রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খোঁজখবর নিলেন সামছুল ইসলাম
রাম সরকার বিপ্লব , রায়গঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নিয়েছেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ধানগড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সামছুল ইসলামসহ দলীয় নেতৃবৃন্দ। এ সময় তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের চিকিৎসাসেবার সার্বিক খোঁজখবর নেন। পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখার বিষয়ে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আলোচনা করেন।এ সময় উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক রানা, ধামাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রিপন হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। তাঁরা হাসপাতালের চিকিৎসাসেবার মান উন্নয়ন, রোগীদের যথাযথ সেবা নিশ্চিত করা এবং হাসপাতাল প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন।

পাঠকের মন্তব্য