28 Nov 2026 · স্বাধীন সংবাদমাধ্যম
দৈনিক দেশপটিকা - দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সত্য · সংবাদ · সমাজ দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সংবাদ সর্বশেষ আপডেট
আজকের সংবাদ
কালিহাতীতে অবৈধ বালু ব্যবসায় প্রশাসনের ‘জিরো টলারেন্স’: অভিযানে দিশেহারা সিন্ডিকেট, রদবদলের গুঞ্জনশিক্ষিত বেকারত্ব কমাতে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই: প্রধানমন্ত্রীছারছীনা দরবার শরিফের ১৩৬তম বার্ষিক ইছালে ছওয়াব মাহফিল শুরু রবিবাররংপুরে ২০০ শয্যায় চালু হচ্ছে আধুনিক শিশু হাসপাতালআর্থিক খাতের সংকটের পেছনে আ. লীগের দুর্নীতি ও অর্থপাচার: রাষ্ট্রপতিগোপালগঞ্জে বিকাশে অস্বাভাবিক লেনদেন, সতর্ক সরকারসোনার ভরি ২ লাখ ১ হাজার টাকা ছাড়ালআশুলিয়ায় পৃথক স্থানে দাঁড়িয়ে থাকা দুই বাসে আগুন, নাশকতার আশঙ্কাপিএসসি সংস্কার পরিবর্তনের অভিযোগ, আন্দোলনে নামছে শিবিরবিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো সরকারের ঐতিহাসিক উদ্যোগ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি তারেক রহমানতিতুমীর কলেজের ছাত্রী হোস্টেলের গেটে ককটেল বিস্ফোরণ২০২৭ সাল থেকে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালুর ঘোষণাযাত্রীবেশে বাসে উঠে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরাগঙ্গার পানিবণ্টন চুক্তি: মেয়াদ ফুরাচ্ছে, দরকার বিচক্ষণ কূটনীতিভিকারুননিসায় প্রথম শ্রেণিতে ভর্তি, আসন ১৫৪৫রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে ‘পেট্রলবোমা’ নিক্ষেপ, ফাঁকা গুলির অভিযোগসেন্ট মার্টিনে ‘চিংড়ি খাওয়ার পর’ শ্বাসকষ্ট, প্রাণ গেল পর্যটকেরনায়িকা ববিতার কয় সন্তান? কী করেন, কোথায় থাকেনবিশ্বকাপ জেতার ক্ষমতা আর নেই ব্রাজিলের, বলছেন রোনালদোকারাগারে যুব মহিলা লীগ নেত্রী, প্রতিবন্ধী সন্তানের মৃত্যু, লাশ দেখাতে নেওয়া হচ্ছে কাশিমপুরেঋণ করে কিনেছিলেন ক্যামেরা, এবার জিতলেন অর্থমূল্যে বিশ্বের সবচেয়ে দামি আলোকচিত্র পুরস্কারকালশীতে যাত্রীবেশে বাসে উঠে কেরোসিন ঢেলে আগুনএকঝলক (২৮ নভেম্বর ২০২৬)ঐতিহ্যের গারো বয়নশিল্প: মুনমুনের হাত ধরে গান.না দক.কার পুনর্জাগরণ!ইলন মাস্ক কেন মহাকাশে ১০ লাখ স্যাটেলাইট ডেটা সেন্টার বসাতে চানসোনার দাম আবার ভরিতে ২ লাখ টাকা ছাড়ালচুয়েটে মধ্যরাতে শিক্ষার্থীদের দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, আহত ৫প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বড় নিয়োগ, পদ ৭৪৬গাজীপুরে সাবেক কাউন্সিলরকে গ্রেপ্তারের এক দিন পর বাড়িতে লুটপাট–আগুনএক ধাক্কায় সব প্রমাণ! ডমিনোর উপমা১০৬ স্থলসীমান্ত রুট ঝুঁকিপূর্ণ, মাদক আসছে নদী-সমুদ্রপথেওযদি আমি একটি গোলাপ হতামসেনাসদস্য পরিচয়ে পাত্রী দেখতে গিয়ে যুবক আটকজলদস্যুরাজের হাতে মোগল জাহাজের পরিণতিরাজধানীজুড়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫৫০, বিদেশি পিস্তল উদ্ধারএআইনির্ভর টিভি চ্যানেল আনছে গুগল, অনুষ্ঠানের প্রধান চরিত্রে দেখা যাবে নিজেকে‘একটা চাদর হবে’ থেকে চাদরে মোড়ানো শেষযাত্রাচট্টগ্রামে মেট্রোরেলের প্রাথমিক রুট নির্ধারণ, উড়াল নাকি পাতালে