29 Nov 2026 · স্বাধীন সংবাদমাধ্যম
দৈনিক দেশপটিকা - দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সত্য · সংবাদ · সমাজ দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সংবাদ সর্বশেষ আপডেট
আজকের সংবাদ
২০৫০ সালের উপযোগী দক্ষ জনবল গড়ে তুলতে উদ্যোগ নিচ্ছে জাতীয় সংসদ সচিবালয়জাজিরায় বিএনপি-আ.লীগ সংঘর্ষে যুবলীগ কর্মী নিহতবন্দিবিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত চাইলেন বিএনপি নেতাসেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রীইউপি নির্বাচন সামনে রেখে দলগুলোর সঙ্গে সংলাপে ইসিপ্রশাসনে শুদ্ধি অভিযান, সরছেন আ.লীগপন্থী আমলারা?দুর্গাপুরে প্রধান শিক্ষিকা ও গণিত শিক্ষকের বিরুদ্ধে প্রশ্ন ফাঁসের অভিযোগপঞ্চগড় হানাদার মুক্ত দিবস পালিতশীতের শুরুতেই শীতার্ত মানুষের পাশে নীলফামারী জেলা প্রশাসন, শুরু শীতবস্ত্র বিতরণস্বাধীন ফিলিস্তিনের দাবিতে বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রীরায়গঞ্জে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভাবিএনপি-জামায়াতের গোটা দশেক মা'রি হালাইতে হইবো তাহেরপুএ বিপ্লবের অডিও ফাঁসসবাই ফাউল করলে ম্যাচ চালানো যায় না: সিইসিশিল্পাঞ্চলে ফিরছে কর্মচাঞ্চল্য, গাজীপুরে বন্ধ ৪২ কারখানাদীর্ঘ ২৫ বছর জনসেবায় নিবেদিত মৌলভী হাজী মো. ইউনুছ মেম্বারের মৃত্যু, শোক প্রকাশ প্রতিদিনের কাগজেরদক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন: সভাপতি ইকবাল, সম্পাদক জাকিরবসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতির ৩৬তম বার্ষিক সভা অনুষ্ঠিতবাঙ্গরা খামারগ্রামে টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিতকালিয়াকৈরে রিসোর্টে অভিযান, বিদেশি মদসহ গ্রেপ্তার ২নওগাঁর নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মোঃ ছুফি উল্লাহ১৮ দিনে পোশাক রপ্তানির বিশাল অর্ডার হারাল বাংলাদেশ, সুযোগ নিল ভারতডিএমপির অভিযানে ৪৪২ জন গ্রেপ্তার, উদ্ধার ককটেল-ইয়াবামোল্লাহাটে আ.লীগ-বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ামিরপুর-পল্টনের পর এবার ভাসানটেকে বাসে আগুন১৯৭১ সালে বাঙালিদের নয়, পাকিস্তানকে দুর্বল করাই ছিল ভারতের লক্ষ্য: স্পিকারনির্বাচন সামনে রেখে আজ ১৮ দলের সঙ্গে ইসির সংলাপসাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও ২ শ্যালক আটকশাহজালাল ইসলামী ব্যাংকে ৩ হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারি?জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক৪০ জনের বক্তব্য ও ভিডিও যাচাই, এক মাসেও কাটেনি তাহসিফের মৃত্যুরহস্যভুয়া ঠিকানায় কোকোলার ৬৪৬ কোটি টাকা লেনদেনআস্থা ও বিশ্বাস আমাদের সবচেয়ে বড় মূলধনপাকিস্তান থেকে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল আনতে নতুন সমঝোতা বাংলাদেশেরখুলশীতে এক কোটি টাকা চাঁদা দাবি ও মারধরের অভিযোগে মামলাপ্রধানমন্ত্রিত্ব ছাড়তে রাজি নেতানিয়াহুওয়ানডেতে বাংলাদেশের অসুখ সারাতে ইয়াসির আলীই কি সমাধানহকার উচ্ছেদ: অর্থনৈতিক ও রাজনৈতিক ঝুঁকির কথা কি ভাবছে সরকার?১৫ বছরের জন্য জাপানি কনসোর্টিয়ামের কাছে যাচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল, কী সুবিধা থাকছেপাবনায় বল্লম নিয়ে থানায় আওয়ামী লীগের হামলা, রাবার বুলেট ছুড়ে ছত্রভঙ্গ পুলিশেরছাত্রদল নেতার কার্যালয়ের সামনে ঝুলছিল কাফনের কাপড়, চিরকুটে হত্যার হুমকিগোপালগঞ্জ থেকে সরিয়ে নেওয়া হলো এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা, দেখে নিন কেন্দ্রবন্ধুদের পরামর্শে রেস্তোরাঁ খুলেছিলেন জিম, তারপর যা হলোতিন হৃৎপিণ্ড, নীল রক্ত নিয়ে অক্টোপাস কী করেএকটি স্কেচবুক থেকে হাজারো গল্পের জগৎভালো চাকরি আর বিয়ের আশ্বাসে সাগরপথে নেওয়া হচ্ছিল মালয়েশিয়া, ৩১৭ জন উদ্ধার, আটক ৭ইরানের বিরুদ্ধে ইরাক কি ট্রাম্পের হাতিয়ার হয়ে উঠছেইসলামের প্রথম মসজিদ, মহানবী (সা.) যা নিজ হাতে গড়েছেনপ্রাথমিক-মাধ্যমিকের শিক্ষাক্রমে আবার বড় পরিবর্তন হচ্ছে, নতুন বই ২০২৮ সালেকিশোরের সাইকেল-জুতা পড়ে ছিল পাড়ে, পুকুরে মিলল মরদেহনগ্নতা চরিত্রকে জীবন্ত করে তোলার উপকরণ, নিজেকে প্রদর্শনের মাধ্যম নয়: মনিকা বেলুচ্চিবিশ্ববিদ্যালয়ে ভর্তি পরামর্শ–৯: পড়ার বিষয় হিসেবে কেন বেছে নেবেন আন্তর্জাতিক সম্পর্কসোহরাওয়ার্দীতে নয়, নয়াপল্টনে হবে বিএনপির মঙ্গলবারের সমাবেশসন্ত্রাসবিরোধী আইনের মামলায় মনিরুলের স্ত্রী ও দুই শ্যালককে গ্রেপ্তার দেখাল পুলিশখুলনা কর আপিল অঞ্চলে চাকরি, ১০ জেলার আবেদনকারীদের সুযোগহাতির তাণ্ডব থেকে ফসল রক্ষায় আসামের গ্রামে অভিনব উদ্যোগইউপি নির্বাচনে কেউ যাতে ‘ফাউল’ করার নিয়তে মাঠে না নামেন: সিইসিবেসরকারি বিনিয়োগে নতুন সম্ভাবনা কি তৈরি হবেশুধু নির্দিষ্ট এলাকায় নয়, ঢাকাজুড়েই নাভানার আবাসনের উদ্যোগজুরেলের লড়াই, বুমরার প্রত্যাবর্তনেও চালকের আসনে নিউজিল্যান্ডপ্রতিষ্ঠার ৫২ বছর পেরিয়েছে, সরকারি বিদ্যালয়টিতে নেই সুপেয় পানি ও শৌচাগারএইচএসসি সম্পূরক পরীক্ষা: গোপালগঞ্জের পরীক্ষা হবে ফরিদপুর ও মাদারীপুরেতরবারি দিয়ে বইয়ের পাতা উল্টে দিলেন ধূর্জটি মঙ্গলপেছন থেকে কাভার্ড ভ্যানের ধাক্কা, মহাসড়কে অটোরিকশাচালক ও এক নারী নিহতনোয়াখালীতে চলন্ত বাসে আগুন, ছড়িয়ে পড়েছে ভিডিওমৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা আজ তেঁতুলিয়ায়, কত ডিগ্রি সেলসিয়াসনির্মাণসামগ্রীর চড়া দামে ব্যাহত নির্মাণগোপালগঞ্জে ভাঙচুর করে পালিয়ে যান ভারতে, ফেরার সময় সীমান্তে তরুণ আটক: বিজিবি১ কোটি টাকার বিলাসবহুল কামরায় কেটি পেরি ও জাস্টিন ট্রুডো, ভাইরাল ছবিবিএনপি নেতাদের আয়োজনে কনসার্ট, যাওয়ার পথে ‘শেখ হাসিনা আসবে’ স্লোগানআমার বাবা-মা আমাকে মাটি চিনিয়েছে: বিবি রাসেলআনন্দ-উচ্ছ্বাসে শিক্ষাবর্ষের বিদায়ক্ষমতা হারানোর শঙ্কায় নেতানিয়াহু, অপেক্ষা ‘অলৌকিক কিছুর’প্রতি বেলায় কি প্রোটিন খাওয়া জরুরিদেশে আবার হুপিং কাশি শনাক্ত, রাজধানীতেই পাঁচজনমার্কিন বাহিনীর ওপর হামলায় স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করেছে ইরান: ওয়াশিংটন পোস্ট‘অনেক ছটফট করেছে ছেলেটা, কিছুই করতে পারিনি, শুধু সহ্য করেছি’রিয়াল হারলে সেটাই সবচেয়ে বড় খবর, গল্প বানানোর দরকার নেই: মরিনিও১০ হাজার