29 Nov 2026 · স্বাধীন সংবাদমাধ্যম
দৈনিক দেশপটিকা - দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সত্য · সংবাদ · সমাজ দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সংবাদ সর্বশেষ আপডেট
আজকের সংবাদ
২০৫০ সালের উপযোগী দক্ষ জনবল গড়ে তুলতে উদ্যোগ নিচ্ছে জাতীয় সংসদ সচিবালয়জাজিরায় বিএনপি-আ.লীগ সংঘর্ষে যুবলীগ কর্মী নিহতবন্দিবিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত চাইলেন বিএনপি নেতাসেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রীইউপি নির্বাচন সামনে রেখে দলগুলোর সঙ্গে সংলাপে ইসিপ্রশাসনে শুদ্ধি অভিযান, সরছেন আ.লীগপন্থী আমলারা?দুর্গাপুরে প্রধান শিক্ষিকা ও গণিত শিক্ষকের বিরুদ্ধে প্রশ্ন ফাঁসের অভিযোগপঞ্চগড় হানাদার মুক্ত দিবস পালিতশীতের শুরুতেই শীতার্ত মানুষের পাশে নীলফামারী জেলা প্রশাসন, শুরু শীতবস্ত্র বিতরণস্বাধীন ফিলিস্তিনের দাবিতে বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রীরায়গঞ্জে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভাবিএনপি-জামায়াতের গোটা দশেক মা'রি হালাইতে হইবো তাহেরপুএ বিপ্লবের অডিও ফাঁসসবাই ফাউল করলে ম্যাচ চালানো যায় না: সিইসিশিল্পাঞ্চলে ফিরছে কর্মচাঞ্চল্য, গাজীপুরে বন্ধ ৪২ কারখানাদীর্ঘ ২৫ বছর জনসেবায় নিবেদিত মৌলভী হাজী মো. ইউনুছ মেম্বারের মৃত্যু, শোক প্রকাশ প্রতিদিনের কাগজেরদক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন: সভাপতি ইকবাল, সম্পাদক জাকিরবসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতির ৩৬তম বার্ষিক সভা অনুষ্ঠিতবাঙ্গরা খামারগ্রামে টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিতকালিয়াকৈরে রিসোর্টে অভিযান, বিদেশি মদসহ গ্রেপ্তার ২নওগাঁর নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মোঃ ছুফি উল্লাহ১৮ দিনে পোশাক রপ্তানির বিশাল অর্ডার হারাল বাংলাদেশ, সুযোগ নিল ভারতডিএমপির অভিযানে ৪৪২ জন গ্রেপ্তার, উদ্ধার ককটেল-ইয়াবামোল্লাহাটে আ.লীগ-বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ামিরপুর-পল্টনের পর এবার ভাসানটেকে বাসে আগুন১৯৭১ সালে বাঙালিদের নয়, পাকিস্তানকে দুর্বল করাই ছিল ভারতের লক্ষ্য: স্পিকারনির্বাচন সামনে রেখে আজ ১৮ দলের সঙ্গে ইসির সংলাপসাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও ২ শ্যালক আটকশাহজালাল ইসলামী ব্যাংকে ৩ হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারি?জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক৪০ জনের বক্তব্য ও ভিডিও যাচাই, এক মাসেও কাটেনি তাহসিফের মৃত্যুরহস্যভুয়া ঠিকানায় কোকোলার ৬৪৬ কোটি টাকা লেনদেনআস্থা ও বিশ্বাস আমাদের সবচেয়ে বড় মূলধনপাকিস্তান থেকে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল আনতে নতুন সমঝোতা বাংলাদেশেরখুলশীতে এক কোটি টাকা চাঁদা দাবি ও মারধরের অভিযোগে মামলাপ্রধানমন্ত্রিত্ব ছাড়তে রাজি নেতানিয়াহুওয়ানডেতে বাংলাদেশের অসুখ সারাতে ইয়াসির আলীই কি সমাধানহকার উচ্ছেদ: অর্থনৈতিক ও রাজনৈতিক ঝুঁকির কথা কি ভাবছে সরকার?