29 Nov 2026 · স্বাধীন সংবাদমাধ্যম
দৈনিক দেশপটিকা - দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সত্য · সংবাদ · সমাজ দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সংবাদ সর্বশেষ আপডেট
আজকের সংবাদ
জাজিরায় বিএনপি-আ.লীগ সংঘর্ষে যুবলীগ কর্মী নিহতবন্দিবিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত চাইলেন বিএনপি নেতাসেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রীইউপি নির্বাচন সামনে রেখে দলগুলোর সঙ্গে সংলাপে ইসিপ্রশাসনে শুদ্ধি অভিযান, সরছেন আ.লীগপন্থী আমলারা?দুর্গাপুরে প্রধান শিক্ষিকা ও গণিত শিক্ষকের বিরুদ্ধে প্রশ্ন ফাঁসের অভিযোগপঞ্চগড় হানাদার মুক্ত দিবস পালিতশীতের শুরুতেই শীতার্ত মানুষের পাশে নীলফামারী জেলা প্রশাসন, শুরু শীতবস্ত্র বিতরণস্বাধীন ফিলিস্তিনের দাবিতে বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রীরায়গঞ্জে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভাবিএনপি-জামায়াতের গোটা দশেক মা'রি হালাইতে হইবো তাহেরপুএ বিপ্লবের অডিও ফাঁসসবাই ফাউল করলে ম্যাচ চালানো যায় না: সিইসিশিল্পাঞ্চলে ফিরছে কর্মচাঞ্চল্য, গাজীপুরে বন্ধ ৪২ কারখানাদীর্ঘ ২৫ বছর জনসেবায় নিবেদিত মৌলভী হাজী মো. ইউনুছ মেম্বারের মৃত্যু, শোক প্রকাশ প্রতিদিনের কাগজেরদক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন: সভাপতি ইকবাল, সম্পাদক জাকিরবসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতির ৩৬তম বার্ষিক সভা অনুষ্ঠিতবাঙ্গরা খামারগ্রামে টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিতকালিয়াকৈরে রিসোর্টে অভিযান, বিদেশি মদসহ গ্রেপ্তার ২নওগাঁর নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মোঃ ছুফি উল্লাহ১৮ দিনে পোশাক রপ্তানির বিশাল অর্ডার হারাল বাংলাদেশ, সুযোগ নিল ভারতডিএমপির অভিযানে ৪৪২ জন গ্রেপ্তার, উদ্ধার ককটেল-ইয়াবামোল্লাহাটে আ.লীগ-বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ামিরপুর-পল্টনের পর এবার ভাসানটেকে বাসে আগুন১৯৭১ সালে বাঙালিদের নয়, পাকিস্তানকে দুর্বল করাই ছিল ভারতের লক্ষ্য: স্পিকারনির্বাচন সামনে রেখে আজ ১৮ দলের সঙ্গে ইসির সংলাপসাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও ২ শ্যালক আটকশাহজালাল ইসলামী ব্যাংকে ৩ হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারি?জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক৪০ জনের বক্তব্য ও ভিডিও যাচাই, এক মাসেও কাটেনি তাহসিফের মৃত্যুরহস্যভুয়া ঠিকানায় কোকোলার ৬৪৬ কোটি টাকা লেনদেনআস্থা ও বিশ্বাস আমাদের সবচেয়ে বড় মূলধনপাকিস্তান থেকে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল আনতে নতুন সমঝোতা বাংলাদেশেরখুলশীতে এক কোটি টাকা চাঁদা দাবি ও মারধরের অভিযোগে মামলাপ্রধানমন্ত্রিত্ব ছাড়তে রাজি নেতানিয়াহুওয়ানডেতে বাংলাদেশের অসুখ সারাতে ইয়াসির আলীই কি সমাধানহকার উচ্ছেদ: অর্থনৈতিক ও রাজনৈতিক ঝুঁকির কথা কি ভাবছে সরকার?