পথেমহাকাশ থেকে দেখা যায় ‘কুইবেকের চোখ’দক্ষিণ আফ্রিকা–বাংলাদেশ: টেস্ট ইতিহাসেই কি সবচেয়ে একতরফা লড়াইআগুনের কোনো দল নেইমাদারীপুরে থানার সামনে আওয়ামী লীগ-বিএনপির দফায় দফায় সংঘর্ষ, ককটেল বিস্ফোরণদাবা, বই আর নব্বই দশকের মন নিয়ে বার্সায় ‘আরেক রাফিনিয়া’ইলিশের পদ্মায় জাল ফেললে উঠছে সাকার মাছ, দেশি জাতের জন্য কতটা বিপদসোনার দামের ভেলকি ও বিগ জিমের ‘মুরগি বিভ্রম’বলিউড নায়িকাদের পারিশ্রমিকের নতুন হিসাব, শীর্ষ ৫ কে কত নেনআটক বাংলাদেশিদের দিকে নজর দিনএক দিনে ৭২৬ হামলায় ১২১ হুতি যোদ্ধা হতাহত হওয়ার দাবি ইয়েমেনের সরকারি বাহিনীরমেসিও ইন্টার মায়ামির বিদায় ঠেকাতে পারলেন নাবড় ধরনের পরিবর্তন দরকারবিআরটিএর অধীন তিন মাসের ইন্টার্নশিপ, মাসিক ভাতা ১০ হাজারঘরে আটকে পড়া প্রজাপতিকে আহত না করে বের করব কীভাবেযে মাছ বেঁচে থাকতে পারে ১৩০ বছর৩৯-এ এসেও নানা লুকে আবেদন ছড়াচ্ছেন এষা গুপ্তাবছরে সাত থেকে আট কোটি টাকার মাছের কারবার হয় এই বিলে, যেতে পারেন তাজা মাছ কিনতেজাতীয় বিশ্ববিদ্যালয়ে ৪০ লাখ শিক্ষার্থী, পিছিয়ে শিক্ষার মানে, জোর দিতে চায় কর্মমুখী শিক্ষায়বরিশালে শিক্ষার্থী ও নারীদের দারুণ উদ্যোগসকালেই পড়ুন আলোচিত ৫ খবর৫০ ওভার খেলার সংগ্রাম, ওপেনিংয়ে ‘এক্সপেরিমেন্ট’—দক্ষিণ আফ্রিকায় কী অপেক্ষা করছে বাংলাদেশেরজাহাঙ্গীরনগরে অতিথি পাখির মেলাময়মনসিংহে ছয় গ্রামে মাঠের পর মাঠ লেবুর বাগান, প্রতিদিন বিক্রি অন্তত ২৫ লাখ টাকাবিজয়ের বইমেলায় মুক্তিযুদ্ধের স্মৃতিলয়্যালিটি ফ্যাক্টচাষী নজরুলের ‘সুভা’ কি শুধু এক বোবা মেয়ের গল্প, নাকি আরও কিছুব্যাংকের চাকরি ছেড়ে কারুপণ্যের ব্যবসা, এখন মাসে বিক্রি ১৫ লাখ টাকাবাবাকে বলেছিলেন, ‘আমি ভালো আছি, দোয়া করিও’, দুদিন পর এল ছেলের মৃত্যুর খবরহরমুজে মাইনের আঘাতে তেলবাহী দুটি ট্যাংকারে বিস্ফোরণ ও আগুন: আইআরজিসিসম্রাট আওরঙ্গজেবের জাহাজে চরম নৃশংসতা চালান এক জলদস্যু, তাঁর পরিণতি আজও রহস্যঘেরাসেই গারনাচো এখন ১২ জনের বদলি দলেও জায়গা পান নাইলিয়াড ও ওডিসি: যুদ্ধ, বীরত্ব ও ঘরে ফেরার মহাকাব্যশয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৮ আমলঅতিরিক্ত আত্মবিশ্বাসে ভুল সিদ্ধান্ত নিতে পারেন কোন রাশির জাতকএকটি ফুটবলের ব্যবচ্ছেদলাল শাপলার সৌন্দর্যে ডিবির হাওর৮৭ হাজার কোটি টাকার মালিক! অভিনেতা থেকে প্রযুক্তি–দুনিয়ার ধনকুবেরবৈদ্যুতিক গাড়ির চাকার যত্নে যে ৭টি বিষয় খেয়াল রাখতে হবেজমকালো পার্টি সাজে অনুপ্রেরণা হতে পারে স্পর্শিয়ার ইন্দো-ওয়েস্টার্ন লুকআমেরিকা যেভাবে রাশিয়ার সঙ্গে সমঝোতার কথা ভাবছেমেসির ভোট পেয়েছিলেন রিয়াল মাদ্রিদের এক খেলোয়াড়, রোনালদোর ভোট পেয়েছিলেন বার্সেলোনার একজনমার্কিন শুল্ক আরোপ হলে চাপে পড়তে পারে দেশের তিন খাতআজ টিভিতে যা দেখবেন (২৮ নভেম্বর ২০২৬)এআই যখন এআইয়ের চাকরি খায়!হুট করেই আলোচনায়, কে এই পূর্ণিমাশীতে বাড়ে কোষ্ঠকাঠিন্য: লাইফস্টাইলের পরিবর্তনে এড়ানো যায় এই সমস্যাসেপটিক ট্যাংকে কী গ্যাস থাকে, এই গ্যাস থেকে কীভাবে নিরাপদ রাখা যায়খরার মধ্যেও টিকে থাকবে চা গাছ, সম্ভাবনা দেখাচ্ছে বাকৃবি ও বিটিআরআইয়ের গবেষণা
প্রচ্ছদ › সংবাদ
সর্বশেষ