১৫ বছরের জন্য জাপানি কনসোর্টিয়ামের কাছে যাচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল, কী সুবিধা থাকছেপাবনায় বল্লম নিয়ে থানায় আওয়ামী লীগের হামলা, রাবার বুলেট ছুড়ে ছত্রভঙ্গ পুলিশেরছাত্রদল নেতার কার্যালয়ের সামনে ঝুলছিল কাফনের কাপড়, চিরকুটে হত্যার হুমকিগোপালগঞ্জ থেকে সরিয়ে নেওয়া হলো এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা, দেখে নিন কেন্দ্রবন্ধুদের পরামর্শে রেস্তোরাঁ খুলেছিলেন জিম, তারপর যা হলোতিন হৃৎপিণ্ড, নীল রক্ত নিয়ে অক্টোপাস কী করেএকটি স্কেচবুক থেকে হাজারো গল্পের জগৎভালো চাকরি আর বিয়ের আশ্বাসে সাগরপথে নেওয়া হচ্ছিল মালয়েশিয়া, ৩১৭ জন উদ্ধার, আটক ৭ইরানের বিরুদ্ধে ইরাক কি ট্রাম্পের হাতিয়ার হয়ে উঠছেইসলামের প্রথম মসজিদ, মহানবী (সা.) যা নিজ হাতে গড়েছেনপ্রাথমিক-মাধ্যমিকের শিক্ষাক্রমে আবার বড় পরিবর্তন হচ্ছে, নতুন বই ২০২৮ সালেকিশোরের সাইকেল-জুতা পড়ে ছিল পাড়ে, পুকুরে মিলল মরদেহনগ্নতা চরিত্রকে জীবন্ত করে তোলার উপকরণ, নিজেকে প্রদর্শনের মাধ্যম নয়: মনিকা বেলুচ্চিবিশ্ববিদ্যালয়ে ভর্তি পরামর্শ–৯: পড়ার বিষয় হিসেবে কেন বেছে নেবেন আন্তর্জাতিক সম্পর্কসোহরাওয়ার্দীতে নয়, নয়াপল্টনে হবে বিএনপির মঙ্গলবারের সমাবেশসন্ত্রাসবিরোধী আইনের মামলায় মনিরুলের স্ত্রী ও দুই শ্যালককে গ্রেপ্তার দেখাল পুলিশখুলনা কর আপিল অঞ্চলে চাকরি, ১০ জেলার আবেদনকারীদের সুযোগহাতির তাণ্ডব থেকে ফসল রক্ষায় আসামের গ্রামে অভিনব উদ্যোগইউপি নির্বাচনে কেউ যাতে ‘ফাউল’ করার নিয়তে মাঠে না নামেন: সিইসিবেসরকারি বিনিয়োগে নতুন সম্ভাবনা কি তৈরি হবেশুধু নির্দিষ্ট এলাকায় নয়, ঢাকাজুড়েই নাভানার আবাসনের উদ্যোগজুরেলের লড়াই, বুমরার প্রত্যাবর্তনেও চালকের আসনে নিউজিল্যান্ডপ্রতিষ্ঠার ৫২ বছর পেরিয়েছে, সরকারি বিদ্যালয়টিতে নেই সুপেয় পানি ও শৌচাগারএইচএসসি সম্পূরক পরীক্ষা: গোপালগঞ্জের পরীক্ষা হবে ফরিদপুর ও মাদারীপুরেতরবারি দিয়ে বইয়ের পাতা উল্টে দিলেন ধূর্জটি মঙ্গলপেছন থেকে কাভার্ড ভ্যানের ধাক্কা, মহাসড়কে অটোরিকশাচালক ও এক নারী নিহতনোয়াখালীতে চলন্ত বাসে আগুন, ছড়িয়ে পড়েছে ভিডিওমৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা আজ তেঁতুলিয়ায়, কত ডিগ্রি সেলসিয়াসনির্মাণসামগ্রীর চড়া দামে ব্যাহত নির্মাণগোপালগঞ্জে ভাঙচুর করে পালিয়ে যান ভারতে, ফেরার সময় সীমান্তে তরুণ আটক: বিজিবি১ কোটি টাকার বিলাসবহুল কামরায় কেটি পেরি ও জাস্টিন