28 Nov 2026 · স্বাধীন সংবাদমাধ্যম
দৈনিক দেশপটিকা - দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সত্য · সংবাদ · সমাজ দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সংবাদ সর্বশেষ আপডেট
আজকের সংবাদ
শাহবাগে মোদি-হাসিনার ছবি ও ভারতীয় পতাকায় আগুনপ্রতিহিংসার কারণে জামায়াতের নিবন্ধন বাতিল হয়েছিল: শফিকুর রহমানদেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রীকালিহাতীতে অবৈধ বালু ব্যবসায় প্রশাসনের ‘জিরো টলারেন্স’: অভিযানে দিশেহারা সিন্ডিকেট, রদবদলের গুঞ্জনশিক্ষিত বেকারত্ব কমাতে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই: প্রধানমন্ত্রীছারছীনা দরবার শরিফের ১৩৬তম বার্ষিক ইছালে ছওয়াব মাহফিল শুরু রবিবাররংপুরে ২০০ শয্যায় চালু হচ্ছে আধুনিক শিশু হাসপাতালআর্থিক খাতের সংকটের পেছনে আ. লীগের দুর্নীতি ও অর্থপাচার: রাষ্ট্রপতিগোপালগঞ্জে বিকাশে অস্বাভাবিক লেনদেন, সতর্ক সরকারসোনার ভরি ২ লাখ ১ হাজার টাকা ছাড়ালআশুলিয়ায় পৃথক স্থানে দাঁড়িয়ে থাকা দুই বাসে আগুন, নাশকতার আশঙ্কাপিএসসি সংস্কার পরিবর্তনের অভিযোগ, আন্দোলনে নামছে শিবিরবিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো সরকারের ঐতিহাসিক উদ্যোগ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি তারেক রহমানতিতুমীর কলেজের ছাত্রী হোস্টেলের গেটে ককটেল বিস্ফোরণ২০২৭ সাল থেকে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালুর ঘোষণাপ্রতিবন্ধী সন্তানের লাশ দেখতে কারাফটকে মাবুমরা আর বুমরা নেই, জয়সোয়ালের শূন্যের রেকর্ড, ধুঁকছে ভারতযাত্রীবেশে বাসে উঠে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরাগঙ্গার পানিবণ্টন চুক্তি: মেয়াদ ফুরাচ্ছে, দরকার বিচক্ষণ কূটনীতিভিকারুননিসায় প্রথম শ্রেণিতে ভর্তি, আসন ১৫৪৫রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে ‘পেট্রলবোমা’ নিক্ষেপ, ফাঁকা গুলির অভিযোগসেন্ট মার্টিনে ‘চিংড়ি খাওয়ার পর’ শ্বাসকষ্ট, প্রাণ গেল পর্যটকেরনায়িকা ববিতার কয় সন্তান? কী করেন, কোথায় থাকেনবিশ্বকাপ জেতার ক্ষমতা আর নেই ব্রাজিলের, বলছেন রোনালদোকারাগারে যুব মহিলা লীগ নেত্রী, প্রতিবন্ধী সন্তানের মৃত্যু, লাশ দেখাতে নেওয়া হচ্ছে কাশিমপুরেঋণ করে কিনেছিলেন ক্যামেরা, এবার জিতলেন অর্থমূল্যে বিশ্বের সবচেয়ে দামি আলোকচিত্র পুরস্কারকালশীতে যাত্রীবেশে বাসে উঠে কেরোসিন ঢেলে আগুনএকঝলক (২৮ নভেম্বর ২০২৬)ঐতিহ্যের গারো বয়নশিল্প: মুনমুনের হাত ধরে গান.না দক.কার পুনর্জাগরণ!ইলন মাস্ক কেন মহাকাশে ১০ লাখ স্যাটেলাইট ডেটা সেন্টার বসাতে চানসোনার দাম আবার ভরিতে ২ লাখ টাকা ছাড়ালচুয়েটে মধ্যরাতে শিক্ষার্থীদের দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, আহত ৫প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বড় নিয়োগ, পদ ৭৪৬গাজীপুরে সাবেক কাউন্সিলরকে গ্রেপ্তারের এক দিন পর বাড়িতে লুটপাট–আগুনএক ধাক্কায় সব প্রমাণ! ডমিনোর উপমা১০৬ স্থলসীমান্ত রুট ঝুঁকিপূর্ণ, মাদক আসছে নদী-সমুদ্রপথেওযদি আমি একটি গোলাপ হতামসেনাসদস্য পরিচয়ে পাত্রী দেখতে গিয়ে যুবক আটকজলদস্যুরাজের হাতে মোগল জাহাজের পরিণতিরাজধানীজুড়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫৫০, বিদেশি পিস্তল উদ্ধারএআইনির্ভর টিভি চ্যানেল আনছে গুগল, অনুষ্ঠানের প্রধান চরিত্রে দেখা যাবে নিজেকে‘একটা চাদর হবে’ থেকে চাদরে মোড়ানো শেষযাত্রাচট্টগ্রামে মেট্রোরেলের প্রাথমিক রুট নির্ধারণ, উড়াল নাকি পাতালে পথেমহাকাশ থেকে দেখা যায় ‘কুইবেকের চোখ’দক্ষিণ আফ্রিকা–বাংলাদেশ: টেস্ট ইতিহাসেই কি সবচেয়ে একতরফা লড়াইআগুনের কোনো দল নেইমাদারীপুরে থানার সামনে আওয়ামী লীগ-বিএনপির দফায় দফায় সংঘর্ষ, ককটেল বিস্ফোরণদাবা, বই আর নব্বই দশকের মন নিয়ে বার্সায় ‘আরেক রাফিনিয়া’ইলিশের পদ্মায় জাল ফেললে উঠছে সাকার মাছ, দেশি জাতের জন্য কতটা বিপদসোনার দামের ভেলকি ও বিগ জিমের ‘মুরগি বিভ্রম’বলিউড নায়িকাদের পারিশ্রমিকের নতুন হিসাব, শীর্ষ ৫ কে কত নেনআটক বাংলাদেশিদের দিকে নজর দিনএক দিনে ৭২৬ হামলায় ১২১ হুতি যোদ্ধা হতাহত হওয়ার দাবি ইয়েমেনের সরকারি বাহিনীরমেসিও ইন্টার মায়ামির বিদায় ঠেকাতে পারলেন নাবড় ধরনের পরিবর্তন দরকারবিআরটিএর অধীন তিন মাসের ইন্টার্নশিপ, মাসিক ভাতা ১০ হাজারঘরে আটকে পড়া প্রজাপতিকে আহত না করে বের করব কীভাবেযে মাছ বেঁচে থাকতে পারে ১৩০ বছর৩৯-এ এসেও নানা লুকে আবেদন ছড়াচ্ছেন এষা গুপ্তাবছরে সাত থেকে আট কোটি টাকার মাছের কারবার হয় এই বিলে, যেতে পারেন তাজা মাছ কিনতেজাতীয় বিশ্ববিদ্যালয়ে ৪০ লাখ শিক্ষার্থী, পিছিয়ে শিক্ষার মানে, জোর দিতে চায় কর্মমুখী শিক্ষায়বরিশালে শিক্ষার্থী ও নারীদের দারুণ উদ্যোগসকালেই পড়ুন আলোচিত ৫ খবর৫০ ওভার খেলার সংগ্রাম, ওপেনিংয়ে ‘এক্সপেরিমেন্ট’—দক্ষিণ আফ্রিকায় কী অপেক্ষা করছে বাংলাদেশেরজাহাঙ্গীরনগরে অতিথি পাখির মেলাময়মনসিংহে ছয় গ্রামে মাঠের পর মাঠ লেবুর বাগান, প্রতিদিন বিক্রি অন্তত ২৫ লাখ টাকাবিজয়ের বইমেলায় মুক্তিযুদ্ধের স্মৃতিলয়্যালিটি ফ্যাক্টচাষী নজরুলের ‘সুভা’ কি শুধু এক বোবা মেয়ের গল্প, নাকি আরও কিছুব্যাংকের চাকরি ছেড়ে কারুপণ্যের ব্যবসা, এখন মাসে বিক্রি ১৫ লাখ টাকাবাবাকে বলেছিলেন, ‘আমি ভালো আছি, দোয়া করিও’, দুদিন পর এল ছেলের মৃত্যুর খবরহরমুজে মাইনের আঘাতে তেলবাহী দুটি ট্যাংকারে বিস্ফোরণ ও আগুন: আইআরজিসিসম্রাট আওরঙ্গজেবের জাহাজে চরম নৃশংসতা চালান এক জলদস্যু, তাঁর পরিণতি আজও রহস্যঘেরাসেই গারনাচো এখন ১২ জনের বদলি দলেও জায়গা পান নাইলিয়াড ও ওডিসি: যুদ্ধ, বীরত্ব ও ঘরে ফেরার মহাকাব্যশয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৮ আমলঅতিরিক্ত আত্মবিশ্বাসে ভুল সিদ্ধান্ত নিতে পারেন কোন রাশির জাতকএকটি ফুটবলের ব্যবচ্ছেদলাল শাপলার সৌন্দর্যে ডিবির হাওর৮৭ হাজার কোটি টাকার মালিক! অভিনেতা থেকে প্রযুক্তি–দুনিয়ার ধনকুবেরবৈদ্যুতিক গাড়ির চাকার যত্নে যে ৭টি বিষয় খেয়াল রাখতে হবেজমকালো পার্টি সাজে অনুপ্রেরণা হতে পারে স্পর্শিয়ার ইন্দো-ওয়েস্টার্ন লুকআমেরিকা যেভাবে রাশিয়ার সঙ্গে সমঝোতার কথা ভাবছেমেসির ভোট পেয়েছিলেন রিয়াল মাদ্রিদের এক খেলোয়াড়, রোনালদোর ভোট পেয়েছিলেন বার্সেলোনার একজনমার্কিন শুল্ক আরোপ হলে চাপে পড়তে পারে দেশের তিন খাতআজ টিভিতে যা দেখবেন (২৮ নভেম্বর ২০২৬)এআই যখন এআইয়ের চাকরি খায়!হুট করেই আলোচনায়, কে এই পূর্ণিমাশীতে বাড়ে কোষ্ঠকাঠিন্য: লাইফস্টাইলের পরিবর্তনে এড়ানো যায় এই সমস্যাসেপটিক ট্যাংকে কী গ্যাস থাকে, এই গ্যাস থেকে কীভাবে নিরাপদ রাখা যায়খরার মধ্যেও টিকে থাকবে চা গাছ, সম্ভাবনা দেখাচ্ছে বাকৃবি ও বিটিআরআইয়ের গবেষণা
প্রচ্ছদ › দুর্নীতি অনুসন্ধান
দুর্নীতি অনুসন্ধান

সাড়ে ২৫ কোটি টাকার অনিয়মের অভিযোগ, ঝালকাঠিতে তোলপাড়

সাড়ে ২৫ কোটি টাকার অনিয়মের অভিযোগ, ঝালকাঠিতে তোলপাড়
ফাইল ফটো ঝালকাঠিতে সুগন্ধা নদীভাঙন রোধ প্রকল্প ও বিষখালী নদীর তীর সংরক্ষণকাজে ভুয়া কোটেশন এবং জাল বিল-ভাউচারের মাধ্যমে প্রায় ২৫ কোটি ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি এনফোর্স…

ফাইল ফটো

ঝালকাঠিতে সুগন্ধা নদীভাঙন রোধ প্রকল্প ও বিষখালী নদীর তীর সংরক্ষণকাজে ভুয়া কোটেশন এবং জাল বিল-ভাউচারের মাধ্যমে প্রায় ২৫ কোটি ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি এনফোর্সমেন্ট টিম ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সংশ্লিষ্ট প্রকল্পে অভিযান চালিয়েছে।

দুদকের সমন্বিত জেলা কার্যালয়, পিরোজপুরের একটি এনফোর্সমেন্ট টিম এ অভিযান পরিচালনা করে। দুদকের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত তথ্য অনুযায়ী, অভিযোগের সত্যতা যাচাইয়ে টিমটি সরেজমিনে প্রকল্প এলাকা পরিদর্শন করে। অভিযোগে বলা হয়েছে, সুগন্ধা নদীভাঙন রোধ ও বিষখালী নদীর তীর সংরক্ষণ প্রকল্পের আওতায় ল্যাপটপ ও ফটোকপি মেশিন ক্রয়সহ বিভিন্ন জরুরি কাজের নামে ভুয়া কোটেশন এবং বিল-ভাউচার দেখিয়ে প্রায় ২৫ কোটি ৫০ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে।

