29 Nov 2026 · স্বাধীন সংবাদমাধ্যম
দৈনিক দেশপটিকা - দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সত্য · সংবাদ · সমাজ দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সংবাদ সর্বশেষ আপডেট
আজকের সংবাদ
ইউপি নির্বাচন সামনে রেখে দলগুলোর সঙ্গে সংলাপে ইসিপ্রশাসনে শুদ্ধি অভিযান, সরছেন আ.লীগপন্থী আমলারা?দুর্গাপুরে প্রধান শিক্ষিকা ও গণিত শিক্ষকের বিরুদ্ধে প্রশ্ন ফাঁসের অভিযোগপঞ্চগড় হানাদার মুক্ত দিবস পালিতশীতের শুরুতেই শীতার্ত মানুষের পাশে নীলফামারী জেলা প্রশাসন, শুরু শীতবস্ত্র বিতরণস্বাধীন ফিলিস্তিনের দাবিতে বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রীরায়গঞ্জে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভাবিএনপি-জামায়াতের গোটা দশেক মা'রি হালাইতে হইবো তাহেরপুএ বিপ্লবের অডিও ফাঁসসবাই ফাউল করলে ম্যাচ চালানো যায় না: সিইসিশিল্পাঞ্চলে ফিরছে কর্মচাঞ্চল্য, গাজীপুরে বন্ধ ৪২ কারখানাদীর্ঘ ২৫ বছর জনসেবায় নিবেদিত মৌলভী হাজী মো. ইউনুছ মেম্বারের মৃত্যু, শোক প্রকাশ প্রতিদিনের কাগজেরদক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন: সভাপতি ইকবাল, সম্পাদক জাকিরবসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতির ৩৬তম বার্ষিক সভা অনুষ্ঠিতবাঙ্গরা খামারগ্রামে টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিতকালিয়াকৈরে রিসোর্টে অভিযান, বিদেশি মদসহ গ্রেপ্তার ২নওগাঁর নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মোঃ ছুফি উল্লাহ১৮ দিনে পোশাক রপ্তানির বিশাল অর্ডার হারাল বাংলাদেশ, সুযোগ নিল ভারতডিএমপির অভিযানে ৪৪২ জন গ্রেপ্তার, উদ্ধার ককটেল-ইয়াবামোল্লাহাটে আ.লীগ-বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ামিরপুর-পল্টনের পর এবার ভাসানটেকে বাসে আগুন১৯৭১ সালে বাঙালিদের নয়, পাকিস্তানকে দুর্বল করাই ছিল ভারতের লক্ষ্য: স্পিকারনির্বাচন সামনে রেখে আজ ১৮ দলের সঙ্গে ইসির সংলাপসাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও ২ শ্যালক আটকশাহজালাল ইসলামী ব্যাংকে ৩ হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারি?জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক৪০ জনের বক্তব্য ও ভিডিও যাচাই, এক মাসেও কাটেনি তাহসিফের মৃত্যুরহস্যভুয়া ঠিকানায় কোকোলার ৬৪৬ কোটি টাকা লেনদেনপ্রধানমন্ত্রিত্ব ছাড়তে রাজি নেতানিয়াহুওয়ানডেতে বাংলাদেশের অসুখ সারাতে ইয়াসির আলীই কি সমাধানহকার উচ্ছেদ: অর্থনৈতিক ও রাজনৈতিক ঝুঁকির কথা কি ভাবছে সরকার?