ট্রুডো, ভাইরাল ছবিবিএনপি নেতাদের আয়োজনে কনসার্ট, যাওয়ার পথে ‘শেখ হাসিনা আসবে’ স্লোগানআমার বাবা-মা আমাকে মাটি চিনিয়েছে: বিবি রাসেলআনন্দ-উচ্ছ্বাসে শিক্ষাবর্ষের বিদায়ক্ষমতা হারানোর শঙ্কায় নেতানিয়াহু, অপেক্ষা ‘অলৌকিক কিছুর’প্রতি বেলায় কি প্রোটিন খাওয়া জরুরিদেশে আবার হুপিং কাশি শনাক্ত, রাজধানীতেই পাঁচজনমার্কিন বাহিনীর ওপর হামলায় স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করেছে ইরান: ওয়াশিংটন পোস্ট‘অনেক ছটফট করেছে ছেলেটা, কিছুই করতে পারিনি, শুধু সহ্য করেছি’রিয়াল হারলে সেটাই সবচেয়ে বড় খবর, গল্প বানানোর দরকার নেই: মরিনিও১০ হাজার রান, ৩৪ সেঞ্চুরির রেকর্ড—পাকিস্তানের ক্রিকেটে একাই এক ইতিহাস ইউনিস খানজলাবদ্ধতায় মৃতপ্রায় মাঠে প্রাণ ফেরাল বন্ধুসভাহোক কলরব, বউগুলো সব লাল না হয় নীল হলো ক্যানরোজার পণ্য সরবরাহে স্বস্তি, দুশ্চিন্তা সয়াবিন তেল নিয়েপদ্মা সেতুর কাছে আওয়ামী লীগ–বিএনপির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, যুবলীগের কর্মী নিহতভিডিও নির্মাতাদের জন্য নতুন সুবিধা আনল এক্সট্রাম্প কি আবার অভিশংসনের মুখে পড়তে পারেনজুলাই বিপ্লবের জ্ঞানগর্ভ বয়ানএএফএমসিসহ ৭ আর্মি-নেভি মেডিকেলে ভর্তি বিজ্ঞপ্তি, আবেদন শুরু ২৯ নভেম্বরকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৫ নেতা-কর্মীসহ ৪৪২ জন গ্রেপ্তার: ডিএমপিশ্রীপুরে ইউএনওর বাসভবনের সামনে ও মাওনা উড়ালসেতুর নিচে ককটেল বিস্ফোরণ‘সুদমুক্ত লেনদেন ছাড়া পূর্ণাঙ্গ মুমিন হওয়া সম্ভব নয়’আড়াই বছরেও চালু হয়নি সাড়ে ৩৫ লাখ টাকার কমিউনিটি ক্লিনিকজাফলংয়ের পাথরে শিলপাটার কারুকাজবাসযোগ্য পৃথিবীর অসমাপ্ত অঙ্গীকারঅস্থির সময়কোটি কোটি লাল কাঁকড়া ক্রিসমাস দ্বীপ ছেড়ে চলে যাচ্ছেমুশফিকুর রহিম: কানটুপি পরা সেই কিশোর থেকে টেস্টের অনুপ্রেরণাস্ট্রিমার কারা, কেন স্ট্রিমিংয়ের দিকে ঝুঁকছেন কনটেন্ট ক্রিয়েটররাসাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী শায়লা ও তাঁর দুই ভাই আটকগাছ থেকে পাঠাগার, মানুষের বিপদেও ‘অক্সিজেন’জর্জ হ্যারিসন: যে কণ্ঠে বিশ্ব শুনেছিল বাংলাদেশের নামবাড়ি গোপালগঞ্জে, থাকেন ঢাকায়, কারও কারও মুঠোফোনে লেনদেন সুবিধা বন্ধঅদক্ষতা ও অবহেলায় রাষ্ট্রের অর্থ অপচয়নীতি ও বাস্তবায়নের মেলবন্ধন জরুরিএক দিনে ফুরাল না আনন্দ, আরেকটু বেশি সময় চাই জলধারায়মেহগনির বাক্সে মৃত ছোট্ট সন্তান, শিরোপার আড়ালে লুকানো এক বাবার কান্নাসই-সাবুদের দিনে পান্নাখচিত গয়নায় মিমির আভিজাত্যময় লুক, আসল চমক কলমের ডিজাইনেসন্তানের উচ্চশিক্ষার খরচ, জন্মের পর থেকেই টাকা জমাবেন কীভাবেপ্রিয় অপমান‘তোকে ঢাকা শহরের যেখানেই পাব, গুলি করব’—কায়সারের ধাওয়ায় প্রাণভয় ছোট মুন্নারছাগলছানার দুরন্তপনা১০ বছরে সবচেয়ে বেশি সন্তান জন্ম দিলেই পুরস্কার ৫ লাখ ডলার!