নদীর দখল ও দূষণের চিত্র নিয়ে মাগুরা বন্ধুসভার তথ্যচিত্র নির্মাণ

নদীর দখল ও দূষণের চিত্র নিয়ে মাগুরা বন্ধুসভার তথ্যচিত্র নির্মাণ
নবগঙ্গা নদীকে ঘিরে গড়ে উঠেছে মাগুরা শহর। একসময় এই নবগঙ্গা নদী ছিল শহরের মানুষের জীবন-জীবিকা, পানি ও বিনোদনের অন্যতম উৎস। সময়ের সঙ্গে সেই নদীর চিত্র বদলেছে। দখল, দূষণ আর অবহেলায় ক্রমেই সংকুচিত হয়েছে নদীর প্রবাহ। শহরের পাশ…

নবগঙ্গা নদীকে ঘিরে গড়ে উঠেছে মাগুরা শহর। একসময় এই নবগঙ্গা নদী ছিল শহরের মানুষের জীবন-জীবিকা, পানি ও বিনোদনের অন্যতম উৎস। সময়ের সঙ্গে সেই নদীর চিত্র বদলেছে। দখল, দূষণ আর অবহেলায় ক্রমেই সংকুচিত হয়েছে নদীর প্রবাহ। শহরের পাশ দিয়ে বয়ে চলা নদীটি যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে শহরেরই মানুষের হাতে।
নবগঙ্গা নদীর এই বাস্তবতা তুলে ধরতে তথ্যচিত্র নির্মাণ করেছে মাগুরা বন্ধুসভা। তথ্যচিত্রটির শিরোনাম ‘নবগঙ্গা: একটি শহরের হাতে নদীর মৃত্যু-একটি নদীর হারিয়ে যাওয়ার গল্প’। এতে শহরঘেঁষা নবগঙ্গা নদীর দখল ও দূষণের চিত্র সচিত্রভাবে তুলে ধরা হয়েছে। নদীর বর্তমান অবস্থা, দখল এবং দূষণের প্রভাবের মধ্য দিয়ে একটি শহরের সঙ্গে তার প্রাণের নদীর বদলে যাওয়া সম্পর্কের গল্প বলার চেষ্টা করা হয়েছে।
তথ্যচিত্রটির শিরোনাম ‘নবগঙ্গা: একটি শহরের হাতে নদীর মৃত্যু-একটি নদীর হারিয়ে যাওয়ার গল্প’।প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৫ নভেম্বর মাগুরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত সুধী সমাবেশের শুরুতে তথ্যচিত্রটি প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, সাংবাদিক, রাজনীতিবিদ, সাংস্কৃতিক কর্মী, খেলোয়াড় ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। নবগঙ্গা নদী মাগুরা শহরের মানুষের জীবন ও পরিবেশের সঙ্গে সরাসরি যুক্ত হওয়ায় উপস্থিত অতিথিরা তথ্যচিত্রটির বিষয়বস্তুর গুরুত্ব উপলব্ধি করেন। নদীর দখল ও দূষণ নিয়ে তাঁরা উদ্বেগ প্রকাশ করেন। নদী রক্ষায় জনসচেতনতা তৈরির পাশাপাশি দখলদারদের জবাবদিহির আওতায় আনার প্রয়োজনীয়তার কথাও আলোচনায় উঠে আসে।
তথ্যচিত্রটি শুধু প্রদর্শনীর মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। পরে বন্ধুসভার সদস্যরা এটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেন। এরপর আরও অনেক মানুষ তথ্যচিত্রটি দেখেন এবং নবগঙ্গা নদীর বর্তমান অবস্থা নিয়ে আগ্রহ ও উদ্বেগ প্রকাশ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নদী রক্ষায় নানা দাবি ও মতামত তুলে ধরেন তাঁরা। এতে নদীটির সংকট নিয়ে নতুন করে আলোচনার সুযোগ তৈরি হয়েছে।
তথ্যচিত্রটির শিরোনাম ‘নবগঙ্গা: একটি শহরের হাতে নদীর মৃত্যু-একটি নদীর হারিয়ে যাওয়ার গল্প’।মাগুরা বন্ধুসভার সাধারণ সম্পাদক ফারহানা সুলতানা বলেন, ‘বন্ধুসভা বছরজুড়েই নানা ভালো কাজ করে থাকে। আমরা যেহেতু এই শহরে বসবাস করি, তাই নবগঙ্গা নদীর দখল ও দূষণের বিষয়টি নিয়ে সচেতনতা ও জবাবদিহি তৈরি করতে তথ্যচিত্রটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। মানুষ বিষয়টি খুবই ইতিবাচকভাবে নিয়েছে।’
তিনি জানান, সমৃদ্ধি সমবায় সমিতি লিমিটেডের সহযোগিতায় তথ্যচিত্রটি নির্মাণ করা হয়েছে। বন্ধুসভার সদস্যরা বলেন, নবগঙ্গা শুধু একটি নদীর নাম নয়, এটি মাগুরা শহরের ইতিহাস, পরিবেশ ও মানুষের জীবনযাপনের অংশ। নদীটির দখল ও দূষণ অব্যাহত থাকলে এর প্রভাব পড়বে পুরো শহরের ওপর। বন্ধুসভার এই উদ্যোগের লক্ষ্য, নদীর সংকটকে মানুষের সামনে তুলে ধরা এবং এ বিষয়ে নাগরিক সচেতনতা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহি তৈরিতে ভূমিকা রাখা।
তাঁরা আরও বলছেন, একটি তথ্যচিত্র হয়তো এক দিনে নদীর দখল-দূষণ বন্ধ করতে পারবে না। তবে নদীর হারিয়ে যাওয়ার গল্প যখন শহরের মানুষের সামনে আসে, তখন তা নতুন করে প্রশ্ন তোলে, নিজের শহরের নদীটিকে বাঁচাতে আমরা কতটা সচেতন এবং দায়িত্বশীল।
বন্ধু, মাগুরা বন্ধুসভা

