ট্যালেন্টপুল বৃত্তি পরীক্ষায় প্রথম নুসরাত জাহান ফারহা
গাজীপুরের কালিয়াকৈরে ট্যালেন্টপুল বৃত্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছে নার্সারি শ্রেণির শিক্ষার্থী নুসরাত জাহান ফারহা। সে রফিক রাজু ক্যাডেট স্কুলের কালিয়াকৈর শাখার শিক্ষার্থী।ফারহা কালিয়াকৈর উপজেলার বলিয়াদী গ্রামের টেঁকিবাড়ি এলাকার বাসিন্দা সৈয়দ আবদুল হাদী ও তানিয়া আক্তার বৃষ্টি দম্পতির বড় মেয়ে। শিক্ষাজীবনের শুরুতেই তার এমন সাফল্যে পরিবার, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। ফারহার এ অর্জনে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন তার মামা মো. তুষার আহম্মেদ।
তিনি বলেন, ছোট্ট বয়সে এমন সাফল্য পরিবারের জন্য আনন্দ ও গর্বের বিষয়। পড়াশোনার প্রতি আগ্রহ ও পরিশ্রমের মাধ্যমে ফারহা ভবিষ্যতেও সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখবে বলে আশা করেন তিনি। তুষার আহম্মেদ আরও বলেন, ফারহা ভবিষ্যতে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে একজন আদর্শ, সৎ ও মানবিক মানুষ হিসেবে গড়ে উঠুক এটাই তাঁর প্রত্যাশা। তিনি তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

পাঠকের মন্তব্য