ঘোরজান ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম কিনলেন গণমাধ্যমকর্মী রাসেল সরকার
মাহমুদুল হাসান, চৌহালী : আসন্ন সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ৩ নম্বর ঘোরজান ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন গণমাধ্যমকর্মী মো. রাসেল সরকার।স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে চৌহালীর ঘোরজান ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে বিএনপির সমর্থনে মনোনয়ন ফরম সংগ্রহের পর এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “এটি শুধু একটি ফরম নয়, বরং জনগণের সেবা করার পবিত্র আমানত।”তিনি আরও বলেন, দিনটি তাঁর ও শুভানুধ্যায়ীদের জন্য অত্যন্ত আনন্দের ও প্রাপ্তির। সাত পুরুষের রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে রাজনীতি তাঁর রক্তে মিশে থাকলেও সরাসরি নির্বাচনের মাঠে অংশ নেওয়ার অভিজ্ঞতা তাঁর জন্য নতুন। রাজনীতিতে পূর্বসূরিদের অভিজ্ঞতাকে পথপ্রদর্শক হিসেবে গ্রহণ করার পাশাপাশি বয়সে ছোট ও নবীনদের কাছ থেকেও শেখার মানসিকতা রয়েছে তাঁর।মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রাসেল সরকার বলেন, জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থনই তাঁর মূল শক্তি। তিনি একটি সুন্দর, আধুনিক ও জনবান্ধব ঘোরজান ইউনিয়ন গড়ে তুলতে দল-মত নির্বিশেষে সবার সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

পাঠকের মন্তব্য