28 Nov 2026 · স্বাধীন সংবাদমাধ্যম
দৈনিক দেশপটিকা - দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সত্য · সংবাদ · সমাজ দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সংবাদ সর্বশেষ আপডেট
আজকের সংবাদ
কালিহাতীতে অবৈধ বালু ব্যবসায় প্রশাসনের ‘জিরো টলারেন্স’: অভিযানে দিশেহারা সিন্ডিকেট, রদবদলের গুঞ্জনশিক্ষিত বেকারত্ব কমাতে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই: প্রধানমন্ত্রীছারছীনা দরবার শরিফের ১৩৬তম বার্ষিক ইছালে ছওয়াব মাহফিল শুরু রবিবাররংপুরে ২০০ শয্যায় চালু হচ্ছে আধুনিক শিশু হাসপাতালআর্থিক খাতের সংকটের পেছনে আ. লীগের দুর্নীতি ও অর্থপাচার: রাষ্ট্রপতিগোপালগঞ্জে বিকাশে অস্বাভাবিক লেনদেন, সতর্ক সরকারসোনার ভরি ২ লাখ ১ হাজার টাকা ছাড়ালআশুলিয়ায় পৃথক স্থানে দাঁড়িয়ে থাকা দুই বাসে আগুন, নাশকতার আশঙ্কাপিএসসি সংস্কার পরিবর্তনের অভিযোগ, আন্দোলনে নামছে শিবিরবিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো সরকারের ঐতিহাসিক উদ্যোগ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি তারেক রহমানতিতুমীর কলেজের ছাত্রী হোস্টেলের গেটে ককটেল বিস্ফোরণ২০২৭ সাল থেকে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালুর ঘোষণাযাত্রীবেশে বাসে উঠে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরাগঙ্গার পানিবণ্টন চুক্তি: মেয়াদ ফুরাচ্ছে, দরকার বিচক্ষণ কূটনীতিভিকারুননিসায় প্রথম শ্রেণিতে ভর্তি, আসন ১৫৪৫রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে ‘পেট্রলবোমা’ নিক্ষেপ, ফাঁকা গুলির অভিযোগসেন্ট মার্টিনে ‘চিংড়ি খাওয়ার পর’ শ্বাসকষ্ট, প্রাণ গেল পর্যটকেরনায়িকা ববিতার কয় সন্তান? কী করেন, কোথায় থাকেনবিশ্বকাপ জেতার ক্ষমতা আর নেই ব্রাজিলের, বলছেন রোনালদোকারাগারে যুব মহিলা লীগ নেত্রী, প্রতিবন্ধী সন্তানের মৃত্যু, লাশ দেখাতে নেওয়া হচ্ছে কাশিমপুরেঋণ করে কিনেছিলেন ক্যামেরা, এবার জিতলেন অর্থমূল্যে বিশ্বের সবচেয়ে দামি আলোকচিত্র পুরস্কারকালশীতে যাত্রীবেশে বাসে উঠে কেরোসিন ঢেলে আগুনএকঝলক (২৮ নভেম্বর ২০২৬)ঐতিহ্যের গারো বয়নশিল্প: মুনমুনের হাত ধরে গান.না দক.কার পুনর্জাগরণ!ইলন মাস্ক কেন মহাকাশে ১০ লাখ স্যাটেলাইট ডেটা সেন্টার বসাতে চানসোনার দাম আবার ভরিতে ২ লাখ টাকা ছাড়ালচুয়েটে মধ্যরাতে শিক্ষার্থীদের দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, আহত ৫প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বড় নিয়োগ, পদ ৭৪৬গাজীপুরে সাবেক কাউন্সিলরকে গ্রেপ্তারের এক দিন পর বাড়িতে লুটপাট–আগুনএক ধাক্কায় সব প্রমাণ! ডমিনোর উপমা১০৬ স্থলসীমান্ত রুট ঝুঁকিপূর্ণ, মাদক আসছে নদী-সমুদ্রপথেওযদি আমি একটি গোলাপ হতামসেনাসদস্য পরিচয়ে পাত্রী দেখতে গিয়ে যুবক আটকজলদস্যুরাজের হাতে মোগল জাহাজের পরিণতিরাজধানীজুড়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫৫০, বিদেশি পিস্তল উদ্ধারএআইনির্ভর টিভি চ্যানেল আনছে গুগল, অনুষ্ঠানের প্রধান চরিত্রে দেখা যাবে নিজেকে‘একটা চাদর হবে’ থেকে চাদরে মোড়ানো শেষযাত্রাচট্টগ্রামে মেট্রোরেলের প্রাথমিক রুট নির্ধারণ, উড়াল নাকি পাতালে