29 Nov 2026 · স্বাধীন সংবাদমাধ্যম
দৈনিক দেশপটিকা - দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সত্য · সংবাদ · সমাজ দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সংবাদ সর্বশেষ আপডেট
আজকের সংবাদ
জাজিরায় বিএনপি-আ.লীগ সংঘর্ষে যুবলীগ কর্মী নিহতবন্দিবিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত চাইলেন বিএনপি নেতাসেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রীইউপি নির্বাচন সামনে রেখে দলগুলোর সঙ্গে সংলাপে ইসিপ্রশাসনে শুদ্ধি অভিযান, সরছেন আ.লীগপন্থী আমলারা?দুর্গাপুরে প্রধান শিক্ষিকা ও গণিত শিক্ষকের বিরুদ্ধে প্রশ্ন ফাঁসের অভিযোগপঞ্চগড় হানাদার মুক্ত দিবস পালিতশীতের শুরুতেই শীতার্ত মানুষের পাশে নীলফামারী জেলা প্রশাসন, শুরু শীতবস্ত্র বিতরণস্বাধীন ফিলিস্তিনের দাবিতে বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রীরায়গঞ্জে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভাবিএনপি-জামায়াতের গোটা দশেক মা'রি হালাইতে হইবো তাহেরপুএ বিপ্লবের অডিও ফাঁসসবাই ফাউল করলে ম্যাচ চালানো যায় না: সিইসিশিল্পাঞ্চলে ফিরছে কর্মচাঞ্চল্য, গাজীপুরে বন্ধ ৪২ কারখানাদীর্ঘ ২৫ বছর জনসেবায় নিবেদিত মৌলভী হাজী মো. ইউনুছ মেম্বারের মৃত্যু, শোক প্রকাশ প্রতিদিনের কাগজেরদক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন: সভাপতি ইকবাল, সম্পাদক জাকিরবসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতির ৩৬তম বার্ষিক সভা অনুষ্ঠিতবাঙ্গরা খামারগ্রামে টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিতকালিয়াকৈরে রিসোর্টে অভিযান, বিদেশি মদসহ গ্রেপ্তার ২নওগাঁর নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মোঃ ছুফি উল্লাহ১৮ দিনে পোশাক রপ্তানির বিশাল অর্ডার হারাল বাংলাদেশ, সুযোগ নিল ভারতডিএমপির অভিযানে ৪৪২ জন গ্রেপ্তার, উদ্ধার ককটেল-ইয়াবামোল্লাহাটে আ.লীগ-বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ামিরপুর-পল্টনের পর এবার ভাসানটেকে বাসে আগুন১৯৭১ সালে বাঙালিদের নয়, পাকিস্তানকে দুর্বল করাই ছিল ভারতের লক্ষ্য: স্পিকারনির্বাচন সামনে রেখে আজ ১৮ দলের সঙ্গে ইসির সংলাপসাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও ২ শ্যালক আটকশাহজালাল ইসলামী ব্যাংকে ৩ হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারি?জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক৪০ জনের বক্তব্য ও ভিডিও যাচাই, এক মাসেও কাটেনি তাহসিফের মৃত্যুরহস্যভুয়া ঠিকানায় কোকোলার ৬৪৬ কোটি টাকা লেনদেনআস্থা ও বিশ্বাস আমাদের সবচেয়ে বড় মূলধনপাকিস্তান থেকে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল আনতে নতুন সমঝোতা বাংলাদেশেরখুলশীতে এক কোটি টাকা চাঁদা দাবি ও মারধরের অভিযোগে মামলাপ্রধানমন্ত্রিত্ব ছাড়তে রাজি নেতানিয়াহুওয়ানডেতে বাংলাদেশের অসুখ সারাতে ইয়াসির আলীই কি সমাধানহকার উচ্ছেদ: অর্থনৈতিক ও রাজনৈতিক ঝুঁকির কথা কি ভাবছে সরকার?