29 Nov 2026 · স্বাধীন সংবাদমাধ্যম
দৈনিক দেশপটিকা - দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সত্য · সংবাদ · সমাজ দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সংবাদ সর্বশেষ আপডেট
আজকের সংবাদ
২০৫০ সালের উপযোগী দক্ষ জনবল গড়ে তুলতে উদ্যোগ নিচ্ছে জাতীয় সংসদ সচিবালয়জাজিরায় বিএনপি-আ.লীগ সংঘর্ষে যুবলীগ কর্মী নিহতবন্দিবিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত চাইলেন বিএনপি নেতাসেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রীইউপি নির্বাচন সামনে রেখে দলগুলোর সঙ্গে সংলাপে ইসিপ্রশাসনে শুদ্ধি অভিযান, সরছেন আ.লীগপন্থী আমলারা?দুর্গাপুরে প্রধান শিক্ষিকা ও গণিত শিক্ষকের বিরুদ্ধে প্রশ্ন ফাঁসের অভিযোগপঞ্চগড় হানাদার মুক্ত দিবস পালিতশীতের শুরুতেই শীতার্ত মানুষের পাশে নীলফামারী জেলা প্রশাসন, শুরু শীতবস্ত্র বিতরণস্বাধীন ফিলিস্তিনের দাবিতে বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রীরায়গঞ্জে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভাবিএনপি-জামায়াতের গোটা দশেক মা'রি হালাইতে হইবো তাহেরপুএ বিপ্লবের অডিও ফাঁসসবাই ফাউল করলে ম্যাচ চালানো যায় না: সিইসিশিল্পাঞ্চলে ফিরছে কর্মচাঞ্চল্য, গাজীপুরে বন্ধ ৪২ কারখানাদীর্ঘ ২৫ বছর জনসেবায় নিবেদিত মৌলভী হাজী মো. ইউনুছ মেম্বারের মৃত্যু, শোক প্রকাশ প্রতিদিনের কাগজেরদক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন: সভাপতি ইকবাল, সম্পাদক জাকিরবসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতির ৩৬তম বার্ষিক সভা অনুষ্ঠিতবাঙ্গরা খামারগ্রামে টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিতকালিয়াকৈরে রিসোর্টে অভিযান, বিদেশি মদসহ গ্রেপ্তার ২নওগাঁর নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মোঃ ছুফি উল্লাহ১৮ দিনে পোশাক রপ্তানির বিশাল অর্ডার হারাল বাংলাদেশ, সুযোগ নিল ভারতডিএমপির অভিযানে ৪৪২ জন গ্রেপ্তার, উদ্ধার ককটেল-ইয়াবামোল্লাহাটে আ.লীগ-বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ামিরপুর-পল্টনের পর এবার ভাসানটেকে বাসে আগুন১৯৭১ সালে বাঙালিদের নয়, পাকিস্তানকে দুর্বল করাই ছিল ভারতের লক্ষ্য: স্পিকারনির্বাচন সামনে রেখে আজ ১৮ দলের সঙ্গে ইসির সংলাপসাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও ২ শ্যালক আটকশাহজালাল ইসলামী ব্যাংকে ৩ হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারি?জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক৪০ জনের বক্তব্য ও ভিডিও যাচাই, এক মাসেও কাটেনি তাহসিফের মৃত্যুরহস্যবন্ধুসভার মাধ্যমে তিস্তার দুর্গম চরে ছড়াচ্ছে শিক্ষার আলোভয়ংকর দুর্ঘটনায় ক্যারিয়ার শেষ হওয়ার ভয়! ফিরছেন মুক্তাপদ্মা সেতু হয়ে বাস চলাচল প্রায় বন্ধ, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সহিংসতায় ছয় স্থান ঝুঁকিপূর্ণনাভানা রিয়েল এস্টেট গাছ, খুঁটি ফেলে গোপালগঞ্জে সড়ক–মহাসড়ক অবরোধ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগেরভুয়া ঠিকানায় কোকোলার ৬৪৬ কোটি টাকা লেনদেনআস্থা ও বিশ্বাস আমাদের সবচেয়ে বড় মূলধনপাকিস্তান থেকে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল আনতে নতুন সমঝোতা বাংলাদেশেরখুলশীতে এক কোটি টাকা চাঁদা দাবি ও মারধরের অভিযোগে মামলাপ্রধানমন্ত্রিত্ব ছাড়তে রাজি নেতানিয়াহুওয়ানডেতে বাংলাদেশের অসুখ সারাতে ইয়াসির আলীই কি সমাধানহকার উচ্ছেদ: অর্থনৈতিক ও রাজনৈতিক ঝুঁকির কথা কি ভাবছে সরকার?