28 Nov 2026 · স্বাধীন সংবাদমাধ্যম
দৈনিক দেশপটিকা - দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সত্য · সংবাদ · সমাজ দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সংবাদ সর্বশেষ আপডেট
আজকের সংবাদ
রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তদের আগুনসাপাহারে সরিষা চাষে কৃষি প্রণোদনা, সহায়তা পাচ্ছেন কৃষকরাসীমান্ত অপরাধ দমনে কঠোর অবস্থানে নওগাঁর ১৪ বিজিবিডিসেম্বর ঘিরে সতর্ক বিজিবি, হিলি সীমান্ত পরিদর্শনে সেক্টর কমান্ডারজোড্ডা পশ্চিম ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দুই সদস্যের তদন্ত কমিটি গঠনপাকিস্তানে জিন্নাহর সমাধিতে স্পিকারের শ্রদ্ধাশাহবাগে মোদি-হাসিনার ছবি ও ভারতীয় পতাকায় আগুনপ্রতিহিংসার কারণে জামায়াতের নিবন্ধন বাতিল হয়েছিল: শফিকুর রহমানদেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রীকালিহাতীতে অবৈধ বালু ব্যবসায় প্রশাসনের ‘জিরো টলারেন্স’: অভিযানে দিশেহারা সিন্ডিকেট, রদবদলের গুঞ্জনশিক্ষিত বেকারত্ব কমাতে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই: প্রধানমন্ত্রীছারছীনা দরবার শরিফের ১৩৬তম বার্ষিক ইছালে ছওয়াব মাহফিল শুরু রবিবাররংপুরে ২০০ শয্যায় চালু হচ্ছে আধুনিক শিশু হাসপাতালআর্থিক খাতের সংকটের পেছনে আ. লীগের দুর্নীতি ও অর্থপাচার: রাষ্ট্রপতিগোপালগঞ্জে বিকাশে অস্বাভাবিক লেনদেন, সতর্ক সরকারসোনার ভরি ২ লাখ ১ হাজার টাকা ছাড়ালআশুলিয়ায় পৃথক স্থানে দাঁড়িয়ে থাকা দুই বাসে আগুন, নাশকতার আশঙ্কাপিএসসি সংস্কার পরিবর্তনের অভিযোগ, আন্দোলনে নামছে শিবিরবিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো সরকারের ঐতিহাসিক উদ্যোগ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি তারেক রহমানকেন চেষ্টা করেও শহরটি জয় করতে পারেননি গ্রেট আলেকজান্ডারচাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের বগিতে দুর্বৃত্তদের আগুনশেখ হাসিনা ও তাঁর দলের কবর হোক জনগণের মনে: জাহেদ উর রহমানতিতুমীর কলেজের ছাত্রী হোস্টেলের গেটে ককটেল বিস্ফোরণ২০২৭ সাল থেকে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালুর ঘোষণাফুটবল খেলতে গিয়ে চোট, অস্ত্রোপচারের পর ক্রাচে ভর দিয়ে হাঁটছেন জোহরান মামদানিমুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের দিন নদীতে ঝাঁপ, দুই দিন পর ভেসে উঠল লাশচলছে কার্টুন পিপল কমিকস ফেস্ট, আজ শেষ দিনচারটি পাঞ্জাবির অর্ডারে শুরু, এখন ৩৫০ নারীর জীবিকার ভরসা জামালপুরের হেনাপুকুরে ভাসছিল শিশু রাইসার নিথর দেহ, তাকে তুলতে গিয়ে পাওয়া গেল ফারিহার লাশশিশুযত্ন শুধু মায়ের দায়িত্ব নয়দেশে-বিদেশে যেখানে যাই কাস্টমস ও