১৫ বছরের জন্য জাপানি কনসোর্টিয়ামের কাছে যাচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল, কী সুবিধা থাকছেপাবনায় বল্লম নিয়ে থানায় আওয়ামী লীগের হামলা, রাবার বুলেট ছুড়ে ছত্রভঙ্গ পুলিশেরছাত্রদল নেতার কার্যালয়ের সামনে ঝুলছিল কাফনের কাপড়, চিরকুটে হত্যার হুমকিগোপালগঞ্জ থেকে সরিয়ে নেওয়া হলো এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা, দেখে নিন কেন্দ্রবন্ধুদের পরামর্শে রেস্তোরাঁ খুলেছিলেন জিম, তারপর যা হলোতিন হৃৎপিণ্ড, নীল রক্ত নিয়ে অক্টোপাস কী করেএকটি স্কেচবুক থেকে হাজারো গল্পের জগৎভালো চাকরি আর বিয়ের আশ্বাসে সাগরপথে নেওয়া হচ্ছিল মালয়েশিয়া, ৩১৭ জন উদ্ধার, আটক ৭ইরানের বিরুদ্ধে ইরাক কি ট্রাম্পের হাতিয়ার হয়ে উঠছেইসলামের প্রথম মসজিদ, মহানবী (সা.) যা নিজ হাতে গড়েছেনপ্রাথমিক-মাধ্যমিকের শিক্ষাক্রমে আবার বড় পরিবর্তন হচ্ছে, নতুন বই ২০২৮ সালেকিশোরের সাইকেল-জুতা পড়ে ছিল পাড়ে, পুকুরে মিলল মরদেহনগ্নতা চরিত্রকে জীবন্ত করে তোলার উপকরণ, নিজেকে প্রদর্শনের মাধ্যম নয়: মনিকা বেলুচ্চিবিশ্ববিদ্যালয়ে ভর্তি পরামর্শ–৯: পড়ার বিষয় হিসেবে কেন বেছে নেবেন আন্তর্জাতিক সম্পর্কসোহরাওয়ার্দীতে নয়, নয়াপল্টনে হবে বিএনপির মঙ্গলবারের সমাবেশসন্ত্রাসবিরোধী আইনের মামলায় মনিরুলের স্ত্রী ও দুই শ্যালককে গ্রেপ্তার দেখাল পুলিশখুলনা কর আপিল অঞ্চলে চাকরি, ১০ জেলার আবেদনকারীদের সুযোগহাতির তাণ্ডব থেকে ফসল রক্ষায় আসামের গ্রামে অভিনব উদ্যোগইউপি নির্বাচনে কেউ যাতে ‘ফাউল’ করার নিয়তে মাঠে না নামেন: সিইসিবেসরকারি বিনিয়োগে নতুন সম্ভাবনা কি তৈরি হবেশুধু নির্দিষ্ট এলাকায় নয়, ঢাকাজুড়েই নাভানার আবাসনের উদ্যোগজুরেলের লড়াই, বুমরার প্রত্যাবর্তনেও চালকের আসনে নিউজিল্যান্ডপ্রতিষ্ঠার ৫২ বছর পেরিয়েছে, সরকারি বিদ্যালয়টিতে নেই সুপেয় পানি ও শৌচাগারএইচএসসি সম্পূরক পরীক্ষা: গোপালগঞ্জের পরীক্ষা হবে ফরিদপুর ও মাদারীপুরেতরবারি দিয়ে বইয়ের পাতা উল্টে দিলেন ধূর্জটি মঙ্গলপেছন থেকে কাভার্ড ভ্যানের ধাক্কা, মহাসড়কে অটোরিকশাচালক ও এক নারী নিহতনোয়াখালীতে চলন্ত বাসে আগুন, ছড়িয়ে পড়েছে ভিডিওমৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা আজ তেঁতুলিয়ায়, কত ডিগ্রি সেলসিয়াসনির্মাণসামগ্রীর চড়া দামে ব্যাহত নির্মাণগোপালগঞ্জে ভাঙচুর করে পালিয়ে যান ভারতে, ফেরার সময় সীমান্তে তরুণ আটক: বিজিবি১ কোটি টাকার বিলাসবহুল কামরায় কেটি পেরি ও জাস্টিন ট্রুডো, ভাইরাল ছবিবিএনপি নেতাদের আয়োজনে কনসার্ট, যাওয়ার পথে ‘শেখ হাসিনা আসবে’ স্লোগানআমার বাবা-মা আমাকে মাটি চিনিয়েছে: বিবি রাসেলআনন্দ-উচ্ছ্বাসে শিক্ষাবর্ষের বিদায়ক্ষমতা হারানোর শঙ্কায় নেতানিয়াহু, অপেক্ষা ‘অলৌকিক কিছুর’প্রতি বেলায় কি প্রোটিন খাওয়া জরুরিদেশে আবার হুপিং কাশি শনাক্ত, রাজধানীতেই পাঁচজনমার্কিন বাহিনীর ওপর হামলায় স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করেছে ইরান: ওয়াশিংটন পোস্ট‘অনেক ছটফট করেছে ছেলেটা, কিছুই করতে পারিনি, শুধু সহ্য করেছি’রিয়াল হারলে সেটাই সবচেয়ে বড় খবর, গল্প বানানোর দরকার নেই: মরিনিও১০ হাজার রান, ৩৪ সেঞ্চুরির