29 Nov 2026 · স্বাধীন সংবাদমাধ্যম
দৈনিক দেশপটিকা - দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সত্য · সংবাদ · সমাজ দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সংবাদ সর্বশেষ আপডেট
আজকের সংবাদ
জাজিরায় বিএনপি-আ.লীগ সংঘর্ষে যুবলীগ কর্মী নিহতবন্দিবিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত চাইলেন বিএনপি নেতাসেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রীইউপি নির্বাচন সামনে রেখে দলগুলোর সঙ্গে সংলাপে ইসিপ্রশাসনে শুদ্ধি অভিযান, সরছেন আ.লীগপন্থী আমলারা?দুর্গাপুরে প্রধান শিক্ষিকা ও গণিত শিক্ষকের বিরুদ্ধে প্রশ্ন ফাঁসের অভিযোগপঞ্চগড় হানাদার মুক্ত দিবস পালিতশীতের শুরুতেই শীতার্ত মানুষের পাশে নীলফামারী জেলা প্রশাসন, শুরু শীতবস্ত্র বিতরণস্বাধীন ফিলিস্তিনের দাবিতে বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রীরায়গঞ্জে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভাবিএনপি-জামায়াতের গোটা দশেক মা'রি হালাইতে হইবো তাহেরপুএ বিপ্লবের অডিও ফাঁসসবাই ফাউল করলে ম্যাচ চালানো যায় না: সিইসিশিল্পাঞ্চলে ফিরছে কর্মচাঞ্চল্য, গাজীপুরে বন্ধ ৪২ কারখানাদীর্ঘ ২৫ বছর জনসেবায় নিবেদিত মৌলভী হাজী মো. ইউনুছ মেম্বারের মৃত্যু, শোক প্রকাশ প্রতিদিনের কাগজেরদক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন: সভাপতি ইকবাল, সম্পাদক জাকিরবসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতির ৩৬তম বার্ষিক সভা অনুষ্ঠিতবাঙ্গরা খামারগ্রামে টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিতকালিয়াকৈরে রিসোর্টে অভিযান, বিদেশি মদসহ গ্রেপ্তার ২নওগাঁর নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মোঃ ছুফি উল্লাহ১৮ দিনে পোশাক রপ্তানির বিশাল অর্ডার হারাল বাংলাদেশ, সুযোগ নিল ভারতডিএমপির অভিযানে ৪৪২ জন গ্রেপ্তার, উদ্ধার ককটেল-ইয়াবামোল্লাহাটে আ.লীগ-বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ামিরপুর-পল্টনের পর এবার ভাসানটেকে বাসে আগুন১৯৭১ সালে বাঙালিদের নয়, পাকিস্তানকে দুর্বল করাই ছিল ভারতের লক্ষ্য: স্পিকারনির্বাচন সামনে রেখে আজ ১৮ দলের সঙ্গে ইসির সংলাপসাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও ২ শ্যালক আটকশাহজালাল ইসলামী ব্যাংকে ৩ হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারি?জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক৪০ জনের বক্তব্য ও ভিডিও যাচাই, এক মাসেও কাটেনি তাহসিফের মৃত্যুরহস্যভুয়া ঠিকানায় কোকোলার ৬৪৬ কোটি টাকা লেনদেনআস্থা ও বিশ্বাস আমাদের সবচেয়ে বড় মূলধনপাকিস্তান থেকে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল আনতে নতুন সমঝোতা বাংলাদেশেরখুলশীতে এক কোটি টাকা চাঁদা দাবি ও মারধরের অভিযোগে মামলাপ্রধানমন্ত্রিত্ব ছাড়তে রাজি নেতানিয়াহুওয়ানডেতে বাংলাদেশের অসুখ সারাতে ইয়াসির আলীই কি সমাধানহকার উচ্ছেদ: অর্থনৈতিক ও রাজনৈতিক ঝুঁকির কথা কি ভাবছে সরকার?১৫ বছরের জন্য জাপানি কনসোর্টিয়ামের কাছে যাচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল, কী সুবিধা থাকছেপাবনায় বল্লম নিয়ে থানায় আওয়ামী লীগের হামলা, রাবার বুলেট ছুড়ে ছত্রভঙ্গ পুলিশেরছাত্রদল নেতার কার্যালয়ের সামনে ঝুলছিল কাফনের কাপড়, চিরকুটে হত্যার হুমকিগোপালগঞ্জ থেকে সরিয়ে নেওয়া হলো এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা, দেখে নিন কেন্দ্রবন্ধুদের পরামর্শে রেস্তোরাঁ খুলেছিলেন জিম, তারপর যা হলোতিন হৃৎপিণ্ড, নীল রক্ত নিয়ে অক্টোপাস কী করেএকটি স্কেচবুক থেকে হাজারো গল্পের জগৎভালো চাকরি আর বিয়ের আশ্বাসে সাগরপথে নেওয়া হচ্ছিল মালয়েশিয়া, ৩১৭ জন উদ্ধার, আটক ৭ইরানের বিরুদ্ধে ইরাক কি ট্রাম্পের হাতিয়ার হয়ে উঠছেইসলামের প্রথম মসজিদ, মহানবী (সা.) যা নিজ হাতে গড়েছেনপ্রাথমিক-মাধ্যমিকের শিক্ষাক্রমে আবার বড় পরিবর্তন হচ্ছে, নতুন বই ২০২৮ সালেকিশোরের সাইকেল-জুতা পড়ে ছিল পাড়ে, পুকুরে মিলল মরদেহনগ্নতা চরিত্রকে জীবন্ত করে তোলার উপকরণ, নিজেকে প্রদর্শনের মাধ্যম নয়: মনিকা বেলুচ্চিবিশ্ববিদ্যালয়ে ভর্তি পরামর্শ–৯: পড়ার বিষয় হিসেবে কেন বেছে নেবেন আন্তর্জাতিক সম্পর্কসোহরাওয়ার্দীতে নয়, নয়াপল্টনে হবে বিএনপির মঙ্গলবারের সমাবেশসন্ত্রাসবিরোধী আইনের মামলায় মনিরুলের স্ত্রী ও দুই শ্যালককে গ্রেপ্তার দেখাল পুলিশখুলনা কর আপিল অঞ্চলে চাকরি, ১০ জেলার আবেদনকারীদের সুযোগহাতির তাণ্ডব থেকে ফসল রক্ষায় আসামের গ্রামে অভিনব উদ্যোগইউপি নির্বাচনে কেউ যাতে ‘ফাউল’ করার নিয়তে মাঠে না নামেন: সিইসিবেসরকারি বিনিয়োগে নতুন সম্ভাবনা কি তৈরি হবেশুধু নির্দিষ্ট এলাকায় নয়, ঢাকাজুড়েই নাভানার আবাসনের উদ্যোগজুরেলের লড়াই, বুমরার প্রত্যাবর্তনেও চালকের আসনে নিউজিল্যান্ডপ্রতিষ্ঠার ৫২ বছর পেরিয়েছে, সরকারি বিদ্যালয়টিতে নেই সুপেয় পানি ও শৌচাগারএইচএসসি সম্পূরক পরীক্ষা: গোপালগঞ্জের পরীক্ষা হবে ফরিদপুর ও মাদারীপুরেতরবারি দিয়ে বইয়ের পাতা উল্টে দিলেন ধূর্জটি মঙ্গলপেছন থেকে কাভার্ড ভ্যানের ধাক্কা, মহাসড়কে অটোরিকশাচালক ও