এনবিআর নিয়ে কথা শুনতে হয়: অর্থমন্ত্রীগাজার প্রতি সংহতি কেন গণহত্যা থামাতে ব্যর্থ হলোবিপিও ও আইটিইএস খাতে ১০ শতাংশ নগদ প্রণোদনার প্রস্তাব বাক্কোরশেয়ার করা এআই-চ্যাট ও মেমোরি, আপনার কথোপকথন কতটা নিরাপদএবার ছলেবলে লোকসভার আসন বৃদ্ধিতে বিজেপি মরিয়াপঞ্চায়েতের ফুলেরায় হঠাৎ কেভিন পিটারসেন, মাথায় গামছাসব শিশু ঠিক মানের হামের টিকা পাচ্ছে না অনেকে একেবারেই নাকুমিল্লায় দিনভর উত্তেজনা, মাহফিল করতে না পেরে ফিরে যান তাহেরীমৃত্যুর তিন বছর পর কেন কবর থেকে তোলা হয় নায়িকা অন্তরার দেহাবশেষসিলেটে বিএনপির সংসদ সদস্যের বাড়িতে পেট্রলবোমা হামলা‘মোরগ পোলাও খাইয়ে’ ধানমন্ডিতে সোনার দোকানে চুরিসিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে ধরতে গেলে লাঠি হাতে গ্রামবাসীর বাধা, ফিরে গেল পুলিশসহজে মনে রাখার ৪টি মানসিক কৌশলআইনশৃঙ্খলা ভালো হলে দেশ এত দিনে ইউরোপ-আমেরিকা হওয়ার কথা: জামায়াত আমিরনীতি সুদহার আরও কমানোর ইঙ্গিত গভর্নরের, কমালে কী হয়রোমিও স্পাই: প্রেমিক সেজে নারী কর্মকর্তাদের প্রেমের ফাঁদে ফেলতেন সুদর্শন তরুণেরারেড হট বোল্ড লুকে তাক লাগালেন বেবো, অল ব্ল্যাকে 'ড্যাডি কুল' শাহরুখকারাগারেই মাধ্যমিক থেকে স্নাতক, তাঁর জীবন নিয়ে লেখা হয়েছে উপন্যাসবছরের শেষ ম্যাচটা খেললেন মেসি, কেমন গেল তাঁর ২০২৬প্রতিবন্ধী সন্তানের লাশ দেখতে কারাফটকে মাবুমরা আর বুমরা নেই, জয়সোয়ালের শূন্যের রেকর্ড, ধুঁকছে ভারতযাত্রীবেশে বাসে উঠে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরাগঙ্গার পানিবণ্টন চুক্তি: মেয়াদ ফুরাচ্ছে, দরকার বিচক্ষণ কূটনীতিভিকারুননিসায় প্রথম শ্রেণিতে ভর্তি, আসন ১৫৪৫রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে ‘পেট্রলবোমা’ নিক্ষেপ, ফাঁকা গুলির অভিযোগসেন্ট মার্টিনে ‘চিংড়ি খাওয়ার পর’ শ্বাসকষ্ট, প্রাণ গেল পর্যটকেরনায়িকা ববিতার কয় সন্তান? কী করেন, কোথায় থাকেনবিশ্বকাপ জেতার ক্ষমতা আর নেই ব্রাজিলের, বলছেন রোনালদোকারাগারে যুব মহিলা লীগ নেত্রী, প্রতিবন্ধী সন্তানের মৃত্যু, লাশ দেখাতে নেওয়া হচ্ছে কাশিমপুরেঋণ করে কিনেছিলেন ক্যামেরা, এবার জিতলেন অর্থমূল্যে বিশ্বের সবচেয়ে দামি আলোকচিত্র পুরস্কারকালশীতে যাত্রীবেশে বাসে উঠে কেরোসিন ঢেলে আগুনএকঝলক (২৮ নভেম্বর ২০২৬)ঐতিহ্যের গারো বয়নশিল্প: মুনমুনের হাত ধরে গান.না দক.কার পুনর্জাগরণ!