১৫ বছরের জন্য জাপানি কনসোর্টিয়ামের কাছে যাচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল, কী সুবিধা থাকছেপাবনায় বল্লম নিয়ে থানায় আওয়ামী লীগের হামলা, রাবার বুলেট ছুড়ে ছত্রভঙ্গ পুলিশেরছাত্রদল নেতার কার্যালয়ের সামনে ঝুলছিল কাফনের কাপড়, চিরকুটে হত্যার হুমকিগোপালগঞ্জ থেকে সরিয়ে নেওয়া হলো এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা, দেখে নিন কেন্দ্রবন্ধুদের পরামর্শে রেস্তোরাঁ খুলেছিলেন জিম, তারপর যা হলোতিন হৃৎপিণ্ড, নীল রক্ত নিয়ে অক্টোপাস কী করেএকটি স্কেচবুক থেকে হাজারো গল্পের জগৎভালো চাকরি আর বিয়ের আশ্বাসে সাগরপথে নেওয়া হচ্ছিল মালয়েশিয়া, ৩১৭ জন উদ্ধার, আটক ৭ইরানের বিরুদ্ধে ইরাক কি ট্রাম্পের হাতিয়ার হয়ে উঠছেইসলামের প্রথম মসজিদ, মহানবী (সা.) যা নিজ হাতে গড়েছেনপ্রাথমিক-মাধ্যমিকের শিক্ষাক্রমে আবার বড় পরিবর্তন হচ্ছে, নতুন বই ২০২৮ সালেকিশোরের সাইকেল-জুতা পড়ে ছিল পাড়ে, পুকুরে মিলল মরদেহনগ্নতা চরিত্রকে জীবন্ত করে তোলার উপকরণ, নিজেকে প্রদর্শনের মাধ্যম নয়: মনিকা বেলুচ্চিবিশ্ববিদ্যালয়ে ভর্তি পরামর্শ–৯: পড়ার বিষয় হিসেবে কেন বেছে নেবেন আন্তর্জাতিক সম্পর্কসোহরাওয়ার্দীতে নয়, নয়াপল্টনে হবে বিএনপির মঙ্গলবারের সমাবেশসন্ত্রাসবিরোধী আইনের মামলায় মনিরুলের স্ত্রী ও দুই শ্যালককে গ্রেপ্তার দেখাল পুলিশখুলনা কর আপিল অঞ্চলে চাকরি, ১০ জেলার আবেদনকারীদের সুযোগহাতির তাণ্ডব থেকে ফসল রক্ষায় আসামের গ্রামে অভিনব উদ্যোগইউপি নির্বাচনে কেউ যাতে ‘ফাউল’ করার নিয়তে মাঠে না নামেন: সিইসিবেসরকারি বিনিয়োগে নতুন সম্ভাবনা কি তৈরি হবেশুধু নির্দিষ্ট এলাকায় নয়, ঢাকাজুড়েই নাভানার আবাসনের উদ্যোগজুরেলের লড়াই, বুমরার প্রত্যাবর্তনেও চালকের আসনে নিউজিল্যান্ডপ্রতিষ্ঠার ৫২ বছর পেরিয়েছে, সরকারি বিদ্যালয়টিতে নেই সুপেয় পানি ও শৌচাগারএইচএসসি সম্পূরক পরীক্ষা: গোপালগঞ্জের পরীক্ষা হবে ফরিদপুর ও মাদারীপুরেতরবারি দিয়ে বইয়ের পাতা উল্টে দিলেন ধূর্জটি মঙ্গলপেছন থেকে কাভার্ড ভ্যানের ধাক্কা, মহাসড়কে অটোরিকশাচালক ও এক নারী নিহতনোয়াখালীতে চলন্ত বাসে আগুন, ছড়িয়ে পড়েছে ভিডিওমৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা আজ তেঁতুলিয়ায়, কত ডিগ্রি সেলসিয়াসনির্মাণসামগ্রীর চড়া দামে ব্যাহত নির্মাণগোপালগঞ্জে ভাঙচুর করে পালিয়ে যান ভারতে, ফেরার সময় সীমান্তে তরুণ আটক: বিজিবি১ কোটি টাকার বিলাসবহুল কামরায় কেটি পেরি ও জাস্টিন ট্রুডো, ভাইরাল ছবিবিএনপি নেতাদের আয়োজনে কনসার্ট, যাওয়ার পথে ‘শেখ হাসিনা আসবে’ স্লোগানআমার বাবা-মা আমাকে মাটি চিনিয়েছে: বিবি রাসেলআনন্দ-উচ্ছ্বাসে শিক্ষাবর্ষের বিদায়ক্ষমতা হারানোর শঙ্কায় নেতানিয়াহু, অপেক্ষা ‘অলৌকিক কিছুর’প্রতি বেলায় কি প্রোটিন খাওয়া জরুরিদেশে আবার হুপিং কাশি শনাক্ত, রাজধানীতেই পাঁচজনমার্কিন বাহিনীর ওপর হামলায় স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করেছে ইরান: ওয়াশিংটন পোস্ট‘অনেক ছটফট করেছে ছেলেটা, কিছুই করতে পারিনি, শুধু সহ্য করেছি’রিয়াল হারলে সেটাই সবচেয়ে বড় খবর, গল্প বানানোর দরকার নেই: মরিনিও১০ হাজার রান, ৩৪ সেঞ্চুরির রেকর্ড—পাকিস্তানের ক্রিকেটে একাই এক ইতিহাস ইউনিস খানজলাবদ্ধতায় মৃতপ্রায় মাঠে প্রাণ ফেরাল বন্ধুসভাহোক কলরব, বউগুলো সব লাল না হয় নীল হলো ক্যানরোজার পণ্য সরবরাহে স্বস্তি, দুশ্চিন্তা সয়াবিন তেল নিয়েপদ্মা সেতুর কাছে আওয়ামী লীগ–বিএনপির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, যুবলীগের কর্মী নিহতভিডিও নির্মাতাদের জন্য নতুন সুবিধা আনল এক্সট্রাম্প কি আবার অভিশংসনের মুখে পড়তে পারেনজুলাই বিপ্লবের জ্ঞানগর্ভ বয়ানএএফএমসিসহ ৭ আর্মি-নেভি মেডিকেলে ভর্তি বিজ্ঞপ্তি, আবেদন শুরু ২৯ নভেম্বরকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৫ নেতা-কর্মীসহ ৪৪২ জন গ্রেপ্তার: ডিএমপিশ্রীপুরে ইউএনওর বাসভবনের সামনে ও মাওনা উড়ালসেতুর নিচে ককটেল বিস্ফোরণ‘সুদমুক্ত লেনদেন ছাড়া পূর্ণাঙ্গ মুমিন হওয়া সম্ভব নয়’আড়াই বছরেও চালু হয়নি সাড়ে ৩৫ লাখ টাকার কমিউনিটি ক্লিনিকজাফলংয়ের পাথরে শিলপাটার কারুকাজবাসযোগ্য পৃথিবীর অসমাপ্ত অঙ্গীকারঅস্থির সময়কোটি কোটি লাল কাঁকড়া ক্রিসমাস দ্বীপ ছেড়ে চলে যাচ্ছেমুশফিকুর রহিম: কানটুপি পরা সেই কিশোর থেকে টেস্টের অনুপ্রেরণাস্ট্রিমার কারা, কেন স্ট্রিমিংয়ের দিকে ঝুঁকছেন কনটেন্ট ক্রিয়েটররাসাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী শায়লা ও তাঁর দুই ভাই আটকগাছ থেকে পাঠাগার, মানুষের বিপদেও ‘অক্সিজেন’জর্জ হ্যারিসন: যে কণ্ঠে বিশ্ব শুনেছিল বাংলাদেশের নামবাড়ি গোপালগঞ্জে, থাকেন ঢাকায়, কারও কারও মুঠোফোনে লেনদেন সুবিধা বন্ধঅদক্ষতা ও অবহেলায় রাষ্ট্রের অর্থ অপচয়নীতি ও বাস্তবায়নের মেলবন্ধন জরুরিএক দিনে ফুরাল না আনন্দ, আরেকটু বেশি সময় চাই জলধারায়মেহগনির বাক্সে মৃত ছোট্ট সন্তান, শিরোপার আড়ালে লুকানো এক বাবার কান্নাসই-সাবুদের দিনে পান্নাখচিত গয়নায় মিমির আভিজাত্যময় লুক, আসল চমক কলমের ডিজাইনেসন্তানের উচ্চশিক্ষার খরচ, জন্মের পর থেকেই টাকা জমাবেন কীভাবেপ্রিয় অপমান‘তোকে ঢাকা শহরের যেখানেই পাব, গুলি করব’—কায়সারের ধাওয়ায় প্রাণভয় ছোট মুন্নারছাগলছানার দুরন্তপনা১০ বছরে সবচেয়ে বেশি সন্তান জন্ম দিলেই পুরস্কার ৫ লাখ ডলার!ভিডিও গেমেও যেভাবে নতুন ভূরাজনৈতিক লড়াইচোখ মুছছিলাম, আসলে ওটা ছিল খুশির কান্না: মাহিনবম গ্রেডে ১৫০ জন নেবে বাংলাদেশ ব্যাংক, আবেদন করবেন যেভাবেকলেজছাত্রের কমলা–মাল্টার বাগান, এ বছর প্রথম দিনেই বিক্রি ২৫ হাজার টাকানিউজিল্যান্ডে পড়াশোনা শেষে শর্ট–টার্ম গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসা চালু, সুযোগ কয় মাসেরনবীজির মতো দিন কাটাব কেন, এ যুগে কীভাবে তিনি প্রাসঙ্গিকএআইয়ের কারণে এনক্রিপশন প্রযুক্তির নিরপত্তা কি অকার্যকর হয়ে যাচ্ছেআপনি কি পরিবারের বড় সন্তান? জেনে নিন প্রথম সন্তান হিসেবে আপনার কোন কোন রোগের ঝুঁকি বেশিআগেরবার মিষ্টি খাইয়ে পারেনি, এবার মোরগ–পোলাওয়ে ৩৮ কোটি টাকার সোনা চুরি‘পাখি পাকা পেঁপে খায়’ দ্রুত বলতে গেলে গোলমাল পাকিয়ে যায় কেনভিসা কি ধীরে ধীরে সংকুচিত হচ্ছে? আয়ারল্যান্ডে আন্তর্জাতিক শিক্ষার্থীদের নতুন উদ্বেগ
প্রচ্ছদ › স্বাস্থ্য
স্বাস্থ্য

বোনের জন্মের সময় কষ্ট দেখে গ্রামে হাসপাতাল বানিয়েছেন মানে, চিকিৎসা পাচ্ছে আরও ৩০ গ্রাম

বোনের জন্মের সময় কষ্ট দেখে গ্রামে হাসপাতাল বানিয়েছেন মানে, চিকিৎসা পাচ্ছে আরও ৩০ গ্রাম
সাদিও মানের এক বোনের জন্ম হয়েছিল ঘরেই। বাম্বালি গ্রামে তখন কোনো হাসপাতাল ছিল না। সেনেগালের দক্ষিণের এই গ্রাম রাজধানী ডাকার থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে। এত দূরের গ্রামে হাসপাতাল না থাকলে প্রসববেদনা ওঠা মানে ধরেই নিতে …

সাদিও মানের এক বোনের জন্ম হয়েছিল ঘরেই। বাম্বালি গ্রামে তখন কোনো হাসপাতাল ছিল না।
সেনেগালের দক্ষিণের এই গ্রাম রাজধানী ডাকার থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে। এত দূরের গ্রামে হাসপাতাল না থাকলে প্রসববেদনা ওঠা মানে ধরেই নিতে হয়, যা ঘটার ঘরেই ঘটবে। ভাগ্য ভালো থাকলে মা আর শিশু দুজনই বেঁচে যান। না থাকলে কী হয়, সেটা আমরা জানি। ‘পথের পাঁচালী’র দুর্গার জ্বর আর ঝড়ের সেই রাত বাংলার পাঠকের অচেনা নয়। গ্রামে সময়মতো চিকিৎসা না পাওয়ার অসহায়তা কখনো কখনো দেশ বা মহাদেশ বদলায়, কিন্তু পরিণতি একই। ২০২০ সালে গার্ডিয়ানকে মানে বলেছিলেন, ‘পরিস্থিতিটা সবার জন্যই খুব কষ্টের ছিল। আমি আমার গ্রামে একটা হাসপাতাল বানাতে চেয়েছিলাম, যাতে মানুষ আশা পায়।’
সেই বোনের ভাইকে আপনি হয়তো অন্য পরিচয়ে চেনেন।
লিভারপুলের হয়ে ছয় বছরে ২৬৯ ম্যাচে ১২০ গোল করেছেন মানে। ২০১৯ সালে তাঁর হাত ধরেই লিভারপুল চ্যাম্পিয়নস লিগের ট্রফি তুলেছিল। সে বছরই ব্যালন ডি’অরের মঞ্চে তিনি বিশ্বসেরা পুরুষ খেলোয়াড়ের তালিকায় দ্বিতীয় হন। গতি, বলের জন্য ঝাঁপিয়ে পড়া আর শেষ মুহূর্তে মাথা ঠান্ডা রাখা ফিনিশিং—এই ছিলেন অ্যানফিল্ডের মানে। কিন্তু ১২০ গোলের হিসাবের বাইরেও আরেকটা হিসাব আছে।
লিভারপুলে দারুণ সময় কেটেছে মানের২০১৮ সালের চ্যাম্পিয়নস লিগ ফাইনালের আগে তিনি বাম্বালিতে ৩০০টি লিভারপুল জার্সি পাঠিয়েছিলেন, যাতে গ্রামের মানুষ জার্সি গায়ে খেলাটা দেখতে পারেন। সে রাতে রিয়াল মাদ্রিদের কাছে হেরেছিল লিভারপুল। জার্সিগুলো তখন নিশ্চয়ই একটু ভারী লেগেছিল। পরের বছর লিভারপুল যখন ট্রফি জিতল, ওই জার্সিগুলো আবার গায়ে উঠল, এবার কী যে আনন্দ!  
এবার একটু পেছনে ফিরি। মানের বাবা মারা যান তাঁর সাত বছর বয়সে। কৈশোরে খেতে কাজ করেছেন, খালি পায়ে ফুটবল খেলেছেন, ক্ষুধার কথা তাঁর মনে আছে। ১৫ বছর বয়সে ফুটবলার হওয়ার স্বপ্নে তিনি বাড়ি থেকে পালিয়েছিলেন। পালানো ছেলেরা সাধারণত ফেরে না। শহর তাদের গিলে নেয়। মানে ফিরেছেন তাঁর গ্রামে, প্রতিবার ঝুলি ভরে।
