মান্দায় ১০ পিচ ট্যাপেন্টাডলসহ এক যুবক গ্রেফতার
নওগাঁর মান্দা উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ পিচ নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. আল-ফারুক (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপজেলার ৩নং পরানপুর ইউনিয়নের সদলপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত মো. আল-ফারুক মান্দা উপজেলার ৪নং মান্দা ইউনিয়নের কৈবারা গ্রামের খোরশেদ আলী মোল্লা ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, মান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) নূর মোহাম্মদ ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) তারিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল এলাকায় মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল অভিযান পরিচালনা করছিল।
এ সময় সন্দেহভাজন হিসেবে আল-ফারুককে আটক করে তার কাছ থেকে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। মান্দা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।

পাঠকের মন্তব্য