বাড়ে কোষ্ঠকাঠিন্য: লাইফস্টাইলের পরিবর্তনে এড়ানো যায় এই সমস্যাসেপটিক ট্যাংকে কী গ্যাস থাকে, এই গ্যাস থেকে কীভাবে নিরাপদ রাখা যায়খরার মধ্যেও টিকে থাকবে চা গাছ, সম্ভাবনা দেখাচ্ছে বাকৃবি ও বিটিআরআইয়ের গবেষণা
প্রচ্ছদ › সংবাদ
সর্বশেষ

দিয়াবাড়ির বউবাজার কেন এত ভাইরাল?

দিয়াবাড়ির বউবাজার কেন এত ভাইরাল?
উত্তরার বউবাজার তাজা শাকসবজির জন্য এখন বেশ ভাইরাল। আবার অনেককেই বলতে শোনা যায়, এই বাজারে তো ঢাকার কারওয়ান বাজার থেকে জিনিস নিয়ে বেচে। আসলেই কি তাই? সরেজমিনে ঘুরে এসে জানালেন এম এ হান্নান। টাটকা শাকসবজি আর নদীর তরতাজা মাছ…

উত্তরার বউবাজার তাজা শাকসবজির জন্য এখন বেশ ভাইরাল। আবার অনেককেই বলতে শোনা যায়, এই বাজারে তো ঢাকার কারওয়ান বাজার থেকে জিনিস নিয়ে বেচে। আসলেই কি তাই? সরেজমিনে ঘুরে এসে জানালেন এম এ হান্নান।
টাটকা শাকসবজি আর নদীর তরতাজা মাছের জন্য পরিচিত উত্তরার বউবাজারফেসবুকে প্রায়ই দেখি, পরিচিত অনেকেই দিয়াবাড়ির বউবাজার থেকে টাটকা শাকসবজি আর নদীর তরতাজা মাছ কিনে ফিরছেন। উত্তরা সেন্টার মেট্রোস্টেশন থেকে কয়েক মিনিটের হাঁটাপথ এই বাজার। আবার এটাও অনেককেই বলতে শুনি যে এই বাজারে তো ঢাকার কারওয়ান বাজার থেকে নিয়ে জিনিস বেচে। আসলেই কি তাই? তাহলে কেন এত ভাইরাল এই বাজার? সরেজমিনে জানতে বউবাজারে গিয়েছিলাম ১৭ নভেম্বর।
বিক্রির জন্য আনা কচুর লতি কুটছিলেন রুবিনা আক্তার আর মালতি বেগম। সামনে রাখা আছে কলার মোচা, শজনেপাতা, কাঁচা ডুমুর আর বকফুল। রুবিনা আক্তার বলছিলেন, প্রায় ২০ বছর আগে আশপাশের গ্রামীণ নারীরা বিকেলে ঝুড়িতে করে শাকসবজি এনে এখানে বিক্রি করতেন। সেই থেকে এই বাজারের নাম হয়ে যায় বউবাজার। এখন অবশ্য পুরুষ বিক্রেতার সংখ্যাই বেশি।
৫ লাখ টাকার কাঠের হাতিও বিক্রি হয়েছে, এসএমই মেলায় আর যা যা দেখে এলামতাজা জিনিসের ছড়াছড়ি
একসময় আশপাশের গ্রামীণ নারীরা বিকেলে ঝুড়িতে করে শাকসবজি এনে এখানে বিক্রি করতেন বলে এ বাজারের নাম হয় বউবাজারএই বাজারের মূল আকর্ষণ ছোট ছোট চাঁটাইয়ে পেতে রাখা সারি সারি সাজানো শাক। আছে চুকুর বা টকপাতা, দেশি ও বিলাতি ধনেপাতা, শজনেপাতা। বিক্রি হচ্ছে সাদা আর হালকা গোলাপি পাপড়ির বক ও মিষ্টিকুমড়ার ফুল। আছে সব ধরনের দেশি সবজি। কেজি দরে বিক্রি হচ্ছে পুঁইশাকের বীজ, শিমের বীজ। জাতভেদে লেবু মিলবে প্রতি হালি ৪০ থেকে ৬০ টাকায়।
শীতের সবজি শিম, লাউ, শালগম, মুলা যেমন আছে, তেমনি আছে ভর্তা হিসেবে খাওয়ার জন্য মৌ শিম। ক্যালেন্ডারের পাতায় ভাদ্র মাস বিদায় নিয়েছে কবে, তবু বাজারে  ২০০ টাকায় মিলবে পাকা তাল। আমের মৌসুম ফুরিয়ে গেলেও আছে বারোমাসি জাতের আম, ৭০০ টাকা কেজি। আছে ড্রাগন ফল, জলপাই, দেশি পেয়ারা, পাকা পেঁপে, করমচা, শরিফা, আমলকী, দেশি বেল, কতবেল, লাল ও হলুদ তরমুজ, জাম্বুরা, চালতা।
এখন এ বাজারে অবশ্য পুরুষ বিক্রেতার সংখ্যাই বেশিদেশি জাতের হাঁস-মুরগির ডিমের উপস্থিতি চোখে পড়ে বেশি। দেশি হাঁসের ডিম প্রতি হালি ৮০ টাকা, দেশি মুরগির ডিম হালি ১২০ টাকা। আর প্রতি হালি কোয়েল পাখির ডিম পাবেন ৭০ টাকায়। আছে গরুর দুধ, ১০০ টাকা লিটার। এই বাজারে জনপ্রিয় বা ভাইরাল আইটেম হলো বিল আর নদীর দেশি মাছ।
২৫০ থেকে ৭০০ টাকায় বিক্রি হচ্ছে বিল থেকে ধরে আনা দেশি শিং, কই, টাকি আর ট্যাংরা মাছের মিশ্রণ। দেশি শিং আর মাগুর মাছ কেজি ১ হাজার ৫০০ টাকা, কই মাছ ৮০০ টাকা। কিশোরগঞ্জ থেকে আসা কিছু নদীর মাছও আছে। এখানে ৭০০ টাকায় পাবেন নদীর বোয়াল। মেনি মাছ ৬০০ টাকা, চিতল ৯০০ টাকা, আইড় ৮০০ টাকা, শোল ৮৫০ টাকা। কক্সবাজার থেকে আনা বরফে ঢাকা রুপচাঁদাও আছে, দাম ১ হাজার ২০০ টাকা। কাঁকড়া বিক্রি হচ্ছে ৩০০ টাকায়।
পাশেই থাকা খেত থেকেও সবজি এনে এখানে বিক্রি করা হয়বাজারের পাশেই উৎপন্ন হচ্ছে পণ্য
অনেকে যে অভিযোগ করে, এখানের অনেক সবজি ঢাকার বিভিন্ন বড় বাজার থেকে আসে, পরে কাদামাটি মেখে গ্রাম থেকে আনা সবজি বলে বিক্রি করা হয়। আসলেই কি তাই? এমন প্রশ্নে বিক্রেতাদের কাছ থেকে উত্তর আসে, ‘না।’
এই বাজারে প্রায় ২০ বছর ধরে শাকসবজি বিক্রি করছেন হরিনা বেগম। তিনি বললেন, ‘এখানে একসময় খাল ছিল। আমরা ধান বুনেছি, নৌকা বেয়েছি, মাছ ধরেছি। এই বাজারে এসব বিক্রি করে সংসার চালিয়েছি।’ কারওয়ান বাজারের বা ঢাকার অন্য কোনো বাজারের কাঁচামাল এখানে চলবে না বলে দাবি করলেন বিক্রেতারা। বিরুলিয়া ব্রিজের পাশের গ্রাম, সাভার, কালিয়াকৈর আর মানিকগঞ্জ থেকে বিকেলের মধ্যেই এই বাজারে চলে আসে তাজা সবজি।
পোশাক ও অন্যান্য জিনিস এক্সচেঞ্জে কোন ব্র্যান্ড কত দিন সময় দেয়বাজারে পাবেন নানা জাতের আলুডিম বিক্রি করছিলেন আশ্রাফ মিয়া। তিনিই বাজারের পাশের বিশাল সবজির খেতটা দেখালেন। এখান থেকেই বেশির ভাগ সবজি আসে। অনেকটা এখানেই উৎপাদন, এখানেই বিক্রির মতো অবস্থা! কৌতূহল দমাতে না পেরে আমরাও বাজারের পাশের সবজি খেত দেখতে পা বাড়ালাম।
বাজার থেকে দুই-তিন কদম পা বাড়াতেই হুট করে যেন গ্রামীণ কোনো ফসলের মাঠের সামনে হাজির হলাম। এক পাশে বিশাল লাউয়ের মাচা—ওপরে বাতাসে দোল খাচ্ছে লাউয়ের ধবধবে সাদা ফুল আর নিচে ঝুলছে সবুজ রঙের লাউ। অন্য পাশে বেগুনের খেত। বোনা হয়েছে মুলাশাক, ধনেপাতা। আছে ঢ্যাঁড়স, পেঁপে। একদিকে একটা পুকুরে ভাসছে কচুরিপানা আর নিচেই সাঁতার কাটছে কই, শিং মাছের মতো দেশি মাছ।
বাজারে আছে পিঠাপুলির দোকানবাজার শেষে খাওয়াদাওয়া
ঘুরে ঘুরে বাজার করে পা ব্যথা হয়ে এলে বসতে পারেন বাজারের পিঠাপুলির দোকানগুলোয়। খেজুরের গুড় আর নারকেলে বানানো ধোঁয়া ওঠা শীতের ভাপা পিঠার সঙ্গে আছে চিতই, ডিম চিতই, ডিম চাপড়ি, নারকেল পুলি, চিকেন পুলি, পোয়া পিঠা, নকশি পিঠা, পাটিসাপটা, ঝিকিমিকি জামাই পিঠাসহ আরও কত পিঠা! দাম পড়বে ২০ থেকে ৫০ টাকা। আছে ডাবের পুডিং, নিমকি, হাতে বানানো সেমাই, মোমো, হালিমসহ মুড়ির মোয়া, চিড়ার মোয়া।
সন্ধ্যার আগেই এ বাজার শেষ হয়ে যায়যেভাবে যাবেন
ঢাকার যেকোনো প্রান্ত থেকে আসতে পারেন উত্তরার দিয়াবাড়ি। মেট্রোরেলে এলে উত্তরা সেন্টার স্টেশনে নামতে হবে। স্টেশন থেকে নেমে উত্তরা উত্তরমুখী রাস্তার হাতের বাঁয়ে মিনিট দুই-তিন হাঁটলেই বউবাজারের দেখা পাবেন।
সপ্তাহের সাত দিনই বেলা তিনটা থেকে শুরু হয় এই বাজার। যথেষ্ট বৈদ্যুতিক বাতির ব্যবস্থা না থাকার কারণে সন্ধ্যার পরই শেষ হয়ে যায়। তাই দিনের আলো থাকতেই যাওয়া ভালো। তাহলে দেখেশুনে পছন্দের শাকসবজি কিংবা মাছ, ফল কিনতে পারবেন।
ছাদবাগান থেকে প্রতিদিনের সবজির চাহিদা মিটে যায়

