নেত্রকোনার মদন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার
রবিউল আলম ,মদন : নেত্রকোনার মদন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার খান এখলাছকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে মদন থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সহায়তায় ময়মনসিংহে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আবুল বাশার খান এখলাছ মদন পৌরসভার পশ্চিম জাহাঙ্গীরপুর গ্রামের মৃত তাজু খার ছেলে।বিষয়টি নিশ্চিত করে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন করিম জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রনেতা নবাবের দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন এখলাছ। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে মদন থানায় আনা হয়েছে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনসহ একাধিক মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আজ তাকে নেত্রকোনা জেলা কারাগারে পাঠানো হবে।

পাঠকের মন্তব্য