ইলন মাস্ক কেন মহাকাশে ১০ লাখ স্যাটেলাইট ডেটা সেন্টার বসাতে চানসোনার দাম আবার ভরিতে ২ লাখ টাকা ছাড়ালচুয়েটে মধ্যরাতে শিক্ষার্থীদের দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, আহত ৫প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বড় নিয়োগ, পদ ৭৪৬গাজীপুরে সাবেক কাউন্সিলরকে গ্রেপ্তারের এক দিন পর বাড়িতে লুটপাট–আগুনএক ধাক্কায় সব প্রমাণ! ডমিনোর উপমা১০৬ স্থলসীমান্ত রুট ঝুঁকিপূর্ণ, মাদক আসছে নদী-সমুদ্রপথেওযদি আমি একটি গোলাপ হতামসেনাসদস্য পরিচয়ে পাত্রী দেখতে গিয়ে যুবক আটকজলদস্যুরাজের হাতে মোগল জাহাজের পরিণতিরাজধানীজুড়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫৫০, বিদেশি পিস্তল উদ্ধারএআইনির্ভর টিভি চ্যানেল আনছে গুগল, অনুষ্ঠানের প্রধান চরিত্রে দেখা যাবে নিজেকে‘একটা চাদর হবে’ থেকে চাদরে মোড়ানো শেষযাত্রাচট্টগ্রামে মেট্রোরেলের প্রাথমিক রুট নির্ধারণ, উড়াল নাকি পাতালে পথেমহাকাশ থেকে দেখা যায় ‘কুইবেকের চোখ’দক্ষিণ আফ্রিকা–বাংলাদেশ: টেস্ট ইতিহাসেই কি সবচেয়ে একতরফা লড়াইআগুনের কোনো দল নেইমাদারীপুরে থানার সামনে আওয়ামী লীগ-বিএনপির দফায় দফায় সংঘর্ষ, ককটেল বিস্ফোরণদাবা, বই আর নব্বই দশকের মন নিয়ে বার্সায় ‘আরেক রাফিনিয়া’ইলিশের পদ্মায় জাল ফেললে উঠছে সাকার মাছ, দেশি জাতের জন্য কতটা বিপদসোনার দামের ভেলকি ও বিগ জিমের ‘মুরগি বিভ্রম’বলিউড নায়িকাদের পারিশ্রমিকের নতুন হিসাব, শীর্ষ ৫ কে কত নেনআটক বাংলাদেশিদের দিকে নজর দিনএক দিনে ৭২৬ হামলায় ১২১ হুতি যোদ্ধা হতাহত হওয়ার দাবি ইয়েমেনের সরকারি বাহিনীরমেসিও ইন্টার মায়ামির বিদায় ঠেকাতে পারলেন নাবড় ধরনের পরিবর্তন দরকারবিআরটিএর অধীন তিন মাসের ইন্টার্নশিপ, মাসিক ভাতা ১০ হাজারঘরে আটকে পড়া প্রজাপতিকে আহত না করে বের করব কীভাবেযে মাছ বেঁচে থাকতে পারে ১৩০ বছর৩৯-এ এসেও নানা লুকে আবেদন ছড়াচ্ছেন এষা গুপ্তাবছরে সাত থেকে আট কোটি টাকার মাছের কারবার হয় এই বিলে, যেতে পারেন তাজা মাছ কিনতেজাতীয় বিশ্ববিদ্যালয়ে ৪০ লাখ শিক্ষার্থী, পিছিয়ে শিক্ষার মানে, জোর দিতে চায় কর্মমুখী শিক্ষায়বরিশালে শিক্ষার্থী ও নারীদের দারুণ উদ্যোগসকালেই পড়ুন আলোচিত ৫ খবর৫০ ওভার খেলার সংগ্রাম, ওপেনিংয়ে ‘এক্সপেরিমেন্ট’—দক্ষিণ আফ্রিকায় কী অপেক্ষা করছে বাংলাদেশেরজাহাঙ্গীরনগরে অতিথি পাখির মেলাময়মনসিংহে ছয় গ্রামে মাঠের পর মাঠ লেবুর বাগান, প্রতিদিন বিক্রি অন্তত ২৫ লাখ টাকাবিজয়ের বইমেলায় মুক্তিযুদ্ধের স্মৃতিলয়্যালিটি ফ্যাক্টচাষী নজরুলের ‘সুভা’ কি শুধু এক বোবা মেয়ের গল্প, নাকি আরও কিছুব্যাংকের চাকরি ছেড়ে কারুপণ্যের ব্যবসা, এখন মাসে বিক্রি ১৫ লাখ টাকাবাবাকে বলেছিলেন, ‘আমি ভালো আছি, দোয়া করিও’, দুদিন পর এল ছেলের মৃত্যুর খবরহরমুজে মাইনের আঘাতে তেলবাহী দুটি ট্যাংকারে বিস্ফোরণ ও আগুন: আইআরজিসিসম্রাট আওরঙ্গজেবের জাহাজে চরম নৃশংসতা চালান এক জলদস্যু, তাঁর পরিণতি আজও রহস্যঘেরাসেই গারনাচো এখন ১২ জনের বদলি দলেও জায়গা পান নাইলিয়াড ও