পথেমহাকাশ থেকে দেখা যায় ‘কুইবেকের চোখ’দক্ষিণ আফ্রিকা–বাংলাদেশ: টেস্ট ইতিহাসেই কি সবচেয়ে একতরফা লড়াইআগুনের কোনো দল নেইমাদারীপুরে থানার সামনে আওয়ামী লীগ-বিএনপির দফায় দফায় সংঘর্ষ, ককটেল বিস্ফোরণদাবা, বই আর নব্বই দশকের মন নিয়ে বার্সায় ‘আরেক রাফিনিয়া’ইলিশের পদ্মায় জাল ফেললে উঠছে সাকার মাছ, দেশি জাতের জন্য কতটা বিপদসোনার দামের ভেলকি ও বিগ জিমের ‘মুরগি বিভ্রম’বলিউড নায়িকাদের পারিশ্রমিকের নতুন হিসাব, শীর্ষ ৫ কে কত নেনআটক বাংলাদেশিদের দিকে নজর দিনএক দিনে ৭২৬ হামলায় ১২১ হুতি যোদ্ধা হতাহত হওয়ার দাবি ইয়েমেনের সরকারি বাহিনীরমেসিও ইন্টার মায়ামির বিদায় ঠেকাতে পারলেন নাবড় ধরনের পরিবর্তন দরকারবিআরটিএর অধীন তিন মাসের ইন্টার্নশিপ, মাসিক ভাতা ১০ হাজারঘরে আটকে পড়া প্রজাপতিকে আহত না করে বের করব কীভাবেযে মাছ বেঁচে থাকতে পারে ১৩০ বছর৩৯-এ এসেও নানা লুকে আবেদন ছড়াচ্ছেন এষা গুপ্তাবছরে সাত থেকে আট কোটি টাকার মাছের কারবার হয় এই বিলে, যেতে পারেন তাজা মাছ কিনতেজাতীয় বিশ্ববিদ্যালয়ে ৪০ লাখ শিক্ষার্থী, পিছিয়ে শিক্ষার মানে, জোর দিতে চায় কর্মমুখী শিক্ষায়বরিশালে শিক্ষার্থী ও নারীদের দারুণ উদ্যোগসকালেই পড়ুন আলোচিত ৫ খবর৫০ ওভার খেলার সংগ্রাম, ওপেনিংয়ে ‘এক্সপেরিমেন্ট’—দক্ষিণ আফ্রিকায় কী অপেক্ষা করছে বাংলাদেশেরজাহাঙ্গীরনগরে অতিথি পাখির মেলাময়মনসিংহে ছয় গ্রামে মাঠের পর মাঠ লেবুর বাগান, প্রতিদিন বিক্রি অন্তত ২৫ লাখ টাকাবিজয়ের বইমেলায় মুক্তিযুদ্ধের স্মৃতিলয়্যালিটি ফ্যাক্টচাষী নজরুলের ‘সুভা’ কি শুধু এক বোবা মেয়ের গল্প, নাকি আরও কিছুব্যাংকের চাকরি ছেড়ে কারুপণ্যের ব্যবসা, এখন মাসে বিক্রি ১৫ লাখ টাকাবাবাকে বলেছিলেন, ‘আমি ভালো আছি, দোয়া করিও’, দুদিন পর এল ছেলের মৃত্যুর খবরহরমুজে মাইনের আঘাতে তেলবাহী দুটি ট্যাংকারে বিস্ফোরণ ও আগুন: আইআরজিসিসম্রাট আওরঙ্গজেবের জাহাজে চরম নৃশংসতা চালান এক জলদস্যু, তাঁর পরিণতি আজও রহস্যঘেরাসেই গারনাচো এখন ১২ জনের বদলি দলেও জায়গা পান নাইলিয়াড ও ওডিসি: যুদ্ধ, বীরত্ব ও ঘরে ফেরার মহাকাব্যশয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৮ আমলঅতিরিক্ত আত্মবিশ্বাসে ভুল সিদ্ধান্ত নিতে পারেন কোন রাশির জাতকএকটি ফুটবলের ব্যবচ্ছেদলাল শাপলার সৌন্দর্যে ডিবির হাওর৮৭ হাজার কোটি টাকার মালিক! অভিনেতা থেকে প্রযুক্তি–দুনিয়ার ধনকুবেরবৈদ্যুতিক গাড়ির চাকার যত্নে যে ৭টি বিষয় খেয়াল রাখতে হবেজমকালো পার্টি সাজে অনুপ্রেরণা হতে পারে স্পর্শিয়ার ইন্দো-ওয়েস্টার্ন লুকআমেরিকা যেভাবে রাশিয়ার সঙ্গে সমঝোতার কথা ভাবছেমেসির ভোট পেয়েছিলেন রিয়াল মাদ্রিদের এক খেলোয়াড়, রোনালদোর ভোট পেয়েছিলেন বার্সেলোনার একজনমার্কিন শুল্ক আরোপ হলে চাপে পড়তে পারে দেশের তিন খাতআজ টিভিতে যা দেখবেন (২৮ নভেম্বর ২০২৬)এআই যখন এআইয়ের চাকরি খায়!হুট করেই আলোচনায়, কে এই পূর্ণিমাশীতে বাড়ে কোষ্ঠকাঠিন্য: লাইফস্টাইলের পরিবর্তনে এড়ানো যায় এই সমস্যাসেপটিক ট্যাংকে কী গ্যাস থাকে, এই গ্যাস থেকে কীভাবে নিরাপদ রাখা যায়খরার মধ্যেও টিকে থাকবে চা গাছ, সম্ভাবনা দেখাচ্ছে বাকৃবি ও বিটিআরআইয়ের গবেষণা
প্রচ্ছদ › সমাজ
সমাজ

দেশে ডে-কেয়ার সেন্টার এখন প্রয়োজন, বিশেষ সুবিধার কিছু নয়

দেশে ডে-কেয়ার সেন্টার এখন প্রয়োজন, বিশেষ সুবিধার কিছু নয়
সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ডে-কেয়ার বা দিবাযত্ন কেন্দ্রের আলোচনা সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে চায়ের আড্ডা—সর্বত্র বিরাজমান। মূলত ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ ও কর্মঘণ্টা–বিষয়ক তর্কের মধ্…

সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ডে-কেয়ার বা দিবাযত্ন কেন্দ্রের আলোচনা সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে চায়ের আড্ডা—সর্বত্র বিরাজমান। মূলত ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ ও কর্মঘণ্টা–বিষয়ক তর্কের মধ্য দিয়েই নির্বাচনে অংশ নেওয়া বিবিধ রাজনৈতিক দল তাদের নির্বাচনী ইশতেহারে ডে-কেয়ার স্থাপনের বিষয়টি উল্লেখ করেছে এবং এর পর থেকেই এ আলোচনার সূত্রপাত। এ আলোচনার প্রাসঙ্গিকতা অস্বীকার করার কোনো উপায় নেই। কেননা, বিশ্বব্যাংকের ২০২৫–এ পাওয়া সর্বশেষ তথ্যানুযায়ী, বাংলাদেশে শ্রমশক্তিতে নারীর অংশগ্রহণ ৩৮ দশমিক ৬৫ শতাংশ, যা পূর্বের তুলনায় কমেছে। ২০২৩ সনে দৈনিক প্রথম আলোতে প্রকাশিত এক তথ্যানুযায়ী, ২০১০ থেকেই শ্রমবাজারে নারীর অংশগ্রহণ নিন্মমুখী আর এর পেছনে উৎপাদন খাতে প্রযুক্তির ব্যাপক ব্যবহারের পাশাপাশি অন্যান্য যে বিষয়গুলো উঠে আসে, তার মধ্যে অন্যতম নারীর দ্বৈত ভূমিকা পালন।
আমেরিকান সমাজবিজ্ঞানী আর্লি রাসেল হশচাইল্ড তাঁর ‘দ্য সেকেন্ড শিফট’ বইয়ে একজন নারী তাঁর প্রাতিষ্ঠানিক কাজের বাইরে বাড়ি ফিরে সন্তান পালনসহ বাড়ির অন্যান্য যে দায়িত্ব পালন করেন, তা উল্লেখ করেছেন। এই দ্বৈত দায়িত্ব অনেক সময় একজন নারীকে তাঁর শিক্ষা, কর্মজীবনে প্রবেশ, চাকরিতে টিকে থাকা এবং পেশাগত উন্নয়নের পথে একটা ভারসাম্যহীন পরিস্থিতির মধ্যে ফেলে। এর মানে, লিঙ্গসমতার বিষয়টা কেবলমাত্র শিক্ষা কিংবা শ্রমবাজারে নারীর প্রবেশের দ্বারাই নির্ধারিত হয় না; বরং পারিবারিক দায়িত্বের সমবণ্টনের বিষয়টাও উল্লেখযোগ্য। বাংলাদেশের প্রেক্ষাপটে সন্তান পালনের এবং গৃহস্থালি কাজের পুরো দায়িত্ব নারীকেন্দ্রিক। যদিও বর্তমানকালে শহুরে সমাজে এ পরিস্থিতির একটা ভিন্ন চিত্রও দেখতে পাওয়া যায়। কিন্ত সন্তান পালনের ক্ষেত্রে বিষয়টা কেবল পরিবারকেন্দ্রিক হয়েই দাঁড়ায়।