রেকর্ড—পাকিস্তানের ক্রিকেটে একাই এক ইতিহাস ইউনিস খানজলাবদ্ধতায় মৃতপ্রায় মাঠে প্রাণ ফেরাল বন্ধুসভাহোক কলরব, বউগুলো সব লাল না হয় নীল হলো ক্যানরোজার পণ্য সরবরাহে স্বস্তি, দুশ্চিন্তা সয়াবিন তেল নিয়েপদ্মা সেতুর কাছে আওয়ামী লীগ–বিএনপির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, যুবলীগের কর্মী নিহতভিডিও নির্মাতাদের জন্য নতুন সুবিধা আনল এক্সট্রাম্প কি আবার অভিশংসনের মুখে পড়তে পারেনজুলাই বিপ্লবের জ্ঞানগর্ভ বয়ানএএফএমসিসহ ৭ আর্মি-নেভি মেডিকেলে ভর্তি বিজ্ঞপ্তি, আবেদন শুরু ২৯ নভেম্বরকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৫ নেতা-কর্মীসহ ৪৪২ জন গ্রেপ্তার: ডিএমপিশ্রীপুরে ইউএনওর বাসভবনের সামনে ও মাওনা উড়ালসেতুর নিচে ককটেল বিস্ফোরণ‘সুদমুক্ত লেনদেন ছাড়া পূর্ণাঙ্গ মুমিন হওয়া সম্ভব নয়’আড়াই বছরেও চালু হয়নি সাড়ে ৩৫ লাখ টাকার কমিউনিটি ক্লিনিকজাফলংয়ের পাথরে শিলপাটার কারুকাজবাসযোগ্য পৃথিবীর অসমাপ্ত অঙ্গীকারঅস্থির সময়কোটি কোটি লাল কাঁকড়া ক্রিসমাস দ্বীপ ছেড়ে চলে যাচ্ছেমুশফিকুর রহিম: কানটুপি পরা সেই কিশোর থেকে টেস্টের অনুপ্রেরণাস্ট্রিমার কারা, কেন স্ট্রিমিংয়ের দিকে ঝুঁকছেন কনটেন্ট ক্রিয়েটররাসাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী শায়লা ও তাঁর দুই ভাই আটকগাছ থেকে পাঠাগার, মানুষের বিপদেও ‘অক্সিজেন’জর্জ হ্যারিসন: যে কণ্ঠে বিশ্ব শুনেছিল বাংলাদেশের নামবাড়ি গোপালগঞ্জে, থাকেন ঢাকায়, কারও কারও মুঠোফোনে লেনদেন সুবিধা বন্ধঅদক্ষতা ও অবহেলায় রাষ্ট্রের অর্থ অপচয়নীতি ও বাস্তবায়নের মেলবন্ধন জরুরিএক দিনে ফুরাল না আনন্দ, আরেকটু বেশি সময় চাই জলধারায়মেহগনির বাক্সে মৃত ছোট্ট সন্তান, শিরোপার আড়ালে লুকানো এক বাবার কান্নাসই-সাবুদের দিনে পান্নাখচিত গয়নায় মিমির আভিজাত্যময় লুক, আসল চমক কলমের ডিজাইনেসন্তানের উচ্চশিক্ষার খরচ, জন্মের পর থেকেই টাকা জমাবেন কীভাবেপ্রিয় অপমান‘তোকে ঢাকা শহরের যেখানেই পাব, গুলি করব’—কায়সারের ধাওয়ায় প্রাণভয় ছোট মুন্নারছাগলছানার দুরন্তপনা১০ বছরে সবচেয়ে বেশি সন্তান জন্ম দিলেই পুরস্কার ৫ লাখ ডলার!ভিডিও গেমেও যেভাবে নতুন ভূরাজনৈতিক লড়াইচোখ মুছছিলাম, আসলে ওটা ছিল খুশির কান্না: মাহিনবম গ্রেডে ১৫০ জন নেবে বাংলাদেশ ব্যাংক, আবেদন করবেন যেভাবেকলেজছাত্রের কমলা–মাল্টার বাগান, এ বছর প্রথম দিনেই বিক্রি ২৫ হাজার টাকানিউজিল্যান্ডে পড়াশোনা শেষে শর্ট–টার্ম গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসা চালু, সুযোগ কয় মাসেরনবীজির মতো দিন কাটাব কেন, এ যুগে কীভাবে তিনি প্রাসঙ্গিকএআইয়ের কারণে এনক্রিপশন প্রযুক্তির নিরপত্তা কি অকার্যকর হয়ে যাচ্ছেআপনি কি পরিবারের বড় সন্তান? জেনে নিন প্রথম সন্তান হিসেবে আপনার কোন কোন রোগের ঝুঁকি বেশিআগেরবার মিষ্টি খাইয়ে পারেনি, এবার মোরগ–পোলাওয়ে ৩৮ কোটি টাকার সোনা চুরি‘পাখি পাকা পেঁপে খায়’ দ্রুত বলতে গেলে গোলমাল পাকিয়ে যায় কেনভিসা কি ধীরে ধীরে সংকুচিত হচ্ছে? আয়ারল্যান্ডে আন্তর্জাতিক শিক্ষার্থীদের নতুন উদ্বেগ
প্রচ্ছদ › অর্থনীতি
অর্থনীতি

