29 Nov 2026 · স্বাধীন সংবাদমাধ্যম
দৈনিক দেশপটিকা - দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সত্য · সংবাদ · সমাজ দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সংবাদ সর্বশেষ আপডেট
আজকের সংবাদ
২০৫০ সালের উপযোগী দক্ষ জনবল গড়ে তুলতে উদ্যোগ নিচ্ছে জাতীয় সংসদ সচিবালয়জাজিরায় বিএনপি-আ.লীগ সংঘর্ষে যুবলীগ কর্মী নিহতবন্দিবিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত চাইলেন বিএনপি নেতাসেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রীইউপি নির্বাচন সামনে রেখে দলগুলোর সঙ্গে সংলাপে ইসিপ্রশাসনে শুদ্ধি অভিযান, সরছেন আ.লীগপন্থী আমলারা?দুর্গাপুরে প্রধান শিক্ষিকা ও গণিত শিক্ষকের বিরুদ্ধে প্রশ্ন ফাঁসের অভিযোগপঞ্চগড় হানাদার মুক্ত দিবস পালিতশীতের শুরুতেই শীতার্ত মানুষের পাশে নীলফামারী জেলা প্রশাসন, শুরু শীতবস্ত্র বিতরণস্বাধীন ফিলিস্তিনের দাবিতে বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রীরায়গঞ্জে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভাবিএনপি-জামায়াতের গোটা দশেক মা'রি হালাইতে হইবো তাহেরপুএ বিপ্লবের অডিও ফাঁসসবাই ফাউল করলে ম্যাচ চালানো যায় না: সিইসিশিল্পাঞ্চলে ফিরছে কর্মচাঞ্চল্য, গাজীপুরে বন্ধ ৪২ কারখানাদীর্ঘ ২৫ বছর জনসেবায় নিবেদিত মৌলভী হাজী মো. ইউনুছ মেম্বারের মৃত্যু, শোক প্রকাশ প্রতিদিনের কাগজেরদক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন: সভাপতি ইকবাল, সম্পাদক জাকিরবসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতির ৩৬তম বার্ষিক সভা অনুষ্ঠিতবাঙ্গরা খামারগ্রামে টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিতকালিয়াকৈরে রিসোর্টে অভিযান, বিদেশি মদসহ গ্রেপ্তার ২নওগাঁর নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মোঃ ছুফি উল্লাহ১৮ দিনে পোশাক রপ্তানির বিশাল অর্ডার হারাল বাংলাদেশ, সুযোগ নিল ভারতডিএমপির অভিযানে ৪৪২ জন গ্রেপ্তার, উদ্ধার ককটেল-ইয়াবামোল্লাহাটে আ.লীগ-বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ামিরপুর-পল্টনের পর এবার ভাসানটেকে বাসে আগুন১৯৭১ সালে বাঙালিদের নয়, পাকিস্তানকে দুর্বল করাই ছিল ভারতের লক্ষ্য: স্পিকারনির্বাচন সামনে রেখে আজ ১৮ দলের সঙ্গে ইসির সংলাপসাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও ২ শ্যালক আটকশাহজালাল ইসলামী ব্যাংকে ৩ হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারি?জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক৪০ জনের বক্তব্য ও ভিডিও যাচাই, এক মাসেও কাটেনি তাহসিফের মৃত্যুরহস্যভুয়া ঠিকানায় কোকোলার ৬৪৬ কোটি টাকা লেনদেনআস্থা ও বিশ্বাস আমাদের সবচেয়ে বড় মূলধনপাকিস্তান থেকে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল আনতে নতুন সমঝোতা বাংলাদেশেরখুলশীতে এক কোটি টাকা চাঁদা দাবি ও মারধরের অভিযোগে মামলাপ্রধানমন্ত্রিত্ব ছাড়তে রাজি নেতানিয়াহুওয়ানডেতে বাংলাদেশের অসুখ সারাতে ইয়াসির আলীই কি সমাধানহকার উচ্ছেদ: অর্থনৈতিক ও রাজনৈতিক ঝুঁকির কথা কি ভাবছে সরকার?১৫ বছরের জন্য জাপানি কনসোর্টিয়ামের কাছে যাচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল, কী সুবিধা থাকছেপাবনায় বল্লম নিয়ে থানায় আওয়ামী লীগের হামলা, রাবার বুলেট ছুড়ে ছত্রভঙ্গ পুলিশেরছাত্রদল নেতার কার্যালয়ের সামনে ঝুলছিল কাফনের কাপড়, চিরকুটে হত্যার হুমকিগোপালগঞ্জ থেকে সরিয়ে নেওয়া হলো এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা, দেখে নিন কেন্দ্রবন্ধুদের পরামর্শে রেস্তোরাঁ খুলেছিলেন জিম, তারপর যা হলোতিন হৃৎপিণ্ড, নীল রক্ত নিয়ে অক্টোপাস কী করেএকটি স্কেচবুক থেকে হাজারো গল্পের জগৎভালো চাকরি আর বিয়ের আশ্বাসে সাগরপথে নেওয়া হচ্ছিল মালয়েশিয়া, ৩১৭ জন উদ্ধার, আটক ৭ইরানের বিরুদ্ধে ইরাক কি ট্রাম্পের হাতিয়ার হয়ে উঠছেইসলামের প্রথম মসজিদ, মহানবী (সা.) যা নিজ হাতে গড়েছেনপ্রাথমিক-মাধ্যমিকের শিক্ষাক্রমে আবার বড় পরিবর্তন হচ্ছে, নতুন বই ২০২৮ সালেকিশোরের সাইকেল-জুতা পড়ে ছিল পাড়ে, পুকুরে মিলল মরদেহনগ্নতা চরিত্রকে জীবন্ত করে তোলার উপকরণ, নিজেকে প্রদর্শনের মাধ্যম নয়: মনিকা বেলুচ্চিবিশ্ববিদ্যালয়ে ভর্তি পরামর্শ–৯: পড়ার বিষয় হিসেবে কেন বেছে নেবেন আন্তর্জাতিক সম্পর্কসোহরাওয়ার্দীতে নয়, নয়াপল্টনে হবে বিএনপির মঙ্গলবারের সমাবেশসন্ত্রাসবিরোধী আইনের মামলায় মনিরুলের স্ত্রী ও দুই শ্যালককে গ্রেপ্তার দেখাল পুলিশখুলনা কর আপিল অঞ্চলে চাকরি, ১০ জেলার আবেদনকারীদের সুযোগহাতির তাণ্ডব থেকে ফসল রক্ষায় আসামের গ্রামে অভিনব উদ্যোগইউপি নির্বাচনে কেউ যাতে ‘ফাউল’ করার নিয়তে মাঠে না নামেন: সিইসিবেসরকারি বিনিয়োগে নতুন সম্ভাবনা কি তৈরি হবেশুধু নির্দিষ্ট এলাকায় নয়, ঢাকাজুড়েই নাভানার আবাসনের উদ্যোগজুরেলের লড়াই, বুমরার প্রত্যাবর্তনেও চালকের আসনে নিউজিল্যান্ডপ্রতিষ্ঠার ৫২ বছর পেরিয়েছে, সরকারি বিদ্যালয়টিতে নেই সুপেয় পানি ও শৌচাগারএইচএসসি সম্পূরক পরীক্ষা: গোপালগঞ্জের পরীক্ষা হবে