এক নারী নিহতনোয়াখালীতে চলন্ত বাসে আগুন, ছড়িয়ে পড়েছে ভিডিওমৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা আজ তেঁতুলিয়ায়, কত ডিগ্রি সেলসিয়াসনির্মাণসামগ্রীর চড়া দামে ব্যাহত নির্মাণগোপালগঞ্জে ভাঙচুর করে পালিয়ে যান ভারতে, ফেরার সময় সীমান্তে তরুণ আটক: বিজিবি১ কোটি টাকার বিলাসবহুল কামরায় কেটি পেরি ও জাস্টিন ট্রুডো, ভাইরাল ছবিবিএনপি নেতাদের আয়োজনে কনসার্ট, যাওয়ার পথে ‘শেখ হাসিনা আসবে’ স্লোগানআমার বাবা-মা আমাকে মাটি চিনিয়েছে: বিবি রাসেলআনন্দ-উচ্ছ্বাসে শিক্ষাবর্ষের বিদায়ক্ষমতা হারানোর শঙ্কায় নেতানিয়াহু, অপেক্ষা ‘অলৌকিক কিছুর’প্রতি বেলায় কি প্রোটিন খাওয়া জরুরিদেশে আবার হুপিং কাশি শনাক্ত, রাজধানীতেই পাঁচজনমার্কিন বাহিনীর ওপর হামলায় স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করেছে ইরান: ওয়াশিংটন পোস্ট‘অনেক ছটফট করেছে ছেলেটা, কিছুই করতে পারিনি, শুধু সহ্য করেছি’রিয়াল হারলে সেটাই সবচেয়ে বড় খবর, গল্প বানানোর দরকার নেই: মরিনিও১০ হাজার রান, ৩৪ সেঞ্চুরির রেকর্ড—পাকিস্তানের ক্রিকেটে একাই এক ইতিহাস ইউনিস খানজলাবদ্ধতায় মৃতপ্রায় মাঠে প্রাণ ফেরাল বন্ধুসভাহোক কলরব, বউগুলো সব লাল না হয় নীল হলো ক্যানরোজার পণ্য সরবরাহে স্বস্তি, দুশ্চিন্তা সয়াবিন তেল নিয়েপদ্মা সেতুর কাছে আওয়ামী লীগ–বিএনপির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, যুবলীগের কর্মী নিহতভিডিও নির্মাতাদের জন্য নতুন সুবিধা আনল এক্সট্রাম্প কি আবার অভিশংসনের মুখে পড়তে পারেনজুলাই বিপ্লবের জ্ঞানগর্ভ বয়ানএএফএমসিসহ ৭ আর্মি-নেভি মেডিকেলে ভর্তি বিজ্ঞপ্তি, আবেদন শুরু ২৯ নভেম্বরকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৫ নেতা-কর্মীসহ ৪৪২ জন গ্রেপ্তার: ডিএমপিশ্রীপুরে ইউএনওর বাসভবনের সামনে ও মাওনা উড়ালসেতুর নিচে ককটেল বিস্ফোরণ‘সুদমুক্ত লেনদেন ছাড়া পূর্ণাঙ্গ মুমিন হওয়া সম্ভব নয়’আড়াই বছরেও চালু হয়নি সাড়ে ৩৫ লাখ টাকার কমিউনিটি ক্লিনিকজাফলংয়ের পাথরে শিলপাটার কারুকাজবাসযোগ্য পৃথিবীর অসমাপ্ত অঙ্গীকারঅস্থির সময়কোটি কোটি লাল কাঁকড়া ক্রিসমাস দ্বীপ ছেড়ে চলে যাচ্ছেমুশফিকুর রহিম: কানটুপি পরা সেই কিশোর থেকে টেস্টের অনুপ্রেরণাস্ট্রিমার কারা, কেন স্ট্রিমিংয়ের দিকে ঝুঁকছেন কনটেন্ট ক্রিয়েটররাসাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী শায়লা ও তাঁর দুই ভাই আটকগাছ থেকে পাঠাগার, মানুষের বিপদেও ‘অক্সিজেন’জর্জ হ্যারিসন: যে কণ্ঠে বিশ্ব শুনেছিল বাংলাদেশের নামবাড়ি