তাঁরা আপনাদের মাথায় স্থায়ীভাবে বন্দুক ঠেকিয়ে রেখেছেন: অর্থমন্ত্রীকে রেহমান সোবহান

তাঁরা আপনাদের মাথায় স্থায়ীভাবে বন্দুক ঠেকিয়ে রেখেছেন: অর্থমন্ত্রীকে রেহমান সোবহান
দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সাপ্তাহিক কাউন্টারপয়েন্ট আয়োজিত আলোচনা সভায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিশিষ্ট অর্থনীতিবিদ রেহমান সোবহানসহ আমন্ত্রিত অতিথিরাবিশিষ্ট অর্থনীতিবিদ রেহমান সোবহান বলেন, দেশের অর্থন…

দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সাপ্তাহিক কাউন্টারপয়েন্ট আয়োজিত আলোচনা সভায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিশিষ্ট অর্থনীতিবিদ রেহমান সোবহানসহ আমন্ত্রিত অতিথিরাবিশিষ্ট অর্থনীতিবিদ রেহমান সোবহান বলেন, দেশের অর্থনীতির বড় তিনটি সমস্যা হচ্ছে উচ্চ মূল্যস্ফীতি, ঋণখেলাপিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে না পারা এবং কর আদায়ে দুর্বলতা। এসব সমস্যা দীর্ঘদিনের এবং এর সঙ্গে রাজনৈতিক স্বার্থ জড়িয়ে গেছে। ফলে নতুন সরকারের জন্য অর্থনৈতিক সংস্কার বাস্তবায়ন করা সহজ হবে না।
আজ শনিবার ঢাকার একটি হোটেলে সাপ্তাহিক কাউন্টারপয়েন্ট আয়োজিত ‘দেশের অর্থনীতির বর্তমান অবস্থা: বিএনপি উত্তরাধিকারসূত্রে কী পেয়েছে, কী অর্জন করেছে এবং সামনে কী আসছে’ শীর্ষক সেমিনারে নির্ধারিত আলোচক হিসেবে তিনি এ কথা বলেন।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অন্য দুই নির্ধারিত আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক সায়মা হক এবং পানাম ইনস্টিটিউটের চেয়ারপারসন জ্যোতি রহমান। এ ছাড়া অর্থনীতিবিদ, আইনজীবী, ব্যবসায়ী প্রতিনিধিরাও সেমিনারে উপস্থিত ছিলেন।
রেহমান সোবহান অর্থমন্ত্রীর উদ্দেশে বলেন, মূল্যস্ফীতির হার পাঁচ বা সাত বছর আগে যা ছিল, এখনো তা–ই আছে। আপনি যদি ভাগ্যবান হন, তাহলে তা ৮ শতাংশ থেকে কমিয়ে ৬ শতাংশে নামিয়ে আনতে পারেন। ৬ শতাংশে নেমে এলে তা হয়তো সামষ্টিক অর্থনীতিবিদদের খুশি করতে পারে, কিন্তু রাস্তার সাধারণ মানুষের জন্য, তাঁকে যে দাম দিতে হচ্ছে, তা তখনো একটি অসহনীয় পর্যায়েই থেকে যাবে। ফলে এটি এমন একটি সমস্যা, যা আপনাকে মোকাবিলা করতে হবে।
ঋণখেলাপি সমস্যার বিষয়ে অর্থমন্ত্রীকে উদ্দেশ করে রেহমান সোবহান প্রশ্ন করেন, আপনারা কি আসলেই ঋণখেলাপির সমস্যা কার্যকরভাবে মোকাবিলা করতে পারবেন? সমসাময়িক অনেক আলোচনায় এই ভ্রান্ত ধারণা কাজ করে যে এটি একটি নতুন সমস্যা, যা কেবল গুটিকয় স্বজনতোষী পুঁজিবাদী তৈরি করেছে। কিন্তু প্রকৃতপক্ষে এটি এমন একটি সমস্যা, যা ৪০ বছর ধরে চলে আসছে। বড় ব্যবসায়িক গোষ্ঠী এখন আপনাদের ওপর চাপ সৃষ্টি করে রাখছে। তারা বলছে, যদি ঋণ পুনঃ তফসিল না করা হয়, তাহলে তাদের শিল্পকারখানাগুলো সঠিকভাবে চালাতে পারবে না। আপনারা যে বিশেষ হুমকির সম্মুখীন হতে যাচ্ছেন, তা নিয়ে তারা এখন আপনাদের মাথায় স্থায়ীভাবে বন্দুক ঠেকিয়ে রেখেছে। আসল যে বিষয়টি কখনোই সন্তোষজনকভাবে সমাধান করা হয়নি, সেটা হচ্ছে এটি কেবল ব্যবসায়িক মডেলেই অন্তর্ভুক্ত হয়নি; বরং এটি রাজনৈতিক প্রক্রিয়ারই একটি অংশ হয়ে উঠেছে।