ফরিদপুর ও মাদারীপুরেতরবারি দিয়ে বইয়ের পাতা উল্টে দিলেন ধূর্জটি মঙ্গলপেছন থেকে কাভার্ড ভ্যানের ধাক্কা, মহাসড়কে অটোরিকশাচালক ও এক নারী নিহতনোয়াখালীতে চলন্ত বাসে আগুন, ছড়িয়ে পড়েছে ভিডিওমৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা আজ তেঁতুলিয়ায়, কত ডিগ্রি সেলসিয়াসনির্মাণসামগ্রীর চড়া দামে ব্যাহত নির্মাণগোপালগঞ্জে ভাঙচুর করে পালিয়ে যান ভারতে, ফেরার সময় সীমান্তে তরুণ আটক: বিজিবি১ কোটি টাকার বিলাসবহুল কামরায় কেটি পেরি ও জাস্টিন ট্রুডো, ভাইরাল ছবিবিএনপি নেতাদের আয়োজনে কনসার্ট, যাওয়ার পথে ‘শেখ হাসিনা আসবে’ স্লোগানআমার বাবা-মা আমাকে মাটি চিনিয়েছে: বিবি রাসেলআনন্দ-উচ্ছ্বাসে শিক্ষাবর্ষের বিদায়ক্ষমতা হারানোর শঙ্কায় নেতানিয়াহু, অপেক্ষা ‘অলৌকিক কিছুর’প্রতি বেলায় কি প্রোটিন খাওয়া জরুরিদেশে আবার হুপিং কাশি শনাক্ত, রাজধানীতেই পাঁচজনমার্কিন বাহিনীর ওপর হামলায় স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করেছে ইরান: ওয়াশিংটন পোস্ট‘অনেক ছটফট করেছে ছেলেটা, কিছুই করতে পারিনি, শুধু সহ্য করেছি’রিয়াল হারলে সেটাই সবচেয়ে বড় খবর, গল্প বানানোর দরকার নেই: মরিনিও১০ হাজার রান, ৩৪ সেঞ্চুরির রেকর্ড—পাকিস্তানের ক্রিকেটে একাই এক ইতিহাস ইউনিস খানজলাবদ্ধতায় মৃতপ্রায় মাঠে প্রাণ ফেরাল বন্ধুসভাহোক কলরব, বউগুলো সব লাল না হয় নীল হলো ক্যানরোজার পণ্য সরবরাহে স্বস্তি, দুশ্চিন্তা সয়াবিন তেল নিয়েপদ্মা সেতুর কাছে আওয়ামী লীগ–বিএনপির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, যুবলীগের কর্মী নিহতভিডিও নির্মাতাদের জন্য নতুন সুবিধা আনল এক্সট্রাম্প কি আবার অভিশংসনের মুখে পড়তে পারেনজুলাই বিপ্লবের জ্ঞানগর্ভ বয়ানএএফএমসিসহ ৭ আর্মি-নেভি মেডিকেলে ভর্তি বিজ্ঞপ্তি, আবেদন শুরু ২৯ নভেম্বরকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৫ নেতা-কর্মীসহ ৪৪২ জন গ্রেপ্তার: ডিএমপিশ্রীপুরে ইউএনওর বাসভবনের সামনে ও মাওনা উড়ালসেতুর নিচে ককটেল বিস্ফোরণ‘সুদমুক্ত লেনদেন ছাড়া পূর্ণাঙ্গ মুমিন হওয়া সম্ভব নয়’আড়াই বছরেও চালু হয়নি সাড়ে ৩৫ লাখ টাকার কমিউনিটি ক্লিনিকজাফলংয়ের পাথরে শিলপাটার কারুকাজবাসযোগ্য পৃথিবীর অসমাপ্ত অঙ্গীকারঅস্থির সময়কোটি কোটি লাল কাঁকড়া ক্রিসমাস দ্বীপ ছেড়ে চলে যাচ্ছেমুশফিকুর রহিম: কানটুপি পরা সেই কিশোর থেকে টেস্টের অনুপ্রেরণাস্ট্রিমার কারা, কেন স্ট্রিমিংয়ের দিকে ঝুঁকছেন কনটেন্ট ক্রিয়েটররাসাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী শায়লা ও তাঁর দুই ভাই আটকগাছ থেকে পাঠাগার, মানুষের বিপদেও ‘অক্সিজেন’জর্জ হ্যারিসন: যে কণ্ঠে বিশ্ব শুনেছিল বাংলাদেশের নামবাড়ি গোপালগঞ্জে, থাকেন ঢাকায়, কারও কারও মুঠোফোনে লেনদেন সুবিধা বন্ধঅদক্ষতা ও অবহেলায় রাষ্ট্রের অর্থ অপচয়নীতি ও বাস্তবায়নের মেলবন্ধন জরুরিএক দিনে ফুরাল না আনন্দ, আরেকটু বেশি সময় চাই জলধারায়মেহগনির বাক্সে মৃত ছোট্ট সন্তান, শিরোপার আড়ালে লুকানো এক বাবার কান্নাসই-সাবুদের দিনে পান্নাখচিত গয়নায় মিমির আভিজাত্যময় লুক, আসল চমক কলমের ডিজাইনেসন্তানের উচ্চশিক্ষার খরচ, জন্মের পর থেকেই টাকা জমাবেন কীভাবেপ্রিয় অপমান‘তোকে ঢাকা শহরের যেখানেই পাব, গুলি করব’—কায়সারের ধাওয়ায় প্রাণভয় ছোট মুন্নারছাগলছানার দুরন্তপনা১০ বছরে সবচেয়ে বেশি সন্তান জন্ম দিলেই পুরস্কার ৫ লাখ ডলার!ভিডিও গেমেও যেভাবে নতুন ভূরাজনৈতিক লড়াইচোখ মুছছিলাম, আসলে ওটা ছিল খুশির কান্না: মাহিনবম গ্রেডে ১৫০ জন নেবে বাংলাদেশ ব্যাংক, আবেদন করবেন যেভাবেকলেজছাত্রের কমলা–মাল্টার বাগান, এ বছর প্রথম দিনেই বিক্রি ২৫ হাজার টাকানিউজিল্যান্ডে পড়াশোনা শেষে শর্ট–টার্ম গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসা চালু, সুযোগ কয় মাসেরনবীজির মতো দিন কাটাব কেন, এ যুগে কীভাবে তিনি প্রাসঙ্গিকএআইয়ের কারণে এনক্রিপশন প্রযুক্তির নিরপত্তা কি অকার্যকর হয়ে যাচ্ছেআপনি কি পরিবারের বড় সন্তান? জেনে নিন প্রথম সন্তান হিসেবে আপনার কোন কোন রোগের ঝুঁকি বেশিআগেরবার মিষ্টি খাইয়ে পারেনি, এবার মোরগ–পোলাওয়ে ৩৮ কোটি টাকার সোনা চুরি‘পাখি পাকা পেঁপে খায়’ দ্রুত বলতে গেলে গোলমাল পাকিয়ে যায় কেনভিসা কি ধীরে ধীরে সংকুচিত হচ্ছে? আয়ারল্যান্ডে আন্তর্জাতিক শিক্ষার্থীদের নতুন উদ্বেগ
প্রচ্ছদ › রাজনীতি
রাজনীতি

আকাশ থেকে ঝাঁপ দেওয়ার পর সমুদ্রের গভীরে, অ্যাডভেঞ্চারার মিমির গল্প

আকাশ থেকে ঝাঁপ দেওয়ার পর সমুদ্রের গভীরে, অ্যাডভেঞ্চারার মিমির গল্প
অভিনয়, রাজনীতি, ব্যক্তিগত জীবন—নানা কারণে আলোচনায় থাকেন কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তী। সম্প্রতি বিয়েকে কেন্দ্র করেও তাঁকে নিয়ে আলোচনা চলছে। তবে এসবের বাইরে মিমির জীবনে এমন একটি ভালোবাসার জায়গা আছে—ভ্রমণ। সুযোগ পেলেই ব…