গোপালগঞ্জে, থাকেন ঢাকায়, কারও কারও মুঠোফোনে লেনদেন সুবিধা বন্ধঅদক্ষতা ও অবহেলায় রাষ্ট্রের অর্থ অপচয়নীতি ও বাস্তবায়নের মেলবন্ধন জরুরিএক দিনে ফুরাল না আনন্দ, আরেকটু বেশি সময় চাই জলধারায়মেহগনির বাক্সে মৃত ছোট্ট সন্তান, শিরোপার আড়ালে লুকানো এক বাবার কান্নাসই-সাবুদের দিনে পান্নাখচিত গয়নায় মিমির আভিজাত্যময় লুক, আসল চমক কলমের ডিজাইনেসন্তানের উচ্চশিক্ষার খরচ, জন্মের পর থেকেই টাকা জমাবেন কীভাবেপ্রিয় অপমান‘তোকে ঢাকা শহরের যেখানেই পাব, গুলি করব’—কায়সারের ধাওয়ায় প্রাণভয় ছোট মুন্নারছাগলছানার দুরন্তপনা১০ বছরে সবচেয়ে বেশি সন্তান জন্ম দিলেই পুরস্কার ৫ লাখ ডলার!ভিডিও গেমেও যেভাবে নতুন ভূরাজনৈতিক লড়াইচোখ মুছছিলাম, আসলে ওটা ছিল খুশির কান্না: মাহিনবম গ্রেডে ১৫০ জন নেবে বাংলাদেশ ব্যাংক, আবেদন করবেন যেভাবেকলেজছাত্রের কমলা–মাল্টার বাগান, এ বছর প্রথম দিনেই বিক্রি ২৫ হাজার টাকানিউজিল্যান্ডে পড়াশোনা শেষে শর্ট–টার্ম গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসা চালু, সুযোগ কয় মাসেরনবীজির মতো দিন কাটাব কেন, এ যুগে কীভাবে তিনি প্রাসঙ্গিকএআইয়ের কারণে এনক্রিপশন প্রযুক্তির নিরপত্তা কি অকার্যকর হয়ে যাচ্ছেআপনি কি পরিবারের বড় সন্তান? জেনে নিন প্রথম সন্তান হিসেবে আপনার কোন কোন রোগের ঝুঁকি বেশিআগেরবার মিষ্টি খাইয়ে পারেনি, এবার মোরগ–পোলাওয়ে ৩৮ কোটি টাকার সোনা চুরি‘পাখি পাকা পেঁপে খায়’ দ্রুত বলতে গেলে গোলমাল পাকিয়ে যায় কেনভিসা কি ধীরে ধীরে সংকুচিত হচ্ছে? আয়ারল্যান্ডে আন্তর্জাতিক শিক্ষার্থীদের নতুন উদ্বেগ
প্রচ্ছদ › শিক্ষা
শিক্ষা

জাদুকর এসেছিল!

জাদুকর এসেছিল!
ভাটির দেশ, এদিকে পানির ওপর দ্বীপের মতো দূরে দূরে থোকা থোকা গ্রাম। নৌকা ছাড়া নড়ার উপায় নেই এক পা-ও! হাটবাজার, বাচ্চাদের স্কুল—সব নৌকায়। এই এলাকার একমাত্র বিনোদন বা আমোদের দিন হলো হাটবার। এদিন ছেলে-বুড়ো, বাড়ির ঝি সেই সকাল …

ভাটির দেশ, এদিকে পানির ওপর দ্বীপের মতো দূরে দূরে থোকা থোকা গ্রাম। নৌকা ছাড়া নড়ার উপায় নেই এক পা-ও! হাটবাজার, বাচ্চাদের স্কুল—সব নৌকায়। এই এলাকার একমাত্র বিনোদন বা আমোদের দিন হলো হাটবার। এদিন ছেলে-বুড়ো, বাড়ির ঝি সেই সকাল থেকেই তৈরি হতে থাকে, সে ছোটখাটো কোনো কেনাকাটার অছিলায় হলেও।
ওই দিন হাটবার উপলক্ষে মাথায় তেল পড়ে, চিরুনি দিয়ে পাট করা হয় সিঁথি। মা-মেয়ে কি বাড়ির ছোট ছেলেটি, বুড়োখোকা, বাড়ির কর্তাও—সবাই ভালো ধোয়া কাপড়টা পরে সেই সাতসকালেই তৈরি হয়ে যায়। কারণ, বেলাবেলিই বের হতে হবে যে!