সাম্প্রতিককালে ব্র্যাক ইনিস্টিউট অব এডুকেশনাল ডেভলপমেন্টের এক তথ্য থেকে জানা যায়, শতকরা ২০ ভাগ নারী তাঁদের সন্তানদের বাড়িতে কোনো সেবিকার কাছে রেখে যেতে স্বস্তি বোধ করেন, এর বিপরীতে কেবলমাত্র শূন্য দশমিক ১ ভাগ নারী আনুষ্ঠানিক ডে-কেয়ারের সুবিধা নিয়ে থাকেন। ডে-কেয়ারকেন্দ্রিক এত আলোচনার মধ্যে এই পরিসংখ্যান নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতে পারে, কেন এত কমসংখ্যক মা আনুষ্ঠানিক ডে–কেয়ারের সুবিধা নিচ্ছেন?
ছবি: লেখকমহিলাবিষয়ক অধিদপ্তরের অধীনে পরিচালিত ৬৪টি ডে–কেয়ারের বাইরে বিভিন্ন প্রতিষ্ঠানে বেসরকারিভাবেও কিছু ডে-কেয়ার পরিচালিত হচ্ছে, যেগুলোর ব্যয় বহন করা মধ্যম আয়ের পরিবারগুলোর সাধ্যের বাইরে। এ ছাড়া ডে–কেয়ারকেন্দ্রিক যে ভাবনা, সেটা বাংলাদেশের জনসংখ্যার একটি অংশের কাছে এখনো নতুন। যৌথ পরিবারকাঠামো ভেঙে একক পরিবারের দিকে আমাদের যে যাত্রা, সেটাও বেশি দিন আগের নয়। তাই সন্তান পালনের ক্ষেত্রে পরিবারের সদস্যদের ওপর নির্ভরশীলতা খুব স্বাভাবিক একটি বিষয়। তবে এর সঙ্গে এটিও মনে রাখা জরুরি যে একটি শিশুর সুস্থ, স্বাভাবিকভাবে বেড়ে ওঠা তার পরিবারের পাশাপাশি সমাজের জন্যও গুরুত্বপূর্ণ।
প্রচলিত ভাবনায় ডে–কেয়ার নারীর সন্তান পালনের একটা বিকল্প মাধ্যম হিসেবে চিহ্নিত হলেও সমাজতাত্ত্বিক চিন্তাধারা থেকে এর গুরুত্ব অসীম। পরিবারের বাইরে সমবয়সী এবং বিভিন্ন বয়সের শিশুদের মধ্যে যে যোগাযোগ ঘটে, সেটি একটি শিশুর সামাজিক, মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটি মানসম্মত ডে–কেয়ার শিশুর সামাজিক দক্ষতা, আত্মবিশ্বাস ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা বিকাশে সহায়ক হতে পারে। তাই ডে–কেয়ার একই সঙ্গে শিশুর সামাজিকীকরণ, নারীর কর্মসংস্থান, পরিবারের পরিচর্যার দায়িত্ব বণ্টন এবং অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ সামাজিক অবকাঠামো। ডে-কেয়ারে বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক পটভূমির শিশুদের একসঙ্গে বেড়ে ওঠার সুযোগ তৈরি হলে তাদের মধ্যে সামাজিক গ্রহণযোগ্যতা ও সহযোগিতার মনোভাব গড়ে উঠতে পারে। তবে এ ধরনের বিকাশ নিশ্চিত করতে প্রয়োজন প্রশিক্ষিত পরিচর্যাকারী, নিরাপদ পরিবেশ, পর্যাপ্ত খেলাধুলা, পুষ্টিকর খাবার এবং শিশুর বয়স উপযোগী শিখন কার্যক্রম। শুধু শিশুদের একটি নির্দিষ্ট স্থানে রেখে দিলেই মানসম্মত সামাজিকীকরণ নিশ্চিত হয় না। বাংলাদেশের প্রেক্ষাপট বিবাচনায় এ ধরনের ডে–কেয়ারের অবস্থান, আর্লি চাইল্ডহুড কেয়ার নিয়ে কাজ করা প্রশিক্ষিত কর্মীর সংখ্যা এবং ডে–কেয়ারে শিশুকে দৈনিক রাখার নিমিত্তে যে ব্যয়—এই সবকিছুর জটিল সমীকরণে ডে-কেয়ারকেন্দ্রিক কার্যক্রমের পরিপূর্ণ একটা বাস্তবায়ন আমাদের দেশে এখনো চলমান। আশার বিষয় এটাই, নির্বাচনী ইশতেহারের মধ্যে বাস্তবায়নের রূপরেখায় আটকে না থেকে অনেক প্রতিষ্ঠানই নিজ উদ্যোগে স্বল্প পরিসরে হলেও ডে–কেয়ার প্রকল্প চালু করেছে।