অভিনয়, রাজনীতি, ব্যক্তিগত জীবন—নানা কারণে আলোচনায় থাকেন কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তী। সম্প্রতি বিয়েকে কেন্দ্র করেও তাঁকে নিয়ে আলোচনা চলছে। তবে এসবের বাইরে মিমির জীবনে এমন একটি ভালোবাসার জায়গা আছে—ভ্রমণ। সুযোগ পেলেই ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়েন তিনি। কখনো একা, কখনো পরিবার–বন্ধুদের সঙ্গে। কখনো সমুদ্রের গভীরে, কখনো কয়েক হাজার ফুট ওপর থেকে আকাশে ঝাঁপ। আবার কখনো বরফে ঢাকা অচেনা কোনো দেশে হারিয়ে যাওয়া।
মিমির ভ্রমণপ্রীতির একটি বিশেষ দিক হলো, তিনি শুধু বেড়াতে যান না, প্রতিটি অভিজ্ঞতা ধরে রাখতেও ভালোবাসেন। কোথায় গেলেন, কী দেখলেন, কী খেলেন, নতুন জায়গার পরিবেশ কেমন—সবকিছুই তুলে ধরেন নিজের ইউটিউব চ্যানেলের ভ্লগে। ২০২১ সালে ‘দ্য টেলিগ্রাফ’–কে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্রমণ ও ভ্লগ তৈরির সম্পর্ক নিয়ে কথা বলেছিলেন অভিনেত্রী।
মিমির ভাষায়, ‘আমি যখন ভ্রমণ করি, তখন ভ্লগ তৈরির চেষ্টা করি। এগুলো আসলে দৃশ্যের মাধ্যমে তৈরি একেকটি দিনলিপি। স্মৃতি তৈরি করতে, মুহূর্তগুলো ধরে রাখতে ভালো লাগে আমার। সেগুলো সবার সঙ্গে ভাগ করে নিতে চাই, যাতে চিরকাল থেকে যায়।’
সমুদ্রে মিমি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে আকাশ থেকে ঝাঁপ দেওয়ার রোমাঞ্চ
ভ্রমণপিপাসু অনেকেই নতুন জায়গায় গিয়ে ছবি তোলেন, দর্শনীয় স্থান ঘুরে দেখেন, স্থানীয় খাবার চেখে দেখেন। মিমির আগ্রহ একটু অন্য রকম। নতুন জায়গার পাশাপাশি নতুন অভিজ্ঞতার খোঁজও করেন তিনি। সেই আগ্রহ থেকেই স্কাইডাইভিং, রিভার রাফটিং, জিপলাইনিং, প্যারাসেইলিংয়ের মতো রোমাঞ্চকর অভিজ্ঞতা নিয়েছেন।
২০২৩ সালের নভেম্বরে দুবাইয়ে গিয়ে প্রথমবার স্কাইডাইভিং করেন মিমি। দীর্ঘদিনের ইচ্ছা ছিল আকাশ থেকে ঝাঁপ দেওয়ার। এর আগে লস অ্যাঞ্জেলেসে গিয়ে চেষ্টা করেও সুযোগ পাননি। পরে দুবাইয়ে আগেভাগেই সময় ঠিক করে রাখেন। অবশেষে পূরণ হয় বহুদিনের স্বপ্ন।
স্কাইডাইভিং, রিভার রাফটিং, জিপলাইনিং, প্যারাসেইলিংয়ের মতো রোমাঞ্চকর অভিজ্ঞতা নিয়েছেন মিমি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে ২০২৩ সালের ১৪ নভেম্বর ‘টাইমস অব ইন্ডিয়া’কে দেওয়া সাক্ষাৎকারে স্কাইডাইভিংয়ের অভিজ্ঞতা জানাতে গিয়ে মিমি বলেছিলেন, এটি ছিল তাঁর কাছে মুক্তির অনুভূতি, জীবনের উদ্‌যাপন। অভিজ্ঞতাটি এতটাই ভালো লেগেছিল যে আবারও স্কাইডাইভিং করতে চেয়েছিলেন তিনি।
অভিনেত্রীর মা–বাবা অবশ্য মেয়ের এমন দুঃসাহসিক কাণ্ডে কিছুটা উদ্বিগ্ন ছিলেন। কিন্তু মিমি নিজে ভয়কে জয় করে উপভোগ করেছেন প্রতিটি মুহূর্ত। তাঁর কাছে এ ধরনের অভিজ্ঞতা জীবনের একঘেয়েমি ভাঙারও উপায়।
সমুদ্রের নিচে অন্য এক পৃথিবী