ইতালির প্রস্তাব ফিরিয়ে লজ্জা পেয়েছিলেন গার্দিওলা, এবার কোন দলের কোচ হতে চান২০১৯ সালের বসন্তে তিনি গ্রামের মাধ্যমিক স্কুলের জন্য আড়াই লাখ পাউন্ড দান করেন। সেরা শিক্ষার্থীদের জন্য ল্যাপটপ আর ৪০০ ডলার করে পুরস্কারের ব্যবস্থাও করেছেন। তারপর এল হাসপাতাল। চিকিৎসাকর্মীদের জন্য রাষ্ট্রীয় সহায়তা চাইতে তিনি সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি সালের কাছেও গিয়েছিলেন। ২০২১ সালের জুনে মাতৃসেবা বিভাগসহ হাসপাতালটির উদ্বোধন হয়। এই হাসপাতাল এখন শুধু মানের গ্রাম নয়, আশপাশের ৩০টির বেশি গ্রামের মানুষকে সেবা দেয়। এক বোনের স্মৃতি থেকে জন্ম নেওয়া হাসপাতাল এখন ৩০টি গ্রামের ভরসা। এই পথটাও কম দীর্ঘ নয়।
সাদিও মানের হাসপাতাল চালু হওয়ার দিন জনতার ভিড়একবার বাম্বালির কাদামাখা মাঠে সাদিও মানেকে দেখা গিয়েছিল স্থানীয়দের সঙ্গে ফুটবল খেলতে। সঙ্গে ছিলেন এল হাজি দিউফ আর পাপিস সিসে। সেই ম্যাচে কোনো ট্রফি ছিল না। দর্শকদের মধ্যে নিশ্চয়ই এমন কেউ ছিলেন, যাঁর জন্ম হয়েছিল তেমনি এক ঘরে, যেখানে মানের বোনের জন্ম হয়েছিল।
মানের এখনকার ঠিকানা সৌদি আরবের রিয়াদ। ২০২৩ সালের গ্রীষ্মে বায়ার্ন মিউনিখ থেকে তিনি আল নাসরে যোগ দেন। গত মৌসুমে আল নাসর সাত বছর পর সৌদি প্রো লিগ জিতেছে। ক্রিস্টিয়ানো রোনালদো আর জোয়াও ফেলিক্সের পাশে তিনিও ছিলেন আক্রমণভাগের বড় আস্থা। ২০২৫ আফ্রিকা কাপ অব নেশনসে সেনেগালের শিরোপা জয়ের পর আল নাসরের সতীর্থরা রোনালদোকে সঙ্গে নিয়ে তাঁকে বীরের সংবর্ধনা দিয়েছেন। সেই সাফল্যে এ বছর আফ্রিকার বর্ষসেরা খেলোয়াড়ের চূড়ান্ত পাঁচজনের তালিকাতেও আছেন মানে।
তেভেজের বিদায়ী ম্যাচে মেসির খেলা নিশ্চিত, রোনালদোর কী খবরবয়স এখন ৩৩। আল নাসরের সঙ্গে তাঁর চুক্তি চলবে ২০২৭ সালের জুন পর্যন্ত। সৌদি সংবাদমাধ্যমের খবর, ক্লাব চুক্তি নবায়নে আগ্রহী নয়। তাঁর এজেন্ট অবশ্য বলছেন, জানুয়ারিতে মানে ক্লাব ছাড়ছেন না। আগামী মৌসুমে কোন জার্সিতে দেখা যাবে তাঁকে, তা এখনো অনিশ্চিত।
এ মাসে মাঠের বাইরে থেকে আরেকটা খবর এল। সেনেগালের নভেম্বরের আন্তর্জাতিক ম্যাচের জন্য দল ঘোষণার সময় দেখা গেল, মানে নেই। সেনেগালীয় সংবাদমাধ্যমের খবর, স্ত্রীর পাশে থেকে নতুন সন্তানকে স্বাগত জানাতে তিনি রিয়াদে থেকে গেছেন। কোচ ও কোচিং স্টাফ পরিস্থিতিটা বুঝেছেন। বুঝবেন না কেন!
নিজের এলাকায় বিভিন্ন জনকল্যাণমূলক কাজে জড়িত সাদিও মানেযে মানুষের বোনের জন্ম হয়েছিল হাসপাতালহীন গ্রামের একটা ঘরে, তিনি জানেন জন্মের মুহূর্তে পাশে কে থাকে, সেটা কতটা জরুরি। জানেন বলেই জাতীয় দলের শিবিরের চেয়ে সেই মুহূর্তটা আগে রাখলেন।
আর হয়তো ঠিক এই সময়েই বাম্বালির হাসপাতালের কোনো এক ঘরে আরেকটি শিশু প্রথমবার কেঁদে উঠছে। সেই কান্না রিয়াদের গ্যালারির গর্জনে পৌঁছাবে না। মানেও সেটা শুনবেন না। তবু শিশুটা জন্মাচ্ছে ছাদের নিচে, কারও যত্নের হাতে। যে ছাদটা মানে গড়ে দিয়েছেন।

