আ.লীগের নৈরাজ্য প্রতিরোধের দাবিতে এনসিপির মোটরসাইকেল র্যালি
ফাইল ফটো
দুপুর ১টা ৫০ মিনিটের দিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের আড়ং প্রান্ত থেকে র্যালিটি শুরু হয়। এনসিপির ঢাকা মহানগর উত্তর শাখা এ আয়োজন করে।
র্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীরা ‘আপা আপা করিস না, তোদের আপা আইবো না’সহ বিভিন্ন স্লোগান দেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, রাজনৈতিক পর্ষদের সদস্য আরিফুল ইসলাম আদীব এবং যুগ্ম আহ্বায়ক তারেক এ আদেলসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
র্যালিটি মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শুরু হয়ে আগারগাঁও, শেওড়াপাড়া, কাজীপাড়া ও মিরপুর-১০ হয়ে মিরপুর-১৪ নম্বরে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

পাঠকের মন্তব্য