আকাশ থেকে ঝাঁপ দেওয়ার পর মিমির পরবর্তী লক্ষ্য ছিল সমুদ্রের গভীরে যাওয়া। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে স্কুবা ডাইভিংয়ের অভিজ্ঞতা অর্জন করেন তিনি। পানির নিচের জগৎ দেখার ইচ্ছা আগে থেকেই ছিল। অবশেষে সেই ইচ্ছাও পূরণ করেন।
স্কুবা ডাইভিংয়ের আগে অবশ্য কিছুটা দ্বিধায় ছিলেন মিমি। পানির গভীরে চারপাশ থেকে জল শরীরকে চেপে ধরবে—এমন ভাবনা তাঁকে খানিকটা অস্বস্তিতে ফেলেছিল। অক্সিজেন সিলিন্ডার ঠিকমতো কাজ করবে কি না, চশমার ভেতর পানি ঢুকে যাবে কি না—এমন নানা চিন্তাও এসেছিল মাথায়।
তবে পানির নিচে যাওয়ার পর অভিজ্ঞতাটি মিমির ভাবনা বদলে দেয়। সামুদ্রিক প্রাণীদের কাছাকাছি যাওয়ার অনুভূতি তাঁকে মুগ্ধ করে। ২০২৪ সালের ৮ ফেব্রুয়ারি টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে মিমি বলেছিলেন, পানির নিচের পৃথিবী ঘুরে দেখার সময় তাঁর মনে হয়েছিল, তিনিও যেন সামুদ্রিক জীবনের অংশ হয়ে গেছেন। অভিজ্ঞতাটি ছিল দারুণ রোমাঞ্চকর।
বরফের রাজ্যে মিমি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে সেই সাক্ষাৎকারেই নিজের অ্যাডভেঞ্চারের তালিকা জানিয়ে মিমি বলেছিলেন, রিভার রাফটিং, স্কাইডাইভিং, জিপলাইনিং, প্যারাসেইলিং, গ্লাইডিংয়ের পর এবার স্কুবা ডাইভিংও হলো। পরবর্তী ইচ্ছা বাঞ্জি জাম্পিং। অর্থাৎ ভ্রমণের ক্ষেত্রে নিজের জন্য নতুন নতুন চ্যালেঞ্জ তৈরি করতেই ভালোবাসেন তিনি।
একা নরওয়ে–ফিনল্যান্ডের পথে
দুঃসাহসিক অভিজ্ঞতার পাশাপাশি নির্জন প্রকৃতির প্রতিও মিমির রয়েছে গভীর আকর্ষণ। এর বড় উদাহরণ তাঁর নরওয়ে ও ফিনল্যান্ডে ভ্রমণ। ২০২৫ সালের মার্চে একা ইউরোপের উত্তরাঞ্চলে ঘুরতে যাওয়ার খবর প্রকাশিত হয়। ফিনল্যান্ডের ল্যাপল্যান্ডে বরফে ঢাকা প্রকৃতি, জমে যাওয়া হ্রদ, তুষারাবৃত বন—সবকিছুই উপভোগ করেছেন নিজের মতো করে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভ্রমণের ছবি প্রকাশ করে মিমি লিখেছিলেন, নিজের ইচ্ছার তালিকার আরেকটি স্বপ্ন পূরণ করতে পেরে তিনি ভীষণ আনন্দিত।
ল্যাপল্যান্ডে মিমির ভ্রমণের ছবিতে দেখা যায় বরফে ঢাকা বিস্তীর্ণ প্রান্তর, বরফের ঘর বা ইগলু, রোপওয়ে ভ্রমণ, ক্যাফেতে অবসর কাটানো। কোথাও তুষারপাত উপভোগ করছেন, কোথাও আবার জানালা দিয়ে তাকিয়ে দেখছেন সাদা হয়ে থাকা প্রকৃতি।
পরে নরওয়ে ভ্রমণের অভিজ্ঞতাও নিজের ইউটিউব চ্যানেলে তুলে ধরেন মিমি।