রেহমান সোবহান, বিশিষ্ট অর্থনীতিবিদযাঁরা দায়মুক্তির সুযোগ নিয়ে বছরের পর বছর ঋণখেলাপি ও কর ফাঁকির চর্চা চালিয়ে যাচ্ছেন, তাঁদের বিরুদ্ধে শক্তিশালী সরকারের কঠোর ব্যবস্থা নিতে হবে। অন্যথায় এসব ক্ষেত্রে প্রকৃত অগ্রগতি সম্ভব নয়।১৯৯১ সালের পর থেকে প্রতিবছর প্রয়াত অর্থমন্ত্রী সাইফুর রহমানকে অগ্নিপরীক্ষার মুখোমুখি হতে হতো, এমন কথা স্মরণ করে রেহমান সোবহান বলেন, ‘আমরা বলতাম, কোনো ঋণখেলাপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাবেন না, আমাদের এই আইনে অটল থাকা উচিত। কিন্তু তিনি এবং তাঁর পরবর্তী প্রত্যেক অর্থমন্ত্রী নির্বাচনের ঠিক দুই সপ্তাহ আগে ঋণ পুনঃ তফসিলীকরণের পথে হেঁটেছেন। ২ বা ৫ বা ১০ শতাংশ ডাউন পেমেন্ট দিয়ে মানুষকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ করে দেওয়া হয়েছে।’
কর-জিডিপি অনুপাত উল্লেখযোগ্যভাবে বাড়াতে পারবেন কি না, সেমিনারে সেই প্রশ্নও তোলেন রেহমান সোবহান। তিনি বলেন, এই প্রবণতা নিম্নমুখী হয়েছে। এ সমস্যার মূল উৎস হলো বিপুলসংখ্যক মানুষ, যাঁদের কর দেওয়ার কথা, তাঁরা কর দেন না অথবা কম কর দেন। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিভক্ত করার বিষয়টি একধরনের বিভ্রান্তিকর পদক্ষেপ, যা ৩০ বছর আগের আইএমএফের একটি সুপারিশ থেকে উত্তরাধিকারসূত্রে পাওয়া। কিন্তু সত্য হলো, এনবিআরের কাঠামো পরিবর্তন করে মূল সমস্যার সমাধান হবে না।
রেহমান সোবহানের মতে, ঋণখেলাপি ও কর ফাঁকির মতো দীর্ঘদিনের সমস্যার পেছনে রয়েছে জবাবদিহি ও শাস্তির অভাব। কোনো সরকার এসব অপরাধের বিরুদ্ধে কার্যকর শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারেনি। যাঁরা দায়মুক্তির সুযোগ নিয়ে বছরের পর বছর ঋণখেলাপি ও কর ফাঁকির চর্চা চালিয়ে যাচ্ছেন, তাঁদের বিরুদ্ধে শক্তিশালী সরকারের কঠোর ব্যবস্থা নিতে হবে। অন্যথায় এসব ক্ষেত্রে প্রকৃত অগ্রগতি সম্ভব নয়।
সেমিনারে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিকল্প অর্থায়ন ও প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে এবং অর্থনৈতিক নীতিগত সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্রে রয়েছে মূল্যস্ফীতি। স্বল্প আয়ের মানুষের ওপর মূল্যস্ফীতির চাপ মোকাবিলায় বর্তমানে ৫০ লাখ ফ্যামিলি কার্ডধারী পরিবারকে প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে সহায়তা দেওয়া হচ্ছে।
অর্থমন্ত্রী বলেন, অতীতের ঋণের বোঝা ও ব্যয় বৃদ্ধির চাপ থাকলেও প্রতিটি ঋণের কিস্তি সময়মতো পরিশোধ করা হচ্ছে এবং বাংলাদেশ খেলাপি হয়নি। বাণিজ্যিক ব্যাংকের ওপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে বেসরকারি খাতের জন্য ঋণপ্রবাহ সচল রাখতে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে ডলার বন্ড, পান্ডা বন্ড, সামুরাই বন্ড এবং হংকং স্টক এক্সচেঞ্জে বাংলাদেশ ইকুইটি ফান্ডসহ বিকল্প অর্থায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