নাশতার বেলায় বাড়ির হিজলগাছটার কাছে এসে কেউ দাঁড়ালে দেখবে যে ততক্ষণে হাওরের জলে নৌকার বইঠার আওয়াজ উঠতে শুরু করেছে।
বেলা নাগাদ দেখা যাবে, নৌকার পর নৌকা দূরের ছোট বিন্দুর মতো কালচে সবুজ থোকা গ্রামগুলো থেকে বেরিয়ে আসছে—চলেছে উৎসবযাত্রায়। হিজলহাঠির হাটে। 
তবে ওই দিন হাওর অঞ্চলের মানুষের হাটবার অন্য রকম এক স্মৃতি হয়ে এল!
হাটে ঢোকার মুখেই তাদের সবার চোখ আটকে গেল বিশাল এক বজরায়। এ কার বজরা! মুন্সির বজরা না। মুন্সির বজরা তারা চেনে। এ অঞ্চলে সবচেয়ে বড় বজরা দেবহাটার এই মুন্সিবাড়ির। আজও সেই বজরা আছে। পাশেই নোঙর করা। কিন্তু নতুন এ বজরার পাশে মুন্সিদের বজরাকে একটা ছোট পানসিনৌকা মনে হচ্ছে।
নাবিলা ও জলজ দুনিয়াহাটে ঢোকার মুখেই তাদের সবার চোখ আটকে গেল বিশাল এক বজরায়। এ কার বজরা! মুন্সির বজরা না। মুন্সির বজরা তারা চেনে। এ অঞ্চলে সবচেয়ে বড় বজরা দেবহাটার এই মুন্সিবাড়ির।দেখতে দেখতে বটগাছের ঘাট ছাড়িয়ে উঁচু পাড় বরাবর হাটুরেদের ভিড় জমে গেল। হাটে ঢোকার কথা যেন তারা সবাই ভুলে বসেছে। সব চোখ, কৌতূহল ওই বজরা ঘিরে। নানা আলোচনা চলছে জমায়েতের মধ্যে। ফিসফিস কথা। বটগাছের তলার বড় ভিড়টা থেকে মৌমাছির মতো মৃদু একটা গুঞ্জন শোনা যাচ্ছে।
এই আচানক বজরা কোত্থেকে হাজির হলো? আজব রং। বিশাল ছইয়ের ওপর মাস্তুল না পাখির পাঙ্খা—হাওরের মানুষ বুঝে কূল পায় না। আলোচনা, নানা বোঝাপড়া-সমীকরণ চলতেই থাকে।
এই সময় ছইয়ের ওপরে একটা ঢাকনা খুলে আশ্চর্য পোশাক পরা এক লোক বেরিয়ে এসে দাঁড়ায়। হাটুরে-জমায়েত মুহূর্তের মধ্যে স্তব্ধ হয়ে যায়।
কালো আলখেল্লার মতো পোশাক, মাথায় ওপরের দিকে লম্বা সরু হয়ে উঠে যাওয়া টুপির লোকটাকে হাটের চানাচুর আর ঘটিগরম বিক্রিওয়ালার বেশভূষার সঙ্গে মিলিয়ে অনেকের মধ্যে ক্ষণিকের জন্য ধন্দ তৈরি হয়।
এই লোকের টুপি বহুমূল্যের, মখমলের মতো যেন, গা থেকে সোনার দ্যুতি ঝলসাচ্ছে। কালচে সবুজাভ একটা মুখ, থুতনির দাড়ি বুক ছুঁয়েছে। শরীরের চেয়ে কুমড়ার মতো বড় এক মাথা। ভুরুহীন চোখ। কেমন অপার্থিব এক মুখ যেন। জাদুকর কোনো!