মিমি চক্রবর্তী। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে ‘নরওয়ে–চ্যাপ্টার ১ | সোলো ট্রাভেল টু দ্য ফারদেস্ট কর্নার অব দ্য গ্লোব’ শিরোনামের ভিডিওতে দেখা যায় তাঁর একাকী ভ্রমণের নানা মুহূর্ত। ২০২৫ সালের অক্টোবরে প্রকাশিত ভিডিওটি তাঁর ভ্রমণপ্রীতির আরেকটি দিক সামনে নিয়ে আসে।
একাকী ভ্রমণের মধ্যে যে একধরনের স্বাধীনতা আছে, মিমির এই সফরগুলো যেন সেটিই মনে করিয়ে দেয়। নিজের সময়, নিজের পরিকল্পনা, নিজের পছন্দের জায়গায় থেমে যাওয়ার সুযোগ—কোনো তাড়া নেই, কারও সঙ্গে তাল মেলানোর বাধ্যবাধকতাও নেই।
সম্পর্ক থেকে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়, নিজের শর্তে অনড় মিমিরাজস্থান থেকে বাংলাদেশ, ভ্রমণের খাতায় কত দেশ!
মিমির ভ্রমণের তালিকা শুধু ইউরোপের বরফে ঢাকা অঞ্চল কিংবা অ্যাডভেঞ্চারনির্ভর গন্তব্যে সীমাবদ্ধ নয়। ভারতের রাজস্থান, হিমাচল প্রদেশ, উত্তরাখন্ড থেকে শুরু করে ইংল্যান্ড, দুবাই, ইস্তাম্বুল, থাইল্যান্ড—বিভিন্ন জায়গায় ঘুরেছেন তিনি।
রাজস্থান ভ্রমণের ভিডিওতে যেমন দেখা যায় স্থানীয় খাবার, পোশাক ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার আগ্রহ। আবার হিমাচল কিংবা উত্তরাখন্ডের ভ্লগে রয়েছে পাহাড়ি প্রকৃতির সৌন্দর্য। ইংল্যান্ড ভ্রমণের ভিডিওতেও দর্শকদের সঙ্গে ভাগ করে নিয়েছেন নিজের ঘোরাঘুরির নানা মুহূর্ত।
বাংলাদেশ সফর নিয়েও ভ্লগ করেছেন মিমি। তাঁর ইউটিউব চ্যানেলে প্রকাশিত বাংলাদেশ ভ্রমণের ভিডিওটি দর্শকদের কাছেও বেশ জনপ্রিয় হয়েছিল। এ ছাড়া নিজের ছোটবেলার বাড়ি জলপাইগুড়িতে যাওয়ার স্মৃতিও ধারণ করেছেন ভিডিওতে। ফলে তাঁর ভ্রমণ শুধু বিদেশের ঝলমলে গন্তব্যে সীমাবদ্ধ নয়; শিকড়ের কাছেও ফিরে যেতে ভালোবাসেন তিনি।
মিমি চক্রবর্তী। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে সমুদ্রের ধারে অবসর, থাইল্যান্ডের রোদ
২০২৪ সালের আগস্টে থাইল্যান্ডে ছুটি কাটানোর ছবি প্রকাশ করেছিলেন মিমি। সমুদ্রসৈকতে সময় কাটানো, রোদ পোহানো, স্থানীয় খাবার উপভোগ করা—সব মিলিয়ে ছিল নির্ভার অবসর। ‘দ্য টেলিগ্রাফ’–এর এক প্রতিবেদনে তাঁর থাইল্যান্ড সফরের ছবি নিয়ে ভ্রমণপিপাসুদের আগ্রহের কথাও উঠে আসে।
মিমির ভ্রমণের ছবিগুলোয় প্রায়ই দেখা যায়, প্রকৃতির সঙ্গে সময় কাটানোর মুহূর্তগুলোই তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ। কখনো সৈকতে বসে সূর্যাস্ত দেখছেন, কখনো পাহাড়ের সামনে দাঁড়িয়ে ছবি তুলছেন, কখনো আবার অচেনা শহরের রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। ভ্রমণের আনন্দ যে শুধু বিলাসবহুল হোটেল কিংবা দামি রিসোর্টে থাকার মধ্যে নেই, তাঁর ভ্রমণের দিনলিপি থেকে সেটিও বোঝা যায়।