পাঠকের মন্তব্য

আরও সংবাদ

প্রতি বেলায় কি প্রোটিন খাওয়া জরুরি
স্বাস্থ্য

প্রতি বেলায় কি প্রোটিন খাওয়া জরুরি

পেশি গঠন, কোষের বৃদ্ধি ও ক্ষয়পূরণ থেকে শুরু করে রোগ প্রতিরোধক্ষমতা বজায় রাখা, শরীরের নানা কাজে প্রোটিনের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সুস্থ থাকতে প্রতিদিন পর্যাপ্ত প্রোটিন খাওয়া প্রয়োজন। কিন্তু প্রতি বেলায় কি প্রোটিন খেতেই হ…

দেশে আবার হুপিং কাশি শনাক্ত, রাজধানীতেই পাঁচজন
স্বাস্থ্য

দেশে আবার হুপিং কাশি শনাক্ত, রাজধানীতেই পাঁচজন

রাজধানীতে হুপিং কাশির রোগী শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণাপ্রতিষ্ঠান (আইইডিসিআর)। সরকারি কর্মকর্তারা বলছেন, এই রোগে ভয় পাওয়ার কিছু নেই, হুপিং কাশির চিকিৎসা দেশে আছে। হামের প্রাদুর্…

আড়াই বছরেও চালু হয়নি সাড়ে ৩৫ লাখ টাকার কমিউনিটি ক্লিনিক
স্বাস্থ্য

আড়াই বছরেও চালু হয়নি সাড়ে ৩৫ লাখ টাকার কমিউনিটি ক্লিনিক

কমিউনিটি ক্লিনিকের নির্মাণকাজ শেষ হয়েছে প্রায় আড়াই বছর আগে। ভবনও হস্তান্তর করা হয়েছে। রোগীদের বিনা মূল্যে দেওয়ার জন্য ভবনের ভেতরে রাখা হয়েছে ওষুধ; কিন্তু এখনো চালু হয়নি পাইকপাড়া কমিউনিটি ক্লিনিকটি। এ কারণে স্বাস্…