নাগরিক সংবাদে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: ns@prothomalo.comসম্প্রতি আমাদের ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে ডে–কেয়ারের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার সময় থেকে মাত্র সাত বছরের মাথায় জেলা পর্যায়ের একটি বিশ্ববিদ্যালয়ে এ ধরনের উদ্যোগ গ্রহণ এবং বাস্তবায়ন একই সঙ্গে সাহসী ও প্রশংসার দাবি রাখে। যেখানে এ অঞ্চলের নেতিবাচক বিভিন্ন ঘটনা প্রতিনিয়ত সংবাদের শিরোনাম হচ্ছে, সেখানে একটি বিশ্ববিদ্যালয়, যার নারীশিক্ষার্থীর সংখ্যা বেশি এবং পড়াশোনা শেষ করার আগেই অনেককে বিয়ে এবং পারিবারিক দায়িত্বের ভার বহন করতে হচ্ছে, সেটি বিবেচনায় প্রশাসনের এই সিদ্ধান্ত মানবিক ও অনুপ্রেরণাদায়ক। বিশ্ববিদ্যালয় প্রশাসনের মতে, মাতৃত্ব কখনোই পড়াশোনার ক্ষেত্রে বাধা হিসেবে দাঁড়াতে পারে না। উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলোতে এ ধরনের ডে–কেয়ার ব্যবস্থাপনা শিক্ষার ক্ষেত্রেও গুণগত মান বজায় রাখার ইঙ্গিত দেয়। এ ধরনের দিবাযত্ন কেন্দ্রে শিশুর পরিপূর্ণ মানসিক বিকাশের জন্য কাঠামোগত পরিবর্তন যদি আমরা আনতে চাই, তাহলে অবশ্যই ডে–কেয়ারকেন্দ্রিক জ্ঞান, এর প্রচার এবং দক্ষ সেবিকার প্রয়োজন। তাই জেলা বা বিভাগীয় যে পর্যায়েই এর যাত্রা শুরু হোক না কেন, এর প্রচার ও প্রসারের জন্য সম্মিলিতভাবে কাজ করা জরুরি। কেননা, ডে–কেয়ার কোনো সামাজিক ব্যয় না; বরং দীর্ঘমেয়াদি সামাজিক ও অর্থনৈতিক বিনিয়োগ। নতুন কর্মসংস্থান তৈরির সুযোগের পাশাপাশি এটি কেয়ার ইকনোমিত বা যত্নকেন্দ্রিক অর্থনীতিতেও ভূমিকা রাখতে পারে।
শিশুর সুস্থ বিকাশ, নারীর অর্থনৈতিক স্বাধীনতা এবং একটি উৎপাদনশীল ও মানবিক সমাজ—এই তিন বিষয় পরস্পর সম্পর্কিত। ডে-কেয়ার সেই সম্পর্ককে প্রাতিষ্ঠানিক ভিত্তি দেওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই ডে-কেয়ারকে কেবল মায়ের বিকল্প সহায়তা নয়; বরং শিশুর ভবিষ্যৎ, নারীর অধিকার এবং সমাজের সামগ্রিক উন্নয়নে একটি যৌথ সামাজিক দায়িত্ব হিসেবে বিবেচনা করা প্রয়োজন।
*লেখক: রোহানা আফরোজ, প্রভাষক, সমাজবিজ্ঞান বিভাগ, ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়, ব্রাহ্মণবাড়িয়া। ইমেইল: rohana.afroz@uob.edu.bd