১৫ বছরের জন্য জাপানি কনসোর্টিয়ামের কাছে যাচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল, কী সুবিধা থাকছেপাবনায় বল্লম নিয়ে থানায় আওয়ামী লীগের হামলা, রাবার বুলেট ছুড়ে ছত্রভঙ্গ পুলিশেরছাত্রদল নেতার কার্যালয়ের সামনে ঝুলছিল কাফনের কাপড়, চিরকুটে হত্যার হুমকিগোপালগঞ্জ থেকে সরিয়ে নেওয়া হলো এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা, দেখে নিন কেন্দ্রবন্ধুদের পরামর্শে রেস্তোরাঁ খুলেছিলেন জিম, তারপর যা হলোতিন হৃৎপিণ্ড, নীল রক্ত নিয়ে অক্টোপাস কী করেএকটি স্কেচবুক থেকে হাজারো গল্পের জগৎভালো চাকরি আর বিয়ের আশ্বাসে সাগরপথে নেওয়া হচ্ছিল মালয়েশিয়া, ৩১৭ জন উদ্ধার, আটক ৭ইরানের বিরুদ্ধে ইরাক কি ট্রাম্পের হাতিয়ার হয়ে উঠছেইসলামের প্রথম মসজিদ, মহানবী (সা.) যা নিজ হাতে গড়েছেনপ্রাথমিক-মাধ্যমিকের শিক্ষাক্রমে আবার বড় পরিবর্তন হচ্ছে, নতুন বই ২০২৮ সালেকিশোরের সাইকেল-জুতা পড়ে ছিল পাড়ে, পুকুরে মিলল মরদেহনগ্নতা চরিত্রকে জীবন্ত করে তোলার উপকরণ, নিজেকে প্রদর্শনের মাধ্যম নয়: মনিকা বেলুচ্চিবিশ্ববিদ্যালয়ে ভর্তি পরামর্শ–৯: পড়ার বিষয় হিসেবে কেন বেছে নেবেন আন্তর্জাতিক সম্পর্কসোহরাওয়ার্দীতে নয়, নয়াপল্টনে হবে বিএনপির মঙ্গলবারের সমাবেশসন্ত্রাসবিরোধী আইনের মামলায় মনিরুলের স্ত্রী ও দুই শ্যালককে গ্রেপ্তার দেখাল পুলিশখুলনা কর আপিল অঞ্চলে চাকরি, ১০ জেলার আবেদনকারীদের সুযোগহাতির তাণ্ডব থেকে ফসল রক্ষায় আসামের গ্রামে অভিনব উদ্যোগইউপি নির্বাচনে কেউ যাতে ‘ফাউল’ করার নিয়তে মাঠে না নামেন: সিইসিবেসরকারি বিনিয়োগে নতুন সম্ভাবনা কি তৈরি হবেশুধু নির্দিষ্ট এলাকায় নয়, ঢাকাজুড়েই নাভানার আবাসনের উদ্যোগজুরেলের লড়াই, বুমরার প্রত্যাবর্তনেও চালকের আসনে নিউজিল্যান্ডপ্রতিষ্ঠার ৫২ বছর পেরিয়েছে, সরকারি বিদ্যালয়টিতে নেই সুপেয় পানি ও শৌচাগারএইচএসসি সম্পূরক পরীক্ষা: গোপালগঞ্জের পরীক্ষা হবে ফরিদপুর ও মাদারীপুরেতরবারি দিয়ে বইয়ের পাতা উল্টে দিলেন ধূর্জটি মঙ্গলপেছন থেকে কাভার্ড ভ্যানের ধাক্কা, মহাসড়কে অটোরিকশাচালক ও এক নারী নিহতনোয়াখালীতে চলন্ত বাসে আগুন, ছড়িয়ে পড়েছে ভিডিওমৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা আজ তেঁতুলিয়ায়, কত ডিগ্রি সেলসিয়াসনির্মাণসামগ্রীর চড়া দামে ব্যাহত নির্মাণগোপালগঞ্জে ভাঙচুর করে পালিয়ে যান ভারতে, ফেরার সময় সীমান্তে তরুণ আটক: বিজিবি১ কোটি টাকার বিলাসবহুল কামরায় কেটি পেরি ও জাস্টিন ট্রুডো, ভাইরাল ছবিবিএনপি নেতাদের আয়োজনে কনসার্ট, যাওয়ার পথে ‘শেখ হাসিনা আসবে’ স্লোগানআমার বাবা-মা আমাকে মাটি চিনিয়েছে: বিবি রাসেলআনন্দ-উচ্ছ্বাসে শিক্ষাবর্ষের বিদায়ক্ষমতা হারানোর শঙ্কায় নেতানিয়াহু, অপেক্ষা ‘অলৌকিক কিছুর’প্রতি বেলায় কি প্রোটিন খাওয়া জরুরিদেশে আবার হুপিং কাশি শনাক্ত, রাজধানীতেই পাঁচজনমার্কিন বাহিনীর ওপর হামলায় স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করেছে ইরান: ওয়াশিংটন পোস্ট‘অনেক ছটফট