ওডিসি: যুদ্ধ, বীরত্ব ও ঘরে ফেরার মহাকাব্যশয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৮ আমলঅতিরিক্ত আত্মবিশ্বাসে ভুল সিদ্ধান্ত নিতে পারেন কোন রাশির জাতকএকটি ফুটবলের ব্যবচ্ছেদলাল শাপলার সৌন্দর্যে ডিবির হাওর৮৭ হাজার কোটি টাকার মালিক! অভিনেতা থেকে প্রযুক্তি–দুনিয়ার ধনকুবেরবৈদ্যুতিক গাড়ির চাকার যত্নে যে ৭টি বিষয় খেয়াল রাখতে হবেজমকালো পার্টি সাজে অনুপ্রেরণা হতে পারে স্পর্শিয়ার ইন্দো-ওয়েস্টার্ন লুকআমেরিকা যেভাবে রাশিয়ার সঙ্গে সমঝোতার কথা ভাবছেমেসির ভোট পেয়েছিলেন রিয়াল মাদ্রিদের এক খেলোয়াড়, রোনালদোর ভোট পেয়েছিলেন বার্সেলোনার একজনমার্কিন শুল্ক আরোপ হলে চাপে পড়তে পারে দেশের তিন খাতআজ টিভিতে যা দেখবেন (২৮ নভেম্বর ২০২৬)এআই যখন এআইয়ের চাকরি খায়!হুট করেই আলোচনায়, কে এই পূর্ণিমাশীতে বাড়ে কোষ্ঠকাঠিন্য: লাইফস্টাইলের পরিবর্তনে এড়ানো যায় এই সমস্যাসেপটিক ট্যাংকে কী গ্যাস থাকে, এই গ্যাস থেকে কীভাবে নিরাপদ রাখা যায়খরার মধ্যেও টিকে থাকবে চা গাছ, সম্ভাবনা দেখাচ্ছে বাকৃবি ও বিটিআরআইয়ের গবেষণা
প্রচ্ছদ › সংবাদ
সর্বশেষ

ড’য়লির ঢাকার ছবির নন্দনতত্ত্ব

ড’য়লির ঢাকার ছবির নন্দনতত্ত্ব
২০০ বছর আগের ঢাকাকে খুঁজে পাওয়া যাবে স্যার চার্লস ড’য়লির ছবিতে। সেসব ছবির ঐতিহাসিক মূল্য তো আছেই; কিন্তু নন্দনতত্ত্বের মাপকাঠিতে সেগুলোর স্থান কোথায়? সেটাই খোঁজার চেষ্টা করা হয়েছে এ নিবন্ধে। ঢাকার প্রাচীনতম সিরিজ ছবির কথ…

২০০ বছর আগের ঢাকাকে খুঁজে পাওয়া যাবে স্যার চার্লস ড’য়লির ছবিতে। সেসব ছবির ঐতিহাসিক মূল্য তো আছেই; কিন্তু নন্দনতত্ত্বের মাপকাঠিতে সেগুলোর স্থান কোথায়? সেটাই খোঁজার চেষ্টা করা হয়েছে এ নিবন্ধে।  
ঢাকার প্রাচীনতম সিরিজ ছবির কথা বললে চলে আসে স্যার চার্লস ড’য়লির নাম। সাহেবটি কর্মসূত্রে ঢাকায় ছিলেন ১৮০৮ থেকে ১৮১৭ সাল পর্যন্ত। সেই সময়ে মোগলদের হাতে গড়া ইমারত, দালানকোঠা, কাটরা, পুল, সমাধিক্ষেত্র, মসজিদ, লালবাগ কেল্লাসহ অন্যান্য সরকারি-বেসরকারি স্থাপনা অযত্ন ও অবহেলায় ধ্বংসের দ্বারপ্রান্তে। ভেঙে পড়া ইমারতের গম্বুজ অথবা প্রাচীর, আগাছা-বটবৃক্ষে গ্রাস করছে। এসব দেখে এক ধরনের নস্টালজিয়ায় আক্রান্ত হলেন ড’য়লি সাহেব। ৯ বছরের ঢাকায় বসবাসের সময় তিনি একে একে আঁকলেন ঢাকা এবং এর আশপাশের বেশ কিছু ছবি। শুধু এঁকেই ক্ষ্যন্ত হলেন না, কয়েক কিস্তিতে ফোলিও আকারে প্রকাশ করলেন অ্যান্টিকুইটিজ অব ঢাকা। এর মধ্য দিয়ে আমরা পেয়ে গেলাম উনিশ শতকের প্রথম দিককার ঢাকার প্রামাণ্য সব চিত্র।
