গৌরনদীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই: ন্যায়বিচার নিশ্চিত করি, ভুক্তভোগীদের সুরক্ষা দিই এবং দায়মুক্তির অবসান ঘটাই" এই স্লোগানকে সামনে রেখে বরিশালের গৌরনদীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত পক্ষকালব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকালে গৌরনদী উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়।উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোকশেদ উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক গৌরনদী পরিক্রমার সম্পাদক জহুরুল ইসলাম জহির, উপজেলা জাতীয় মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. সহিদুল ইসলাম, উপজেলা মহিলা দলের নেত্রী তাসলিমা বেগম, মানবাধিকার কর্মী ও সাংবাদিক আবদুছ ছালেক মামুন এবং নাগরিক উদ্যোগ গৌরনদী উপজেলার প্রোগ্রামার মো. কাসেম। অনুষ্ঠানে গৌরনদী প্রেসক্লাবের সদস্য মো. সুমন হাওলাদারসহ বিভিন্ন প্রশিক্ষণার্থী, সুধীজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পাঠকের মন্তব্য