29 Nov 2026 · স্বাধীন সংবাদমাধ্যম
দৈনিক দেশপটিকা - দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সত্য · সংবাদ · সমাজ দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সংবাদ সর্বশেষ আপডেট
আজকের সংবাদ
২০৫০ সালের উপযোগী দক্ষ জনবল গড়ে তুলতে উদ্যোগ নিচ্ছে জাতীয় সংসদ সচিবালয়জাজিরায় বিএনপি-আ.লীগ সংঘর্ষে যুবলীগ কর্মী নিহতবন্দিবিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত চাইলেন বিএনপি নেতাসেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রীইউপি নির্বাচন সামনে রেখে দলগুলোর সঙ্গে সংলাপে ইসিপ্রশাসনে শুদ্ধি অভিযান, সরছেন আ.লীগপন্থী আমলারা?দুর্গাপুরে প্রধান শিক্ষিকা ও গণিত শিক্ষকের বিরুদ্ধে প্রশ্ন ফাঁসের অভিযোগপঞ্চগড় হানাদার মুক্ত দিবস পালিতশীতের শুরুতেই শীতার্ত মানুষের পাশে নীলফামারী জেলা প্রশাসন, শুরু শীতবস্ত্র বিতরণস্বাধীন ফিলিস্তিনের দাবিতে বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রীরায়গঞ্জে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভাবিএনপি-জামায়াতের গোটা দশেক মা'রি হালাইতে হইবো তাহেরপুএ বিপ্লবের অডিও ফাঁসসবাই ফাউল করলে ম্যাচ চালানো যায় না: সিইসিশিল্পাঞ্চলে ফিরছে কর্মচাঞ্চল্য, গাজীপুরে বন্ধ ৪২ কারখানাদীর্ঘ ২৫ বছর জনসেবায় নিবেদিত মৌলভী হাজী মো. ইউনুছ মেম্বারের মৃত্যু, শোক প্রকাশ প্রতিদিনের কাগজেরদক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন: সভাপতি ইকবাল, সম্পাদক জাকিরবসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতির ৩৬তম বার্ষিক সভা অনুষ্ঠিতবাঙ্গরা খামারগ্রামে টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিতকালিয়াকৈরে রিসোর্টে অভিযান, বিদেশি মদসহ গ্রেপ্তার ২নওগাঁর নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মোঃ ছুফি উল্লাহ১৮ দিনে পোশাক রপ্তানির বিশাল অর্ডার হারাল বাংলাদেশ, সুযোগ নিল ভারতডিএমপির অভিযানে ৪৪২ জন গ্রেপ্তার, উদ্ধার ককটেল-ইয়াবামোল্লাহাটে আ.লীগ-বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ামিরপুর-পল্টনের পর এবার ভাসানটেকে বাসে আগুন১৯৭১ সালে বাঙালিদের নয়, পাকিস্তানকে দুর্বল করাই ছিল ভারতের লক্ষ্য: স্পিকারনির্বাচন সামনে রেখে আজ ১৮ দলের সঙ্গে ইসির সংলাপসাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও ২ শ্যালক আটকশাহজালাল ইসলামী ব্যাংকে ৩ হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারি?জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক৪০ জনের বক্তব্য ও ভিডিও যাচাই, এক মাসেও কাটেনি তাহসিফের মৃত্যুরহস্যভুয়া ঠিকানায় কোকোলার ৬৪৬ কোটি টাকা লেনদেনআস্থা ও বিশ্বাস আমাদের সবচেয়ে বড় মূলধনপাকিস্তান থেকে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল আনতে নতুন সমঝোতা বাংলাদেশেরখুলশীতে এক কোটি টাকা চাঁদা দাবি ও মারধরের অভিযোগে মামলাপ্রধানমন্ত্রিত্ব ছাড়তে রাজি নেতানিয়াহুওয়ানডেতে বাংলাদেশের অসুখ সারাতে ইয়াসির আলীই কি সমাধানহকার উচ্ছেদ: অর্থনৈতিক ও রাজনৈতিক ঝুঁকির কথা কি ভাবছে সরকার?