ড’য়লির আঁকা ঢাকার ছবিগুলোর অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো ‘পিকচারেস্ক’ বা চিত্রময় নন্দনরীতি। অষ্টাদশ শতকের শেষভাগ ও উনিশ শতকের গোড়ায় ব্রিটিশ শিল্পে ‘পিকচারেস্ক’ ছিল অত্যন্ত জনপ্রিয় একটি নান্দনিক ধারণা। প্রাচীন ধ্বংসাবশেষ, অসমতল স্থাপত্য, বুনো গাছপালা, নদী, পাহাড় এবং মানুষের ক্ষুদ্র অবয়বকে এক ফ্রেমে এনে এমন একটি দৃশ্য তৈরি করা হতো, যা একই সঙ্গে সুন্দর, বিষণ্ন ও নাটকীয়। ভারতে টমাস ড্যানিয়েল, উইলিয়াম ড্যানিয়েল, উইলিয়াম হজেস, জর্জ চিনারি প্রমুখ বিখ্যাত শিল্পীর কাজে এই স্টাইল বা রীতি দেখা যায়। সেই ধারাবাহিকতায় ড’য়লির ছবিতেও এই রীতির একটি সুস্পষ্ট রূপ দেখা যায়। ভগ্ন মসজিদ বা সেতুকে তিনি সাধারণত একেবারে সামনে এনে স্থাপত্য-নকশার মতো আঁকেননি। বরং এটির চারপাশে রেখেছেন—নদী বা জলাশয়, গাছপালা, লতাগুল্ম, আকাশ ও মেঘ, দূরের জনপদ, ছোট নৌকা, পথচারী বা স্থানীয় মানুষজন। ফলে স্থাপত্যটি একটি প্রাকৃতিক ভূদৃশ্যের অংশ হয়ে উঠেছে।
স্যার চার্লস ড’য়লি।এখানেই ড’য়লির শিল্পীসত্তার বিশেষত্ব। তিনি শুধু দেখাতে চাননি যে স্থাপনাটি দেখতে এমন। বরং তিনি দেখিয়েছেন, এই স্থাপনার চারপাশের পরিবেশটা এমন বা এমন ছিল।
ড’য়লির ঢাকার ছবিগুলোর একটি পুনরাবৃত্ত বিষয় হলো ‘ধ্বংসাবশেষ’। উদাহরণ হিসেবে লালবাগ দুর্গের প্রাচীরের বাইরের অংশ, টঙ্গী পুলের ধ্বংসাশেষ, পাগলাপুল, বড় কাটরাসহ বিভিন্ন পুরোনো মসজিদ এবং শহরের অন্যান্য প্রাচীন স্থাপনাগুলোর ছবির দিকে তাকালেই বিষয়টা পরিষ্কার হয়ে যায়। এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। সেটা হলো ড’য়লি কেন ধ্বংস হয়ে যাওয়া বা ধ্বংস হতে থাকা স্থাপনাগুলোকে সেই অবস্থাতেই এত আকর্ষণীয় করে তুললেন? উত্তরটা হচ্ছে ইউরোপীয় ‘পিকচারেস্ক’ শিল্পে ‘ধ্বংসাবশেষ’ও স্বতন্ত্র নান্দনিক উপাদান হিসেবে বিবেচিত।
ড’য়লির ঢাকার ছবিগুলোর একটি পুনরাবৃত্ত বিষয় হলো ‘ধ্বংসাবশেষ’। উদাহরণ হিসেবে লালবাগ দুর্গের প্রাচীরের বাইরের অংশ, টঙ্গী পুলের ধ্বংসাশেষ, পাগলাপুল, বড় কাটরাসহ বিভিন্ন পুরোনো মসজিদ এবং শহরের অন্যান্য প্রাচীন স্থাপনাগুলোর ছবির দিকে তাকালেই বিষয়টা পরিষ্কার হয়ে যায়। এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। সেটা হলো ড’য়লি কেন ধ্বংস হয়ে যাওয়া বা ধ্বংস হতে থাকা স্থাপনাগুলোকে সেই অবস্থাতেই এত আকর্ষণীয় করে তুললেন? উত্তরটা হচ্ছে ইউরোপীয় ‘পিকচারেস্ক’ শিল্পে ‘ধ্বংসাবশেষ’ও স্বতন্ত্র নান্দনিক উপাদান হিসেবে বিবেচিত।ভাঙা দেয়াল, অসম স্থাপত্য, গাছের শিকড়ে গ্রাস করা ইট-পাথর, অর্ধেক ভেঙে পড়া খিলান, আগাছায় ঢাকা পুরোনো পথ—এসব শিল্পীর কাছে কেবল অবহেলার চিহ্ন নয়। এগুলো সময়ের চিহ্নও বটে। ফলে তাঁর ছবিতে ধ্বংসাবশেষ একধরনের অতীতের গৌরব হারিয়ে যাওয়ার বিষণ্ন সৌন্দর্য তৈরি করে।