ভোটের সময় ভোট চাইতে আসা নেতাদের মতো ঘাড় ফিরিয়ে সামনের ভিড়কে একবার দেখে নিল লোকটা। তারপর দুহাত তুলে জনতার গুঞ্জন থামানোর ইশারা করে হাসল, মুখ খুলল, ‘ভাইসব, তোমরার লাগি এক আজিব জিনিস লইয়া আমি হাজির অইছি। ইতা দুনিয়ার কুনোখানো দেখছ না তোমরা। সিনেমাত দেখছ! কত্তোতা তারা দেখায়, জানো। তোমরার ইটির কথা মনে আছেনি? হেই যে সিনেমা। বুড়া বেটার মতো চেহারা আছিল যার, গাল তোবড়ানি। ভিনদেশ থাকি আইছিল?
মঙ্গলের পাথরফলকএই লোকের টুপি বহুমূল্যের, মখমলের মতো যেন, গা থেকে সোনার দ্যুতি ঝলসাচ্ছে। কালচে সবুজাভ একটা মুখ, থুতনির দাড়ি বুক ছুঁয়েছে। শরীরের চেয়ে কুমড়ার মতো বড় এক মাথা। ভুরুহীন চোখ।‘আইজকু কোনো সিনেমা না! আমি তোমরারে আসল ইটির মতো মাইনষরে দেখাইমু। আমার অউ জাহাজো করি লইয়া আইছি, তোমরারে দেখানির লাগি। কিন্তু বাকিতে তো কুনোতা মিলে না আজকাইল। এল্লাগি টেকাটুকা লাগব, ইটি দর্শনো টেকা লাগব। বেশি না! তোমরার লাগি বড় মাইনষের দিতে হইবো তিরিশ টেকা আর গুঁড়া, হুরুতার লাগি বিশ টেকা। ঠিক আছেনি কও?’
মন্ত্রমুগ্ধ পাড়ের জনতার তরফে বিপুল কণ্ঠ একযোগে কথা বলে উঠল, তাতে তারা সম্মতি দিল, না অসম্মতি দিল—বোঝা গেল না। 
বজরার জাদুকরের হাসি মুখে আরও বিস্তৃত হলো।
‘ভাইসব, তোমরা সব সুন্দর করি লাইনো দাঁড়াই যাও। কেউ বাদ পড়তায় না। টেকা দিয়া সুন্দর করি ঢুকবায় সবে দেখতে পাইবায়। কিন্তু গোলমাল হইলে আমি জাহাজ লইয়া যাইমু গিয়া। লাইন ধরি আইবা। টেকা দিলে লোহার গেইট খুলব, তোমরা সুশৃঙ্খল করি ঢুকবা, ভাইসব।’
লোকজন শুরুতে খানিক হুড়োহুড়ির পর শেষে লাইন বানিয়ে ফেলল একটা। এর মধ্যে শৃঙ্খলা রক্ষায় কিছু স্বতঃপ্রণোদিত লোকও জুটে গেল। তারা ভলান্টিয়ার। কড়া হাতে তারা গোলমাল সামাল দিতে লাগল।
লাইন ধরে লোকজন ভেতরে যাচ্ছে।
বজরার মুখে রাখা এক মেশিনের স্টিলের বাক্সে টাকা ফেলতে হচ্ছে তাদের প্রথমে। ঠিকঠাক টাকা গুনে নিয়ে মেশিনই দরজা খুলে দিচ্ছে ঘটাং করে। বড়দের তিরিশ, ছোটদের বিশ। যার ভাংতি টাকা ফেরত পাওয়ার কথা, মেশিন তার টাকা ঠিকঠাক ফেরত দিচ্ছে। নিখুঁত, বাঁধা নিয়মে হচ্ছে সব।
শেষ তরি‘ভাইসব, তোমরা সব সুন্দর করি লাইনো দাঁড়াই যাও। কেউ বাদ পড়তায় না। টেকা দিয়া সুন্দর করি ঢুকবায় সবে দেখতে পাইবায়। কিন্তু গোলমাল হইলে আমি জাহাজ লইয়া যাইমু গিয়া।'বজরার পেছন দিক দিয়ে ‘বাহির’ পথে যারা বেরিয়ে আসছে, তাদের চেহারা হতবিহ্বল। বাইরে এসেও বিস্ময় কাটছে না তাদের।  
—আরি বাপ! ইতা কিতা দেখলাম!’ বিড়বিড় করে বলল একজন।
আরেক বিস্ময় কণ্ঠ: ইতারে ইতিনি কয়!