১৫ বছরের জন্য জাপানি কনসোর্টিয়ামের কাছে যাচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল, কী সুবিধা থাকছেপাবনায় বল্লম নিয়ে থানায় আওয়ামী লীগের হামলা, রাবার বুলেট ছুড়ে ছত্রভঙ্গ পুলিশেরছাত্রদল নেতার কার্যালয়ের সামনে ঝুলছিল কাফনের কাপড়, চিরকুটে হত্যার হুমকিগোপালগঞ্জ থেকে সরিয়ে নেওয়া হলো এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা, দেখে নিন কেন্দ্রবন্ধুদের পরামর্শে রেস্তোরাঁ খুলেছিলেন জিম, তারপর যা হলোতিন হৃৎপিণ্ড, নীল রক্ত নিয়ে অক্টোপাস কী করেএকটি স্কেচবুক থেকে হাজারো গল্পের জগৎভালো চাকরি আর বিয়ের আশ্বাসে সাগরপথে নেওয়া হচ্ছিল মালয়েশিয়া, ৩১৭ জন উদ্ধার, আটক ৭ইরানের বিরুদ্ধে ইরাক কি ট্রাম্পের হাতিয়ার হয়ে উঠছেইসলামের প্রথম মসজিদ, মহানবী (সা.) যা নিজ হাতে গড়েছেনপ্রাথমিক-মাধ্যমিকের শিক্ষাক্রমে আবার বড় পরিবর্তন হচ্ছে, নতুন বই ২০২৮ সালেকিশোরের সাইকেল-জুতা পড়ে ছিল পাড়ে, পুকুরে মিলল মরদেহনগ্নতা চরিত্রকে জীবন্ত করে তোলার উপকরণ, নিজেকে প্রদর্শনের মাধ্যম নয়: মনিকা বেলুচ্চিবিশ্ববিদ্যালয়ে ভর্তি পরামর্শ–৯: পড়ার বিষয় হিসেবে কেন বেছে নেবেন আন্তর্জাতিক সম্পর্কসোহরাওয়ার্দীতে নয়, নয়াপল্টনে হবে বিএনপির মঙ্গলবারের সমাবেশসন্ত্রাসবিরোধী আইনের মামলায় মনিরুলের স্ত্রী ও দুই শ্যালককে গ্রেপ্তার দেখাল পুলিশখুলনা কর আপিল অঞ্চলে চাকরি, ১০ জেলার আবেদনকারীদের সুযোগহাতির তাণ্ডব থেকে ফসল রক্ষায় আসামের গ্রামে অভিনব উদ্যোগইউপি নির্বাচনে কেউ যাতে ‘ফাউল’ করার নিয়তে মাঠে না নামেন: সিইসিবেসরকারি বিনিয়োগে নতুন সম্ভাবনা কি তৈরি হবেশুধু নির্দিষ্ট এলাকায় নয়, ঢাকাজুড়েই নাভানার আবাসনের উদ্যোগজুরেলের লড়াই, বুমরার প্রত্যাবর্তনেও চালকের আসনে নিউজিল্যান্ডপ্রতিষ্ঠার ৫২ বছর পেরিয়েছে, সরকারি বিদ্যালয়টিতে নেই সুপেয় পানি ও শৌচাগারএইচএসসি সম্পূরক পরীক্ষা: গোপালগঞ্জের পরীক্ষা হবে ফরিদপুর ও মাদারীপুরেতরবারি দিয়ে বইয়ের পাতা উল্টে দিলেন ধূর্জটি মঙ্গলপেছন থেকে কাভার্ড ভ্যানের ধাক্কা, মহাসড়কে অটোরিকশাচালক ও এক নারী নিহতনোয়াখালীতে চলন্ত বাসে আগুন, ছড়িয়ে পড়েছে ভিডিওমৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা আজ তেঁতুলিয়ায়, কত ডিগ্রি সেলসিয়াসনির্মাণসামগ্রীর চড়া দামে ব্যাহত নির্মাণগোপালগঞ্জে ভাঙচুর করে পালিয়ে যান ভারতে, ফেরার সময় সীমান্তে তরুণ আটক: বিজিবি১ কোটি টাকার বিলাসবহুল কামরায় কেটি পেরি ও জাস্টিন ট্রুডো, ভাইরাল ছবিবিএনপি নেতাদের আয়োজনে কনসার্ট, যাওয়ার পথে ‘শেখ হাসিনা আসবে’ স্লোগানআমার বাবা-মা আমাকে মাটি চিনিয়েছে: বিবি রাসেলআনন্দ-উচ্ছ্বাসে শিক্ষাবর্ষের বিদায়ক্ষমতা হারানোর শঙ্কায় নেতানিয়াহু, অপেক্ষা ‘অলৌকিক কিছুর’প্রতি বেলায় কি প্রোটিন খাওয়া জরুরিদেশে আবার হুপিং কাশি শনাক্ত, রাজধানীতেই পাঁচজনমার্কিন বাহিনীর ওপর হামলায় স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করেছে ইরান: ওয়াশিংটন পোস্ট‘অনেক ছটফট করেছে ছেলেটা, কিছুই করতে পারিনি, শুধু সহ্য করেছি’রিয়াল হারলে সেটাই সবচেয়ে বড় খবর, গল্প বানানোর দরকার নেই: মরিনিও১০ হাজার