করেছে ছেলেটা, কিছুই করতে পারিনি, শুধু সহ্য করেছি’রিয়াল হারলে সেটাই সবচেয়ে বড় খবর, গল্প বানানোর দরকার নেই: মরিনিও১০ হাজার রান, ৩৪ সেঞ্চুরির রেকর্ড—পাকিস্তানের ক্রিকেটে একাই এক ইতিহাস ইউনিস খানজলাবদ্ধতায় মৃতপ্রায় মাঠে প্রাণ ফেরাল বন্ধুসভাহোক কলরব, বউগুলো সব লাল না হয় নীল হলো ক্যানরোজার পণ্য সরবরাহে স্বস্তি, দুশ্চিন্তা সয়াবিন তেল নিয়েপদ্মা সেতুর কাছে আওয়ামী লীগ–বিএনপির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, যুবলীগের কর্মী নিহতভিডিও নির্মাতাদের জন্য নতুন সুবিধা আনল এক্সট্রাম্প কি আবার অভিশংসনের মুখে পড়তে পারেনজুলাই বিপ্লবের জ্ঞানগর্ভ বয়ানএএফএমসিসহ ৭ আর্মি-নেভি মেডিকেলে ভর্তি বিজ্ঞপ্তি, আবেদন শুরু ২৯ নভেম্বরকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৫ নেতা-কর্মীসহ ৪৪২ জন গ্রেপ্তার: ডিএমপিশ্রীপুরে ইউএনওর বাসভবনের সামনে ও মাওনা উড়ালসেতুর নিচে ককটেল বিস্ফোরণ‘সুদমুক্ত লেনদেন ছাড়া পূর্ণাঙ্গ মুমিন হওয়া সম্ভব নয়’আড়াই বছরেও চালু হয়নি সাড়ে ৩৫ লাখ টাকার কমিউনিটি ক্লিনিকজাফলংয়ের পাথরে শিলপাটার কারুকাজবাসযোগ্য পৃথিবীর অসমাপ্ত অঙ্গীকারঅস্থির সময়কোটি কোটি লাল কাঁকড়া ক্রিসমাস দ্বীপ ছেড়ে চলে যাচ্ছেমুশফিকুর রহিম: কানটুপি পরা সেই কিশোর থেকে টেস্টের অনুপ্রেরণাস্ট্রিমার কারা, কেন স্ট্রিমিংয়ের দিকে ঝুঁকছেন কনটেন্ট ক্রিয়েটররাসাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী শায়লা ও তাঁর দুই ভাই আটকগাছ থেকে পাঠাগার, মানুষের বিপদেও ‘অক্সিজেন’জর্জ হ্যারিসন: যে কণ্ঠে বিশ্ব শুনেছিল বাংলাদেশের নামবাড়ি গোপালগঞ্জে, থাকেন ঢাকায়, কারও কারও মুঠোফোনে লেনদেন সুবিধা বন্ধঅদক্ষতা ও অবহেলায় রাষ্ট্রের অর্থ অপচয়নীতি ও বাস্তবায়নের মেলবন্ধন জরুরিএক দিনে ফুরাল না আনন্দ, আরেকটু বেশি সময় চাই জলধারায়মেহগনির বাক্সে মৃত ছোট্ট সন্তান, শিরোপার আড়ালে লুকানো এক বাবার কান্নাসই-সাবুদের দিনে পান্নাখচিত গয়নায় মিমির আভিজাত্যময় লুক, আসল চমক কলমের ডিজাইনেসন্তানের উচ্চশিক্ষার খরচ, জন্মের পর থেকেই টাকা জমাবেন কীভাবেপ্রিয় অপমান‘তোকে ঢাকা শহরের যেখানেই পাব, গুলি করব’—কায়সারের ধাওয়ায় প্রাণভয় ছোট মুন্নারছাগলছানার দুরন্তপনা১০ বছরে সবচেয়ে বেশি সন্তান জন্ম দিলেই পুরস্কার ৫ লাখ ডলার!ভিডিও গেমেও যেভাবে নতুন ভূরাজনৈতিক লড়াইচোখ মুছছিলাম, আসলে ওটা ছিল খুশির কান্না: মাহিনবম গ্রেডে ১৫০ জন নেবে বাংলাদেশ ব্যাংক, আবেদন করবেন যেভাবেকলেজছাত্রের কমলা–মাল্টার বাগান, এ বছর প্রথম দিনেই বিক্রি ২৫ হাজার টাকানিউজিল্যান্ডে পড়াশোনা শেষে শর্ট–টার্ম গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসা চালু, সুযোগ কয় মাসেরনবীজির মতো দিন কাটাব কেন, এ যুগে কীভাবে তিনি প্রাসঙ্গিকএআইয়ের কারণে এনক্রিপশন প্রযুক্তির নিরপত্তা কি অকার্যকর হয়ে যাচ্ছেআপনি কি পরিবারের বড় সন্তান? জেনে নিন প্রথম সন্তান হিসেবে আপনার কোন কোন রোগের ঝুঁকি বেশিআগেরবার মিষ্টি খাইয়ে পারেনি, এবার মোরগ–পোলাওয়ে ৩৮ কোটি টাকার সোনা চুরি‘পাখি পাকা পেঁপে খায়’ দ্রুত বলতে গেলে গোলমাল পাকিয়ে যায় কেনভিসা কি ধীরে ধীরে সংকুচিত হচ্ছে? আয়ারল্যান্ডে আন্তর্জাতিক শিক্ষার্থীদের নতুন উদ্বেগ
প্রচ্ছদ › শিক্ষা
শিক্ষা

