28 Nov 2026 · স্বাধীন সংবাদমাধ্যম
দৈনিক দেশপটিকা - দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সত্য · সংবাদ · সমাজ দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সংবাদ সর্বশেষ আপডেট
আজকের সংবাদ
কালিহাতীতে অবৈধ বালু ব্যবসায় প্রশাসনের ‘জিরো টলারেন্স’: অভিযানে দিশেহারা সিন্ডিকেট, রদবদলের গুঞ্জনশিক্ষিত বেকারত্ব কমাতে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই: প্রধানমন্ত্রীছারছীনা দরবার শরিফের ১৩৬তম বার্ষিক ইছালে ছওয়াব মাহফিল শুরু রবিবাররংপুরে ২০০ শয্যায় চালু হচ্ছে আধুনিক শিশু হাসপাতালআর্থিক খাতের সংকটের পেছনে আ. লীগের দুর্নীতি ও অর্থপাচার: রাষ্ট্রপতিগোপালগঞ্জে বিকাশে অস্বাভাবিক লেনদেন, সতর্ক সরকারসোনার ভরি ২ লাখ ১ হাজার টাকা ছাড়ালআশুলিয়ায় পৃথক স্থানে দাঁড়িয়ে থাকা দুই বাসে আগুন, নাশকতার আশঙ্কাপিএসসি সংস্কার পরিবর্তনের অভিযোগ, আন্দোলনে নামছে শিবিরবিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো সরকারের ঐতিহাসিক উদ্যোগ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি তারেক রহমানতিতুমীর কলেজের ছাত্রী হোস্টেলের গেটে ককটেল বিস্ফোরণ২০২৭ সাল থেকে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালুর ঘোষণাযাত্রীবেশে বাসে উঠে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরাগঙ্গার পানিবণ্টন চুক্তি: মেয়াদ ফুরাচ্ছে, দরকার বিচক্ষণ কূটনীতিভিকারুননিসায় প্রথম শ্রেণিতে ভর্তি, আসন ১৫৪৫রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে ‘পেট্রলবোমা’ নিক্ষেপ, ফাঁকা গুলির অভিযোগসেন্ট মার্টিনে ‘চিংড়ি খাওয়ার পর’ শ্বাসকষ্ট, প্রাণ গেল পর্যটকেরনায়িকা ববিতার কয় সন্তান? কী করেন, কোথায় থাকেনবিশ্বকাপ জেতার ক্ষমতা আর নেই ব্রাজিলের, বলছেন রোনালদোকারাগারে যুব মহিলা লীগ নেত্রী, প্রতিবন্ধী সন্তানের মৃত্যু, লাশ দেখাতে নেওয়া হচ্ছে কাশিমপুরেঋণ করে কিনেছিলেন ক্যামেরা, এবার জিতলেন অর্থমূল্যে বিশ্বের সবচেয়ে দামি আলোকচিত্র পুরস্কারকালশীতে যাত্রীবেশে বাসে উঠে কেরোসিন ঢেলে আগুনএকঝলক (২৮ নভেম্বর ২০২৬)ঐতিহ্যের গারো বয়নশিল্প: মুনমুনের হাত ধরে গান.না দক.কার পুনর্জাগরণ!ইলন মাস্ক কেন মহাকাশে ১০ লাখ স্যাটেলাইট ডেটা সেন্টার বসাতে চানসোনার দাম আবার ভরিতে ২ লাখ টাকা ছাড়ালচুয়েটে মধ্যরাতে শিক্ষার্থীদের দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, আহত ৫প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বড় নিয়োগ, পদ ৭৪৬গাজীপুরে সাবেক কাউন্সিলরকে গ্রেপ্তারের এক দিন পর বাড়িতে লুটপাট–আগুনএক ধাক্কায় সব প্রমাণ! ডমিনোর উপমা১০৬ স্থলসীমান্ত রুট ঝুঁকিপূর্ণ, মাদক আসছে নদী-সমুদ্রপথেওযদি আমি একটি গোলাপ হতামসেনাসদস্য পরিচয়ে পাত্রী দেখতে গিয়ে যুবক আটকজলদস্যুরাজের হাতে মোগল জাহাজের পরিণতিরাজধানীজুড়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫৫০, বিদেশি পিস্তল উদ্ধারএআইনির্ভর টিভি চ্যানেল আনছে গুগল, অনুষ্ঠানের প্রধান চরিত্রে দেখা যাবে নিজেকে‘একটা চাদর হবে’ থেকে চাদরে মোড়ানো শেষযাত্রাচট্টগ্রামে মেট্রোরেলের প্রাথমিক রুট নির্ধারণ, উড়াল নাকি পাতালে পথেমহাকাশ থেকে দেখা যায় ‘কুইবেকের চোখ’দক্ষিণ আফ্রিকা–বাংলাদেশ: টেস্ট ইতিহাসেই কি সবচেয়ে একতরফা লড়াইআগুনের কোনো দল নেইমাদারীপুরে থানার সামনে আওয়ামী লীগ-বিএনপির দফায় দফায় সংঘর্ষ, ককটেল বিস্ফোরণদাবা, বই আর নব্বই দশকের মন নিয়ে বার্সায় ‘আরেক রাফিনিয়া’ইলিশের পদ্মায় জাল ফেললে উঠছে সাকার মাছ, দেশি জাতের জন্য কতটা বিপদসোনার দামের ভেলকি ও বিগ জিমের ‘মুরগি বিভ্রম’বলিউড নায়িকাদের পারিশ্রমিকের নতুন হিসাব, শীর্ষ ৫ কে কত নেনআটক বাংলাদেশিদের দিকে নজর দিনএক দিনে ৭২৬ হামলায় ১২১ হুতি যোদ্ধা হতাহত হওয়ার দাবি ইয়েমেনের সরকারি বাহিনীরমেসিও ইন্টার মায়ামির বিদায় ঠেকাতে পারলেন নাবড় ধরনের পরিবর্তন দরকারবিআরটিএর অধীন তিন মাসের ইন্টার্নশিপ, মাসিক ভাতা ১০ হাজারঘরে আটকে পড়া প্রজাপতিকে আহত না করে বের করব কীভাবেযে মাছ বেঁচে থাকতে পারে ১৩০ বছর৩৯-এ এসেও নানা লুকে আবেদন ছড়াচ্ছেন এষা গুপ্তাবছরে সাত থেকে আট কোটি টাকার মাছের কারবার হয় এই বিলে, যেতে পারেন তাজা মাছ কিনতেজাতীয় বিশ্ববিদ্যালয়ে ৪০ লাখ শিক্ষার্থী, পিছিয়ে শিক্ষার মানে, জোর দিতে চায় কর্মমুখী শিক্ষায়বরিশালে শিক্ষার্থী ও নারীদের দারুণ উদ্যোগসকালেই পড়ুন আলোচিত ৫ খবর৫০ ওভার খেলার সংগ্রাম, ওপেনিংয়ে ‘এক্সপেরিমেন্ট’—দক্ষিণ আফ্রিকায় কী অপেক্ষা করছে বাংলাদেশেরজাহাঙ্গীরনগরে অতিথি পাখির মেলাময়মনসিংহে ছয় গ্রামে মাঠের পর মাঠ লেবুর বাগান, প্রতিদিন বিক্রি অন্তত ২৫ লাখ টাকাবিজয়ের বইমেলায় মুক্তিযুদ্ধের স্মৃতিলয়্যালিটি ফ্যাক্টচাষী নজরুলের ‘সুভা’ কি শুধু এক বোবা মেয়ের গল্প, নাকি আরও কিছুব্যাংকের চাকরি ছেড়ে কারুপণ্যের ব্যবসা, এখন মাসে বিক্রি ১৫ লাখ টাকাবাবাকে বলেছিলেন, ‘আমি ভালো আছি, দোয়া করিও’, দুদিন পর এল ছেলের মৃত্যুর খবরহরমুজে মাইনের আঘাতে তেলবাহী দুটি ট্যাংকারে বিস্ফোরণ ও আগুন: আইআরজিসিসম্রাট আওরঙ্গজেবের জাহাজে চরম নৃশংসতা চালান এক জলদস্যু, তাঁর পরিণতি আজও রহস্যঘেরাসেই গারনাচো এখন ১২ জনের বদলি দলেও জায়গা পান নাইলিয়াড ও ওডিসি: যুদ্ধ, বীরত্ব ও ঘরে ফেরার মহাকাব্যশয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৮ আমলঅতিরিক্ত আত্মবিশ্বাসে ভুল সিদ্ধান্ত নিতে পারেন কোন রাশির জাতকএকটি ফুটবলের ব্যবচ্ছেদলাল শাপলার সৌন্দর্যে ডিবির হাওর৮৭ হাজার কোটি টাকার মালিক! অভিনেতা থেকে প্রযুক্তি–দুনিয়ার ধনকুবেরবৈদ্যুতিক গাড়ির চাকার যত্নে যে ৭টি বিষয় খেয়াল রাখতে হবেজমকালো পার্টি সাজে অনুপ্রেরণা হতে পারে স্পর্শিয়ার ইন্দো-ওয়েস্টার্ন লুকআমেরিকা যেভাবে রাশিয়ার সঙ্গে সমঝোতার কথা ভাবছেমেসির ভোট পেয়েছিলেন রিয়াল মাদ্রিদের এক খেলোয়াড়, রোনালদোর ভোট পেয়েছিলেন বার্সেলোনার একজনমার্কিন শুল্ক আরোপ হলে চাপে পড়তে পারে দেশের তিন খাতআজ টিভিতে যা দেখবেন (২৮ নভেম্বর ২০২৬)এআই যখন এআইয়ের চাকরি খায়!হুট করেই আলোচনায়, কে এই পূর্ণিমাশীতে বাড়ে কোষ্ঠকাঠিন্য: লাইফস্টাইলের পরিবর্তনে এড়ানো যায় এই সমস্যাসেপটিক ট্যাংকে কী গ্যাস থাকে, এই গ্যাস থেকে কীভাবে নিরাপদ রাখা যায়খরার মধ্যেও টিকে থাকবে চা গাছ, সম্ভাবনা দেখাচ্ছে বাকৃবি ও বিটিআরআইয়ের গবেষণা
প্রচ্ছদ › দুর্নীতি অনুসন্ধান
দুর্নীতি অনুসন্ধান

ঢাকার বুকে বিরল পরিযায়ী পাখি ‘সাদাগলা ফুটকি’

ঢাকার বুকে বিরল পরিযায়ী পাখি ‘সাদাগলা ফুটকি’
সাদা গলার চঞ্চল পাখিটিকে প্রথম দেখি ভারতের রাজস্থানের সারিস্কা টাইগার রিজার্ভের একটি বাবলাগাছে ২০২০ সালের ৮ ফেব্রুয়ারি। ১১ ফেব্রুয়ারি সকালে আবারও দেখি ভরতপুর পক্ষী অভয়ারণ্যের বাবলাগাছের কাঁটাঝোপে। শেষ বিকেলে আবার দেখা হল…

সাদা গলার চঞ্চল পাখিটিকে প্রথম দেখি ভারতের রাজস্থানের সারিস্কা টাইগার রিজার্ভের একটি বাবলাগাছে ২০২০ সালের ৮ ফেব্রুয়ারি। ১১ ফেব্রুয়ারি সকালে আবারও দেখি ভরতপুর পক্ষী অভয়ারণ্যের বাবলাগাছের কাঁটাঝোপে। শেষ বিকেলে আবার দেখা হলো ক্যানটিনের পাশের বাবলাগাছে। তারপর পেরিয়ে গেছে পৌনে চার বছর। একদিন খবর পেলাম, পাখিটিকে রাজশাহীর পদ্মার ১০ নম্বর চরের বাবলাগাছগুলোতে দেখা গেছে। ২০২৩ সালের ২৫ ডিসেম্বর ভোরে রাজশাহী পৌঁছে অনীক মাঝির নৌকায় পদ্মার চরে গেলাম; কিন্তু তন্ন তন্ন করে খুঁজেও ওটির দেখা পেলাম না। পরের দুই বছর একই ঘটনা ঘটল। এর আগে এ দেশে পাখিটিকে দেখার অল্প কটি রেকর্ড আছে সিলেট অঞ্চলে।
চলতি বছরের অক্টোবর-নভেম্বরে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার ব্যস্ততা। ১০ নভেম্বর বিকেলেই বার্ডিংবিডি ট্যুরস অ্যালার্টে খবর পেলাম, খোদ ঢাকার বনানীতে একটি বটগাছে পাখিটির দেখা মিলেছে। তবে পরের দিন বিশ্ববিদ্যালয়ে জরুরি সভা থাকায় পাখিটির খোঁজে যেতে পারলাম না। ঢাকায় এই প্রথম পাখিটি এল। ১২ নভেম্বর সকালে ক্যাপ্টেন কাওসার মোস্তফাসহ রওনা হলাম বনানী ১১ নম্বর ব্রিজের পাশে। গাড়ি থেকে নেমে দ্রুত পায়ে বটগাছের কাছে গিয়ে দেখি, আরও পাঁচজন পাখিটির ছবি তুলছেন। দ্রুত ক্যামেরার ভিউ ফাইন্ডারে চোখ রাখলাম। দু–চারটি ক্লিক করার পর বুঝতে পারলাম, তাড়াহুড়ায় ক্যামেরায় কার্ড ঢোকাতে ভুলে গেছি। হতভম্ব হয়ে গেলাম! এত দিন অপেক্ষার পর নিজ শহরে পাখিটির দেখা মিলল, অথচ কার্ড ছাড়া চলে এলাম? সত্যিই দুর্ভাগ্য!
হঠাৎ মাথায় বুদ্ধি খেলল। পাশে দাঁড়ানো পক্ষী আলোকচিত্রী মামুনুর রশিদ রানাকে বললাম, আপনি তো অনেকক্ষণ ধরে পাখিটির ছবি তুলছেন, আপনার ক্যামেরাটা কি একটু দেওয়া যাবে?
বলার সঙ্গে সঙ্গেই তিনি ক্যামেরাটি এগিয়ে দিলেন। দ্রুত বেশ কিছু ছবি তুলে নিলাম। এরপর ইলেকট্রনিকসের দোকান খুঁজতে লাগলাম; কিন্তু কাছেপিঠে কোনো দোকান নেই। পক্ষী আলোকচিত্রী আহসানুল হকের ড্রাইভার মিজান ভাইয়ের কথায় গুলশান ২ নম্বরে গিয়েও কার্ড পেলাম না। তারপর নানাজনকে জিজ্ঞাসা করে একটি দোকানে কার্ড পেলাম ঠিকই; কিন্তু সেটি আমার ক্যামেরায় কাজ করল না। দোকানি একটি কম স্পিডের কার্ড দিলে সেটি কাজ করল। কার্ড নিয়ে দ্রুত স্পটে ফিরলাম।