রান, ৩৪ সেঞ্চুরির রেকর্ড—পাকিস্তানের ক্রিকেটে একাই এক ইতিহাস ইউনিস খানজলাবদ্ধতায় মৃতপ্রায় মাঠে প্রাণ ফেরাল বন্ধুসভাহোক কলরব, বউগুলো সব লাল না হয় নীল হলো ক্যানরোজার পণ্য সরবরাহে স্বস্তি, দুশ্চিন্তা সয়াবিন তেল নিয়েপদ্মা সেতুর কাছে আওয়ামী লীগ–বিএনপির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, যুবলীগের কর্মী নিহতভিডিও নির্মাতাদের জন্য নতুন সুবিধা আনল এক্সট্রাম্প কি আবার অভিশংসনের মুখে পড়তে পারেনজুলাই বিপ্লবের জ্ঞানগর্ভ বয়ানএএফএমসিসহ ৭ আর্মি-নেভি মেডিকেলে ভর্তি বিজ্ঞপ্তি, আবেদন শুরু ২৯ নভেম্বরকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৫ নেতা-কর্মীসহ ৪৪২ জন গ্রেপ্তার: ডিএমপিশ্রীপুরে ইউএনওর বাসভবনের সামনে ও মাওনা উড়ালসেতুর নিচে ককটেল বিস্ফোরণ‘সুদমুক্ত লেনদেন ছাড়া পূর্ণাঙ্গ মুমিন হওয়া সম্ভব নয়’আড়াই বছরেও চালু হয়নি সাড়ে ৩৫ লাখ টাকার কমিউনিটি ক্লিনিকজাফলংয়ের পাথরে শিলপাটার কারুকাজবাসযোগ্য পৃথিবীর অসমাপ্ত অঙ্গীকারঅস্থির সময়কোটি কোটি লাল কাঁকড়া ক্রিসমাস দ্বীপ ছেড়ে চলে যাচ্ছেমুশফিকুর রহিম: কানটুপি পরা সেই কিশোর থেকে টেস্টের অনুপ্রেরণাস্ট্রিমার কারা, কেন স্ট্রিমিংয়ের দিকে ঝুঁকছেন কনটেন্ট ক্রিয়েটররাসাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী শায়লা ও তাঁর দুই ভাই আটকগাছ থেকে পাঠাগার, মানুষের বিপদেও ‘অক্সিজেন’জর্জ হ্যারিসন: যে কণ্ঠে বিশ্ব শুনেছিল বাংলাদেশের নামবাড়ি গোপালগঞ্জে, থাকেন ঢাকায়, কারও কারও মুঠোফোনে লেনদেন সুবিধা বন্ধঅদক্ষতা ও অবহেলায় রাষ্ট্রের অর্থ অপচয়নীতি ও বাস্তবায়নের মেলবন্ধন জরুরিএক দিনে ফুরাল না আনন্দ, আরেকটু বেশি সময় চাই জলধারায়মেহগনির বাক্সে মৃত ছোট্ট সন্তান, শিরোপার আড়ালে লুকানো এক বাবার কান্নাসই-সাবুদের দিনে পান্নাখচিত গয়নায় মিমির আভিজাত্যময় লুক, আসল চমক কলমের ডিজাইনেসন্তানের উচ্চশিক্ষার খরচ, জন্মের পর থেকেই টাকা জমাবেন কীভাবেপ্রিয় অপমান‘তোকে ঢাকা শহরের যেখানেই পাব, গুলি করব’—কায়সারের ধাওয়ায় প্রাণভয় ছোট মুন্নারছাগলছানার দুরন্তপনা১০ বছরে সবচেয়ে বেশি সন্তান জন্ম দিলেই পুরস্কার ৫ লাখ ডলার!ভিডিও গেমেও যেভাবে নতুন ভূরাজনৈতিক লড়াইচোখ মুছছিলাম, আসলে ওটা ছিল খুশির কান্না: মাহিনবম গ্রেডে ১৫০ জন নেবে বাংলাদেশ ব্যাংক, আবেদন করবেন যেভাবেকলেজছাত্রের কমলা–মাল্টার বাগান, এ বছর প্রথম দিনেই বিক্রি ২৫ হাজার টাকানিউজিল্যান্ডে পড়াশোনা শেষে শর্ট–টার্ম গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসা চালু, সুযোগ কয় মাসেরনবীজির মতো দিন কাটাব কেন, এ যুগে কীভাবে তিনি প্রাসঙ্গিকএআইয়ের কারণে এনক্রিপশন প্রযুক্তির নিরপত্তা কি অকার্যকর হয়ে যাচ্ছেআপনি কি পরিবারের বড় সন্তান? জেনে নিন প্রথম সন্তান হিসেবে আপনার কোন কোন রোগের ঝুঁকি বেশিআগেরবার মিষ্টি খাইয়ে পারেনি, এবার মোরগ–পোলাওয়ে ৩৮ কোটি টাকার সোনা চুরি‘পাখি পাকা পেঁপে খায়’ দ্রুত বলতে গেলে গোলমাল পাকিয়ে যায় কেনভিসা কি ধীরে ধীরে সংকুচিত হচ্ছে? আয়ারল্যান্ডে আন্তর্জাতিক শিক্ষার্থীদের নতুন উদ্বেগ
প্রচ্ছদ › শিক্ষা
শিক্ষা