১৫ বছরের জন্য জাপানি কনসোর্টিয়ামের কাছে যাচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল, কী সুবিধা থাকছেপাবনায় বল্লম নিয়ে থানায় আওয়ামী লীগের হামলা, রাবার বুলেট ছুড়ে ছত্রভঙ্গ পুলিশেরছাত্রদল নেতার কার্যালয়ের সামনে ঝুলছিল কাফনের কাপড়, চিরকুটে হত্যার হুমকিগোপালগঞ্জ থেকে সরিয়ে নেওয়া হলো এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা, দেখে নিন কেন্দ্রবন্ধুদের পরামর্শে রেস্তোরাঁ খুলেছিলেন জিম, তারপর যা হলোতিন হৃৎপিণ্ড, নীল রক্ত নিয়ে অক্টোপাস কী করেএকটি স্কেচবুক থেকে হাজারো গল্পের জগৎভালো চাকরি আর বিয়ের আশ্বাসে সাগরপথে নেওয়া হচ্ছিল মালয়েশিয়া, ৩১৭ জন উদ্ধার, আটক ৭ইরানের বিরুদ্ধে ইরাক কি ট্রাম্পের হাতিয়ার হয়ে উঠছেইসলামের প্রথম মসজিদ, মহানবী (সা.) যা নিজ হাতে গড়েছেনপ্রাথমিক-মাধ্যমিকের শিক্ষাক্রমে আবার বড় পরিবর্তন হচ্ছে, নতুন বই ২০২৮ সালেকিশোরের সাইকেল-জুতা পড়ে ছিল পাড়ে, পুকুরে মিলল মরদেহনগ্নতা চরিত্রকে জীবন্ত করে তোলার উপকরণ, নিজেকে প্রদর্শনের মাধ্যম নয়: মনিকা বেলুচ্চিবিশ্ববিদ্যালয়ে ভর্তি পরামর্শ–৯: পড়ার বিষয় হিসেবে কেন বেছে নেবেন আন্তর্জাতিক সম্পর্কসোহরাওয়ার্দীতে নয়, নয়াপল্টনে হবে বিএনপির মঙ্গলবারের সমাবেশসন্ত্রাসবিরোধী আইনের মামলায় মনিরুলের স্ত্রী ও দুই শ্যালককে গ্রেপ্তার দেখাল পুলিশখুলনা কর আপিল অঞ্চলে চাকরি, ১০ জেলার আবেদনকারীদের সুযোগহাতির তাণ্ডব থেকে ফসল রক্ষায় আসামের গ্রামে অভিনব উদ্যোগইউপি নির্বাচনে কেউ যাতে ‘ফাউল’ করার নিয়তে মাঠে না নামেন: সিইসিবেসরকারি বিনিয়োগে নতুন সম্ভাবনা কি তৈরি হবেশুধু নির্দিষ্ট এলাকায় নয়, ঢাকাজুড়েই নাভানার আবাসনের উদ্যোগজুরেলের লড়াই, বুমরার প্রত্যাবর্তনেও চালকের আসনে নিউজিল্যান্ডপ্রতিষ্ঠার ৫২ বছর পেরিয়েছে, সরকারি বিদ্যালয়টিতে নেই সুপেয় পানি ও শৌচাগারএইচএসসি সম্পূরক পরীক্ষা: গোপালগঞ্জের পরীক্ষা হবে ফরিদপুর ও মাদারীপুরেতরবারি দিয়ে বইয়ের পাতা উল্টে দিলেন ধূর্জটি মঙ্গলপেছন থেকে কাভার্ড ভ্যানের ধাক্কা, মহাসড়কে অটোরিকশাচালক ও এক নারী নিহতনোয়াখালীতে চলন্ত বাসে আগুন, ছড়িয়ে পড়েছে ভিডিওমৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা আজ তেঁতুলিয়ায়, কত ডিগ্রি সেলসিয়াসনির্মাণসামগ্রীর চড়া দামে ব্যাহত নির্মাণগোপালগঞ্জে ভাঙচুর করে পালিয়ে যান ভারতে, ফেরার সময় সীমান্তে তরুণ আটক: বিজিবি১ কোটি টাকার বিলাসবহুল কামরায় কেটি পেরি ও জাস্টিন ট্রুডো, ভাইরাল ছবিবিএনপি নেতাদের আয়োজনে কনসার্ট, যাওয়ার পথে ‘শেখ হাসিনা আসবে’ স্লোগানআমার বাবা-মা আমাকে মাটি চিনিয়েছে: বিবি রাসেলআনন্দ-উচ্ছ্বাসে শিক্ষাবর্ষের বিদায়ক্ষমতা হারানোর শঙ্কায় নেতানিয়াহু, অপেক্ষা ‘অলৌকিক কিছুর’প্রতি বেলায় কি প্রোটিন খাওয়া জরুরিদেশে আবার হুপিং কাশি শনাক্ত, রাজধানীতেই পাঁচজনমার্কিন বাহিনীর ওপর হামলায় স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করেছে ইরান: ওয়াশিংটন পোস্ট‘অনেক ছটফট করেছে ছেলেটা, কিছুই করতে পারিনি, শুধু সহ্য করেছি’রিয়াল হারলে সেটাই সবচেয়ে বড় খবর, গল্প বানানোর দরকার নেই: মরিনিও১০ হাজার রান, ৩৪ সেঞ্চুরির রেকর্ড—পাকিস্তানের ক্রিকেটে একাই এক ইতিহাস ইউনিস খানজলাবদ্ধতায় মৃতপ্রায় মাঠে প্রাণ ফেরাল বন্ধুসভাহোক কলরব, বউগুলো সব লাল না