ভিডিও গেমেও যেভাবে নতুন ভূরাজনৈতিক লড়াইচোখ মুছছিলাম, আসলে ওটা ছিল খুশির কান্না: মাহিনবম গ্রেডে ১৫০ জন নেবে বাংলাদেশ ব্যাংক, আবেদন করবেন যেভাবেকলেজছাত্রের কমলা–মাল্টার বাগান, এ বছর প্রথম দিনেই বিক্রি ২৫ হাজার টাকানিউজিল্যান্ডে পড়াশোনা শেষে শর্ট–টার্ম গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসা চালু, সুযোগ কয় মাসেরনবীজির মতো দিন কাটাব কেন, এ যুগে কীভাবে তিনি প্রাসঙ্গিকএআইয়ের কারণে এনক্রিপশন প্রযুক্তির নিরপত্তা কি অকার্যকর হয়ে যাচ্ছেআপনি কি পরিবারের বড় সন্তান? জেনে নিন প্রথম সন্তান হিসেবে আপনার কোন কোন রোগের ঝুঁকি বেশিআগেরবার মিষ্টি খাইয়ে পারেনি, এবার মোরগ–পোলাওয়ে ৩৮ কোটি টাকার সোনা চুরি‘পাখি পাকা পেঁপে খায়’ দ্রুত বলতে গেলে গোলমাল পাকিয়ে যায় কেনভিসা কি ধীরে ধীরে সংকুচিত হচ্ছে? আয়ারল্যান্ডে আন্তর্জাতিক শিক্ষার্থীদের নতুন উদ্বেগ
প্রচ্ছদ › স্বাস্থ্য
স্বাস্থ্য

রোগীর চিকিৎসা করেন, এবার নদের ক্ষত সারাতে নেমে জাগালেন মানুষের বিবেক

রোগীর চিকিৎসা করেন, এবার নদের ক্ষত সারাতে নেমে জাগালেন মানুষের বিবেক
যশোরের দড়াটানা সেতুর নিচে নদজুড়ে কচুরিপানার সবুজ আস্তরণ। ফাঁকে ফাঁকে যতটুকু পানি দেখা যায়, তার রং কালো। শহরের মানুষের চোখেও দৃশ্যটি অনেকটা স্বাভাবিক হয়ে গেছে। কিন্তু কয়েক দিনের ছুটিতে যশোরে গিয়ে এই দৃশ্য দেখে অস্বস্তি হল…

যশোরের দড়াটানা সেতুর নিচে নদজুড়ে কচুরিপানার সবুজ আস্তরণ। ফাঁকে ফাঁকে যতটুকু পানি দেখা যায়, তার রং কালো। শহরের মানুষের চোখেও দৃশ্যটি অনেকটা স্বাভাবিক হয়ে গেছে। কিন্তু কয়েক দিনের ছুটিতে যশোরে গিয়ে এই দৃশ্য দেখে অস্বস্তি হলো শেখ সাদিয়া মনোয়ারা ঊষার। মনে হলো, কিছু একটা করা দরকার। গত ৫ নভেম্বর ফেসবুকে কচুরিপানায় ঢেকে যাওয়া ভৈরব নদ পরিষ্কারের উদ্যোগের কথা জানিয়ে সবার পরামর্শ চাইলেন তিনি।
সেই আহ্বান থেকেই শুরু হলো যশোর শহরের প্রাণকেন্দ্রে ভৈরব নদ পরিষ্কারের অভিযান। বাঁশ, দড়ি আর আংটা নিয়ে পানিতে নেমে পড়লেন শেখ সাদিয়া। সঙ্গে যুক্ত হলেন একে একে আরও অনেকে। কয়েক দিনের চেষ্টায় নদটির একটি অংশ থেকে সরানো হলো কচুরিপানা। দৃশ্যমান হলো পানির কিছুটা অংশ। আর এই উদ্যোগের মধ্য দিয়ে নতুন করে আলোচনায় এল যশোরের একসময়ের গৌরব ভৈরব নদ।
স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল অফিসার শেখ সাদিয়ার জন্ম ও বেড়ে ওঠা যশোর শহরে। ছোটবেলায় তিনি ভৈরব নদকে বয়ে চলতে দেখেছেন। এখনো তাঁর পরিবারের ভাড়া বাসা এই নদের পাড়ে। গত বছর ডিআর কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করেছেন বিসিএস ক্যাডারের এই চিকিৎসক। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি পরিচিতি পেয়েছেন ‘ভৈরবকন্যা’ ও ‘যশোরকন্যা’ নামে।