রান, ৩৪ সেঞ্চুরির রেকর্ড—পাকিস্তানের ক্রিকেটে একাই এক ইতিহাস ইউনিস খানজলাবদ্ধতায় মৃতপ্রায় মাঠে প্রাণ ফেরাল বন্ধুসভাহোক কলরব, বউগুলো সব লাল না হয় নীল হলো ক্যানরোজার পণ্য সরবরাহে স্বস্তি, দুশ্চিন্তা সয়াবিন তেল নিয়েপদ্মা সেতুর কাছে আওয়ামী লীগ–বিএনপির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, যুবলীগের কর্মী নিহতভিডিও নির্মাতাদের জন্য নতুন সুবিধা আনল এক্সট্রাম্প কি আবার অভিশংসনের মুখে পড়তে পারেনজুলাই বিপ্লবের জ্ঞানগর্ভ বয়ানএএফএমসিসহ ৭ আর্মি-নেভি মেডিকেলে ভর্তি বিজ্ঞপ্তি, আবেদন শুরু ২৯ নভেম্বরকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৫ নেতা-কর্মীসহ ৪৪২ জন গ্রেপ্তার: ডিএমপিশ্রীপুরে ইউএনওর বাসভবনের সামনে ও মাওনা উড়ালসেতুর নিচে ককটেল বিস্ফোরণ‘সুদমুক্ত লেনদেন ছাড়া পূর্ণাঙ্গ মুমিন হওয়া সম্ভব নয়’আড়াই বছরেও চালু হয়নি সাড়ে ৩৫ লাখ টাকার কমিউনিটি ক্লিনিকজাফলংয়ের পাথরে শিলপাটার কারুকাজবাসযোগ্য পৃথিবীর অসমাপ্ত অঙ্গীকারঅস্থির সময়কোটি কোটি লাল কাঁকড়া ক্রিসমাস দ্বীপ ছেড়ে চলে যাচ্ছেমুশফিকুর রহিম: কানটুপি পরা সেই কিশোর থেকে টেস্টের অনুপ্রেরণাস্ট্রিমার কারা, কেন স্ট্রিমিংয়ের দিকে ঝুঁকছেন কনটেন্ট ক্রিয়েটররাসাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী শায়লা ও তাঁর দুই ভাই আটকগাছ থেকে পাঠাগার, মানুষের বিপদেও ‘অক্সিজেন’জর্জ হ্যারিসন: যে কণ্ঠে বিশ্ব শুনেছিল বাংলাদেশের নামবাড়ি গোপালগঞ্জে, থাকেন ঢাকায়, কারও কারও মুঠোফোনে লেনদেন সুবিধা বন্ধঅদক্ষতা ও অবহেলায় রাষ্ট্রের অর্থ অপচয়নীতি ও বাস্তবায়নের মেলবন্ধন জরুরিএক দিনে ফুরাল না আনন্দ, আরেকটু বেশি সময় চাই জলধারায়মেহগনির বাক্সে মৃত ছোট্ট সন্তান, শিরোপার আড়ালে লুকানো এক বাবার কান্নাসই-সাবুদের দিনে পান্নাখচিত গয়নায় মিমির আভিজাত্যময় লুক, আসল চমক কলমের ডিজাইনেসন্তানের উচ্চশিক্ষার খরচ, জন্মের পর থেকেই টাকা জমাবেন কীভাবেপ্রিয় অপমান‘তোকে ঢাকা শহরের যেখানেই পাব, গুলি করব’—কায়সারের ধাওয়ায় প্রাণভয় ছোট মুন্নারছাগলছানার দুরন্তপনা১০ বছরে সবচেয়ে বেশি সন্তান জন্ম দিলেই পুরস্কার ৫ লাখ ডলার!ভিডিও গেমেও যেভাবে নতুন ভূরাজনৈতিক লড়াইচোখ মুছছিলাম, আসলে ওটা ছিল খুশির কান্না: মাহিনবম গ্রেডে ১৫০ জন নেবে বাংলাদেশ ব্যাংক, আবেদন করবেন যেভাবেকলেজছাত্রের কমলা–মাল্টার বাগান, এ বছর প্রথম দিনেই বিক্রি ২৫ হাজার টাকানিউজিল্যান্ডে পড়াশোনা শেষে শর্ট–টার্ম গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসা চালু, সুযোগ কয় মাসেরনবীজির মতো দিন কাটাব কেন, এ যুগে কীভাবে তিনি প্রাসঙ্গিকএআইয়ের কারণে এনক্রিপশন প্রযুক্তির নিরপত্তা কি অকার্যকর হয়ে যাচ্ছেআপনি কি পরিবারের বড় সন্তান? জেনে নিন প্রথম সন্তান হিসেবে আপনার কোন কোন রোগের ঝুঁকি বেশিআগেরবার মিষ্টি খাইয়ে পারেনি, এবার মোরগ–পোলাওয়ে ৩৮ কোটি টাকার সোনা চুরি‘পাখি পাকা পেঁপে খায়’ দ্রুত বলতে গেলে গোলমাল পাকিয়ে যায় কেনভিসা কি ধীরে ধীরে সংকুচিত হচ্ছে? আয়ারল্যান্ডে আন্তর্জাতিক শিক্ষার্থীদের নতুন উদ্বেগ
প্রচ্ছদ › স্বাস্থ্য
স্বাস্থ্য

