29 Nov 2026 · স্বাধীন সংবাদমাধ্যম
দৈনিক দেশপটিকা - দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সত্য · সংবাদ · সমাজ দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সংবাদ সর্বশেষ আপডেট
আজকের সংবাদ
২০৫০ সালের উপযোগী দক্ষ জনবল গড়ে তুলতে উদ্যোগ নিচ্ছে জাতীয় সংসদ সচিবালয়জাজিরায় বিএনপি-আ.লীগ সংঘর্ষে যুবলীগ কর্মী নিহতবন্দিবিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত চাইলেন বিএনপি নেতাসেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রীইউপি নির্বাচন সামনে রেখে দলগুলোর সঙ্গে সংলাপে ইসিপ্রশাসনে শুদ্ধি অভিযান, সরছেন আ.লীগপন্থী আমলারা?দুর্গাপুরে প্রধান শিক্ষিকা ও গণিত শিক্ষকের বিরুদ্ধে প্রশ্ন ফাঁসের অভিযোগপঞ্চগড় হানাদার মুক্ত দিবস পালিতশীতের শুরুতেই শীতার্ত মানুষের পাশে নীলফামারী জেলা প্রশাসন, শুরু শীতবস্ত্র বিতরণস্বাধীন ফিলিস্তিনের দাবিতে বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রীরায়গঞ্জে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভাবিএনপি-জামায়াতের গোটা দশেক মা'রি হালাইতে হইবো তাহেরপুএ বিপ্লবের অডিও ফাঁসসবাই ফাউল করলে ম্যাচ চালানো যায় না: সিইসিশিল্পাঞ্চলে ফিরছে কর্মচাঞ্চল্য, গাজীপুরে বন্ধ ৪২ কারখানাদীর্ঘ ২৫ বছর জনসেবায় নিবেদিত মৌলভী হাজী মো. ইউনুছ মেম্বারের মৃত্যু, শোক প্রকাশ প্রতিদিনের কাগজেরদক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন: সভাপতি ইকবাল, সম্পাদক জাকিরবসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতির ৩৬তম বার্ষিক সভা অনুষ্ঠিতবাঙ্গরা খামারগ্রামে টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিতকালিয়াকৈরে রিসোর্টে অভিযান, বিদেশি মদসহ গ্রেপ্তার ২নওগাঁর নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মোঃ ছুফি উল্লাহ১৮ দিনে পোশাক রপ্তানির বিশাল অর্ডার হারাল বাংলাদেশ, সুযোগ নিল ভারতডিএমপির অভিযানে ৪৪২ জন গ্রেপ্তার, উদ্ধার ককটেল-ইয়াবামোল্লাহাটে আ.লীগ-বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ামিরপুর-পল্টনের পর এবার ভাসানটেকে বাসে আগুন১৯৭১ সালে বাঙালিদের নয়, পাকিস্তানকে দুর্বল করাই ছিল ভারতের লক্ষ্য: স্পিকারনির্বাচন সামনে রেখে আজ ১৮ দলের সঙ্গে ইসির সংলাপসাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও ২ শ্যালক আটকশাহজালাল ইসলামী ব্যাংকে ৩ হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারি?জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক৪০ জনের বক্তব্য ও ভিডিও যাচাই, এক মাসেও কাটেনি তাহসিফের মৃত্যুরহস্যভুয়া ঠিকানায় কোকোলার ৬৪৬ কোটি টাকা লেনদেনআস্থা ও বিশ্বাস আমাদের সবচেয়ে বড় মূলধনপাকিস্তান থেকে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল আনতে নতুন সমঝোতা বাংলাদেশেরখুলশীতে এক কোটি টাকা চাঁদা দাবি ও মারধরের অভিযোগে মামলাপ্রধানমন্ত্রিত্ব ছাড়তে রাজি নেতানিয়াহুওয়ানডেতে বাংলাদেশের অসুখ সারাতে ইয়াসির আলীই কি সমাধানহকার উচ্ছেদ: অর্থনৈতিক ও রাজনৈতিক ঝুঁকির কথা কি ভাবছে সরকার?১৫ বছরের জন্য জাপানি কনসোর্টিয়ামের কাছে যাচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল, কী সুবিধা থাকছেপাবনায় বল্লম নিয়ে থানায় আওয়ামী লীগের হামলা, রাবার বুলেট ছুড়ে ছত্রভঙ্গ পুলিশেরছাত্রদল নেতার কার্যালয়ের সামনে ঝুলছিল কাফনের কাপড়, চিরকুটে হত্যার হুমকিগোপালগঞ্জ থেকে সরিয়ে নেওয়া হলো এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা, দেখে নিন কেন্দ্রবন্ধুদের পরামর্শে রেস্তোরাঁ খুলেছিলেন জিম, তারপর যা হলোতিন হৃৎপিণ্ড, নীল রক্ত নিয়ে অক্টোপাস কী করেএকটি স্কেচবুক থেকে হাজারো গল্পের জগৎভালো চাকরি আর বিয়ের আশ্বাসে সাগরপথে নেওয়া হচ্ছিল মালয়েশিয়া, ৩১৭ জন উদ্ধার, আটক ৭ইরানের বিরুদ্ধে ইরাক কি ট্রাম্পের হাতিয়ার হয়ে উঠছেইসলামের প্রথম মসজিদ, মহানবী (সা.) যা নিজ হাতে গড়েছেনপ্রাথমিক-মাধ্যমিকের শিক্ষাক্রমে আবার বড় পরিবর্তন হচ্ছে, নতুন বই ২০২৮ সালেকিশোরের সাইকেল-জুতা পড়ে ছিল পাড়ে, পুকুরে মিলল মরদেহনগ্নতা চরিত্রকে জীবন্ত করে তোলার উপকরণ, নিজেকে প্রদর্শনের মাধ্যম নয়: মনিকা বেলুচ্চিবিশ্ববিদ্যালয়ে ভর্তি পরামর্শ–৯: পড়ার বিষয় হিসেবে কেন বেছে নেবেন আন্তর্জাতিক সম্পর্কসোহরাওয়ার্দীতে নয়, নয়াপল্টনে হবে বিএনপির মঙ্গলবারের সমাবেশসন্ত্রাসবিরোধী আইনের মামলায় মনিরুলের স্ত্রী ও দুই শ্যালককে গ্রেপ্তার দেখাল পুলিশখুলনা কর আপিল অঞ্চলে চাকরি, ১০ জেলার আবেদনকারীদের সুযোগহাতির তাণ্ডব থেকে ফসল রক্ষায় আসামের গ্রামে অভিনব উদ্যোগইউপি নির্বাচনে কেউ যাতে ‘ফাউল’ করার নিয়তে মাঠে না নামেন: সিইসিবেসরকারি বিনিয়োগে নতুন সম্ভাবনা কি তৈরি হবেশুধু নির্দিষ্ট এলাকায় নয়, ঢাকাজুড়েই নাভানার আবাসনের উদ্যোগজুরেলের লড়াই, বুমরার প্রত্যাবর্তনেও চালকের আসনে নিউজিল্যান্ডপ্রতিষ্ঠার ৫২ বছর পেরিয়েছে, সরকারি বিদ্যালয়টিতে নেই সুপেয় পানি ও শৌচাগারএইচএসসি সম্পূরক পরীক্ষা: গোপালগঞ্জের পরীক্ষা হবে ফরিদপুর ও মাদারীপুরেতরবারি দিয়ে বইয়ের পাতা উল্টে দিলেন ধূর্জটি মঙ্গলপেছন থেকে কাভার্ড ভ্যানের ধাক্কা, মহাসড়কে অটোরিকশাচালক ও এক নারী নিহতনোয়াখালীতে চলন্ত বাসে আগুন, ছড়িয়ে পড়েছে ভিডিওমৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা আজ তেঁতুলিয়ায়, কত ডিগ্রি সেলসিয়াসনির্মাণসামগ্রীর চড়া দামে ব্যাহত নির্মাণগোপালগঞ্জে ভাঙচুর করে পালিয়ে যান ভারতে, ফেরার সময় সীমান্তে তরুণ আটক: বিজিবি১ কোটি টাকার বিলাসবহুল কামরায় কেটি পেরি ও জাস্টিন ট্রুডো, ভাইরাল ছবিবিএনপি নেতাদের আয়োজনে কনসার্ট, যাওয়ার পথে ‘শেখ হাসিনা আসবে’ স্লোগানআমার বাবা-মা আমাকে মাটি চিনিয়েছে: বিবি রাসেলআনন্দ-উচ্ছ্বাসে শিক্ষাবর্ষের বিদায়ক্ষমতা হারানোর শঙ্কায় নেতানিয়াহু, অপেক্ষা ‘অলৌকিক কিছুর’প্রতি বেলায় কি প্রোটিন খাওয়া জরুরিদেশে আবার হুপিং কাশি শনাক্ত, রাজধানীতেই পাঁচজনমার্কিন বাহিনীর ওপর হামলায় স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করেছে ইরান: ওয়াশিংটন পোস্ট‘অনেক ছটফট করেছে ছেলেটা, কিছুই করতে পারিনি, শুধু সহ্য করেছি’রিয়াল হারলে সেটাই সবচেয়ে বড় খবর, গল্প বানানোর দরকার নেই: মরিনিও১০ হাজার রান, ৩৪ সেঞ্চুরির রেকর্ড—পাকিস্তানের ক্রিকেটে একাই এক ইতিহাস ইউনিস খানজলাবদ্ধতায় মৃতপ্রায় মাঠে প্রাণ ফেরাল বন্ধুসভাহোক কলরব, বউগুলো সব লাল না হয় নীল হলো ক্যানরোজার পণ্য সরবরাহে স্বস্তি, দুশ্চিন্তা সয়াবিন তেল নিয়েপদ্মা সেতুর কাছে আওয়ামী লীগ–বিএনপির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, যুবলীগের কর্মী নিহতভিডিও নির্মাতাদের জন্য নতুন সুবিধা আনল এক্সট্রাম্প কি আবার অভিশংসনের মুখে পড়তে পারেনজুলাই বিপ্লবের জ্ঞানগর্ভ বয়ানএএফএমসিসহ ৭ আর্মি-নেভি মেডিকেলে ভর্তি বিজ্ঞপ্তি, আবেদন শুরু ২৯ নভেম্বরকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৫ নেতা-কর্মীসহ ৪৪২ জন গ্রেপ্তার: ডিএমপিশ্রীপুরে ইউএনওর বাসভবনের সামনে ও মাওনা উড়ালসেতুর নিচে ককটেল বিস্ফোরণ‘সুদমুক্ত লেনদেন ছাড়া পূর্ণাঙ্গ মুমিন হওয়া সম্ভব নয়’আড়াই বছরেও চালু হয়নি সাড়ে ৩৫ লাখ টাকার কমিউনিটি ক্লিনিকজাফলংয়ের পাথরে শিলপাটার কারুকাজবাসযোগ্য পৃথিবীর অসমাপ্ত অঙ্গীকারঅস্থির সময়কোটি কোটি লাল কাঁকড়া ক্রিসমাস দ্বীপ ছেড়ে চলে যাচ্ছেমুশফিকুর রহিম: কানটুপি পরা সেই কিশোর থেকে টেস্টের অনুপ্রেরণাস্ট্রিমার কারা, কেন স্ট্রিমিংয়ের দিকে ঝুঁকছেন কনটেন্ট ক্রিয়েটররাসাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী শায়লা ও তাঁর দুই ভাই আটকগাছ থেকে পাঠাগার, মানুষের বিপদেও ‘অক্সিজেন’জর্জ হ্যারিসন: যে কণ্ঠে বিশ্ব শুনেছিল বাংলাদেশের নামবাড়ি গোপালগঞ্জে, থাকেন ঢাকায়, কারও কারও মুঠোফোনে লেনদেন সুবিধা বন্ধঅদক্ষতা ও অবহেলায় রাষ্ট্রের অর্থ অপচয়নীতি