৫ নভেম্বর ভৈরব নদের কচুরিপানা পরিষ্কারের ইচ্ছা ও সবার পরামর্শ চেয়ে ফেসবুকে এই পোস্ট দেন চিকিৎসক শেখ সাদিয়া মনোয়ারা ঊষাকচুরিপানায় ঢাকা ভৈরব নদের কালো পানিতে নেমে সেটি পরিষ্কারের কাজে অংশ নেন চিকিৎসক শেখ সাদিয়া মনোয়ারা ঊষাশহরের প্রাণকেন্দ্রে ৮০০ মিটারের অভিযান
যশোর থেকে ঢাকায় ফিরে ২৩ নভেম্বর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে নিজের উদ্যোগের কথা বলেন শেখ সাদিয়া। তাঁর ভাষায়, এটি ছিল ‘কচুরিপানা তুলাধোনা’ কার্যক্রম।
শেখ সাদিয়া বলেন, শহরের মধ্যে থাকা একটি নদ মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। অথচ নদটি নিয়ে মানুষের মধ্যে একধরনের উপেক্ষা তৈরি হয়েছে। ব্যক্তি পর্যায় থেকে কিছু করা যায় কি না, মানুষকে একটু নাড়া দেওয়া যায় কি না—এসব ভাবনা থেকেই তিনি কাজটি শুরু করেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল অফিসার শেখ সাদিয়ার জন্ম ও বেড়ে ওঠা যশোর শহরে। ছোটবেলায় তিনি ভৈরব নদকে বয়ে চলতে দেখেছেন। এখনো তাঁর পরিবারের ভাড়া বাসা এই নদের পাড়ে। গত বছর ডিআর কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করেছেন বিসিএস ক্যাডারের এই চিকিৎসক। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি পরিচিতি পেয়েছেন ‘ভৈরবকন্যা’ ও ‘যশোরকন্যা’ নামে।শেখ সাদিয়া আরও বলেন, ৬ নভেম্বর থেকে ২২ নভেম্বর পর্যন্ত দড়াটানা সেতু থেকে কাঠের পুল পর্যন্ত শহরের প্রাণকেন্দ্রের প্রায় ৮০০ মিটার বা তার কিছু বেশি অংশ থেকে কচুরিপানা সরানো হয়েছে। নদ থেকে তোলা কচুরিপানা পাশের মাটিতে ফেলা হয়েছে। জায়গাটি বেশ গুরুত্বপূর্ণ। এর এক পাশে বাজার, অন্য পাশে হাসপাতাল। সেখানে একটি কসাইখানাও আছে। বাজারের বর্জ্য, হাসপাতালের চিকিৎসাবর্জ্যসহ নানা ধরনের বর্জ্য নদে ফেলা হয়েছে।
যশোর শহরের ভৈরব নদে কচুরিপানা পরিষ্কারের সময় চিকিৎসক শেখ সাদিয়া। পেছনে কচুরিপানা সরাতে দেখা যাচ্ছে এক স্বেচ্ছাসেবীকেযশোরের চৌগাছার তাহেরপুর থেকে খুলনার রূপসা পর্যন্ত ভৈরব নদের দৈর্ঘ্য ১৩৩ কিলোমিটার। নদটি পুনঃখনন করা হলেও শহরাংশে পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। দড়াটানা ও কাঠের পুলের মতো কয়েকটি সেতু নদের প্রস্থের তুলনায় সরু হওয়ায় পানির প্রবাহে সমস্যা তৈরি হচ্ছে।
শেখ সাদিয়ার মতে, বাঁশ, আংটা ও দড়ি হাতে নিয়ে কচুরিপানা তোলা আধুনিক সময়ে খুব বড় কোনো কাজ নয়। এটি মূলত প্রতীকী উদ্যোগ। তবে এই কাজের মধ্য দিয়ে নদ নিয়ে মানুষের মধ্যে আলোচনা তৈরি হয়েছে।
সাদিয়া বলেন, ‘আবেগ ও ভালোবাসা থেকে কাজটি করেছি। এর মাধ্যমে নদী নিয়ে মানুষের মধ্যে আলোড়ন তৈরি হয়েছে। মানুষের বিবেককে একটু হলেও নাড়া দেওয়া সম্ভব হয়েছে। ভৈরব যে যশোরের গৌরব, সেটি নিয়ে এখন মানুষ ভাবছে। খুব দ্রুত হয়তো একটি ভালো পরিকল্পনা সামনে আসবে।’