প্রান্তিক কৃষকের ৫৯ লাখ টাকা উধাও, গ্রেপ্তার ২

প্রান্তিক কৃষকের ৫৯ লাখ টাকা উধাও, গ্রেপ্তার ২
ফাইল ফটো দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়ন পরিষদে সরকারি তহবিলের প্রায় ৫৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার স্বাক্…

ফাইল ফটো

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়ন পরিষদে সরকারি তহবিলের প্রায় ৫৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার স্বাক্ষর জাল করে যৌথ ব্যাংক হিসাব থেকে চেকের মাধ্যমে এসব টাকা উত্তোলনের সরাসরি অভিযোগ ওঠেছে ওই পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) মো. রুয়েলুজ্জামানের বিরুদ্ধে। 

অভিযোগের মধ্যে রয়েছে বন্যায় ক্ষতিগ্রস্ত ৮৭৭ জন প্রান্তিক কৃষকের জন্য বরাদ্দ করা ২৬ লাখ ৫০ হাজার টাকা ও উন্নয়ন সহায়তা তহবিল থেকেও ৩২ লাখ ৬৫ হাজার ২৩৫ টাকা। এ ঘটনায় ২৪ নভেম্বর ওই ইউনিয়ন পরিষদের প্রশাসক ও প্রাথমিক শিক্ষা অফিসার ফজলুর রহমান  লিখিত অভিযোগ দায়ের করেন। পরে ২৪ নভেম্বর রাতেই মো. উসমান গনি ও রিপন কর্মকার নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রবল বর্ষণে হাওর ও নিম্নাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানবিক সহায়তা হিসেবে প্রত্যেককে ৩ হাজার টাকা করে দেওয়ার জন্য ২০২৬ সালের জুলাই মাসের বরাদ্দ থেকে গাঁওকান্দিয়া ইউনিয়নের ৮৭৭ জন কৃষকের বিপরীতে মোট ২৬ লাখ ৩১ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। গত ১৩ সেপ্টেম্বর সোনালী ব্যাংকের দুর্গাপুর শাখায় ইউনিয়ন পরিষদের যৌথ ব্যাংক হিসাব ৩৫০৫২০০০০১০৪৬ নম্বরে এ টাকা জমা হয়। আগে থেকে থাকা ২৮ হাজার ৮৫৪ টাকাসহ ওই হিসাবে মোট ২৬ লাখ ৫৯ হাজার ৮৫৪ টাকা জমা ছিল। 