ও বাস্তবায়নের মেলবন্ধন জরুরিএক দিনে ফুরাল না আনন্দ, আরেকটু বেশি সময় চাই জলধারায়মেহগনির বাক্সে মৃত ছোট্ট সন্তান, শিরোপার আড়ালে লুকানো এক বাবার কান্নাসই-সাবুদের দিনে পান্নাখচিত গয়নায় মিমির আভিজাত্যময় লুক, আসল চমক কলমের ডিজাইনেসন্তানের উচ্চশিক্ষার খরচ, জন্মের পর থেকেই টাকা জমাবেন কীভাবেপ্রিয় অপমান‘তোকে ঢাকা শহরের যেখানেই পাব, গুলি করব’—কায়সারের ধাওয়ায় প্রাণভয় ছোট মুন্নারছাগলছানার দুরন্তপনা১০ বছরে সবচেয়ে বেশি সন্তান জন্ম দিলেই পুরস্কার ৫ লাখ ডলার!ভিডিও গেমেও যেভাবে নতুন ভূরাজনৈতিক লড়াইচোখ মুছছিলাম, আসলে ওটা ছিল খুশির কান্না: মাহিনবম গ্রেডে ১৫০ জন নেবে বাংলাদেশ ব্যাংক, আবেদন করবেন যেভাবেকলেজছাত্রের কমলা–মাল্টার বাগান, এ বছর প্রথম দিনেই বিক্রি ২৫ হাজার টাকানিউজিল্যান্ডে পড়াশোনা শেষে শর্ট–টার্ম গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসা চালু, সুযোগ কয় মাসেরনবীজির মতো দিন কাটাব কেন, এ যুগে কীভাবে তিনি প্রাসঙ্গিকএআইয়ের কারণে এনক্রিপশন প্রযুক্তির নিরপত্তা কি অকার্যকর হয়ে যাচ্ছেআপনি কি পরিবারের বড় সন্তান? জেনে নিন প্রথম সন্তান হিসেবে আপনার কোন কোন রোগের ঝুঁকি বেশিআগেরবার মিষ্টি খাইয়ে পারেনি, এবার মোরগ–পোলাওয়ে ৩৮ কোটি টাকার সোনা চুরি‘পাখি পাকা পেঁপে খায়’ দ্রুত বলতে গেলে গোলমাল পাকিয়ে যায় কেনভিসা কি ধীরে ধীরে সংকুচিত হচ্ছে? আয়ারল্যান্ডে আন্তর্জাতিক শিক্ষার্থীদের নতুন উদ্বেগ
প্রচ্ছদ › স্বাস্থ্য
স্বাস্থ্য

স্বাস্থ্যমন্ত্রীর হাসপাতাল পরিদর্শনে মানুষ কী পাচ্ছে

স্বাস্থ্যমন্ত্রীর হাসপাতাল পরিদর্শনে মানুষ কী পাচ্ছে
বর্তমান সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন দায়িত্ব গ্রহণের পর থেকেই কোনো পূর্বঘোষণা ছাড়াই দেশের বিভিন্ন সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করছেন। উদ্যোগটি নিঃসন্দেহে ইতিবাচক। কারণ,…

বর্তমান সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন দায়িত্ব গ্রহণের পর থেকেই কোনো পূর্বঘোষণা ছাড়াই দেশের বিভিন্ন সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করছেন। উদ্যোগটি নিঃসন্দেহে ইতিবাচক। কারণ, হাসপাতালের প্রকৃত অবস্থা জানতে হলে সেখানে আকস্মিকভাবে যাওয়া এবং রোগী ও তাঁদের স্বজনদের সঙ্গে সরাসরি কথা বলার বিকল্প নেই।
আগে থেকে পরিদর্শনের খবর জানানো হলে হাসপাতাল কর্তৃপক্ষ সবকিছু সাময়িকভাবে সাজিয়ে-গুছিয়ে রাখার সুযোগ পায়। ফলে রোগীরা প্রতিদিন যে বাস্তবতার মুখোমুখি হন, তা মন্ত্রীর চোখে ধরা না–ও পড়তে পারে।