—ইতায় খায় কিতা! ভাতনি? মাতেনি?
এসব বিস্ময়মাখা হাজার প্রশ্ন হাওরের হাটের মানুষকে সন্ধ্যা পর্যন্ত বিমূঢ়-বিস্ময়াভূত করে রাখে।
এক-দুজন নয়। ৯০৯ জন। আচানক আবির্ভূত হওয়া জাদুকরের বজরায় অদ্ভুতদর্শন প্রাণী দেখল হাটে আসা এই ৯০৯ জন।
ভেতরে বিশাল লম্বা করিডর ধরে হেঁটে গেছে তারা এক এক করে। মাঝখানে ছিল স্বচ্ছ কাচের দেয়াল। ওপাশে দাঁড়ানো একদল কিম্ভূতদর্শন প্রাণী। তারাও বিস্ময় নিয়ে দেখেছে হাওরের মানুষদের।
জাদুকর যাদের বলেছে, এরা ইটি, সিনেমার ইটি। এই ইটি কি হাওরাঞ্চলের মানুষ চেনে না। এক-দুজনও–বা নাম শুনে থাকতে পারে বা পড়েছে কোথাও কোনো লেখা—তাদের অতিশয় বর্ণনায় ইটি হয়ে উঠছে আরও দুর্লভ কল্পলোকের এক প্রাণী; যারা দূরের কোনো মহাদেশে থাকে।
সন্ধ্যার মুখে মুখে আরেকবার সেই জাদুকরকে বজরার ছইয়ের ওপর দেখা গেল। তার পরনে এখন রুপোর মতো ঝলমলে পোশাক। মাথায় টুপি নেই। তবে কাঁধ পর্যন্ত চুল, নিচ থেকে উঠে আসা বজরার মিহি আলোয় জাদুকরকে আরও অপার্থিব দূরের কেউ মনে হয়। জনতা জাদুকরকে দেখে চুপ হয়ে যায়। আবার স্তব্ধতা নেমে আসে।
দ্য ভিজিটভেতরে বিশাল লম্বা করিডর ধরে হেঁটে গেছে তারা এক এক করে। মাঝখানে ছিল স্বচ্ছ কাচের দেয়াল। ওপাশে দাঁড়ানো একদল কিম্ভূতদর্শন প্রাণী। তারাও বিস্ময় নিয়ে দেখেছে হাওরের মানুষদের।‘আমরার এখন যাওয়া লাগব। যদি তোমরা আমার এই আজিব চিড়িয়াখানা পছন্দ করিয়া থাকো, আমি সার্থক কইমু নিজেরে, যে তোমরারে কিচ্ছু দেখাইতে পারছি। তোমরা ইতা মনে রাখবায় বাকি জীবন। আমি এক দুনিয়া থাকি আরেক দুনিয়া ঘুরিয়া বেড়াই। তোমরার দুনিয়া ঘুরিয়া গেলাম। আবার আইমু।’
ঘনায়মান সাঁঝবেলায় হাওরের নিথরতায় জাদুকরের কথা বাতাসে প্রতিধ্বনি তোলে। হাতে ধরা ভাষা-প্রম্পটার বন্ধ করে জাদুকর। হাওরাঞ্চলের ভাষায় সড়গড় হওয়া সহজ নয়, মেশিন বলে দিলেও।
জনতার উদ্দেশে হাত নাড়ে আরেকবার জাদুকর। বজরার ভেতরে ততক্ষণে ইঞ্জিন চালুর মৃদু আওয়াজ উঠেছে। পাড় থেকে সরতে শুরু করে বজরা।
ভেতরের মাথাবড়, তোবড়ানো গাল আর বলের মতো চকচকে চোখের প্রাণীদের চোখেমুখেও বিমূঢ় বিস্ময়। আরদ (দুনিয়া) নামের চিড়িয়াখানায় দুপেয়ে এ জন্তুদের কথা তাদের কল্পনার বাইরে ছিল। দেখে গেল। এই গ্রহের কিম্ভূত প্রাণীদের তত্ত্বতালাশ, নমুনা নিতেই আসা তাদের।  
