পত্নীতলা পুলিশের বিশেষ অভিযান, ১১টি ওয়ারেন্টভুক্ত মামলার আসামি ইউপি চেয়ারম্যান রনি গ্রেফতার
মোকছেদুল ইসলাম ,পত্নীতলা : নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের পরিকল্পনা ও নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের বিশেষ অভিযানে পাটিচরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ছবেদুল ইসলাম রনিকে ঢাকার সাভার থেকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) মধ্যরাতে ঢাকা জেলার সাভার থানা এলাকায় পত্নীতলা থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতার হওয়া মোঃ ছবেদুল ইসলাম রনির বিরুদ্ধে পত্নীতলা থানা ও নওগাঁ সদর থানায় মোট ১১টি গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এর মধ্যে তিনটি সাজাপ্রাপ্ত পরোয়ানা। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। পুলিশের বিশেষ অভিযানের মাধ্যমে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। গ্রেফতারের পর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তার গ্রেফতারের খবরে পত্নীতলা এলাকার বেশ কয়েকজন সাধারণ মানুষের মধ্যে উল্লাস প্রকাশের খবর পাওয়া গেছে।

পাঠকের মন্তব্য