আকস্মিক পরিদর্শনের মাধ্যমে মন্ত্রী হাসপাতালের চিকিৎসক, নার্স ও অন্য স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি, প্রয়োজনীয় জনবলের ঘাটতি, ওষুধ ও চিকিৎসাসামগ্রীর সংকট, যন্ত্রপাতির অকার্যকারিতা, অপরিচ্ছন্ন পরিবেশ, দালাল চক্রের দৌরাত্ম্য, রোগীদের খাবারের মান ও আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োজিত কর্মীদের কাজের অবস্থা সরাসরি দেখার সুযোগ পাচ্ছেন। এমনকি রোগীদের কাছ থেকে সরাসরি অভিযোগ শোনারও সুযোগ হচ্ছে। একজন নীতিনির্ধারকের জন্য মাঠপর্যায়ের এই অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 
স্বাস্থ্য সংস্কারের সদিচ্ছা আছে, বাস্তবায়ন নেই কেনস্বাস্থ্য খাতে সংকটের বৃত্ত ও পণ্ডশ্রমের গল্পস্বাস্থ্যমন্ত্রীর বিভিন্ন পরিদর্শনে যে সমস্যাগুলো উঠে এসেছে, সেগুলো সংবাদমাধ্যমেও প্রকাশিত হয়েছে। গত ৭ মার্চ নরসিংদীর পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে তিনি ২১ জন চিকিৎসকের মধ্যে মাত্র ৮ জনকে উপস্থিত পেয়েছিলেন। ২০ মে খুলনা জেনারেল হাসপাতালে গিয়ে জলাতঙ্কের টিকার সংকট এবং রোগীদের বাইরে থেকে টিকা কিনতে বাধ্য হওয়ার অভিযোগ পান। বাগেরহাটের বিভিন্ন হাসপাতাল পরিদর্শনে সরকারি ওষুধ ও চিকিৎসাসামগ্রী অব্যবস্থাপনায় পড়ে থাকতে দেখেন। ২৯ আগস্ট হবিগঞ্জ সদর হাসপাতালে গিয়ে জনবলসংকট, অপরিচ্ছন্নতা ও দালাল চক্রের অভিযোগ শোনেন। এসব ঘটনা আকস্মিক পরিদর্শনের প্রয়োজনীয়তাই প্রমাণ করে।
কিন্তু প্রশ্ন হচ্ছে, এসব পরিদর্শনের পর জনগণ আসলে কী পাচ্ছে? কোনো চিকিৎসক বা নার্সকে বদলি করা, কাউকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া কিংবা কারও বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হচ্ছে। কখনো কখনো মন্ত্রীর অসন্তোষ, ধমক বা হুঁশিয়ারিও সংবাদ ও সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনার বিষয় হয়ে উঠছে। কিন্তু এসব পদক্ষেপের ফলে সংশ্লিষ্ট হাসপাতালের চিকিৎসাসেবার স্থায়ী কোনো উন্নতি হচ্ছে কি না, সেটিই মূল বিবেচ্য বিষয়।
কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। গত ১৫ অক্টোবর বিডিনিউজের একটি অনুসন্ধানী প্রতিবেদনে এ বিষয়ে গুরুত্বপূর্ণ চিত্র উঠে এসেছে। প্রতিবেদনে কুমিল্লা, হবিগঞ্জ ও সিলেটের কয়েকটি হাসপাতালের অবস্থা পরিদর্শনের পরবর্তী পরিস্থিতির সঙ্গে তুলনা করা হয়। দেখা যায়, মন্ত্রীর পরিদর্শনের পর কোথাও কোথাও পরিচ্ছন্নতা ও শৃঙ্খলায় সাময়িক উন্নতি হলেও কয়েক দিন বা কয়েক সপ্তাহের মধ্যে আগের সমস্যা ফিরে এসেছে। পরিচ্ছন্নতার অভাব, ওষুধের সংকট, জনবলঘাটতি ও রোগীদের ভোগান্তি অব্যাহত রয়েছে। অর্থাৎ আকস্মিক পরিদর্শন সমস্যা চিহ্নিত করতে পারলেও শুধু পরিদর্শন ও তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা দিয়ে সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে না।