‘জীবনের শেষে শিল্পীদের চিকিৎসা সহায়তা চাইতে হয়’, কনকচাঁপার আক্ষেপ

‘জীবনের শেষে শিল্পীদের চিকিৎসা সহায়তা চাইতে হয়’, কনকচাঁপার আক্ষেপ
সারা জীবন গান গেয়ে মানুষকে আনন্দ দিয়েছেন, সমৃদ্ধ করেছেন দেশের সংগীতজগৎ। তাঁদের কণ্ঠের গান শুনে অনুপ্রাণিত হয়েছেন অসংখ্য মানুষ। অথচ জীবনের শেষ পর্যায়ে এসে সেই শিল্পীদেরই অনেক সময় চিকিৎসার জন্য মানুষের কাছে সহায়তা চাইতে হয়…

সারা জীবন গান গেয়ে মানুষকে আনন্দ দিয়েছেন, সমৃদ্ধ করেছেন দেশের সংগীতজগৎ। তাঁদের কণ্ঠের গান শুনে অনুপ্রাণিত হয়েছেন অসংখ্য মানুষ। অথচ জীবনের শেষ পর্যায়ে এসে সেই শিল্পীদেরই অনেক সময় চিকিৎসার জন্য মানুষের কাছে সহায়তা চাইতে হয়। নেই অবসরজীবনের আর্থিক নিরাপত্তা, নেই রাষ্ট্রীয়ভাবে চিকিৎসার নিশ্চয়তা। অন্যদিকে শিল্পীদের গাওয়া গান নিয়ে অডিও-ভিডিও ও ইউটিউবে ব্যবসা হলেও তাঁরা প্রাপ্য রয়্যালটি পাচ্ছেন কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে। বাংলাদেশের সংগীতশিল্পীদের এমন বাস্তবতা নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন দেশের প্রখ্যাত সংগীতশিল্পী কনকচাঁপা।
কনকচাঁপাআজ বুধবার সকালে সংগীতশিল্পী মুহিন খানকে উদ্দেশ করে নিজের ফেসবুক পেজে একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন কনকচাঁপা। সেখানে নতুন প্রজন্মের শিল্পীদের ভবিষ্যৎ, সংগীতকে পেশা হিসেবে বেছে নেওয়ার ঝুঁকি, শিল্পীদের আর্থিক নিরাপত্তাহীনতা ও মেধাস্বত্বের অধিকার নিয়ে কথা বলেছেন তিনি। তাঁর মতে, একজন শিল্পী সারা জীবন গানকে পেশা হিসেবে আঁকড়ে ধরে মানুষের জন্য কাজ করলেও জীবনের শেষ ভাগে এসে আর্থিক নিরাপত্তার নিশ্চয়তা পান না।
কনকচাঁপা লিখেছেন, একজন শিল্পী যখন তারকাখ্যাতি পান, তখন গান গেয়েই সংসার চালানো, সন্তানদের পড়াশোনা, পরিবারের দায়িত্বসহ নানা ব্যয় বহন করতে হয়। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কাজের সুযোগ ও আয় কমে আসে। তখন সন্তানদের উচ্চশিক্ষা, বিয়ে, নিজের চিকিৎসা কিংবা বাসস্থানের মতো বড় দায়িত্বগুলো সামলানো কঠিন হয়ে পড়ে। অথচ একজন শিল্পীর জন্য নেই কোনো পেনশনব্যবস্থা কিংবা অবসরজীবনের সুরক্ষা।
কনকচাঁপাশিল্পীদের চিকিৎসার অনিশ্চয়তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন এই সংগীতশিল্পী। এ প্রসঙ্গে আলাউদ্দিন আলী, বশীর আহমেদ, আবদুল আলীম, আবদুল জব্বার, আহমেদ ইমতিয়াজ বুলবুল, আইয়ুব বাচ্চু, সুবীর নন্দী ও এন্ড্রু কিশোরের মতো কিংবদন্তি শিল্পীদের নাম উল্লেখ করেছেন তিনি। প্রশ্ন তুলেছেন, দেশের সংগীত ও সংস্কৃতিতে অসামান্য অবদান রাখা এসব শিল্পীর প্রতি রাষ্ট্র ও সমাজের দায় কতটুকু?