কার্ড আনলাম ঠিকই; কিন্তু চঞ্চল পাখিটির একটি ভালো ছবি তুলতে আধা ঘণ্টা অপেক্ষা করতে হলো। বটগাছের পাশের ইপিলইপিলগাছে লাফিয়ে লাফিয়ে পাখিটি কীটপতঙ্গ খুঁজে খাচ্ছিল। একসময় ওখান থেকে বটগাছে এসে পাকা ফলে ঠোঁট চালাল। আমিও তুলে নিলাম কিছু মূল্যবান ছবি।
ভারতের রাজস্থানের সারিস্কা টাইগার রিজার্ভের বাবলাগাছে সাদাগলা ফুটকিরাজস্থানের সারিস্কা ও ভরতপুর এবং ঢাকার বনানীতে দেখা পাখিটি এ দেশের এক বিরল পরিযায়ী পাখি ‘সাদাগলা ফুটকি’। অনুবাদ নাম ‘ছোট ধলাগলা’। পশ্চিমবঙ্গে বলে ‘ছোট ধবলা’। ইংরেজি নাম ‘লেসার হোয়াইটথ্রট’। গোত্র সিলভিডি, বৈজ্ঞানিক নাম Sylvia curruca। ইউরোপ, রাশিয়া ও মধ্য এশিয়ার আবাসিক পাখিটি শীতে আফ্রিকার সাহারার দক্ষিণাঞ্চল, মধ্যপ্রাচ্য ও ভারতে পরিযায়ী হয়। বাংলাদেশে অনিয়মিতভাবে আসে।
সাদাগলা ফুটকি ছোট আকারের পাখি। লম্বায় ১২-১৩ সেন্টিমিটার। ওজন ১১ থেকে ১৬ গ্রাম। মাথা ছাড়া দেহের ওপরটা ঘিয়েবাদামি ধূসর। মাথার তালু স্লেটের মতো ধূসর। চোখের নিচ ও কানঢাকনি কালচে ধূসর। চোখের নিচে একটি বাঁকা ছোট দাগ রয়েছে। মুখে অস্পষ্ট গাঢ় রঙের মুখোশের মতো দেখা যায়। গলা সাদাটে। দেহের নিচটা ময়লাবাদামি সাদা। ঠোঁট নীলচে ধূসর। পা ও পায়ের পাতা কালচে। কম বয়সী পাখির পালক সামান্য ধূসরসহ পীতাভ বাদামি।
এই পাখি ক্ষুদ্র ঝোপ, গাছের নিচের গুল্মলতা, অর্ধমরুভূমি, বাবলা ও কাঁটাযুক্ত গাছপালা, খালপাড়ের আবাদি জমি, পাতাঝরা বন ইত্যাদিতে বিচরণ করে। সচরাচর একাকী, জোড়ায় বা বিচ্ছিন্ন দলে থাকে। পত্রগুচ্ছ ও ঝোপে একটু একটু করে উড়ে কীটপতঙ্গ ধরে খায়। পাকা ফল ও ফুলের রসও পছন্দ। উচ্চ স্বরে ‘ট্যাক-ট্যাক...’ শব্দে ডাকে।
এপ্রিল থেকে আগস্ট প্রজননকাল। এ সময় মূল আবাস এলাকায় মাটি থেকে ১–৫ মিটারের মধ্যে ঝোপঝাড়ে ছোট কাপ আকৃতির বাসা বানায়। স্ত্রী পাখি তাতে চার থেকে সাতটি কালচে বাদামি ঘন ছিটছোপে ভরা সাদাটে ডিম পাড়ে। স্ত্রী-পুরুষ মিলেমিশে তা দিয়ে ১১-১২ দিনে ডিম ফোটায়। ছানাগুলো ১২-১৩ দিনে উড়তে শেখে। আয়ুষ্কাল দুই বছরের বেশি, সর্বোচ্চ ৯ বছর বাঁচে।
আ ন ম আমিনুর রহমান: পাখি ও বন্য প্রাণী প্রজনন ও চিকিৎসাবিশেষজ্ঞ, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়