আমার সবুজ পাসপোর্টটাই থাক

আমার সবুজ পাসপোর্টটাই থাক
শেষের কথা দিয়ে শুরু করি। মঞ্জু (মনজুরুল হক) জাপানে শেষনিশ্বাস ত্যাগ করল ২২ নভেম্বর বিকেলে। টেলিফোনে সর্বশেষ কথা হয়েছিল ১০ কি ১১ নভেম্বর। জাপানে তার বসবাস ছিল ১৯৯৪ সাল থেকে। প্রায় প্রতিবছরই ডিসেম্বর অথবা জানুয়ারি মাসে ১০-…

শেষের কথা দিয়ে শুরু করি। মঞ্জু (মনজুরুল হক) জাপানে শেষনিশ্বাস ত্যাগ করল ২২ নভেম্বর বিকেলে। টেলিফোনে সর্বশেষ কথা হয়েছিল ১০ কি ১১ নভেম্বর। জাপানে তার বসবাস ছিল ১৯৯৪ সাল থেকে। প্রায় প্রতিবছরই ডিসেম্বর অথবা জানুয়ারি মাসে ১০-১২ দিনের জন্য ঢাকায় বেড়াতে আসত। প্রতি মাসে দুই-তিনবার টেলিফোনে কথা হতো। শেষ যেদিন কথা হয়েছিল সেদিন তিন–চার মিনিট পরে বলল যে ‘এখন রাখি’, ওর কণ্ঠস্বর দুর্বল লাগছিল।
শেষের কথার শুরু বছর দশেক আগে। মঞ্জু ঢাকায় এসেছে এবং সেই সুবাদে আমাদের স্কুলের সহপাঠী বন্ধুদের একটা নাশতার আয়োজন হয়েছিল এলিফ্যান্ট রোডের এক ক্যানটিনে। নাশতা খাওয়া শেষে মঞ্জু বলল তার একটা কথা আছে। তারপর বলল, ‘আমার প্রোস্টেট ক্যানসার হয়েছে।’
আকস্মিকতায় আমরা সবাই কমবেশি হকচকিয়ে গিয়েছিলাম। ক্যানসার তার, কিন্তু সে যেন আমাদেরই আশ্বস্ত করার জন্য বলল যে ‘ডাক্তার বলেছে, অনেক দিন চিকিৎসা চলবে আর আপাতত ঘাবড়াবার কিছুই নেই।’ এরপরে সেদিন আড্ডাটা আর বেশি জমে নাই।
এই কয়েক বছর টেলিফোনে তার সঙ্গে কথা বলার সময় ক্যানসার পর্বটা প্রায় ঊহ্য থাকত, মাঝে মাঝে খুব নির্লিপ্ত কণ্ঠে জানাত যে আগামী দিন বা পরের দিন হাসপাতালে যেতে হবে। টেস্ট আছে, ডাক্তার আবার ওষুধ দেবে। যেন সে অন্য কোনো ব্যক্তির রোগের কথা বলছে। সব সময় নির্লিপ্ত। মাস ছয়েক আগে বলেছিল ডাক্তার তাকে গাড়ি চালাতে নিষেধ করেছে।
এপির পূর্ব এশীয় ব্যুরোর সাবেক প্রধান এবং এফসিসিজের সাবেক প্রেসিডেন্ট কায আবিকোর কাছ থেকে পুষ্পস্তবক গ্রহণ করছেন মনজুরুল হক২.
ফিরে আসি শুরুর কথায়। ক্লাস টেনে ওঠার পর বাবার সরকারি চাকরির বদলির কারণে ঢাকায় আসা। যাওয়া হলো গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলে। স্কুলের হেডমাস্টার দুই-তিন মিনিটের কিছু প্রশ্নটশ্ন করে স্কুলের পিয়নকে ডেকে বললেন, ‘ওকে ক্লাস টেন-এ নিয়ে যান।’ মঞ্জুর সঙ্গে পরিচয় সেই ক্লাস টেন থেকে। ওদের বাসা ছিল এলিফ্যান্ট রোডের পাশের একটা ছোট সড়কে। বাড়ির পাশে বিরাট দিঘি। সেই ঢাকার নামগন্ধও তো এখন নাই। মাঝে মাঝেই যেতাম। মোড়ায় বসে চাচির বানানো ঝালমুড়ি খাওয়া হতো।
এসএসসির পরে দুজনেই ঢাকা কলেজে। তবে আমাদের বলয়টা কিছুটা ভিন্ন হয়ে পড়েছিল। মঞ্জু তখন ছাত্র ইউনিয়নের সক্রিয় কর্মী। কলেজের নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছিল। অবশ্য সে কোনো পদের প্রার্থী হয় নাই।
১৯৭১–এর মাঝামাঝিতে বাবার সেই বদলির কারণে আমি তখন চট্টগ্রামে। খুব হালকা, অনেকটা লিকলিকে মঞ্জু যুদ্ধে গেছে শুনে অবাকই হয়েছিলাম।
১৯৭২–এ পড়াশোনা করতে মঞ্জু চলে গেল মস্কোতে। পরের বছর আমিও সেই পথগামী। মস্কোতে তখন দুটো বিশ্ববিদ্যালয় ছিল। আমরা ভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কিন্তু পুরোনো যোগাযোগটা আবার সচল হলো। প্রায়ই দেখাসাক্ষাৎ হতো, আড্ডা হতো, হিল্লি-দিল্লি মারা হতো।
মনজুরুল হকইদানীং তার মুক্তিযুদ্ধের দিনগুলো নিয়ে দুইটা বই প্রকাশিত হয়েছে। প্রথমটি ‘আ স্টোরি অব মাই টাইম’ আর দ্বিতীয়টি ‘আ টাইম টু ড্রিম অ্যান্ড আ টাইম টু ডিসপেয়ার’। প্রথমটির প্রকাশনা অনুষ্ঠান হয়েছিল মুক্তিযুদ্ধ জাদুঘরে। বইটি সম্পর্কে সে নিজেই আধাঘণ্টার মতো কথা বলেছিল। টের পেলাম বন্ধু আমার জাঁদরেল সাংবাদিক হয়ে গেছে অনেক আগেই।
জাপান ফরেন করেসপনডেন্টস ক্লাবের (এফসিসিজে) নির্বাচিত সভাপতি হয়েছিল ২০০৯ সালে। ওয়াশিংটন ও ইউরোপের বড় বড় রাজধানীর বাইরে হোমরাচোমরা সাংবাদিকদের সবচেয়ে বেশি ভিড় টোকিওতে। মঞ্জু নির্বাচনে গার্ডিয়ান, নিউইয়র্ক টাইমস, রয়টার্স ইত্যাদিসহ বাঘা বাঘা সংবাদমাধ্যমের টোকিও প্রতিনিধিদের ধরাশায়ী করেছিল।
পরে একবার খুব সাদামাটাভাবে বলেছিল যে এফসিসিজের সভাপতি হিসেবে জাপানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাতের জন্য তাকে এক সপ্তাহের বেশি অপেক্ষা করতে হতো না। আমার ধারণা আমাদের দেশের কোনো হোমরাচোমরা ব্যক্তি জাপানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মিটিং-সিটিংয়ের সুযোগ পেলে সম্ভবত আমাদের দেশের মিডিয়ায় দুই-তিন দিন ধরে তা ফলাও করে প্রচার করা হবে। নিজের ক্যানসারের মতো অন্য সব ব্যাপারেও সে ছিল নির্লিপ্ত। নিজের ঢাকঢোল কীভাবে পেটাতে হয় সে ব্যাপারে তার কোনো যোগ্যতা বা পারদর্শিতা ছিল না। সম্ভবত এ জন্যই সে ছিল আমাদের সবার অতি কাছের মানুষ।
সম্ভবত বছর পাঁচেক আগের কথা। মঞ্জু আবার ঢাকায়। সেই সুবাদে বন্ধুবান্ধবদের বাসায় পরপর কয়েক দিন দাওয়াতের হিড়িক। সে রকম একটা দাওয়াতে তাকে বেকুবের মতো জিজ্ঞেস করে বসলাম—‘জাপানি পাসপোর্ট করেছ তো?’ সে স্বভাবসিদ্ধ নির্লিপ্ত স্বরে জবাব দিল—‘আমার সবুজ পাসপোর্টটাই থাক।’ এটা ছিল তাঁর মুক্তিযুদ্ধের গর্ব।৩.