হয় নীল হলো ক্যানরোজার পণ্য সরবরাহে স্বস্তি, দুশ্চিন্তা সয়াবিন তেল নিয়েপদ্মা সেতুর কাছে আওয়ামী লীগ–বিএনপির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, যুবলীগের কর্মী নিহতভিডিও নির্মাতাদের জন্য নতুন সুবিধা আনল এক্সট্রাম্প কি আবার অভিশংসনের মুখে পড়তে পারেনজুলাই বিপ্লবের জ্ঞানগর্ভ বয়ানএএফএমসিসহ ৭ আর্মি-নেভি মেডিকেলে ভর্তি বিজ্ঞপ্তি, আবেদন শুরু ২৯ নভেম্বরকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৫ নেতা-কর্মীসহ ৪৪২ জন গ্রেপ্তার: ডিএমপিশ্রীপুরে ইউএনওর বাসভবনের সামনে ও মাওনা উড়ালসেতুর নিচে ককটেল বিস্ফোরণ‘সুদমুক্ত লেনদেন ছাড়া পূর্ণাঙ্গ মুমিন হওয়া সম্ভব নয়’আড়াই বছরেও চালু হয়নি সাড়ে ৩৫ লাখ টাকার কমিউনিটি ক্লিনিকজাফলংয়ের পাথরে শিলপাটার কারুকাজবাসযোগ্য পৃথিবীর অসমাপ্ত অঙ্গীকারঅস্থির সময়কোটি কোটি লাল কাঁকড়া ক্রিসমাস দ্বীপ ছেড়ে চলে যাচ্ছেমুশফিকুর রহিম: কানটুপি পরা সেই কিশোর থেকে টেস্টের অনুপ্রেরণাস্ট্রিমার কারা, কেন স্ট্রিমিংয়ের দিকে ঝুঁকছেন কনটেন্ট ক্রিয়েটররাসাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী শায়লা ও তাঁর দুই ভাই আটকগাছ থেকে পাঠাগার, মানুষের বিপদেও ‘অক্সিজেন’জর্জ হ্যারিসন: যে কণ্ঠে বিশ্ব শুনেছিল বাংলাদেশের নামবাড়ি গোপালগঞ্জে, থাকেন ঢাকায়, কারও কারও মুঠোফোনে লেনদেন সুবিধা বন্ধঅদক্ষতা ও অবহেলায় রাষ্ট্রের অর্থ অপচয়নীতি ও বাস্তবায়নের মেলবন্ধন জরুরিএক দিনে ফুরাল না আনন্দ, আরেকটু বেশি সময় চাই জলধারায়মেহগনির বাক্সে মৃত ছোট্ট সন্তান, শিরোপার আড়ালে লুকানো এক বাবার কান্নাসই-সাবুদের দিনে পান্নাখচিত গয়নায় মিমির আভিজাত্যময় লুক, আসল চমক কলমের ডিজাইনেসন্তানের উচ্চশিক্ষার খরচ, জন্মের পর থেকেই টাকা জমাবেন কীভাবেপ্রিয় অপমান‘তোকে ঢাকা শহরের যেখানেই পাব, গুলি করব’—কায়সারের ধাওয়ায় প্রাণভয় ছোট মুন্নারছাগলছানার দুরন্তপনা১০ বছরে সবচেয়ে বেশি সন্তান জন্ম দিলেই পুরস্কার ৫ লাখ ডলার!ভিডিও গেমেও যেভাবে নতুন ভূরাজনৈতিক লড়াইচোখ মুছছিলাম, আসলে ওটা ছিল খুশির কান্না: মাহিনবম গ্রেডে ১৫০ জন নেবে বাংলাদেশ ব্যাংক, আবেদন করবেন যেভাবেকলেজছাত্রের কমলা–মাল্টার বাগান, এ বছর প্রথম দিনেই বিক্রি ২৫ হাজার টাকানিউজিল্যান্ডে পড়াশোনা শেষে শর্ট–টার্ম গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসা চালু, সুযোগ কয় মাসেরনবীজির মতো দিন কাটাব কেন, এ যুগে কীভাবে তিনি প্রাসঙ্গিকএআইয়ের কারণে এনক্রিপশন প্রযুক্তির নিরপত্তা কি অকার্যকর হয়ে যাচ্ছেআপনি কি পরিবারের বড় সন্তান? জেনে নিন প্রথম সন্তান হিসেবে আপনার কোন কোন রোগের ঝুঁকি বেশিআগেরবার মিষ্টি খাইয়ে পারেনি, এবার মোরগ–পোলাওয়ে ৩৮ কোটি টাকার সোনা চুরি‘পাখি পাকা পেঁপে খায়’ দ্রুত বলতে গেলে গোলমাল পাকিয়ে যায় কেনভিসা কি ধীরে ধীরে সংকুচিত হচ্ছে? আয়ারল্যান্ডে আন্তর্জাতিক শিক্ষার্থীদের নতুন উদ্বেগ
প্রচ্ছদ › শিক্ষা
শিক্ষা