পাগলাপুল থেকে দূরে ঢাকার কিছু অংশ।ড’য়লির ছবি দেখে বোঝা যায়, তিনি স্থাপত্যবিদের মতো কোনো ভবন একেবারে নিখুঁতভাবে আঁকতে আগ্রহী ছিলেন না। তাঁর আগ্রহ বরং ছিল চারপাশের পরিবেশের সঙ্গে কীভাবে স্থাপত্যটি একটি সম্পর্ক তৈরি করছে, তা দেখানোতে। আরেকটু সহজভাবে বললে, ড’য়লির চোখে পুরোনো ঢাকার স্থাপত্য কোনো বিচ্ছিন্ন ইট-পাথরের কাঠামো নয়। তিনি ভবনটিকে দেখেছেন এটির চারপাশের নদী, গাছপালা, জনপদ ও মানুষের জীবনপ্রবাহের মধ্যে। ফলে তাঁর ছবিতে স্থাপত্যের নিখুঁত মাপ বা জ্যামিতিক বিন্যাসের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে স্থাপত্য ও পরিবেশের পারস্পরিক সম্পর্ক।
উদাহরণ হিসেবে ‘পাগলাপুল থেকে দূরে ঢাকার কিছু অংশ’ ছবিটির কথা বলা যায়। এখানে শুধু পাগলাপুল নয়, দূরে ঢাকার বিস্তৃত ভূদৃশ্যও দেখা যায়। এখানে ছবির মূল কেন্দ্রবিন্দু শুধু পাগলাপুল নয়। পাগলাপুল এলাকা থেকে দূরের ঢাকা শহরের যে বিস্তৃত ভূদৃশ্য দেখা যাচ্ছে, তা–ও ছবির গুরুত্বপূর্ণ অংশ। একইভাবে ‘পাগলাপুল; নদীর দিক থেকে’ ছবিতেও নদীকে ছবির দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ অংশ করা হয়েছে। ‘ধোলাইখাল থেকে দূরান্তে দৃশ্যমান ঢাকা’ ছবিতেও ঢাকা শহরকে তার জলভূমি ও পারিপার্শ্বিক ভূদৃশ্যের সঙ্গে দেখা হয়েছে।
এ থেকে বোঝা যায়, ড’য়লির কাছে ঢাকা ছিল নদী, জলাভূমি, স্থাপত্য, গাছপালা ও মানুষের সম্মিলিত একটি প্রাকৃতিক ভূদৃশ্য। দুই শ বছর পর এটি পুরোনো ঢাকার নগর-ইতিহাসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এক পর্যবেক্ষণ।
ড’য়লির ঢাকার ছবিগুলোর একটি পুনরাবৃত্ত বিষয় হলো ‘ধ্বংসাবশেষ’। উদাহরণ হিসেবে বড় কাটরার এই ছবিড’য়লির ছবিগুলোর আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো নদী থেকে দেখা দৃশ্য। নিজের আঁকা বহু ছবিতে তিনি নদীর দিক থেকে দৃশ্য দেখিয়েছেন। এটি নিছক শিল্পীর পছন্দ নয়। ঢাকার নগরজীবনের সঙ্গে নদীর সম্পর্ক বোঝার জন্য এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ঢাকায় আসা অনেক পর্যটক শহরটিকে ইতালির বিখ্যাত ভেনিস শহরের সঙ্গে তুলনা করেছেন। সেটার এক প্রামাণ্যচিত্র পাওয়া যায় ড’য়লির ছবিগুলোতে। উনিশ শতকের গোড়ার ঢাকাকে নদীপথ থেকে দেখা ছিল একেবারেই স্বাভাবিক। নৌকা ছিল যাতায়াতের গুরুত্বপূর্ণ মাধ্যম। ফলে নদী ছিল শহরের প্রবেশদ্বারও।
ড’য়লির আঁকা মূল ছবিকে যখন মুদ্রণের উপযোগী এনগ্রেভিংয়ে রূপান্তর করা হয়, তখন শিল্পীর রঙের পরিবর্তে বিভিন্ন ধরনের রেখা ব্যবহার করা হয় আলো, ছায়া, গভীরতা ও ত্রিমাত্রিকতার অনুভূতি তৈরি করার জন্য। এনগ্রেভিংয়ে জলরঙের মতো সরাসরি ধূসর, বাদামি বা সবুজ রং ব্যবহার করা যায় না। তাই রেখার সাহায্যে ছবির বিভিন্ন অংশের উজ্জ্বলতা ও অন্ধকার বোঝাতে হয় খোদাইশিল্পীকে।ড’য়লির আঁকার ধরনে আলো কখনো তীব্র নয়। বরং তাঁর অনেক ছবিতে দেখা যায় কোমল আলো, মেঘলা আকাশ, ছায়াময় গাছ এবং স্থাপত্যের ওপর ছড়িয়ে পড়া বিচ্ছুরিত আলো। এর ফলে ছবিগুলোতে একটা স্বপ্নময়, বিষণ্ন আবহ তৈরি হয়। ধ্বংসপ্রাপ্ত স্থাপত্যকে যদি মধ্যাহ্নের তীব্র আলোতে দেখানো হতো, তাহলে সেটির ভগ্নতা হয়তো অনেক বেশি কঠিন ও বাস্তব মনে হতো। কিন্তু নরম আলো সেই ধ্বংসকে রোমান্টিক করে। এখানে ইতিহাসের নির্মমতা কিছুটা হলেও রূপ নেয় নান্দনিক বিষণ্নতায়।
ড’য়লির ছবিগুলোর আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো-নদী থেকে দেখা দৃশ্য। আজ অ্যান্টিকুইটিজ অব ঢাকাতে যে মুদ্রিত ছবিগুলো দেখি, সেগুলো সরাসরি ড’য়লির পেনসিল বা জলরঙে আঁকা ছবি নয়। ড’য়লির আঁকা মূল ছবি থেকে এনগ্রেভিং বা খোদাই করেছিলেন ইংল্যান্ডের বিখ্যাত খোদাইশিল্পী জন ল্যান্ডসিয়ার। এখন মনে প্রশ্ন আসতে পারে, জন ল্যান্ডসিয়ারের এনগ্রেভিং বা খোদাই করার সময় ড’য়লি বা জর্জ চিনারির পেনসিল বা জলরঙে আঁকা ছবিগুলোর কোনো পরিবর্তন ঘটেছিল কি না।
ল্যান্ডসিয়ারের এনগ্রেভিং প্রক্রিয়ায় সূক্ষ্ম রেখা, ক্রস-হ্যাচিং এবং টোনাল গ্রেডেশন ব্যবহার করে আলো-ছায়া তৈরি করা হয়েছে। ফলে ড’য়লির মূল স্কেচের জলরঙের কোমলতা মুদ্রিত ছবিতে এসে রূপান্তরিত হয়েছে সূক্ষ্ম সাদা-কালো রেখার ভাষায়। এটি ছবিগুলোর নান্দনিক চরিত্রকে গভীরভাবে প্রভাবিত করেছে।
বিষয়টা একটু খোলাসা করা যাক, ড’য়লির আঁকা মূল ছবিকে যখন মুদ্রণের উপযোগী এনগ্রেভিংয়ে রূপান্তর করা হয়, তখন শিল্পীর রঙের পরিবর্তে বিভিন্ন ধরনের রেখা ব্যবহার করা হয় আলো, ছায়া, গভীরতা ও ত্রিমাত্রিকতার অনুভূতি তৈরি করার জন্য। এনগ্রেভিংয়ে জলরঙের মতো সরাসরি ধূসর, বাদামি বা সবুজ রং ব্যবহার করা যায় না। তাই রেখার সাহায্যে ছবির বিভিন্ন অংশের উজ্জ্বলতা ও অন্ধকার বোঝাতে হয় খোদাইশিল্পীকে।
ছবির যে অংশে আলো বেশি, সেখানে রেখা কম, পাতলা, হালকা, পরস্পর থেকে দূরে। আর ছবির যে অংশে ছায়া বেশি, সেখানে রেখা হয় ঘন, বেশি সংখ্যায়, কাছাকাছি, কখনো মোটা ও গভীর। ফলে দর্শকের তখন মনে হয় ছবির কোথাও আলো পড়েছে, কোথাও ছায়া।
আর ক্রস হ্যাচিং হলো একাধিক দিক থেকে পরস্পরকে ছেদ করে এমন রেখা দিয়ে ছায়া তৈরি করার কৌশল। ড’য়লির ছবিতে এ ধরনের রেখা ব্যবহার করে স্থাপত্যের টেক্সচার বা পৃষ্ঠের চরিত্র বা গঠনবিন্যাসও বোঝানো হয়েছে।