পরবর্তিতে সুবিধাভোগীদের মধ্যে টাকা বিতরণের জন্য ব্যাংক থেকে চেকবই উত্তোলন করে ইউনিয়ন পরিষদের সচিব মো. রুয়েলুজ্জামানকে চেক প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়। কিন্তু তিনি অসুস্থতার অজুহাতে বারবার সময়ক্ষেপণ করতে থাকেন। দুই দফা টাকা বিতরণের তারিখ নির্ধারণ করা হলেও তিনি উপস্থিত হননি। সর্বশেষ ২৬ নভেম্বর টাকা বিতরণের দিন ধার্য করা হয়। কিন্তু তার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে, মোবাইল ফোন বন্ধ, বাড়িতেও খোঁজ মেলেনি তার।

গত ২২ নভেম্বর থেকে সচিবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন প্রশাসক। কিন্তু ২৩ নভেম্বর সকাল ১০টা থেকে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। বিষয়টি সন্দেহজনক মনে হলে ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আব্দুস সালামকে সচিবের বাড়িতে পাঠানো হয়। সেখানেও তাঁকে পাওয়া যায়নি।  পরবর্তিতে ২৪ নভেম্বর সকাল ১০টায় প্রশাসক নিজেই সোনালী ব্যাংকের দুর্গাপুর শাখায় যান। ব্যাংক ব্যবস্থাপকের কক্ষে আলোচনা শেষে তিনি যৌথ হিসাবের স্টেটমেন্ট সংগ্রহ করেন। স্টেটমেন্ট পর্যালোচনায় দেখা যায়, কৃষকদের মানবিক সহায়তার জন্য বরাদ্দ করা যৌথ হিসাবে মাত্র ২ হাজার ৫০৪ টাকা অবশিষ্ট রয়েছে।

প্রশাসকের দাবি, তাঁর স্বাক্ষর জাল করে ২৬টি চেকের মাধ্যমে ২৮ সেপ্টেম্বর থেকে ২২ নভেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে মোট ২৬ লাখ ৫০ হাজার টাকা উত্তোলন করা হয়েছে। এ অর্থ প্রত্যেক সুবিধাভোগীকে ৩ হাজার টাকা করে দেওয়ার কথা থাকলেও কাউকেই টাকা প্রদান করা হয়নি। শুধু কৃষকদের মানবিক সহায়তার অর্থই নয়, ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিলের অর্থও একই কায়দায় উত্তোলনের অভিযোগ উঠেছে।

সোনালী ব্যাংক দুর্গাপুর শাখায় থাকা উন্নয়ন সহায়তা তহবিলের যৌথ হিসাব ৩৫০৫৫০২০০০১২৬৩ নম্বরে ২০২৫ সালের ২৯ অক্টোবর পর্যন্ত স্থিতি ছিল ১৬ লাখ ৮৯ হাজার ৩৪৬ টাকা। পরবর্তী সময়ে ২০২৬ সালের ৮ মার্চ ৮ লাখ ৫০ হাজার ৮০০ টাকা এবং ২২ জুন সরকারি বরাদ্দ বাবদ আরও ১ লাখ ৯৯ হাজার টাকা জমা হয়। সব মিলিয়ে ওই হিসাবে মোট ৩৫ লাখ ৮৯ হাজার ৯৪৬ টাকা জমা থাকার কথা।

প্রশাসকের অভিযোগ, ওই হিসাব থেকেও তাঁর স্বাক্ষর জাল করে ৪৪টি চেকের মাধ্যমে বিভিন্ন তারিখে ৩২ লাখ ৬৫ হাজার ২৩৮ টাকা উত্তোলন করা হয়েছে। দুটি ব্যাংক একাউন্ট থেকে মোট ৫৯ লাখ ১৫ হাজার ২৩৮ টাকা উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে । ব্যাংকের নথিপত্র পর্যালোচনায় দেখা গেছে, সচিব মো. রুয়েলুজ্জামান এসব চেকের অধিকাংশই ২নং আসামি মো. উসমান গনি এবং ৩নং আসামি রিপন কর্মকারের নামে উত্তোলন করেছেন। এসব লেনদেনে অন্যরাও সহযোগিতা করেছেন বলে অভিযোগে দাবি করা হয়েছে।