পাঠকের মন্তব্য

আরও সংবাদ

ঋণ করে কিনেছিলেন ক্যামেরা, এবার জিতলেন অর্থমূল্যে বিশ্বের সবচেয়ে দামি আলোকচিত্র পুরস্কার
সমাজ

ঋণ করে কিনেছিলেন ক্যামেরা, এবার জিতলেন অর্থমূল্যে বিশ্বের সবচেয়ে দামি আলোকচিত্র পুরস্কার

প্রথম আলো কার্যালয়ে পিনু রহমানকড়াইল বস্তিতে আগুনে পুড়ে যাওয়া একটা ঘরের মেঝেতে একসঙ্গে ঘুমিয়ে আছেন একই পরিবারের পাঁচ সদস্য। নিরাশ্রয়, নিঃসম্পদ; তারপরও একসঙ্গে আছেন তাঁরা। ড্রোনের মাধ্যমে এমন কয়েকটি ছবি তুলেছিলেন আলোকচিত্র…

বাংলাদেশ ভালোভাবে চলছে না: সৈয়দ আনোয়ার হোসেন
সমাজ

বাংলাদেশ ভালোভাবে চলছে না: সৈয়দ আনোয়ার হোসেন

বাংলাদেশ ভালোভাবে চলছে না বলে মন্তব্য করেছেন সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন। তিনি বলেছেন, ‘মুক্তিযুদ্ধে আমাদের লক্ষ্য ছিল তিনটি—সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার। বাংলাদেশের ৫৫ বছরেও এই লক্ষ…

সীমান্ত দিয়ে ধেয়ে আসছে মাদক-গরু-প্রসাধনী পন্য, অভিযানেও থামছে না চোরাচালান
সমাজ

সীমান্ত দিয়ে ধেয়ে আসছে মাদক-গরু-প্রসাধনী পন্য, অভিযানেও থামছে না চোরাচালান

বকশীগঞ্জ(জামালপুর)সংবাদদাতা: জামালপুরের বকশীগঞ্জ সীমান্ত দিয়ে ধেয়ে আসছে মাদক, কসমেটিকস ও ভারতীয় গরু। অভিযানের পরও থামছে না সীমান্তে চোরাচালান। ফলে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এসব মাদক ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন প্রান্তরে। এদি…