আশুলিয়ায় আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিএনপির মোটরসাইকেল র্যালি
মোঃ আশিকুল ইসলাম , সাভার : ঢাকার আশুলিয়ায় চলমান শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে মোটরসাইকেল র্যালি করেছে বিএনপি ও স্থানীয় নেতাকর্মীরা। ২৪ নভেম্বর (মঙ্গলবার) শিমুলিয়া ইউনিয়নে আয়োজিত এ মোটরসাইকেল র্যালিতে নেতৃত্ব দেন বিএনপির শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোঃ আব্দুল মালেক। র্যালিতে স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় মোটরসাইকেল নিয়ে শিমুলিয়া ইউনিয়নসহ আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন তারা।
র্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, চলমান শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে কোনো মহল যেন রাজনৈতিক অস্থিতিশীলতা, নৈরাজ্য কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।

পাঠকের মন্তব্য