অভিযানকালে নিরপেক্ষ প্রকৌশলীর উপস্থিতিতে সংশ্লিষ্ট প্রকল্পের কাজের পরিমাপ নেওয়া হয়। পাশাপাশি প্রকল্পের আর্থিক ও প্রশাসনিক অনিয়ম যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রয়োজনীয় রেকর্ডপত্র ও নথিপত্র সংগ্রহ করে দুদকের দল। এদিকে এ ঘটনায় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম নিলয় পাশার দায়িত্ব ও ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। এর আগেও ঝালকাঠিতে নদীভাঙন রোধ ও তীর সংরক্ষণ প্রকল্পের কাজের মান, তদারকি এবং বাস্তবায়ন নিয়ে তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠেছিল।

বিশেষ করে সুগন্ধা নদীর ভাঙন থেকে ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলা রক্ষায় প্রায় ৬৮০ কোটি টাকা ব্যয়ে নেওয়া একটি প্রকল্পে জিও ব্যাগে বালুর পরিমাণ, কাজের গুণগত মান এবং প্রকল্পের অর্থ ছাড় নিয়ে অনিয়মের অভিযোগ স্থানীয়ভাবে আলোচনার জন্ম দেয়। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক তদন্তের ফলাফল বা নিলয় পাশার বক্তব্য পাওয়া না গেলে সেগুলো অভিযোগ হিসেবেই বিবেচিত হবে। বর্তমানে নতুন করে প্রায় ২৫ কোটি ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অভিযান পরিচালিত হওয়ায় প্রকল্প বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ভূমিকা খতিয়ে দেখার দাবি উঠেছে।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে নির্বাহী প্রকৌশলী এস এম নিলয় পাশার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। এমনকি খুদেবার্তা (এসএমএস) পাঠানো হলেও তিনি কোনো সাড়া দেননি। দুদক সূত্রে জানা গেছে, অভিযানে সংগৃহীত নথিপত্র, বিল-ভাউচার এবং প্রকৌশলীর মাধ্যমে নেওয়া পরিমাপ প্রতিবেদন পর্যালোচনা করে এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে। প্রতিবেদনের ভিত্তিতে কমিশনের সিদ্ধান্ত ও নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

পাঠকের মন্তব্য

আরও সংবাদ

বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন?
দুর্নীতি অনুসন্ধান

বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন?

ফাইল ফটো ব্যাপক অনিয়ম ও বন উজাড়ের গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও পাল্পউড বাগান বিভাগ, কাপ্তাইয়ের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সাজ্জাদুজ্জামানকে গুরুত্বপূর্ণ লামা বন বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। গত ২৬ নভেম্বর ২০২৬ (১১ অগ…

কাঁঠালিয়া সদর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান জাকির হোসেন পান্না
রাজনীতি

কাঁঠালিয়া সদর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান জাকির হোসেন পান্না

নাজমুল আহসান ইমন , ঝালকাঠি : আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠির কাঁঠালিয়া সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন উপজেলা শ্রমিক দলের সভাপতি জাকির হোসেন পান্না মুন্সী। দলীয় সমর…

ঢাকার বুকে বিরল পরিযায়ী পাখি ‘সাদাগলা ফুটকি’
দুর্নীতি অনুসন্ধান

ঢাকার বুকে বিরল পরিযায়ী পাখি ‘সাদাগলা ফুটকি’

সাদা গলার চঞ্চল পাখিটিকে প্রথম দেখি ভারতের রাজস্থানের সারিস্কা টাইগার রিজার্ভের একটি বাবলাগাছে ২০২০ সালের ৮ ফেব্রুয়ারি। ১১ ফেব্রুয়ারি সকালে আবারও দেখি ভরতপুর পক্ষী অভয়ারণ্যের বাবলাগাছের কাঁটাঝোপে। শেষ বিকেলে আবার দেখা হল…