পাঁচবিবিতে ২২৮ বোতল যৌন উত্তেজক সিরাপসহ আটক ১
জয়পুরহাটের পাঁচবিবিতে অভিযান চালিয়ে ২২৮ বোতল যৌন উত্তেজক সিরাপসহ একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তি উপজেলার বাগজানা ইউনিয়নের পূর্ব কুটাহারা (সর্দারপাড়া) গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে মো. আব্দুর রশিদ (৪৮)। রোববার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রশিদের বসতবাড়ির শয়নকক্ষ থেকে এসব সিরাপসহ তাকে আটক করা হয়।পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তামবিরুল ইসলাম জানান, আটককৃত আব্দুর রশিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে এবং এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

পাঠকের মন্তব্য