পাঠকের মন্তব্য

আরও সংবাদ

নায়িকা ববিতার কয় সন্তান? কী করেন, কোথায় থাকেন
বিনোদন

নায়িকা ববিতার কয় সন্তান? কী করেন, কোথায় থাকেন

ঢাকা থেকে কানাডা—দীর্ঘ এই পথ ববিতার কাছে আপনজনের কাছে ফেরারও পথ। বছরের একটি নির্দিষ্ট সময়ে কানাডায় যান বরেণ্য এই অভিনয়শিল্পী। সেখানে কখনো ঘুরে বেড়ান, কখনো ছিপ হাতে মাছ ধরতে বের হন। পর্দার ব্যস্ততা পেরিয়ে তাঁর জীবনের এই স…

‘একটা চাদর হবে’ থেকে চাদরে মোড়ানো শেষযাত্রা
সর্বশেষ

‘একটা চাদর হবে’ থেকে চাদরে মোড়ানো শেষযাত্রা

অ্যাম্বুলেন্সে শুয়ে আছেন জেনস সুমন। চাদরে ঢাকা তাঁর নিথর দেহ। কয়েক হাত দূরে একটি চায়ের দোকানে বসে কয়েকজন তরুণ। তাঁদের একজন গুনগুন করে গাইছিলেন ‘একটা চাদর হবে’ গানটি। তরুণটি কি জানতেন, যাঁর গান গাইছেন, সেই শিল্পী পাশের অ্…

হুট করেই আলোচনায়, কে এই পূর্ণিমা
বিনোদন

হুট করেই আলোচনায়, কে এই পূর্ণিমা

গিরগিটি সিনেমায় অভিনয় করছেন তরুণ অভিনেত্রী পূর্ণিমা বৃষ্টি। ঢাকা ড্রিম সিনেমায় দেখা গেছে তাঁকে। চলচ্চিত্রের বাইরে টিভি নাটকের নিয়মিত মুখ তিনি। ছোটবেলায় নিয়মিত পত্রিকা পড়তেন তাঁর দাদা। বাড়িতে প্রতিদিন আসত দু-তিনটি পত্রিকা…