মিমি চক্রবর্তী। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে ভ্রমণে সঙ্গী পোষ্যরাও
মিমির আরেকটি ভালোবাসার জায়গা তাঁর পোষ্য প্রাণীরা। সুযোগ পেলে তাদেরও নিয়ে যান ছুটি কাটাতে। আন্দামান সফরের ছবিতে যেমন পোষ্যদের সঙ্গে সময় কাটানোর মুহূর্ত দেখা গেছে। তাঁর কাছে ভ্রমণ মানে শুধু নতুন জায়গায় যাওয়া নয়, প্রিয় সঙ্গীদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়াও।
ভ্রমণই যেন নিজের সঙ্গে সময় কাটানো
মিমির ভ্রমণপ্রীতি নিয়ে কথা বলতে গেলে তাঁর ইউটিউব চ্যানেলের প্রসঙ্গ আসবেই। অভিনয়ের ব্যস্ততার মধ্যেও নিয়মিত ভ্রমণভিত্তিক ভিডিও তৈরি করেন তিনি। ২০২১ সালের সাক্ষাৎকারে বলেছিলেন, কাজের চাপের কারণে সব সময় ইউটিউবের জন্য সময় বের করতে পারেন না। তবে ভ্রমণে গেলে ভ্লগ তৈরির চেষ্টা করেন। কারণ, সেই মুহূর্তগুলো ভবিষ্যতের জন্য স্মৃতি হয়ে থাকে।
মিমি চক্রবর্তী। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

পাঠকের মন্তব্য

আরও সংবাদ

২০৫০ সালের উপযোগী দক্ষ  জনবল গড়ে তুলতে উদ্যোগ নিচ্ছে জাতীয় সংসদ সচিবালয়
রাজনীতি

২০৫০ সালের উপযোগী দক্ষ জনবল গড়ে তুলতে উদ্যোগ নিচ্ছে জাতীয় সংসদ সচিবালয়

ফাইল ফটো তোবারক হোসেন খোকন, নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের জনবল সংক্রান্ত বিষয়াদি নিয়ে গঠিত কমিটির চতুর্থ সভা আজ রবিবার সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও ডেপুটি স্পীকার ব্যার…

জাজিরায় বিএনপি-আ.লীগ সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত
রাজনীতি

জাজিরায় বিএনপি-আ.লীগ সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত

ফাইল ফটো নিহত ইব্রাহিম সিপাহী শরীয়তপুর সদর উপজেলার মধ্য সোনামুখী এলাকার হাফিজউদ্দীন সিপাহীর ছেলে। তিনি যুবলীগের কর্মী ছিলেন বলে জানা গেছে। তবে গুলিবিদ্ধ দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সু…

বন্দিবিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত চাইলেন বিএনপি নেতা
রাজনীতি

বন্দিবিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত চাইলেন বিএনপি নেতা

ফাইল ফটো রোববার (২৯ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম নগরের নিউমার্কেট মোড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও সহিংসতার প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান। মাহবুবের রহমান শামীম বলেন,…