বিচার, মীমাংসা ও গণতান্ত্রিক সহিষ্ণুতা—এই দ্বন্দ্বের সমন্বয় এখন বড় চ্যালেঞ্জ

বিচার, মীমাংসা ও গণতান্ত্রিক সহিষ্ণুতা—এই দ্বন্দ্বের সমন্বয় এখন বড় চ্যালেঞ্জ
বিচার, মীমাংসা ও গণতান্ত্রিক সহিষ্ণুতা—এই তিন দ্বন্দ্বের সমন্বয় সাধন বাংলাদেশ রাষ্ট্রের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলেও মনে করে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। তারা বলছে, গণতান্ত্রিক সহিষ্ণুতা প্রতিষ্ঠার জন্য একদিকে জু…

বিচার, মীমাংসা ও গণতান্ত্রিক সহিষ্ণুতা—এই তিন দ্বন্দ্বের সমন্বয় সাধন বাংলাদেশ রাষ্ট্রের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলেও মনে করে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। তারা বলছে, গণতান্ত্রিক সহিষ্ণুতা প্রতিষ্ঠার জন্য একদিকে জুলাই হত্যাকাণ্ডের প্রকৃত অপরাধী ব্যক্তিদের বিচার ও সাজা দ্রুততম সময়ে নিশ্চিত করা প্রয়োজন। অন্যদিকে বিবদমান সব পক্ষের মধ্যে রাজনৈতিক মীমাংসাও (রিকনসিলিয়েশন) অতি দ্রুত সম্পন্ন করা জরুরি। নইলে বাংলাদেশের জাতীয় রাজনীতিতে এখন যা চলছে, তা রাষ্ট্রের জন্য এক নিরন্তর ঝুঁকির কারণ হয়ে উঠবে।
রাষ্ট্র ও জনগণকে অনাগত সংঘাত থেকে রক্ষার জন্য চলমান দ্বন্দ্বগুলো নিরসন করা অত্যন্ত প্রয়োজন উল্লেখ করে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক বলেছে, শিক্ষাঙ্গন ও জাতীয় ক্ষেত্রে অতিদ্রুত একটি সহিষ্ণু গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা বর্তমান সরকারের আবশ্যিক কর্তব্য।
আজ শনিবার এক বিবৃতিতে এসব বিষয় উল্লেখ করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। সংগঠনটি বলছে, তারা শান্তি চায়, সংঘর্ষ ও সহিংসতা নয়। সব মত, পথের সমন্বয়ে রাষ্ট্র হিসেবে দেশো প্রকৃত গণতান্ত্রিক পরিবেশের পরিপূর্ণ বিকাশ ঘটুক, এটাই তাদের চাওয়া।
দ্বন্দ্ব-সংঘাত, মামলা–হামলা, ট্যাগিং-অপসারণের কদর্য রাজনীতি কোনো রাষ্ট্রের একক ও অনন্ত পথ হতে পারে না বলে মনে করে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। তারা বলছে, অনতিবিলম্বে জুলাইকেন্দ্রিক ঘটনাবলির বিচার ও মীমাংসা এবং গণতান্ত্রিক সহিষ্ণুতার পথনকশা বাস্তবায়নই পারে দেশ রাষ্ট্রকে সর্বজনীনভাবে শান্ত করতে।
সংগঠনটি মনে করে, নির্বাহী আদেশে একটি বড় রাজনৈতিক বর্গকে নিষিদ্ধ করে রাখা, গণহারে মামলা ও গ্রেপ্তার-বাণিজ্য, তার ভোটব্যাংক ব্যবহারের স্বার্থ এবং জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংশোধনের পরিক্রমা থেকে বিচ্যুত হয়ে শুধু একটি দলকে চিরতরে নিষিদ্ধের জন্য সংবিধান সংশোধন করতে চাওয়ার হুমকি—তাদের ভাবাচ্ছে। পাশাপাশি জুলাই ও তার আগের অপরাধের জন্য ক্ষমা চাওয়ার পরিবর্তে নিষিদ্ধ থাকার সুযোগ নিয়ে প্রথাগত ও চিরাচরিত সন্ত্রাসবাদের পথ গ্রহণের আওয়ামী পন্থাও তাদের সংক্ষুব্ধ করেছে।
রাষ্ট্র ও জনগণকে এমন সীমাহীন সংঘাত থেকে রক্ষা করার সর্বোচ্চ দায় সরকারের বলেও উল্লেখ করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। সংগঠনটি বলছে, সেই সংঘাত এড়ানোর একমাত্র পথ গণতান্ত্রিক সহিষ্ণুতা। অথচ জুলাই–পরবর্তী প্রথম নির্বাচিত সরকারের আমলেও গণতান্ত্রিক সহিষ্ণুতার পথে প্রবেশ করা যায়নি। নাগরিকদের ব্যক্তিগত রাজনৈতিক মত প্রকাশের কারণে নিপীড়ন চলছে।
সংগঠনটি বলেছে, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আক্রমণ ও আগুন-সন্ত্রাস ফিরে এসেছে। একদিকে আওয়ামী-সন্ত্রাসের দৌরাত্ম্য, অগ্নিসংযোগ; আরেক দিকে বিপরীত রাজনৈতিক শক্তিগুলোর ক্ষমতাকেন্দ্রিক পেশিশক্তি ও ঘরবাড়িতে আগুন লাগানো—এগুলোই যেন বাংলাদেশের চরম রাজনৈতিক বাস্তবতা! এসবের ক্রিয়া-প্রতিক্রিয়া হিসেবে আশঙ্কাজনকভাবে নানা শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের বিরুদ্ধে সংঘবদ্ধ হামলা, হয়রানি, সাইবার বুলিং ও দায়িত্ব থেকে অপসারণের ঘটনাও ঘটছে সমানতালে।
সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের বিরুদ্ধে এমন নিন্দাজনক আক্রমণ হয়েছে উল্লেখ করে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক বলেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধার বিভিন্ন টক শর বক্তব্যকে খণ্ডিত করে তাঁকে, তাঁর পরিবার ও সন্তানদের সাইবার বুলিং, একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক আলোচনা থেকে তাঁকে বাদ দেওয়া কিংবা ক্রিয়াশীল কয়েকটি ছাত্রসংগঠনের চাপে জাবিতে দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক শিক্ষক ও নাগরিক তাঁরা যে মতাদর্শেরই হোক না কেন, তাঁদের প্রতি সাইবার আক্রমণ, হেনস্তা, লাঞ্ছনা, মব এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর তরফ থেকে তাঁদের অনেকের প্রতি যে অগণতান্ত্রিক আচরণ করা হচ্ছে, এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