ঘটনা জানার পর ওই ইউনিয়নের প্রশাসক তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করেন। পরে ইউএনও তাঁর কার্যালয়ে ব্যাংক কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ডেকে নেন। সেখানে ইউপি সদস্য ও ২নং আসামির ভায়রা ভাই মো. বিল্লাল মিয়ার উপস্থিতিতে উসমান গনি ও রিপন কর্মকারকে জিজ্ঞাসাবাদ করা হয়। অভিযোগকারীর দাবি, এ সময় তাঁরা সচিবের সহায়তায় পরস্পর যোগসাজশে বিভিন্ন তারিখে ব্যাংক থেকে সরকারি অর্থ উত্তোলনের বিষয়টি স্বীকার করেন। ব্যাংকের নথিপত্র ও স্টেটমেন্টেও এসব লেনদেনের তথ্য পাওয়া গেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

লিখিত অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয় তাঁরা হলেন, মো. রুয়েলুজ্জামান (৪৫), প্রশাসনিক কর্মকর্তা, গাঁওকান্দিয়া ইউনিয়ন পরিষদ, মো. উসমান গনি (৪৫), রিপন কর্মকার (৪০), রুয়েলুজ্জামানের স্ত্রী সুরাইয়া বিলকিছ (৪১), উসমান গনির স্ত্রী বিলকিছ আক্তার (৩৫), রুয়েলুজ্জামানের আত্মীয় রোকন তালুকদার (৫০), রবিন তালুকদার (৩৫) এবং রাকিব তালুকদার (২৮)। এ ছাড়া অজ্ঞাতনামা আরও পাঁচ থেকে ছয়জনকে অভিযুক্ত করা হয়েছে। এব্যাপারে দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, অভিযোগের ভিত্তিতে দু‘জন কে আটক করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাত জানান , ব্যাংকের যৌথ হিসাবের স্টেটমেন্ট পর্যালোচনা এবং সাক্ষীদের সঙ্গে পরামর্শ করতে গিয়ে থানায় অভিযোগ করতে কিছুটা বিলম্ব হয়েছে। তিনি সরকারি অর্থ আত্মসাৎ ও যৌথ ব্যাংক হিসাবের স্বাক্ষর জালিয়াতির অভিযোগে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ব্যাপারে কাউকে ছাড়া দেয়া হবেনা। এদিকে বন্যাকবলিত কৃষকদের মানবিক সহায়তা এবং ইউনিয়ন পরিষদের উন্নয়ন তহবিলের অর্থ উত্তোলনের এমন অভিযোগে স্থানীয় পর্যায়ে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত, ব্যাংকের লেনদেন যাচাই, সরকারি অর্থ উদ্ধার এবং প্রকৃত দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সচেতন মহল।

পাঠকের মন্তব্য

আরও সংবাদ

দুর্গাপুরে প্রধান শিক্ষিকা ও গণিত শিক্ষকের বিরুদ্ধে  প্রশ্ন ফাঁসের অভিযোগ
শিক্ষা

দুর্গাপুরে প্রধান শিক্ষিকা ও গণিত শিক্ষকের বিরুদ্ধে প্রশ্ন ফাঁসের অভিযোগ

ফাইল ফটো দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে ঐতিহ্যবাহী মহারাজা কুমুদ চন্দ্র মেমোরিয়াল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের (এমকেসিএম) নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার গণিত বিষয়ের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় পরীক্ষা স…

বন্ধুসভার মাধ্যমে তিস্তার দুর্গম চরে ছড়াচ্ছে শিক্ষার আলো
শিক্ষা

বন্ধুসভার মাধ্যমে তিস্তার দুর্গম চরে ছড়াচ্ছে শিক্ষার আলো

ছোট ছোট মুখ, একঝাঁক স্বপ্ন আর নতুন কিছু শেখার আগ্রহ—সব মিলিয়ে আলোর পাঠশালার প্রতিটি দিনই নতুন অভিজ্ঞতা। প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়েছিল একটি স্বপ্ন নিয়ে। তিস্তার দুর্গম চরের শিশুদের জন্য শিক্ষার পরিবেশ তৈরি করা, তাদের হ…

গাছ, খুঁটি ফেলে গোপালগঞ্জে সড়ক–মহাসড়ক অবরোধ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের
শিক্ষা

গাছ, খুঁটি ফেলে গোপালগঞ্জে সড়ক–মহাসড়ক অবরোধ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের

গোপালগঞ্জের প্রধান সড়ক–মহাসড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি, বিদ্যুতের খুঁটি ফেলে অবরোধ করে বিক্ষোভ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা। আজ রোববার সকাল থেকে গোপালগঞ্জ থেকে দূরপাল্লার ও আন্তজে…