জাপানি সহপাঠিনী ইউনিকোকে বিয়ে করেছিল সত্তরের শেষের দিকে, মস্কোতে। মস্কো থেকে ফিরে এসে ঢাকায় ইউএন ইনফরমেশন সেন্টারে কয়েক বছর কাজ করেছিল। নব্বইয়ের শুরুর দিকে লন্ডনের বিবিসি বাংলা সার্ভিসের সংবাদ প্রযোজক হয়ে তার লন্ডন গমন। তত দিনে আমিও এদিক–সেদিক ঘুরে আবার লন্ডনে। সে বিবিসির চাকরির ফাঁকে ফাঁকে স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজে (সোয়াস) স্নাতকোত্তর কোর্সে ভর্তি হয়েছে। আর তখন আমার ঠিকানা সোয়াসের পিএইচডি কোর্স। আবার দেখাসাক্ষাৎ যোগাযোগ, কিন্তু ফ্রিকোয়েন্সিটা কম। মঞ্জুদের মেয়ে জন্মেছে, থাকত লন্ডনের একটু বাইরে, দিনের কাজ শেষে বাসায় চলে যেত মেয়ের দেখাশোনা করার জন্য।
লন্ডনে থাকতে মঞ্জুর বদৌলতে অনেক মঞ্চনাটক দেখেছি। আমার তো তখন ‘ফকিরা’ ছাত্রজীবন। মঞ্চনাটক দেখার মতো পাউন্ডের জোর নাই। তবে বিবিসির কল্যাণে মঞ্জু মাঝেমধ্যে মঞ্চনাটকের সৌজন্য টিকিট পেত। ছোট্ট মেয়েকে বাসায় রেখে যেহেতু নাটকে যাওয়া তাদের পক্ষে সম্ভব ছিল না, তাই আমি মাঝেমধ্যে মঞ্জুর টেলিফোন পেতাম ‘শাহদীন, আগামীকাল নাটকের দুইটা টিকিট আছে।’ আমার রেডিমেড উত্তর ‘এখনই পাঠিয়ে দাও’। ওই সময়টা ছিল ইন্টারনেট ই–মেইলের আগের যুগ। খামে ভরে ঠিকানা লিখে টিকিট পাঠিয়ে দিত, আমি সময়মতো পেয়ে যেতাম এবং স্যুট-টাই লাগিয়ে বড়োলোকি কায়দায় নাটক দেখতে যেতাম।
জাপানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী তাকেশি ইওয়াইয়ার সঙ্গে মনজুরুল হকসত্তর এবং আশির দশকে হলিউডের সবচেয়ে জাঁদরেল অভিনেতাদের একজন ছিলেন পিটার-ও-টুল। সম্ভবত ১৯৯২ অথবা ৯৩ সালের ঘটনা। গার্ডিয়ান পত্রিকার শেষের পৃষ্ঠার বড় খবর ছিল পিটার-ও-টুল আবার প্রায় তিন দশক পরে লন্ডনে নাটকে অভিনয় করবেন। অস্কার জেতা অভিনেতা, অতএব চারদিকে হইহই-রইরই। মঞ্জু যথারীতি পিটার-ও-টুলের নাটকের টিকিট পাঠিয়ে দিল। সেই নাটক দেখাটা আমার জীবনের পরম সৌভাগ্যের অন্যতম। আমার জীবনে যত কিছু ভালো তার মূলে প্রায়ই মঞ্জু।
১৯৯৪–তে আমি দেশে ফিরে এলাম আর মঞ্জু চলে গেল ইউনিকোকে নিয়ে জাপানে। প্রায় ৩০ বছর ধরে জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মাস্টারি করেছে, জাপানি সরকারি রেডিও এনএইচকেতে সাংবাদিকতা করেছে। আর সমানতালে চালিয়ে গেছে লেখালেখির কাজ। অনুবাদ করেছে বিদেশি ভাষার বই। প্রথম আলোর জাপান প্রতিনিধি হিসেবে জাপানের রাজনীতি-হালহকিকত ও জাপানিজ জীবন তরিকা নিয়ে প্রথম আলোয় তার অজস্র লেখা ছাপা হয়েছে।
৪.
সম্ভবত বছর পাঁচেক আগের কথা। মঞ্জু আবার ঢাকায়। সেই সুবাদে বন্ধুবান্ধবদের বাসায় পরপর কয়েক দিন দাওয়াতের হিড়িক। সে রকম একটা দাওয়াতে তাকে বেকুবের মতো জিজ্ঞেস করে বসলাম—‘জাপানি পাসপোর্ট করেছ তো?’ সে স্বভাবসিদ্ধ নির্লিপ্ত স্বরে জবাব দিল—‘আমার সবুজ পাসপোর্টটাই থাক।’ এটা ছিল তার মুক্তিযুদ্ধের গর্ব।
ড. শাহদীন মালিক, মঞ্জুরুল হকের বন্ধু।