এখানেই একটি মৌলিক বিষয় বোঝা প্রয়োজন। হাসপাতালের সব সমস্যা কি চিকিৎসক, নার্স কিংবা হাসপাতাল পরিচালকের ব্যক্তিগত অবহেলার কারণে সৃষ্টি হয়? কোনো কোনো ক্ষেত্রে অবশ্যই দায়িত্বে অবহেলা, অনিয়ম কিংবা দুর্নীতি থাকে। সেসব ক্ষেত্রে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া জরুরি। কিন্তু অনেক সমস্যার পেছনে রয়েছে অনুমোদিত পদের বিপরীতে জনবল না থাকা, প্রয়োজনীয় বাজেটের অভাব বা বাজেট ব্যবহারে নমনীয়তার অভাব কিংবা বরাদ্দকৃত অর্থ ব্যবহারে প্রশাসনিক সীমাবদ্ধতা, ওষুধ ও চিকিৎসাসামগ্রী সরবরাহে দুর্বলতা, স্থানীয়ভাবে কিংবা দ্রুততার সঙ্গে যন্ত্রপাতি মেরামতের ব্যবস্থা না থাকা, আউটসোর্সিং ব্যবস্থাপনায় ত্রুটি এবং হাসপাতাল পরিচালনার প্রশাসনিক সীমাবদ্ধতা।
মন্ত্রীর প্রতিটি পরিদর্শন, অসন্তোষ কিংবা কর্মকর্তা-কর্মচারীদের ধমক যদি সংবাদমাধ্যমে প্রচারের প্রধান বিষয় হয়ে ওঠে, তাহলে জনগণের কাছে স্বাস্থ্যব্যবস্থার একটি নেতিবাচক চিত্রই বারবার তুলে ধরা হয়। এতে সাধারণ মানুষের সরকারি স্বাস্থ্যসেবার ওপর আস্থা আরও দুর্বল হতে পারে। অথচ আমাদের লক্ষ্য হওয়া উচিত সরকারি স্বাস্থ্যব্যবস্থার ওপর জনগণের আস্থা ফিরিয়ে আনা।এ ছাড়া স্বাস্থ্য খাতের বাজেট বাস্তবায়নে আরও কিছু কাঠামোগত ও প্রাতিষ্ঠানিক প্রতিবন্ধকতা রয়েছে। যেমন ওষুধ ও চিকিৎসাসামগ্রী সরবরাহকারী প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড, হাসপাতাল নির্মাণ ও মেরামতের দায়িত্বে থাকা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও গণপূর্ত অধিদপ্তর এবং চিকিৎসা যন্ত্রপাতি স্থাপন, রক্ষণাবেক্ষণ ও মেরামতের সঙ্গে সংশ্লিষ্ট ন্যাশনাল ইলেকট্রো-মেডিকেল ইকুইপমেন্ট মেইনটেন্যান্স ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং সেন্টারসহ বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানের কাছ থেকে সময়মতো প্রয়োজনীয় সেবা ও সহযোগিতা না পাওয়া। এর ফলে অর্থ বরাদ্দ থাকা সত্ত্বেও অনেক ক্ষেত্রে ওষুধ, যন্ত্রপাতি, অবকাঠামো নির্মাণ ও মেরামতের কাজ সময়মতো সম্পন্ন করা যায় না।