পাঠকের মন্তব্য

আরও সংবাদ

দক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন: সভাপতি ইকবাল, সম্পাদক জাকির
অর্থনীতি

দক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন: সভাপতি ইকবাল, সম্পাদক জাকির

‎আনিসুর রহমান, চরফ্যাশন: ভোলার চরফ্যাশন উপজেলার ঐতিহ্যবাহী দক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন দীর্ঘ ২৯ বছর পর সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মো. ইকবাল হাওলাদার এবং সাধারণ সম্পাদক প…

বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতির ৩৬তম বার্ষিক সভা অনুষ্ঠিত
অর্থনীতি

বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতির ৩৬তম বার্ষিক সভা অনুষ্ঠিত

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের ৩৬তম বার্ষিক সাধারণ সভা ও ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। সভায় সদস্যদের সঞ্চয়ের ওপর ৪ শতাংশ এবং শেয়ারের ও…

১৮ দিনে পোশাক রপ্তানির বিশাল অর্ডার হারাল বাংলাদেশ, সুযোগ নিল ভারত
অর্থনীতি

১৮ দিনে পোশাক রপ্তানির বিশাল অর্ডার হারাল বাংলাদেশ, সুযোগ নিল ভারত

ফাইল ফটো রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি নভেম্বরের প্রথম ১৮ দিনে বাংলাদেশ থেকে প্রায় ২৫ কোটি ৪০ লাখ ডলারের পোশাকের ক্রয়াদেশ এশিয়ার অন্যান্য দেশে স্থানান্তর করেছেন আন্তর্জাতিক ক্রেতারা। ভারত ছাড়াও ভিয়েতনাম, কম্বোড…