কিডন্যাপঘনায়মান সাঁঝবেলায় হাওরের নিথরতায় জাদুকরের কথা বাতাসে প্রতিধ্বনি তোলে। হাতে ধরা ভাষা-প্রম্পটার বন্ধ করে জাদুকর। হাওরাঞ্চলের ভাষায় সড়গড় হওয়া সহজ নয়, মেশিন বলে দিলেও।এদিকে পাড়ের মানুষ দেখল, আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে বজরাসদৃশ কলের জাহাজ। হলুদ-লাল বাতি আস্তে আস্তে ফিকে হয়ে এল। হাওরের অন্ধকারে একসময় কালোয় মিশে গেল বজরা, নাকি আকাশে মিলিয়ে গেল! ঠাওর করতে পারে না তারা।
হাওরের মানুষদের কেউ কেউ বলে, বজরাকে তারা তিরবেগে আকাশে উড়ে যেতে দেখেছে। কেউ বলে, না, হাওরের অন্ধকারে দূরের কোনো ঘাটের দিকে চলে গেছে। এ–ই নিয়ে হাওরাঞ্চলের মানুষের মধ্যে তর্ক রয়ে যায় আরও অনেককাল। এ দুই দল কখনোই এক সিদ্ধান্তে পৌঁছাতে পারে না—কোথা থেকে এসেছিল জাদুকর আর তার ভেতরের কিম্ভূত ওই জন্তুরা?
*লেখাটি ২০২৪ সালে বিজ্ঞানচিন্তায় অক্টোবর সংখ্যায় প্রকাশিত
অনুরূপী

পাঠকের মন্তব্য

আরও সংবাদ

দুর্গাপুরে প্রধান শিক্ষিকা ও গণিত শিক্ষকের বিরুদ্ধে  প্রশ্ন ফাঁসের অভিযোগ
শিক্ষা

দুর্গাপুরে প্রধান শিক্ষিকা ও গণিত শিক্ষকের বিরুদ্ধে প্রশ্ন ফাঁসের অভিযোগ

ফাইল ফটো দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে ঐতিহ্যবাহী মহারাজা কুমুদ চন্দ্র মেমোরিয়াল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের (এমকেসিএম) নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার গণিত বিষয়ের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় পরীক্ষা স…

গোপালগঞ্জ থেকে সরিয়ে নেওয়া হলো এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা, দেখে নিন কেন্দ্র
শিক্ষা

গোপালগঞ্জ থেকে সরিয়ে নেওয়া হলো এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা, দেখে নিন কেন্দ্র

গোপালগঞ্জের পাঁচটি কেন্দ্রে হতে যাওয়ায় এইচএসসি ও সমমানের সম্পূরক পরীক্ষার্থী অন্য কেন্দ্রে অনুষ্ঠিত হবে। গোপালগঞ্জে পরীক্ষা নেওয়ার মতো অনুকূল পরিবেশ না থাকায় পাশের দুই জেলা ফরিদপুর ও মাদারীপুরের উপজেলায় এই পরীক্ষা নেওয়া …

প্রাথমিক-মাধ্যমিকের শিক্ষাক্রমে আবার বড় পরিবর্তন হচ্ছে, নতুন বই ২০২৮ সালে
শিক্ষা

প্রাথমিক-মাধ্যমিকের শিক্ষাক্রমে আবার বড় পরিবর্তন হচ্ছে, নতুন বই ২০২৮ সালে

আগামী জানুয়ারিতে শুরু হতে যাওয়া শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে বেশ কিছু পরিবর্তন আনছে সরকার। বিভিন্ন বিষয়ের বই পরিমার্জন করা হচ্ছে। চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চারটি বই। তবে এসব পরিবর্তন শুধু আগামী শিক্ষাবর্ষের জন্য।…