এবার আসা যাক টোনাল গ্রেডেশনের বিষয়ে। এটা হলো আলো থেকে ধীরে ধীরে অন্ধকারে অথবা অন্ধকার থেকে আলোয় যাওয়ার প্রক্রিয়া। ড’য়লির একটি ছবি দিয়ে এটার উদাহরণ দেওয়া যেতে পারে। এ জন্য আমরা বেছে নিতে পারি ‘পাগলাপুল থেকে দূরে ঢাকার কিছু অংশ’ ছবিটিকে। পাগলাপুলের যে অংশে আলো পড়েছে, সেখানে রেখা তুলনামূলকভাবে হালকা ও ফাঁকা। ফলে দেয়ালটি উজ্জ্বল মনে হচ্ছে। অন্যদিকে খিলানের ভেতরের অংশ অন্ধকার। সেখানে রেখা ঘন এবং একাধিক দিক থেকে বসানো। ফলে মনে হচ্ছে, খিলানটির ভেতরে গভীরতা রয়েছে। আবার গাছের পাতার অংশে অসংখ্য সূক্ষ্ম রেখা ও গাঢ় অংশের সমন্বয় ব্যবহার করা হয়েছে। এতে পাতার ঘনত্ব এবং গাছের ছায়া বোঝা যায়। নদীর ক্ষেত্রেও একই কৌশল দেখা যায়। পানিকে সম্পূর্ণ কালো করে না দিয়ে সূক্ষ্ম অনুভূমিক রেখা ও টোনের পরিবর্তনের মাধ্যমে নদীর পৃষ্ঠের একটা রূপ তৈরি করা হয়েছে।
পুরো বিষয়টাকে যদি অল্প কথায় সহজ করে বলতে চাই তাহলে বলব, ড’য়লির মূল আঁকা যখন এনগ্রেভিংয়ের মাধ্যমে মুদ্রিত ছবিতে রূপান্তরিত হয়, তখন রঙের পরিবর্তে রেখাই হয়ে ওঠে আলো ও ছায়া প্রকাশের প্রধান মাধ্যম। সূক্ষ্ম সমান্তরাল রেখা, পরস্পরকে ছেদ করা ক্রস হ্যাচিং এবং রেখার ঘনত্বের ক্রমশ পরিবর্তন, অর্থাৎ টোনাল গ্রেডেশনের সাহায্যে শিল্পী স্থাপত্যের উজ্জ্বল ও অন্ধকার অংশ, গাছের ঘন ছায়া, খিলানের গভীরতা এবং নদীর পৃষ্ঠের টোন ফুটিয়ে তুলেছেন। ফলে সাদা-কালো এনগ্রেভিং হওয়া সত্ত্বেও ছবিগুলোতে একটি স্বাভাবিক আলোক
পরিবেশ, পৃষ্ঠের বৈচিত্র্য এবং ত্রিমাত্রিক গভীরতা সৃষ্টি হয়েছে।
রিদওয়ান আক্রাম: গবেষক ও সাংবাদিক

পাঠকের মন্তব্য

আরও সংবাদ

শাহবাগে মোদি-হাসিনার ছবি ও ভারতীয় পতাকায় আগুন
শিক্ষা

শাহবাগে মোদি-হাসিনার ছবি ও ভারতীয় পতাকায় আগুন

ফাইল ফটো শুক্রবার (২৭ নভেম্বর) বাদ জুমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে জাতীয় বিপ্লবী পরিষদ ও বিপ্লবী ছাত্র পরিষদের শতাধিক নেতাকর্মী মিছিল বের করেন। মিছিলটি টিএসসি এলাকা ঘুরে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় তারা…

নায়িকা ববিতার কয় সন্তান? কী করেন, কোথায় থাকেন
বিনোদন

নায়িকা ববিতার কয় সন্তান? কী করেন, কোথায় থাকেন

ঢাকা থেকে কানাডা—দীর্ঘ এই পথ ববিতার কাছে আপনজনের কাছে ফেরারও পথ। বছরের একটি নির্দিষ্ট সময়ে কানাডায় যান বরেণ্য এই অভিনয়শিল্পী। সেখানে কখনো ঘুরে বেড়ান, কখনো ছিপ হাতে মাছ ধরতে বের হন। পর্দার ব্যস্ততা পেরিয়ে তাঁর জীবনের এই স…

‘একটা চাদর হবে’ থেকে চাদরে মোড়ানো শেষযাত্রা
সর্বশেষ

‘একটা চাদর হবে’ থেকে চাদরে মোড়ানো শেষযাত্রা

অ্যাম্বুলেন্সে শুয়ে আছেন জেনস সুমন। চাদরে ঢাকা তাঁর নিথর দেহ। কয়েক হাত দূরে একটি চায়ের দোকানে বসে কয়েকজন তরুণ। তাঁদের একজন গুনগুন করে গাইছিলেন ‘একটা চাদর হবে’ গানটি। তরুণটি কি জানতেন, যাঁর গান গাইছেন, সেই শিল্পী পাশের অ্…