পাঠকের মন্তব্য

আরও সংবাদ

দুর্গাপুরে প্রধান শিক্ষিকা ও গণিত শিক্ষকের বিরুদ্ধে  প্রশ্ন ফাঁসের অভিযোগ
শিক্ষা

দুর্গাপুরে প্রধান শিক্ষিকা ও গণিত শিক্ষকের বিরুদ্ধে প্রশ্ন ফাঁসের অভিযোগ

ফাইল ফটো দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে ঐতিহ্যবাহী মহারাজা কুমুদ চন্দ্র মেমোরিয়াল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের (এমকেসিএম) নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার গণিত বিষয়ের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় পরীক্ষা স…

গোপালগঞ্জ থেকে সরিয়ে নেওয়া হলো এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা, দেখে নিন কেন্দ্র
শিক্ষা

গোপালগঞ্জ থেকে সরিয়ে নেওয়া হলো এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা, দেখে নিন কেন্দ্র

গোপালগঞ্জের পাঁচটি কেন্দ্রে হতে যাওয়ায় এইচএসসি ও সমমানের সম্পূরক পরীক্ষার্থী অন্য কেন্দ্রে অনুষ্ঠিত হবে। গোপালগঞ্জে পরীক্ষা নেওয়ার মতো অনুকূল পরিবেশ না থাকায় পাশের দুই জেলা ফরিদপুর ও মাদারীপুরের উপজেলায় এই পরীক্ষা নেওয়া …

প্রাথমিক-মাধ্যমিকের শিক্ষাক্রমে আবার বড় পরিবর্তন হচ্ছে, নতুন বই ২০২৮ সালে
শিক্ষা

প্রাথমিক-মাধ্যমিকের শিক্ষাক্রমে আবার বড় পরিবর্তন হচ্ছে, নতুন বই ২০২৮ সালে

আগামী জানুয়ারিতে শুরু হতে যাওয়া শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে বেশ কিছু পরিবর্তন আনছে সরকার। বিভিন্ন বিষয়ের বই পরিমার্জন করা হচ্ছে। চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চারটি বই। তবে এসব পরিবর্তন শুধু আগামী শিক্ষাবর্ষের জন্য।…