পাঠকের মন্তব্য

আরও সংবাদ

শাহবাগে মোদি-হাসিনার ছবি ও ভারতীয় পতাকায় আগুন
শিক্ষা

শাহবাগে মোদি-হাসিনার ছবি ও ভারতীয় পতাকায় আগুন

ফাইল ফটো শুক্রবার (২৭ নভেম্বর) বাদ জুমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে জাতীয় বিপ্লবী পরিষদ ও বিপ্লবী ছাত্র পরিষদের শতাধিক নেতাকর্মী মিছিল বের করেন। মিছিলটি টিএসসি এলাকা ঘুরে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় তারা…

নায়িকা ববিতার কয় সন্তান? কী করেন, কোথায় থাকেন
বিনোদন

নায়িকা ববিতার কয় সন্তান? কী করেন, কোথায় থাকেন

ঢাকা থেকে কানাডা—দীর্ঘ এই পথ ববিতার কাছে আপনজনের কাছে ফেরারও পথ। বছরের একটি নির্দিষ্ট সময়ে কানাডায় যান বরেণ্য এই অভিনয়শিল্পী। সেখানে কখনো ঘুরে বেড়ান, কখনো ছিপ হাতে মাছ ধরতে বের হন। পর্দার ব্যস্ততা পেরিয়ে তাঁর জীবনের এই স…

‘একটা চাদর হবে’ থেকে চাদরে মোড়ানো শেষযাত্রা
সর্বশেষ

‘একটা চাদর হবে’ থেকে চাদরে মোড়ানো শেষযাত্রা

অ্যাম্বুলেন্সে শুয়ে আছেন জেনস সুমন। চাদরে ঢাকা তাঁর নিথর দেহ। কয়েক হাত দূরে একটি চায়ের দোকানে বসে কয়েকজন তরুণ। তাঁদের একজন গুনগুন করে গাইছিলেন ‘একটা চাদর হবে’ গানটি। তরুণটি কি জানতেন, যাঁর গান গাইছেন, সেই শিল্পী পাশের অ্…