ভৈরবের বাকি অংশও পরিষ্কারের জন্য যশোরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন শেখ সাদিয়া। তবে তাঁর মতে, এ কাজের জন্য সঠিক পরিকল্পনা ও আধুনিক যন্ত্রপাতি প্রয়োজন।
ভৈরব নদ পরিষ্কারের অভিযানে শুরু থেকেই পরিবারের সার্বিক সহায়তা পেয়েছেন বলে জানান শেখ সাদিয়া। বাবা, মা, ভাই, ভাবি ও বোনের সঙ্গে তিনিপরিবারের সমর্থন, নদের বুকে চাঁদ
শেখ সাদিয়ার বাবা শেখ আবদুস সামাদ ব্যবসায়ী, মা রওনাক রায়হানা গৃহিণী। তাঁর ভাই শেখ এজাজুল মুমীত সেনাবাহিনীতে ক্যাপ্টেন হিসেবে কর্মরত। বোন শেখ সামিয়া ইমরানা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) পড়ছেন।
শেখ সাদিয়া জানান, নদ পরিষ্কারের এই উদ্যোগে শুরু থেকেই পরিবারের সমর্থন পেয়েছেন। তাঁর কাজের প্রতি পরিবারের সদস্যদের ভরসা ছিল বলেই তিনি এগিয়ে যেতে পেরেছেন।
—শেখ সাদিয়া মনোয়ারা ঊষা, চিকিৎসকআমি চিকিৎসক হিসেবে একটি ক্ষত বা সংক্রমণ দেখলে প্রথমে রক্তপাত বন্ধ করার চেষ্টা করি। পরে ক্ষত পরিষ্কার করি। এরপর সংক্রমণের উৎস খুঁজে সেটি বন্ধ করার চেষ্টা করি। ভৈরব নদের ক্ষেত্রেও আমার মনে হয়েছে, প্রথমে কচুরিপানা সরিয়ে এটিকে মানুষের সামনে দৃশ্যমান করতে হবে।ফেসবুকে পোস্ট দেওয়ার পর প্রথমে নিজের বাসার পাশের এক হাত পরিমাণ জায়গা থেকে কচুরিপানা সরিয়েছিলেন তিনি। ওইটুকু পানির ওপর আকাশের মেঘের ছায়া পড়তে দেখেন। তখন তাঁর মনে হয়েছিল, পুরো নদ পরিষ্কার হলে আকাশের প্রতিবিম্ব পানিতে দেখা যাবে। দৃশ্যটি নিশ্চয়ই সুন্দর হবে।
অবশেষে ২২ নভেম্বর সেই নদেই চাঁদ দেখেছেন শেখ সাদিয়া। দীর্ঘদিন কচুরিপানায় ঢাকা পানির ওপর চাঁদের আলো পড়ার মুহূর্তটি তাঁর কাছে বিশেষ হয়ে আছে।
এই চিকিৎসক বলেন, ‘সারা দিন পরিশ্রম করে আমরা সবাই ঘামে ও পানিতে ভিজে ছিলাম। নৌকা ভেজা, বাঁশ ভেজা, আমাদের হাত-পা কাটা। এমন অবস্থায় নদীর ওপর চাঁদের আলো পড়ছিল। মনে হচ্ছিল, আমাদের সব আনন্দ নিয়ে চাঁদের আলো নদীতে মিশে যাচ্ছে।’
কচুরিপানা সরানোর পর সেতুর ওপর দাঁড়িয়ে ভৈরব নদের দিকে তাকিয়ে আছেন চিকিৎসক শেখ সাদিয়াচিকিৎসকের চোখে নদের ক্ষত
চিকিৎসক হিসেবে নদ পরিষ্কারের উদ্যোগ নেওয়ার পেছনে নিজের পেশাগত অভিজ্ঞতার কথাও তুলে ধরেন শেখ সাদিয়া। তাঁর কাছে ভৈরব নদের অবস্থাকে মনে হয়েছে একটি ক্ষত বা সংক্রমণের মতো।
সাদিয়া বলেন, ‘আমি চিকিৎসক হিসেবে একটি ক্ষত বা সংক্রমণ দেখলে প্রথমে রক্তপাত বন্ধ করার চেষ্টা করি। পরে ক্ষত পরিষ্কার করি। এরপর সংক্রমণের উৎস খুঁজে সেটি বন্ধ করার চেষ্টা করি। ভৈরব নদের ক্ষেত্রেও আমার মনে হয়েছে, প্রথমে কচুরিপানা সরিয়ে এটিকে মানুষের সামনে দৃশ্যমান করতে হবে।’
নদটির নিজস্ব রং থাকা উচিত বলে মনে করেন শেখ সাদিয়া। সেখানে পানির প্রবাহ, স্রোত ও জোয়ার-ভাটা থাকা প্রয়োজন। মানুষ যেন বুঝতে পারে, এটি একটি নদ।
চিকিৎসাবিজ্ঞানের অভিজ্ঞতা থেকে পরিবেশের গুরুত্বও ব্যাখ্যা করেন তিনি। বলেন, হাসপাতালে কোনো জীবাণু বা সংক্রমণের জন্য রোগীকে একের পর এক অ্যান্টিবায়োটিক দিতে হয়। কিন্তু একসময় জীবাণু অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে ওঠে। তাই রোগের চিকিৎসার পাশাপাশি প্রতিরোধের দিকেও গুরুত্ব দিতে হবে।
শেখ সাদিয়ার মতে, এই প্রতিরোধের জায়গা থেকে ফুল, পাখি, নদী ও পরিবেশ নিয়ে কাজ করা জরুরি। কারণ, পরিবেশ ভালো না থাকলে শেষ পর্যন্ত মানুষের স্বাস্থ্যও ভালো থাকবে না।
স্বেচ্ছাসেবীদের পাশে পেয়ে এগিয়েছে অভিযান
শুরুতে নদ পরিষ্কারের কাজে প্রয়োজনীয় সরঞ্জাম ও লোকবলের অভাব ছিল। পরে সাধারণ মানুষের পাশাপাশি ‘উই আর বাংলাদেশ’ ও ‘বিডি ক্লিন’-এর মতো স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা যুক্ত হন। তাঁদের দক্ষতা ও সহযোগিতায় কাজটি এগিয়ে নেওয়া সম্ভব হয়।
শেখ সাদিয়া বলেন, ‘যাঁরা কচুরিপানা পরিষ্কার করেছেন বা নদ পরিষ্কারে সহায়তা করেছেন, তাঁরা আসলে আমার সঙ্গে নয়, ভৈরবের সঙ্গে থেকেছেন।’
সামাজিক যোগাযোগমাধ্যমে এখন অনেকে তাঁর কাজের ছবি ও ভিডিও দেখে নিজেরাও এমন উদ্যোগ নিচ্ছেন। তবে এ ক্ষেত্রে সতর্ক করেছেন শেখ সাদিয়া। তাঁর সঙ্গে কাজ করা স্বেচ্ছাসেবীদের এ ধরনের কাজে ঝুঁকি নেওয়ার অভিজ্ঞতা থাকলেও সাধারণ মানুষের জন্য তা নিরাপদ নয় বলে মনে করেন তিনি।
শেখ সাদিয়া বলেন, জীবনের ঝুঁকি নিয়েই তিনি পানিতে নেমেছিলেন। কিন্তু যাঁরা কখনো এ ধরনের কাজ করেননি, তাঁদের এমন ঝুঁকি নেওয়া উচিত নয়।
কচুরিপানায় ঢেকে যাওয়া যশোরের ভৈরব নদের একাংশ পরিষ্কারের পর দৃশ্যমান কালো পানি। নদের দুই পাড়ে শহর ও বর্জ্যের স্তূপের মাঝেই নৌকা নিয়ে চলছে পরিষ্কার অভিযানসমালোচনা, হুমকি, তবু থামেননি
নদ পরিষ্কারের উদ্যোগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনাও হয়েছে। কেউ কেউ বলেছেন, ফেসবুকে ভাইরাল হওয়ার জন্যই তিনি এমন কাজ করছেন।
জবাবে শেখ সাদিয়া বলেন, ‘ফেসবুকে নিজের সৃজনশীল কাজ, ভ্রমণকাহিনি, ভালো লাগার মুহূর্ত, মায়ের সঙ্গে কাটানো সময়, ফটোগ্রাফি অথবা চিকিৎসাবিষয়ক লেখালেখিও শেয়ার করতাম। ফেসবুকে ভাইরাল হওয়ার জন্য কোনো কাজ করার তাগিদ আমার কখনো ছিল না।’
সাদিয়ার মতে, নদীর পাড়ে দাঁড়িয়ে কাজের সমালোচনা করা সহজ। কিন্তু পানিতে এক পা নামালেই বোঝা যায়, কাজটি কত কঠিন। অনলাইনে সমালোচনার পাশাপাশি কয়েকজন ফোন করে হুমকি দেওয়ার মতো করে কথা বলেছেন।
তবে এসব তাঁকে দমাতে পারেনি। শেখ সাদিয়া বলেন, বড় কাজ করতে গেলে ছোটখাটো ভয় বা সমালোচনাকে গুরুত্ব দিলে এগোনো যায় না।