পাঠকের মন্তব্য

আরও সংবাদ

দুর্গাপুরে প্রধান শিক্ষিকা ও গণিত শিক্ষকের বিরুদ্ধে  প্রশ্ন ফাঁসের অভিযোগ
শিক্ষা

দুর্গাপুরে প্রধান শিক্ষিকা ও গণিত শিক্ষকের বিরুদ্ধে প্রশ্ন ফাঁসের অভিযোগ

ফাইল ফটো দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে ঐতিহ্যবাহী মহারাজা কুমুদ চন্দ্র মেমোরিয়াল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের (এমকেসিএম) নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার গণিত বিষয়ের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় পরীক্ষা স…

গোপালগঞ্জ থেকে সরিয়ে নেওয়া হলো এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা, দেখে নিন কেন্দ্র
শিক্ষা

গোপালগঞ্জ থেকে সরিয়ে নেওয়া হলো এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা, দেখে নিন কেন্দ্র

গোপালগঞ্জের পাঁচটি কেন্দ্রে হতে যাওয়ায় এইচএসসি ও সমমানের সম্পূরক পরীক্ষার্থী অন্য কেন্দ্রে অনুষ্ঠিত হবে। গোপালগঞ্জে পরীক্ষা নেওয়ার মতো অনুকূল পরিবেশ না থাকায় পাশের দুই জেলা ফরিদপুর ও মাদারীপুরের উপজেলায় এই পরীক্ষা নেওয়া …

প্রাথমিক-মাধ্যমিকের শিক্ষাক্রমে আবার বড় পরিবর্তন হচ্ছে, নতুন বই ২০২৮ সালে
শিক্ষা

প্রাথমিক-মাধ্যমিকের শিক্ষাক্রমে আবার বড় পরিবর্তন হচ্ছে, নতুন বই ২০২৮ সালে

আগামী জানুয়ারিতে শুরু হতে যাওয়া শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে বেশ কিছু পরিবর্তন আনছে সরকার। বিভিন্ন বিষয়ের বই পরিমার্জন করা হচ্ছে। চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চারটি বই। তবে এসব পরিবর্তন শুধু আগামী শিক্ষাবর্ষের জন্য।…