এন্ড্রু কিশোরের চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থের প্রসঙ্গ টেনে কনকচাঁপা লিখেছেন, ‘কিশোরদার সামাজিক অবদানের মূল্যের কাছে তাঁর চিকিৎসার দুই কোটি টাকা কোনো টাকাই না।’ তাঁর মতে, একজন অনন্য শিল্পী দেশের সম্পদ। তাঁকে বাঁচানোর দায়িত্ব সমাজ, সংসার ও সরকার সম্মিলিতভাবে নিতে পারে। সরকার চাইলে শিল্পীদের চিকিৎসার দায়িত্ব রাষ্ট্রীয়ভাবে নেওয়ার উদ্যোগও নিতে পারে।
কনকচাঁপার আক্ষেপ, একজন শিল্পী সারা জীবন গান গেয়ে সমাজকে আনন্দ দিয়েছেন, মানুষের জীবনকে সমৃদ্ধ করেছেন। অথচ অসুস্থ হলে তাঁর চিকিৎসার জন্য সহায়তা চাইতে হয়। এমন পরিস্থিতিতে শিল্পীর পাশাপাশি তাঁর পুরো পরিবারও আর্থিক সংকটে পড়তে পারে। শিল্পীদের অবদান বিবেচনায় তাঁদের জন্য রাষ্ট্রীয় চিকিৎসাসুবিধা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন তিনি।
কনকচাঁপাশিল্পীদের আর্থিক অনিশ্চয়তার আরেকটি বড় কারণ হিসেবে মেধাস্বত্ব ও রয়্যালটির বিষয়টিও তুলে ধরেছেন কনকচাঁপা। তাঁর অভিযোগ, চলচ্চিত্রের জন্য গাওয়া গান নিয়ে একসময় অডিও-ভিডিও ক্যাসেটের ব্যবসা হয়েছে। এখন সেই গানই ইউটিউবসহ বিভিন্ন ডিজিটাল মাধ্যমে ব্যবহৃত হচ্ছে, সেখান থেকেও আয় হচ্ছে। কিন্তু গানের মূল কণ্ঠশিল্পী ও স্রষ্টারা তাঁদের প্রাপ্য অর্থ কতটা পাচ্ছেন, সেই প্রশ্ন থেকেই যায়।
এ প্রসঙ্গে কনকচাঁপা লিখেছেন, ‘আমরা ছবির গান ছবির জন্যই গেয়েছিলাম। ভিডিও, অডিও ক্যাসেটের জন্য নয়। অথচ সে রমরমা ব্যবসায়ের অধ্যায় শেষ করে এই গানগুলো এখন ইউটিউবে বেজে বেজে টাকা পাচ্ছে সে গানের পরিবেশকেরা, অথচ আমরা যে জায়গায়, সেই জায়গাতেই আছি।’
নিজের কণ্ঠ ও সৃষ্টির ওপর শিল্পীর অধিকার প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথাও বলেছেন কনকচাঁপা। তাঁর মতে, একজন শিল্পী নিজের অর্থে গান তৈরি করে ভিডিও বানিয়ে নিজের চ্যানেলে প্রকাশ করলেও অনেক সময় সেই কনটেন্টের মালিকানা নিয়ে জটিলতার মুখে পড়তে হয়। নতুন প্রজন্মের শিল্পীদের মেধাস্বত্ব ও ডিজিটাল মাধ্যমে আয়ের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। ফেসবুক পোস্টে নতুন প্রজন্মের শিল্পীদের উদ্দেশে কনকচাঁপা লিখেছেন, তাঁদের নিয়ে অনেক আশা ও স্বপ্ন রয়েছে। তবে সংগীতকে পেশা হিসেবে বেছে নেওয়ার আগে এই পেশার অনিশ্চয়তা সম্পর্কেও তাঁদের জানা প্রয়োজন। কারণ, জনপ্রিয়তা ও তারকাখ্যাতি থাকলেও একজন শিল্পীর ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না।
কনকচাঁপাসবশেষে নিজের আক্ষেপের কথা জানিয়ে কনকচাঁপা লিখেছেন, ‘আমি অবশ্যই একজন ইতিবাচক ভাবনার মানুষ। কিন্তু এসব দেখে দেখে ইদানীং খালি মনে হয়, বাংলাদেশের শিল্পীদের মূল পেশা হিসেবে গানকে বিবেচনা করার মতো অবস্থা আসলেই আসেনি। এ আমার দুঃখের অনুভব, হৃদয়ের রক্তক্ষরণ। তোমরা আমাকে ভুল বুঝো না। আমাকে ক্ষমা করে দিয়ো।’