এই উদ্যোগে অর্থের লেনদেন নিয়েও শুরু থেকেই সতর্ক ছিলেন তিনি। জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এক লাখ টাকা দিতে চাইলে তা ফিরিয়ে দেওয়া হয়।
পাখির চোখে ভৈরব নদএ প্রসঙ্গে শেখ সাদিয়া বলেন, ‘কাজটি যেহেতু শুরু থেকেই ব্যক্তিগত উদ্যোগে করছিলাম, তাই একটি বিষয়ে আমি প্রথম থেকেই অটল ছিলাম। আমরা নিজেরা কোনো বড় তহবিল বা অর্থ লেনদেনের দায়িত্ব নেব না। কেউ সহযোগিতা করতে চাইলে প্রয়োজনীয় সরঞ্জাম কিনে দিতে পারেন, খাবার দিতে পারেন কিংবা লোকবল দিয়ে সহযোগিতা করতে পারেন। কিন্তু আমাদের হাতে সরাসরি টাকা না দেওয়ার অনুরোধ করেছি। প্রতিমন্ত্রীকেও খোলা চিঠিতে তা জানিয়েছিলাম।’
নদের পাড়ে জমে থাকা কচুরিপানা সরিয়ে নেওয়ার বিষয়ে প্রশাসনের সহযোগিতা পাওয়া প্রসঙ্গেও কথা বলেন তিনি। শেখ সাদিয়া জানান, প্রশাসনের কর্মকর্তারা বিভিন্ন সময় কাজটি পরিদর্শনে এসেছেন বলে শুনেছেন। তবে তাঁদের সঙ্গে সরাসরি দেখা হয়নি। জেলা প্রশাসক জানিয়েছিলেন, পৌরসভা থেকে প্রতিদিন দুটি ট্রাকে কচুরিপানা সরিয়ে নেওয়া হবে। কিন্তু বাস্তবে এমন কিছু তিনি দেখেননি। সংশ্লিষ্ট কারও সঙ্গে সরাসরি যোগাযোগও হয়নি।
ভৈরব নদ নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে শেখ সাদিয়া বলেন, ‘যেদিন সবাই বলবেন, আর কাজ করব না, সেদিনও আমি নিজের মতো করে ভৈরব নিয়ে ভাবব।’
নদের পানিতে আবার যেন আকাশের প্রতিবিম্ব পড়ে, চাঁদের আলো ঝিলমিল করে-এমন দৃশ্য দেখতে চান তিনি। সেই সঙ্গে তাঁর আহ্বান, ভৈরব নদে আর কেউ যেন ময়লা না ফেলেন।

পাঠকের মন্তব্য

আরও সংবাদ

প্রতি বেলায় কি প্রোটিন খাওয়া জরুরি
স্বাস্থ্য

প্রতি বেলায় কি প্রোটিন খাওয়া জরুরি

পেশি গঠন, কোষের বৃদ্ধি ও ক্ষয়পূরণ থেকে শুরু করে রোগ প্রতিরোধক্ষমতা বজায় রাখা, শরীরের নানা কাজে প্রোটিনের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সুস্থ থাকতে প্রতিদিন পর্যাপ্ত প্রোটিন খাওয়া প্রয়োজন। কিন্তু প্রতি বেলায় কি প্রোটিন খেতেই হ…

দেশে আবার হুপিং কাশি শনাক্ত, রাজধানীতেই পাঁচজন
স্বাস্থ্য

দেশে আবার হুপিং কাশি শনাক্ত, রাজধানীতেই পাঁচজন

রাজধানীতে হুপিং কাশির রোগী শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণাপ্রতিষ্ঠান (আইইডিসিআর)। সরকারি কর্মকর্তারা বলছেন, এই রোগে ভয় পাওয়ার কিছু নেই, হুপিং কাশির চিকিৎসা দেশে আছে। হামের প্রাদুর্…

আড়াই বছরেও চালু হয়নি সাড়ে ৩৫ লাখ টাকার কমিউনিটি ক্লিনিক
স্বাস্থ্য

আড়াই বছরেও চালু হয়নি সাড়ে ৩৫ লাখ টাকার কমিউনিটি ক্লিনিক

কমিউনিটি ক্লিনিকের নির্মাণকাজ শেষ হয়েছে প্রায় আড়াই বছর আগে। ভবনও হস্তান্তর করা হয়েছে। রোগীদের বিনা মূল্যে দেওয়ার জন্য ভবনের ভেতরে রাখা হয়েছে ওষুধ; কিন্তু এখনো চালু হয়নি পাইকপাড়া কমিউনিটি ক্লিনিকটি। এ কারণে স্বাস্…