বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল আ.লীগ নেতাকর্মীরা
ফাইল ফটো
এ সময় তাঁর সঙ্গে থাকা বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন ও গাড়িচালক হাসান হামলাকারীদের কবল থেকে ফিরে আসতে সক্ষম হন।
শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন জানান, তাঁরা একটি প্রাইভেটকারে ঢাকা থেকে বাগেরহাটে ফিরছিলেন। পথে কয়েকটি স্থানে সড়কের ওপর গাছ ফেলে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছিল। এসব বাধা অতিক্রম করে ঘোনাপাড়া এলাকায় পৌঁছালে অস্ত্রধারী একটি দল তাঁদের গাড়ির গতিরোধ করে। পরে গাড়ি ভাঙচুর করে তাঁদের মারধর করা হয় এবং টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়া হয়।
তিনি আরও জানান, হামলাকারীরা তাঁদের মুঠোফোন ও মানিব্যাগ তল্লাশি করে। একপর্যায়ে তাঁকে ও চালক হাসানকে ছেড়ে দিলেও মনিরুল হক ফরাজির ফোনে দলীয় কর্মকাণ্ডের ছবি দেখে তাঁকে তুলে নিয়ে যায়। প্রাণ বাঁচাতে তাঁরা ঘটনাস্থল থেকে সরে যান।
পরে মোল্লাহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ হারুন অর রশীদের কার্যালয়ে আশ্রয় নিয়ে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে বিষয়টি জানান ময়েন। মনিরুল হক ফরাজিকে উদ্ধারে দলীয়ভাবেও খোঁজখবর নেওয়া হচ্ছে। একটি সূত্রের বরাতে পরিত্যক্ত অবস্থায় গাড়িটি সড়কের পাশে পড়ে থাকার খবর পাওয়ার কথাও জানান তিনি।
বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম বলেন, শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েনের মাধ্যমে তাঁরা মনিরুল হক ফরাজিকে তুলে নেওয়ার খবর পেয়েছেন। তাঁকে উদ্ধারের চেষ্টা চলছে এবং সংশ্লিষ্টদের বিষয়টি জানানো হয়েছে। এ ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করেন তিনি।
তবে বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম বলেন, মনিরুল হকের বিষয়ে তিনি সংবাদমাধ্যমের কাছ থেকেই জানতে পেরেছেন। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

পাঠকের মন্তব্য