পাশাপাশি রয়েছে অডিট আপত্তির ভয়ে সিদ্ধান্ত গ্রহণে অতিরিক্ত সতর্কতা, আর্থিক ও প্রশাসনিক বিধিবিধানের জটিলতা, ক্রয়প্রক্রিয়ায় অনিয়ম ও প্রভাবশালী ঠিকাদারদের অযাচিত হস্তক্ষেপ। এসব কারণে অনেক সময় প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ ও অর্থ ব্যয় বিলম্বিত হয়, এমনকি বরাদ্দকৃত অর্থও পুরোপুরি ব্যবহার করা সম্ভব হয় না।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন। স্বাস্থ্যব্যবস্থার পরিবর্তন কোনো একজন মন্ত্রীর ধমক, হুঁশিয়ারি কিংবা তাৎক্ষণিক বদলির আদেশে হবে না। এর জন্য প্রয়োজন সমন্বিত নেতৃত্ব, প্রাতিষ্ঠানিক উদ্যোগ, যথাযথ অর্থায়ন এবং ধারাবাহিক জবাবদিহি। মন্ত্রী যদি মাঠপর্যায়ে গিয়ে সমস্যাগুলো বোঝেন, তাঁর সহকর্মী ও ঊর্ধ্বতন কর্মকর্তারাও যদি একই বাস্তবতা উপলব্ধি করেন এবং সবাই মিলে সমাধানের উদ্যোগ নেন, তাহলেই এই পরিদর্শন জনগণের কাজে আসবে।
আরেকটি বিষয় বিবেচনায় নেওয়া দরকার। মন্ত্রীর প্রতিটি পরিদর্শন, অসন্তোষ কিংবা কর্মকর্তা-কর্মচারীদের ধমক যদি সংবাদমাধ্যমে প্রচারের প্রধান বিষয় হয়ে ওঠে, তাহলে জনগণের কাছে স্বাস্থ্যব্যবস্থার একটি নেতিবাচক চিত্রই বারবার তুলে ধরা হয়। এতে সাধারণ মানুষের সরকারি স্বাস্থ্যসেবার ওপর আস্থা আরও দুর্বল হতে পারে। অথচ আমাদের লক্ষ্য হওয়া উচিত সরকারি স্বাস্থ্যব্যবস্থার ওপর জনগণের আস্থা ফিরিয়ে আনা।
স্বাস্থ্য খাতের স্বাস্থ্য ফেরাতে এই মুহূর্তে যা করতে হবেস্বাস্থ্য খাতের সংস্কার: সরকার যেভাবে সুপারিশ বাস্তবায়ন শুরু করতে পারেমন্ত্রীর এই উদ্যোগকে আরও কার্যকর করার জন্য আমার কয়েকটি প্রস্তাব রয়েছে।
প্রথমত, তিনি যেন কোনো পূর্বঘোষণা ছাড়াই হাসপাতাল পরিদর্শন অব্যাহত রাখেন এবং সম্ভব হলে আরও বেশি হাসপাতালে যান। তবে পরিদর্শনকে শুধু অনিয়ম ধরার অভিযান হিসেবে না দেখে হাসপাতালের বাস্তব সক্ষমতা ও সীমাবদ্ধতা বোঝার একটি নিয়মিত প্রক্রিয়ায় পরিণত করতে হবে।
দ্বিতীয়ত, শুধু মন্ত্রী নন, প্রতিমন্ত্রী, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সচিব, অধিদপ্তরগুলোর মহাপরিচালক এবং হাসপাতাল ও প্রশাসন শাখার ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও আকস্মিকভাবে নিয়মিত মাঠপর্যায়ে যেতে হবে। আমার প্রস্তাব, অন্তত আগামী এক থেকে দুই মাস মন্ত্রণালয় ও অধিদপ্তরের এসব দায়িত্বশীল কর্মকর্তা সপ্তাহে অন্তত একটি হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্র কোনো পূর্বঘোষণা ছাড়াই পরিদর্শন করবেন। এতে নীতিনির্ধারক ও বাস্তবায়নকারী কর্মকর্তারা একই বাস্তবতা সরাসরি দেখার সুযোগ পাবেন।
সরকারি স্বাস্থ্যব্যবস্থার গোপন সত্যসব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করা কতটা যৌক্তিকতৃতীয়ত, পরিদর্শনের সময় শুধু কে অনুপস্থিত বা কে দায়িত্বে অবহেলা করছেন, তা নয়; হাসপাতালের প্রয়োজনীয় জনবল, ওষুধের মজুত, যন্ত্রপাতির কার্যকারিতা, পরিচ্ছন্নতা, রোগীর চাপ, খাবারের মান, ডায়াগনস্টিক সুবিধা, আউটসোর্সিং সেবার মান এবং বাজেট ব্যবহারের সক্ষমতাও একটি নির্দিষ্ট কাঠামোতে মূল্যায়ন করতে হবে। প্রতিটি পরিদর্শনের ফলাফল নথিবদ্ধ করতে হবে।
চতুর্থত, এক থেকে দুই মাসের এই মাঠপর্যায়ের অভিজ্ঞতা শেষে মন্ত্রী সংশ্লিষ্ট সবাইকে নিয়ে একটি পর্যালোচনা সভা করতে পারেন। সেখানে হাসপাতালগুলোর সমস্যাগুলোকে ব্যক্তিগত অবহেলা, প্রশাসনিক দুর্বলতা, জনবলসংকট, অর্থায়নের ঘাটতি, সরবরাহব্যবস্থার সমস্যা এবং নীতিগত সীমাবদ্ধতা শ্রেণিবদ্ধ করে করণীয় নির্ধারণ করা যেতে পারে। যেসব সমস্যার সমাধান স্বাস্থ্য মন্ত্রণালয়ের একক সিদ্ধান্তে সম্ভব নয়, সেগুলোর জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।
স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক হাসপাতাল পরিদর্শনের উদ্যোগটি তাই বন্ধ হওয়া উচিত নয়; বরং এটি আরও বিস্তৃত ও প্রাতিষ্ঠানিক রূপ পাওয়া প্রয়োজন। তবে পরিদর্শনের উদ্দেশ্য যেন কাউকে প্রকাশ্যে বিব্রত করা বা শাস্তি দেওয়ার মধ্যে সীমাবদ্ধ না থাকে। উদ্দেশ্য হওয়া উচিত সমস্যার প্রকৃত কারণ খুঁজে বের করা এবং সমাধানের পথ তৈরি করা।
ড. সৈয়দ আব্দুল হামিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক এবং আহ্বায়ক, অ্যালায়েন্স ফর হেলথ রিফর্মস বাংলাদেশ (এএইচআরবি)
মতামত লেখকের নিজস্ব

পাঠকের মন্তব্য

আরও সংবাদ

প্রতি বেলায় কি প্রোটিন খাওয়া জরুরি
স্বাস্থ্য

প্রতি বেলায় কি প্রোটিন খাওয়া জরুরি

পেশি গঠন, কোষের বৃদ্ধি ও ক্ষয়পূরণ থেকে শুরু করে রোগ প্রতিরোধক্ষমতা বজায় রাখা, শরীরের নানা কাজে প্রোটিনের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সুস্থ থাকতে প্রতিদিন পর্যাপ্ত প্রোটিন খাওয়া প্রয়োজন। কিন্তু প্রতি বেলায় কি প্রোটিন খেতেই হ…

দেশে আবার হুপিং কাশি শনাক্ত, রাজধানীতেই পাঁচজন
স্বাস্থ্য

দেশে আবার হুপিং কাশি শনাক্ত, রাজধানীতেই পাঁচজন

রাজধানীতে হুপিং কাশির রোগী শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণাপ্রতিষ্ঠান (আইইডিসিআর)। সরকারি কর্মকর্তারা বলছেন, এই রোগে ভয় পাওয়ার কিছু নেই, হুপিং কাশির চিকিৎসা দেশে আছে। হামের প্রাদুর্…

আড়াই বছরেও চালু হয়নি সাড়ে ৩৫ লাখ টাকার কমিউনিটি ক্লিনিক
স্বাস্থ্য

আড়াই বছরেও চালু হয়নি সাড়ে ৩৫ লাখ টাকার কমিউনিটি ক্লিনিক

কমিউনিটি ক্লিনিকের নির্মাণকাজ শেষ হয়েছে প্রায় আড়াই বছর আগে। ভবনও হস্তান্তর করা হয়েছে। রোগীদের বিনা মূল্যে দেওয়ার জন্য ভবনের ভেতরে রাখা হয়েছে ওষুধ; কিন্তু এখনো চালু হয়নি পাইকপাড়া কমিউনিটি ক্লিনিকটি। এ কারণে স্বাস্…