পাঠকের মন্তব্য

আরও সংবাদ

প্রতি বেলায় কি প্রোটিন খাওয়া জরুরি
স্বাস্থ্য

প্রতি বেলায় কি প্রোটিন খাওয়া জরুরি

পেশি গঠন, কোষের বৃদ্ধি ও ক্ষয়পূরণ থেকে শুরু করে রোগ প্রতিরোধক্ষমতা বজায় রাখা, শরীরের নানা কাজে প্রোটিনের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সুস্থ থাকতে প্রতিদিন পর্যাপ্ত প্রোটিন খাওয়া প্রয়োজন। কিন্তু প্রতি বেলায় কি প্রোটিন খেতেই হ…

দেশে আবার হুপিং কাশি শনাক্ত, রাজধানীতেই পাঁচজন
স্বাস্থ্য

দেশে আবার হুপিং কাশি শনাক্ত, রাজধানীতেই পাঁচজন

রাজধানীতে হুপিং কাশির রোগী শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণাপ্রতিষ্ঠান (আইইডিসিআর)। সরকারি কর্মকর্তারা বলছেন, এই রোগে ভয় পাওয়ার কিছু নেই, হুপিং কাশির চিকিৎসা দেশে আছে। হামের প্রাদুর্…

আড়াই বছরেও চালু হয়নি সাড়ে ৩৫ লাখ টাকার কমিউনিটি ক্লিনিক
স্বাস্থ্য

আড়াই বছরেও চালু হয়নি সাড়ে ৩৫ লাখ টাকার কমিউনিটি ক্লিনিক

কমিউনিটি ক্লিনিকের নির্মাণকাজ শেষ হয়েছে প্রায় আড়াই বছর আগে। ভবনও হস্তান্তর করা হয়েছে। রোগীদের বিনা মূল্যে দেওয়ার জন্য ভবনের ভেতরে রাখা হয়েছে ওষুধ; কিন্তু এখনো চালু হয়নি পাইকপাড়া কমিউনিটি ক্লিনিকটি। এ কারণে স্বাস্…