পাঠকের মন্তব্য

আরও সংবাদ

সুর, আবৃত্তি ও নৃত্যে মাগুরায় প্রথম আলোর ২৮ বছর উদ্‌যাপন
সর্বশেষ

সুর, আবৃত্তি ও নৃত্যে মাগুরায় প্রথম আলোর ২৮ বছর উদ্‌যাপন

পাঠকের আস্থা আছে বলেই প্রথম আলোর কাছে প্রত্যাশাও বেশি। গণতন্ত্র প্রতিষ্ঠা, মানবাধিকার রক্ষা ও বাংলাদেশের স্বার্থ রক্ষায় পত্রিকাটির আরও সক্রিয় ভূমিকা চান মাগুরার সুধীজনেরা। তাঁদের প্রত্যাশা, জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোয় প…

২০২৪ সালের গণ-অভ্যুত্থানের চেতনা ধারণ করে রাজপথে থাকবে বিএনপি: সংস্কৃতিমন্ত্রী
রাজনীতি

২০২৪ সালের গণ-অভ্যুত্থানের চেতনা ধারণ করে রাজপথে থাকবে বিএনপি: সংস্কৃতিমন্ত্রী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) একটি গণতান্ত্রিক ও দেশপ্রেমিক রাজনৈতিক দল। বিএনপির হাতে স্বাধীনতার পতাকা। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের ঐক্য কোনোভাবেই বিনষ্ট হতে দেওয়া হবে না। ’২৪-এর চেতনা ও মেজাজ ধারণ করে রাজপথে থাকবে বিএ…

মাগুরার শালিখায় ৯ হাজার ৯০০ কৃষকের মাঝে ১৯৩.৫ মেট্রিক টন সার ও ৯.৯ মেট্রিক টন বীজ বিতরণ
সর্বশেষ

মাগুরার শালিখায় ৯ হাজার ৯০০ কৃষকের মাঝে ১৯৩.৫ মেট্রিক টন সার ও ৯.৯ মেট্রিক টন বীজ বিতরণ

মাগুরার শালিখায় ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৯ হাজার সরিষাচাষি ও ৯০০ মসুরচাষির মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ…